Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ২৯

    উনত্রিশ

    ছুটন্ত ট্যাক্সিতে বসা নিরুপমাদির চুল বাতাসে উড়ছে। সেদিকে তাকিয়ে নবকুমারের খারাপ লাগল। তাকে আজ আবার মিথ্যে কথা বলতে হবে। সে বাইরে তাকাল।

    ফুটপাতে রান্না করছে কয়েকজন শীর্ণা চেহারার মহিলা। পাশে অর্ধনগ্ন শিশু, ঝুপড়ি। জ্যামের কারণে ট্যাক্সিটা দাঁড়িয়ে ছিল। দেখতে-দেখতে নবকুমারের খুব খারাপ লাগছিল। এরা কারা? এরা কি কলিকাতারা মানুষ নয়? ঝড় জল যখন হয় তখন এরা কোথায় যায়? তাদের গ্রামের অধিকাংশ মানুষ গরিব কিন্তু কেউ খোলা আকাশের নীচে এভাবে রেঁধে খায় না। থাকে না।

    সে নিরুপমাদিকে জিজ্ঞাসা করল, ‘এরা কারা?’

    নিরুপমাদি জিজ্ঞাসা করলেন, ‘কারা? ও। এই মেয়েরা বাড়ি-বাড়ি বাসন মেজে রোজগার করে। ছেলেরা কেউ দিনমজুর, কেউ রিক্সা চালায়। বেশির ভাগই বউ-এর পয়সায় খায়।’

    ‘এদের বাড়িঘর নেই?’

    ‘না:।’ হাসলেন নিরুপমাদি, ‘ওরা ফুটে থাকে বলে ভেবো না, খুব খারাপ আছে। অনেক নিম্নবিত্ত মানুষের চেয়ে ওদের আয় কম নয়।’

    ‘সরকার কিছু বলে না? মন্ত্রীরা তো এই রাস্তা দিয়ে নিশ্চয়ই যান।’

    ‘যায়। চোখ বন্ধ করে রাখে যাওয়ার সময়। তুমিও চোখ বন্ধ রাখো।’ নিরুপমাদি শব্দ করে হাসলেন।

    গদি থেকে নিরুপমাদির বাড়িতে পৌঁছতে বেশি সময় লাগে না। ট্যাক্সি ছেড়ে দিয়ে একটা তিনতলা বাড়িতে ঢুকলেন নিরুপমাদি। বাইরে অন্ধকার নেমে গিয়েছে। কিন্তু এই বাড়ির সিঁড়িতে আলো নেই।

    নিরুপমাদি সামনে হাঁটতে-হাঁটতে বললেন, ‘কোনও ভয় নেই। আমাকে ফলো করো।’ তিনতলার ছাদের দরজার তালা খুলে নিরুপমাদি বললেন, ‘দ্যাখো, আকাশ দ্যাখো।’

    নবকুমার ছাদে পা ফেলে ওপরে তাকাল। ঘোলাটে আকাশ। কয়েকটা তারা সেই আকাশে ছড়িয়ে। কিন্তু দৃশ্যটা মোটেই আকর্ষণীয় নয়। এর চেয়ে তাদের গ্রামের আকাশ ঢের বেশি সুন্দর।

    ছাদের একপাশে পরপর তিনটে ঘর। তার একটার দরজা খুলে আলো জ্বেলে নিরুপমাদি বললেন, ‘এসো ভাই। বসো।’

    ‘এটা আপনার বাড়ি?’ নবকুমার একটা বেতের চেয়ারে বসল।

    ‘দূর। এই বাড়িটার সব তলায় ভাড়াটে ভরতি। আমি ছাদের ওপর এই তিনটে ঘর নিয়ে থাকি। ওপরে বলে বেশ নিরাপদে আছি।

    ‘আপনি একাই থাকেন?’

    ‘না গো। আমার এক ছেলে আছে। কলেজে পড়ে। সে আজ গেছে তারকেশ্বরে। মামার বাড়িতে। আমার মা ওখানে ছেলের কাছে থাকেন, ওঁকে নিয়ে আসতে। এখন বলো, কী খাবে? চা কফি না অন্য কিছু। না বললে কিন্তু খুব রাগ করব।’

    ‘আপনি এত পরিশ্রম করে এসে চা বানাবেন?’

    ‘ওম্মা! চা বানাতে কষ্ট হয় নাকি? তা ছাড়া, কোনও-কোনও কাজ ছেলেদের কাছে খুব কষ্টের মনে হলেও মেয়েরা আনন্দ পায়।’

    নিরুপমাদির কথা শেষ হতেই বাইরে কারও গলা শোনা গেল। জড়িয়ে-জড়িয়ে কিছু বলছে। নিরুপমাদির মুখ শক্ত হল। বললেন, ‘তুমি একটু বসো, আমি আসছি।’

    নিরুপমাদি ছাদে পা রাখতেই নবকুমার শুনতে পেল, ‘এই যে, ঘরে কে? কাকে নিয়ে এসেছ? আমি নেই, কিন্তু ছেলে তো আছে। সে কোথায়?’

    ‘তুমি আবার মদ খেয়ে এই বাড়িতে এসেছ?’ নিরুপমাদি চাপা গলায় বললেন।

    ‘এক্কেবারে হাত খালি। জীবনের শেষ মদটা আজ খেয়ে ফেলেছি। আর কোনও মদ এখন থেকে গলায় নামবে না। বিশ্বাস করো। তা বাবুটি কে? যাত্রার?’

    ‘তুমি এখান থেকে চলে যাও!’

    ‘কেন? আরে লজ্জা পাচ্ছ কেন? এতদিন এখানে-সেখানে লুকিয়ে-চুরিয়ে ফস্টিনস্টি করতে, এখন সোজা ঘরে তুলে এনেছ। তার মানে সাহস বেড়েছে। দাও না, শ’খানেক হলেই হবে। চেয়ে এনে দাও।’

    ‘তুমি একটি ইতর। ঘরে যে বসে আছে সে আমার ছেলের সমবয়সি। তাকে নোংরা কথা শুনতে দিতে আমি রাজি নই। যাও, বিদায় হও। এক্ষুনি।’

    ‘যা:। ছেলের বয়সি! কী গুল মারছ? কই দেখি।’ জোরে-জোরে পা ফেলে ঘরে ঢুকে পড়ল লোকটা। তারপর একটা বেতের চেয়ারে শব্দ করে বসে পড়ল। নোংরা পাজামা-পাঞ্জাবি, মুখে পানের দাগ। লোকটা নবকুমারকে ভালো করে দেখে বলল, ‘ও। তাই তো। তা বাবাজীবন, কী করা হয়?’

    ‘প্রম্পট করি।’

    ‘বুঝলাম। ওই সূত্রে আলাপ। তুমি তো নিরুপমার ছেলের বয়সি। তাই তো? আমি নিরুপমার ছেলের বাবা। তাহলে তুমিও আমার ছেলের বয়সি। কী, ঠিক বললাম তো? আমার না মাইরি সম্পর্কগুলো কীরকম গুলিয়ে যায়।’

    নিরুপমাদি বললেন, ‘এবার তোমাকে যেতে হবে।’

    ‘যেতে তো হবেই। অমর কে কোথা কবে? বুঝলে হে প্রম্পটার। এই যে আমাকে দেখছ, দেহপট সনে নট সকলি হারায়, আমার অবস্থা এখন তাই। কিন্তু তিরিশ-বত্রিশ বছর আগে বিজ্ঞাপনে আমার ছবির নীচে লেখা হত, সুদর্শন নায়ক এবং গায়ক। আলাদা গাড়ি, রোজ এক টিন সিগারেট, কোলিয়ারিতে গেলে সবচেয়ে ভালো হোটেলের সেরা ঘর—! সব ব্যবস্থা ছিল আমার জন্যে। আমার কোনও প্রম্পটারের দরকার হত না। একবার পড়লেই মুখস্থ হয়ে যেত। একেবারে স্বামী বিবেকানন্দের মতো মেমারি ছিল তখন। সব গেল। বিয়ে করে সর্বনাশ হয়ে গেল ভাই। বিয়ে করেছ? করোনি? বেঁচে গেছ। কখনও করো না।’ হাত নাড়তে লাগল লোকটা। নিরুপমাদি চলে গেলেন পাশের ঘরে।

    ‘আপনি আর যাত্রায় অভিনয় করেন না?’

    ‘নো। আমি কি ভিখিরি? বাসে পাঁচজনের সঙ্গে যাব, বারোয়ারি খাবার খাব, তিন মিনিটের একটা পার্ট করব?’

    ‘এরকম হল কেন?’

    ‘নেক্সট ডে। আর একদিন বলব। প্রথমদিনেই সব শুনতে চেয়ো না প্রম্পটার। দাও, শ’খানেক হলেই চলে যাবে।’ হাত বাড়াল লোকটা।

    ‘কী?’

    ‘একশটা টাকা দাও। ভ্যানতাড়া কোরো না। শোধ দিয়ে দেব। কথা দিচ্ছি।’

    ‘কিন্তু—।’

    ‘ধ্যাত। নো কিন্তু। এই যে আমার বউ-এর সঙ্গে নির্জনে আড্ডা মারছ তা কি তোমার দলের লোকজন জানে? জানে না? আমি কথা দিচ্ছি জানবে না। দাও।’

    ‘আপনি এসব কী বলছেন? উনি আমার দিদির মতো।’

    ‘মতো? এই ক্যালকাটায় মতো বলে কিছু নেই প্রম্পটার।’ হাত নাচাল লোকটা।

    দ্রুত ভেতরের ঘর থেকে বেরিয়ে এসে নিরুপমাদি বলল, ‘নাও, নিয়ে দূর হও।’

    একশো টাকার নোট দেখে হাসি ফুটল লোকটির মুখে। খপ করে সেটা ধরে পকেটে পুরে উঠে দাঁড়াল, ‘মাইরি বলছি, তুমি না এখনও ফাইন অ্যাকটিং করতে পারো। যাচ্ছি বাবা যাচ্ছি।’ দরজার দিকে এগিয়ে গিয়ে লোকটা মাথা ঘোরাল, ‘প্রম্পটার। আর একদিন হবে। তোমার যেদিন গল্পটা শুনতে ইচ্ছে করবে, সেদিন।’

    লোকটা চলে গেলে নিরুপমাদি চেয়ারে বসে পড়লেন। বাঁ-হাতে আঁচল টেনে নিয়ে তাতে মুখ ঢাকলেন। সামান্য ফোঁপানির শব্দ শুনতে পেল নবকুমার। মিনিটদুয়েক পরে আঁচল সরিয়ে চোখ মুছলেন নিরুপমাদি, ‘বিশ্বাস করো, ও যে আজ এখানে আসবে আমি ভাবতে পারিনি।’

    ‘উনি কোথায় থাকেন?’

    ‘কাশীপুর না কোথায়, আমি ঠিক জানি না।’

    ‘প্রায়ই টাকার জন্যে আসেন?’

    ‘প্রায়ই। তবে কখনও গদিতে গিয়ে বিরক্ত করে না। আবার বাড়িতে ছেলে আছে জানলে কখনও ওপরে ওঠে না। কী করে যে জানতে পেরে যায়।’

    ‘এরকম হল কেন?’

    ‘অনেক গল্প। আচ্ছা বলো তো, অমৃত কখন বিষ হয়ে যায়?’

    বুঝতে পারল না নবকুমার। শ্বাস নিলেন নিরুপমাদি, ‘ভালোবাসলে। থাক এসব কথা। এতক্ষণ বসে আছ, অথচ কিছুই খেতে দিতে পারিনি তোমাকে। আর একটু বসো ভাই।’ নিরুপমাদি ভেতরে চলে গেলেন।

    কথাটা মাথায় ঢুকে আর বেরুচ্ছিল না নবকুমারের। ভালোবাসলে অমৃত বিষ হয়ে যায়? কেন? ভালোবাসলে বিষ কি কখনও অমৃত হয়ে উঠে না?

    ‘নাও।’

    দুটো সন্দেশ, এক গ্লাস শরবত সামনে রাখলেন নিরুপমাদি।

    ‘আপনি খাবেন না?’

    ‘একবারে রাত্রে খাব।’

    সন্দেশ মুখে পুরল নবকুমার। কলিকাতার মিষ্টি গ্রামের থেকে শতগুণে ভালো। চিবুতে পরম তৃপ্তি জাগে।

    ‘তোমাকে যে জন্যে এত কষ্ট দিলাম—!’

    ‘হ্যাঁ বলুন।’ শরবতে চুমুক দিল নবকুমার।

    ‘বড়বাবু তো তোমাকে খুব পছন্দ করেন, সবাই বলছিল।’

    হাঁ হয়ে গেল নবকুমার। কোনওমতে বলল, ‘আমি জানি না।’

    ‘দলের সবাই বলে। সত্যি কথাটা বলবে ভাই? আমাদের ঘরে কি কোনও বড় অভিনেত্রী আসছে, যে মায়ের পার্ট করবে?’ কাতর চোখে তাকালেন নিরুপমাদি?

    সঙ্গে-সঙ্গে বড়বাবুর মুখ মনে পড়ল। তিনি নিষেধ করেছেন কাউকে কিছু বলতে। কলিকাতায় বাস করতে হলে মিথ্যে বলতে জানতে হয়। সে মাথা নাড়ল, ‘আমি তো কিছু জানি না। সুধাময়বাবু—!’

    ‘না! উনিও জানেন না। মাস্টার কথাটা রটাচ্ছে।’ হাসলেন নিরুপমাদি, ‘তুমি যখন কিছু জানো না তখন খবরটা সত্যি নয়।’

    ‘মাস্টারদা বলেছেন?’

    ‘ওইভাবে কী বলে? এই যেমন, তোমার বারোটা বেজে গেল। দলে নতুন মা আসছেন। কে তিনি জিজ্ঞাসা করলে, চোখ ঘোরায়, কী জানি!’

    ‘নতুন কেউ এলে আপনার বারোটা বাজবে কেন?’

    ‘বা রে! আমি তখন কী চরিত্র করব? আমাকে তো নায়িকা, বউদি এসব চরিত্রে মানাবে না। এখন সব দলে কাস্টিং হয়ে গেছে। এখানকার চাকরি চলে গেলে কোথাও কাজ পাব না। রোজগার বন্ধ হয়ে যাবে যে।’ নিরুপমাদি বললেন, ‘তার ওপর তো একটা অজুহাত আছেই।’

    ‘অজুহাত।’

    ‘ওই যে, আমি কানে কম শুনি! আমি নিজে বুঝতে পারি না। সত্যি বলো তো, তোমার কী মনে হয়? কম শুনি?’

    ‘আপনি তো বলেছেন একটু জোরে প্রম্পট করতে।’

    ‘ওই জন্যেই তো তোমাকে ডেকেছি।’

    ‘মানে?’

    ‘তুমি যদি শুধু আমারটা জোরে বলো তাহলে অন্যদের বুঝতে অসুবিধা হবে না যে আমি কানে কম শুনি। তোমাকে তাই সাহায্য করতে হবে।’

    ‘কীভাবে?’

    ‘পুরো নাটকটায় আমি বড়জোর পনেরো ষোলো মিনিট স্টেজে থাকব। তুমি তোমার বুক পকেটে একটা সেল ফোন রাখবে। যখনই আমার সংলাপ আসবে তখনই ফোন অন করে কথা বলবে। আমি আমার বুকের মধ্যে আর-একটা সেল ফোন রাখব। কর্ডলেশ রিসিভার কানে গুঁজে রাখলে কেউ বাইরে থেকে দেখতে পাবে না। আমার সংলাপগুলো তুমি বললে আমি স্পষ্ট শুনতে পাব। এতে একটু খরচ হবে। তা ধরো পার শো কুড়ি টাকা। কিন্তু কেউ টের পাবে না। এটুকু আমার জন্যে করবে না ভাই?’

    ‘কিন্তু যদি ভুল হয়ে যায়?’

    ‘রিহার্সাল দিয়ে নিলে ভুল হবে না। কিন্তু মনে রেখো, গদিতে রিহার্সাল যখন দেব তখন যেন কেউ টের না পায় ব্যাপারটা।’

    হেসে ফেলল নবকুমার, ‘ঠিক আছে। এটুকু করতেই পারি। আজ আমি উঠি। অনেক দূরে যেতে হবে।’

    ‘যেতে হবে মানে? আমি তো তোমাকে পৌঁছে দেব বলেছি।’

    ‘না-না। তার দরকার নেই।’

    দরজায় তালা দিয়ে নিরুপমাদি নবকুমারকে নিয়ে একতলায় নামতেই দেখলেন, তাঁর ছেলে মাকে নিয়ে বাড়ি ফিরছে। নবকুমারের সঙ্গে আলাপ করিয়ে দিলেন তিনি। ছেলে জিজ্ঞাসা করল, ‘উনি এরমধ্যে খেয়ে নিয়েছেন?’

    ‘নারে। মিষ্টি ছাড়া কিছু খেল না।’

    ‘তুমি তো ওর জন্যে রান্না করেছিলে—।’

    ‘আর একদিন খাবে। তুই এক কাজ কর, ও রাস্তাঘাট চেনে না। ওকে আমাদের যাত্রার গদি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়।’

    ‘বেশ তো। চলুন।’

    নিরুপমাদির কাছ থেকে বিদায় নিয়ে কয়েক পা হাঁটার পর নবকুমার বলল, ‘আপনি আমাকে একটা ট্রামে তুলে দিন। তাহলেই হবে।

    ‘মা যে বলল—!’

    ‘ট্রামে উঠলে আমার সুবিধে হবে।’ যাত্রার গদি ছাড়িয়ে সোনাগাছির গলির মুখে ছেলেটির সঙ্গে নামতে চাইল না নবকুমার।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }