Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৪৮

    আটচল্লিশ

    ঘণ্টাখানেক অনুশীলনের পরে প্রাণকৃষ্ণ স্ক্রিপ্ট বন্ধ করে গম্ভীর গলায় বলল, ‘তুমি আমাকে মুশকিলে ফেলে দিলে নবকুমার।’

    বুঝতে না পেরে নবকুমার তাকিয়ে থাকল।

    ‘অভিনয়ের ব্যাপারে আমি মিথ্যে বলতে পারি না। তোমার পরিচালক-প্রযোজক জিজ্ঞাসা করবেন কিন্তু আমি তোমার পক্ষে বলতে পারব না।’ মাথা নাড়ল প্রাণকৃষ্ণ।

    ‘আমার কী ভুল হচ্ছে?’

    ‘ভুল? তুমি তো আমাকে কপি করে যাচ্ছ। আমি যেমন বলছি তেমন বলছ। তোমার মনে রাখার ক্ষমতা আছে তাই এটা পারছ। কিন্তু এখানে থেকে যাওয়ার পর একবারও অনুশীলন করোনি তা আমি জোর দিয়ে বলতে পারি। ছবিতে যে চরিত্রে তোমার অভিনয় করার কথা তার সম্পর্কে বিস্তারিত বলেছি। তুমি সেই চরিত্রের ভেতর না ঢুকে আমার সংলাপ বলার ধরনটাকে কপি করেছ। যদি চরিত্রটাকে বুঝতে তাহলে তোমার মতো করে বলার চেষ্টা করতে। ভুল হলে আমি সংশোধন করে দিতাম। কপি করে কখনও জীবনে দাঁড়ানো যায় না। তবু আসার আগে একটা চেষ্টা করছিলে। উর্মিলাকে দেখার পর সেসব জলাঞ্জলি দিলে। তাহলে তোমার পেছনে আমি সময় নষ্ট করব কেন?’

    মাথা নাড়ল নবকুমার। তারপর বলল, ‘আপনি ঠিক বলেছেন। আমি অনুশীলন করিনি। ওই ভদ্রমহিলাকে দেখে আমি অন্যমনস্ক হয়েছিলাম, তার কারণ ছিল। ঠিক আছে, আপনি গীতিময়বাবুকে বলে দিন, আমার দ্বারা হবে না।’

    প্রাণকৃষ্ণ অবাক, ‘তার মানে? তুমি অভিনয় করবে না?’

    ‘আপনি বলুন, সবার দ্বারা সব হয়? প্রথম দেখায় আপনি তো বলেছিলেন। তা ছাড়া, আমি তো নিজে অভিনয় করতে চাইনি, বড়বাবুর হুকুমেই—।’ কথা শেষ করল না নবকুমার। ওর গলা ধরে গিয়েছিল।

    নবকুমার উঠতে যাচ্ছিল। প্রাণকৃষ্ণ বলল, ‘বোসো। সামান্য একটা চরিত্রে সুযোগ পাওয়ার জন্যে নতুন ছেলেমেয়েরা জুতোর সুকতলা খইয়ে ফেলে। এরকম চরিত্র পেলে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আর তুমি আমার দ্বারা হবে না বলে উঠে যাচ্ছ! ঠিক আছে, তোমার এই মানসিকতা আমার পছন্দ না হলেও একটা অনুরোধ করছি। যেভাবে তুমি ছেড়ে যেতে চাইছ সেইভাবে আঁকড়ে ধরো। তোমার অহংবোধ যদি এত তাড়াতাড়ি আক্রান্ত হয় তাহলে এই অহংবোধ নিয়ে কাজটাকে সফল করার চেষ্টা করছ না কেন? ঠিক আছে, আগামীকাল চারটের সময় এস। নবকুমার, হেরে গিয়ে সরে দাঁড়ালে তুমি নিজের কাছেই ছোট হয়ে যাবে।’

    বাইরের ঘরে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। গীতিময় দরজায় এলেন ব্যস্ত হয়ে, ‘তোমাদের কাজ কি এখনও চলবে?’

    প্রাণকৃষ্ণ উঠে দাঁড়াল, ‘আবার আগামীকাল।’

    ‘গুড! নবকুমার, এ-ঘরে এস।’

    প্রাণকৃষ্ণের সঙ্গে গীতিময়ের ঘরে ঢুকে নবকুমার দেখল, দুজন প্রৌঢ় দাঁড়িয়ে আছেন। গীতিময় তাঁদের বললেন, ‘চটপট মাপ নিয়ে যাও। কী-কী বানাবে তা বলে দিয়েছি। এক তারিখের মধ্যে সব রেডি চাই।’

    ‘আপনার সবসময় শিরে সংক্রান্তি।’ একজন প্রৌঢ় বলল। তারপর এগিয়ে এসে নবকুমারকে বলল, ‘হাতদুটো দুপাশে ছড়িয়ে দাঁড়ান ভাই।’ মিনিটদুয়েকের মধ্যে জামা, পাঞ্জাবি, প্যান্টের মাপ নিয়ে লোকদুটো চলে গেলে গীতিময় বললেন, ‘যাক, তোমার ড্রেস-সমস্যা মিটল।’

    প্রাণকৃষ্ণ বলল, ‘সেটা বলতে পারো না। বাবু নবকুমার যদি মনে করেন ওঁর অভিনয় ঠিক হচ্ছে না তাহলে তিনি নাও করতে পারেন।’

    গীতিময় হাঁ হয়ে গেলেন, ‘তার মানে?’

    ‘আমি এখনও ঠিকঠাক পারছি না।’ নবকুমার সরাসরি বলে দিল।

    ‘আ:! সেটা দেখার জন্যে প্রাণকৃষ্ণ আছে। তুমি বলার কে? কন্ট্রাক্ট ফর্মে সই করেছ, অ্যাডভান্স নিয়েছ এখন বলছ করতে না-ও পারো!’ গীতিময় অগ্নিশর্মা।

    প্রাণকৃষ্ণ বলল, ‘যদি আমার মনে হয় ও পারছে না—।’

    ‘তাহলে বলব তুমি তার জন্যে দায়ী। তোমার মতো ঝানু লোক যদি প্রথমদিন রিহার্সাল দিয়ে বুঝতে না পারে তাহলে আমি কার ওপর নির্ভর করব।’ একটু ভেবে নিয়ে গীতিময়বাবু জিজ্ঞাসা করলেন, ‘কেন? একদমই পারছে না?’

    ‘একেবারে না বলব না।’

    ‘তাহলে চেষ্টা করো। এখনও তো কয়েকদিন সময় আছে। এটা তো থিয়েটার নয়, আমি ছোট-ছোট শট নেব। ওকে চরিত্রটার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলেই হবে। অভিনয় যা করার আমি করিয়ে নেব।’ গীতিময় বললেন, ‘বড়বাবুর কানে গেলে আমরা বারোটা বাজিয়ে দেবেন। আজ ফোনে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলে দিয়েছি, ভাস্টলি ইমপ্রুভড।’

    প্রাণকৃষ্ণের সঙ্গে অফিস ঘর থেকে বেরিয়ে এল নবকুমার। প্রাণকৃষ্ণ বলল, ‘এসব শুনে নার্ভাস হয়ে যেও না। বাড়িতে যা অনুশীলন করতে বলেছি তা মন দিয়ে করো। আমি বলছি, তুমি পারবে। আচ্ছা, আসি ভাই।’

    প্রাণকৃষ্ণ উলটোদিকে চলে গেল। এখন সন্ধে নেমে গিয়েছে। আলো জ্বলছে স্টুডিও চত্বরে। কয়েকটি চেনা মুখ দেখতে পেল নবকুমার। এদের হয় টিভি নয় সিনেমায় দেখেছে সে। সে হাঁটতে শুরু করতেই পেছন থেকে একজন ডাকল, ‘ও দাদা, শুনছেন?’

    নবকুমার পেছন ফিরল। একটা কিশোর তার সামনে এসে বলল, ‘দিদি আপনাকে ডাকছেন। এখনই শ্যুটিং শেষ হবে। গ্রিনরুমে বসতে বললেন।’

    ‘আমাকে?’ অবাক হল নবকুমার।

    ‘হ্যাঁ। আসুন।’ ছেলেটা হাঁটতে লাগল।

    নবকুমার তার পাশে চলে এসে জিজ্ঞাসা করল, ‘দিদির নাম কী?’

    ‘আমাদের ছবির হিরোইন।’ ছেলেটা পা চালাল।

    কোনও হিরোইন তাকে ডেকে পাঠাতে পারে না। ওঁদের কারও তাকে চেনার কথা নয়। গ্রিনরুমের দিকে ছেলেটিকে অনুসরণ করে যেতে-যেতে তার খেয়াল হল। এই হিরোইন নিশ্চয়ই উর্মিলা। উর্মিলা দেখে গিয়েছে সে গীতিময়বাবুর অফিসে বসে রিহার্সাল দিচ্ছে। ছেলেটাকে তখন থেকে নিশ্চয়ই পাহারায় লাগিয়েছে। কেন? হঠাৎ মনে হল, উর্মিলা বোধহয় তাকে কিছু বলতে চায়। দুপুরে মন্দাক্রান্তার বাড়িতে সেইজন্যেই গিয়েছিল।

    ছোট-ছোট কয়েকটা ঘর। ছেলেটা যে ঘরের দরজা খুলে পরদা সরিয়ে তাকে ভেতরে ডাকল সেটা একটু বড়। ঘরের ভেতর আয়না, টুল, চেয়ার এবং একটা ডিভান পাতা। ওপাশে টেবিলের ওপর জামাকাপড়ের স্তূপ। জলের বোতল, ব্যাগ। ঘরে কেউ নেই।

    ছেলেটা বলল, ‘এখানে বসুন। দিদি একটু পরে আসবে।’

    ছেলেটা বেরিয়ে গেলে নবকুমার চেয়ারে বসল। ঘরের বাতাসে একটা সুবাস ভাসছে। মেয়েলি গন্ধ। একটু পরে দরজায় শব্দ হল। তারপর পরদা সরিয়ে মুখ বাড়ালেন যিনি তাঁকে চিনতে অসুবিধে হল না। কিছুদিন আগেও একচেটিয়া নায়কের ভূমিকায় অভিনয় করতেন। এখন চেহারা বেশ ভারী হওয়ায় চরিত্রাভিনেতা হয়েছেন।

    ‘উর্মি কি এখনও শ্যুট করছে?’

    মানে বুঝতে পারল না নবকুমার। শ্যুট করা মানে গুলি ছোড়া। সে বলল, ‘আমি জানি না।’

    ‘অ।’ চোখ বড় করলেন ভদ্রলোক। তারপর কাঁধ নাচিয়ে পরদা ফেলে বেরিয়ে গেলেন। ইনি যখন উর্মিলাকে উর্মি বলে সম্বোধন করলেন তখন বোঝাই যাচ্ছে বেশ কাছের মানুষ। মিনিটপাঁচেক যেতে নবকুমার উঠে দাঁড়াল। এইভাবে একা বসে থাকার কোনও মানে হয় না।

    এই সময় সেই ছেলেটি কয়েকটা জিনিস হাতে নিয়ে মেক-আপ রুমে ঢুকে দাঁত বের করে বলল, ‘দিদি এসে গিয়েছেন।’

    তার কথা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে উর্মিলা পরদা সরিয়ে ভেতরে ঢুকল, ‘আই অ্যাম সরি। কিছু মনে করবেন না। কো-অ্যাক্টর ফেল করায় পাঁচবার টেক হল। কী করে যে এইসব লোক অভিনয়ের জন্যে টাকা নেয়, কে জানে! এই, ওঁকে চা দিয়েছিস?’

    ছেলেটা মাথা নাড়ল, না।

    ‘তোর আর বুদ্ধি কখনও হবে না। যা, স্পেশ্যাল চা নিয়ে আয়।’

    ‘আমি একটু আগে চা খেয়েছি, আর খাব না!’ নবকুমার গম্ভীর।

    এইসময় এক ভদ্রলোক ঘরে ঢুকলেন, ‘বসো, মেক-আপটা তুলে দিই। হেয়ার ড্রেসার কোথায়?’

    বাইরে থেকে একটি মেয়ের গলা ভেসে এল, ‘আসছি।’

    নতুন দৃশ্য দেখল নবকুমার। মাঝবয়সি এক মহিলা সযত্নে উর্মিলার মাথা থেকে এক ফালি পরচুলা খুলে নিল। সেটা ভাঁজ করে বাক্সে রেখে দিল। মেক-আপ ম্যান ওর মুখ থেকে রং তুলতে শুরু করলেন। সেসব হয়ে যাওয়ার পরে উর্মিলার মুখ চকচকে লাগছিল। এই সময় পরদা সরিয়ে সেই বিগত নায়ক ঘরে ঢুকে ডাকলেন, ‘হাই উর্মি।’

    উর্মিলা আয়নায় লোকটাকে দেখে মাথা দোলাল।

    ‘খুব খাটতে হচ্ছে?’ বিগত নায়ক চেয়ারের পাশে চলে আসতে মেকআপ ম্যান আর মেয়েটি বেরিয়ে গেলেন। উর্মিলা জবাব দিল, ‘পেটের দায় বড় দায়।’

    ‘বাব্বা! দায়টা কত বড় একটু জানতে পারি?’

    ‘কেন? মিটিয়ে দেবেন?’ উঠে দাঁড়াল উর্মিলা।

    ‘চেষ্টা করতে পারি। আচ্ছা, তুমি এই আপনি বলাটা ছাড়তে পারো না। আজকাল টিভি সিরিয়াল করতে যেসব পুঁচকে মেয়েরা আসছে তারাও প্রথমদিন থেকে তুমি বলে কথা শুরু করে।’ বিগত নায়ক হাসলেন।

    ‘যে যাতে অভ্যস্ত সে তো তাই করবে। বলুন, কী ব্যাপার?’

    ‘তুমি চ্যাটার্জির পার্টিতে কখন যাচ্ছ?’

    ‘এখনও ভাবিনি।’

    ‘আ:। ন’টা? দশটা?’

    ‘কেন?’

    ‘তাহলে যাওয়ার আগে টলি ক্লাবে চলে এসো। আধঘণ্টা গপ্পো করে একসঙ্গে যাওয়া যাবে। ও কে?’

    ‘চেষ্টা করব।’

    ‘ওইসব বললে শুনব না। আমি তোমার জন্যে আটটা থেকে অপেক্ষা করব। যাই!’ বিগত নায়ক চলে গেলেন।

    উর্মিলা বলল, ‘খুব খারাপ লাগছে আপনার, জানি! আর এক মিনিট অপেক্ষা করুন, আমি চেঞ্জ করে আসছি।’

    সে পাশের ঘরে চলে গেলে একটি মেয়ে ঘরে ঢুকে উর্মিলার জিনিসপত্র গোছাতে লাগল।

    সালোয়ার কামিজ পরে বেরিয়ে এসে উর্মিলা জিজ্ঞাসা করল, ‘কেমন লাগছে?’

    ‘ভালো।’

    শুনে চোখ ছোট করে হাসল উর্মিলা।

    ‘আপনি আমাকে ডেকেছেন কেন তা এখনও জানতে পারিনি।’

    ‘আপনার সঙ্গে কথা বলার জন্যে।’

    ‘বলুন।’

    ‘এই তো কথা বলছি।’

    ‘বিশেষ কোনও কথা—!’

    ‘কী আশ্চর্য! আপনার সঙ্গে বিশেষ কোনও কথা বলার মতো সময় কি আমি পেয়েছি?’

    ‘ও।’ মাথা নাড়ল নবকুমার, ‘তাহলে আমি কি যেতে পারি?’

    ‘কেন?’

    অবাক হয়ে তাকাল নবকুমার।

    উর্মিলা জিজ্ঞাসা করল, ‘আপনার এখন কোনও জরুরি কাজ আছে?’

    ‘না।’

    ‘তাহলে চলুন, এখান থেকে বেরিয়ে কোথাও গিয়ে এক কাপ কফি খেতে-খেতে কিছুক্ষণ বকবক করি। সকাল থেকেই ইচ্ছে হচ্ছে নি:স্বার্থ আড্ডা মারতে।’

    যে মেয়েটি গোছগাছ করছিল তাকে কিছু নির্দেশ দিয়ে উর্মিলা নবকুমারকে নিয়ে বেরিয়ে এল। বাঁধানো প্যাসেজে ছড়িয়ে-ছিটিয়ে আছে লোকজন। নবকুমারের কানে চাপা সংলাপ ভেসে এল। ‘মালটা কে?’ ‘বয়ফ্রেন্ড?’ ‘ভ্যাট।’ ‘ও তো নিজেই মুরগি হয়ে আছে। মুরগি ধরার ক্ষমতা নেই।’

    ড্রাইভার দরজা খুলে দিল। নবকুমারের মনে পড়ল, এই লোকটার নাম গোবিন্দ।

    মাঝখানে অনেকটা দূরত্ব রেখে ওরা বসতেই গোবিন্দ গাড়ি চালু করল। স্টুডিও-র গেট পেরিয়ে গাড়ি ছুটছিল ট্রাম ডিপোর দিকে। উর্মিলা বলল, ‘গোবিন্দ, কান্ট্রি ক্লাবে যাব। সেই বুঝে জ্যাম এড়িয়ে চলো।’

    ‘আপনি বাড়ি ফিরে যাচ্ছেন না?’

    ‘না। আজ দেরিতে ফেরার জন্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না।’

    ‘কিন্তু আপনার তো কোথাও যাওয়ার কথা আছে।’

    ‘দূর। ওসব জায়গায় যেতে-যেতে ঘেন্না ধরে গিয়েছে। সেজেগুজে গিয়ে মেকি কথা বলা, মদের গ্লাস নিয়ে দাঁত দেখানো তারপর সাজিয়ে রাখা একই ধরনের খাবার খেয়ে বাড়ি ফেরা।’ উর্মিলা কাঁধ নাচাল।

    ‘কিন্তু সবাই তো খুঁজবে আপনাকে।’

    ‘খুঁজুক। দেখলেন তো ওই বুড়ো ভামটাকে। পার্টিতে আমার পাশে-পাশে ঘুরবে বলে লাইন করছিল।’ উর্মিলা বলল, ‘ছাড়ুন এসব। প্রাণদা কীরকম শেখাচ্ছে?’

    ‘খুব ভালো।’

    ‘মুশকিল হল, উনি সত্যি ভালো শেখান, কিন্তু সেটা সেটে করতে গেলে দেখি পরিচালক সময় দিচ্ছেন না। কোনও-কোনও পরিচালক গোদা অ্যাক্টিং পছন্দ করেন। তখন খুব খারাপ লাগে প্রাণদার কথা ভেবে। আচ্ছা, আপনার কি আমার সঙ্গে যেতে ভালো লাগছে না?’

    ‘সত্যি কথা বলছি, খুব টায়ার্ড লাগছে। মন ভালো নেই। সারাদিন ছুটোছুটি, এখন ইচ্ছে করছে ঘরে ফিরে গিয়ে টানটান হয়ে শুয়ে পড়তে।’ নবকুমার বলল।

    চুপচাপ তাকিয়ে থেকে হাত বাড়াল উর্মিলা, ‘হাত মেলান।’ নবকুমার হাত মেলালে সে বলল, ‘গোবিন্দ, কান্ট্রি ক্লাবে যেতে হবে না। নবদাকে সেদিন যেখানে নামিয়েছিলে সেখানে নামিয়ে দাও।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }