Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৫৯

    উনষাট

    মন্দাক্রান্তা হাসলেন, ‘নবকুমারের সঙ্গে আমার কী সম্পর্ক, তা আমি জানি না!’

    ‘কথার খেলা খেলো না মন্দা।’ বড়বাবু গম্ভীর গলায় বললেন।

    ‘মনে হচ্ছে আপনি এ-ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

    ‘হ্যাঁ। তোমার কার্যকলাপই বলছে তুমি এই গ্রাম্য মফস্বলের অর্বাচীনের প্রতি অনুরক্ত। অথবা এ-ও হতে পারে, তুমি ওকে পুতুলের মতো ব্যবহার করছ। তোমার খেলার পুতুল। কিন্তু আমি যাই ভাবি না কেন, তোমাকে মুখ খুলতে হবে।’

    মন্দাক্রান্তা বড়বাবুর দিকে তাকালেন, ‘নবকুমারকে আমি স্নেহ করি।’

    ‘স্নেহ!’ ছিটকে বেরুল শব্দটা বড়বাবুর মুখ থেকে।

    ‘হ্যাঁ। দুজন নারী-পুরুষ মানেই তাদের সম্পর্ক শরীরের ছাড়া আপনারা ভাবতে পারেন না। মাঠে একটি গরু শুয়ে থাকলে যেমন আকাশে ওড়া শকুন তাকে মৃত বলে ভেবে নেয়। নবকুমারকে আমি ভাই বলে কখনও ভাবিনি। কিন্তু ওর প্রতি যে টান অনুভব করি সেটা স্নেহ ছাড়া আর কিছু নয়। অন্তত এই মুহূর্ত পর্যন্ত নয়।’

    ‘কিন্তু আমি চাই না, তুমি ওকে প্রশ্রয় দাও। এই টান বা স্নেহ প্রকাশ করা তোমাকে মানায় না। একটা চাষার ঘরের কোনওমতে বি এ পাস করা গ্রাম্য ছেলে সে, আর কোথায় তুমি! ছি-ছি-ছি!’

    ‘আমি কোনও অন্যায় করছি না। এই বাড়ি, গাড়ি, টাকাপয়সা যা আপনি আমার নামে তৈরি করেছেন ইনকাম ট্যাক্স বাঁচাতে, তার প্রতি বিশ্বাসঘাতকতা এখন পর্যন্ত আমি করিনি। আপনি ওকে নিষেধ করেছেন আমার সঙ্গে সম্পর্ক রাখতে। আমাকে না জানিয়ে একথা ওকে বলা মানে যে আমাকে অপমান করা তা আপনার মাথায় ঢোকেনি। আমাকে ছি বলার আগে নিজেকে বলুন।’ মন্দাক্রান্তা বললেন।

    ‘তুমি, তুমি এই একটা ফালতু ছেলের জন্যে আমার সঙ্গে ঝগড়া করছ?’

    ‘ঝগড়া করছি না। আপনার নোংরা প্রশ্নগুলোর জবাব দিতে বাধ্য হচ্ছি।’

    কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন বড়বাবু। তারপর বললেন, ‘কিন্তু আমার এই একটা অনুরোধ রাখতে তোমার এত অসুবিধে হচ্ছে কেন?’

    ‘কারণ এর আগে কোনও পুরুষ ওর মতো চোখে আমার দিকে তাকায়নি। আমার শরীর, আমার সৌন্দর্য মানে ভোগের জন্যে তৈরি, এই তো জেনে এসেছি এতদিন! আপনি আমার মাথার ওপর ছাতা ধরতে কেউ আর সরাসরি প্রস্তাব দেওয়ার সুযোগ পায় না কিন্তু কেনাকাটার জন্যে যখন মলে যাই তখন আশেপাশের পুরুষের চোখের দৃষ্টি চিনতে অসুবিধে হয় না। সব এক। এই প্রথম একটি ছেলেকে দেখলাম, যে আমার শরীর সম্পর্কে আদৌ আগ্রহ দেখায়নি। আমার সৌন্দর্যে কোনও আকর্ষণ বোধ করেনি। ওর জন্যে কিছু জামাকাপড় কিনেছিলাম। সেগুলো পড়েই আছে। এখানে একবারও বলেনি ওগুলোর কথা। এখনও আমি কাউকে একবার ডাকলে সে দশবার ছুটে আসবে কিন্তু দেখুন গিয়ে, ও হয়তো আমার বাড়ির রাস্তাই ঠিকঠাক মনে রাখতে পারেনি। আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। এত ভয় যে শ্যুটিং বন্ধ করে ওকে সরাতে চেয়েছেন। আমার কাছে আপনি এত নীচে নেমে যাচ্ছেন কেন?’

    বড়বাবু উঠে দাঁড়ালেন, ‘শোনো, আমি পরিষ্কার কথা জানতে চাই!’

    ‘বলুন।’

    ‘তুমি কি ওর সঙ্গে শুয়েছ?’

    শব্দ করে হেসে উঠলেন মন্দাক্রান্তা। তারপর বললেন, ‘মিছেই এতক্ষণ এত কথা বলালেন আমাকে দিয়ে। ওকে নষ্ট করার কথা আমি চিন্তাও করতে পারি না।’

    ‘যাক। অনেক ধন্যবাদ তোমাকে।’ বড়বাবু বললেন, ‘আসলে, কী করে বোঝাই, তোমার কোনও অ-সুখ তো আমি রাখিনি। তাই তুমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হলে আমি ভয় পাই।’

    ‘ভয় কেন?’

    ‘তোমাকে যা দিয়েছি, তা নিয়ে তুমি যে-কোনও মুহূর্তে আমাকে ত্যাগ করতে পার।’

    ‘পাগল! যতই রোবট হয়ে থাকি, নিজের ভালোলাগাগুলো বিসর্জন দিয়ে মন্দলাগাগুলো নিয়ে এই বৈভবের মধ্যে যতই একা হয়ে থাকি কিন্তু কেউ আমার শরীরটাকে বিরক্ত করে না। আপনি না থাকলে সেইসব নোংরা কালো হাতগুলো নখ বের করে ছুটে আসবে। এই ভুল কি আমি করতে পারি?’ মন্দাক্রান্তা শ্বাস ফেললেন।

    ‘কেন? আমাকে ত্যাগ করে পছন্দসই কোনও ছেলেকে তো বিয়ে করতে পার!’

    ‘বিয়ে! আমি? কে আমাকে বিয়ে করবে? কেন করবে? বাড়ি-গাড়ি-টাকার জন্যে যে রাজি হবে তার তো একটাই উদ্দেশ্য থাকবে, আমাকে সরিয়ে দেওয়া। আপনারা, পুরুষ মানুষরা দশটা মেয়ের সঙ্গে শুয়েও যখন বিয়ে করতে যান, তখন গঙ্গাজলের মতো পবিত্র থাকেন। আর আমার মতো মেয়েরা তো নোংরা জলের ডোবা। যে জলে হাতমুখ ধুতে ঘেন্না করে তা পান করার কথা ভাবা যায় না।’

    বড়বাবু এগিয়ে এসে মন্দাক্রান্তার কাঁধে হাত রাখলেন।

    মন্দাক্রান্তা বললেন, ‘ভালো লাগছে না। হাতটা নামান।’

    ‘ও। আচ্ছা, আমি চলি।’ বড়বাবু হাত নামালেন।

    ‘তাহলে কি কাল থেকে শ্যুটিং হচ্ছে?’

    ‘নিশ্চয়ই। তোমাকে কথা দিয়েছি যখন তখন—।’

    ‘বেশ। তাহলে আপনার আদেশ আমি মেনে নিচ্ছি।’

    ‘আদেশ? না-না। ওটাকে আদেশ বোলো না। আমি ভুল করেছিলাম। কাউকে স্নেহ করে যদি তুমি একটু ভালো থাকো, তাহলে আমারও ভালো লাগবে। চলি, শনিবার আসব। রাতে খেয়ে যাব।’ বড়বাবু চলে গেলেন।

    .

    সকাল আটটায় গাড়ি এসে গেল।

    আজ ব্যথা অনেক কম। আস্তে হাঁটলে অসুবিধে হচ্ছে না। নবকুমার স্নান সেরে নিয়েছিল। মুক্তো জিজ্ঞাসা করল, ‘কখন ফেরা হবে?’

    ‘জানি না।’

    ‘জানি না বললে তো হবে না। মা বলেছিল তোমাকে আজই সোনাগাছিতে নিয়ে যেতে। দিনে-দিনে যেতে হবে।’ মুক্তো গলা তুলল।

    ‘কখন আসতে পারব সেটা তো ওদের ওপর নির্ভর করছে।’

    মুক্তো গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করে হতাশ হল। লোকটার কাজ নিয়ে যাওয়া। কখন শেষ হবে তা সে জানবে কী করে! কিন্তু ফিল্ম লাইনের ড্রাইভার বলে সে অনায়াসে বলে দিল, ‘বন্ধ থেকে আবার শুরু হচ্ছে তো! তা ধরে নিন রাত এগারোটা তো হবেই’।

    ভরসা পেল মুক্তো। সারাদিন এই বাড়িতে ভূতের মতো বসে না থেকে সে সোনাগাছি থেকে ঘুরে আসবে বলে ঠিক করল। হাজারার মোড় থেকে পাতাল রেলে চড়লে মিনিট পনেরোর মধ্যে শোভাবাজারে নেমে সোনাগাছিতে ঢোকা যায়।

    সকালের কলকাতার পথঘাট বেশ নির্মল থাকে। ছুটন্ত গাড়ির পেছনের সিটে বসে নবকুমারের বেশ ভালো লাগছিল। ডানদিকে বসুশ্রী সিনেমা। তার মাথায় হিন্দি ছবির নায়ক-নায়িকার ছবি। হিন্দি ছবিতে যারা অভিনয় করে, তাদের কত কী জানতে হয়। নবকুমার একটু পাশ ফিরতেই কোমরে খচ করে লাগল। দাঁতে দাঁত চেপে ব্যথাটা গিলল সে।

    স্টুডিওর ভেতরে গীতিময়ের অফিসের সামনে গাড়ি না থেমে চলে এল একেবারে মেক-আপ রুমের কাছে। একজন সহকারী পরিচালক ছুটে এসে দরজা খুলে জিজ্ঞাসা করল, ‘এখন কেমন আছ?’

    ‘এখনও—।’

    ‘যাইহোক। এমনভাবে নেমে হাঁটবে, যেন কেউ বুঝতে না পারে তুমি অসুস্থ। শালারা হেভি পেঁদিয়েছিল দেখছি। মুখের ঘা এখনও শুকোয়নি। নামো।’

    প্রায় আড়াল করে নবকুমারকে নিয়ে ছোট ঘুরে ঢুকল সহকারী পরিচালক।

    ‘হাঁটতে কষ্ট হল?’

    ‘সামান্য।’

    ‘বসো। এখনই মেক-আপ ম্যান এসে যাবে। চা খাবে?’

    ‘না।’

    নবকুমার একটা চেয়ারে বসতেই ছেলেটা বেরিয়ে গেল। আয়নায় নিজেকে দেখল সে। এখনও মুখ ফোলা, কপালে এবং গালে কালসিটে, কাঁচা। চোখ বন্ধ করল সে।

    এই সময় গীতিময়ের গলা কানে আসতেই সে মুখ ফেরাল। চেয়ার টেনে পাশে বসে গীতিময় বললেন, ‘শোনো নবকুমার, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমি তিনদিন শ্যুটিং করব তোমাকে নিয়ে। তারপর দিনসাতেক বিশ্রাম পাবে। ওই সময়ে শরীর ঠিক করে ফেলতে হবে। এখন কেমন বোধ করছ?’

    ‘আগের থেকে ভালো।’

    ‘দেখি মুখখানা।’ গীতিময় এগিয়ে এলেন। নবকুমার মুখ তুলল।

    গীতিময় বললেন, ‘অনেকটাই শুকিয়েছে। কমল!’ গলা তুললেন গীতিময়।

    ‘আছি।’ পেছন থেকে মেক-আপ ম্যানের সাড়া এল।

    ‘যেমন বলেছিলাম তেমন করে দাও।’ গীতিময় উঠে পড়লেন।

    .

    প্রায় দেড়ঘণ্টা লাগল মেক-আপ শেষ করতে। ছেঁড়া জামা পরতে হল। দেখলেই মনে হবে এইমাত্র খুব মারধোর খেয়ে এসেছে। মেক-আপ ম্যান জিজ্ঞাসা করল, ‘কালসিটের জায়গাগুলোয় চিড়বিড় করছে না তো?’ নবকুমার মাথা নেড়ে না বলল।

    ঠিক বারোটার সময় নবকুমারকে স্টুডিওর ফ্লোরে নিয়ে যাওয়া হল। যাওয়া মাত্র দশ-বারোটা ক্যামেরা তার ছবি তুলতে লাগল। গীতিময় ক্যামেরাম্যানদের বললেন, ‘আগে শ্যুটিং শেষ হোক। তারপর ছবি তুলবেন?’

    একজন সাংবাদিক জিজ্ঞাসা করল, ‘দাদা, ক্ষতগুলো অরিজিন্যাল, না মেক-আপ?’

    ‘অভিনয় মানেই মেক-আপ। ছবিতে অরিজিন্যাল দেখালেই হল।’

    ‘ও। শুনেছিলাম ওঁকে নাকি পুলিশ খুব মারধোর করেছে?’

    ‘কে বলল একথা? সত্যি, অ্যান্টিপার্টির বানানো কথায় আপনারা কেন যে কান দেন।’

    ‘অ্যান্টিপার্টি মানে?’

    ‘একটা নতুন ছেলেকে হিরো করেছি বলে অনেকেই খুশি হয়নি। ঠিক আছে, এবার আপনারা জোন থেকে সরে যান। এস নবকুমার।’ ডাকলেন গীতিময়।

    অত্যন্ত সতর্ক হয়ে হাঁটল নবকুমার। কোমরের ব্যথাটা যেন কেউ বুঝতে না পারে, এমনভাবে পা ফেলল।

    সামনেই একটা বন্ধ দরজা। পাশেই বেল বাজাবার বোতাম। গীতিময় নবকুমারকে বুঝিয়ে দিলেন। বন্ধ দরজার সামনে এসে সে ইতস্তত করবে। একটু আগে মার খেয়েছে বলে শরীরে তীব্র ব্যথা। সেই ব্যথাটা মুখ চোখে এবং দাঁড়ানোর ভঙ্গিতে বোঝাতে হবে। তারপর হাত তুলে বেলের বোতামটা টিপে এক পা সরে দাঁড়াবে। দু-দুবার বুঝিয়ে গীতিময় জিজ্ঞাসা করলেন, ‘বুঝতে পেরেছ তো?’

    মাথা নাড়ল নবকুমার।

    ‘তাহলে রিহার্সাল নয়। একটা মনিটার করি?’

    মনিটার শব্দটার মানে স্পষ্ট না হওয়ায় চুপ করে থাকল নবকুমার। গীতিময় চিৎকার করলেন, ‘অল লাইটস। সাউন্ড রেডি? স্টার্ট ক্যামেরা। অ্যাকশন!’

    সঙ্গে-সঙ্গে সমস্ত সেট আলোয় ভরে উঠল। গীতিময় যেমন বলেছিলেন ঠিক সেইরকম অভিনয় করল নবকুমার। ব্যথার অভিব্যক্তি ফোটানোর সময় ওর আরাম লাগল। অনেকক্ষণ পরে চেপে রাখা ব্যথাটাকে উপড়ে দিতে পারল।

    ‘কাট।’ গীতিময় চিৎকার করলেন, ‘নেক্সট শট। ভেতর থেকে!’

    একজন অ্যাসিস্টেন্ট পরিচালক মনে করিয়ে দিল, ‘দাদা, এটা মনিটার ছিল!’

    ‘একদম যা চেয়েছি তাই হয়েছে!’ তারপর ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করলেন গীতময়, ‘কী? ছবি ঠিক ছিল?’

    ‘যা বলেছিলেন তাই। দশে দশ।’

    .

    আড়াইটে নাগাদ লাঞ্চ ব্রেক। শরীর শক্ত করে হেঁটে নবকুমার মেক-আপ রুমে চলে এল। সাংবাদিকরা ঢুকতে চাইছিল। মেক-আপ ম্যান কমল বাধা দিল, ‘এখন ওকে খেতে দিন। যা জিজ্ঞাসা করার শ্যুটিং শেষ হলে করবেন।’ দরজা বন্ধ করে মেক-আপ ম্যান জিজ্ঞাসা করল, ‘খুব খিদে পেয়েছে তো?’

    ‘না। আমি একটু শুতে পারি? খুব কষ্ট হচ্ছে?’

    ‘নিশ্চয়ই। ওই ইজি চেয়ারে শুয়ে পড়ো।’ শরীর এলিয়ে দিতে বেশ আরাম লাগল।

    ‘কাজ খুব ভালো করেছ ভাই। শাবাশ! চালিয়ে যাও।’

    নবকুমার জবাব দিল না। সে চোখ বন্ধ করল। তাকে এই তিনদিন যেমন করে হোক, ভালোভাবে কাজটা শেষ করতেই হবে। তারপরে তো বিশ্রামের সময় দেবেন গীতিময়বাবু। নৌকো থেকে পড়ে জলের তলায় তলিয়ে গিয়েছিল সে। মন্দাক্রান্তা আর গীতিময়বাবু তাকে আবার ওপরে টেনে তুলেছেন। আর এই সুযোগটাকে হাতছাড়া করবে না। যত ব্যথা হোক, সে সহ্য করবে। কাউকে বলবে না। এই কাজ করলে যে টাকা পাওয়া যাবে, তা থেকে শেফালি-মায়ের ঋণ শোধ করতে হবে।

    .

    নবকুমারের অভিনয় দেখে ফ্লোরের সবাই খুব খুশি। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে যেভাবে পড়ে গেল, গিয়ে আবার উঠে দাঁড়াল, মুখে যন্ত্রণার ছাপ ফুটিয়ে তুলল তা মুগ্ধ হয়ে দেখল দর্শকরা। খুব বড় জাতের অভিনেতা ছাড়া এরকম অভিব্যক্তি প্রকাশ করা সম্ভব নয়। যে কাজের লোকটি তাকে ওপরে নিয়ে যাচ্ছিল সে হকচকিয়ে গিয়েছিল। কারণ নবকুমারের পড়ে যাওয়ার কথা চিত্রনাট্যে ছিল না। কিন্তু নবকুমার আবার উঠে এগিয়ে আসতে বেচারি জিজ্ঞাসা করে ফেলল, ‘লেগেছে?’ নবকুমার নি:শব্দে মাথা নেড়ে না বলে ওপরে ওঠার জন্যে পা বাড়াল। সঙ্গে-সঙ্গে গীতিময় চিৎকার করলেন, ‘কাট।’

    কাজের লোকের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি হাতজোড় করলেন, ‘সরি দাদা। উনি পড়ে গিয়েছেন দেখে মুখ থেকে ফস করে প্রশ্নটা বেরিয়ে গেল।’

    গীতিময় বললেন, ‘সরি বলার দরকার নেই। দারুণ লেগেছে, স্বত:স্ফূর্ত ব্যাপার। সুনীলদা, তোমরা পুরোনো দিনের অভিনেতারাই এটা করতে পার। আমি তোমাকে বলিনি নবকুমার পড়ে যাবে। ওর মার খাওয়া শরীর তো তরতর করে উঠে যেতে পারে না। তুমি ম্যানেজ করে নিয়েছ। আজ এই পর্যন্ত থাক। প্যাক আপ ফর দি ডে।’

    ক্যামেরাম্যান এগিয়ে এল গীতিময়ের কাছে, ‘অসাধারণ শট দিল ছেলেটা। মুখে যে যন্ত্রণার ছাপ ফোটাল সেটা এত স্বাভাবিক, পাবলিক খেয়ে যাবে। আপনি দারুণ আবিষ্কার করেছেন দাদা।’

    ‘নবকুমারকে মেকআপ রুমে নিয়ে যাও।’ গীতিময় সহকারীকে বললেন।

    .

    ইজি চেয়ারে শোওয়া অবস্থায় মেকআপ ম্যান মেকআপ তুলে ফেলেছিল। কালসিটের জায়গাগুলো স্পিরিট দিয়ে মুছিয়ে জিজ্ঞাসা করল, ‘কষ্ট হচ্ছে নাকি?’

    মাথা নাড়ল নবকুমার, ‘না।’

    গীতিময় ঢুকলেন, ‘কী ব্যাপার বলো তো? তোমাকে তো পড়ে যেতে আমি বলিনি।’

    নবকুমার উঠে বসার চেষ্টা করলে, ‘কোমরের কাছে এমন যন্ত্রণা হল, সহ্য করতে পারলাম না।’

    ‘বুঝেছি। কিন্তু মজার কথা হল, লোকে এটাকেই অভিনয় বলে ভাবছে। এর মধ্যেই তোমার সম্পর্কে খোঁজখবর নিচ্ছে সবাই। আর হ্যাঁ, বড়বাবু তোমার পারিশ্রমিকের আগাম হিসেবে ছয় হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন। নিয়ে যেও। আর ওষুধটা খেও।’

    রাত আটটার সময় ওরা ভবানীপুরের বাড়িতে পৌঁছে দিল নবকুমারকে। গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে নবকুমার অবাক। দরজায় বড় তালা ঝুলছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }