Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    কালোঘোড়া – ৭

    সাত

    হ্যারিসন রোডের একটা মেস।

    শ্রীমন্ত বি.-এ. পাশ করেছে এবং সাপ্লাই ডিপার্টমেন্টে একটা চাকরি পেয়েছে। এর জন্যে তাকে বিশেষ বেগ পেতে হয়নি। যুদ্ধের জন্যে বহু লোক নিচ্ছে। সুতরাং তার পক্ষে সেখানে একটা চাকরি যোগাড় করা বিশেষ কিছুই কঠিন হয়নি।

    এর পরেও সে অবশ্য ‘দেবধামে’ যথাপূর্ব থেকে যেতে পারতো। বড়বাবু সত্যিই তাকে ভালোবাসেন। সুতরাং সেখানে থেকে যাওয়া তার পক্ষে কিছু অসুবিধাজনক হোত না। পয়সার দিক দিয়েও সুবিধা হোত।

    কিন্তু অতখানি সে পারলে না।

    হৈমন্তী সে রাত্রের পরে আর একদিনও দেখা দেয়নি। মহাসমারোহে তার বিবাহ হয়ে গেল। তাতে শ্রীমন্ত সাধ্যেরও অতিরিক্ত পরিশ্রম করলে। বরবধূ ফিরে এল। ক’দিন ধরে বাড়িতে খুব হৈ চৈ চললো। পরিশ্রান্ত শ্রীমন্ত সে ক’টাদিন এক রকম ঘুমিয়েই কাটালে; বিশেষ অসুবিধা টের পেলে না।

    কিন্তু বৈশাখের প্রথমেই যখন হৈমন্তী চলে গেল, এই বাড়ির সঙ্গে শ্রীমন্তর যোগসূত্র যেন হঠাৎ ছিন্ন হয়ে গেল। কিছু যেন তার ভালো লাগে না। অভ্যস্ত জীবনযাত্রায় হঠাৎ যেন একটা ছেদ পড়েছে।

    সমস্ত দিন লাটাই-ছেঁড়া ঘুড়ির মতো অনির্দেশ্যভাবে কলকাতার রাজপথে ঘুরে বেড়ায়। রাত্রে শ্রান্তদেহে শোয়, তবু ঘুম আসে না।

    এ তো ভালো নয়। শ্রীমন্ত নিজেকে বোঝাবার চেষ্টা করে। কিন্তু বোঝাবার আছে কি, তাও ভেবে পায় না।

    এই অবস্থায় কিছুদিন কাটলো। তারপরে পরীক্ষার ফল বেরুলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই ডিপার্টমেন্টের চাকরিটা পেয়ে গেল।

    আর নয়, এ-বাড়িতে আর নয়।

    শ্রীমন্ত হ্যারিসন রোডের মেসটা ঠিক করলে। এবং একটা রবিবার হিমাংশুবাবুর অনুমতি নিয়ে তাঁকে প্রণাম করে চাকরবাকরদের বকশিশ দিয়ে মেসে চলে এল।

    অপরিচিত আবহাওয়া।

    এর পূর্বে জীবনে সে কখনও মেসে থাকেনি। এক ঘরে দুটো সীট। চাকর-ঠাকুর, লোকজন সকল সময়েই বারান্দা দিয়ে যাওয়া-আসা করছে। উন্মুক্ত দ্বারপথে তার দিকে একবার উঁকি দিয়ে যাচ্ছে। গোপনীয়তার বালাই নেই। মেসের জীবনযাত্রায় ‘Privacy’-র কোনো স্থান নেই। খাওয়া কদর্য এবং একঘেয়ে। আলু-পটোল-ঝিঙে- কুমড়ো-কাঁচকলা, মাছের ঝাল, মাছের ঝোল একটা আশ্চর্য কৌশলে সমস্ত কিছুর স্বাদ একই রকম দাঁড়িয়ে গেছে। চোখ বন্ধ করে খেলে কোন্টা কি, কিছু বোঝবার উপায় নেই। যেন এক বহু হয়েছিল, আবার একে পরিণত হয়েছে।

    বাড়ি যেমন নোংরা, তেমনি বিশৃঙ্খল।

    কিন্তু শ্রীমন্ত দমলো না। সে জানে, জীবনের চলার পথে এসব এক একটি পান্থশালা মাত্র; জীবনের ইতিহাসে এর মূল্য হয়তো আছে। কিন্তু সে বেশি নয়।

    কোথায় কোন্ অখ্যাত গ্রামে দরিদ্র পরিবারে তার জন্ম, সে আজ আর তার ভালো করে মনেই পড়ে না। ঘোষেদের প্রাসাদ,—তার বাল্য, কৈশোর এবং যৌবনের প্রথমাংশ যেখানে কেটেছে,–সেও ভুলতে তার বেশি দেরি হবে না। এ তো তুচ্ছ মেস, হৃদয়ের বন্ধন যেখানে স্বভাবতই শিথিল।

    শ্রীমন্তর মন মাঝে-মাঝে উদাস হয়ে যায়। কিন্তু তবু সে দমে না। নিজের প্রয়োজনে যে ক’টা দিন প্রয়োজন, এই মুসাফিরখানায় তাকে সেই ক’টা দিন চোখ-কান বুজে কাটিয়ে দিতেই হবে। এর মধ্যে দ্বিধার অবকাশ নেই, ক্ষোভ কিংবা দুঃখেরও কোনো কারণ নেই। অনেকটা ‘রোগী যথা নিম খায় মুদিয়া নয়ন।’

    এরই মধ্যে একটা সুবিধা শ্রীমন্তর হয়েছে।

    তার ঘরে সীট যদিচ দুটো, কিন্তু এই চারদিনের মধ্যে আছে সে একাই। পাশের সীটটা খালি নয়, তা বোঝা যায়। তক্তাপোশের ওপর বিছানাটা গুটোনো। তলায় একটা ট্রাঙ্কও আছে। কেবল লোক নেই। কে জানে তিনি কোথায় গেছেন।

    এর মধ্যে হঠাৎ একদিন একটি যুবক এসে উপস্থিত হোল। মাথার চুল রুক্ষ, মুখে খোঁচা-খোঁচা দাড়ি, পরনের কাপড় আধময়লা এবং গায়ে রুপোর বোতাম বসানো একটা সাদা জিনের কোট। বিড়ি টানতে টানতে শ্রীমন্তর দিকে অবাক হয়ে চাইলে।

    —কাকে চান?—শ্রীমন্ত একটু বিরক্তভাবেই জিজ্ঞাসা করলে।

    সে-প্রশ্নের উত্তর না দিয়ে যুবকটি গায়ের কোটটি খুলে আলনায় ঝুলিয়ে রাখলে। বিছানাটি বেশ করে ঝেড়েঝুড়ে পাতলে। হাতের বিড়িটা ফেলে দিয়ে বিছানায় আরাম করে বসে আর একটি বিড়ি ধরালে।

    জিজ্ঞাসা করলে, আপনিই বুঝি ওই সীটে নতুন এলেন?

    —আজ্ঞে হ্যাঁ।—বিস্মিত শ্রীমন্ত অন্যমনস্কভাবে উত্তর দিলে।

    —আমার নাম হরিশ ভদ্র। আপনার নামটি কি?

    —শ্ৰীমন্ত মিত্র।

    —আপনার কুঁজোয় জল আছে?

    —আমার তো কুঁজো নেই।

    —বলেন কি মশাই? তেষ্টা পেলে করেন কি?

    —হুঁ। কিনতে হবে একটা।

    হরিশ চীৎকার করে বললে, ওরে কেষ্টা, কুঁজোয় একটু জল দিয়ে যাস তো। আর আসবার সময় এক গ্লাস জল নিয়েও আসবি অমনি। তেষ্টায় ছাতি ফেটে গেল।

    শ্রীমন্ত জিজ্ঞাসা করলে, কোথায় ছিলেন এ ক’দিন?

    —রাণাঘাটে।

    —সেইখানেই বুঝি আপনার বাড়ি?

    বিরক্তভাবে হরিশ বললে, আজ্ঞে না মশাই। রাণাঘাটে আমার চোদ্দ পুরুষে কেউ কখন যায়নি।

    —তবে? আপনি গেলেন কেন?

    —চাকরি করতে। আর বলেন কেন মশাই, রেলের রিলিভিং চাকরি। যখন যেখানে লোক থাকে না, সেইখানে ছুটতে হয়। বাসা তো পাইনি, তাই থাকি-না-থাকি মেসের সীটটা রেখেছি। নইলে ক’দিনই বা থাকি এখানে?

    —এখন দু’দিন ছুটি তো?

    —ওই দুটো দিনই। পরশু আবার কোথায় ঠেলবে কে জানে! এনেছিস বাবা? আঃ! কলকাতার কলের জল খেয়ে বাঁচলাম। এইবার কুঁজোটা ধুয়ে একটু জল পুরে দাও। দিন দুই থাকতে হবে।

    লোকটিকে শ্রীমন্তর খারাপ লাগলো না। ওরই সমবয়সী। দিনের প্রায় সমস্তক্ষণই তো অফিসে কাটাবে। যেটুকু সময় মেসে থাকবে, দু’জনে গল্প করে মন্দ কাটবে না, —এই বলে মনকে সে প্রবোধ দেবার চেষ্টা করলে।

    .

    অফিসেও শ্রীমন্তর দু’চারটি নতুন বন্ধু-বান্ধব জুটেছে। সবাই তারই মতো সদ্য পাশকরা যুবক;–ট্রাউজারের উপর হাফশার্ট পরে আসে। বেশ চটপটে, স্ফূর্তিবাজ ছোকরা। যে-কোনো স্বাধীন দেশে এরা মস্ত বড় মূলধন বলে বিবেচিত হতে পারতো।

    কিন্তু কোথায় যেন কি গলদ ঘটছে। এরা দেশের সেবা করে না, চাকরি করে শুধু। প্রথম-প্রথম এসে তারা পলিটিক্স আলোচনা করতো বেশি। এখন কাজের চাপে তেমন সময় পায় না। তবু, শিক্ষিত ছেলের দল, বাইরের দু’ চারটে বড় বড় কথা আলোচনা না করে পারে না।

    —খবর শুনেছ হে? এদিকে ইটালী গ্রীস আক্রমণ করলে, ওদিকে জাপান ত্রিশক্তি চুক্তিতে সই করলে। Very significant.

    —কি হবে বলো দেখি?

    —জানিনে। কিন্তু দেখে নিও জার্মান সৈন্যদের বুলগেরিয়ায় ঢুকতে আর দেরি নেই। -তারপর?

    —যুগোস্লাভিয়া। তারপরে তুরস্ক। ব্যাস, ইউরোপ খতম। রইলো শুধু বৃটেন।

    —তা যেন হোল। কিন্তু আফ্রিকায় ইটালী ওরকম হারছে কেন বলো তো?

    —পারছে না বলে। দেখছ না, সিদি বারানি, সোল্লুম ফোর্ট কাপুৎসো, বার্দিয়া, বেনগাজী, এমন কি শেষ ঘাঁটি মোলাদিসর পর্যন্ত গেল? ওদের আছে কি?

    —কেন, মুসোলিনী?

    —হ্যাঁ। আর তার goose-step, কিন্তু তাতে লড়াই জেতা যায় না।

    যুদ্ধের খবর সোমেশের কণ্ঠস্থ। ওদের সেকশানে এ বিষয়ে ওকে অথরিটি বলা যেতে পারে।

    ইউরোপীয় রাজনীতিতে বিজনের উৎসাহ কম।

    বললে, ও সব রেখে বলো দিকি জাপান কি করবে?

    —যুদ্ধ। ঝড়ের মতো। দেখে নিও।

    বিজন চিন্তিতভাবে বললে, ওকেই আমার ভয়।

    (যেন এ যুদ্ধে তাকেই লড়তে হবে!)

    —ভয় তো আছেই। দেখে নিও, ওদিক থেকে জার্মানি আর এদিক থেকে জাপান সাঁড়াশীর মতো এদিকে ছুটে আসবে।

    —সর্বনাশ!

    —ইংরেজ কি পারবে?

    সোমেশ গম্ভীরভাবে বললে, মনে তো হয় না।

    সবাই খুশি হয়ে উঠলো। জার্মানি তখনও রাশিয়াকে আক্রমণ করেনি। তখনও রাশিয়া জার্মানির মিত্র এবং ভারতবর্ষে বিভিন্ন কমিউনিস্ট দলের মধ্যে রিক্তহস্ত আস্ফালন করে ‘জাপানকে রুখতে হবে’ জিগীর ওঠেনি। প্রভুশক্তির পরাজয় সম্ভাবনায় পরাধীন জনসাধারণের পক্ষে খুশি হওয়া অস্বাভাবিক কিছু নয়। সেই অস্বাভাবিক খুশি সকলের চোখে-মুখে ফুটে উঠলো।

    শ্রীমন্ত এতক্ষণ নিঃশব্দে চা খাচ্ছিল।

    এইবার মুখ তুলে বললে, তার মানে এই সিভিল সাপ্লাই অফিস আর থাকবে না। আমরা বেকার হব। সেটা ভেবেছ?

    —তাতে কি, তাতে কি?—সবই এক সঙ্গে হৈ হৈ করে উঠলো।

    শ্রীমন্ত একটু মুচকে হাসলে।

    বললে, কিছু নয়। “Make hay while the sun shines.” ব্যস্।

    টেবিলের উপর চায়ের পেয়ালাটা ঠক করে নামিয়ে রেখে ঘাড় বেঁকিয়ে শ্রীমন্ত উঠে দাঁড়ালো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বন্ধনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 31, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }