Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ১৭

    সতেরো

    রিহার্সাল শেষ হল সন্ধে সাতটায়। এই সময়ের মধ্যে ফাঁকে-ফাঁকে তিনবার চা খেয়েছে সবাই। নবকুমার একবারের বেশি খায়নি। কমলা নামের মেয়েটা, যে-কোনও অভিনেত্রী অনুপস্থিত থাকলে তার ভূমিকায় অভিনয় করে, সারাক্ষণ চুপচাপ বসেছিল। যেহেতু আজ কোনও মহিলা কামাই করেনি, তাই তার কিছু করার নেই। রিহার্সাল শেষ হওয়ার পরে সুধাকান্ত তাঁকে ডাকলেন, ‘কমলা, কাল রিহার্সাল শুরু হওয়ার একঘণ্টা আগে আসবে।’

    ‘কেন? পুতুলের মতো ড্যাবড্যাব করে চেয়ে থাকতে?’ কমলা বেশ রেগে ছিল।

    ‘এভাবে কথা বোলো না। তোমার চাকরির বিকল্প হিসেবে নিজেকে উন্নত করো, দেখবে সুযোগ আসবেই। অধৈর্য হয়ো না। তোমার ভালোর জন্যেই বলছি, ঘণ্টাখানেক আগে এসে নবকুমারের কাছে সরমা আর চামেলির চরিত্র দুটো ধীরে-ধীরে মুখস্থ করে নাও। তুমি ভালো তুললে হয়তো প্রথম শো’তেই তোমাকে নামাতে পারি।’ সুধাকান্তবাবু বললেন।

    নবকুমার জিজ্ঞাসা করল, ‘আমিও কি আগে আসব?’

    ‘তুমি না এলে ওকে রিহার্সাল করাবে কে?’ সুধাকান্তবাবু উঠে গেলেন।

    কমলা বলল, ‘তাহলে আমি এগারোটায় আসব।’

    নবকুমার মাথা নাড়ল।

    যাত্রাদলের ম্যানেজার তিনকড়ি গুপ্ত। চল্লিশ বছর এই লাইনে আছেন। সব নাড়িনক্ষত্র তাঁর জানা। শিল্পীরা চলে গেলে তিনকড়ি ডাকলেন, ‘এই খাতার এখানে রোজ সই করবে। এটা হাজিরা খাতা। করো।’

    নবকুমার খাতার পাশে রাখা কলম তুলে পুরো নাম সই করল।

    ‘শোনো, তোমাকে কয়েকটা কথা বলি। যাত্রাদলের নিয়মকানুন জানা আছে?’

    ‘না।’

    ‘এখানে সর্বেসর্বা হলেন মালিক। তারপর হিরো-হিরোইন। ওদের নামে বায়না হয়। তারপর পরিচালক, নামকরা অভিনেতা-অভিনেত্রী, সবশেষে এক্সট্রারা। হিরো-হিরোইন আলাদা গাড়িতে যাত্রা করতে যাবে, সিনিয়ার অভিনেতা-অভিনেত্রী পরিচালকের জন্যে আলাদা গাড়ি থাকবে। বাকিদের যেতে হবে বাসে। খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থাও মর্যাদা অনুযায়ী পৃথক-পৃথক ভাগ করা থাকে। এখানে কেউ কারও দাদা-দিদি নয় যে এক্সট্রা হয়েও নায়কের গাড়িতে উঠতে পারবে। সেই চেষ্টা করার কথা ভেবো না। তোমার যা স্ট্যাটাস তার বাইরে যাবে না।’ ম্যানেজার কথাগুলো বলে একটা সিগারেট ধরালেন।

    ‘আমি কোন দলে?’ নবকুমার বুঝতে পারছিল না।

    ‘এক্সট্রা। বাসে-বাসে, নিমকি-চা টিফিন পাবে, এক পিসের বেশি মাছ পাবে না। ডরমিটারিতে শুতে পারবে। রিহার্সাল শুরুর সময়, এমনকি প্রথম দশটা শো-এর সময়ে প্রম্পটারের দরকার হয়। কিন্তু সংলাপ মুখস্থ হয়ে গেলে, কেউ আচমকা ভুল না করে ফেললে প্রম্পটারের কোনও কাজই নেই। তখন বসে-বসে মাইনে নেবে। অনেক মালিক তখন প্রম্পটারকে ছাড়িয়ে দেয়। আমাদের মালিক সেটা করেন না। করেন না আমারই পরামর্শে।’ হাসলেন তিনকড়ি গুপ্ত।

    একটা লম্বা টান নিয়ে ধোঁয়া গিলে সেটা ছাড়তে-ছাড়তে বললেন, ‘বহুকাল আগের কথা। অরবিন্দ চৌধুরির নাম শুনেছ? জাঁদরেল অভিনেতা। পরপর তেরাত্তির শাজাহান, ঔরঙ্গজেব, আলিবর্দি করে গেছেন। হাঁটাচলা, সংলাপ বলা, সব আলাদা। গিরিশ ঘোষকে দেখিনি, তবে অরবিন্দ চৌধুরি যখন প্রফুল্লর ‘সাজানো বাগান শুকিয়ে গেল’ বলে চোখ বন্ধ করতেন তখন পাবলিকের গাল ভিজে যেত। তাঁর ডাক নাম ছিল পিন্টু চৌধুরি। অসাধারণ স্মরণশক্তি। একবার শুনেই ডায়লগ মুখস্থ রাখতে পারতেন। তা একবার বর্ধমানে শো। লোকে লোকারণ্য। সহ-অভিনেতা তার সংলাপ বলেছে কিন্তু পিন্টু চৌধুরি জবাব দিচ্ছেন না। চুপচাপ দাঁড়িয়ে দর্শকের দিকে তাকিয়ে আছেন। লোকে উশখুশ করতে লাগল। শেষপর্যন্ত সহ-অভিনেতা তাঁর সম্বিত ফেরাতে তিনি প্রশ্ন করলেন, আমার সংলাপটা যেন কী ছিল? সহ-অভিনেতা এত নার্ভাস হয়ে গিয়েছিল তারও মনে এল না। ভেতরে তখন হইহই কাণ্ড। প্রম্পটার তো নেই, পার্ট সবার মুখস্থ বলে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু খাতাটা কোথায়? দেখা গেল সেই খাতার কথা কারও মনে নেই। সেটাকে গদিতে ফেলে, অভিনয় চলছে মফস্বলে। হঠাৎ শুনলাম পিন্টু চৌধুরি সংলাপ বলছেন। যেখানে থেমেছিলেন ঠিক সেখান থেকেই। সিন শেষ করে ভেতরে এসে বললেন, মালিককে বলো, পিন্টু চৌধুরি সংলাপ ভুলে গিয়েছিল কিন্তু কেউ তাঁকে প্রম্পট করেনি। এর পরেরবার এরকম হলে আমি স্টেজ থেকে বেরিয়ে আসব।’ কথাগুলো বলে হাসতে লাগলেন তিনকড়ি।

    ‘উনি সত্যি ভুলে গিয়েছিলেন?’

    ‘দূর! পরে উনি বলেছিলেন নাটকের প্রথম শো-তে যারা-যারা স্টেজে ছিল, সে দর্শকের সামনেই হোক বা চোখের আড়ালে হোক সবাইকে শেষপর্যন্ত থাকতে হবে।’

    ‘একটা কথা জিজ্ঞাসা করব?’

    ‘বলো।’

    ‘আমাদের গ্রামে যাত্রা দেখেছি। এখান থেকে গিয়েছিল। তারা দর্শকদের মাঝখানে মঞ্চে গিয়ে অভিনয় করত। কোনও উইঙস ছিল না। তাহলে প্রম্পটার কোথায় দাঁড়াবে? আমি তো কাউকে প্রম্পট করতে দেখিনি।’ নবকুমার বলল।

    হাসলেন তিনকড়ি। ‘এখন যাত্রারও ঘরানা বদলেছে। তিনদিক খোলা মঞ্চে যাত্রা হয়। ব্যাকসিনের পেছনে কী হচ্ছে তা দর্শকরা দেখতে পায় না। তোমাকে প্রম্পট করতে হবে ওই ব্যাকসিনের পাশে দাঁড়িয়ে। যাক গে, যা বললাম তা মনে রেখো।’

    গদি থেকে বেরিয়ে আসতেই মাস্টারদার খপ্পরে পড়ল নবকুমার, ‘যেমন করেই হোক আজ শেফালি-মায়ের সঙ্গে কথা বলবে। একবার যদি নিমরাজিও হয় তাহলে আমি মালিককে নিয়ে পৌঁছে যাব। আজকে আমার রিহার্সাল কেমন দেখলে?’

    ‘ভালো।’

    ‘তিনুদা বলেছে, এখন থেকে একটার বদলে দুটো মাছ দেবে। তুমি যদি শেফালি-মাকে রাজি করাতে পারো তাহলে ওরকম অনেক মাছ নিজে কিনে খেতে পারবে। এই নাও। এটা বুক পকেটে যত্ন করে রেখে দাও।’ একটা সিঁদুর মাখানো জবা ফুলের পাপড়ি এগিয়ে ধরল মাস্টারদা।

    ‘কী?’

    ‘মায়ের পুজোর ফুল। সঙ্গে থাকলে সাফল্য পাবেই। পকেটে রাখো।’

    অতএব ফুলের পাপড়ি পকেটে রাখতে হল।

    মাস্টারদা বলল, ‘কাল সকালে গিয়ে খোঁজ নেব। জয় মা কালী।’ মাথার ওপর দুটো হাত জড়ো করে চোখ বন্ধ করল মাস্টারদা। নবকুমারের খেয়াল হল, মাস্টারদা যদি এখনও পর্যন্ত শো করতে গেলে একটা মাছ পায় তাহলে নিশ্চয়ই এক্সট্রাদের দলে পড়ে। আজ পাঁচটা দৃশ্য পড়া হয়েছিল। মাস্টারদা যে চরিত্রে করছে তার একটা মাত্র সংলাপ ছিল। পরে নাকি তিনটে গান আছে। বিবেকের। বিবেকরা তাহলে এক্সট্রা হয়।

    চিৎপুরের ট্রাম লাইন থেকে গলিতে ঢুকতেই মাথা নীচু হয়ে গেল। দুপাশে ছাইমাখা মেয়ের দল দাঁড়িয়ে। কেউ-কেউ চটুল মন্তব্য করছে। শেফালি-মা বলেছিল, ওপাশের বড় রাস্তা দিয়ে একটা সরু গলি ওর বাড়ির গায়ে এসেছে। সেই পথ দিয়ে যাওয়া-আসা করতে। পথটাকে দেখে নিতে হবে। হাঁটছিল নবকুমার। হঠাৎ কানে এল, ‘এই যে আমির খান, তোমার রানি মুখার্জির খবর নেবে না?’

    নবকুমার ব্যাপারটাকে উপেক্ষা করে হাঁটলেও মেয়েটা সামনে চলে আসায় দাঁড়াতে হল। অল্পবয়সি, প্যান্টশার্ট পরা মেয়ে। হাত নাড়ল মুখের সামনে, ‘এই যে, তুমি কালা নাকি! কানে কথা যাচ্ছে না?’

    ‘আ-আমাকে?’

    ‘তা নয় তো কাকে? যে তোমাকে পথ চিনিয়ে পৌঁছে দিয়ে এল তার খবর নিয়েছ?’

    ঝট করে ইতির মুখ মনে পড়ল। সে জিজ্ঞাসা করল, ‘কেন? কী হয়েছে?’

    ‘এসো।’ হাত ধরে টানল মেয়েটা। দরজায় দাঁড়ানো অন্য মেয়েরা হেসে উঠল শব্দ করে। মেয়েটা তাকে সেই ঘরে নিয়ে গেল যেখানে ইতি তাকে নিয়ে গিয়েছিল। নবকুমার দেখল গায়ে চাদর জড়িয়ে শুয়ে আছে ইতি। ওকে ঢুকতে দেখে হুড়মুড়িয়ে উঠে বসল। মেয়েটা বলল, ‘বাড়ির সামনে দিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে এলাম।’

    ‘আ:। কেন? শুধু-শুধু বিরক্ত করা।’ গলার স্বরে অসুস্থতা স্পষ্ট।

    ‘কী হয়েছে তোমার?’ নবকুমার জিজ্ঞাসা করল।

    ‘কিছু হয়নি। তুমি যাও।’

    ‘কিছু না হলে এই সময়ে কেউ চাদর মুড়ি দিয়ে শোয়?’

    .

    .

    মেয়েটা বলল, ‘কাল রাত থেকে জ্বর এসেছে। বাড়িওয়ালি ডাক্তারখানা থেকে ওষুধ এনে দিয়েছিল। তাতে কোনও কাজ হয়নি। জ্বর বলে কামাই করবে এটা তো বাড়িওয়ালি চায় না। অনেক কথার পর আজকের দিনটা ছাড়ান দিয়েছে।’

    ‘এরা কী মানুষ!’ না বলে পারল না নবকুমার।

    মেয়েটা হাসল, ‘শোনো কথা! আমরা যে মানুষ তা তোমাকে কে বলল? আমাদের মান মর্যাদা কিছু আছে? আমরা হচ্ছি যন্ত্র। যদ্দিন চালু থাকব তদ্দিন কদর।’

    হঠাৎ কবিতার কথা মনে পড়ে গেল। কবিতা বলেছিল, ওদের সমিতিতে চিকিৎসার ব্যবস্থা আছে। ডাক্তার আসেন। জায়গাটা এখান থেকে দূরেও নয়। সে বলল, ‘ওঠো।’

    ‘উঠব মানে?’ ইতি অবাক।

    ‘এভাবে শুয়ে থাকলে তো অসুখ সারবে না।’

    ‘কী হবে সারিয়ে? আমার আর ভালো লাগছে না।’ ইতি মুখ ফেরাল। আর তার পরেই কেঁদে ফেলল। কান্নার শব্দ খুবই মৃদু, শরীর ফুলছে বেশি।

    নবকুমার মেয়েটিকে জিজ্ঞাসা করল, ‘দুর্বার সমিতিতে ডাক্তার বসেন, ওকে ওখানে নিয়ে গিয়ে দেখাতে কী অসুবিধে?’

    ‘কে নিয়ে যাবে? বাড়িওয়ালির মাস্তান শাসিয়ে রেখেছে এ-বাড়ির কেউ দুর্বারের মেম্বার হলে ঠিকানা পালটাতে হবে।’ মেয়েটি বলল।

    ইতির কান্না থেমেছিল। একটু ভেবে নবকুমার বলল, ‘দেখি কী করা যায়।’

    সঙ্গে-সঙ্গে ইতি মুখ ফেরাল, ‘কিছুই করতে হবে না। চেনা নেই, জানা নেই আমার মতো একজন লাইনের মেয়ের জন্যে বিপদ ডেকে আনতে হবে না।’

    ‘কীসের বিপদ?’

    ‘হারু মাস্তানের নাম এখনও শোননি তাই বলছ।’

    নবকুমার জিজ্ঞাসা করল, ‘এই বাড়ির নম্বর কত?’

    ‘একশো দুই-এর তিন।’ মেয়েটি জবাব দিল।

    নবকুমার বেরিয়ে এল। বাইরে তখন হইচই, গান বাজছে। রিকশা, ট্যাক্সিতে চেপে খদ্দের আসছে। সে সোজা দুর্বার সমিতিতে চলে এল। নীচের তলায় লোকজন নেই। নবকুমারের মনে হল সমিতি ছুটি হয়ে গিয়েছে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটি লোক বেরিয়ে এল ওপাশের ঘর থেকে, ‘কী চাই?’

    ‘কেউ নেই?’

    ‘না। অফিস বন্ধ হয়ে গিয়েছে। এখন তো আটটা বাজে।’

    ‘কখন খুলবে?’

    ‘চাই কাকে?’

    ‘কবিতা—।’

    ‘ও। নাম কী?’

    ‘নবকুমার।’

    ‘দাঁড়াও।’ লোকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। তখনই নবকুমারের মনে পড়ল দুর্গার কথা। দুর্গার অসুখ কী তা নিশ্চয়ই ওরা জানতে পেরেছে এতক্ষণে। কবিতা কি এ-বাড়ির ওপরে থাকে? নইলে লোকটা ওপরে যাবে কেন?

    লোকটা নেমে এল, ‘যাও, ওপরে উঠে বাঁ-দিকের ঘর। ওখানে কবিতা আর চন্দ্রিমাদি কাজ করছেন।’

    ওপরে উঠে এল নবকুমার। বাঁ-দিকের দরজায় দাঁড়াতেই দেখতে পেল প্রথম দিনের দেখা ভদ্রমহিলা, যাঁর নাম চন্দ্রিমা, কাগজে কিছু লিখছেন। উলটোদিকে বসে আছে কবিতা।

    কবিতা তাকে দেখে জিজ্ঞাসা করল, ‘কী ব্যাপার?’

    নবকুমার বলল, ‘দুর্গার ব্যাপারে জানতে এসেছিলাম।’

    কবিতা চন্দ্রিমাদির দিকে তাকাল।

    চন্দ্রিমাদি বললেন, ‘তুমি খুব ভালো কাজ করেছ ওকে আমাদের কাছে নিয়ে এসে। ও আপাতত কিছুদিন আমাদের কাছেই থাকবে।’

    ‘ওর কি খুব মারাত্মক অসুখ করেছে?’ নবকুমার জিজ্ঞাসা করল।

    ‘খুব যন্ত্রণাদায়ক তো বটেই। জেনিটাল হারপিস।’ চন্দ্রিমাদি গম্ভীর গলায় বললেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }