Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৩৩

    তেত্রিশ

    গদিতে যখন ফিরে এল, তখন রিহার্সাল চলছে। কিন্তু আজ কেউ প্রম্পট করছে না। কেউ আটকে গেলে সুধাময়বাবু ধরিয়ে দিচ্ছেন। সমস্যায় পড়েছেন নিরুপমাদি। তাঁকে ঘরের একপাশে বসিয়ে রাখা হয়েছে। মুখ ভার, চোখ ছলছল। নবকুমারকে দেখে মাথা নেড়ে ইশারায় ডাকলেন। নবকুমার তাঁর কাছে গিয়ে বসলে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, ‘কোথায় গিয়েছিলে তুমি?’

    ‘বড়বাবু যেতে বলেছিলেন।’ নবকুমার গলা নামিয়ে জানাল।

    ‘আমার সর্বনাশ হয়ে গেছে। পার্ট মুখস্ত হয়নি বলে বসিয়ে দিয়েছে। কী হবে।’

    সুধাকান্তবাবু হাত তুলে রিহার্সাল থামিয়ে খুব শান্ত গলায় বললেন, ‘এটা কাজের জায়গা। গল্প করার ইচ্ছে হলে বাইরে বেরিয়ে গিয়ে করো।’

    নবকুমার উঠে দাঁড়াল, ‘উনি প্রশ্ন করেছিলেন বলে আমি উত্তর দিয়েছিলাম।’

    ‘ঠিক আছে।’

    ‘আমি কি প্রম্পট করব?’

    ‘আগে দেখে নিই কে বাড়িতে কেমন মুখস্থ করেছে। আমি চাই সবাই একটু সিরিয়াস হোক। হ্যাঁ, শুরু করো।’

    নবকুমারের মনে হল, সে যে ফিরে এসেছে তা বড়বাবুকে জানিয়ে দেওয়া দরকার। আসার সময় আর ট্যাক্সি নেয়নি। ফলে অনেক টাকা বেঁচে গেছে। সে উঠে এগিয়ে গেল। বড়বাবুর ঘরের দরজা ফাঁক করে জিজ্ঞাসা করল, ‘আসব?’

    বড়বাবু একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলেন। তার দিকে তাকিয়ে নবকুমারের মনে হল, এমন সুন্দরী সে কখনও দ্যাখেনি। মহিলার চোখে কালো চশমা, কাঁধ পর্যন্ত ফাঁপানো চুল, শঙ্খের মতো নিটোল হাত যার রং দুধের সঙ্গে আলতা গোলা এবং হাতকাটা জামা পরায় যার ঔজ্জল্য আরও বেড়ে গেছে। মহিলাও তার দিকে তাকালেন।

    ‘এসো।’ বড়বাবুর গলা যেন ঈষৎ হালকা।

    নবকুমার ঘরে ঢুকে টেবিলের ওপর চারটে দশটাকার নোট আর খুচররোগুলো রেখে দিতে বড়বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ‘এগুলো কী?’

    ‘খরচ হয়নি।’ সোজা হয়ে দাঁড়াল নবকুমার।

    ‘কেন? ট্যাক্সিতে যাওয়া আসা করোনি?’

    ‘যাওয়ার সময় গিয়েছিলাম। ফেরার সময় বাস পেয়ে গেলাম।’

    ‘বাস? কলকাতার কোন বাস কোথায় যায় তা তুমি জানো?’

    ‘জিজ্ঞাসা করে নিয়েছিলাম।’

    ‘কিন্তু তোমার উচিত ছিল ট্যাক্সিতে আসা। তাহলে আরও আগে ফিরে আসতে পারতে। যাও। ও হ্যাঁ, শুনলাম তুমি নাকি রিফ্যুজ করেছ! বলেছ, তোমার দ্বারা অভিনয় হবে না! কলকাতার জল পেটে পড়তেই নিজের সম্পর্কে অনেক জেনে গেছ দেখছি! হবে কি হবে না সেটা আমি বলব, তুমি নয়! বুঝতে পেরেছ? অতি বড় বিজ্ঞের মতো বলে এলে, আমার দ্বারা হবে না। রাবিশ।’ বড়বাবু ভদ্রমহিলার দিকে তাকালেন, ‘এই ছেলেটির নাম নবকুমার।’

    ভদ্রমহিলার মুখে কোনও অভিব্যক্তি ফুটল না।

    ‘গ্রামের ছেলে। গ্র্যাজুয়েট। কলকাতায় এসেছে চাকরির সন্ধানে। আজ একটা ছবির জন্যে অডিশনে পাঠিয়েছিলাম। পরিচালকের নাকি ভালো লেগেছে। কিন্তু ইনি বলে এসেছেন অভিনয় ওর দ্বারা হবে না। ভাবতে পারেন?’ বড়বাবু হাসলেন।

    ‘ফ্যান্টাস্টিক। শুনে আমার খুব ভালো লাগছে। আমি ওকে কয়েকটা প্রশ্ন করতে পারি?’ মহিলা চশমা ঠেলে মাথার ওপরে তুলে দিতেই চেহারাটা ঝট করে বদলে গেল।

    ‘নিশ্চয়ই। বাচ্চা ছেলে।’

    ‘আচ্ছা নবকুমার, আপনি মিথ্যে কথা অনায়াসে বলতে পারেন?’

    খুব খারাপ লাগছিল নবকুমারের। কিন্তু বড়বাবুর সামনে বসে আছেন বলে সে কোনও কথা মুখে না বলে মাথা নেড়ে জানাল, না।

    ‘কষ্ট করে?’

    ‘দেশে কখনও বলিনি।’

    ‘কলকাতায় আসার পর?’

    ‘দু-একবার। খুব খারাপ লেগেছে বলতে।’

    ‘হুম। তুমি নিশ্চয়ই প্রেম করেছ? গ্রামের পুকুরের ধারে বা কোনও জলাজঙ্গলে! ক’টা মেয়ের সঙ্গে করেছ?’

    ‘ওসব চিন্তা আমার মাথায় ছিল না। আমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। ওসব করব কেন?’ নবকুমারের গলার স্বর কড়কড়ে হয়ে গেল।

    ‘গ্রামে তো অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তোমার হয়েছে?’

    ‘বললাম তো! ওসব চিন্তা আমার মাথায় নেই।’

    ‘গান গাইতে পার?’

    ‘না।’

    ‘তাহলে তোমার কী ভালো লাগে?’

    ‘বই পড়তে। গল্পের বই।’

    ‘আ-চ-ছা! ঠিক আছে। তুমি এখন যেতে পার।’

    বড়বাবু বললেন, ‘শোনো, আমাকে না জানিয়ে গদি থেকে যাবে না।’

    সে বেরিয়ে যেতে-যেতে শুনল ভদ্রমহিলা খিলখিলিয়ে হেসে উঠলেন।

    খুব খারাপ লাগছিল নবকুমারের। সে গদির বাইরে চলে এল। এসব কী হচ্ছে? বড়বাবুর সামনে ওই মহিলা ওসব প্রশ্ন করার সাহস পেলেন অথচ তিনি একটুও আপত্তি করলেন না? ওরকম জাঁদরেল বড়বাবুকেও ওঁর সামনে কীরকম নরম দেখাচ্ছিল।

    এইসময় মাস্টারদা পাশে এসে দাঁড়াল, ‘একটা বিড়ি খাবে?’

    না বলতে গিয়ে হ্যাঁ বলে ফেলল নবকুমার। বিড়ি ধরিয়ে দিল মাস্টারদা। একগাল ধোঁয়া বের করে বলল, ‘ব্যাপারটা কী? মুখ দেখে মনে হচ্ছে কেউ লেঙ্গি মেরেছে! বড়বাবু কোথায় পাঠিয়েছিল?’

    ‘সিনেমার অডিশন দিতে।’

    ‘অ্যাঁ। সে কী! নিশ্চয়ই গাড্ডা খেয়েছ। আরে বাবা, তোমার মতো গেঁয়ো কখনও ক্যামেরার সামনে কথা বলতে পারে! যাওয়ার আগে একটু যদি বলতে তাহলে আমি তোমাকে উত্তমকুমারের কয়েকটা স্টাইল শিখিয়ে দিতাম। বড়বাবুও যেমন! মুরগি দিয়ে হালচাষ করাবেন!’ হাসল মাস্টারদা।

    ‘আচ্ছা, বড়বাবুর ঘরে যে ভদ্রমহিলা বসে আছেন তিনি কে? কোনও অভিনেত্রী?’ জিজ্ঞাসা করলে নবকুমার।

    ‘আই বাপ! প্রাোডিউসার। বিশাল প্রাোডিউসার। আটখানা সুপারহিট ছবি বানিয়েছেন। বড়বাবুর কাছে কেন এসেছেন জানি না। ওই যে গাড়িটা ওটা ওঁর গাড়ি। কত দাম জানো গাড়িটার?’ মাস্টারদা আঙুল তুলে দেখালেন।

    মাথা নাড়ল নবকুমার। না।

    ‘কম করে বিশ লাখ। বড়-বড় হিরোরা ওকে দেখলে মাথা নীচু করে নমস্কার করে। সুধাময়দা বলছিলেন বড়বাবুর শ্বশুরবাড়ির দিকের আত্মীয়।’ মাস্টারদা বলল।

    এইসময় ভদ্রমহিলা বেরিয়ে এলেন। তাঁর হাঁটার ধরনটাই আলাদা। লম্বা ছিপছিপে চেহারা পা ফেলার তালে-তালে যেন ছন্দে দুলছে। পাশ দিয়ে হেঁটে গাড়িতে উঠতেই সেটা বেরিয়ে গেল। গাড়ির কাচ রঙিন। নবকুমারকে যেন চিনতেই পারলেন না। মাস্টারদা বলল, ‘একেবারে ইঞ্জিন থেকে ডিকি পর্যন্ত এসি লাগানো। বুঝলে?’

    রিহার্সাল শেষ হলে সুধাকান্তবাবু নিরুপমাদিকে নিয়ে বসলেন। বললেন, ‘কাল তোমাকে আসতে হবে না। কিন্তু পরশু যখন আসবে, তখন তোমার সংলাপ কেউ প্রম্পট করবে না। কালকের মধ্যে মুখস্থ করে ফেলবে। না পারলে এসো না।’

    অনেক কাকুতি মিনতি করলেন নিরুপমাদি। সুধাকান্তবাবু বললেন, ‘আমার কিছু করার নেই। এটা বড়বাবুর হুকুম।’

    চোখ মুছতে-মুছতে চলে গেলেন নিরুপমাদি।

    গদি এখন ফাঁকা। সন্ধে নেমে গেছে। মাস্টারদা এর মধ্যে স্নান করে ভালো পোশাক পরে চলে এল, ‘যাবি?’

    ‘কোথায়?’

    ‘কলকাতায় এসেছিস, সোনাগাছিতে আছিস, অথচ কোনও ফূর্তিফার্তা করলি না। আমার এক পুরনো দোস্ত থাকে গণেশ টকির কাছে। জাহাজে চাকরি করে। পরশু কলকাতায় এসেছে। চল ওর ওখানে।’

    ‘আমি চিনি না, উনি কী মনে করবেন?’

    ‘দূর। জাহাজিদের তুই চিনিস না। এত্ত বড় হৃদয় হয়। আজ না হয় এট্টুকখানি ফরেন মাল খেয়ে দেখলি।’

    ‘অসম্ভব।’ জোরে বলে ফেলল নবকুমার।

    ‘তুই শালা এক নম্বরের ক্যালানে।’ মাস্টারদা চলে গেল। আজকাল মাস্টারদা প্রায়ই তাকে তুমি না বলে তুই বলছে।

    নবকুমার ঠিক করল আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। সে বড়বাবুর দরজার দিকে যাওয়ার জন্যে পা বাড়াচ্ছিল। কিন্তু তার আগেই তিনি বেরিয়ে গেলেন। পেছনে বেয়ারা ওঁর ব্যাগ নিয়ে আসছে।’

    ‘যাক। চলে যাওনি।’

    ‘আপনি বলেছিলেন বলে যেতে।’

    ‘চলো।’

    বলে এগিয়ে গেলেন দরজার দিকে জুতোয় মশমশ শব্দ তুলে। হাঁ হয়ে গেল নবকুমার। তাকে কোথায় যেতে বলছেন বড়বাবু? শেফালি-মায়ের সঙ্গে কি ফোনে কথা হয়েছে? আজই কি দেখা করছেন শেফালি-মা?’

    বড়বাবু গাড়িতে উঠে বসলেন, ‘সামনে বসো।’

    সে ড্রাইভারের পাশে বসতেই আদেশ হল, ‘বেল্টটা বেঁধে নাও। নইলে পুলিশ ধরে ফাইন করলে তোমার মাইনে থেকে কেটে নেব।’

    বেল্ট বাঁধতে ড্রাইভারের সাহায্য নিতে হল। গাড়ি ঘোরাতে বললেন বড়বাবু। তারপর জিজ্ঞাসা করলেন, ‘রাতে সোনাগাছিতে ফিরতে কোনও সমস্যা হয় না তোমার? ওখানে তো ছিনতাই গুন্ডামি লেগেই আছে। আমি কিছুতেই বুঝতে পারি না শেফালি-মায়ের মতো মানুষ এই বয়সে ওই পরিবেশ কী করে সহ্য করছেন?’

    নবকুমার উত্তর দিল না। বড়বাবুও দ্বিতীয়বার জানতে চাইলেন না।

    বেশ কিছুক্ষণ গাড়িটা চলার পরে বড়বাবু জিজ্ঞাসা করলেন, ‘এদিকটা চেনো?’

    ‘আজ্ঞে না।’

    ‘ঘোরাঘুরি করোনি কেন?’

    ‘গিয়েছিলাম। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলিকাতা শহরটা এত বড় যে অনেকদিন লাগবে চিনে নিতে।’

    ‘তোমার তাহলে কলিকাতাকে চেনার ইচ্ছে আছে! গুড। তা তুমি যে বিড়ি খাও তা আমি জানতাম না। অবশ্য তোমার আমি কতটুকুই বা জানি। বিড়ি ছোটলোকেরা খায়। আমি দু-চক্ষে দেখতে পারি না।’

    শক্ত হয়ে গেল নবকুমার। সে বিড়ি খেয়েছে এই খবর বড়বাবুর কানে তুলে দিল কে? মাস্টারদা ছাড়া আর কেউ জানে না। বড় মানুষদের চোখ কত দিকে থাকে কে জানে। সে যে নিয়মিত বিড়ি খায় না, এ কথা বলতে পারল না।

    বড়বাবুর নির্দেশমতো গাড়ি থামল একটা লোহার গেটের সামনে। দারোয়ান কাছে এসে বড়বাবুকে দেখে সেলাম করে গেট খুলে দিল। দুপাশে বাগান। গাড়ি থামল একটা গাড়িবারান্দার নীচে। এই বাড়িটা বড়বাবুর বাড়ির চেয়েও বড়। কিন্তু ওরকম গম্ভীর দেখতে নয়।

    ‘নামো।’ বড়বাবু নেমে এগিয়ে গেলেন সিঁড়ির দিকে।

    বেল্ট পরতে যেমন ঝামেলা, খোলার সময়েও তাই। গাড়ি থেকে নেমে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে বড়বাবুকে দেখতে পেল না নবকুমার। সে যখন এদিক-ওদিক দেখছে, তখন ওপর থেকে একটা লোক নেমে এসে বলল, ‘আসুন।’

    লোকটাকে অনুসরণ করে দোতলায় উঠে এসে একটা চমৎকার সাজানো ঘরে ঢুকল সে। পায়ের তলায় কার্পেট। দেওয়ালে বড়-বড় হরিণের শিং, জ্যান্ত দেখতে বাঘের মুখ, চামড়া।

    লোকটা বলল, ‘এদিকে আসুন। এইখানে। টয়লেটে।’

    ‘টয়লেটে?’

    ‘আপনাকে পেস্ট দিয়ে মুখ ধুয়ে নিতে বলেছেন মেমসাহেব।’

    ‘কেন?’

    ‘আমি জানি না।’

    খামোখা কেন পেস্ট দিয়ে মুখ ধোবে সে? কিন্তু লোকটি এগিয়ে গেল দরজার দিকে। বলল, ‘এখানে।’

    অতএব সেখানে ঢুকতে হল। বড় আয়নাওয়ালা টয়লেট। সামনে সাবানের কেস, পেস্ট রয়েছে। বাধ্য হয়ে আঙুলে পেস্ট মাখিয়ে দাঁত মাজল নবকুমার। তারপর মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই মনে পড়ল সে বিড়ি খেয়েছিল এবং বড়বাবু বিড়ি খাওয়া দু-চক্ষে দেখতে পারেন না। তাই বিড়ির গন্ধও সহ্য করতে পারেন না। কিন্তু তাকে দাঁত মাজতে মেমসাহেব হুকুম করলেন কেন? তোয়ালে দিয়ে মুখ মুছে চুল আঁচড়ে নিল নবকুমার।

    লোকটাকে অনুসরণ করে আর-একটি ঘরের সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল, ‘ভেতরে যান বাবু।’ লোকটা চলে গেল।

    নবকুমার পা বাড়াতেই মহিলা উঠে দাঁড়ালেন, ‘ওয়েলকাম। ওয়েলকাম। বা:। এখন আপনাকে খুব ফ্রেশ দেখাচ্ছে। বসুন।’

    বড়বাবু বসে আছেন সোফায়। গম্ভীর গলায় বললেন, ‘এবার এটা চালাও।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }