Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালোঘোড়া – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প194 Mins Read0
    ⤶ ⤷

    কালোঘোড়া – ৪

    চার

    বেলা তখন দশটা।

    সরকার বালাখানা থেকে উঁকি দিয়ে ফিরে এল। বড়বাবু তখনও ওঠেননি। এ-বাড়ীর দাসী-চাকর থেকে বাইরের মোসাহেবরা পর্যন্ত সকলেই হিমাংশুবাবুকে বড়বাবু বলে। বালাখানার পাশে যে ছোট ঘর, সেই ঘরে তিনি ছিলেন শুয়ে। বাইরের বালাখানায় যেদিন অনেক রাত্রি পর্যন্ত আনন্দ হয়, সে রাত্রে আর তিনি অন্দরে ফেরেন না। ঐ ছোট ঘরটিতেই শুয়ে থাকেন।

    তখনও তিনি ওঠেননি।

    উঠলেন আরও এক ঘণ্টা পরে।

    পুরাতন ভৃত্য রঘুয়া কাল রাত্রি থেকেই বড়বাবুর কাছে হামেহাল হাজির আছে। পানোন্মত্ত প্রভুর পরিচর্যায় সে পোক্ত হয়ে উঠেছে। কোন্ অবস্থায় কি করা দরকার সব জানে।

    বড়বাবুর ঘুম ভাঙামাত্র সেই সব প্রক্রিয়া সে আরম্ভ করে দিলে : গরম জল দিয়ে একটুখানি লেবুর রস, একটু মদ্য, একটু চা, খাবার, পরের পর একটি একটি ক’রে আরম্ভ হয়ে গেল।

    তারপরে স্নান।

    স্নানান্তে বড়বাবু বালাখানায় ফরাসে এসে বসলেন। সরকার এসে কতকগুলো কাগজে সই করিয়ে নিয়ে গেল।

    তারপর এলেন ম্যানেজার।

    কথাটা ক’দিন বলি-বলি করে তিনি বলতে পারছিলেন না। কিন্তু বিষয়টা জরুরী। আর দেরি করা চলে না।

    বললেন, বলছিলাম মৌজা হরিহরপুরের ব্যাপারটা।

    —কি ব্যাপারটা?

    ম্যানেজার মাথা চুলকে বললেন, জানুয়ারী কিস্তি ফেল করেছি। এক সঙ্গে জানুয়ারী- মার্চ দুটো কিস্তি দিতে হবে।

    বড়বাবু অবলীলাক্রমে বললেন, বেশ তো। দিয়ে দিন। টাকা নেই?

    ম্যানেজারের মাথা-চুলকানি বেড়েই চললো : সতেরো হাজার সাতশো তিরানব্বই টাকা আট আনা ন’পাই-এর ব্যাপার!

    বড়বাবুর মৌজ তখনও কাটেনি। এসব অপ্রীতিকর প্রসঙ্গ ভালো লাগছিল না। সন্ধ্যার পরে আসতে বললেন। সে সময় মেজাজ কেমন থাকবে, তাই বা কে জানে?

    ম্যানেজার অতঃপর আস্তে আস্তে বেরিয়ে গেলেন।

    বড়বাবু ফরাসে আড় হয়ে শুয়ে খবরের কাগজ খানা ওল্টাতে লাগলেন। যুদ্ধের খবরে তাঁর খুব উৎসাহ।

    কিন্তু আজ আর যুদ্ধের খবরে তাঁর মন বসলো না।

    কালবৈশাখীর ঝড়ের মতো ছুটে চলেছে জার্মান সৈন্যদল। পোল্যান্ড শেষ হয়ে গেল দেখতে দেখতে। গেল দুর্বল বেলজিয়াম ও হল্যান্ড। ফ্রান্সও যেতে বসেছে।

    শুনলে রক্ত গরম হয়ে ওঠে। কিন্তু হিমাংশুবাবু উৎসাহ পেলেন না। তাঁরও যেন যুদ্ধ চলেছে ঋণের সঙ্গে। ঝড়ের মতো হু হু শব্দে এগিয়ে আসছে তাঁকে গ্রাস করবার জন্যে। পৈতৃক ঋণ তো আছেই, তার উপর নিত্য নতুন উপলক্ষে নতুন নতুন ঋণ ও মাঝে মাঝে হচ্ছে।

    বিশেষ করে এই জমিদারী।

    এ যেন ঋণের উৎস হয়ে উঠেছে। একটা কিস্তি যাচ্ছে, আর একটা আসছে, তার পরে আর একটা। এর যেন আর শেষ নেই। প্রজারা খাজনা দেওয়া এক রকম বন্ধই করেছে। কর্তাদের আমলে প্রজাদের উপর শাসন ছিল। অবাধ্য প্রজার উপর মাঝে মাঝে শাসনের নামে নিষ্ঠুর অত্যাচারও হোত।

    সেদিন আর নেই, সেদিন আর নেই!

    দুশ্চিন্তায় হিমাংশুবাবুর সুন্দর ললাট রেখাঙ্কিত হয়ে উঠেছে।

    .

    দুপুরে বড়বাবু খেতে বসলেন। বড় মেয়ে বাসন্তী তাঁর সামনে এসে বসেছে।

    এই মেয়েটি হচ্ছে হিমাংশুবাবুর সব চেয়ে প্রিয়।

    এত রূপ কদাচিৎ চোখে পড়ে। বিশেষ রূপের সঙ্গে গুণের সমন্বয় বড় একটা দেখা যায় না। কে জানে, বোধ হয় এত রূপ-গুণ স্বয়ং বিধাতারও সহ্য হোল না। তাই যত রূপ তিনি দিলেন, তার সঙ্গে দুঃখও জুড়ে দিলেন ততখানি।

    হিমাংশুবাবু বাসন্তীর বিয়ে দিয়েছিলেন খুব ধুমধামের সঙ্গে কলিকাতার সুপ্রসিদ্ধ বসু পরিবারে। ধনে-মানে-বিদ্যায় বসু পরিবার কলকাতার অভিজাত সম্প্রদায়ের শীর্ষস্থানীয়। ধনপতি বসুর বড় ছেলের সঙ্গে বাসন্তীর বিবাহ হয়। তখন বাসন্তীর বয়স মাত্র এগারো।

    কিন্তু সে সুখ বেশিদিন সইলো না। দুটি বৎসর যেতে না যেতে প্ৰথমে ধনপতি বসু এবং তারপরে তাঁর বড় ছেলেও দুরারোগ্য রোগে মারা গেলেন।

    বাসন্তী তখন তেরো বৎসরের বালিকা।

    আশ্চর্য মেয়ে! সেই বয়সেই সে যোগিনী সাজলে। বাপ-মায়ের কান্না তাকে নিরস্ত করতে পারলে না। অথচ ওই বয়সে কী-ই বা সে বুঝেছিল?

    এর পর থেকে একাদিক্রমে সে শ্বশুর-বাড়িতেই কাটাচ্ছে। মাঝে মাঝে বাপের বাড়ি আসতো, বাপের সামনে দাঁড়াতো না। তার বৈধব্যবেশ হিমাংশুবাবু সহ্য করতে পারতেন না। অল্প কিছুদিন থেকে সে বাপের সামনে আসছে।

    বাপের সঙ্গে দুটো কথা কইবার এইটেই সময়।

    হাতের পাখাটা অনাবশ্যক দুলিয়ে বাসন্তী বললে, হিমুর বিয়ের জন্যে বলছিলাম। এই শিক্ষাটা বাসন্তীর শাশুড়ীর। তিনি বলেন, গুরুজনের খাওয়ার সামনে শুধু হাতে বসতে নেই। তাই শীতের দুপুরবেলা, তবু বাসন্তীর হাতে পাখা।

    হিমাংশুবাবু খেতে খেতে মুখ তুলে চাইলেন।

    —তোর হাতে ভাল পাত্র আছে নাকি?

    বাসন্তীর বালবৈধব্য দেখে হিমাংশুবাবু বাল্যবিবাহের উপর চটে গেছেন। হৈমন্তীর বিবাহ সেইজন্যেই এখনও তিনি দেননি। এখন বাসন্তীর কথা শুনে মনে হোল, ভালো পাত্র পেলে তার বিয়ে দিতে তিনি প্রস্তুত।

    খুশি হয়ে বাসন্তী বললে, আমার দেওরের কথা বলছিলাম। এবারে এম.-এ. পাস করেছে। আসছে বারে ল’ দেবে। ঠিক হয়েছে এটর্নীগিরি পড়বে।

    বড়বাবু আনন্দে খাওয়া ভুলে গেলেন।

    ছেলেটি তাঁর দেখা। বাসন্তী এ বাড়ী এলে সে মাঝে মাঝেই আসে। বাসন্তী না থাকলেও সে বাসন্তীর খবর নিয়ে এ বাড়ি আসে। ছিপছিপে লম্বা চেহারা। রংও খুব ফর্সা। বাসন্তীর বয়সী।

    এমন ছেলে হাতছাড়া করা যায় না।

    —ছেলে এখন বিয়ে করবে না শুনছিলাম যেন?

    বাসন্তী হাসলে।

    আজকালকার ছেলেদের ওই একটা চাল। ছেলে এখনও যে বিয়ে করতে রাজি হয়েছে, তা নয়। কিন্তু বাসন্তী তা আমল দিতে চায় না। ছেলের মা ভয় পান, দ্বিধা করেন। কিন্তু বাসন্তী ভয় পায় না।

    বললে, শোনেন কেন ওসব কথা?

    বড়বাবু সানন্দে জিজ্ঞাসা করলেন, কোথাও থেকে সম্বন্ধ আসছে না কি?

    —আসেনি। কিন্তু আসতে কতক্ষণ? তাই বলছিলাম, অন্য কোনো সম্বন্ধ আসবার আগেই আপনি আমার শাশুড়ীর কাছে গিয়ে সব পাকাপাকি ঠিক করে ফেলুন।

    —বেশ তো।

    কিন্তু কথাটা বলতে গিয়ে বড়বাবুর স্বর যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। তাঁর মনে পড়লো বাসন্তীর বিয়ের কথা। সে সব স্মৃতি স্বপ্নের মতো কোথায় মিলিয়ে গেল?

    বাসন্তী এবং তার এই দেবর সুবিমল দু’জনে সমবয়সী। হয় বাসন্তী, নয় সুবিমল একজন অন্যের চেয়ে এক মাসের বড়। কিন্তু কে যে বড় সেটা কিছুতেই সুনিশ্চিতভাবে জানা যাচ্ছে না। সুতরাং এই নিয়ে উভয়ের মধ্যে গত তেরো বৎসরকাল যে কলহ চলে আসছে, আজও তার চূড়ান্ত মীমাংসা হয়নি।

    স্বামীগৃহে এই দেবরটিই তার একমাত্র অবলম্বন এবং সান্ত্বনা। একেই নিয়ে তার শ্বশুরবাড়ি, তার বর্তমান, তার ভবিষ্যৎ।

    সেই ভবিষ্যৎ নিয়ে এই বয়সেই তার মনের কোণে গোপনে একটা দুশ্চিন্তা এসে জমেছে। বেটাছেলের পক্ষে চব্বিশ বৎসর বয়সটা ভবিষ্যৎ কেন, বর্তমান নিয়েও দুশ্চিন্তা করার বয়স নয়। কিন্তু মেয়েদের, বিশেষ করে বাঙালী ঘরের বিধবা মেয়েদের মনের গতি স্বতন্ত্র। নিজেদের দুঃখময় অখণ্ড পরমায়ু সম্বন্ধে তারা নিঃসংশয় হয়ে ওঠে এবং অল্প বয়সেই সেই সুদীর্ঘ ভবিষ্যতের কথা তারা ভাবতে শেখে।

    বাসন্তীর শ্বশুর রাজার সম্পদ রেখে গেছেন। সুতরাং তার একবেলা হবিষ্যান্নের জন্যে দুশ্চিন্তার কিছু নেই। জীবিতকালের জন্যে সেই সম্পত্তির অর্ধেকের সে অংশীদার। কিন্তু দেবরের সংসারে নিঃসহায় বিধবা স্ত্রীলোকের জীবনস্বত্বের অর্থ কি?

    সুবিমলের শ্রদ্ধা ও বন্ধুত্বে সে সন্দেহ করে না। তার লেশমাত্র কারণও এখনও পর্যন্ত ঘটেনি। কিন্তু বিবাহের পরে পুরুষের মন ও বুদ্ধির কত বড় পরিবর্তন সম্ভব, এই বয়সে সে নিজেই তো তার অনেক দৃষ্টান্ত দেখেছে।

    সেই তার চিন্তা।

    সত্য কথা বলতে কি, সুবিমলের বিয়ের বয়স এখনও হয়নি। কিন্তু মায়ের আগ্রহে বিয়ে তাকে শীঘ্র করতেই হবে। কতদিন সে মায়ের ইচ্ছায় বাধা দিতে পারে?

    তাহলে এখনই সে বিয়ে করুক না, তার বোন হৈমন্তীকে? তাতে আপত্তি করবার কি আছে? হৈমন্তী সুন্দরী, পাস-করা না হোলেও লেখাপড়া মন্দ জনে না! দু’জনে মানাবেও বেশ।

    তাহলে হৈমন্তীকেই সে বিয়ে করুক না কেন?

    তাতে বাসন্তী খানিকটা নিশ্চিন্ত হতে পারে।

    অপরিচিত, নিঃসম্পর্কীয় কোনো মেয়ে জা হয়ে এলে তার উপর বাসন্তী নির্ভর করতে পারে না। কিন্তু হৈমন্তী আর যা-ই করুক, তার কোন ক্ষতি করতে পারবে না। তার সঙ্গে বিয়ে হোলে সুবিমলের উপর চিরকালের জন্য সে নিশ্চিন্তে নির্ভর করতে পারে।

    এই বুদ্ধিটা মাথায় আসতেই সে ছুটে এসেছে বাপের বাড়িতে। কার্যোদ্ধার হয়ে যাওয়া মাত্রই সে শ্বশুরবাড়ির ফেরবার জন্যে ব্যস্ত হয়ে উঠলো।

    বাসন্তী কতদিন পরে এসেছে। এর মধ্যে তাকে ছেড়ে দেবে কে? মা এখনো বেঁচে।

    কিন্তু শাশুড়ীর দোহাই দিয়ে বাসন্তী মায়ের হাত থেকে যদি বা নিষ্কৃতি পেলে, ছোট ভাই শঙ্কর এসে পথ আগলে দাঁড়ালো।

    —তুমি পাগল হয়েছ বড়দি? কাল বাদে পরশু আমার সরস্বতী পূজো। তার আগে তোমার যাওয়া হয়?

    —তার আগে আবার আমি আসবো রে পাগলা!

    মাথা নেড়ে শঙ্কর বললে, তেমন বোকা আমাকে তুমি পাওনি বড়দি। তোমাকে আমি খুব চিনি। সরস্বতী পূজোর আগে তোমার যাওয়া হতেই পারে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleসোনালী দুঃখ – সুনীল গঙ্গোপাধ্যায়
    Next Article প্রথম আলো ২ – সুনীল গঙ্গোপাধ্যায়

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বন্ধনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 31, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    সরোজকুমার রায়চৌধুরী

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026
    Our Picks

    ঘটনার ঘনঘটা – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    শেষ দেখা হয়নি – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 5, 2026

    চতুষ্পাঠী – স্বপ্নময় চক্রবর্তী

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }