Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    কালোঘোড়া – ১৬

    ষোল

    শ্রীমন্তর বাইরের দিকের বারান্দায় চায়ের মজলিস বসেছে। আছে সুমিত্রা আর হেনরি।

    হেনরি বললে, যুদ্ধের চাকা এবার আমাদের দিকে ঘুরতে শুরু করবে দেখো।

    সুমিত্রা বললে, এই কথা তুমি আমাদের বিশ্বাস করতে বলো? কালকেও জার্মানদের উত্তর ককেসাসে তড়িৎ অভিযানের সাফল্যের খবর পাওয়া গেছে। তারা ভল্গা আর ককেসাসের দিকে এগিয়ে চলেছে। দশ দিন আগেও খবর পাওয়া গেছে, সোভিয়েট বাহিনী রস্টোভ ছেড়ে পালিয়েছে। দু’মাস আগেও জাপানীরা এলিউসিয়ান দ্বীপে নেমেছে এর মধ্যে চাকা ঘুরে যাবে!

    হেনরি হেসে বললে, সুমি, চাকা সে কখন ঘোরে কেউ বলতে পারে না। মুহূর্তের ভুলে যুদ্ধের চাকা অপ্রত্যাশিতভাবে ঘুরে যায়।

    শ্রীমন্ত হেসে বললে, কিন্তু সেটা তখনই-তখনই বিশ্বাস করা কঠিন হয়।

    হেনরি হেসে বললে, কিন্তু তোমাদের কিংবা আমাদের পক্ষে নয়।

    —কেন?

    —আশার কথা মানুষ সহজেই বিশ্বাস করে। এ যুদ্ধ থেমে গেলে তোমরাও বাঁচো, আমরাও বাঁচি। নয় কি না বলো?

    হেনরি হাসতে লাগলো।

    শ্রীমন্ত বললে, সে কথা যদি বলো হেনরি, তাহলে শোনো, এ যুদ্ধ থামলে সুমিত্রা কিংবা আমি বাঁচি না।

    হেনরি সবিস্ময়ে বললে, কেন?

    —কারণ, যুদ্ধ থেমে গেলে আমরা বেকার হয়ে যাব। এই যুদ্ধে যারা না খেয়ে মরছে, কিংবা জিনিসপত্রের দাম চড়ে যাওয়ায় যারা অশেষ দুঃখ ভোগ করছে তারা বাঁচবে। কিন্তু আমাদের মতো যাদের যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে চাকরি যাবে, কিংবা ঘুষে, ব্ল্যাকমার্কেটে অথবা মিলিটারী কন্ট্রাক্ট নিয়ে যারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তারা বাঁচবে একথা মনে করছ কেন?

    —বুঝলাম।–হেনরি হাসতে লাগলো।

    শ্রীমন্তও হাসলে। বললে, ভালো-মন্দ সব নিজের স্বার্থের দিক দিয়ে, কি বলো?

    —নিশ্চয়?

    সুমিত্রা বলল, তোমাদের স্বাধীন দেশ। যুদ্ধ শেষে যে সব সমস্যা তোমাদের দেশে দেখা দেবে, তোমাদের গবর্নমেন্ট তার সমাধানের জন্যে প্রাণপণ চেষ্টা করবেন। আমাদের তো স্বাধীন দেশ নয়। এখানে সমস্যার সমাধান হয় না। আমরা বড় দুঃখের চাপে ছোট দুঃখকে ভুলতে চেষ্টা করি, এই মাত্র! সৌভাগ্য এই যে, ছোট দুঃখকে ভোলবার জন্যে বড় দুঃখের অভাব কখনও হয় না।

    সবাই হাসলো।

    হেনরি বললে, তোমাদের কথা আমি জানতে চাই। একটা প্রশ্নের জবাব দেবে, তোমাদের দেশে হিন্দু-মুসলমানে এত বিরোধ কেন?

    সুমিত্রা চট করে বললে, মিথ্যা কথা।

    শান্তভাবে শ্রীমন্ত বললে, না সুমিত্রা, একেবারে মিথ্যা নয়। বিরোধ একটু আছে। স্বার্থের বিরোধ।

    বিস্ময়ের সঙ্গে হেনরি বললে, দেশের চেয়ে বড় সেই স্বার্থ?

    —সেই রকমই দাঁড়িয়েছে। তোমাদের বুঝতে কষ্ট হবে। কি রকম জানো? তোমাদের দেশে আইনসভার আসন যদি ধর্ম হিসাবে ভাগ করে দেওয়া হত, যদি শতকরা এতটি আসন প্রোটেস্ট্যান্টের, এতটি রোমান ক্যাথলিকের, এতটি ইহুদীর জন্যে নির্দিষ্ট করে দেওয়া হত—তাহলে তোমাদের দেশেও ঠিক এই রকম হত। আমেরিকায় এমন একটা ব্যবস্থার কথা তুমি কল্পনা করতে পারো?

    হেনরি সভয়ে বললে, সর্বনাশ!

    —এদেশে সেই ব্যবস্থাই চলছে। দেশের স্বার্থ যে সব চেয়ে বড়, একথা গোঁড়া সাম্প্রদায়িকও জানে। কিন্তু সম্প্রদায়ের ছোট স্বার্থ সব সময় এমন করে তার চোখের সামনে ঝুলছে যে, তাকে ভোলা অসম্ভব।

    হেনরি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলো।

    তারপর বললে, তাহালে ব্যাপারটা কি দাঁড়ালো?

    —একটি জটিল দুষ্টচক্র। স্বাধীনতা পেলেও এর হাত থেকে মুক্ত হতে অনেক সময় নেবে।

    হেনরি একটা দীর্ঘশ্বাস ফেললে। বললে, আজকে উঠলাম মন্টি। ডিউটি আছে। তোমাকে কি বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে সুমি?

    শ্রীমন্ত ইঙ্গিতে সুমিত্রাকে নিষেধ করলে।

    সুমিত্রা বললে, না। ধন্যবাদ।

    হেনরি চলে গেল।

    .

    হেনরি চলে যাবার পরে ওরা দু’জনে আরও ঘনিষ্ঠ হয়ে বসলো। শ্রীমন্ত ওর একখানা হাত নিজের দুই হাতে তুলে নিলে।

    বললে, হেনরির সম্বন্ধে আমি যেন ক্রমশ ‘জেলাস’ হচ্ছি সুমিত্রা। এ দুর্বলতা তো ছিল না।

    সুমিত্রা হেসে বললে, সুলক্ষণ সন্দেহ নেই। কিন্তু কি জন্যে আটকালে বলো। -তোমার কাছে একটা পরামর্শ চাই।

    —আমার কাছে? পরামর্শ? তুমি যে ক্রমশ হেঁয়ালি হয়ে উঠছ মন্টি।

    —সত্যি। পরামর্শ চাওয়ার অভ্যাস আমার নেই। কিন্তু এ ব্যাপারটা আমার গণ্ডীর বাইরে। -কি রকম ব্যাপার শুনি? বৈষয়িক?

    —না। বৈবাহিক।

    —সর্বনাশ!

    সুমিত্রা ব্যাপারটা শোনবার জন্য অপেক্ষা করতে লাগলো।

    একটুক্ষণ দ্বিধা করে শ্রীমন্ত বললে, দেখ সুমিত্রা অবিলম্বে আমার একটা বিবাহ করা প্রয়োজন।

    —তাতে বাধা হচ্ছে কোথায়?

    —পাত্রীর।

    —বলো কি! বাঙলা দেশে পাত্রীর অভাব!

    —সকলের নয়, আমার। আমি এমন একটি পাত্রী চাই, যে আমাকে ঘৃণা করবে না। তুমি রাজি হলে সব চেয়ে ভালো হত। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার প্রার্থনা তুমি হেসেই উড়িয়ে দিচ্ছ!

     একটু চিন্তা করে সুমিত্রা জিজ্ঞাসা করলে, হঠাৎ আমাকে তোমার এত পছন্দ হোল কেন?

    —পছন্দ! আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তোমাকে বোধ হয় একটু ভালোবেসেই ফেলেছি!

    সুমিত্রা হেসে ফেললে। বললে, এরকম দুর্ঘটনা তোমার জীবনে কি এই প্রথম?

    -–ও প্রশ্ন কোরো না সুমিত্রা। ওর জবাব দিতে পারব না। মানুষ যে তার নিজের মন নিজেও জানে না, এ অভিজ্ঞতা সম্প্রতি আমার হয়েছে।

    —কবে থেকে হয়েছে? হৈমন্তীর আগুন যেদিন থেকে তোমার বুকে এসে লেগেছে সেদিন থেকে?

    হৈমন্তীর প্রসঙ্গে শ্রীমন্ত কেমন যেন অস্বস্তি বোধ করে। বললে, বিচিত্র নয়। কিন্তু তোমাকে যা বললাম, তার কি করছ?

    —আমাকে তুমি কিছুই বলোনি তো!

    —বললাম না? আমার বিয়ের একটা ব্যবস্থা করে দাও।

    —আমি ব্যবস্থা করে দোব? আমি কি প্রজাপতি অফিস?

    সুমিত্রা খিল খিল করে হেসে উঠলো।

    শ্ৰীমন্ত কিছুমাত্র অপ্রস্তুত হোল না। বললে, না। তুমি প্রজাপতি স্বয়ং। এখন রঙিন ডানা বন্ধ করে আমার একটা ব্যবস্থা করো।

    শ্রীমন্ত হাত জোড় করলে।

    সুমিত্রা হেসে উঠে ওর বাহুতে একটা মৃদু চপেটাঘাত করলে। তারপর গম্ভীরভাবে বললে, পাত্রী একটি আছে,-মিসেস পিঠাবালা। আমাদের সেকশনে কাজ করে। তুমি চেনো বোধ হয়।

    —অল্প-অল্প চিনি। পিঠার উপর আমার আকর্ষণও আছে। কিন্তু মিসেস?

    —তাতে কি? ঠিক হয়ে গেছে, ও স্বামীকে ডাইভোর্স করবে।

    —না, না। মিসেস চলবে না সুমিত্রা। মামলা-মোকদ্দমা…তারপর হয়তো এক দল ছেলেপুলে নিয়ে আসবেন। তুমি মিস-এর খবর দাও।

    –মিস?—চিন্তায় ভ্রুকুঞ্চিত করে সুমিত্রা বললে, তাও আছে কতকগুলো। কিন্তু…

    –তাদের নাম-ঠিকানা মনে করতে হবে… তারপরে…

    —হ্যাঁ। একটু ভাবতে হবে বই কি।

    —বেশ তো। তুমি ভাবো, তাদের নাম-ঠিকানা মনে করো! ইতিমধ্যে আমাদের একটা Interim বিবাহ হয় যাক। কি বলো?

    কথা শেষ করার আগেই সে সুমিত্রাকে বাহুর বন্ধনে বেঁধে ফেললে।

    প্রথম ধাক্কায় সুমিত্রা এমনই অভিভূত হয়ে পড়েছিল যে একটা কথাও বলতে পারেনি। কোথা থেকে রাজ্যের লজ্জা এসে যেন তার মুখ বন্ধ করে দিয়েছিল। কিন্তু সে শক্ত মেয়ে। তার সামলাতে দেরী হোল না।

    ধীরে ধীরে নিজেকে মুক্ত করে নিয়ে শ্রীমন্তকে বললে, তোমার কথা শুনলাম, এবার আমার কথার জবাব দাও : আমাকে কি তুমি বিশ্বাস করতে পারবে?

    শ্রীমন্ত উত্তর দিলে, এ সংসারে সবাই নিজের নিজের স্বার্থের চিন্তায় মগ্ন। কেউ কাউকে সম্পূর্ণ বিশ্বাস করে না। আমার মনে হয়, আমরা যদি পরস্পরকে লাভের অংশ দিই, তাহলে স্বার্থের বিরোধ ঘটবে না।

    —কিন্তু তাতেই কি পরস্পরের উপর শ্রদ্ধা জাগে?

    —জানি না। না জাগলেই বা কি? সুমিত্রা, আমরা শ্রদ্ধা-প্রীতি-প্রেম নিয়ে ভণ্ডামী করবই না। শুধু একটি জায়গায় খাঁটি থাকবার চেষ্টা করব : আমরা সতর্ক থাকব যেন কিছুতেই কেউ কাউকে ঘৃণা না করি।

    —তুমি শ্রদ্ধা-প্রীতি-প্রেমে বিশ্বাস করো না?

    —না। আমার মনে হয় কেউই করে না। সবাই বিশ্বাস করার ভান করে।

    সুমিত্রা এতদূর যেতে প্রস্তুত নয়। সে দ্বিধা করতে লাগলো।

    লক্ষ্য করে শ্রীমন্ত বললে, এত বড় নিষ্ঠুর সত্য তোমার মেনে নিতে কষ্ট হবে। কিন্তু চেয়ে দেখ পশ্চিমের দিকে যেখানে প্রেমের ছড়াছড়ি সব চেয়ে বেশী, ডাইভোর্স কি সেইখানেই সব চেয়ে বেশী নয়?

    —কিন্তু এদেশে?

    —এদেশে ডাইভোর্সের ব্যবস্থা নেই বললেই হয়। লাঠালাঠি, মারামারি, সন্দেহ, অবিশ্বাস করেও একই শয্যায় তারা জীবন কাটায়। আমার কি মনে হয় জানো? জলের মতো মানুষের মনের প্রবণতাও নিচের দিকে। সেই স্বাভাবিক প্রবণতার অভাবই হচ্ছে মহত্ত্ব। ওটা একটা negative virtue. এই সত্য উপলব্ধি করতে পারলেই পথ-চলা সহজ হয়।

    সুমিত্রা তবু দ্বিধা করতে লাগলো।

    শ্রীমন্ত ওকে আশ্বাস দিয়ে বললে, তুমি দ্বিধা কোরো না সুমিত্রা। আমি তোমাকে দুদিনে আদিম মানুষে পরিণত করব। আসলে বিবাহ বলতে আমি কি বুঝি জানো? আপোস। তোমার স্বার্থ আমি ক্ষুণ্ণ করব না। আমার স্বার্থ তুমি ক্ষুণ্ন কোরো না। ব্যস্। এরই নাম অনাবিল স্বর্গীয় প্রেম।

    —তুমি স্বর্গ মানো?

    –মানি। স্বর্গ মানে সেই দেশ যেখানে কেউ কোনো দিন যেতে পারে না।

    –কেন পারে না?

    —সে দেশ কোথাও নেই বলে।

    সুমিত্রা হেসে উঠলো। বললে, উত্তম। স্বর্গে যাবার আশঙ্কা যখন তোমার কিংবা

    আমার কারো নেই, তখন এই পৃথিবীতেই আমরা যথাসাধ্য ভদ্রভাবে বাস করবার চেষ্টা করব, তার মানে কেউ কারও স্বার্থ ক্ষুণ্ণ করব না। কি বলো!

    —হ্যাঁ। তাহলে তুমি রাজি?

    —এত বড় যুক্তির পরে রাজি না হয়ে উপায় কি?

    সুমিত্রা এবং তার সঙ্গে সঙ্গে শ্রীমন্তও প্রাণ খুলে হাসতে লাগলো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বন্ধনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 31, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026
    Our Picks

    তার চোখের তারায় – সায়ক আমান

    August 6, 2026

    ভালোবাসা নাও, হারিয়ে যেও না – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026

    নিরুদ্দেশের দেশে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }