Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৪২

    বিয়াল্লিশ

    মিনিটদশেক পরে পাড়াটা শান্ত হয়ে গেল। কোথাও কোনও শব্দ নেই। নিজের ঘরে ফিরে এসে জানলায় দাঁড়িয়েছিল নবকুমার। বোমার আওয়াজ কী ভয়ঙ্কর! এখনও কানের ভেতর সেই শব্দ যেন লেগে আছে।

    রাস্তা জনশূন্য। সন্ধের মুখে যারা সেজেগুজে দাঁড়িয়েছিল তারা উধাও। সব দরজা বন্ধ। আলো নিভে গিয়েছে। মনে হচ্ছিল চারপাশে কোনও মানুষ নেই। এত তাড়াতাড়ি সবকিছু পালটে গেল ওই বোমার শব্দ শুনে! কারা বোমা ফাটাল? অত আওয়াজের বোমা তারা কোথায় পেল? নিশ্চয়ই কিনতে পাওয়া যায়। তাহলে যারা বিক্রি করে তাদের পুলিশ ধরে না কেন? জানলা থেকে সরে এল নবকুমার।

    রাতের খাবার নিয়ে এল মুক্তো, ‘তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো।’

    ‘এখনই খাব?’

    ‘তাহলে ঢেকে রাখি। যখন ইচ্ছে হবে খেও!’

    ‘বাইরেটা অদ্ভুত চুপচাপ হয়ে গিয়েছে।’ নবকুমার বলল।

    ‘কতক্ষণ! বড় জোর আধঘণ্টা। তারপর দেখবে আগের মতো হয়ে যাবে। নীচের মেয়েরা শুনেছে একটা লোক নাকি খুন হয়েছে। পুলিশ বডি নিয়ে চলে গেলে ভয় কেটে যাবে।’ মুক্তোবলল।

    ‘লোকটাকে খুন করতে এসেছিল?’

    ‘মাস্তানদের ব্যাপার। খেয়ে নিও।’ মুক্তো চলে গেল।

    তাহলে একটা মাস্তানকে খুন করতে কিছু মাস্তান বোমা মেরেছে। নবকুমার ভাবল, আচ্ছা, এই কলিকাতায় কত মাস্তান আছে? পাড়ায়-পাড়ায় ঘুরে পুলিশ তো সহজেই তাদের একটা তালিকা তৈরি করতে পারে। তারপর তাদের বলতে পারে, হয় মাস্তানি ছাড়ো, নয়তো তোমাদের সুন্দরবনের ওপাশে কোনও নির্জন দ্বীপে পাঠিয়ে দেওয়া হবে। দেখা যেত, কোনও পাড়ায় আর কেউ মাস্তানি করছে না। সুন্দরবনে গিয়ে বাঘ এবং কুমিরের সঙ্গে তো মাস্তানি করা যাবে না।

    মুক্তোর কথাই ঠিক হল। খেয়ে নিয়ে হাতমুখ ধুয়ে বেরিয়ে আসতেই রিকশার ঠুনঠুন শব্দ কানে এল। একটা মেয়ে হেসে কাউকে কিছু বলল। দ্রুত জানলায় গিয়ে অবাক হয়ে গেল নবকুমার। রাস্তায় আলো জ্বলছে। মেয়েরা আগের মতো দরজায় দাঁড়িয়ে গল্প করছে। যেন কিছুই হয়নি এখানে।

    একটু পরে মুক্তো এল থালা গ্লাস নিয়ে যাওয়ার জন্যে, ‘যাক খেয়ে নিয়েছ। মা তোমাকে একবার যেতে বলল।’

    নবকুমার শেফালি-মায়ের ঘরে এল। ইতি তখনও মোড়ায় বসে রয়েছে।

    শেফালি-মা বললেন, ‘রাস্তাঘাট নাকি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। তাই শুনে এই মেয়েটা ফিরে যেতে চাইছে। মুক্তোকে বলেছি ওকে পৌঁছে দিয়ে আসতে। তুমিও সঙ্গে যাও।’

    ইতি মুখ তুলল, ‘না, না। আমার কিছু হবে না, আমি একাই যেতে পারব। এইটুকু তো পথ, কোনও অসুবিধে হবে না।’

    শেফালি-মা ধমকালেন, ‘এই মেয়ে, চুপ করো। যদি কিছু হয়ে যায়, তাহলে লোকে বলবে সব জেনেও আমি তোমাকে একা পাঠালাম কী করে?’

    ‘আমার জন্যে ওঁরাও তো বিপদে পড়তে পারেন।’

    ‘মুক্তোর যথেষ্ট বয়স হয়েছে। আর সঙ্গে একজন ছেলে থাকলে ফেরার সময় মুক্তোর একা লাগবে না। যাবে তুমি?’ প্রশ্নটা যেহেতু নবকুমারকে তাই সে মাথা নেড়ে হ্যাঁ বলল।

    তাড়াতাড়ি পোশাক বদলে এল নবকুমার। এ-বাড়ির নীচের মেয়েদের দুজন দরজায় দাঁড়িয়েছিল। তারা অবাক হয়ে ওদের বেরোতে দেখল। মুক্তো এবং ইতি এগিয়ে যাচ্ছিল, পেছনে নবকুমার। রাস্তার ডানদিক চেপে হাঁটছিল ওরা।

    মন্দিরের কাছে পৌঁছে ডানদিকে ঘুরতে হবে ওদের। নবকুমার দেখতে পেল বাঁ-দিকের একটা রাস্তায় মানুষেরা ভিড় করে আছে। মুক্তো বলল, ‘চলো, চলো, ওসব দেখতে হবে না।’

    ইতিকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিল ওরা। মোড়ের কাছে আসতেই একজন চিৎকার করল, ‘সরে যাও, সরে যাও, পুলিশ আসছে।’ সঙ্গে-সঙ্গে ভিড়টা পাতলা হয়ে মিলিয়ে গেল। নবকুমার দেখতে পেল একটা লোক ফুটপাথ ঘেঁষে উপুড় হয়ে পড়ে আছে। দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। মুক্তো বলল, ‘হাঁ করে কী দেখছ? চলো।’

    ‘এই যে গুরু! তুমি এখন এখানে?’

    নবকুমার তাকিয়ে দেখল ছেলেটাকে। একসময় যার সঙ্গে মারপিট হয়েছিল, এখন বন্ধুর মতো আচরণ করছে। সে বলল, ‘আমরা ইতিকে পৌঁছে দিতে এসেছিলাম।’

    ‘কেসটা দেখেছ?’

    ‘কোন কেস?’

    ‘ওই যে শুয়ে আছে। দুই পার্টির মধ্যে লড়াই হচ্ছিল যখন, তখন কী দরকার ছিল ওর ওখান দিয়ে যাওয়ার?’ ছেলেটা জিভে শব্দ করল।

    ‘লোকটা কি মাস্তান ছিল?’

    ‘না-না। এ পাড়ায় কেন এসেছিল, ও-ই জানে। কাস্টমার নয়। বোমাটা পড়ল ওর পাশে আর ও লটকে গেল।’

    ‘কিন্তু লোকটা তো বেঁচে থাকতেও পারত। ওকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি কেন? বোমার শব্দ তো অনেক আগে হয়েছিল, এতক্ষণ পড়ে আছে।’ নবকুমার বলল।

    ‘কে নিয়ে যাবে? পাগল। যে ওকে ছোঁবে পুলিশ তার বারোটা বাজিয়ে দেবে। খবর দেওয়া হয়েছে। কিন্তু সোনাগাছির রাস্তায় বডি পড়ে থাকলে যখন সময় হয় তখন পুলিশ আসে।’ ছেলেটা বলল।

    মুক্তো ধমকালো, ‘তুমি যাবে কি না?’

    ছেলেটা বলল, ‘আরে ঘাবড়াচ্ছ কেন মাসি, আমি তো আছি।’

    ‘কেমন আছ তা জানি। পুলিশ দেখলেই লেজ তুলে পালাবে।’

    এইসময় একটা পুলিশের ভ্যান এসে শরীরটার পাশে দাঁড়াল। তখন ওই জায়গায় কোনও মানুষ নেই। দুজন সেপাই ভ্যান থেকে নেমে চারপাশে তাকাল। এত দূরে এসে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছা বোধহয় তাদের হল না। ড্রাইভারের পাশে বসা অফিসার নীচে নামলেন না। তাঁর নির্দেশেই সম্ভবত ওরা শরীরটাকে তুলল। তুলতেই এতদূর থেকেও নবকুমারের মনে হল কীরকম চেনা-চেনা লাগছে। ধন্দে পড়ল সে। তারপর ছেলেটাকে বলল, ‘লোকটাকে একটু দেখতে চাই। যাবে?’

    ছেলেটা বলল, ‘না। গেলে তোমাকেও ভ্যানে তুলবে। কে না কে লোক তাকে দেখতে চাইছ কেন?’

    ‘ওকে কোথায় নিয়ে যাবে?’

    ‘প্রথমে থানায়, তারপরে মর্গে।’

    ‘থানায় গেলে দেখা যাবে?’ নবকুমার দেখল ভ্যানটা বেরিয়ে গেল।

    ছেলেটা ভাবল, ‘ওখানে গেলে অবশ্য তেমন ভয় নেই। আচ্ছা, চলো।’

    মুক্তো চেঁচিয়ে উঠল, ‘একী? তুমি হঠাৎ এইসময় থানায় যাবে কেন? শেফালি-মা খুব রাগ করবেন। কে-না-কে মারা গিয়েছে আর তুমি তাকে দেখতে যাচ্ছ?’

    ‘আমার মনে একটা সন্দেহ এসেছে। না দেখে থাকতে পারব না। তুমি শেফালি-মাকে বলবে, আমি ফিরে এসে সব জানাব।’ পা বাড়াল নবকুমার।

    পুলিশ ভ্যান চলে যাওয়ার পরে জায়গাটা একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। এই রাত্রেও একটা ট্যাক্সি ঢুকল গলির ভেতর।

    ‘তোমার পকেটে মাল আছে গুরু?’ হাঁটতে-হাঁটতে ছেলেটা জিজ্ঞাসা করল। খেয়াল হল নবকুমারের। ইতিকে পৌঁছে দিতে সে টাকা নিয়ে বেরুবার কথা ভাবেনি। মাথা নাড়ল নবকুমার।

    ‘এই রে! অনেকটা হাঁটতে হবে তাহলে। নইলে এই ট্যাক্সিটা ধরা যেত।’

    ‘এখন বনধ নেই?’

    ‘সকালে শুরু হয়েছিল, এখন সব বনধ আলগা হয়ে গিয়েছে।’

    একটা রিকশাওয়ালাকে পাকড়াও করল ছেলেটা, ‘অ্যাই, থানায় যাব আর আসব, কত নিবি?’

    রিকশাওয়ালা যা বলল তা শুনে ছেলেটা হাসল, ‘তাহলে যাব আর তোর রিকশায় আসব না। তোকে থানায় ঢুকিয়ে দেব।’

    দরাদরি করে রিকশায় উঠল ছেলেটা। পাশে বসে নবকুমার বলল, ‘বাড়িতে ফিরে এসে ভাড়াটা দিলে হবে না?’

    ‘কেন হবে না! ওটা আমি ম্যানেজ করে দেব। কিন্তু গুরু, দূর থেকে বডি দেখে তুমি হঠাৎ খেপে গেলে কেন?’

    রিকশা ছুটছিল। হাওয়া লাগছিল শরীরে। নবকুমার মাথা নাড়ল, ‘হয়তো আমি ভুল করছি। যদি ভুল করি তাহলে আমি খুব খুশি হব।’

    ‘ভুল করলে খুশি হবে? যা: শালা! এরকম কথা জিন্দেগিতে শুনিনি। লোকটাকে তুমি চিনতে পেরেছ?’ ছেলেটা সিগারেট ধরাল।

    ‘না। কিন্তু—।’

    ছেলেটা আর কথা বাড়াল না।

    এখন অনেক রাত। কলকাতার রাস্তা এত শুনশান সাধারণত থাকে না। বনধ-এর জন্যে বাস ট্যাক্সি না বের হওয়ায় রাতের কলকাতা ঘুমোচ্ছে। তাই শূন্য পথ দিয়ে রথের মতো ছুটে এসে থানার সামনে থামল রিকশা। দুটো ভ্যান এবং একটা জিপ দাঁড়িয়ে আছে।

    ছেলেটা বলল, ‘থানায় ঢুকবে না।’

    ‘তাহলে?’

    ‘একটু দেখা যাক।’ উলটোদিকের ফুটপাতে দাঁড়িয়ে ওরা দেখল, থানায় কোনও ব্যস্ততা নেই। একটা সেপাই এগিয়ে এল। তখনও খোলা সিগারেটের দোকান। এসে বলল, ‘থানার সামনে বলে সারাদিন খোলা রেখে বেশ ব্যাবসা করলি।’

    দোকানদার বলল, ‘ধুর! কাস্টমার কোথায়? বসে মাছি তাড়াচ্ছি। নিন।’

    সিগারেট এগিয়ে দিল দোকানদার। পাশে ঝোলানো নারকেল দড়ির আগুনে সিগারেট ধরিয়ে সেপাই বলল, ‘শালা, মরার আর সময় পেল না।’

    ‘কে?’ দোকানদার তাকাল।

    ‘আমি জানব কী করে? সোনাগাছির রাস্তায় যার ডেডবডি পড়ে থাকে তার পরিচয় জানার কী দরকার।’

    ‘কীভাবে মারা গেল দত্তদা?’

    ‘বোম খেয়েছে। সমাজবিরোধী। শালা এখন মর্গে ছুটতে হবে।’ সিগারেট টানতে-টানতে লোকটা বলল।

    কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল ওরা। ছেলেটা নীচু গলায় নবকুমারকে বলল, ‘আমি যা বলব তুমি তাতে সায় দেবে। বুঝলে?’

    নবকুমার কিছু বলার আগে ছেলেটা এগিয়ে গেল। সেপাই-এর সামনে গিয়ে বলল, ‘নমস্কার। আপনি কি দত্তদা?’

    সেপাই অবাক হল, ‘হ্যাঁ। কী ব্যাপার?’

    ‘জগৎদা আপনার কাছে আমাদের পাঠাল।’

    ‘জগৎদা?’

    ‘আমাদের পার্টির।’

    ‘ও হ্যাঁ। জগৎদা আমার কাছে আপনাদের পাঠাল? কী ব্যাপার?’

    ‘জগৎদা বললেন, বড়সাহেবদের কাছে যাওয়ার দরকার নেই। তোরা দত্তদার কাছে যা।’ ছেলেটা হাসল।

    ‘ও। তা সমস্যা কী?’

    ‘ওই যে, ওর নাম বাবু। ওর মা খুব কান্নাকাটি করছে। ওর দাদা আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিল আর ফেরেনি।’

    ‘তা আমি কী করব? ভেতরে গিয়ে ডায়েরি করো।’

    ‘তাই করত ও। কিন্তু একটু আগে একজন এসে বলল, ওর দাদা মার্ডার হয়ে গিয়েছে। মাকে খবরটা দিইনি। জগৎদা বললেন, সত্যি কি না আপনার কাছ থেকে কনফার্ম করতে।’

    ‘মার্ডার? কোথায় মার্ডার হয়েছে? সোনাগাছিতে?’

    ‘তা জানি না।’ ছেলেটা ঘুরে দাঁড়াল, ‘এই, তোর দাদা কি সোনাগাছিতে যেত? সত্যি কথা বল।’

    নবকুমার ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে না বলল।

    সেপাই সিগারেট মাটিতে ফেলে বলল, ‘একটাই মার্ডার হয়েছে। সোনাগাছিতে ডেডবডি পাওয়া গিয়েছে।’

    ‘তার নাম কী?’

    ‘নাম জানি না। ওই গাড়িতে বডি আছে এখনও। দরজা খুলে চটপট দেখে নাও। সাহেবরা যেন না দ্যাখে। জগৎদা পাঠিয়েছে বলে—।’ কথা শেষ করল না সেপাই।

    ছেলেটা ইশারায় ডাকল নবকুমারকে। যে ভ্যানটার দিকে তারা এগিয়ে যাচ্ছিল সেটা নয় পরেরটা, জানিয়ে দিল সেপাই পেছন থেকে। দরজাটা টানতেই খুলে গেল। ভেতরটা অন্ধকার।

    ছেলেটা বলল, ‘মুখ দেখা যাচ্ছে না দত্তদা।’

    সেপাই উঠে গেল ভ্যানের ভেতরে। পকেট থেকে লাইটার বের করে আলো জ্বালল লোকটা, ‘দেখে নাও।’

    দেখা মাত্রই অসাড় হয়ে গেল নবকুমার। পাজামা পাঞ্জাবি পরা ছোটখাটো চেহারা দেখে দূর থেকে তার সন্দেহ হয়েছিল। এখন ভ্যানের মধ্যে পড়ে থাকা রক্তাক্ত এই শরীরটা তাকে বলল, সে ভুল করেনি। ছিটকে সরে গিয়ে রাস্তায় উবু হয়ে বসে পড়ল সে। এবং তখনই শরীর কাঁপিয়ে কান্না ছিটকে উঠল গলা দিয়ে।

    কিন্তু তাকে টানতে লাগল ছেলেটা। ভ্যান থেকে সেপাই বেরুনোর আগেই তাকে টেনে নিয়ে এল রিকশাওয়ালার কাছে। জোর করে তাকে তুলে সে রিকশাওয়ালাকে বলল, ‘জলদি চালাও।’

    ছুটল রিকশা। ছেলেটা ধমকাল, ‘তুমি কি পাগল! লোকটা তোমার চেনা জানলে পুলিশ তোমায় কী হয়রানি করবে তা বুঝতে পারছ না? কে হয় তোমার?’

    ‘কেউ না।’ গলা জড়িয়ে গেল নবকুমারের।

    ‘তাহলে কাঁদছ কেন?’ ঝাঁঝিয়ে উঠল ছেলেটা।

    ঢোঁক গিলল নবকুমার। মাস্টারদা মরে গেল? তার কাছ থেকে বেরিয়ে মানুষটা মরে গেল!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }