Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    কালোঘোড়া – ৮

    আট

    ১৯৪১ সালের ২২শে জুন জার্মানী রাশিয়া আক্রমণ করলে। ফিল্যান্ড থেকে কৃষ্ণসাগর পর্যন্ত ১৫০০ মাইল ফ্রন্টে বেধে গেল প্রচণ্ড যুদ্ধ। ঝড়ের বেগে এগিয়ে চলেছে জার্মান বাহিনী। সাত দিনের মধ্যে ব্রেস্টলিস্ক, ভিনা, কাউনাস এবং গ্রাদনোর পতন ঘটলো। পনেরো দিনের মধ্যে সমগ্র বেসারেবিয়া জার্মানির করতলগত হোল। অক্টোবরের শেষে জার্মান বাহিনী মস্কোর মাত্র ৩৫ মাইল দূরে গিয়ে পৌঁছুলো। স্ট্যালিন নিজে মস্কো রক্ষার ভার নিলেন।

    এর মাসখানেক পরেই, ৭ই ডিসেম্বর, জাপান, বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। সঙ্গে সঙ্গেই খবর পাওয়া গেল, জাপানী বিমান আক্রমণে পার্ল হারবার বিধ্বস্ত হয়ে গেছে। দু’দিন পরেই আরও খবর পাওয়া গেল, উত্তর মালয়ের উপকূলে বৃটিশ ব্যাটলশিপ ‘প্রিন্স অব্ ওয়েল্স’ এবং ক্রুজার ‘রিপাস’ নিমজ্জিত।

    বৃটেন এবং আমেরিকা এত বড় ধাক্কায় থমকে গেল। এত বড় আঘাতের জন্যে তারা প্রস্তুত ছিল না।

    ১২ই ডিসেম্বর তারিখে জার্মানি এবং ইটালীও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এবং জার্মানি, জাপান ও ইটালীর মধ্যে একটা সামরিক চুক্তিও সম্পাদিত হোল। খবর সাংঘাতিক। কিন্তু এই দুর্যোগেও দিগন্ত-কোলে একটি রূপালি রেখার সাক্ষাৎ মিললো : এতদিন পরে আমেরিকাকেও অবশেষে এক্সিসের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে যুদ্ধে নামতে হোল। তার ধনবল, জনবল এবং সম্পদ অপরিমিত। অনেকে আশা করতে লাগলো, তার চেষ্টায় অদূর ভবিষ্যতে এই যুদ্ধের মোড় ফিরলেও ফিরতে পারে।

    কিন্তু সে কতটুকু আশা?

    থাইল্যান্ড থেকে এগিয়ে আসছে জাপানী সৈন্য। ১৪ই ডিসেম্বর তারা দক্ষিণ বৰ্মায় ভিক্টোরিয়া পয়েন্টে প্রবেশ করলে। আর বাঙলা দেশে আরম্ভ হয়ে গেল একটা বিপর্যয়

    ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই কলকাতা থেকে লোক পালাতে আরম্ভ করলো। শেয়ালদা আর হাওড়া স্টেশনে সকল সময় একটা জনসমুদ্রের কল্লোল উঠেছে। কেউ টিকিট কিনতে পারছে না। ঘুষ চলছে বেপরোয়া। পুলিশ, মিলিটারী আর রেলের কর্মচারীরা লাল হয়ে উঠলো। এক একদিনে তারা এক এক মাসের রোজগার করছে। যত ঘুষ পাচ্ছে তত লোভ যাচ্ছে বেড়ে। এবং আরও ঘুষের লোভে যাত্রীদের উপর অত্যাচার আরও বাড়ছে।

    ৩১ শে জানুয়ারীর মধ্যে মালয়ের যুদ্ধ শেষ হয়ে গেল।

    কলকাতায় তখন স্ত্রীলোক ও শিশুর চিহ্ন নেই বললেই চলে। বহু বাড়ি খালি। স্কুল-কলেজ বন্ধ। যারা রয়েছে তাদের মুখে সকল সময় একটা আতঙ্কের ভাব। কখন কি হয় বলা যায় না।

    এদেশের সত্যকার অবস্থা কি, তা তারা জানে না। কিছুই তারা নিশ্চিত করে বুঝতে

    ভয় পাশের বাড়িতে সংক্রমিত হচ্ছে মহামারির মতো। দেখতে দেখতে পাড়া শূন্য হয়ে যাচ্ছে।

    গুজব উঠছে নিত্য নতুন! তার বৈচিত্র্য কি!

    যারা শোনে তাদের পিলে চমকে ওঠে। আবার একটা পালাবার হিড়িক পড়ে যায়।

    অর্থের অভাবে, বাইরে আশ্রয়ের অভাবে অথবা অন্য কোন কারণে যারা রয়ে গেল, তাদের দুর্দশার অবধি রইলো না।

    ব্ল্যাক আউটের অন্ধকার রাত্রি। সন্ধ্যার পরেই গলি রাস্তা জনশূন্য হয়ে যায়। ঘরের মধ্যে বসে থেকেও লোকের গা ছমছম করে। রাত্রে ঘুম হয় না ভালো করে। কোথাও একটা কুকুর ডেকে উঠলে লোকে বিছানার উপর উঠে বসে। শরীরে রক্ত ঠাণ্ডা হয়ে আসে।

    ১৫ই ফেব্রুয়ারী গেল সিঙ্গাপুর।

    আর আশা কোথায়? গভর্নমেন্ট পর্যন্ত কাগজ-পত্র সরাতে আরম্ভ করলেন। চিড়িয়াখানা, যাদুঘর পর্যন্ত খালি হয়ে গেল। সিঙ্গাপুর ভারতের পূর্বদ্বার। সেই সিঙ্গাপুর গেলে আর রইলো কি?

    আরও কিছু লোক কলকাতা ছেড়ে চলে গেল!

    ১০ই মার্চ গেল রেঙ্গুন।

    ব্যাস!

    .

    হ্যারিসন রোডের মেসের অবস্থাও তথৈবচ।

    ঠাকুর-চাকর দুই পালিয়েছে। দু’চারজন বাবুও চাকরি ছেড়ে পালিয়েছে দেশে। ক’দিন ওরা নিজেরাই রেঁধেছে, বাসন মেজেছে। সম্প্রতি দ্বিগুণ মাইনেতে একটা ঠাকুর আর একটা চাকর পাওয়া গেছে। কিন্তু তারাও কখন পালায় কে জানে! ওদের কাছে বাবুরা সব সময় জোড়হাতে থাকে।

    হরিশের এখন তিলমাত্র অবসর নেই। কখন আসছে, কখন যাচ্ছে তার ঠিক নেই। মাথার চুল রুক্ষ। দাড়ি কামাবার সময় নেই। চোখ কোটরে বসে গেছে। তবু সর্বদাই যেন হাসিখুশি।

    —খুব হাসিখুশি যে! ব্যাপার কি?—শ্রীমন্ত জিজ্ঞাসা করে।

    হরিশ হাসে, জবাব দেয় না। দেওয়ার আবশ্যকতাও নেই। দুই পকেট তার নোটে, আধুলিতে, সিকিতে, দুয়ানিতে ভর্তি।

    —আপনার তো দেখাই পাওয়া যায় না। চব্বিশ ঘণ্টাই ডিউটি?

    হরিশ হেসে বললে, ডিউটি কি আর চব্বিশ ঘণ্টাই থাকে মশাই? ব্যাপার কি জানেন? গেলেই দু’পয়সা পাওয়া যায়।

    —ভালো, ভালো। কিন্তু মেসের কি করা যায় বলুন তো?

    —কেন?

    —’লেসি’ তো চলে যাচ্ছেন।

    —কোথায়?

    —শোনেননি? ওঁদের অফিস চললো লক্ষ্ণৌ।

    —তাতে কি?

    —বাড়ির ‘লীজ’ কার নামে নেওয়া যায়?

    —আমার নামে নিন। কি আপনার নামে?

    —আপনার আপত্তি নেই তো?

    —আপত্তি কি? থাকতে তো হবে।

    ‘লেসি’র ঝামেলা অনেক। বিশেষত এই দুর্যোগের মধ্যে। কিন্তু হাতে দু’পয়সা আসছে ব’লে হরিশ এখন সে ঝামেলা গ্রাহ্যই করে না। তার জন্যে ভয়ও পায় না।

    তার নামেই নতুন ‘লীজ’ নেওয়া হোল। বহু বাড়ি খালি। সুতরাং একটু চেষ্টা করতেই বাড়িভাড়াও বেশ কিছু কমলো।

    কয়েকজন নতুন মেম্বারও এলেন। একটু বয়স্ক। ওঁরা জাপানী বোমার ভয়ে স্ত্রীপুত্র দেশে পাঠিয়ে দিয়ে মেসে আশ্রয় নিয়েছেন। একটু আয়েশী লোক। মেসে বেশ কষ্ট হয়। কিন্তু কি করবেন? উপায় তো নেই। বিশেষ সকলেরই বিশ্বাস আর ক’টা দিন মাত্র! তারপর সবাইকেই তো কলকাতা ছাড়তে হবে। মেসের দুঃসহ জীবনে সেইটুকুই একমাত্র সান্ত্বনা।

    ইতিমধ্যে দলে দলে আসতে লাগলো লোক। রেঙ্গুন থেকে ‘ব্ল্যাক রুট’ দিয়ে পায়ে হেঁটে এরা আসাম সীমান্তে পৌঁছায়। সেখানে থেকে ট্রেনে কলকাতায়।

    .

    সর্বহারার দল!

    এদের অনেকেই একদিন ভাগ্যান্বেষণে রিক্তহস্তে দেশ ছেড়েছিল। সেখানে বিবিধ প্রকারে যথেষ্ট অর্থও করেছিল। ভাগ্যের চক্রান্তে সমস্ত সম্পদ বর্মাতেই ফেলে রেখে আবার রিক্ত হস্তেই দেশে ফিরলো।

    কী চেহারা!

    দেখলে মনে হয়, যেন চিতা থেকে এইমাত্র উঠে এল। চোখমুখ ঝলসে গেছে।

    শ্রীমন্ত ওদের দিকে চেয়ে চেয়ে দেখে! কি যেন ভাবে। কি ভাবে, সেই জানে।

    দেখতে দেখতে সাপ্লাই ডিপার্টমেন্টের আশ্চর্য শ্রীবৃদ্ধি হতে লাগলো। নবাগত তরুণ-তরুণী কেরাণীতে ফুলে ফেঁপে উঠলো। রঙ-বেরঙের শাড়ীতে আর রকম- বেরকমের স্যুটে অফিস সরগরম।

    কাজও হু হু করে বেড়ে যাচ্ছে। কিন্তু তার চাপ এসে পড়েছে মুষ্টিমেয় কয়েকজন কেরাণীর উপর। বাকি অধিকাংশই যেন বরযাত্রী এসেছে, এমনিভাবে হালকা হাওয়ায় প্রজাপতির মতো ভেসে বেড়ায়।

    শ্রীমন্তের মুরুব্বির জোর আছে। কিন্তু সে জানে মুরুব্বির জোরে চাকরি রাখা যেতে পারে, কিন্তু উপরে উঠতে গেলে ফাঁকির কারবার চলবে না। কাজ শিখতে হবে এবং তার জন্যে খাটতে হবে।

    সে অটুট স্বাস্থ্য পেয়েছে। খাটতে ভয় পায় না। খাটেও প্রচুর। আর যে খাটে, স্বাভাবিকভাবেই তার টেবিলে ফাইলও জমে প্রচুর। সেই স্তূপ ঠেলতে অধিকাংশ দিনই তার সন্ধ্যা উৎরে যায়। তার জন্যে সে বিরক্ত হয় না। যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ অবিশ্রান্ত খাটে। ফাইল থেকে মুখ তোলবার সময় পায় না।

    বৃদ্ধ বড়বাবু এর জন্যে তাকে যথেষ্ট স্নেহ করেন।

    কিন্তু এতাবৎ তাঁর সেই স্নেহ ফাইলের পর ফাইল পাঠানোর মধ্যেই নিবদ্ধ ছিল। যত কঠিন এবং জটিল ফাইল তার কাছে পাঠিয়ে তিনি বাধিত করতেন। সোমেশ—বিজনের দল তার জন্যে তাকে বিদ্রুপও কম করতো না! শ্রীমন্ত তাদের কথার উত্তর দিত না। নিঃশব্দে একটু হেসে সমস্ত বিদ্রূপ শিরোধার্য করে নিত।

    ও শুধু অপেক্ষা করছিল।

    কিসের জন্যে? সে ও নিজেও জানতো না। বোধ করি ওর ভবিতব্যের জন্যে, —নিঃশব্দে এবং পরম শ্রদ্ধা ও গভীর বিশ্বাসের সঙ্গে।

    দিন যায়, মাস যায়। খাটুনির উপর খাটুনি বাড়ে। সে তবু নিঃশব্দে প্রতীক্ষা করে চলে। কোনো ব্যর্থতায় ওর বিশ্বাস এতটুকু শিথিল হয় না।

    ভবিতব্য? কি ওঁর ভবিতব্য?

    কেউ জানে না। ও নিজেও না। ও কেবল স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে বিশ্বাস করে।

    ইতিমধ্যে হঠাৎ একদিন বড়বাবু ওর টেবিলের পাশে এসে দাঁড়ালেন। মাথা নিচু করে একমনে ও কাজ করে যাচ্ছিল। বড়বাবুর আসা টের পায়নি।

    —শ্ৰীমন্ত!

    জোরে নয়, আস্তে ডাকলেন।

    —Yes, Sir!

    শ্রীমন্ত সোজা উঠে দাঁড়ালো।

    —যাবার সময় আমার সঙ্গে একবার দেখা করে যাবে।

    —আমার যেতে সাতটা বেজে যায় স্যার। আপনি কি তখন পর্যন্ত থাকবেন?

    —থাকব।

    বড়বাবু মশমশ করে নিজের টেবিলে ফিরে গেলেন।

    শ্রীমন্ত অন্যমনস্কের মতো ওঁর দিকে চেয়ে রইলো :

    গলাবন্ধ তরেটের একটা কোট, ভাঁজহীন একটা ট্রাউজার, পায়ে বার্নিশ অভাবে মলিন একজোড়া দামী জুতো। কষের ফাঁকে একটা পান, তার জন্যে একদিকের গাল ফোলা। দাঁত অনেকগুলিই পড়ে গেছে। যে ক’টা আছে তাও পানের ছোপে পাকা তরমুজের বীচির মতো কালো।

    বৃদ্ধ মানুষ!

    মাথার ছোট-ছোট-করে ছাঁটা চুলগুলি সব পেকে বিরল হয়ে এসেছে। পুরাপুরি চাকরি সেরে অবসর নিয়ে এই অফিসে এসেছেন বানপ্রস্থ উপভোগ করতে।

    .

    ওঁকে দেখে শ্রীমন্তর করুণা হয়।

    কেন যে ডেকেছেন কে জানে! কাজ সেরে ও যখন বড়বাবুর সঙ্গে দেখা করতে গেল তখন অফিসে বড়বাবুর খাস বেয়ারা ছাড়া আর কেউ বড় নেই।

    গোপনে দু’জনের অনেকক্ষণ অনেক কথা হোল।

    কী যে কথা তা কেউ জানলে না।

    অফিস তখন খালি।

    বেয়ারাটা দূরে একটা টুলের উপর বসে ঝিমুচ্ছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বন্ধনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 31, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }