Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প438 Mins Read0
    ⤶ ⤷

    কলিকাতায় নবকুমার – ৫৪

    চুয়ান্ন

    গীতিময়বাবুর ঘর থেকে বেরিয়ে এসে চারপাশে তাকাল নবকুমার। স্টুডিও-র আলোগুলো চুপচাপ জ্বলে যাচ্ছে। কোথাও কোনও বিকট শব্দ নেই। একটা গাড়ি ঢুকল ভেতরে, হর্ন না বাজিয়ে ওপাশে চলে গেল।

    একটু বাদে বড়বাবুকে গাড়িতে উঠতে দেখল। গাড়িটাও নি:শব্দে বেরিয়ে গেল।

    নবকুমার মাথা নাড়ল। তার কিছুই করার নেই। বড়বাবুই তাকে মন্দাক্রান্তার কাছে নিয়ে গিয়েছিলেন। পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই তিনিই বলছেন, এখন থেকে যেন ওঁর সঙ্গে কোনও সম্পর্ক না রাখে! কিন্তু কেন রাখবে না তা স্পষ্ট করে বলেননি। ওঁর বলার ভঙ্গিতে যে ইঙ্গিতটা ছিল তা বুঝতে অসুবিধে হয়নি। আর এখানেই তার আপত্তি! বড়বাবু কী করে ভাবলেন যে সে মন্দাক্রান্তার সঙ্গে প্রেম করছে? কোথায় মন্দাক্রান্তা আর কোথায় সে! তা ছাড়া, মন্দাক্রান্তা তার থেকে বয়সে বেশ কয়েক বছরের বড়। আজ অবধি প্রেম করার চিন্তা তার মাথায় যেমন আসেনি, তেমনি মন্দাক্রান্তাও কখনও তেমন দুর্বলতা দেখাননি। তাহলে?

    নবকুমারের কাছে মন্দাক্রান্তার সঙ্গে তার সম্পর্কটা একদম আলাদা। এরকম সম্পর্ক যে হতে পারে তা তার জানা ছিল না। প্রেমিক-প্রেমিকা কখনোই নয়, আবার ভাইবোনও নয়। বন্ধুত্বও বলা যাবে না। মন্দাক্রান্তা তার ভালো চান, সে গেলে খুব খুশি হন। মন্দাক্রান্তার কাছে গেলে তারও মন ভালো হয়ে যায়। সম্পর্ক এইরকম হলে তার নাম কী দেওয়া যায়, তা নবকুমারের জানা নেই।

    কিন্তু এসব কথা বড়বাবুকে বলার মতো সাহস ছিল না নবকুমারের। ওই মানুষটির সঙ্গে বিরোধ করলে তার কোনও লাভ হবে না। এই শহরে মফস্বল থেকে বি এ পাশ করা একটি যুবকের কোনও দাম নেই। একটা ভদ্রগোছের চাকরি কেউ তাকে দেবে না। নেহাতই কপাল জোরে সে ছবিতে সুযোগ পেয়েছে। অবাধ্য হলে বড়বাবু মুহূর্তেই তাকে বাতিল করে দিতে পারেন। নিজের অর্থ নষ্ট হলেও সেটা করতে তিনি দ্বিধা করবেন না বলে নবকুমারের বিশ্বাস।

    কিন্তু একথা কি বড়বাবু মন্দাক্রান্তাকেও বলেছেন? বললে কী প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি? হঠাৎ মনে হল, বড়বাবু নির্বোধ নন। নিশ্চয়ই তিনি মন্দাক্রান্তার সঙ্গে এ-বিষয়ে কোনও কথা বলবেন না। যে বিদ্রোহ নবকুমার করতে পারে না তা করা মন্দাক্রান্তার পক্ষে সম্ভব। তা ছাড়া, বড়বাবু জানেন সে মন্দাক্রান্তার বাড়িতে না গেলে ওদের দেখা না হওয়াই স্বাভাবিক। মন্দাক্রান্তা স্টুডিওতে আসেন না। একমাত্র টেলিফোনে তিনি নবকুমারকে বলতে পারেন বাড়িতে যেতে। কিন্তু নবকুমার যদি টেলিফোন না ধরে তাহলে যোগাযোগের আর কোনও রাস্তা নেই।

    ক্রমশ খারাপ লাগাটা বাড়তে লাগল। সে কোনও অন্যায় করেনি, মন্দাক্রান্তাও, তবু বড়বাবুর নির্দেশে তাকে সরে যেতে হবে। হঠাৎ যদি মন্দাক্রান্তার সঙ্গে দেখা হয়ে যায় এবং তিনি জিজ্ঞাসা করেন কেন সে যোগাযোগ করছে না, তাহলে সত্যি কথাটাই বলতে হবে। আর সেটা বলা মানে নিজের অক্ষমতা প্রকাশ করা।

    বাড়ি ফিরে এল নবকুমার। সোনাগাছির মধ্যে দিয়ে হেঁটে এল কিন্তু কোনওদিকে তাকাল না। নিজেকে খুব ছোট লাগছিল। বাড়িতে ঢোকামাত্র মুক্তো বলল, ‘দু-বার ফোন এসেছিল। বাব্বা!’

    ‘কে করেছিল?’

    ‘কে আবার? তোমার সে—!’

    ঢোক গিলল নবকুমার। মন্দাক্রান্তা এমন অবুঝ হচ্ছেন কেন? শেফালি-মায়ের কাছ থেকে ফোন নম্বর নিয়ে ওকে জানিয়ে দেওয়া উচিত, দয়া করে আমাকে ফোন করবেন না। সে শেফালি-মায়ের দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, ‘ভেতরে আসব?’

    ‘এস।’

    পরদা সরিয়ে ভেতরে ঢুকল সে। শেফালি-মা বালিশে ঠেস দিয়ে বই পড়ছিলেন। সেটা বন্ধ করে জিজ্ঞাসা করলেন, ‘কাজ হয়েছে?’

    ‘হ্যাঁ।’ হঠাৎ মনে আসতে সে এগিয়ে গিয়ে প্রণাম করল শেফালি-মাকে।

    ‘আহা! সফল হও। বসো ওখানে।’

    চেয়ারে বসল নবকুমার। শেফালি-মা জিজ্ঞাসা করলেন, ‘বিকেলে কিছু খেয়েছ?’

    মাথা নাড়ল নবকুমার, ‘খিদে পায়নি।’

    ‘আজ কতক্ষণ শ্যুটিং হল?’

    ‘একটুখানি। একটা সংলাপ বলতেই শেষ হয়ে গেল।’

    ‘আজকের দিনটার কথা মনে রেখো। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হল।’

    ‘আমি একটুর জন্যে বাদ হওয়া থেকে বেঁচে গিয়েছি।’

    ‘সেকী? কেন?’

    ‘আমি গ্রামে গিয়ে খবর দিইনি বলে ওঁরা ধরে নিয়েছিলেন মায়ের কিছু হয়ে গেছে, এখন আমি ফিরতে পারব না, তাই অন্য কাউকে প্রায় ঠিক করে ফেলেছিলেন।’

    ‘তা তো হওয়ার কথা নয়। তুমি এখান থেকে মন্দাক্রান্তাকে ফোন করে ব্যাপারটা জানিয়েছ, সে ডিরেক্টারের সঙ্গে কথা বলে রিং ব্যাক করেছে। তুমি তো দেরি করে ফেরোনি! মন্দাক্রান্তা কি ওঁদের জানায়নি?’ শেফালি-মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন।

    ‘নিশ্চয়ই জানিয়েছিলেন।’

    ‘তুমি মন্দাক্রান্তাকে ফোন করে জিজ্ঞাসা করো। সে আজও দুবার তোমার খোঁজ নিয়েছে।’

    ‘শেফালি-মা—!’ নবকুমার থেমে গেল। শেফালি-মা তাকালেন।

    ‘আমি ওঁকে ফোন করে বলতে চাই যেন আর আপনাকে বিরক্ত না করেন।’

    ‘হঠাৎ?’

    ‘মানে?’

    ‘হঠাৎ একথা মনে এল কেন তোমার?’

    ‘আমি যখন ছিলাম না তখন বারবার ফোন করেছেন, আজও দুবার। আপনি তো বিরক্ত হতেই পারেন!’ নবকুমারের সত্যি কথাটা বলতে সঙ্কোচ হচ্ছিল।

    ‘না। আমি তোমাকে বলেছিলাম কারণ, কার মনে কী অভিসন্ধি আছে তা বোঝা মুশকিল। মনে হয় সে বেশ শিক্ষিতা, টাকা-পয়সার অভাব নেই। তুমি খুব সাধারণ পরিবার থেকে এসেছ। তোমাকে সে ব্যবহার করতে চাইছিল কি না বুঝতে পারিনি। ফিরে আসোনি বলে এত তার উদ্বেগ আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছিল। কিন্তু তাই বলে তুমি ওকে ফোন করতে নিষেধ করবে, এ কেমন কথা!’ শেফালি-মা বললেন।

    ‘শেফালি-মা, আজ শ্যুটিং-এর পরে বড়বাবু আমাকে ডেকে বলেছেন, আমি যেন কোনওভাবেই মন্দাক্রান্তার সঙ্গে সম্পর্ক না রাখি।’ নবকুমার বলে ফেলল।

    কপালে ভাঁজ পড়ল শেফালি-মায়ের, ‘কেন?’

    ‘উনি কোনও ব্যাখ্যা করেননি। কিন্তু ওঁর কথার ধরনে বোঝা যাচ্ছিল আমার সঙ্গে ভদ্রমহিলা যে যোগাযোগ রাখছেন তাতে উনি খুব বিরক্ত।’ নবকুমার বলল।

    ‘উনিই তো আলাপ করিয়ে দিয়েছিলেন।’

    ‘হ্যাঁ। ওঁর বাড়িতে বড়বাবুই নিয়ে গিয়েছিলেন।’

    ‘তুমি খোলাখুলি জানতে চাইলে না কেন?’

    ‘বড়বাবু কৈফিয়ত দেওয়া পছন্দ করেন না।’

    ‘তাই তুমি মন্দাক্রান্তাকে বলবে কোনও সম্পর্ক না রাখতে!’ হাসলেন শেফালি-মা, ‘কিন্তু ও-তো তোমার সঙ্গে প্রেম করতে চায়নি। প্রেম ছাড়াও বন্ধুত্ব হয় তা তোমার সঙ্গে আলাপ হওয়ার পরে ও বুঝেছিল?’

    ‘আপনি কী করে জানলেন? নবকুমার হেসে ফেলল।

    ‘খানিক আগে মন্দাক্রান্তা আমাকে ফোন করেছিল।’

    ‘আবার?’

    ‘তোমার শ্যুটিং বেশ ভালো হয়েছে, এই খবরটা আমাকে জানাল। স্টুডিওতে খোঁজ নিয়ে সে জেনেছে। শুনে আমারও ভালো লাগল। তারপর কথা হতে-হতে ও অনেক কিছু বলে ফেলল। আমি মেয়েটাকে যা ভেবেছিলাম, সম্ভবত ও সেরকম নয়। যাকগে, তোমার বড়বাবুর আদেশ তোমাকে পালন করতেই হবে। কিন্তু নিজে থেকে ওকে তুমি কিছু বলবে না। তুমি যদি ফোন না করো বা বাড়িতে থাকলে ফোন রিসিভ না করো তাহলে তো ও বুঝেই যাবে সব।’ শেফালি-মা বললেন।

    .

    মাঝরাতে ঘুম ভেঙে গেল নবকুমারের। হঠাৎ মনে হল সে যুদ্ধক্ষেত্রে রয়েছে। চারধারে চিৎকার, কান্না, ধরধর, মারমার হুঙ্কার শোনা যাচ্ছে। সেইসঙ্গে দরজায়-দরজায় শব্দ। সে নি:শব্দে জানলায় গেল। ওপাশের রাস্তা দিয়ে কয়েকজন পুলিশ লাঠি উঁচিয়ে ছুটে গেল। তারপর দুটো লরি এসে দাঁড়াতেই লাফিয়ে নামতে লাগল প্রচুর পুলিশ। ওপাশের বাড়ির সদর দরজা ভাঙতে লাগল তাদের কেউ-কেউ।

    ‘জানলা থেকে সরে এস। তাড়াতাড়ি।’ ফিসফিস করে বলল মুক্তো। কখন সে ঘরে ঢুকেছে টের পায়নি নবকুমার।

    ‘এসব কী হচ্ছে?’ নবকুমার গলা নামাল।

    ‘যা হচ্ছে হোক, তোমার কী? তুমি চুপচাপ শুয়ে থাকো।’ মুক্তো চলে যেতে গিয়েও দাঁড়াল, ‘খবরদার আলো জ্বালবে না।’

    ‘পুলিশগুলো গুন্ডাদের মতো আচরণ করছে কেন?’

    ‘সোনাগাছিতে এলে পুলিশ আর গুন্ডা এক হয়ে যায়। কোথায় গিয়ে বোম মেরে খুন করে এসে একদল সোনাগাছিতে লুকিয়েছে, তাদের ধরতে বাড়ি-বাড়িতে তল্লাশি চালাচ্ছে ওরা।’ মুক্তো চলে গেল। এ-বাড়িতে কোনও আলো এই মুহূর্তে জ্বলছে না। কিন্তু রাস্তার আলো অনেক বাধা কাটিয়ে যেটুকু ঢুকছে তাতে আবছা হলেও মানুষের চলাফেরা দেখা যায়।

    মিনিটপাঁচেক বাদে শেফালি-মায়ের বাড়ির বন্ধ দরজায় প্রবল শব্দ হল, ‘অ্যাই খোল! খোল দরজা?’ তারপরে গলা চড়ল, ‘স্যার, দরজা খুলছে না।’ ‘ভাঙ তাহলে।’

    এবার দরজা প্রবল ধাক্কায় ছিটকে খুলে গেল। তার পরেই চিৎকার চেঁচামেচি। ঘরের দরজা খুলতে বাধ্য করছে পুলিশ। মেয়েরা ভয় পেয়ে কাঁদছে।

    ‘স্যার, নীচে কেউ নেই।’

    ‘ওপরটা দ্যাখো।’

    বুটজুতোর শব্দ ওপরে উঠে আসতেই শেফালি-মায়ের গলা শুনতে পেল নবকুমার, ‘দাঁড়ান।’

    ‘সরে যাও, বাড়ি সার্চ করব।’ একজন হুমকি দিল।

    ‘সার্চ-ওয়ারেন্ট নিয়ে এসেছেন?’

    ‘অ্যাঁ! সোনাগাছিতে সার্চ করতে ওয়ারেন্ট লাগে না।’

    ‘লাগে। আপনার অফিসারকে ডাকুন।’

    নবকুমার ঘর থেকে বেরিয়ে প্যাসেজের প্রান্তে গিয়ে দাঁড়াল।

    ‘স্যার, এই মেয়েছেলেটা সার্চ ওয়ারেন্ট দেখতে চাইছে।’ লোকটা চেঁচাল।

    একজন অফিসার উঠে এল ওপরে, ‘তুমি কে?’

    ‘মুক্তো! আলোগুলো জ্বেলে দে।’ শেফালি-মার আদেশমাত্র মুক্তো আলো জ্বালল, ‘তুমি নয়, আপনি। আমি এই বাড়িটি কিনেছি।’

    ‘অ। বাড়িওয়ালি। শুনুন, এটা ইমাজেন্সি। তিনটি ভয়ঙ্কর খুনি এখানে লুকিয়েছে। আপনার বাড়িতে তারা থাকতেও পারে। আমাদের খুঁজতে দিন।’ অফিসার বললেন।

    ‘আমার এই ওপরতলায় কেউ লুকোতে আসেনি।’ শেফালি-মা বললেন।

    ‘স্যার, ওকে সরিয়ে ভেতরে ঢুকব?’ প্রথম লোকটি জিজ্ঞাসা করল।

    শেফালি-মা দু-দিকে দুটো হাত প্রসারিত করলেন, ‘তাহলে আমাকে মেরে ঢুকতে হবে।’

    অফিসার বললেন, ‘তার মানে আপনি কাউকে লুকোতে চাইছেন।’

    এই সময় প্রথম লোকটি নবকুমারের ছায়ামূর্তি দেখতে পেয়ে চিৎকার করে উঠল, ‘ওই যে, ওই যে একটা ছেলে, লুকিয়ে দেখছে।’

    শেফালি-মা মুখ ফিরিয়ে নবকুমারকে দেখে বললেন, ‘নবকুমার, এদিকে এস।’

    নবকুমার এগিয়ে এলে তিনি বললেন, ‘একে কী আপনাদের সেই খুনি গুন্ডা বলে মনে হচ্ছে? এছাড়া আর কোনও ছেলে দোতলায় নেই।’

    ‘এ কে? খদ্দের?’ অফিসার জিজ্ঞাসা করলেন।

    ‘ও আমার ছেলে।’

    ‘বেশ্যাপাড়ায় কেউ সত্যি কথা বলে না।’ অফিসার হাসল।

    অনেকক্ষণ ধরে ভেতরে-ভেতরে ফুঁসছিল নবকুমার। আচমকা সে ফেটে পড়ল, ‘এই যে মুখ সামলে কথা বলবেন, ‘উনি কে আপনি জানেন?’

    ‘জানি না। জানতে চাই না। তবে আমাকে চোখ রাঙানির জন্যে তোমার কপালে কী আছে তা একটু পরে জানতে পারবে।’ খপ করে নবকুমারের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিতেই সে বাইরে ছিটকে চলে এল। অফিসার চাপা গলায় বললেন, ‘এটাকে ভ্যানে তোল।’

    সঙ্গে-সঙ্গে দুটো পুলিশ নবকুমারের ওপর নির্মম হাতে লাঠির আঘাত করতে-করতে নীচে নিয়ে এল। বাইরে এসে ভ্যানে তুলল। নবকুমারের মনে হচ্ছিল সে মরে যাবে! সর্বাঙ্গে যন্ত্রণা হচ্ছিল। ভ্যানের মেঝেতে বসে তার মনে হচ্ছিল, শরীরের সবক’টা হাড় টুকরো হয়ে গিয়েছে। সে জোরে-জোরে শ্বাস নিচ্ছিল। এই সময় ভ্যানে আরও কয়েকজনকে ঢুকিয়ে দেওয়া হল। তারপর নিস্তব্ধ রাতের কলকাতা কাঁপিয়ে ভ্যান চলে এল থানায়। টেনে হিঁচড়ে ভ্যান থেকে নামিয়ে ওদের একটা ছোট্ট খাঁচায় ঠাসাঠাসি করে ঢুকিয়ে দেওয়া হল।

    .

    সকাল হতে-না-হতেই একটি সেপাই চেঁচিয়ে ডাকল, ‘নবকুমার কে আছেন?’

    চোখ খুলল নবকুমার। লোকটা আবার চেঁচাল, ‘এই নামে কেউ নেই?’

    নবকুমার উঠে দাঁড়াল। দাঁড়াতেই কোমরে ব্যথা জানান দিল।

    ‘আপনি?’ দরজার তালা খুলে লোকটা বলল, ‘আসুন।’

    খুঁড়িয়ে হেঁটে লোকটার পেছন-পেছন সে যে ঘরে ঢুকল, সেখানে একজন অফিসারের উলটোদিকের চেয়ারে বসে আছেন শেফালি-মা এবং মন্দাক্রান্তা। অবাক হয়ে গেল সে। মন্দাক্রান্তাকে এই থানায় সে দেখতে পাবে কল্পনাতেও ছিল না।

    শেফালি-মা জিজ্ঞাসা করলেন, ‘খুব কষ্ট হচ্ছে?’

    নবকুমার হাসার চেষ্টা করল। সেটা নীরক্ত দেখাল।

    অফিসার বললেন, ‘কাল গভীর রাতে আনা হয়েছিল বলে এখনও খাতায় নাম তোলা হয়নি। ওয়েল, আমি দু:খিত ছাড়া এই মুহূর্তে আর কী বলতে পারি!’

    শেফালি-মা বললেন, ‘পুলিশ কি কোনওদিন মানবিক হতে পারবে না?’

    ‘আমরা চেষ্টা করছি।’ ভদ্রলোক মাথা নাড়লেন, ‘ওকে নিয়ে যেতে পারেন।’

    ওরা থানার বাইরে বেরিয়ে এল। এবং এই প্রথমবার মন্দাক্রান্তা বললেন, ‘ওকে এখনই ডাক্তার দেখানো দরকার।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }