Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    কালোঘোড়া – ১৪

    চৌদ্দ

    সন্ধ্যার পরে শ্রীমন্তর বাড়িতে এসে সুমিত্রা শুনলে, বাবু সেই যে সকালে বেরিয়ে গেছেন এখনও ফেরেন নি।

    এতে অবাক হবার কিছু নেই। শ্রীমন্তর সঙ্গে তার যতদিনের চেনা, তাকে সে এইরকমই দেখছে। সে যে কি করে, আর কি না করে সুমিত্রা আজও তার হদিস পেলে না কিন্তু কিছুদিন থেকে এইটে সে নিঃসংশয়ে বুঝেছে, শ্রীমন্ত প্রচুর রোজগার করছে। আমীরের মতো দরাজ হাতে সে খরচ করে এবং টাকাও বোধকরি ভালোই জমিয়েছে। এত টাকা সে কি করে কোথা থেকে পাচ্ছে, তা সে জানে না। কিন্তু সদুপায়ে যে নয়—তা বুঝতে পারে এবং যথাসম্ভব তাকে দোহনও করে।

    সুমিত্রাও বেরিয়েছিল দুপুর বেলায়। হেনরির সঙ্গে গ্রেট ইস্টার্ন হোটেলে লাঞ্চ সেরে ওরই সঙ্গে গিয়েছিল মেট্রোয় সিনেমা দেখতে।

    ছ’টায় সেখান থেকে বেরিয়ে ক্যাসানোভায় চা খেয়েছে সাতটা পর্যন্ত।

    সেখান থেকে হেনরি চলে গেছে ডিউটিতে, আর ও এসেছে শ্রীমন্তর খবর নিতে। কিন্তু শ্রীমন্ত সেই যে সকালে বেরিয়েছে এখনও ফেরেনি। হয়তো ফিরবে এখনই। সুমিত্ৰা একটু অপেক্ষা করতে পারে। হাতে এখন কোনই কাজ নেই।

    রাস্তার দিকের বারান্দায় একখানা বেতের চেয়ার টেনে ও বসলো।

    কালা চাকরটা এসে জিজ্ঞাসা করে গেল, চা দিয়ে যাবে কি না। তাকে ‘না’ বলে দিয়ে সুমিত্রা একটা সিগারেট ধরালে। হেনরির সঙ্গে ঘোরবার সময় মাঝে মাঝে এক- আধটা সিগারেট আজকাল সে খাচ্ছে। কিন্তু গোপনে।

    সিগারেটের ধোঁয়ার আড়ালেও শ্রীমন্তর কথা ভাবতে লাগল।

    অনেক ছেলে সে দেখেছে, কিন্তু এমন আশ্চর্য ছেলে এর আগে কখনও তার চোখে পড়েনি। ওর দেহে যেমন শক্তি, মনেও তেমনি মত্ততা। কিন্তু সে মত্ততা নির্বিকার,—সমুদ্রের তরঙ্গের মতো যেন চলেছে। ওর ছোট দুই চোখের ফাঁক দিয়ে

    যেন দুখানা ভোজালির প্রান্ত চকচক করছে। ওর সঙ্গেরও একটা আকর্ষণ আছে। কিন্তু সেই আকর্ষণের উৎস কোথায় বোঝা যায় না। ওর কথা ভাবতে সুমিত্রার অবাক লাগে!

    হেনরির একটা শক্তি আছে। হাউই-এর মতো সুমিত্রাকে সে প্রচণ্ডবেগে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে কিছুক্ষণ পরে নিজে ফুরিয়ে যায়। মৃৎপিণ্ডের মতো সুমিত্রা তখন মাটিতে এসে পড়ে।

    আর শ্রীমন্ত যেন লোনা জলে দুরবগাহ সমুদ্র। সে জল খাওয়া যায় না। সেখানে নামতেও ভয় করে। কিন্তু একবার যে নেমেছে সে ভয়ঙ্কর খেলার নেশায় মেতে উঠবে।

    তেমনি নেশা লেগেছে সুমিত্রার এই আশ্চর্য ভয়ঙ্কর মানুষটির উপর।

    হঠাৎ সিঁড়িতে শ্রীমন্তর পায়ের শব্দ পাওয়া গেল। সুমিত্রা তাড়াতাড়ি হাতের সিগারেটটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে নির্বিকার বসে রইলো বাইরের আকাশের দিকে চেয়ে।

    শ্রীমন্ত ওর দিকে চেয়েই অট্টহাস্য করে উঠলো :

    —সুমিত্রা যে! কতক্ষণ?

    —এই আধ ঘণ্টাটাক। কোথায় বেরিয়েছিলে, সেই সকাল থেকে?

    ওর পাশে একখানা চেয়ার টেনে বসে শ্রীমন্ত বললে, বহু জায়গায়। সর্বশেষ তোমার বাড়ী।

    —আমার বাড়ী?

    —হ্যাঁ সখি! গিয়ে শুনলাম, দুপুরেই তুমি বেরিয়েছ, কোথায় নাকি লাঞ্চের নেমন্তন্ন আছে।

    ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে সকৌতুকে জিজ্ঞাসা করলে, কার নিমন্ত্রণ সখি! হেনরির?

    ওর মুখ দিয়ে ভক ভক করে উগ্র মদের গন্ধ বেরুচ্ছে!

    হেনরিকে নিয়ে এই শ্রেণীর রসিকতা শ্রীমন্ত কখনও করেনি।

    সুমিত্রা লাফিয়ে চীৎকার করে উঠলো :

    —তুমি মদ খেয়েছ?

    সে চীৎকারে শ্রীমন্ত চমকে চেয়ার নিয়ে পিছিয়ে এল। তারপর ধীরে ধীরে জড়িত কণ্ঠে বলতে লাগলো :

    —মদ? হ্যাঁ খেয়েছি। বেশি নয় একটুখানি। আমার বুক পুড়ে যাচ্ছে সুমিত্রা। আজকে তুমি তিরস্কার কোরো না। চুপ করে একটুখানি আমার কাছে বোসো। হ্যাঁ, that’s like a good girl!

    সুমিত্রা বসলো, কিন্তু কাছে নয়, একটুখানি দূরে। ওর বিস্ময় লাগছিল, সেই সঙ্গে আমোদও। ওকে এমন দুর্বল, এমন অসতর্ক এবং অসহায় আর কখনও সে দেখেনি। আটলান্টিক সমুদ্রে কে যেন এক রাশ তেল ঢেলে দিয়েছে। আর সমস্ত তরঙ্গ গেছে থেমে। সমুদ্র যেন বীর্যহীন, নিস্তরঙ্গ পুকুরে পরিণত হয়েছে!

    শ্রীমন্ত বললে, কখনও কাউকে ভালোবেসেছ সুমিত্রা?

    অন্য সময় শ্রীমন্তর মুখ থেকে এই কথা শুনলে ও অপমানিত বোধ করতো, রেগে তেলেবেগুনে জ্বলে উঠতো। কিন্তু শ্রীমন্তর অবস্থা দেখে এ প্রশ্নে ও রাগলে না, বরং হেসেই ফেললে। বললে, কি জানি?

    —ঠিক। জানো না। আমিও জানতাম না। দুপুর রাত্রে বিশহাজার টাকার গয়না গায়ে দিয়ে হৈমন্তী আমাকে সেধেছে। কিন্তু টলাতে পারেনি। সেই মেয়ে আজ আমার সঙ্গে দেখা করলে না, এই কথাটা ভাবছি আর আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। কেন বলো দেখি? আমি কি তাকে ভালোবেসেছিলাম!

    —তুমি কাউকে ভালোবাসতে পারো, এ আমার বিশ্বাস হয় না।

    —আমারও হয় না। কিন্তু বুক যে জ্বালা করছে সুমিত্রা, এ তো অবিশ্বাস করবার ব্যাপার নয়।

    হঠাৎ সুমিত্রার চোখ জ্বালা করে উঠলো। বললে, তোমার বুকে আগুন জ্বালাতে পারে, এমন মেয়ে আমি কল্পনাও করতে পারিনা। তোমার হৃদয় নেই, এই আমার বিশ্বাস।

    —সেই দৃঢ় বিশ্বাস আমারও ছিল সুমিত্রা। আমার বিশ্বাস টলেছে এবং আশঙ্কা হচ্ছে, তোমারও টলবে। অনুমতি করো সুমিত্রা, আর একটুখানি খাই? খুব সামান্য একটুখানি?

    শ্রীমন্ত বাঁ পকেট থেকে একটা ফ্লাস্ক বার করলে।

    সুমিত্রা যেন ছোঁ মেরে সেটা কেড়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়াল।

    দৃঢ়কণ্ঠে বললে, না।

    —একটা ফোঁটা। Please.

    সুমিত্রা তেমনি দৃঢ়কণ্ঠে বললে, একটি ফোঁটাও না। ওঠো, শোবে চলো!

    এক রকম জোর করে তুলে নিয়ে গিয়ে সুমিত্রা ওকে খাটের উপর শুইয়ে দিলে। বললে, একটু ঘুমোও দেখি।

    অত্যন্ত দুষ্ট ছেলের মতো মিটমিট করে হেসে শ্রীমন্ত বললে, না।

    ধমক দিয়ে সুমিত্রা বললে, না কেন?

    —হয় আমাকে একটি ফোঁটা মদ দাও, Please,—নয়, তুমি বলো আজ রাত্রে এখানে

    থেকে যাবে। আমার বুক পুড়ে যাচ্ছে। মাইরি!

    সুমিত্রা হেসে ফেললে। বললে, আচ্ছা থাকব। তুমি ঘুমোও।

    —সত্যি? শ্রীমন্ত ধড়মড় করে উঠে বসলো। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না।

    —সত্যি।

    সুমিত্রা ওকে খাটের ওপর শুইয়ে একখানা ঈজিচেয়ার ওর খাটের কাছে টেনে নিয়ে এল। টেবিল ল্যাম্পের ঢাকাটা টেনে দিয়ে ওর চোখের দিকটা অন্ধকার করে দিলে। পাখাটা দিলে খুলে। তারপর ওর একখানি হাত বুকের উপর টেনে নিয়ে ঈজিচেয়ারে শুয়ে পড়লো।

    বললে, আমি এইখানে রইলাম। দুষ্টুমি না করে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড় দিকি।

    শ্রীমন্তর বোধকরি তন্দ্রা আসছিল। একটু পরেই সে ঘুমিয়ে পড়লো। কিন্তু সুমিত্ৰা জেগে রইলো অনেকক্ষণ। ক্ষুধা ছিল না। শুধু একটুখানি কফি খেলে। তারপরে সেই ঈজিচেয়ারে ফিরে গিয়ে শুয়ে পড়লো। এই অসহায় নিদ্রিত মাতাল তার নিদ্রাহীন চোখে যেন পদ্মমধুর অঞ্জন পরিয়ে দিয়েছে। এত সুখের রাত্রি তার জীবনে এর আগে আর আসেনি। সারারাত সে জেগে কাটালে। ভোরের দিকে কখন এক সময় সুমিত্রা ঘুমিয়ে পড়েছিল। পূবের জানালা দিয়ে আলো এসে তার চোখে পড়তে ঘুম ভেঙে গেল। জেগে দেখে খাটে শুয়ে শুয়েই শ্রীমন্ত একদৃষ্টে তার দিকে চেয়ে আছে।

    ভোজালির মতো কঠিন তীক্ষ্ণ দৃষ্টি এখনও ওর চোখে জাগেনি। দৃষ্টি এখনও অলস, শ্রান্ত,—ভোর হয়ে আসা আকাশের শুকতারার মতো একটু যেন করুণও।

    তাড়াতাড়ি বেশ-বাস সংযত ক’রে সুমিত্রা উঠে দাঁড়ালো। অপাঙ্গে ওর দিকে চেয়ে একটু হেসে বাথরুমে চলে গেল।

    ফিরে এসে দেখে শ্রীমন্ত তখনও অলসভাবে চোখ বুজে শুয়ে।

    ওর পায়ের শব্দে চোখ মেলে শ্রীমন্ত বললে, নিচে চাকরটার ঘোরাফেরার শব্দ পাওয়া যাচ্ছে যেন। ওকে একটু গরম জলে লেবুর রস দিয়ে নিয়ে আসতে বলবে সুমিত্রা? না হলে বোধ হয় উঠতে পারবো না। সেই সঙ্গে চা’ও।

    শ্রীমন্ত ম্লান ভাবে হাসলে।

    সুমিত্রা চাকরকে গরম লেবুজল আর চায়ের জন্যে বলে এসে বড় আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঠিক করে নিলে।

    শ্রীমন্ত বললে, কাল রাত্রে তোমাকে আটকানো আমার ঠিক হয়নি সুমিত্রা। ভয় হচ্ছে, তোমার বাবা-মা হয়তো রাগ করবেন।

    সহজ কণ্ঠে সুমিত্রা বললে, রাগ করবেন কেন? নিজের ভালো মন্দ বোঝবার বয়স আমার হয়েছে। তাঁরা এতে কিছু মনে করবেন না।

    কালা চাকর লেবু, গরম জল, চা দুধ চিনি রেখে গেল। সুমিত্রা চা এবং লেবুজল তৈরি করতে বসলো।

    শ্রীমন্তকে জিজ্ঞাসা করলে, তুমি কি এখানে আসবে, না তোমার বিছানার কাছে দিয়ে আসব?

    হেসে শ্রীমন্ত বললে, চায়ের গন্ধে শরীরে একটু একটু করে যেন শক্তি ফিরে আসছে। উঠতে পারব মনে হচ্ছে।

    চায়ের টেবিলে বসে বললে, তোমার মুখে ভোরের আলো এসে পড়েছে সুমিত্রা। সোনালি আলো। শরতের আর বোধ হয় দেরি নেই বেশি।

    সুমিত্রা জবাব দিলে না। মুখ নিচু ক’রে হাসতে হাসতে চা তৈরী করতে লাগলো। এক পেয়ালা চা ওর দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলে, দেখো তো, চিনি আর লাগবে কিনা।

    চুমুক দেবার আগেই শ্রীমন্ত বললে, বোধ হয় না। তোমার হাত এমনিতেই যথেষ্ট মিষ্টি।

    সুমিত্রা হেসে ফেললে। বললে, তোমার কি হয়েছে বলো তো!

    —কী জানি! মুখ দিয়ে ক্রমাগত ভালো ভালো কথা বেরুচ্ছে। এমন তো বড় একটা

    হয় না! আমার বিশ্বাস, এ একটা ব্যাধি। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে।

    —Amen. তোমার বুকের সেই যন্ত্রণাটা আর নেই তো?

    কাল রাত্রের সব কথা শ্রীমন্তর পরিষ্কার মনে পড়ছে না। সবিস্ময়ে জিজ্ঞাসা করলে, কিসের যন্ত্রণা?

    চায়ের পেয়ালার আড়ালে ঈষৎ হেসে সুমিত্রা বললে, সে আমি কি জানি? তুমিই বলছিলে তাই জিগ্যেস করলাম।

    শ্রীমন্ত সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে চাইলে।

    সুমিত্রা জিজ্ঞাসা করলে, হৈমন্তী কে?

    —তার নাম তুমি কোথায় শুনলে?

    —শ্রীমন্ত প্রায় চীৎকার করে উঠলো।

    —শুনেছি। তাকে একবার দেখাতে পারো?

    —কেন বলোতো?

    —বুক-পোড়ানোর মন্তরটা শিখে আসব।—সুমিত্রা টিপে টিপে হাসতে লাগলো।

    একটুক্ষণ স্তব্ধভাবে কাকে যেন শ্রীমন্ত ভেবে নিলে। বোধ করি হৈমন্তীকেই।

    তারপর বললে, তাতে কাজ নেই সুমিত্রা। ও মন্তরটা ভালো নয়। তার চেয়ে আমি বলি কি,

    শ্রীমন্ত থামলে।

    সুমিত্রা চায়ের পেয়ালাটা মুখের কাছে তুলেছিল, আবার নামালে। বললে, কী বলো?

    —আমি বলি, এসো আমরা বিয়ে করে ফেলি।

    সুমিত্রার হাতের পেয়ালাটা প্লেটের উপর ঠক করে একবার কেঁপে উঠলো।

    শ্রীমন্ত বলতে লাগলো, এ মাসটা বোধ হয় ভাদ্র মাস। তা হোক, আমাদের বিয়ে হবে তিন আইনে। কি বল?

    সুমিত্রা অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। কী বলে শ্রীমন্ত? ও কি পরিহাস করছে? ওর কথা ও যেন বুঝতে পারছে না।

    শ্রীমন্ত আপন মনেই বলে চলেছে :

    —আমার বিশ্বাস, এ ভালোই হবে। আমরা পরস্পরকে চিনি। কারও সম্বন্ধেই কারও কোনো মিথ্যে আশা, কি মিথ্যে বিশ্বাস নেই। আমরা কেউ কারও ওপর জবরদস্তি করব না। ভুল-ভাঙারও কোন প্রশ্ন উঠবে না। বিনা দাবি-দাওয়ায় আমরা ঘর বাঁধবো, যাকে বলে সংসার। ইচ্ছে করলে তুমি চাকরি করতে পারো। ইচ্ছে করলে নাও করতে পারো। যে টাকা আমার জনেছে, সে নিতান্ত সামান্য নয়। কি বলো, আমি কি মন্দ প্রস্তাব করেছি?

    শ্রীমন্ত হয়ত আরও কিছু বলতো, কিন্তু সুমিত্রা হঠাৎ সজোরে হেসে উঠলো। হাতের ঘড়িটা ওর নাকের কাছ পর্যন্ত বাড়িয়ে দিয়ে বললে, ক’টা বাজছে খেয়াল আছে মশাই? সাড়ে আটটা। দশটায় অফিস না? আমি চললাম।

    —ওঃ তাই নাকি! কী সর্বনাশ!

    শ্রীমন্ত লাফিয়ে উঠে বাথরুমে চলে গেল।

    সমস্ত পর্বটাই যেন একটা অভিনয়!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বন্ধনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 31, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }