Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৮

    আট

    ‘ওই চেয়ারে গিয়ে বসো।’ শেফালি-মা হুকুম করলেন ঘরের উলটোকোণে জানলার গায়ে একটি টেবিল এবং চেয়ার। বিনা বাক্যব্যয়ে নবকুমার চেয়ার টেনে বসল। শেফালি-মায়ের গলা ভেসে এল, ‘বাঁ-দিকের ড্রয়ার টেনে খোলো। ওখানে কাগজ আর কলম পাবে। বের করো।’

    সুন্দর সাদা কাগজ আর ফাউন্টেন কলম বের করল নবকুমার। ছেলেবেলায় পেনসিলে লেখা শুরু করার পর ডট পেনে লেখালেখি করেছে সে। ফাউন্টেন কলম একটাও ছিল না।

    ‘এদিকে তাকাও। পড়াশুনা তো করেছ বলছ। একটা চিঠি লেখো তো।’

    ‘চিঠি?’

    ‘হ্যাঁ। লেখো, সভাপতি, মহিলা দুর্বার সমিতি, কলকাতা। লিখেছ?’

    ‘হ্যাঁ।’

    ‘কী লিখেছ?’

    ‘সভাপতি, মহিলা দুর্বার সমিতি, কলিকাতা।’ লেখাটা পড়ল নবকুমার।

    ‘কলিকাতা কেন? আমি কি কলিকাতা বলেছি?’

    ‘আজ্ঞে, ভূগোলের স্যার বলতেন, কলিকাতা হল শুদ্ধ, কলকাতা অশুদ্ধ। জব চার্নক সাহেবের সময় এই অঞ্চল তিন ভাগে বিভক্ত ছিল। গোবিন্দপুর, সুতানুটি এবং কলিকাতা। কোনও স্থানের নাম বিকৃত করা অনুচিত। ইংরেজরা বিকৃত করে বলত ক্যালকাটা।’ বোঝানোর ভঙ্গিতে বলল নবকুমার।

    অবাক হয়ে ব্যাখ্যা শুনলেন শেফালি-মা। তারপর বললেন, ‘চিঠিতে কী লিখতে হবে শোনো। আমি সভাপতিকে জানাচ্ছি যে আমার বাড়িতে বীণারানি নামের একটি মেয়েমানুষ আমার অজান্তে যে মেয়েটিকে কিনে রেখেছিল যাকে দুর্বার সমিতির সামনে আজ নিয়ে যাওয়ার কথা ছিল, তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বীণারানি এই কথা জানিয়েছে। আমি এই ব্যাপারে আর কিছু জানি না। বুঝলে?’

    মাথা নাড়ল নবকুমার।

    ‘এবার চটপট লিখে ফেলো।’ শেফালি-মা মুখ ফেরালেন।

    একটু ভেবে চিঠিটা লিখল। তারপর নবকুমার জিজ্ঞাসা করল, ‘মেয়েটার নাম—?’

    ‘জানি না। এখানে যেসব মেয়ে আসে তাদের আসল নাম কেউ জানে না। দু-দিন পরপর নাম পালটায়। নামের দরকার নেই।’ শেফালি-মা মাথা নাড়লেন।

    চিঠি শেষ করে চেয়ার ছেড়ে সামনে এল নবকুমার, ‘হয়ে গিয়েছে।’

    ‘দেখি।’ হাত বাড়িয়ে খাপ থেকে চশমা বের করে নাকে চাপিয়ে কাগজটা নিলেন শেফালি-মা।

    ‘ওমা! হাতের লেখা দেখছি মুক্তোর মতো সুন্দর। হুঁ! সভাপতি, মহিলা দুর্বার সমিতি, কলিকাতা। সবিনয় নিবেদন। আমার অবিনাশ কবিরাজ স্ট্রিটস্থ বাড়িতে শ্রীমতী বীণারানি ভাড়ায় থাকে। বীণারানি একটি নবাগতাকে তাহার আশ্রয়ে রাখিয়াছিল। এই ব্যাপারে সে আমার মতামত গ্রহণ করে নাই। আপনারা এই তথ্য অবগত হইয়া নির্দেশ দিয়াছিলেন সেই নবাগতাকে আপনাদের সামনে জিজ্ঞাসাবাদের জন্য আজ উপস্থিত করিতে হইবে। কিন্তু এইমাত্র অবগত হইলাম সেই নবাগতাকে নাকি খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সত্যমিথ্যা জানি না কিন্তু শ্রীমতী বীণারানি বলিতেছে মেয়েটি নাকি তাকে না জানাইয়া উধাও হইয়া গিয়াছে। এমত অবস্থায় সমস্ত ঘটনা আমি দুর্বার সমিতির কাছে নিবেদন করিলাম। ইতি-।’

    ‘আমার নামটা লেখো।’

    ‘আমি আপনার পুরো নাম জানি না।’ নবকুমার বলল।

    ‘মাস্টার বলেনি?’

    ‘আজ্ঞে, প্রথম নামটা বলেছিল।’

    ‘অ। তার সঙ্গে দেবী জুড়ে দাও। ঠিকানা, বাইশের এ অবিনাশ কবিরাজ স্ট্রিট।’

    নবকুমার সেগুলো লিখে এগিয়ে ধরল কাগজটা, ‘সই দেবেন।’

    ‘সই? তুমি আমার নাম লেখোনি?’

    ‘লিখেছি। তার ওপরে সই করা নিয়ম।’

    ‘অ। দাও।’ হাত বাড়িয়ে কাগজকলম নিয়ে চিঠিতে চোখ নামিয়ে নিজের নামের ওপর সই করলেন শেফালি-মা। তারপর বললেন, ‘তোমার পেটে দেখছি বিদ্যে ঢুকেছিল। কত বিএ পাশ ছেলেকে দেখেছি এক লাইন লিখতে বললে কলম ভেঙে ফেলে। চিঠিটা মন্দ লেখোনি। তা তুমি মাস্টারের সঙ্গে জুটলে কী করে?’

    ‘রতনের দোকানে আলাপ হয়েছিল।’

    ‘রতনটা কে?’

    ‘আমার সঙ্গে পড়ত। পড়া ছেড়ে স্টেশনের সামনে চায়ের দোকান করেছে। আমাদের স্টেশন থেকে কয়েকটা স্টেশন দূরে মাস্টারদার গ্রাম। কলিকাতায় কাজ না থাকলে গ্রামে চলে যেতেন। তখন মাঝে-মাঝে রতনের দোকানে আসতেন।’

    ‘সে তোমাকে এখানে নিয়ে এল চাকরি দেবে বলে।’

    ‘না। আমি ওঁকে অনুরোধ করেছিলাম।’

    ‘কী চাকরি দেবে বলেছে?’

    ‘কিছু বলেননি। চেষ্টা করে দেখবেন।’

    ‘হুঁ। এক কাজ করো। এই চিঠিটা তুমি মহিলা দুর্বার সমিতির অফিসে গিয়ে দিয়ে এসো। এর আগে মহিলা দুর্বার সমিতির নাম শুনেছ?’

    ‘আজ্ঞে না।’

    শেফালি-মা হাসলেন, ‘এই পাড়াটায় কারা থাকে বুঝতে পেরেছ?’

    নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল নবকুমার।

    ‘কাল রাত্রে যখন মাস্টারের সঙ্গে এখানে ঢুকলে তখন যাদের দাঁড়িয়ে থাকতে দেখেছ তাদের কি আগে কোথাও দেখেছ?’

    ‘হুঁ।’

    ‘কোথায়?’

    ‘আমাদের পাশের গ্রামের মাঠে মেলা হয়। সেখানে একদিকে হোগলার ঘরে ওরা আসে। দূর থেকে দেখেছি।’

    ‘তোমার বয়সে ওদের কাছে না যাওয়াই ভালো। তবে একটা কথা শুনে রাখো। এইসব মেয়েরা দেহ বিক্রি করে বেঁচে থাকে। কেন দেহ বিক্রি করে? কারণ, ওদের সামনে অন্য পথ খোলা নেই। সমাজে যখন ছিল তখন ওদের ইচ্ছের বিরুদ্ধে ব্যবহার করত পুরুষেরা। এখানে আসার পরেও স্বস্তি নেই। পুলিশ, মাস্তান ওদের রোজগারে ভাগ বসায়। ওরা খারাপ মেয়ে। কিন্তু ওদের রোজগারের টাকায় ভাগ নিতে লোভের সীমা নেই। কোনও-কোনও বাড়িওয়ালিও একই অত্যাচার করে। আমার এই বাড়িতে সেসব ঝামেলা নেই। কিন্তু পুলিশ বা মাস্তানদের হাত থেকে তো আমি বাঁচাতে পারি না। সেটা করতে এগিয়ে এসেছে মহিলা দুর্বার সমিতি। এটা এই মেয়েদের নিয়ে তৈরি সমিতি। সমিতি তৈরি হওয়ার পর অত্যাচার অনেক কমেছে। এই মেয়েরা সমাজের বিষ গেলে বলেই সমাজ এখনও টিকে আছে। দাঁড়াও, একটা খামে চিঠিটাকে ভরে দিই তোমাকে।’ শেফালি-মা খাট থেকে নামলেন।

    গতরাত্রে এই বাড়ির দেখা চেহারাটা যেন উধাও। সেইসব রং মেখে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর বদলে দু-তিনজন সাধারণ চেহারার মেয়ে চাতালে বসে গল্প করছে। ওদের পোশাক, ভঙ্গিতে একদম আটপৌরে ছাপ। চিৎকার, হাসি, গান, এখন শোনা যাচ্ছে না। নবকুমার সিঁড়ি ভেঙে নীচে নামতেই ওই মেয়েদের একজন মন্তব্য করল, ‘কার ঘরের নাগর? এই অসময়ে?’

    সঙ্গে-সঙ্গে আর একজন বলে উঠল, ‘অ্যাই চুপ। শেফালি-মায়ের লোক।’

    ‘তাই নাকি?’

    ‘হ্যাঁ। কাল রাতে এসেছে।’

    নবকুমার বেরিয়ে এল। যে রাস্তায় কাল রাত্রে নাটক হতে দেখেছিল সেখানে সবাই চুপচাপ। কয়েকটা দোকান খোলা আছে, খদ্দের নেই। রিকশা যাচ্ছে ঠুনঠুন করে। একটা বছর তেরো-চোদ্দোর মেয়ে সংক্ষিপ্ত পোশাক পরে ফুটপাতে দাঁড়িয়ে ছিল, নবকুমারকে দেখে হেসে চোখ মারল। নবকুমার দেখে চোখ সরিয়ে নিল।

    কিন্তু মহিলা দুর্বার সমিতির অফিসটা কোথায়? শেফালি-মা যেভাবে বললেন তাতে মনে হল ওটা এই পাড়াতেই। সে একটা মুদির দোকানের সামনে গিয়ে দাঁড়াল। সেখানে একটি মাঝবয়সি মহিলা জিনিস নিয়ে টাকা দিচ্ছে। নবকুমার দোকানদারকে জিজ্ঞাসা করল, ‘আচ্ছা, মহিলা দুর্বার সমিতি কোথায়?’

    লোকটি নবকুমারকে দেখল, ‘তোমার কী দরকার?

    ‘দরকার আছে।’ নবকুমার জবাব দিল।

    ‘এই এক হয়েছে। ঠিকানা দেখিয়ে দিতে-দিতে—, আমি যেন পোস্ট অফিস হয়ে বসে আছি।’ লোকটি মাথা ঝাঁকাল।

    মহিলা তাকাল নবকুমারের দিকে, ‘আমি ওইদিকে থাকি। এসো।’

    নবকুমার অনুসরণ করল। এবার রাস্তাটা বেশ চওড়া। দু-ধারের বাড়ির দরজায় অল্পবয়সি মেয়েরা ছোট স্কার্ট পরে কায়দা করে দাঁড়িয়ে আছে। মহিলা মিনিটচারেক হাঁটার পর বলল, ‘এই রাস্তা দিয়ে খানিকটা গেলে ডানহাতে যে গলি পাবে তার শেষ দিকের বাড়ি।’

    নবকুমার মাথা নাড়ল।

    মহিলা চলে গেলে নবকুমার এগোল। বাড়িটার সামনে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে ঘড়ি দেখছিলেন। এঁর পোশাক, চেহারা একদম আলাদা। দেখেই মনে হয় বেশ শিক্ষিত। নবকুমার তাঁর সামনে গিয়ে জিজ্ঞাসা করল, ‘আচ্ছা, এটা কি মহিলা দুর্বার সমিতির বাড়ি?’

    ‘হ্যাঁ ভাই। কী চাই?’

    ‘আমি ওদের সভাপতির সঙ্গে দেখা করতে চাই!’

    ‘কবিতা তো এখন নেই। ও অধ্যাপক নরনারায়ণ রায়কে আনতে গিয়েছে। যে-কোনও মুহূর্তেই এসে পড়বে। অবশ্য তুমি আমাকে প্রয়োজনটা বলতে পারো।’

    ‘আপনি?’

    ‘আমি এখানে চাকরি করি।’

    নবকুমার একটু ভাবল। এখানে এইরকম চেহারার মহিলা কী চাকরি করতে পারেন সে বুঝতে পারল না। এড়িয়ে যাওয়ার জন্যে বলল, ‘আমি তাহলে অপেক্ষা করি। উনি এলে ওঁর সঙ্গে কথা বলব।’

    ‘ও। তাহলে তুমি ভেতরে গিয়ে ভিজিটার্স রুমে গিয়ে বসতে পারো।’

    ‘না-না। আমি এখানে ঠিক আছি।’

    এই সময় সাধারণ চেহারার একটি বয়স্কা মহিলা বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, ‘দিদি, আপনার ফোন এসেছে। ডাক্তারবাবু ফোন করছেন।’

    ‘ও। তুমি এখানে দাঁড়াও। ওরা এখনই এসে পড়বে।’ ভদ্রমহিলা ভেতরে চলে গেলেন।

    মহিলা নবকুমারকে দেখলেন, ‘কী চাই?’

    ‘কবিতা—।’

    ‘ও। এখনই আসবে।’

    ‘আচ্ছা, উনি কে?’

    প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেল না মহিলা। একটা গাড়ি তখন গলির ভেতর ঢুকছে। মহিলা দরজার দিকে দু-পা এগিয়ে চিৎকার করল, ‘দিদি, ওরা এসে গেছে। তাড়াতাড়ি।’ বলে এগিয়ে গেল গাড়ির দিকে।

    গাড়ি থামলে ড্রাইভার নেমে পেছনের দরজা খুলে দিতে নবকুমার ধবধবে পাঞ্জাবি, পাজামা পরা একটি শীর্ণ চেহারার বৃদ্ধকে নামতে দেখল। ওপাশ থেকে নেমে এল শ্যামলা চেহারার খাটো এক যুবতী। এই মহিলা এগিয়ে গিয়ে নমস্কার করে বলল, ‘আসুন, আসুন।’

    এই সময় বাড়ির ভেতর থেকে সেই ভদ্রমহিলা বেরিয়ে এসে দু-হাত জড়ো করে বললেন, ‘নমস্কার। আসুন। আমি চন্দ্রিমা দত্ত।’

    বৃদ্ধ হাসলেন, ‘ডক্টর চন্দ্রিমা দত্ত?’

    ভদ্রমহিলা বললেন, ‘ওটা বলে আমাকে লজ্জা দেবেন না। আসুন।’

    বৃদ্ধ এগিয়ে যেতে-যেতে নবকুমারের পাশ দিয়ে যাওয়ার সময় দাঁড়ালেন, ‘এটি কে? এলাকার ছেলে নিশ্চয়ই। এসো, তোমার সঙ্গেও গল্প করব।’

    নবকুমার ঘাবড়ে গেল। ভদ্রমহিলা, যাঁর নাম চন্দ্রিমা, বললেন, ‘এসো ভাই। উনি আমাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন। আমাদের খুব গর্বের দিন। এসো।’

    ভিজিটার্স রুমে তখন জনাদশেক মেয়ে দাঁড়িয়ে। ডক্টর নরনারায়ণ রায়কে ওদের সামনে উঁচু চেয়ারে বসানো হল। চন্দ্রিমা মেয়েদের বসতে বললেন। নবকুমার ঘরে ঢোকেনি। বাইরে দাঁড়িয়ে চেষ্টা করছিল কবিতার দৃষ্টি আকর্ষণ করতে। চন্দ্রিমা তাকে জিজ্ঞাসা করল, ‘ওঁর কোনও অসুবিধে হয়নি তো?’

    কবিতা বলল, ‘না। উনি তৈরি হয়ে আমার জন্যে অপেক্ষা করছিলেন।’

    চন্দ্রিমা ভেতরে যেতেই নবকুমার কবিতাকে বলল, ‘আপনার সঙ্গে কথা আছে।’

    কবিতা বলল, ‘পরে শুনব। তুমি ভেতরে এসো। উনি যা জানতে চাইবেন পরিষ্কার করে বলবে। হ্যাঁ, তোমার মা কোন বাড়িতে থাকে?’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }