Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026

    যমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    August 3, 2026

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায় এক পাতা গল্প262 Mins Read0
    ⤶ ⤷

    উদাসী রাজকুমার – ২.৯

    ৯

    কাঞ্চী রাজ্যের রাজধানীতে ঢং ঢং করে ডঙ্কা বাজছে। চারদিকে ছোট-ছোট পাহাড়। সেই পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে গম্ভীর শব্দ। মল্লপাল ও আর কয়েকজন ঘুরে-ঘুরে বাজাচ্ছে সেই ডঙ্কা।

    একটা ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আছে দিক্‌বিজয়ী বীর রাজকুমার তীক্ষ্ণ। এর মধ্যে অনেক রাজ্য সে পার হয়ে এসেছে। এ-পর্যন্ত একজন যোদ্ধাও তাকে দ্বন্দ্বযুদ্ধে হারাতে পারেনি। বহু সেনাপতি ও রাজপুত্র লড়াই করতে গিয়ে নিহত হয়েছে তার হাতে। কেউ তার সামনে দাঁড়াতেই পারে না।

    এখন রাজকুমার তীক্ষ্ণর নাম শুনলেই অনেক যোদ্ধা ভয়ে কাঁপে। কয়েকটি রাজ্যে রাজকুমার তীক্ষ্ণ প্রবেশ করা মাত্র সে দেশের রাজা তাড়াতাড়ি জানিয়ে দেন যে তাঁর রাজ্যে রাজকুমার তীক্ষ্ণর সমকক্ষ কেউ নেই। কেউ তার সঙ্গে লড়বে না। এই রাজ্য তাঁকে অদ্বিতীয় বীর বলে মেনে নিচ্ছে।

    রাজার পক্ষ থেকে রাজকুমার তীক্ষ্ণকে অনেক উপহার দেওয়া হয়। রাজকুমার সেগুলি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেয়। তারপর সে নিজের নামের একটি ঝাণ্ডা পুঁতে দেয় নগরের মাঝখানে।

    কাঞ্চী রাজ্যের রাজার কাছ থেকে কোনও দূত আসেনি, এখনও কেউ লড়াই করার জন্য সাড়াও দেয়নি। একটা গুজব শোনা যাচ্ছে যে, একা কোনও যোদ্ধা রাজকুমার তীক্ষ্ণকে হারাতে পারবে না বলে এবার চল্লিশ-পঞ্চাশজন যোদ্ধা মিলে রাজকুমার তীক্ষ্ণকে ঘিরে ফেলে হত্যার ষড়যন্ত্র করছে। সেই গুজব শুনে মল্লপাল এ-রাজ্য থেকে সরে পড়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু রাজকুমার তীক্ষ্ণ অবিচল।

    অবশ্য রাজকুমার তীক্ষ্ণর লড়াই দেখবার জন্য অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ আসে। তাদের সামনে অনেক যোদ্ধা মিলে একা রাজকুমার তীক্ষ্ণকে মেরে ফেললে সে রাজ্যের খুবই বদনাম হবে। সবাই ছি-ছি করবে। একজনের বিরুদ্ধে অনেকে মিলে যুদ্ধ করা ক্ষত্রিয়দের ধর্ম নয়।

    কিছু পরে শোনা গেল, রাজা একজন যোদ্ধাকে পাঠাচ্ছেন।

    রাজকুমার তীক্ষ্ণকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েক-শো মানুষের জনতা। তারা সেই যোদ্ধাকে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এ আবার কীরকম যোদ্ধা! মনে হয় এক উন্মাদ। বিশাল লম্বা-চওড়া দৈত্যের মতন একজন মানুষ, মাথার চুলে জটা, মুখে জঙ্গলের মতন দাড়ি। তার খালি গা, হাতে-মুখে বড়-বড় রোম, তাতে আবার ধুলো মাখা। তলোয়ারের বদলে তার হাতে একটা লোহার মুগুর।

    আসলে হয়েছে কি, এই লোকটির নাম অলম্বুষ। সে পাহাড়ের ওপর একলা একলা থাকত। একদিন সে হঠাৎ পাগল হয়ে গিয়ে দু’জন মেষপালককে মুগুর পিটিয়ে মেরে ফেলে। তখন লোকে মনে করল, সে একটা মানুষ নয়, দৈত্য।

    সে কিন্তু দৈত্য নয়, এমনিই একজন লম্বা-চওড়া মানুষ। রাজার সৈন্যরা গিয়ে তাকে ধরে নিয়ে এল, বিচারে তার ফাঁসির আদেশ হল। আর দু’ দিন পরেই তার ফাঁসি হওয়ার কথা। এই সময় রাজা ভাবলেন, লোকটা তো এমনিই – ফাঁসিতে মরবে, তার আগে একবার গিয়ে রাজকুমার তীক্ষ্ণর সঙ্গে লড়াই করুক না! যদি মরে তো মরুক, আর যদি কোনওক্রমে রাজকুমার তীক্ষ্ণকে হারিয়ে দিতে পারে, তাতে এই রাজ্যের সুনাম বাড়বে।

    এখানে পাঠাবার আগে রাজা অলম্বুষকে বলে দিয়েছেন, “খুব ভাল করে লড়বি! যদি ওই রাজকুমারকে হারাতে পারিস, তা হলে তুই মুক্তি পেয়ে যাবি।”

    পাগল অলম্বুষ রাজার এই কথাটা ঠিকই বুঝেছে।

    মল্লপাল এই বিচিত্র লোকটিকে দেখে আপত্তি জানিয়ে বলল, “এ কী! এ তো একটা পাগল! এর সঙ্গে লড়াই করবেন আমাদের রাজকুমার?”

    অলম্বুষের সঙ্গে রাজার একজন দূত এসেছে। সে বলল, “কে বলেছে পাগল? পাগল মাপার কি কোনও যন্ত্র আছে? তা ছাড়া পাগলের সঙ্গে লড়াই হবে না, এমন কথা তো আগে বলা হয়নি!”

    মল্লপাল বলল, “ওর হাতে ওই একটা বিচ্ছিরি মুগুর কেন? আমাদের রাজকুমার তলোয়ার নিয়ে যুদ্ধ করেন। ওর হাতে একটা তলোয়ার দিন।”

    রাজার দূত বলল, “তলোয়ার ছাড়া যুদ্ধ করা যাবে না, এ আবার কেমন কথা! যারা সত্যিই বীরপুরুষ, তারা যে-কোনও অস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে পারে।”

    এইসব কথা হচ্ছে, এর মধ্যেই পাগল অলম্বুষ মুগুর তুলে রাজকুমার তীক্ষ্ণকে মারবার জন্য তেড়ে গেল। রাজকুমার দ্রুত সরে গেল পেছন দিকে, কারণ তলোয়ার দিয়ে ওই পাথরের মুগুর আটকানো যাবে না।

    শুরু হয়ে গেল দ্বন্দ্বযুদ্ধ।

    এ-যুদ্ধে সুবিধে করতে পারল না রাজকুমার তীক্ষ্ণ। তাকে বারবার দৌড়ে পালাতে হচ্ছে। লোকটা মাঝে-মাঝে ছুড়ে মারছে পাথরের মুগুরটা। ভেঙে ভেঙে নিচ্ছে গাছের ডাল, এমন লোকের সঙ্গে তলোয়ার নিয়ে লড়া যায় না। রাজকুমার তীক্ষ্ণ ওর কাছে যেতেও সাহস করছে না। কেননা একবার হাতের নাগালে পেলে সে রাজকুমারকে পিষে মেরে ফেলবে।

    সেই উন্মাদের হিংস্র চোখ জ্বলছে। যেন সে রাজকুমারকে হত্যা করতে বদ্ধপরিকর। মাঝে-মাঝে সে কিড়মিড় করছে দাঁত।

    রাজকুমার তীক্ষ্ণ বারবার দৌড়ে পালাচ্ছে দেখে হায় হায় করছে দর্শকেরা। অনেকেই মনে করছে, এবারেই হারতে হবে রাজকুমারকে। হায়, হায়, এত বড় বীর হয়েও শেষপর্যন্ত হারতে হবে এক পাগলের কাছে!

    পেছন ফিরে হাঁটতে গিয়ে রাজকুমার তীক্ষ্ণ একবার হোঁচট খেয়ে পড়ে গেল। সঙ্গে-সঙ্গে অলম্বুষ ঝুঁকে পড়ে ধরতে গেল তাকে। প্রায় ধরে ফেলেছে ভেবে হা-হা করে হেসে উঠল।

    রাজকুমার তীক্ষ্ণ অতি দ্রুত গড়িয়ে গেল একপাশে। তার শরীরে অলম্বুষের আঙুলের ছোঁয়া লেগেছিল। সে বুঝতে পারল, এইভাবে বারবার পিছু হটে যুদ্ধে জেতা যাবে না। নিজের প্রাণ থাকতে সে যুদ্ধ ছেড়ে পালাতেও চায় না।

    চোখের নিমেষে সে একটা বড় গাছ বেয়ে ওপরে উঠে গেল।

    অলম্বুষ তখন আবার হা-হা করে হেসে বলল, “এবার তোকে পেয়েছি! আর পালাতে পারবি না!”

    সে মুগুরটা নামিয়ে রেখে দু’হাত দিয়ে গাছটা ঝাঁকাতে লাগল। তার গায়ে অসীম শক্তি। গাছটা ভেঙে ফেলে সে রাজকুমারকে মাটিতে নামাতে চায়। অনেকেই মনে করল, এবার আর রাজকুমারের নিষ্কৃতি নেই। মল্লপাল ও তার সঙ্গীদের মুখ শুকিয়ে গেছে ভয়ে।

    রাজকুমার তীক্ষ্ণ একটা উঁচু ডালের মাঝখানে গিয়ে সোজা হয়ে দাঁড়াল। সে খুব জোরে-জোরে লাফাতে পারে বলে লোকে তার নাম দিয়েছিল উড়ন্ত রাজকুমার। এখন সে আর একবার তার নামের সার্থকতার প্রমাণ দিল।

    তলোয়ারটা হাতে নিয়ে সে লাফিয়ে উঠল শূন্যে। ঠিক এসে পড়ল অলঘুষের ঘাড়ের ওপর। তারপর অলম্বুষের গলার দু’ দিক দিয়ে পা ঝুলিয়ে সে তলোয়ারটা চেপে ধরল ওর টুটির কাছে। আর-একটা হাতের আঙুল রাখল তার ডান চোখের মণির ওপর।

    যন্ত্রণায় চিৎকার করে উঠল অলম্বুষ।

    ঠিক সেই মুহূর্তে কে যেন একজন বলে উঠল, “দাঁড়াও!”

    অলম্বুষকে হত্যা করতে গিয়েও থেমে গিয়ে রাজকুমার তীক্ষ্ণ পেছন ফিরে তাকাল।

    নদীর ধার দিয়ে এগিয়ে আসছিল ছোট একটি মিছিল। তার মধ্য থেকে একজন সৌম্য চেহারার মানুষ চলে এল এদের কাছে।

    মানুষটির মাথার চুল চূড়া করে বাঁধা। গায়ের রং গৌরবর্ণ। গেরুয়া পোশাক পরা। ঠোঁটে স্নিগ্ধ হাসি। দেখলেই বোঝা যায়, ইনি সাধারণ কোনও মানুষ নন।

    তিনি বললেন, “ওকে মেরো না, ছেড়ে দাও!”

    এত দেশে যুদ্ধ করে এসেছে রাজকুমার তীক্ষ্ণ, কিন্তু এরকম অনুরোধ তাকে আগে কেউ করেনি।

    এই অনুরোধ শুনে কিন্তু রাজকুমার তীক্ষ্ণ ভয়ঙ্কর রেগে গেল। এই অদ্ভুত ধরনের যুদ্ধে সে আগাগোড়াই বিরক্ত হয়ে ছিল, সে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, “আপনি কে?”

    সন্ন্যাসীটি বললেন, “আমি একজন মানুষ। তুমিও একজন মানুষ। যাকে তুমি মারতে যাচ্ছ, সেও একজন মানুষ। মানুষ কেন মানুষকে মারবে?”

    রাজকুমার তীক্ষ্ণ বলল, “ও আমার কাছে যুদ্ধে হেরে গেছে। তাই ওকে আমি মারছি। আমি যদি পরাজিত হতাম, তা হলে ও এতক্ষণে আমার মাথা চূর্ণ-বিচূর্ণ করে দিত।”

    সন্ন্যাসী বললেন, “যুদ্ধে কেউ হারে না। কেউ জেতে না।”

    রাজকুমার তীক্ষ্ণ সগর্বে বলল, “কে বলল, আমি জিতিনি? এই দেখুন, এই লোকটির আর নড়াচড়ার ক্ষমতা নেই। আমি এক মুহূর্তে এর মুণ্ডুটা ধুলোয় লুটিয়ে দিতে পারি।”

    সন্ন্যাসী বললেন, “যে-মুহূর্তে তুমি ওর গলা কাটবে, সেই মুহূর্তে তুমি একেবারে হেরে যাবে। তুমি মানুষ হিসেবে হেরে যাবে। তুমি হয়ে যাবে খুনি।” রাজকুমার তীক্ষ্ণ এক লাফে নেমে এল মাটিতে। তারপর সন্ন্যাসীর দিকে তেড়ে গিয়ে বলল, “আপনি ব্রাহ্মণ, আপনি যুদ্ধের বিষয়ে কী জানেন? আপনি কেন এ-ব্যাপারে মাথা গলাতে এসেছেন?”

    সন্ন্যাসী হেসে বললেন, “আমি ব্রাহ্মণ নই।”

    রাজকুমার তীক্ষ্ণ ভুরু তুলে বলল, “আপনি ব্রাহ্মণ নন? তা হলে সন্ন্যাসী সেজে আছেন কেন?”

    সন্ন্যাসী বললেন, “আমি তো কিছু সাজিনি। পথে-পথে ঘুরি।”

    রাজকুমার তীক্ষ্ণ একেবারে ছেলেবেলা থেকেই ব্রাহ্মণদের সম্মান করতে অভ্যস্ত। ব্রাহ্মণদের দেখলে প্রণাম করতে হয়, সন্ন্যাসীদের সামনে মাথা নিচু করে কথা বলতে হয়। এতক্ষণ তবু সে কোনওক্রমে মেজাজ সামলে ছিল, এখন যেই শুনল যে এই সন্ন্যাসীটি ব্রাহ্মণ নন, আসল সন্ন্যাসীও নন, তখন সে আরও ক্রুদ্ধ হল।

    তলোয়ার তুলে বলল, “তুমি এই লোকটির প্রাণ বাঁচাতে চাও? বেশ, তা হলে এর বদলে তুমি প্রাণ দাও! তোমাকে এমনি-এমনি মারব না, তুমি আমার সঙ্গে লড়াই করো। তলোয়ার হাতে নাও!”

    অন্য দিকে ফিরে সে বলল, “জয়পাল! এই ভণ্ড সাধুটিকে একটা তলোয়ার দাও!”

    জয়পাল একটা তলোয়ার নিয়ে এল। সে রাজকুমারের মেজাজ জানে, এখন প্রতিবাদ করে কোনও লাভ নেই। কিন্তু তলোয়ারটা সে সন্ন্যাসীর হাতে তুলে দিতে পারল না। কেন যেন তার শরীর কাঁপছে। সে তলোয়ারটি সন্ন্যাসীর পায়ের কাছে নামিয়ে রাখল।

    উন্মাদ অলম্বুষ এই সুযোগে ছুটে পালিয়ে গেল। রাজকুমার তীক্ষ্ণ যখন তার ঘাড়ে চেপে বসেছিল, তখন সে মনে করেছিল, তার মৃত্যু হতে আর এক মুহূর্তও বিলম্ব নেই। এখন প্রাণ ফিরে পেয়ে সে আর দাঁড়াল না।

    রাজকুমার তীক্ষ্ণ বাধা দিল না সেই উন্মাদকে। সে সন্ন্যাসীকে বলল, “কী, ভয় পাচ্ছ নাকি? তোমার নিজের এত যদি মৃত্যুভয়, তা হলে যুদ্ধের ব্যাপারে মাথা গলাতে আসো কেন?”

    সন্ন্যাসী সহাস্যে দু’ হাত বাড়িয়ে বললেন, “এসো!”

    রাজকুমার তীক্ষ্ণ বলল, “তুমি আমার হাত থেকে ছাড়া পাবে না! লড়তে তোমাকে হবেই।”

    সন্ন্যাসী আবার বললেন, “এসো!”

    রাজকুমার তীক্ষ্ণ বলল, “তুমি অস্ত্র হাতে নাও আগে!”

    সন্ন্যাসী বললেন, “আমি তো লড়ছি তোমার সঙ্গে। আমার অস্ত্র লাগে না। কোনও অস্ত্র হাতে না নেওয়াই আমার অস্ত্র। এসো, আঘাত করো আমাকে।”

    রাজকুমার তীক্ষ্ণ বলল, “আমি নিরস্ত্র মানুষকে আঘাত করি না। কিন্তু, তুমি যদি লড়াই করতে না চাও, তা হলে তোমার ধৃষ্টতার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আমার বিজয়গৌরবের পথে বাধা দিয়েছ। আমার লোকেরা তোমাকে এই গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে মারবে।”

    সন্ন্যাসীর মুখে কোনও ভয়ের চিহ্ন দেখা গেল না। মুখের হাসি মুছল না। তাঁর চক্ষু দুটি বড় শান্ত।

    তিনি নিজেই কয়েক পা এগিয়ে এসে বললেন, “আমি তো তোমার অহঙ্কারের সঙ্গে, তোমার অন্তরের ক্রোধের সঙ্গে লড়াই করছি, কুমার!”

    এই বলে তিনি রাজকুমার তীক্ষ্ণর মাথায় একটি হাত রাখলেন। আর-একটি হাতে তার থুতনি ছুঁয়ে বললেন, “মানুষ যখন বেশি রেগে যায়, তখন তাকে সুন্দর দেখায় না। কিন্তু এমনিতে তুমি কত সুন্দর!”

    রাজকুমার তীক্ষ্ণর সারা শরীর থরথর করে কেঁপে উঠল। কী যে হলো তার, হাত থেকে খসে পড়ে গেল তলোয়ার। সে যেন শুনতে পেল চতুর্দিকে একটা সঙ্গীতের ধ্বনি উঠেছে। বুজে এল তার চোখ

    ঝুপ করে সে অজ্ঞান হয়ে গেল, পড়ে গেল মাটিতে।

    কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সেই সন্ন্যাসী ও তাঁর দলের কেউ নেই। সবাই চলে গেছে। শুধু মল্লপাল ও তার সঙ্গীরা বসে আছে তার মাথার কাছে। মল্লপাল তার মাথায় জল ঢেলে দিচ্ছে।

    ধড়মড় করে উঠে বসে রাজকুমার তীক্ষ্ণ জিজ্ঞেস করল, “ও কে? ওই সন্ন্যাসী কে? কোথায় চলে গেলেন তিনি!”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleযমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুখ অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 31, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    নিঃসঙ্গ-সম্রাট – সুনীল গঙ্গোপাধ্যায়

    July 27, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026
    Our Picks

    উদাসী রাজকুমার – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 3, 2026

    যমুনা নদীর মুশায়রা – সেলিনা হোসেন

    August 3, 2026

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }