Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৪৪

    চুয়াল্লিশ

    ‘আমি যখন যাত্রায় ঢুকেছিলাম, তখন শশীভূষণবাবুকে বলা হত যাত্রাসম্রাট। ঠিক সময়ে রিহার্সালে আসতেন, শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যেতেন না। বলতেন, ”একজন পেশাদার অভিনেতাকে একশোভাগ পেশাদার হতে হবে। এই যখন আমার অভিনয় নেই, অন্যে মঞ্চে আছে তখন আড্ডা না মেরে তাদের অভিনয় দেখতে হবে। কারণ, আমি যে পালায় অভিনয় করছি, তার পুরোটাই আমার জেনে রাখা উচিত?” খুব নাম করেছিলেন তিনি। একদিন পাকপাড়ায় আমাদের শো। যে সময়ে আমাদের পৌঁছানোর কথা, তার পনেরো মিনিট পরে এলেন শশীভূষণ। এসে হাতজোড় করে ক্ষমা চাইলেন সবার কাছে। আমরা খুব লজ্জা পেলাম। ওরকম দেরি তো অনেকেরই হয়, কেউ তো তার জন্যে ক্ষমা চাই না। পালা শেষ হল। প্রচুর হাততালি পেলেন শশীভূষণ। তিনি যখন মেক-আপ তুলছেন তখন একজন লোক এসে ম্যানেজারকে বলল, ”জ্যাঠামশাই-এর কত দেরি হবে? আর তো অপেক্ষা করা যাচ্ছে না।” ম্যানেজার জিজ্ঞাসা করেছিল, ”কোথাও যাওয়ার কথা আছে নাকি?” লোকটি বলেছিল, ”হ্যাঁ, শ্মশানে। আজ বিকেলে ওঁর একমাত্র ছেলে মারা গিয়েছে। আমরা তাকে নিয়ে শ্মশানে ওঁর জন্যে অপেক্ষা করছি।”

    একটানা কথাগুলো বলে তাকালেন শেফালি-মা, ‘কিছু বুঝলে?’

    অবাক হয়ে গিয়েছিল নবকুমার। ছেলে মারা গিয়েছে অথচ বাবা এসে অভিনয় করছেন? কী করে পারলেন?

    শেফালি-মা বললেন, ‘অনেকদিন বাদে জিজ্ঞাসা করেছিলাম। শশীভূষণ বলেছিলেন, ”দ্যাখো যে চলে গিয়েছে, সে তো আর ফিরবে না। তার পাশে বসে যদি আমি হা-হুতাশ করতাম লোকে বলত, আহা পুত্রশোকে কাতর হয়েছে লোকটা। কিন্তু যারা পালা দেখবে বলে টিকিট কেটেছিল, উদ্যোক্তরা যে আয়োজন করেছিল, আমি অভিনয় না করলে পালা বন্ধ হয়ে গেলে সেসব ভণ্ডুল হয়ে যেত। মালিককে ক্ষতিপূরণ দিতে হত। সবার ওপরে, যে মানুষগুলো দর্শক হয়ে আসেন বলে আমরা অভিনেতারা ধন্য হই, তাদের বঞ্চিত করার কোনও অধিকার আমার নেই। ছেলে চলে গিয়েছে, খুব কষ্ট হয়েছিল সেদিন। কিন্তু যত দিন যাচ্ছে সেই কষ্টের ওপর ধুলো জমছে। কিন্তু ওই দিনের দর্শকরা অনেকদিন তাঁদের দেখার অভিজ্ঞতার কথা বলবেন।”

    একটু থেমে নবকুমারকে দেখে শেফালি-মা বললেন, ‘আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু বড়বাবু যখন দায়িত্ব নিয়েছেন, তখন তোমার তো কিছু করার নেই। মাস্টার চলে গিয়েছে। কিন্তু তুমি যদি আজ স্টুডিওতে না যাও তাহলে তোমার ক্ষতি হবে। আমি জানি, তুমি অকৃতজ্ঞ নও। মাস্টারকে কোনওদিন ভুলতে পারবে না। সেটাই হবে প্রকৃত শ্রদ্ধা জানানো।’

    .

    নিউ থিয়েটার্স স্টুডিও কোথায়, নবকুমার জানে না। শেফালি-মা বলেছিলেন, ‘টালিগঞ্জের ট্রামডিপোর কাছে গিয়ে জিজ্ঞাসা করলে লোকে বলে দেবে। তুমি এক কাজ কোরো। শোভাবাজারের মেট্রো স্টেশন তো কাছেই। ওখানে নেমে পাতালরেলে ওঠো, শেষ স্টেশন টালিগঞ্জ। ওখানেই ট্রাম ডিপো।’

    তাগাদা দিয়ে মুক্তো তাকে বের করল আড়াইটের সময়। প্রাণকৃষ্ণ বলেছেন, ঠিক চারটের সময় গীতিময়বাবুর অফিসে তিনি অপেক্ষা করবেন। পানের দোকানদারকে জিজ্ঞাসা করে শোভাবাজার পাতালরেল স্টেশনে পৌঁছে গেল নবকুমার। মাটির তলায় ট্রেন। সিঁড়ি ভেঙে নামতে-নামতে দেখল পাশ দিয়ে চলন্ত সিঁড়ি ওপরে চলে যাচ্ছে। কখনও এমনটা সে দ্যাখেনি। কাউন্টারে ভিড় ছিল না। টালিগঞ্জ কত জানতে চাইলে খাঁচার ভেতরে বসা লোকটা জিজ্ঞাসা করল, ‘সিঙ্গল না রিটার্ন?’

    গেলে তো ফিরে আসতেই হবে। সে রিটার্ন বলতে লোকটা ষোলো টাকা চাইল। চার টাকা ফেরত নিয়ে নবকুমার ভাবল মাটির নীচে ট্রেন চলবে, তাই ভাড়া বেশি নিল। এই সময় ট্রেনে ভিড় থাকে না। বসার জায়গা পেয়ে গেল সে। আজ সকালে জোড়াসাঁকোয় গিয়ে মন কিছুটা হালকা হয়েছিল, শেফালি-মায়ের কথা শুনে সেই মন শক্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু জীবনের প্রথম পাতাল যাত্রায় চমক এত প্রবল হল যে এই মুহূর্তে মৃত্যুশোক উধাও হয়ে গেল।

    টালিগঞ্জ স্টেশনে ট্রেন থামতেই নবকুমার অবাক হয়ে দেখল, যাত্রীরা প্রায় পড়ি-কি-মরি করে দৌড়চ্ছে। যেন এখনই ট্রেনে আগুন ধরে যাবে তাই পালাতে চাইছে সবাই। বাইরে বেরুবার গেটের সামনে ততক্ষণে লম্বা লাইন পড়ে গিয়েছে। সে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলা, ‘কী হয়েছে? সবাই দৌড়াচ্ছে কেন?’

    ‘আগে গেলে অটোর জন্যে লাইনে দাঁড়াতে হবে না। তাই ছুটছে।’ বৃদ্ধ বললেন।

    নবকুমার দাঁড়িয়ে দেখতে লাগল। ফাঁকা ট্রেনটা চলে গেল ওপাশে। যখন গেট জনশূন্য, তখন বাইরে বেরিয়ে এল সে। সামনে কোনও ট্রাম নেই অথচ শেফালি-মা বলেছেন এখানে ট্রামের ডিপো আছে। একজন লোক উদাসভঙ্গিতে আকাশ দেখছিল। নবকুমার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ‘নিউ থিয়েটার্স স্টুডিওতে কীভাবে যাওয়া যায়?’

    ‘আপনি যেভাবে যেতে চাইবেন।’ লোকটি মুখ নামাল না।

    ‘আমি প্রথমবার যাচ্ছি—!’

    ‘তাহলে যাবেন না। গিয়ে কোনও লাভ হবে না।’

    ‘কেন?’

    ‘সিনেমায় নামার ইচ্ছে নিয়ে যাচ্ছেন তো? কেউ চান্স দেবে না। শুধু খেলাবে, পকেট হালকা করে দেবে। এই যে আমি রোজ বিকেলে এখানে এসে ওঁর দিকে তাকিয়ে থাকি, কেন জানেন?’ লোকটি নবকুমারকে দেখল।

    ‘কার দিকে?’

    ‘দূর মশাই! ওইদিকে তাকান, ওইখানে—!’

    অনেকটা উঁচুতে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে দেখল নবকুমার। লোকটি বলল, ‘রোজ আমি উত্তমদাকে বলি, ভাগ্যিস ষাট বছর আগে লাইন দিয়েছিলে তাই নাকানিচোবানি খেয়েও শেষপর্যন্ত সম্রাট হতে পেরেছিলে। এখন যদি ট্রাই নিতে তাহলে আমার মতো অবস্থা হত।’

    মূর্তিটা যে উত্তমকুমারকে ভেবে করা হয়েছে, তা বুঝতে পারল নবকুমার।

    সে মুখ নামিয়ে দেখল লোকটা কয়েক হাত দূরে সরে গিয়েছে।

    শেষপর্যন্ত রিকশা নিল নবকুমার। গত রাতে মানুষটানা রিকশায় চেপে তাকে যেতে হয়েছিল থানায়। মাস্টারদার শরীর দেখতে। আজ যাচ্ছে স্টুডিওতে, অভিনয় শিখতে। স্টুডিওতে সিনেমার শ্যুটিং হয়। সেখানে নিশ্চয়ই সিনেমার নায়ক নায়িকারা গিজগিজ করে। তাহলে দারোয়ান তাকে ঢুকতে দেবে কেন? একটু নার্ভাস বোধ করল সে। রিকশাটা হঠাৎ লাফিয়ে উঠতেই সে শক্ত করে দুটো দিকে আঁকড়ে ধরল।

    একটা আধা বন্ধ গেটের সামনে রিকশা দাঁড়াল, ‘ছয় টাকা দিন।’

    অর্থাৎ এটাই স্টুডিওর গেট। টাকা দিয়ে ইতস্তত করতেই গেটটা খুলে গেল। একটা দামি গাড়ি বেরিয়ে গেল। গাড়ির কালো কাচ বন্ধ। ভেতরে কে আছে বোঝা গেল না। সে ভেতরের দিকে পা বাড়াতেই গেট যে বন্ধ করছিল সেই লোকটা জিজ্ঞাসা করল, ‘কার কাছে যাবেন?’

    ‘গীতিময়বাবু। পরিচালক।’

    ‘সোজা গিয়ে ডানদিকের রাস্তা ধরে প্রথম বাড়ি।’ লোকটা গেট বন্ধ করল।

    বাঁ-দিকে বিশাল গুদামঘর। বন্ধ দরজা। কয়েকজন লোক এপাশে চেয়ার পেতে গল্প করছে। নবকুমার অনেকটা হেঁটে এসে দাঁড়াল। এই সময় একটা গাড়ি ভেতর থেকে বেরিয়ে ঠিক তার পাশে থামল। দরজা খুলে যিনি নামলেন, তাঁকে দেখে অবাক হয়ে গেল সে। মাত্র দু-হাত দূরে দাঁড়িয়ে দেবশ্রী রায়কে দেখে ওর মনে হল সিনেমায় ওঁকে যেমন দেখায় তার থেকে এখন অনেক কমবয়সি বলে মনে হচ্ছে। দেবশ্রী ঢুকে গেলেন ওপাশের দরজা দিয়ে পাশের বাড়িতে।

    একজনকে জিজ্ঞাসা করে বারান্দায় উঠতেই নবকুমার গীতিময়ের গলা শুনতে পেল। দরজায় পরদা ঝুলছে। ভেতরে বসে গীতিময় বলছেন, ‘আমার কিস্যু করার নেই। যদি প্রাোডিউসার হিরো সিলেক্ট করে দেন তাহলে আমি কী করতে পারি?’

    ‘আশ্চর্য! আপনার কোনও মেরুদণ্ড নেই? এত বছর ছবি করছেন, এখনও প্রাোডিউসারকে লাঠি ঘোরাতে দিচ্ছেন? ঋতুপর্ণ, বুদ্ধদেব দূরের কথা অঞ্জন দাসকে প্রাোডিউসার ডিক্টেট করতে পারবে? হর বা স্বপনের কথা বাদ দিলাম। আপনি কী?’ একটি লোক বেশ উত্তেজিত গলায় বলল।

    .

    .

    গীতিময়ের গলা শুনল নবকুমার, ‘তা ছাড়া তোমার দাদাকে এই চরিত্রের সঙ্গে মানাবে না। বোকাসোকা, গ্রাম্য তরুণ। বুঝলে?’

    ‘রাখুন তো। উত্তমকুমারকে চাকরের রোলে কেউ ভাবতে পারত? রাইচরণ করেনি উত্তমকুমার? গতবার দাদাকে গ্যাস দিতে প্রায় হাফ টাকায় হিরো করে কথা দিয়েছিলেন, আপনার সব ছবিতে দাদাই হিরো হবে। বলেননি?’

    ‘বলেছিলাম। আচ্ছা, একটা রাস্তা এখনও খোলা আছে।’

    ‘কী রাস্তা?’

    ‘নতুন ছেলেটা রিহার্সাল দেবে। প্রাণকৃষ্ণকে তো জান। ছেড়ে কথা বলে না। সে যদি বলে, এই ছেলে ধ্যাড়াবে তাহলে আমি বড়বাবুকে রাজি করাবোই। কথা দিচ্ছি।’

    ‘তার মানে একটা নতুন ছেলে ফেল করলে দাদা চান্স পাবে। ছি-ছি।’

    ‘আরে এভাবে নিচ্ছ কেন? যে টাকা ঢালছে তাকে তো ম্যানেজ করতে হবে!’

    কথাগুলো যে তাকে নিয়ে হচ্ছে, তা বুঝতে অসুবিধে হয়নি নবকুমারের। একবার ভাবল ফিরে যাবে। এই দাদাটি কে তা সে বুঝতে পারছে না। কিন্তু তাকে নিয়ে যখন ঝামেলা হচ্ছে তখন…।

    ‘এই যে। ঠিক টাইমে এসে গিয়েছ দেখছি। তা এখানে দাঁড়িয়ে কেন?’

    মুখ ফিরিয়ে দেখতেই লোকটাকে চিনতে পারল নবকুমার। প্রাণকৃষ্ণ।

    সে বলল, ‘ভেতরে ওঁরা কথা বলছেন—!’

    ‘তোমাকে চারটেয় সময় ডাকা হয়েছে। তুমি ভেতরে ঢুকবে। কথা শেষ করার দায়িত্ব ওদের। এসো।’ পরদা সরিয়ে প্রাণকৃষ্ণ ভেতরে ঢুকল। পেছনে নবকুমার।

    প্রাণকৃষ্ণ বলল, ‘দাদা, তোমার ক্যান্ডিডেট ঠিক সময়ে এসেছে। ওঁকে নিয়ে আমি পাশের ঘরে বসতে পারি?’

    ‘নিশ্চয়ই। তুমি কখন এসেছ নবকুমার?’ গীতিময় একটু অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করলেন।

    ‘এই তো, কিছুক্ষণ!’

    ‘ভেতরে ঢোকোনি কেন?’

    ‘আপনারা কথা বলছিলেন।’

    সামনে বসা লোকটি গম্ভীরমুখে উঠে দাঁড়াল, ‘আমি চলি। যা বলেছেন মনে রাখবেন।’

    মাথা নাড়লেন গীতিময়, ‘অদ্ভুত ব্যাপার। এই চরিত্রে যে যাবে না তাকে কেন নিচ্ছি না তার কৈফিয়ত চাইতে এসেছে।’

    প্রাণকৃষ্ণ কোনও কথা বলল না। পাশের দরজা দিয়ে নবকুমারকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে ফ্যান চালু করল। একটা টেবিল, দু-দিকে দুটো চেয়ার। ওরা দু’দিকে বসল। প্রাণকৃষ্ণ জিজ্ঞাসা করল, ‘চলো, বিদায় অভিশাপটা প্রথমে শুনি।’

    ‘আমি মুখস্থ করার সময় পাইনি।’ নবকুমারের বলতে খারাপ লাগল।

    ‘সে কী! কেন?’ মুখে একরাশ বিরক্তি প্রাণকৃষ্ণের।

    ‘যিনি আমাকে কলিকাতায় নিয়ে এসেছিলেন তিনি পরশু রাত্রে মারা গিয়েছেন। আমার মন খুব ভেঙে পড়েছিল।’

    ‘হুম। সেটা জোড়া লেগেছে?’

    ‘চেষ্টা করছি।’

    ‘তাহলে আর কী হবে! মুখস্থ হলে খবর দিও।’

    ‘আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা অনুরোধ করব?’

    ‘বলো।’

    ‘কবিতাটা আপনি যদি শোনান।’

    হাসল প্রাণকৃষ্ণ। চোখ বন্ধ করল। তারপর ধীরে-ধীরে আবৃত্তি শুরু করল। ওর বলার ভঙ্গি, গলার স্বর যেন নবকুমারের মনে ছবি এঁকে যাচ্ছিল। শেষপর্যন্ত কচ যখন বলল, ‘আমি বর দিনু দেবী, তুমি সুখী হবে। ভুলে যাবে সব শোক বিপুল গৌরবে।’ তখন এক তিরতিরে কষ্ট ছড়িয়ে গেল চারপাশে।

    মুগ্ধ হয়ে নবকুমার জিজ্ঞাসা করল, ‘আপনি অভিনয় করেন না কেন?’

    প্রাণকৃষ্ণ হাসল, ‘সবার দ্বারা সব হয় না। তাই।’

    ‘কিন্তু আপনি কী সুন্দর অভিনয় করলেন—।’

    ‘বেশ। বিশ্ববিদ্যালয়ে যেসব অধ্যাপক কম্পিউটার সায়েন্স পড়ান তারা তো ছাত্রদের থেকে অনেক বেশি মেধাবী। পাশ করা ছাত্ররা যদি বিদেশে বড় চাকরি পেয়ে চলে যেতে পারে তাহলে তাঁরা কেন যাচ্ছেন না? তাঁদের চাহিদা নিশ্চয়ই অনেক বেশি হওয়া উচিত।’ তাকাল প্রাণকৃষ্ণ।

    ‘হয়তো ওঁরা শিক্ষকতা করতেই ভালোবাসেন।’

    ‘তাহলে তো জবাবটা পেয়ে গেলে।’ প্রাণকৃষ্ণ বলল, ‘তুমি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ নিশ্চয়ই মুখস্থ বলতে পারবে?’

    মাথা নাড়ল নবকুমার, ‘হ্যাঁ।’

    ‘যেভাবে উচ্চারিত হওয়া উচিত সেইভাবে উচ্চারণ করো।’

    প্রায় দেড়ঘণ্টা বাদে ছাড়া পেল নবকুমার। সেই বাল্যকালে শেখা অক্ষরগুলোর বেশ কয়েকটাকে আজ নতুনভাবে আবিষ্কার করল সে। শ, স, ষ-এর আলাদ উচ্চারণ, কখন ঠোঁট গোল করতে হবে, কখন নয়, জিভ এবং তালুর মধ্যে কখন সংযোগ হবে কখন নয়, বুঝতে-বুঝতে সময়টা কেটে গেল।

    গীতিময় ঘরে ঢুকলেন, ‘কীরকম বুঝছ প্রাণকৃষ্ণ।’

    ‘আহা, তুমি তো একটা চাল টিপলেই বলে দিতে পার ভাত হয়েছে কি না?’

    ‘চাল গরম জলে ফেলেছি দাদা। এখনও টিপিনি। আজ উঠি। তুমি কাল ঠিক চারটের সময় এখানে এসো নবকুমার। বিদায় অভিশাপ মুখস্থ করে আসবে।’

    প্রাণকৃষ্ণ উঠতেই গীতিময় বললেন, ‘বড়বাবু ফোন করেছিলেন। তোমাকে বলতে বললেন, তোমার পরিচিত যিনি মারা গিয়েছিলেন, তাঁর শেষকৃত্য ঠিকঠাক সম্পন্ন হয়ে গিয়েছে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }