Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ১৪

    চোদ্দো

    এখন চারধারে যেন মেলা বসে গেছে। গান বাজছে তারস্বরে, গলি উপচে পড়ছে বিচিত্র পোশাকের সুন্দরীদের ভিড়ে। মাথা নীচু করে মেয়েটার পাশে হাঁটছিল নবকুমার। এফএমে তারস্বরে গান বাজছে। একটা লোক চিৎকার করে বেলফুল বিক্রি করতে চাইছে। তাদের গ্রামের মেলায় গেলে এরকম আওয়াজ শোনা যায়। কিন্তু ওই মেয়েগুলো থাকে না।

    হাঁটতে-হাঁটতে মেয়েটা জিজ্ঞাসা করল, ‘রাস্তা চিনতে পারছ?’

    ‘এখন কীরকম অচেনা লাগছে। আমি যখন বেরিয়েছি তখন একদম ফাঁকা ছিল।’

    ‘যাব্বাবা।’

    একটা মোড় পার হতেই দুটো সেপাই সামনে চলে এল। একজন বলল, ‘কীরে? আমাদের সামনেই কাস্টমার পাকড়ে ঘরে নিয়ে যাচ্ছিস? পঞ্চাশ টাকা দিতে বল।’

    .

    .

    মেয়েটা হাসল, দুলে-দুলে বলল, ‘ও আমার কাস্টমার নয়।’

    ‘ভ্যাট! উলটো বোল দিলে ভ্যানে তুলে নেব।’

    মেয়েটা হাসল, ‘ওসব দিন চলে গেছে। অন্যায় না দেখলে পুলিশ নাক গলাবে না, তোমাদের বড়বাবু দুর্বারকে কথা দিয়েছে।’

    ‘যা: শালা! এর মধ্যে দুর্বার আসছে কোত্থেকে?’

    ‘একে চেনো?’

    ‘না।’

    ‘চিনলে প্যান্ট হলুদ হয়ে যাবে। চলো।’

    সেপাইদুটোর সামনে দিয়ে নবকুমারকে নিয়ে চলে এসে মেয়েটা বলল, ‘কলকাতায় যে মিনমিন করে তাকে সবাই পায়ের তলায় রাখে। যে গলা তোলে তাকে এড়িয়ে যায়। বুঝলে? এবার চিনতে পারছ তোমার শেফালি-মায়ের বাড়ি?’

    বাড়ির দরজায় গোটা পাঁচেক মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে। চিনতে অসুবিধে হল না। নবকুমার মাথা নাড়তে মেয়েটা বলল, ‘আমি চলি। একটা কথা শোনো, রাতবিরেতে এ-পাড়ায় একা বেরিও না। শকুনের বাচ্চাগুলো ওত পেতে থাকে।’

    মেয়েটা ফিরে যাওয়ার জন্যে ঘুরতেই নবকুমার জিজ্ঞাসা করল, ‘তোমার সত্যিকারের নাম কী?’

    মেয়েটা নবকুমারের দিকে তাকিয়ে হাসল, ‘কী দরকার তোমার?’

    নবকুমার জবাব দিতে পারল না। মাটির দিকে তাকাল।

    মেয়েটা বলল, ‘সত্যিকারের নামটা এখন আর কাউকে বলি না। হয়তো একসময় নিজেই ভুলে যাব। আচ্ছা, তোমাকেই বলে রাখি। পাঁচ-পাঁচটা মেয়ে হওয়ার পর হাল ছেড়ে দিয়ে বাবা নাম রেখেছিল, ইতি। মা ডাকত ইতু বলে। চললাম।’

    কাদাগোলা ঢেউয়ের মধ্যে রাজহাঁসের মতো সাঁতরে ইতি চোখের আড়ালে চলে গেল। হঠাৎ নবকুমারের মাথায় প্রশ্ন এল। ইতির আর চার বোন এখন কোথায়? তাদের সঙ্গে কি ইতির সম্পর্ক আছে? আর মা-বাবা? তারা যদি বেঁচে থাকে তাহলে ইতি এখানে কেন থাকবে?

    ‘এই যে ছেলে? এখানে দাঁড়িয়ে আছ? যে-কোনও সময় পুলিশ ভ্যানে তুলবে। চলো, ভেতরে চলো।’ নাকের ডগায় এসে মুক্তো ঝাঁঝিয়ে উঠতেই নবকুমারের হুঁশ ফিরল।

    সে দেখল মুক্তোর এক হাতে বাজারের ব্যাগ, অন্যহাতে কাগজে মোড়া মাটির ভাঁড়। দরজার সামনে পৌঁছে মুক্তো চেঁচাল, ‘এই, সর, সর। দরজা জুড়ে দোকান দিয়েছে সব। অ্যাই ছোঁড়া, পেছন-পেছন এসো।’

    নবকুমার মুক্তোকে অনুসরণ করল। ভেতরের চাতাল পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই রেলিং ধরে দাঁড়ানো মেয়েদের একজন ফুট কাটল, ‘এ যে শেয়াল আর মুনিয়ার ছানা।’

    সঙ্গে-সঙ্গে হই-হই করে হেসে উঠল মেয়েগুলো। মুক্তো রণমূর্তি ধরল, ‘কে? কে? কার এত হিম্মত? কোন মাগি? জিভ টেনে ছিঁড়ে ফেলব আমি। আমি মুক্তোমালা। এখানেই কামাচ্ছি কিন্তু বাবু ধরিনি, হ্যাঁ!’

    কেউ কথা বলল না। মুক্তো মুখ ঘুরিয়ে-ঘুরিয়ে সবাইকে দেখল। তারপর বিড়বিড় করতে-করতে ওপরে উঠল। সে যখন চোখের আড়ালে চলে যাচ্ছে, তখন আর-একজন বলল, ‘ধরবে কী করে? পোড়া গাছে কোনও পাখি বসে?’

    কথাটা স্পষ্ট শুনতে পেল নবকুমার। সে মুখ নীচু করে মুক্তোকে অনুসরণ করে শেফালি-মায়ের এলাকায় চলে আসতেই মুক্তো বলল, ‘এখানে একটু দাঁড়াও।’

    পাশের দরজা দিয়ে মুক্তো ভেতরে ঢুকে গেল। নবকুমার ধন্দে পড়ল। বাড়ির সামনের রাস্তায় এসময় দাঁড়িয়ে থাকা কি অন্যায় হয়েছে? মুক্তোর মুখে সেটা শুনে শেফালি-মা যদি রেগে যান তাহলে নিশ্চয়ই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন তাকে। শেফালি-মা বেশ ভালো। কিন্তু ওঁর মধ্যে একটা কঠিন ব্যাপারও আছে। এ-বাড়ি ছেড়ে তখন যাত্রার গদিতে গিয়ে থাকতে হবে। সে থাকা কেমন হবে কে জানে!

    ‘অ্যাই, এসো।’ মুক্তো পরদা সরিয়ে ডাকল।

    শেফালি-মায়ের গলা ভেসে এল, ‘ও কী রকমের ডাকা মুক্তো। কোনও ভদ্রছেলেকে কেউ অ্যাই বলে ডাকে?’

    মুক্তো ঘাড় শক্ত করে বলল, ‘মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা। তুমি একে জিজ্ঞাসা করে দ্যাখো।’

    ‘আমি কি অবিশ্বাস করেছি?’ শেফালি-মা বিছানার ওপর বাবু হয়ে বসে বললেন। তাঁর সামনে একটা বই খোলা।

    ‘তাহলে একটা বিহিত করতেই হবে।’ মুক্তোর গলায় জেদ।

    ‘কে বলেছে কথাটা?’

    ‘ধরতে পারলে তো তখনই টুঁটি চেপে ধরতাম। মুখ দেখে তো বোঝা যায় না। সবক’টা মেয়ে হেলেসাপের বাচ্চা।’

    ‘এত সাপ থাকতে হেলে কেন?’ বলে শেফালি-মা নবকুমারের দিকে তাকালেন, ‘ও ছেলে, তুমি তো গ্রামের মানুষ, হেলে সাপ দেখেছ?’

    মাথা নেড়ে হ্যাঁ বলল নবকুমার।

    ‘খুব বিষধর সাপ?’ শেফালি-মা জিজ্ঞাসা করলেন।

    ‘না। হেলে সাপের বিষ থাকে না। কামড়ালে একটু ঘা হয়।’

    নবকুমারের কথা শেষ হতেই মুক্তো বলল, ‘তবে আর বলছি কী। বিষ নেই তার মেজাজ কী! এই মেয়েগুলো সেইরকম।’

    ‘তা যদি বলো, ওদের পাত্তা দেওয়ার দরকার কী? মুখের সামনে দাঁড়িয়ে তো বলে না।’

    মুক্তো মুখ ঘোরাল, ‘তুমি যদি এই কথা বলো তাহলে তো আর আমার এখানে থাকা চলে না। হ্যাঁ, বুঝতাম কালনাগিনী, ছোবল মারছে, তা-ও একটা সম্মান ছিল! কিন্তু কেঁচোগুলো ফণা তুললে যদি মুখ বুজে সইতে হয় তাহলে আমার দেশে চলে যাওয়াই ভালো।’

    শেফালি-মা সোজা হয়ে বসলেন, ‘বেশ তো। আমি কাউকে জোর করে এখানে আটকে রাখিনি। নোংরা জলে হাঁটতে গেলে পায়ে নোংরা লাগবেই। সেটা ভালো জলে ধুয়ে নিলেই তো হয়। কিন্তু যে পায়ে লাগা নোংরা জল যেচে মুখে মাখে তার এখানে থাকা উচিত নয়।’

    মুক্তোর গলার স্বর বদলে গেল, ‘আমি যেচে মুখে মেখেছি?’

    ‘তা নয় তো কী। কে কী বলল আর তিড়িং-বিড়িং নাচ শুরু হয়ে গেল। তার ওপরে এই ছেলেটাকে পেছন-পেছন সাক্ষী দিতে নিয়ে এলি?’

    ‘ওমা! আমি না নিয়ে এলে তো থানায় ধরে নিয়ে যেত!’ মুক্তো গালে হাত রাখল।

    অবাক হয়ে তাকালেন শেফালি-মা।

    ‘মুদির দোকানে গিয়েছিলাম। জিনিস কিনে ফিরছি, হঠাৎ দেখি এটি রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। চারপাশের দরজায়-দরজায় মেয়েমানুষের ভিড়, দালালগুলো চক্কর মারছে। ভ্যান এলেই খপ করে তুলে নিত। আমিই তো ডেকে বাড়িতে ঢোকালাম।’ মুক্তো গড়গড় করে বলে গেল।

    ‘তুমি এই সময়ে রাস্তায় দাঁড়িয়ে কী করেছিলে?’ শেফালি-মা প্রশ্ন করলেন।

    ‘বাড়িতে কী করে ঢুকব বুঝতে পারছিলাম না।’

    ‘কেন?’

    ‘দরজাজুড়ে সবাই দাঁড়িয়েছিল।’

    ‘হুঁ।’ একটু ভেবে জিজ্ঞাসা করলেন, ‘তা আজ কি রিহার্সাল হয়েছিল?’

    ‘হ্যাঁ।’

    ‘তুমি প্রম্পট করেছ?’

    ‘আজ্ঞে হ্যাঁ।’

    ‘সেটা শেষ হল এখন?’

    ‘না। বিকেলেই হয়ে গেছে। মালিক বলেছেন কাল দুপুর থেকে রাত পর্যন্ত হবে।’

    ‘বিকেলে যখন শেষ হয়েই গেল তখন ফেরোনি কেন? সেসময় বাড়ির দরজায় এত ভিড় হয় না। কোথায় ছিলে এতক্ষণ?’ শেফালি-মা তাকালেন, ‘গদিতেই?’

    ‘না। পাইকপাড়ায় গিয়েছিলাম ট্রামে চড়ে।’

    ‘সে কী? তুমি সেখানে চিনে গেলে? কে থাকে সেখানে?’

    ‘আসার সময় ট্রেনে আলাপ হয়েছিল। আমাকে বারবার যেতে বলেছিল। ভাবলাম, কাল থেকে তো আর সময় পাব না, তাই—।’

    ‘তা তারা জিজ্ঞাসা করেনি কোথায় উঠেছ?’

    ‘হ্যাঁ। বলেছি, যাত্রার গদির কাছেই।’

    ‘তোমার মালিককে কি বলেছ এখানে থাকার কথা?’

    ‘মাস্টারদা বলেছে। ওঁর আপত্তি নেই।’

    ‘বেশি টাকা দেবে?’

    ‘হ্যাঁ।’

    ‘শোনো বাবা, রিহার্সাল শেষ হতে যদি রাত হয় তাহলে ওই পথে আর আসবে না। তুমি গাঁয়ের ছেলে, পুলিশ ধরে নিয়ে গেলে বিপদে পড়বে। আর সঙ্গে পাঁচ টাকার বেশি রাখবে না। কাল যখন বেরুবে, তখন মুক্তো তোমাকে খিড়কিপথটা দেখিয়ে দেবে। ওটা সোজা গিয়ে পড়েছে সেন্ট্রাল অ্যাভিন্যুতে। ওটা ময়লা ফেলার রাস্তা বলে ভদ্রলোকেরা ব্যবহার করে না, তাই পুলিশও ওদিকে মাড়ায় না। বুঝলে?’

    মাথা নাড়ল নবকুমার।

    ‘বিকেলে কিছু খেয়েছ?’

    মিথ্যে কথা বলতে পারল না নবকুমার। শেফালি-মা বললেন, ‘মুক্তো, তাড়াতাড়ি নবকুমারকে ভাত দিয়ে দে। খেয়ে শুয়ে পড়ুক।’

    মুক্তো বেরিয়ে যাচ্ছিল। শেফালি-মা আবার তাকে ডাকলেন, ‘শোন মুক্তো। যে মেয়ে তোকে পিনিক দিয়েছে সে কোন ঘরে থাকে তা জানতে পারলে আমাকে বলিস। আমি বেয়াদপি সহ্য করি না।’

    এতক্ষণে মুক্তোর মুখ সহজ হল। মাথা নেড়ে বেরিয়ে গেল সে।

    নবকুমার বলল, ‘আমি যাই?’

    ‘হ্যাঁ। যাও। ঘরে গিয়ে এখন কী করবে?’

    ‘বসে থাকব।’

    ‘আচ্ছা, তোমার মনে কৌতূহল হচ্ছে না এই পাড়ার মেয়েদের দেখে?’

    ‘কষ্ট হচ্ছে। কেন যে ওরা—?’ নবকুমার থেমে গেল।

    ‘দুর্বার সমিতিতে গিয়ে কেমন লাগল?’

    নবকুমার তাকাল, ‘খুব ভালো। ওখানে যারা ছিল তাদের সঙ্গে এই দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েদের কোনও মিল নেই।’

    ‘এখানে ওরা পেশার খাতিরে ফস্টিনস্টি করে, গান গায়, চেঁচায়। লোক যেমন কলকারখানায় গিয়ে কাজ করে, যাত্রা দলে অভিনয় করে, তেমনই। কিন্তু বাড়ি ফিরে তো অভিনেতা যাত্রার সংলাপ বলে না। তখন তাদের আসল চেহারা দেখা যায়। দুর্বারে এলাকার যেসব মেয়েকে দেখেছ সেটা ওদের আসল চেহারা। দরজায় এদের দেখে কখনও ভেব না, এরা খুব আনন্দে আছে। পুলিশ, মাস্তান, আর বেশিরভাগ বাড়িওয়ালির দাবি মিটিয়ে শরীর বিক্রি করে ওদের যা থাকে তা এত সামান্য যে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে ছিল এতকাল। দুর্বার হওয়ার পরে ওরা বাঁচার স্বপ্ন দেখছে। এদের জন্যে তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে, কিন্তু কখনও এদের ঘেন্না কোরো না। যাও, হাত-মুখ ধুয়ে এই বইটা পড়ো। মুক্তো খাবার দিলে খেয়ে শুয়ে পড়বে।’ শেফালি-মা একটা মলাট দেওয়া বই দিলেন।

    ঘরে ঢুকে আলো জ্বেলে বিছানায় বসল নবকুমার। হঠাৎ গ্রামের কথা মনে এল। মা-বাবা নিশ্চয়ই খুব ভাবছে! কালই একটা চিঠি দিতে হবে। বইটা খুলল সে।

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ। লেখকের নাম অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }