Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৪১

    একচল্লিশ

    গতরাত্রে বাড়ি ফিরেছিল মন্দাক্রান্তার গাড়িতে। দর্জিপাড়ার বাসস্টপে তাকে নামিয়ে চলে গিয়েছিল ড্রাইভার গাড়ি নিয়ে। টিপটিপ বৃষ্টি পড়ছিল। নবকুমার দেখল, এখন সোনাগাছির গলি ফাঁকা। সেই চেঁচামেচি, গান, মেয়েদের দরজায় দাঁড়ানোর পরিচিত দৃশ্য এখন নেই। এমনকি তাদের বাড়ির দরজা ভেজানো। সেখানে কোনও মেয়ে খদ্দেরের অপেক্ষায় দাঁড়িয়ে নেই। ঠেলতেই দরজা খুলে গেল।

    নীচের ঘর থেকে কেউ বলল, ‘এসে গিয়েছে। এবার দরজা বন্ধ করে দে।’

    একটি মেয়ে দরজা বন্ধ করে চলে যাচ্ছিল। নবকুমার জিজ্ঞাসা করল, ‘কী হয়েছে?’

    ‘কাল মমতা বাংলা বনধ ডেকেছে।’ মেয়েটি দাঁড়াল না।

    বনধ? বনধ মানে হরতাল। তাদের গ্রামগঞ্জে হরতাল হলে বাস চলত না। বাজার বসতো না। কিন্তু ছোট দোকান খোলা থাকত। লোকে রাস্তাঘাটে ঘুরে বেড়াত। কাল যদি হরতাল হয়, তাহলে আজ কেন মানুষ ভয় পাচ্ছে?

    দোতলায় উঠে আসতেই মুক্তোর দেখা পেল নবকুমার, ‘তোমার দেখছি পাখা গজিয়ে গিয়েছে। যাও, শেফালি-মা তীর্থের কাক হয়ে বসে আছে।’

    ‘সেকী! উনি ঘুমাননি?’

    মুক্তো জবাব না দিয়ে দরজা বন্ধ করতে চলে গেল।

    শেফালি-মা বই পড়ছিলেন। তাকে ঢুকতে দেখে জিজ্ঞাসা করলেন, ‘কীভাবে ফিরলে? ওরা পৌঁছে দিয়ে গিয়েছে?’

    ‘হ্যাঁ।’

    ‘খেয়ে এসেছ?’

    ‘হ্যাঁ।’

    ‘কী হল আজ?’

    ‘কন্ট্রাক্টে সই করাল। পরশু স্টুডিওতে যেতে বলেছে।’

    ‘কেন?’

    ‘ট্রেনিং দেবে বলে ডেকেছে।’

    ‘ও। তাহলে আজ ওয়ার্কশপ করোনি?’

    ‘না।’

    ‘তাহলে এত রাত হল কেন?’

    নবকুমার দ্বিধা ঝেড়ে ফেলে সবকথা খুলে বলল। তাকে মন্দাক্রান্তা কীভাবে হাঁটতে হবে তা শিখিয়েছে। তারপর খুব দামি দোকানে নিয়ে গিয়ে শার্ট-প্যান্ট জুতো কিনে দিয়েছে। সে আপত্তি করলেও শোনেনি। বাড়িতে ফিরে গিয়ে খাইয়ে তবে ছেড়েছে। হুইস্কির কথাটা বলতে পারল না নবকুমার। হুইস্কি খেয়ে তার কোনও প্রতিক্রিয়া হয়নি বলে না-বলতে সুবিধে হল।

    ‘মন্দাক্রান্তার বয়স কীরকম?’

    ‘জানি না। আমার চেয়ে বড়।’

    ‘দেখতে?’

    ‘খুব সুন্দর। সবসময় সেজে থাকেন।’

    ‘বড়বাবুর কে হয় ও?’

    ‘আমি জানি না।’

    ‘আবার কবে যেতে বলেছে তোমাকে?’

    ‘কাল।’

    ‘হুঁ। কাল তুমি বাড়ির বাইরে পা দেবে না। নন্দীগ্রামে পুলিশের গুলিতে অনেক কৃষক মারা গিয়েছে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কাল বাংলা বনধ ডেকেছেন। গাড়িঘোড়া চলবে না। দোকানপাট বন্ধ থাকবে। সরকার হয়তো জোর করে কিছু বাস চালাতে চাইবে, কিন্তু তুমি কোথাও যাওয়ার চেষ্টা করবে না।’

    মাথা নাড়ল নবকুমার।

    ‘যাও, শুয়ে পড়ো। অনেক রাত হয়ে গিয়েছে।’

    যেতে গিয়ে ঘুরে দাঁড়াল নবকুমার, ‘নন্দীগ্রাম কোথায়? সেখানে পুলিশ কেন কৃষকদের গুলি করে মেরেছে?’

    ‘তুমি খবরের কাগজ পড়ো না?’

    ‘না। পাই না—।’

    ‘কাল মুক্তো তোমাকে এক মাসের কাগজ দিয়ে আসবে। পড়ে জেনো।’

    ‘কিন্তু বনধ তো আগামীকাল। আজ এখানে সব চুপচাপ, দরজা বন্ধ কেন?’

    ‘প্রতিবার যখন এক পার্টি বনধ ডাকে তখন তাদের বিরোধী পার্টি আগের রাত্রে সোনাগাছির রাস্তায় মিছিল করে, ভয় দেখায় যেন কেউ বনধ না করে। অকারণে বোমা ফাটায়। আতঙ্কের পরিবেশ তৈরি করে। সেকারণেই এই এলাকার সবাই ভয় পাচ্ছে এবারও সেরকম কাণ্ড হবে।’ শেফালি-মা বললেন।

    নিজের ঘরে চলে এল নবকুমার। হাত-মুখ ধুয়ে পাজামা পরে বিছানায় শুতেই মন্দাক্রান্তার মুখ, শরীর ভেসে উঠল চোখের সামনে। শেফালি-মায়ের মতো বোধহয় মন্দাক্রান্তাও তাকে ভালোবেসে ফেলেছে। তার কুষ্ঠিতে লেখা আছে সে মানুষের ভালোবাসা সহজেই পাবে। কিন্তু মন্দাক্রান্তা একদম আলাদা। মনে হয়, সবসময় যদি ওর পাশে থাকা যেত।

    .

    খঞ্জনির আওয়াজে ঘুম ভেঙে গেল। দূর থেকে এগিয়ে আসছে গান। লুকিয়ে বিছানা থেকে নেমে জানলায় গিয়ে দাঁড়াল নবকুমার। সেই বয়স্ক মানুষেরা গান গাইতে-গাইতে হাঁটছেন, ‘রাই জাগো রাই জাগো, শুকসারি বলে—।’

    চোখের আড়ালে চলে গেলেন ওঁরা। নবকুমারের মনে হল, বুক জুড়িয়ে গেল।

    দাঁত মাজার পরে চেয়ারে বসতেই মুক্তো নিয়ে এল এক বান্ডিল কাগজ। সামনে রেখে বলল, ‘নাও, বাসি খবর সারাদিন ধরে গেল। চা আনছি।’

    মুক্তো চলে গেলে নবকুমার কাগজগুলো গুছিয়ে নিল।

    .

    দুপুরের মধ্যে পড়া শেষ হয়ে গিয়েছিল। জলখাবার দেওয়ার সময় আজকের কাগজটাও দিয়ে গিয়েছিল মুক্তো। প্রথম পাতায় বড় অক্ষরে ছাপা হয়েছে, আজ বাংলা বনধ। তার নীচে ‘নন্দীগ্রামে আগুন জ্বলছে। আরও মৃত্যুর আশঙ্কা। বনধ থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স, হাসপাতাল, খবরের কাগজ, দমকল।’

    আজকের খবরটা পড়ে ফেলার পর মাথা ঝিমঝিম করতে লাগল তার। শিল্প স্থাপিত না হলে দেশের উন্নতি হবে না, একথা সত্যি। কিন্তু শিল্পের জন্যে জমি দরকার। এই দেশে চাষ হয় না এমন জমি অনেক রয়েছে। সেগুলো বন্দর এবং এয়ারপোর্ট থেকে অনেকদূরে। তাই কৃষকদের কাছে আবেদন করা হয়েছিল, তারা প্রয়োজনীয় জমি যেন সরকারকে বিক্রি করে দেন। কৃষকদের অধিকাংশই রাজি হননি। প্রথম কথা, ওই জমিতে তাঁরা তিনবার চাষ করেন, দ্বিতীয়ত পিতৃপুরুষের সূত্রে পাওয়া জমির মালিকানা তাঁরা হাতছাড়া করতে চান না। তৈরি হয়ে গেল জমিরক্ষা কমিটি।

    সরকার আলোচনার পথে না গিয়ে, ধৈর্য ধরে তাঁদের না বুঝিয়ে সংঘর্ষের পথে গেলেন। পুলিশ অকারণে মহিলা এবং শিশুদের পেছন থেকে গুলি করে মারল। মাথা দোলাল নবকুমার। ঠিক হয়েছে। বনধ ডাকা উচিত কাজ হয়েছে। যদি এই ঘটনা তাদের গ্রামে ঘটত? কিন্তু বনধ ডেকে এই সমস্যার সমাধান হবে? ওই নির্দোষ নিহতরা কি প্রাণ ফিরে পাবে? অথবা কৃষকরা কি তাঁদের জমি রক্ষা করতে পারবেন? যদি পারেন তাহলে শিল্পের উন্নতি কী করে হবে? খবরের কাগজ পড়ে নবকুমারের মনে হচ্ছিল, যদি মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পূর্ব শর্ত না রেখে আলোচনায় বসতেন তাহলে একটা পথ খুঁজে পাওয়া যেত। কিন্তু দু-পক্ষই যেভাবে শর্ত আঁকড়ে আছেন তাতে পথ খোঁজার ইচ্ছে আদৌ আছে কি না তাতে সন্দেহ হচ্ছে।

    সকাল থেকে ওই খবরগুলোর সঙ্গে বাস করে মন খারাপ হয়ে গিয়েছিল নবকুমারের। বিকেলে মাস্টারদাকে দেখে অবাক হল সে।

    সে জিজ্ঞাসা করল, ‘তুমি এলে কী করে? আজ তো সব বনধ?’

    ‘পা গাড়িতে। এমন কি দূর? তোর খবর কী?’

    ‘ভালো।’

    ‘কীরকম ভালো?’

    ‘কাল স্টুডিওতে যেতে হবে রিহার্সাল দিতে।’

    ‘তার মানে তো কাজ পাকা?’

    ‘হ্যাঁ।’

    ‘চরিত্রটা কীরকম? সিরিয়াস?’

    ‘জানি না। শুনেছি খুব নিরীহ। মানে সাহেব বিবি গোলামের ভূতনাথ, অভয়ের বিয়ের অভয়। ভূতনাথকে আমি দেখেছি, অভয় কে তা জানি না।’

    ‘কিছু ভাবিস না। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ যাত্রাটা তুই দেখেছিস? হ্যাঁ। ঠাকুর কীভাবে হাঁটতেন মনে আছে?’ বলে মাস্টারদা ঘরের ওপাশে গিয়ে হাঁটাটা দেখাল।

    হেসে ফেলল নবকুমার।

    ‘হাসছিস কেন? বেশি সরল মানুষ এইভাবেই হাঁটে।’ মাস্টারদা বলল, ‘তুই ডায়লগগুলো নিয়ে আয়, আমি ফাটাফাটি অভিনয় শিখিয়ে দেব।’

    ‘ঠিক আছে।’ কথা ঘোরালে নবকুমার, ‘যাত্রার খবর কী?’

    ‘খারাপ। নিরুপমাদির চাকরি গিয়েছে।’

    ‘সেকী?’

    ‘একদম মনে রাখতে পারে না সংলাপ। সুধাময়দা আর ম্যানেজ করতে পারল না। কানেও কম শুনছে।’

    ‘এখন কী করে ওর চলবে?’

    মাস্টারদা তাকাল, ‘শোনো নবকুমার। এই পশ্চিমবাংলায় হাজার-হাজার মানুষ রোজগার না থাকা সত্বেও বেঁচে আছে। কীভাবে বেঁচে আছে, জানতে চেও না। জানলে পাগল হয়ে যাবে। এই যে রাস্তাঘাটে এত লোক হাঁটে তাদের কজন দিনে একটাকার মুড়ি খেয়ে আছে, কেউ বুঝতে পারবে? কাল কখন আসব?’

    ‘কেন?’

    ‘আরে, স্টুডিওতে তোর একা যাওয়া ঠিক হবে না। নায়করা কখনও একা ঘোরে না। আমিও তোর সঙ্গে যাব। লোকে যদি ভাবে, আমি তোর চামচে তা ভাবুক। কিন্তু আমাকে একটা চান্স পাইয়ে দিস।’

    মাস্টারদা বেরিয়ে গেল। ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না বুঝতে পারছিল না নবকুমার। সে জানলায় এল। আশ্চর্য! কখন সোনাগাছি আবার তার নিজস্ব চেহারায় ফিরে গিয়েছে সে টেরই পায়নি। আলো জ্বলছে। রিকশা চলছে, বেলফুল বলে হেঁকে গেল ফুলওয়ালা। রাস্তার ওপাশের বাড়ির দরজায় ক’টা মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে আছে। কিন্তু বনধ তো চব্বিশ ঘণ্টার জন্যে। সেই সময়সীমা শেষ হতে তো আজকের রাতটা চলে যাওয়ার কথা।

    ‘বিদেয় হয়েছে শেষ পর্যন্ত!’ মুক্তো ঘরে এল।

    ‘মুক্তোদি, বনধ উঠে গিয়েছে?’

    ‘না তো।’

    ‘তাহলে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে কী করে?’

    ‘যারা বনধ ডেকেছিল, তারা দুপুর অবধি চলার পর খুশি হয়ে ঘোষণা করেছে বনধ সার্থক। কিন্তু যারা বনধ চায় না সেই পার্টি শাসিয়ে গিয়েছে বিকেলের পর যদি বনধ চলতে থাকে তাহলে এ-পাড়ার কোনও মেয়েকে কাল থেকে ব্যাবসা করতে দেওয়া হবে না। ও পক্ষকে সকালে খুশি করা হয়েছে, এ-পক্ষকে এখন করা হচ্ছে। তবে স্বাভাবিক নয় গো, স্বাভাবিকের মতো হয়েছে।’ মুক্তো বলল।

    ‘মানে?’

    ‘খদ্দের কোথায়? কে আসবে? রাস্তায় বাস গাড়ি তো নেই। ট্যাক্সিও চলছে না। তা সত্বেও যদি কেউ আসে সেই আশায় দাঁড়িয়ে আছে ওরা। হ্যাঁ, যে জন্যে এসেছিলাম, মা ডাকছে তোমাকে।’ মুক্তো বলল।

    শেফালি-মায়ের ঘরে ঢুকে অবাক হয়ে গেল নবকুমার। চেয়ারে নয়, একটা মোড়ায় বসে কথা বলছে ইতি। ও এখানে কেন?

    শেফালি-মা বললেন, ‘এসো। বড়বাবু আমার শর্ত মেনে নিয়েছেন। এই বয়সে আবার যাত্রা করতে যেতে হবে। আগে মুক্তো আমার সঙ্গে যেত। জিনিসপত্র হাতে-হাতে এগিয়ে দেওয়া, সবকিছু খেয়াল রাখার কাজটা ও করত। এখনও ওরও বয়স হয়েছে, এই সংসার সামলাচ্ছে। দু-দিক পেরে উঠবে না। তাই ইতিকে কাজটা দিচ্ছি।’

    নবকুমার চুপ করে থাকলেও অনেক প্রশ্ন কিলবিলিয়ে উঠল মনে।

    শেফালি-মা হাসলেন, ‘ও তো সিদ্ধান্ত নিয়েছে পুরোনো কাজটা করবে না। মরে গেলেও না। ওর বাড়িওয়ালি ছাড়ছিল না। যে গুন্ডাগুলো তোমাকে মেরেছিল তারাই বাড়িওয়ালিকে রাজি করিয়েছে ছেড়ে দিতে। বোধহয় তোমাকে ওরা এখন পছন্দ করছে। দুর্বারের সঙ্গেও আমার কথা হয়েছে। ওরাও খুব খুশি। তাই ইতি আমাদের সঙ্গে ভবানীপুরের বাড়িতে যাবে।’

    মাথা নাড়ল নবকুমার।

    ইতি বলল, ‘মা, ওঁর বোধহয় পছন্দ নয়—।’

    শেফালি-মা জিজ্ঞাসা করলেন, ‘তোমার আপত্তি আছে?’

    নবকুমার বলল, ‘আপনি যা স্থির করেছেন তা তো না ভেবে করেননি। ও থাকলে আপনার নিশ্চয়ই উপকার হবে। তাহলে আমি কেন আপত্তি করব?’

    ‘এই তো, হল?’ শেফালি-মা তাকালেন ইতির দিকে।

    আর সেই সময় দূরে প্রচণ্ড শব্দে বোম ফাটতে লাগল। পরপর অনেকগুলো। বাইরে লোকজনের চিৎকার শুরু হল। মুক্তো ঘরে ঢুকে উত্তেজিত গলায় বলল, ‘বোমাবাজি শুরু হয়ে গিয়েছে। সবাই দরজা বন্ধ করছে। এই মেয়েটাকে এখন ফিরে যেতে দিও না।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }