Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ১৩

    তেরো

    নবকুমার দেখল ছেলেগুলো অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। সে কাছে এগোল, ‘বলুন।’

    ‘কোথায় থাকা হয়?’ প্রথমজন জিজ্ঞাসা করল।

    ‘এখানে চিৎপুরের একটা বাড়িতে।’

    ‘কলকাতায় নতুন?’ যে ছেলেটি তাকে পৌঁছে দিয়েছিল সে বাঁকা হাসল।

    ‘হ্যাঁ।’

    ‘এদের সঙ্গে আলাপ ট্রেনে?’ দ্বিতীয়জন প্রশ্ন করল।

    ‘হ্যাঁ।’

    ‘ওরা কাল ফিরেছে। তার মানে কাল আলাপ হয়েছে। ব্যস, পরেরদিনই লাইন মারতে ছুটে এসেছ এখানে?’ প্রথমজন জিজ্ঞাসা করল।

    ‘এসব কী বলছেন?’ নবকুমার প্রতিবাদ করল।

    ‘চেনা নেই জানা নেই, ট্রেনে আলাপ হয়েছে, ট্রেনেই শেষ। এখানে কোন ধান্দায় এসেছ? জবাব দাও।’ দ্বিতীয়জন একটা অশ্লীল শব্দ উচ্চারণ করল।

    ‘ওঁরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, বাড়িতে আসতে বলেছিল, তাই এসেছি। আমার আর কী উদ্দেশ্য থাকতে পারে?’ নবকুমার খুব নার্ভাস হয়ে পড়েছিল।

    ‘কে আসতে বলেছিল? ছুটকি?’ দ্বিতীয়জন জানতে চাইল।

    ‘না। বড়রা?’

    ‘তার মানে মন্দিরা? বাপন! এ তো বোয়াল মাছ। মায়ের বয়সি মেয়ের সঙ্গে লুডো খেলছে। তা বুলাদি কী বলল?’

    ‘বুলাদি?’ অবাক হয়ে জিজ্ঞাসা করল নবকুমার।

    ‘আচ্ছা, এ শালা দেখছি একদম খরগোশের বাচ্চা। বুলাদির নাম শোনেনি? সবার সঙ্গে বুলাদি!’ হাসল ছেলেটা।

    প্রথমটা বলল, ‘এই, কাঁটা দিয়ে কাঁটা তোল। শোনো ভাই, মন্দিরাকে আমরা বুলাদি বলি। শালি দেখা হলেই জ্ঞান দেয়। তোমার সঙ্গে তো অনেকক্ষণ কথা বলল, ছুটকিকে কোথায় নিয়ে গেছে জানো?’

    ‘না।’ জেনেশুনে মিথ্যে বলল নবকুমার। ছুটকিকে যে রানাঘাটের মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে একথা না বললে কী ক্ষতি হবে?

    ‘তার মানে তোমাকেও বিশ্বাস করেনি।’

    ‘সবাই কোথায় জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন দক্ষিণেশ্বরে গেছে।’

    ‘ঢপ। সেই ভোরবেলায় মেয়েটাকে নিয়ে হাওয়া হয়ে গেছে ওরা।’

    নবকুমার বলল, ‘এবার আমি যেতে পারি?’

    ‘দাঁড়াও।’ দ্বিতীয় ছেলেটা বলল, ‘দ্যাখো, তোমার সঙ্গে আমরা কোনও খারাপ ব্যবহার করিনি। আমি ছুটকিকে লভ করি। ছুটকি কোথায় আছে, তা জানতে তুমি আমাকে হেল্প করো।’

    ‘আমি কী করে জানব?’

    ‘তুমি কালই ওই বাড়িতে যাবে। বুলাদি খুব ঘোড়েল। কিন্তু ওই বুড়োবুড়ি দুটো একটু সরল। ওদের কাছ থেকে জেনে নিতে পারবে একটু চাপ দিলেই।’

    প্রথমজন বলল, ‘তোমাকে বলবে। কারণ তুমি পাড়ার ছেলে নও।’

    ‘ঠিক আছে। আসব।’

    ‘কবে?’

    ‘কাল অথবা পরশু।’

    ‘গুড।’ তৃতীয়জন জিজ্ঞাসা করল, ‘কী যেন নাম তোমার?’

    ‘নবকুমার।’

    ‘তোমার বাড়ি কি উড়িষ্যায়?’

    ‘না-না। আমি বাঙালি।’

    ‘যাচ্চলে! আমি দুটো নবকুমারকে চিনি। দুজনেরই কটকে বাড়ি। যাও।’

    মাস্টারদা যেখান থেকে ট্রামে তুলে দিয়েছিল সেখানে পৌঁছতে অনেকটা সময় লাগল। লাইনের ওপর দিয়ে ট্রেনের মতো চলছে কিন্তু ট্রেনকে সবাই আগে যেতে দেয়, ট্রামকে দেয় না। একটা বড় মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রাম। জানলায় বসে নবকুমার ইলেকট্রিকের আলোয় অবাক হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘোড়ার পিঠে বসে থাকতে দেখল। দেখে খুব ভালো লাগল। এই সেই কলিকাতা যেখানে একসময় সুভাষচন্দ্র বসু বাস করতেন, রবীন্দ্রনাথ থাকতেন। শেষপর্যন্ত সে এই শহরে আসতে পেরেছে শুধু মাস্টারদার জন্যে। এইসব ভেবে সে যখন পুলকিত হচ্ছিল তখন একটি মেয়ে আর ছেলে তার সামনের খালি আসনে এসে বসল। মেয়েটার পরনে শার্ট প্যান্ট, চুল ছোট। এরকম সাজে ওর গ্রামের কোনও মেয়েকে দেখা যায় না। হঠাৎ মেয়েটা বলল, ‘এই, কী হচ্ছে! এটা ট্রাম!’

    ‘সরি।’ ছেলেটা বলল।

    ‘পাকা কথা এখনও দাওনি। দুই-এর নীচে হবে না।’

    ‘এক করো গুরু।’ ছেলেটা অনুরোধ করল।

    ‘ভাঁড় মে যাও। আমি নেমে যাচ্ছি।’ মেয়েটা ওঠার ভান করতেই ট্রাম এগোনো শুরু করল। ছেলেটা সাততাড়াতাড়ি বলল, ‘ঠিক আছে, ঠিক আছে। ওয়ান ফিফটি। ব্যস, পাকা হয়ে গেল।’

    মেয়েটা মাথা নাড়ল, ‘অসম্ভব। আমি তিনশোর নীচে কাজ করি না। তুমি ইয়ং বলে দু-শোয় রাজি হয়েছিলাম। এখন যদি ঢপলি মারো তাহলে দয়া করে কেটে পড়ো। ফালতু টাইম নষ্ট কোরো না।’

    ‘বাপস। ঠিক আছে, দুশো পাবে।’

    ‘ওখানে গিয়ে যদি বিলা করো তাহলে নিজের পায়ে ফিরতে পারবে না।’ মেয়েটা এবার হাসতে-হাসতে বলল।

    কান খাড়া করে সংলাপ শুনছিল নবকুমার। সে বুঝতে পারছিল না, মেয়েটা ঠিক কী চাইছে? যা চাইছিল তার অর্ধেক নিতে কিছুতেই রাজি হল না। ওরা নিশ্চয়ই প্রেমিক-প্রেমিকা। কলিকাতা এত বড় নগর যে পরিচিত মানুষের চোখ এড়িয়ে এরা ঘোরাফেরা করতে পারছে। কিন্তু এত রাত পর্যন্ত বাড়ির বাইরে আছে বলে মেয়েটা একটুও চিন্তিত নয় কেন? ওকে বাড়িতে বকাবকি করে না?

    মাস্টারদা জায়গাটাকে চিনিয়ে দিয়েছিল একটা পার্ক দেখিয়ে। সেখানে ট্রাম থামামাত্র নবকুমার নেমে পড়তে-পড়তে দেখল ওই ছেলেমেয়েরাও তার পেছনে নেমে এল।

    ছেলেটা জিজ্ঞাসা করল, ‘কতদূরে?’

    ‘কাছেই।’ মেয়েটা এগিয়ে এল, ছেলেটা তার পাশে।

    দুপুরে যে পথে এসেছিল সেই পথে হাঁটছিল নবকুমার। ট্রাম লাইন ছেড়ে বাঁ-দিকের গলিতে ওদের ঢুকতে দেখে তার মাথা পরিষ্কার হল। এরা প্রেমিক-প্রেমিকা নয়। তাই মেয়েটা বলেছিল, আমি তিনশো টাকার নীচে কাজ করি না। কথাটা তখন মনে আসেনি। ও এই পাড়ায় থাকে। নেতাজি সুভাষ বসুর মূর্তির কাছে গিয়েছিল খদ্দের জোগাড় করতে। খুব খারাপ লাগছিল নবকুমারের। মেয়েটার খুব টাকার দরকার? এখানে অপেক্ষা করে ও কি খদ্দের পায় না? কিন্তু ট্রামে ছেলেটার সঙ্গে যেভাবে কথা বলছিল তাতে সেরকম কিছু মনে হয়নি।

    এই সময় সামনের রাস্তায় চিৎকার চেঁচামেচি শুরু হল। দুপাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো দুদ্দাড় করে ভেতরে ঢুকে পড়ল। রাস্তার লোকজন ছুটছে যে যেদিকে পারে। সামনে হাঁটা ছেলেটা হঠাৎ মেয়েটির সঙ্গ ত্যাগ করে নবকুমারের পাশ দিয়ে দৌড়ে পেছনে চলে গেল। নবকুমার বুঝতে পারছিল না এত আতঙ্ক কীসের জন্যে!

    ঠিক তখনই পুলিশের ভ্যানটা সামনে চলে এল। তিনটে সেপাই একটা লোককে ধরে টানতে-টানতে সেই ভ্যানে তুলল। এই লোকটা নিশ্চয়ই কোনও অন্যায় করেছে কিন্তু ভাবনাটা মনে আসামাত্র একজন সেপাই খপ করে তার হাত ধরল, ‘এই শালা আয়, ওঠ।’

    লোকটা তাকে ভ্যানের দিকে টানতে লাগল। হাত ছাড়াবার চেষ্টা করল নবকুমার, ‘আরে! আমাকে টানছেন কেন? আমি কোনও অন্যায় করিনি। ছাড়ুন, ছাড়ুন হাত।’

    ‘অন্যায় করিনি!’ লোকটা ভ্যাঙচাল, ‘সন্ধের পর খানকি পাড়ায় এসে বলে অন্যায় করিনি। ওঠ ভ্যানে।’

    টানাহ্যাঁচড়া যখন চলছে, তখন সেই মেয়েটা এগিয়ে এল পাশের বাড়ির দরজা দিয়ে, ‘ও সীতারামজি, ওকে ছেড়ে দাও। আমার লোক।’

    ‘তুমার লোক?’ সীতারাম নামক সেপাই একটু দ্বিধায় পড়ল।

    ‘হ্যাঁগো। আমার ইয়েতুতো আত্মীয়। ধরো!’

    একটা কিছু বাঁ-হাত বদল হওয়া মাত্র সেপাই নবকুমারের হাত ছেড়ে দিয়ে বলল, ‘যা: শালা, আজ বেঁচে গেলি।’

    সঙ্গে-সঙ্গে চিলের মতো ছোঁ মেরে মেয়েটা নবকুমারকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। সেখানে দাঁড়িয়ে আরও মেয়েরা নাটক দেখছিল। এবার একজন ঠ্যা-ঠ্যা করে হেসে বলল, ‘কেউ মাছ ধরে ছিপে কেউ জালে, তুই শালা চিলের মতো ছোঁ মেরে।’

    ততক্ষণে একটা ছয় ফুট বাই সাত ফুট ঘরে নবকুমারকে নিয়ে ঢুকে পড়ে মেয়েটি বলল, ‘আর কোনও চিন্তা নেই। এখানে পুলিশ আসবে না।’

    নবকুমার মাথা নাড়ল, ‘আমি কোনও অন্যায় করিনি। তবু পুলিশ আমাকে ধরল কেন?’

    ‘না ধরলে ওদের পকেট ভারী হবে কী করে? বসো এখন। আমার নাম রানি। রানি মুখার্জি।’ মেয়েটা খুব কায়দা করে হাসল।

    এই ছোট্ট ঘরে তক্তাপোষই বেশি জায়গা দখল করে রেখেছে। নবকুমার বলল, ‘আমি যাই এখন।’

    ‘যাবে মানে? আবার পুলিশের ভ্যানে উঠতে চাও? এক ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কী নাম তোমার?’

    ‘নবকুমার।’

    ‘বাব্বা। উত্তরকুমার, অশোককুমার, দিলিপকুমার। কুমার এখন পচে গেছে। এখন খান। সলমন খান, আমির খান, শাহরুখ খান। তুমি আজ থেকে আমার কাছে নবখান।’ মেয়েটা খিলখিল করে হাসল।

    ‘আমি মুসলমান নই।’

    ‘এম্মা! শিল্পীদের যেমন কোনও জাত নেই তেমনি এখানে যারা মধু খেতে আসে তাদের কোনও জাত থাকে না।’ রানি কাছে চলে এল।

    ‘আমি ওসব করতে আসিনি!’ জোর দিয়ে বলল নবকুমার।

    ‘ভ্যাট। তোমার জন্যে একটা দয়লা হাতছাড়া করলাম ইয়ার্কি মারতে? সেই শ্যামবাজার থেকে ট্রামে তোমাকে দেখেছি। ফলো করে একই স্টপে নামলে। পেছন-পেছন আসছিলে। এসব আমি লক্ষ করিনি ভেবেছ?’

    ‘সত্যি কথা না। আমি ওই ট্রামে বেলগাছিয়া থেকে বসে এসেছি। আর আমি এখানেই কাল থেকে থাকছি।’ নবকুমার বলল।

    ‘তুমি এখানে থাকছ?’ অবাক হল মেয়েটা, ‘কোন বাড়িতে?’

    ‘শেফালি-মায়ের বাড়িতে?’

    ‘শেফালি-মা কেউ হয়?’

    ‘না। উনি আমাকে আশ্রয় দিয়েছেন।’

    ‘কোথায় বাড়ি তোমার?’

    গ্রামে। অনেক দূরে। কলিকাতায় এসেছি চাকরির জন্যে।’

    ‘কলিকাতা?’ খিলখিল করে হেসে উঠল মেয়েটা, ‘দাও।’

    ‘কী?’

    ‘দয়লা। সেপাইকে ওটা না দিলে ছাড়ত না তোমাকে।’

    ‘দয়লা মানে কী?’

    ‘হাঁদা। দশটা টাকা।’

    সন্তর্পণে পকেট থেকে দশটা টাকা বের করে মেয়েটার হাতে দিতে সে মুখ বেঁকাল, ‘আজ কার মুখ দেখে উঠেছি! শোনো, আমার নাম রানি মুখার্জি না। আজ রানি, কাল কাজল, পরশু ঐশ্বরিয়া হই আমি! চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি।’ নবকুমারকে নিয়ে মেয়েটি বেরুতেই দরজায় দাঁড়ানো একটা মেয়ে খিলখিল করে হাসল, ‘এত তাড়াতাড়ি হয়ে গেল!’

    ঘুরে দাঁড়াল মেয়েটা, ‘না। কারণ কাক কাকের মাংস খায় না।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }