Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ২০

    কুড়ি

    নবকুমার তাকাল। শেফালি-মাকে সাজগোজ করায় একেবারে অন্যরকম দেখাচ্ছে। ঠিক দুর্গাঠাকুরের মতো। কিন্তু ওঁর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

    সে বলল, ‘একদিন সন্ধের পরে আসার সময়ে ইতি আমাকে এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তখন নাম জিজ্ঞাসা করাতে সে প্রথমে বলতে চায়নি। সিনেমার নায়িকাদের নাম বলেছিল। শেষ পর্যন্ত কী মনে হতে বলেছিল ওর আসল নাম ইতি। মেয়েটা ভালো।’

    ‘কে ভালো, কে মন্দ, তা এখানে পা দিয়েই জেনে গেলে! এ-বাড়িতে থাকতে হলে এদের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে। বুঝতে পেরেছ?’ শেফালি-মা বললেন। নি:শব্দে মাথা নাড়ল নবকুমার।

    মুক্তো এসে জানাল, ‘ট্যাক্সি এসে গেছে।’

    শেফালি-মা বললেন, ‘কবিতা, আমি নবকুমারকে নিয়ে তোমার সঙ্গে যেতে চাইছি।’

    ‘আপনি জানেন না শেফালি-মা, ওরা কী মুখ খারাপ করে।’ কবিতা বলল।

    ‘এখানে তো সারাদিনই খিস্তি খেউড় শুনছি। তার চেয়ে বেশি কী শোনাবে। চলো। মুক্তো, তুই জেগে থাকবি। আমি না ফেরা পর্যন্ত যেন দরজায় চোখ রাখিস।’

    পুলিশের ভ্যান পাড়া ছেড়ে চলে যাওয়ার পরে রাস্তা আবার আগের মতো। মেয়েরা দরজায় দাঁড়িয়ে সিনেমার গানের কলি ছুড়ে দিচ্ছে।

    শেফালি-মা সিঁড়ি দিয়ে নেমে আসতেই মেয়েরা হাঁ করে দেখল। অনেকেই শেফালি-মায়ের কথা জানে কিন্তু চোখে দ্যাখেনি। প্রায় ষাট ছোঁওয়া রাজেন্দ্রাণীর মতো শেফালি-মা কবিতাকে নিয়ে ট্যাক্সির পেছনের সিটে উঠে বসলেন, সামনে নবকুমার। ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করল, ‘কোথায় যাব?’

    ‘এ-পাড়ায় কোনও পুলিশের ভ্যান আছে কিনা ঘুরে দেখুন।’ শেফালি-মা বললেন।

    সঙ্গে-সঙ্গে ট্যাক্সিওয়ালা ঘুরে তাকাল, ‘পুলিশের ভ্যান? ঝামেলায় পড়ব না তো?’

    ‘না।’

    বোঝা গেল নিতান্ত অনিচ্ছায় ট্যাক্সিওয়ালা কয়েকটা বড় গলি ঘুরে শেষপর্যন্ত সেন্ট্রাল অ্যাভিন্যুতে চলে গেল। শেফালি-মা বললেন, ‘ওকে থানায় যেতে বলো।’

    কবিতা ট্যাক্সি ড্রাইভারকে নির্দেশ দিল। নবকুমার দেখল, ট্যাক্সিটা এখন একটা ট্রাম লাইনের ওপর দিয়ে চলছে। রাস্তায় লোকজন খুব কম। শেষপর্যন্ত একটা চৌমাথার মোড়ে এসে গাড়ি ডানদিকে ঘুরল। শেফালি-মা বললেন, ‘ওকে একটু দাঁড়াতে বল।’

    ট্যাক্সিওয়ালা ব্রেক চাপল। শেফালি-মা বললেন, ‘নবকুমার, বাঁ-দিকে তাকিয়ে দ্যাখো। এখন ওটা স্টার সিনেমা হয়েছে। কিন্তু ওটা ছিল স্টার থিয়েটার। বিনোদিনীর নাম শুনেছ? গিরিশ ঘোষমশাই? ওই থিয়েটারে তাঁদের মতো বড়-বড় মাপের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে গেছেন। আমি যখন খুব ছোট, তখন মায়ের সঙ্গে এসেছিলাম নাটক দেখতে। শ্যামলী। উত্তমকুমার আর সাবিত্রী চ্যাটার্জি। সেই স্টার থিয়েটারে আগুন লাগল আর পুড়ে গেল নাটকের ঐতিহ্য। খুব কষ্ট হয়। চলো।’

    নবকুমার উৎসুক চোখে স্টার থিয়েটার দেখছিল। কোনও একটা বইতে সে স্টার থিয়েটার তৈরির কাহিনি পড়েছে। ট্যাক্সি থামল থানার সামনে।

    শেফালি-মা বললেন, ‘কবিতা, ওকে বলো যদি অপেক্ষা করে তাহলে মিটারে যা উঠবে তার থেকে বেশি দেব।’

    কবিতাকে বলতে হল না। তার আগেই ড্রাইভার বলল, ‘ঠিক আছে, আমি থাকছি।’

    জীবনে কখনও থানায় যায়নি নবকুমার। দুই মহিলার পেছন-পেছন থানায় ঢুকল সে। সামনে যে সেপাই দাঁড়িয়েছিল সে কবিতাকে দেখে নি:শব্দে যে হাসিটা হাসল তা খুব বিশ্রী বলে মনে হল তার। কবিতা জিজ্ঞাসা করল, ‘বড়বাবু আছেন?’

    ‘দেখা হবে না।’ সেপাই নি:শব্দে হেসে বলল।

    ‘কেন?’

    ‘এত রাত্রে বড়বাবু মেয়েছেলের সঙ্গে দেখা করেন না।’

    ‘নিজের মা-বউ-মেয়ের সঙ্গেও না?’ কবিতা খেপে যায়।

    ‘অ্যাই চোপ!’

    ‘তোমার বড়বাবুর সাহেব যদি মহিলা হতেন তাহলে তুমি তাকে একথা বলতে পারতে?’

    ‘যত্ত শালা, ঝুট ঝামেলা।’ লোকটা চেঁচিয়ে উঠল।

    এইসময় একজন এস আই ভেতরে থেকে বেরিয়ে এলেন, ‘কী হয়েছে?’ তারপর কবিতাকে দেখে বললেন, ‘ও, তুমি? কী ব্যাপার?’

    ‘ইনি শেফালি-মা। আগে যাত্রার নামকরা অভিনেত্রী ছিলেন।’ কবিতা বলল।

    এস আই শেফালি-মায়ের দিকে বেশ সম্ভ্রমের সঙ্গে তাকাল, ‘মাপ করবেন, শেফালি দেবীই কি আপনি?’

    কবিতা উত্তর দিল, ‘হ্যাঁ।’

    ‘আসুন আপনারা।’

    ঘরে কয়েকটা টেবিল। পুলিশ অফিসাররা এক-এক টেবিলে বসে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছেন। একজন বেশ জোরে ধমক দিতেই ওরা সেদিকে তাকাল। এস আই ভ্রূক্ষেপ না করে নিজের টেবিলে গিয়ে ওদের বসতে বললেন।’

    বসার পর এস আই জিজ্ঞাসা করল, ‘বলুন, কী ব্যাপার?’

    নবকুমারের মনে হল এই লোকটা ভালো। আচ্ছা, সে-ও তো পরীক্ষা দিয়ে এই চাকরিটা করতে পারে। তার শিক্ষাগত যোগ্যতা, বয়স, উচ্চতা ওই চাকরির পক্ষে তো উপযুক্ত। এই চাকরি করলে সে কত মানুষের উপকার করতে পারবে।

    শেফালি-মা বললেন, ‘সোনাগাছিতে আমার একটা বাড়ি আছে। অভিনয় থেকে অবসর নেওয়ার পরে আমি সেই বাড়ির দোতলায় থাকি। কোনও কারণে আমি একাই থাকতে চাই, বাইরের লোকের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। তাই ওই বাড়িতে আমি বেশ শান্তিতে থাকতে পারি। আমার কাছে যাত্রাদলে পরিচিত একটি লোক আজ দেখা করতে এসেছিল। ঠিক আমার কাছে বলব না। এই ছেলেটি আমার কাছে থাকে। যে এসেছিল এ তার গ্রাম সম্পর্কের ভাই। কলকাতায় থাকার জায়গা নেই বলে লোকটির অনুরোধে একে আমার কাছে রেখেছি। তা দেখা করে বেরোবার সময় পুলিশ বিনা কারণে ওকে ধরে নিয়ে গিয়েছে। আপনারা লোকটিকে ছেড়ে দিন। সে যাত্রায় বিবেকের পার্ট করে।’

    এস আই চুপচাপ শুনলেন, ‘পুলিশ কোনও কারণ ছাড়া কাউকে ধরবে কেন?’

    কবিতা চট করে তেতে গেল, ‘কেন ধরে সবাই জানে। আমরা, দুর্বার থেকে প্রতিবাদ করলে আপনারা কিছুদিন চুপচাপ থাকেন, তারপর যে কে সেই।’

    ‘তুমি যদি এইভাবে কথা বলো তাহলে আমার কিছু করার নেই।’

    ‘কেন থাকবে না? পুলিশের কাজ শান্তি রক্ষা করা, অশান্তি সৃষ্টি করা নয়। সোনাগাছিতে যৌনকর্মীরা কাজ করে। মনে রাখবেন তাঁরা আর পাঁচটা খেটে খাওয়া কর্মীর থেকে আলাদা নয়।’

    এস আই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ‘আচ্ছা, এত গুছিয়ে, যেভাবে ইউনিয়নের নেতারা কথা বলেন ঠিক সেইভাবে কথা বলতে তুমি শিখল কী করে? এটা একটা বিস্ময়ের ব্যাপার। যেসব মেয়ে দুর্বারের কোনও পদে নির্বাচিত হয় তার কথাবার্তা কয়েক মাসের মধ্যেই বদলে যায়। শোনো, উনি যার কথা বললেন, সে দুর্বারের সদস্য বা কোনও সদস্যের ক্লায়েন্ট নয়। অতএব তুমি চুপ করো।’ তারপর শেফালি-মায়ের দিকে তাকিয়ে বললেন, ‘ওই এলাকায় যে ভ্যান গেছে সেটা ফিরে এসেছে কি না খোঁজ করছি। আপনি বসুন।’

    এস আই উঠে গেলে নবকুমার চারপাশে তাকাল। কয়েকজন পুলিশ এদিকে তাকিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। ওরা যে শেফালি-মা এবং কবিতাকে নিয়ে কথা বলছে তা বুঝতে অসুবিধে হল না। নবকুমারের ভালো লাগল না।

    একজন পুলিশ যেতে-যেতে দাঁড়িয়ে গেলেন, ‘কী হে! আবার কী হল? সমিতি করে তো বিখ্যাত হয়ে গেছ তোমরা। শুনতে পেলাম দেশ বিদেশ থেকে প্রচুর টাকা পাচ্ছে তোমাদের সমিতি।’

    ‘আমাদের খবর আপনারা দেখছি ভালোই জানেন!’

    ‘ট্যাকটেকিয়ে কথা বলবে না। দিনকে দিন কত দেখব। ইনি কোন বাড়ির?’

    ‘কেন?’

    ‘আগে কখনও দেখিনি। সোনাগাছিতে এরকম কেউ আছে আর আমি জানতাম না। কোন বাড়ি?’

    ‘উনি যৌনকর্মী নন।’

    ‘অ। এটা গৃহস্থের বাড়ির নাকি? হাফ গেরস্থরা বেশি ইন্টারেস্টিং হয়।’

    শোনামাত্র শেফালি-মা উঠে দাঁড়ালেন, ‘আপনি কী বলতে চাইছেন?’

    ‘কিছুই না। একটু খোঁজ খবর নিচ্ছিলাম।’

    ‘কী জন্যে?’

    ‘দ্যাখো—।’

    ‘দেখুন বলুন। আমি আপনাকে তুমি বলছি না।’

    ‘অ! সোনাগাছির কোন বাড়িতে কোন মেয়েমানুষ থাকে তার খবর আমাদের রাখতে হয়। ওটা তো ক্রিমিন্যালদের ডেরা। আজ দুর্বার হয়েছে বলে রাতারাতি সব মেয়েমানুষ সতী হয়ে গেছে এমন ভাবার কারণ নেই। তুমি, সরি, আপনার মতো, যাকে বলে সম্ভ্রান্ত চেহারার মেয়েমানুষ ওখানে ঘর নিয়েছে তা জানতাম না। তাই ঠিকানাটা জিজ্ঞাসা করছি।’ লোকটির মুখে হাসি।

    মাথা গরম হয়ে যাচ্ছিল নবকুমারের। সে উঠে দাঁড়িয়ে রাগত গলায় বলল, ‘আপনি ঠিকভাবে কথা বলুন। উনি ওখানে ঘর নেননি, একটা বাড়ির মালিক উনি। কোনও যৌনকর্মী নন।’

    ‘অ্যাই! কার সঙ্গে কথা বলছিস জানিস?’ লোকটি চিৎকার করে উঠতেই এস আই ফিরে এলেন, ‘আসুন। বড়বাবু কথা বলবেন।’

    শেফালি-মা তখন রাগে ফুঁসছেন, ‘এই লোকটি—।’

    ‘ছেড়ে দিন। আসুন।’

    ঘরে ঢোকামাত্র বড়বাবু নমস্কার করলেন, ‘আসুন, আসুন। আপনাকে অপেক্ষা করতে হয়েছে বলে দু:খিত। আমি এই ফিরলাম। আপনার অভিনয় আমি দেখেছি। শুনেছি আপনি অভিনয় করা ছেড়ে দিয়েছেন। শুনে খারাপ লেগেছিল। বলুন।’

    ‘আমি প্রথমে জানতে চাই সোনাগাছি পাড়ায় থাকা মানে আমি একটা মেয়েমানুষ একথা বলার অধিকার একজন পুলিশের আছে কি না।’ শেফালি-মা জিজ্ঞাসা করলেন।

    বড়বাবু এস আই-এর দিকে তাকাতে তিনি নীচু গলায় কিছু বলতে তিনি বললেন, ‘ডাকুন ওকে।’ এস আই বেরিয়ে গেলে বড়বাবু বললেন, ‘আমি ক্ষমা চাইছি। আসলে আপনার মতো বিখ্যাত অভিনেত্রী ওখানে আছেন তা অনেকে ভাবতে পারে না।’

    ‘আমার মনে হয়েছিল তথাকথিত সভ্য মানুষদের কাছে এলাকাটা নিষিদ্ধ বলে আমি নিশ্চিন্তে ওখানে থাকতে পারব।’ শেফালি-মা বললেন।

    এস আই-এর সঙ্গে সেই পুলিশটি ঘরে আসতেই বড়বাবু জিজ্ঞাসা করলেন, ‘এঁকে চেনো?’

    মাথা নেড়ে নি:শব্দে না বলল লোকটি।

    ‘উনি বিখ্যাত অভিনেত্রী শেফালিদেবী। ওঁকে যা বলেছ তার জন্যে এখনই ওঁর কাছে ক্ষমা চাও।’ বড়বাবু কড়া গলায় বললেন।

    ‘মাপ করবেন।’ এক কথায় বলে ফেলল লোকটি।

    ‘যাও।’

    লোকটি বেরিয়ে গেলে এস আই জিজ্ঞাসা করলেন, ‘আপনাদের যে লোকটিকে ভ্যানে তোলা হয়েছিল তার নাম কী?’

    শেফালি-মা বললেন, ‘আমরা ওকে মাস্টার বলে ডাকতাম।’

    একটা কাগজে চোখ বুলিয়ে এস আই বললেন, ‘এই নামের কেউ ভ্যানে ছিল না। তিনজনকে নিয়ে আসা হয়েছে। দেখুন এদের কেউ কি না।’

    সেপাইকে হুকুম দিতে সে তিনটে লোককে ঘরে নিয়ে এল। তাদের মধ্যে মাস্টারদাকে দেখতে পেল না নবকুমার।

    কবিতা বলল, ‘তাহলে টাকা নিয়ে ওকে ছেড়ে দিয়েছে।’

    এস আই তিনজনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ‘ভ্যান থেকে কাউকে কি ছেড়ে দিয়েছে?’

    তিনজনেই মাথা নেড়ে না বলল। একজন হাসল।

    ‘হাসছ কেন?’

    ‘একজন, রোগা, বেঁটে লোক, যাত্রার গান শুনিয়েছিল, তাকে ছেড়ে দিয়েছে।’ লোকটি উত্তর দিল। এস আই বললেন, ‘যাক। আপনাদের লোক এখানে আসেনি।’

    শেফালি-মা বড়বাবুকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসছিলেন। হঠাৎ কানে এল, ‘আরে শালা, পচা আলুর সঙ্গে থাকলে ভালো আলুও পচে যায়।’

    কবিতা ঘুরে দাঁড়িয়েছিল। শেফালি-মা ধমকালেন, ‘চলো।’

    সারাটা পথ কোনও কথা বলেননি শেফালি-মা। ভাড়া মিটিয়ে দিলে কবিতা চলে গেল। মেয়েদের ভিড় দু-ভাগ হল। শেফালি-মায়ের পেছন-পেছন ওপরে উঠে এল নবকুমার।

    নিজের ঘরে ঢোকার আগে শেফালি-মা বললেন, ‘সব গোলমাল হয়ে গেল। কাল সকাল আটটায় আমার সঙ্গে দেখা করবে নবকুমার।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }