Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৩১

    একত্রিশ

    গতরাতে বাড়ি ফেরার সময় প্যাকেটটা রাস্তায় পড়ে গিয়ে থাকলে এখন সেটাকে পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু নবকুমার ভাবতেই পারছিল না যে প্যাকেটটা তার হাত থেকে পড়ে গেল এবং সে টের পেল না। এ হতেই পারে না! অথচ প্যাকেটটা নেই। মুক্তো খামোখা মিথ্যে বলবে না। ওই প্যাকেট না পেলে সে বড়বাবুর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। শেফালি-মাকেই বা কী বলবে!

    তবু আশায়-আশায় রাস্তায় নামল নবকুমার। এই রাস্তা দিয়েই সে গতকাল বাড়ি ফিরেছে। সতর্ক চোখে মাটির দিকে তাকিয়ে হাঁটছিল সে। প্যাকেট দূরের কথা, একটা কাগজের টুকরো পর্যন্ত পড়ে নেই।

    খানিকটা হাঁটার পর বাঁ-দিকের ডাস্টবিনের সামনে লোকটাকে দেখতে পেল সে। পরনে হ্যাফপ্যান্ট আর গেঞ্জি, সিড়িঙ্গে চেহারার। কাঁধে একটা বস্তা, ডান হাতে লোহার শিক, ডাস্টবিন থেকে উপচে পড়া জঞ্জালে কিছু খুঁজছে। এই লোকটা কে? তাদের গ্রামে এই ধরনের মানুষ সে কোনওদিন দ্যাখেনি। ডাস্টবিনের আবর্জনা যে খুঁচিয়ে দ্যাখে, সে নিশ্চয়ই রাস্তায় পড়ে থাকা প্যাকেটটাও তুলে নেবে।

    ‘আপনি কী খুঁজছেন?’ কাছে গিয়ে জিজ্ঞাসা করল নবকুমার।

    ‘লোকে ফালতু বলে যা ফেলে দেয়, তার কিছু-কিছু বিক্রি করা যায়। তাই খুঁজছি।’

    ‘ও। আপনি কি একটা প্যাকেট পেয়েছেন?’

    ‘প্যাকেট?’ লোকটা তাকাল।

    ‘হ্যাঁ। প্যাকেটের মধ্যে কাগজ, মানে খাতা আছে।’

    ‘না।’ মাথা নাড়ল লোকটা।

    হতাশ হল নবকুমার, ‘তবু, একবার দেখবেন?’

    ‘ভ্যাট! কী-কী মাল বস্তায় পুরেছি তা আমি জানি না নাকি?’ লোকটা আবার জঞ্জাল খোঁচানো শুরু করল।

    নবকুমার পথে নামল। হাঁটতে-হাঁটতে ডানদিকে ঘুরে ট্রাম রাস্তা পর্যন্ত চলে এল সে। না, কোথাও প্যাকেটটা পড়ে নেই।

    ‘আপনি এখানে।’

    নবকুমার দেখল সেদিন যাদের সঙ্গে মারপিট হয়েছিল তাদের একজন দাঁড়িয়ে আছে সামনে। বেশ শান্ত মুখ। নবকুমার বলল, ‘একটা প্যাকেট হাত থেকে কাল রাত্রে পড়ে গিয়েছিল রাস্তায়, টের পাইনি। আজ, এখন আর খুঁজে পাচ্ছি না।’

    ‘দামি জিনিস ছিল?’

    ‘না-না। খাতা ছিল।’

    তাহলে কেউ এ-পাড়ায় নেবে না। হয়তো কাগজ কুড়োনিরা নিয়ে গেছে। চা খাবেন? নিত্যদা, দুটো ডাবল হাফ।’ চেঁচাল ছেলেটা।

    নবকুমার না বলার সুযোগ পেল না। ছেলেটা বলল, ‘আপনার সঙ্গে সেদিন রং নম্বর হয়ে গিয়েছিল। আসলে এত ঝামেলা যে মাথা ঠিক থাকে না। আমি শালা বেশিক্ষণ আপনি বলতে পারি না। তুমি বলছি, ঠিক হ্যায়?’

    মাথা নাড়ল নবকুমার।

    ছেলেটা হাসল, ‘বুঝলে গুরু, আজ কিছু মাল আসবে পকেটে।’

    ‘কীরকম?’

    ‘দ্যাখো, এই সোনাগাছিতে গতর ভাঙিয়ে যেসব মেয়েরা কামাই করে তারা বেশ গরিব। বাড়িওয়ালি নেয়, আমরা নিই। কেন নিই? আমরা ওদের কাস্টমারের ঝামেলা থেকে বাঁচাই। এখন দুর্বার হয়েছে। ওদের যৌনকর্মী বলছে। ওদের পাশে দাঁড়াচ্ছে। ঠিক আছে। কিন্তু রাতে যখন খদ্দের ষাট দেব বলে ঢুকে চল্লিশ দিয়ে হাওয়া হতে চাইছে তখন দুব্বার কোথায়? অফিস বন্ধ করে বাড়ি ফুটে গিয়েছে। তখন তো আমরাই খদ্দেরটাকে ধরে টাকা আদায় করে দিই। ঠিক কি না?’

    চা এল। একটু ঘন, আধকাপ। এটা ডাবল হাফ কী করে হল, বুঝতে পারছিল না নবকুমার। চায়ে চুমুক দিয়ে ভালো লাগল, ‘আজ কী হবে বলছিলেন?’

    ‘গুরু, আপনি বললে খেপে যাব।’

    ‘বেশ।’

    ‘শোন যারা এখানে থাকে বা বাইরে থেকে এসে পেটের জন্যে কামাই করে তাদের জন্যে দুব্বার লড়ছে। ঠিক আছে। কিন্তু ভদ্দরলোকের বউ যদি ফূর্তি করার জন্যে সোনাগাছিতে আসে তাদের তো মাল্লু ছাড়তেই হবে। ঠিক কি না?’

    ‘এরকম হয় নাকি?’ অবাক হল নবকুমার।

    ‘বহুত। ঘণ্টায় দুশো টাকা বাড়িওয়ালিকে দিচ্ছে। দুপুরবেলায়, যখন পুলিশের ঝামেলা নেই। বাবুরা নিয়ে আসছে ভদ্দর মেয়েছেলেকে। ভদ্দর মেয়েছেলেরা নিয়ে আসছে অল্পবয়সি ছেলেদের। হোটেলে ঘর ভাড়া করতে বেশি পয়সা লাগে। তা ছাড়া খাতায় নামটাম লিখতে হয়। পুলিশ রেইড করতে পারে। চেনা লোক দেখে ফেলতে পারে। কিন্তু এখানে এলে সেসব ঝামেলা নেই। আর এসে ওঠে হলুদকমল, সবুজকমল, রক্তকমলে। হোটেলের চেয়ে কমতি কিছু না। ঢোকে মাথায় ঘোমটা দিয়ে, বের হয় ওইভাবেই।’ ছেলেটা চা শেষ করল, ‘নিত্যদা, কাপ! একটা হাফবুড়ি লাস্ট তিনমাস ধরে এখানে ছেলের বয়সি লাভারকে নিয়ে আসে। দু-ঘণ্টা থাকে। একটা থেকে তিনটে। দুজনে ভদকা খায়। বাড়িওয়ালিকে চারশো, চাকরকে পঞ্চাশ আর আমাদের জন্যে দেড়শো দিয়ে ঘোমটা মাথায় ট্যাক্সিতে ওঠে।’

    নবকুমার না হেসে পারল না।

    ‘হেসো না গুরু। লাস্ট দিন আমি ফলো করেছিলাম। আর-একটা ট্যাক্সিতে চেপে দেখলাম উলটোডাঙা ভিআইপিতে ছেলেটা নেমে গেল। হাফবুড়ি ট্যাক্সি ছাড়ল সল্টলেকের একটা বাড়ির সামনে। ট্যাক্সি চলে যাওয়ার পর দশ মিনিট হেঁটে একটা গলিতে ঢুকে যে বাড়ির সামনে গিয়ে বেল টিপল, সেটা দেখতে আলিশান। একটা কাজের মেয়ে দরজা খুলে দিলে হাফবুড়ি ভেতরে ঢুকে গেল। আমি পাত্তা লাগালাম। হাফবুড়ির দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বাইরে থাকে। বর বুড়ো হয়ে গেলেও নাকি জাহাজে চাকরি করে। একেবারে সলিড পার্টি।’ হাসল ছেলেটা।

    ‘তারপর?’

    ‘আজ ওদের আসার ডেট। হলুদকমল থেকে বের হওয়ামাত্র ওদের হাতেনাতে ধরব। হুজ্জত শুরু হয়ে গেলে হাফবুড়িকে ঠিকানা বলে দিয়ে মাল্লু চাইব। অন্তত দশ হাজার। বলো গুরু, অন্যায় করছি? তুই তোর লাভারকে বাড়িতে নিয়ে গিয়ে ফূর্তি কর। তা করবে না। যদি জানাজানি হয়।’

    ‘বাইরে ভিড় না জমিয়ে ভেতরে গিয়ে তো কথা বলা যায়।’

    ‘যায়? কিন্তু হলুদকমলের বাড়িওয়ালি সেটা করতে দেবে না। তার খদ্দের হাতছাড়া হয়ে যাবে তো।’ ছেলেটা মাথা নাড়ল, ‘তুমি ভাই দুব্বার পার্টিকে বলো এদিকটা দেখতে। এখানকার মেয়েদের লোকে খানকি বলে। কিন্তু এই ভদ্দর মেয়েছেলেরা পেটের জন্যে তো ওসব করছে না। এদের তো আরও খারাপ নামে ডাকা উচিত।’

    ‘ঠিকই। সত্যি কথা। কিন্তু লোক জমিয়ে ঝামেলা করলে যদি পুলিশ আসে, তাহলে তোমার ইনকাম নাও হতে পারে। তখন পুলিশই কেসটা নিয়ে নেবে।’

    ‘একদম ঠিক বলেছ গুরু। শালা মাথায় আসেনি। একটা সিনেমা দেখেছিলাম। একটা নেকড়ে এসে হরিণ মারল। সিংহ এসে হরিণটাকে খেয়ে নিল। তাহলে কী করা যায় বলো তো?’

    ‘আমি কী করে বলব?’

    ‘ঠিক আছে। মাথায় এসেছে। বেরিয়ে আসামাত্র আট-দশটা মেয়েকে দিয়ে ওদের ঘিরে ঝামেলা পাকাব। তখন আমরা দুজন মেয়েদের হাত থেকে ওদের উদ্ধার করে এখান থেকে একটু সরিয়ে নিয়ে গিয়ে টাকা চাইব।’ হাসল ছেলেটা।

    ‘আমার ভাই দেরি হয়ে যাচ্ছে।’

    ‘ও। কিন্তু প্যাকেটটা যে পেলে না!’

    ‘খুব ক্ষতি হয়ে যাবে। চাকরিও চলে যেতে পারে।’

    ‘আচ্ছা, কাল যখন পাড়ায় ঢুকেছিল তখন প্যাকেটটা সঙ্গে ছিল?’

    ‘হ্যাঁ। আমি ট্রাম থেকে নামার পরেও ছিল।’

    ‘তারপর?’

    ‘পাড়ায় ঢুকে দেখলাম লোডশেডিং হয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকার। তখন একটা বাড়ি থেকে ডেকে বলল না-যেতে। কোথায় মার্ডার হয়েছে। পুলিশ যাকে পাচ্ছে তাকে ধরছে। আমি বাধ্য হয়ে সেই বাড়িতে গিয়েছিলাম।’

    ‘কোন বাড়ি? চলো তো দেখি।’

    হাঁটতে গিয়ে নবকুমার জিজ্ঞাসা করল, ‘চায়ের দামটা—।’

    ‘লিখে রাখবে। এ কী বলছ গুরু!’

    গলি এখন জমে ওঠার কথা নয়। তবু কিছু মেয়ে, যারা নিতান্তই ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত, দাঁড়িয়ে আছে দরজায়-দরজায়।

    ইতি যে বাড়িতে থাকে, সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াল নবকুমার।

    ‘ওই বাড়ি?’

    ‘মনে হচ্ছে।’

    ‘দাঁড়াও।’ ভেতরে ঢুকে গেল ছেলেটা। মিনিটতিনেক বাদে বেরিয়ে এল হাসতে-হাসতে। তার হাতে প্যাকেটটা, ‘তুমি ফেলে গিয়েছিলে রাস্তায়। ওরা কুড়িয়ে রেখেছিল।’

    আনন্দে চোখ বন্ধ হয়ে গেল নবকুমারের, ‘উ:! বাঁচলাম। কী বলে যে—।’

    ‘কিছু বলতে হবে না। যদি পারো ওদের দশটা টাকা দিও। চা খাবে।’

    পকেটে কিছু ছিল না। নবকুমার ঘাড় নাড়ল।

    হাঁটতে-হাঁটতে ছেলেটা বলল, ‘দুপুরে থাকবে নাকি?’

    ‘দুপুরে?’

    ‘আমি তো ভদ্দরলোকের মতো কথা বলতে পারি না। তুমি যদি বলো—। না-না। এমনি খাটাব না, হিস্যা পাবে।’

    ‘আমাকে যে কাজে যেতে হবেই।’

    ‘ও। ঠিক আছে। দেখা হলে বলব, কী ড্রামাবাজি হল।’

    মাথা নেড়ে জোরে-জোরে পা ফেলে বাড়ি ফিরে এল নবকুমার। আজ ছেলেটা তার বড় উপকার করেছে। ওর কথায় রাজি হলে কিছু টাকা পাওয়া যেত ঠিকই। কিন্তু সে আজ থেকে সোনাগাছির আর-একটা মাস্তান হয়ে যেত। তাকে দলে টানতে চেয়েছিল ছেলেটা। নবকুমার ঠিক করল দূরত্বটা বাড়াতে হবে।

    .

    শেফালি-মা অবাক হয়ে বললেন, ‘প্যাকেটটা কোথায় ফেলে এসেছিলে?’

    সত্যি কথাটা বলল নবকুমার। কিন্তু ছেলেটার প্রসঙ্গ তুলল না।

    ‘দ্যাখো কাণ্ড। এটা যদি না পেতে তাহলে বড়বাবু তো খেপে যেত।’

    ‘হ্যাঁ।’

    ‘মুক্তো বলল, তুমি কী খুঁজতে বেরিয়েছ। আমি তো ভেবেই পাচ্ছিলাম না। না:, তোমার কপাল দেখছি ভালো। কলকাতায় কিছু হারালে আর পাওয়া যায় না। তুমি পেলে।’

    প্যাকেটটা খুললেন শেফালি-মা। তাঁর মুখ থেকে বেরিয়ে এল, ‘উরে ব্বাবা।’

    ‘কী?’

    ‘তোমার বড়বাবুর সাহস আছে। কিন্তু এটা কোনটা?’ পাতা উলটে কয়েক লাইন পড়লেন তিনি। তারপর জিজ্ঞাসা করলেন, ‘মা নামে কোনও উপন্যাস পড়েছ?’

    ‘হ্যাঁ।’

    ‘কার লেখা?’

    ‘অনুরূপা দেবী।’

    ‘হ্যাঁ-হ্যাঁ। উনিও মা নামে একটা উপন্যাস লিখেছিলেন। কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে প্রচারিত এবং জনপ্রিয় মা নামের উপন্যাস লিখেছেন গোর্কি। গোর্কির মাদার উপন্যাস পড়োনি?’ শেফালি-মা জিজ্ঞাসা করলেন।

    ‘আমাদের ওখানে পাওয়া যায় না।’

    ‘ও। কিন্তু আমার মনে হচ্ছে, এটা গোর্কির মাদার নয়। এই নাট্যকারের নামও আমি শুনিনি। কিন্তু এখন কি এই নামের পালা চলবে? কাগজে তো যেসব নাম দেখি তার বেশিরভাগই ছ্যাবলামি। মনে হয় দর্শকের রুচিও সেরকম হয়ে গেছে।’

    ‘এখন যেটার রিহার্সাল চলছে, সেটায় কিন্তু ছ্যাবলামি নেই।’

    ‘তাই? তাহলে তোমাদের বড়বাবুকে সাহসী বলতে হবে।’

    ‘ওঁকে কী বলব?’

    ‘বলবে আমার দু-দিন সময় লাগবে। মন দিয়ে পড়তে হবে, ভাবতে হবে। তারপর জানাব, কথা বলব কি না!’

    ‘ঠিক আছে। আমি যাই।’

    ‘এসো!’

    তাড়াতাড়ি স্নান খাওয়া শেষ করে জামাপ্যান্ট পরে নিল নবকুমার। টেবিল থেকে খুচরো পয়সা তুলতে গিয়ে কার্ডটাকে দেখতে পেল।

    গীতিময় ঘোষ। ফিল্ম ডিরেক্টার। নীচে ল্যান্ড এবং মোবাইল নম্বর। ভদ্রলোক বলেছিলেন সকাল দশটায় ওঁকে ফোন করতে। দশটা বেজে গেছে অনেক আগে। ফোন না করে গদিতে চলে এল নবকুমার।

    একটু-একটু করে লোকজন জমছিল। নিরুপমাদি এসেই মুচকি হাসলেন। মাস্টারদা ফিসফিস করে জিজ্ঞাসা করল, ‘কিছু হল?’

    ‘নাটক পড়ে মত দেবেন বলেছেন।’

    ‘উ:! কবে দেবে?’

    উত্তর দেওয়ার আগে কাজের লোক এসে জানাল, নবকুমারকে বড়বাবু ডাকছেন।

    ঘরে ঢুকতেই বড়বাবু জিজ্ঞাসা করলেন, ‘আজ সকাল দশটায় গীতিময়কে ফোন করার কথা ছিল?’

    ঢোঁক গিলল নবকুমার, ‘আজ্ঞে হ্যাঁ।’

    ‘করোনি কেন?’ গর্জন করলেন বড়বাবু।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }