Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    মহাকাল – ১০

    দশ

    ব্যাঙ্কের উদ্বোধন-উৎসব শেষ হয়ে গেল। এত বড় সমারোহ এদিকে কখনও হয়নি। দশখানা গ্রামের লোক উৎসব দেখতে এসেছিল। ব্যাঙ্কের বাড়ী এবং তার সামনের ময়দান এমন করে সাজানো হয়েছিল যে, পাড়াগাঁয়ের লোকে হাঁ করে চেয়ে দেখেছে, এবং শহরের লোকদেরও বলতে হয়েছে, চমৎকার! সভা শেষ হয়ে গেলে ময়দানে সামিয়ানা টাঙিয়ে রাত্রি দশটা পর্যন্ত গান-বাজনার আয়োজন হয়েছিল। এটা মহেন্দ্রর সখ। তাদের চারিপাশের কয়েকখানি গ্রামে অনেক ভালো ভালো গাইয়ে আছেন যাঁরা বাইরের সমাদর বড় একটা পাননি, অথচ সমাদৃত গাইয়ের চেয়ে কোন অংশে ন্যূন নন। জজ সাহেব গানের সমজদার শুনেই এই ব্যবস্থা সে করেছিল। এদের গান শুনে জজ সাহেব পরিতৃপ্ত হয়েছিলেন।

    সব চেয়ে খুশি হয়েছিল নরেন নিজে। এখানকার ম্যাজিস্ট্রেট ছোকরা সাহেব। এঁর ভাই মহেন্দ্রর সহকর্মী ডাক্তার ছিল। এল-আলামিনের শিবিরের শত্রুপক্ষের গোলায় সে মারা যায়। ওঁদের দুই ভায়ের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল। দুজনে অল্প ছোট-বড় ছিল। মহেন্দ্রকে ভায়ের সহকর্মী জেনে ম্যাজিস্ট্রেট যেন ছাড়তে চাইছিলেন না। সভার ভিতরে এবং সভার বাইরে যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ মহেন্দ্রর একখানি হাত তাঁর হাতের মধ্যে ছিল। ভায়ের সম্বন্ধে প্রশ্ন করতে গিয়ে ভদ্রলোকের চোখ বারবার ছলছল করে উঠছিল। অনেক কথাই তাঁর জানবার ছিল। মহেন্দ্র যথাসম্ভব সে সমস্ত প্রশ্নের উত্তর দেয়।

    বিদায়কালে স্টেশনে সকলের সঙ্গে করমর্দনের পর ম্যাজিস্ট্রেট মহেন্দ্রকে একেবারে বুকে জড়িয়ে ধরেন।

    বলেন, মেজর মুখার্জি, তুমি আমার ভাই। মনে থাকবে সে কথা? একদিন আসবে আমার বাংলোয়? তোমার তো গাড়ী আছে। আসবে একদিন?

    সন্তপ্ত ভ্রাতৃহৃদয়ের বেদনা মহেন্দ্রকে স্পর্শ করেছিল। গাঢ়কণ্ঠে সে বলেছিল, যাব, নিশ্চয় যাব।

    —কথা দিচ্ছ?

    —কথা দিচ্ছি।

    গ্রামের লোক বুঝলে, এবং যারা না বুঝতে চাইলে তাদের নরেন ধমকে বুঝিয়ে দিলে, মহেন্দ্র লোকটা কি দরের।

    রামলোচনের দিকে চেয়ে বললে, ভায়াকে নিয়ে বিপদ কম হবে না রামলোচনদা। সাহেবের তো যে রকম গদগদভাব ও তো নিত্যি আসবে। সঙ্গে সঙ্গে মেমসাহেবও না আসতে আরম্ভ করে। তাহলেই ফতুর! হাঃ হাঃ হাঃ!

    এ তো গেল নরেনের মুখের কথা। এর পরে আর পাঁচ জনের মুখে মুখে যখন কথাটা ছড়িয়ে পড়লো, তখন আর ম্যাজিস্ট্রেট কিংবা তাঁর মেমসাহেব নন, সপরিবার স্বয়ং লাটসাহেবের অভ্যর্থনার জন্যে গ্রামবাসী প্রস্তুত হয়ে রইলো।

    এর একটা ফল সদ্য সদ্য পাওয়া গেল।

    পাশের গ্রামের জমিদার হরসুন্দর বাবুর সঙ্গে শ্রীপুরের মুখুজ্যেদের চর নিয়ে একটা দাঙ্গা আসন্ন। দাঙ্গায় খুন-জখম যা হবার তা তো হবেই, অধিকন্তু একটা বড় মামলায় উভয় পক্ষকেই কম হয়রানি ভোগ করতে হবে না।

    ব্যাঙ্কের উদ্বোধন শেষ হবার সপ্তাহখানেকের মধ্যে হরসুন্দরবাবুর পক্ষ থেকে একজন বিশ্বস্ত লোক এসে জানালে, চর নিয়ে নরেনবাবুর সঙ্গে মামলা করবার ইচ্ছা হরসুন্দরবাবুর মোটেই নেই।

    নরেন ভালোমানুষের মতো বললে, এ তো খুব সুখের কথা। কিন্তু সেদিনও ইচ্ছা ছিল, এখন নেই কেন?

    লোকটি হেসে বললে, বুঝতেই তো পারছেন, জজ ম্যাজিস্ট্রেট থেকে লাটসাহেব পর্যন্ত সকলের সঙ্গে এখন আপনাদের যেরকম দহরম-মহরম, তাতে আপনাদের সঙ্গে ফৌজদারী করায় সুবিধা হবে না। ফৌজদারী না করলে ও মামলায় আর আছে কি? বাবু তো সব নিজের চোখেই দেখে গেছেন।

    —আজ্ঞে হাঁ। সেদিন তিনি দয়া করে পায়ের ধুলো দিয়েছিলেন। আদর-সম্মান কিছুই করতে পারিনি।

    —বলেন কি, আপনাদের দুই ভায়ের সৌজন্যে তিনি বড় আপ্যায়িত হয়েছেন। তাঁর ইচ্ছা, আগামী রাসের সময় আপনাদের দুই ভায়ের পায়ের ধুলো তাঁর গৃহে পড়ে। অবশ্য নিজেই তিনি আসবেন নিমন্ত্রণ করতে।

    —বিলক্ষণ! নিশ্চয়ই যাব।

    লোকটি ওঠবার সময় জিজ্ঞাসা করলে, মহেন্দ্রবাবু কি আছেন! বাবু তাঁকেও নমস্কার জানিয়েছেন।

    —সাহেব বোধ হয় বেরিয়েছেন।

    —নরেন বললে, ওরা তো বসে থাকতে পারে না। তিনি ফিরলে আমি আপনার কথা জানাবো। হরসুন্দরবাবুকেও আমাদের নমস্কার জানাবেন। একদিন দেখা হলে খুবই খুশি হব।

    লোকটি চলে যাবার পর নরেন মনে মনে হিসাব করে দেখলে ব্যাঙ্কের উদ্বোধনে যে টাকাটা তার খরচ হয়েছে, এক চর থেকেই তার দ্বিগুণ উশুল হয়ে যাবে এতে আর ভুল নেই। সে অত্যন্ত খুশি হল। এবং স্থির করলে, দু’তিন দিনের মধ্যে মহেন্দ্রকে ম্যাজিস্ট্রেটের বাংলোয় পাঠাতেই হবে। এত বড় সুযোগ হাতছাড়া করা যায় না।

    .

    এ তো গেল নরেনের কথা। আর মহেন্দ্রের?

    কাজ ফুরিয়ে যাওয়ায় সে একেবারে বেকার। আবার সেই বই পড়া আর বাগানে বেড়ানো। কিন্তু তাও ভালো লাগে না। তার কব্জাগুলোর জোড় যেন খুলে গেছে। বেশিক্ষণ ধরে কিছুই সে করতে পারে না। কোনো কাজেই মন বসে না।

    দেশে প্র্যাকটিসে বসবার সম্ভাবনা একেবারেই বিলুপ্ত। নরেনকে সেকথা বলবারই উপায় নেই। শোনামাত্র সে উত্তেজিত হয়ে উঠছে।

    —তুমি কী বলছ মহিন! ম্যাজিস্ট্রেট যার হাত চেপে ধরে ছাড়ে না, সে যাবে যত ছোটলোকদের চিকিৎসা করতে? কেন? কি দুঃখে বলো। কলকাতা গিয়ে চিকিৎসা ব্যবসা করতে চাও করগে। না চাও, চুপ করে বসে থাকো। কিছুই করতে হবে না তোমাকে। তুমি বসে থাকলেও আমাদের টাকা আসবে। কি করে, সে আর জিজ্ঞাসা কোরো না। মহেন্দ্র সেকথা জিজ্ঞাসা করলে না। বুঝলে, এখানে প্র্যাকটিস করার কোনোই সম্ভাবনা নেই। নরেনের উদগ্র আভিজাত্যবোধ এবং বিষয়বুদ্ধি তাকে তা করতে দেবে না।

    তাহলে এখন কি করবে সে? কলকাতায় ফিরে যেতে কি জানি কেন তার ইচ্ছাই করছে না।

    কাল বিকেলে একবার বেরিয়েছিল নদীর ধারে। করবী গাছের ঝাড়টি দেখে এল। কত ফুল তাতে ফুটেছে। মহেন্দ্রের বুকের ভিতরটা কেমন হু হু করে উঠলো। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলে না। চলে এল।

    গায়ত্রী কেমন আছে কে জানে। অনেকদিন ওদিকে যায়নি সে। যাবার কোনো উপলক্ষ্যও ঘটেনি সম্প্রতি। আশা করছে খুব সম্ভবত ভালোই আছে।

    এমনি এলোমেলো হাজারও চিন্তা।

    নরেন এসেছিল আজ দুপুর বেলায়। বারে বারে জেদ করে গেছে দু’একদিনের মধ্যেই একবার সদরে যেতে। অত করে সাহেব বলে গেলেন, না যাওয়াটা ভালো দেখায় না। বিশেষ, ওঁরা জেলার কর্তা। ওঁদের সঙ্গে সৌহার্দ্য রাখার প্রয়োজনও যথেষ্ট।

    সেকথাও সে ভাবছে।

    নিছক অলসভাবে দিন কাটানোর চেয়ে গাড়ীখানা নিয়ে একবার ঘুরে এলে মন্দ হয় না। সকালে যাবে, বিকেলে ফিরবে। সঙ্গে যদি বৌদি যান, তাহলে আরও আনন্দ হয়। কিন্তু বৌদি ইংরাজি জানেন না। সুতরাং ম্যাজিস্ট্রেটের বাড়ী তাঁকে নিয়ে যাবার অসুবিধা অনেক। আর নরেন যা নিষ্ঠাবান হিন্দু, ঘরের বৌকে সেখানে যেতে দেবে, এ ভরসা নেই।

    তবু মহেন্দ্ৰ উঠলো। বৌদির সঙ্গেই দেখা করবার জন্যে। কিন্তু দোতলার বারান্দায় উঠেই সে থমকে দাঁড়ালো।

    গায়ত্রী মধ্যেখানে বলে সুর করে রামায়ণ পড়ছে। তাকে ঘিরে বসে শুনছে মা আর বৌদি। জন্মদুঃখিনী জানকীর দুঃখে দু’জনেরই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।

    ওর পায়ের শব্দে মুখ তুলেই গায়ত্রী পড়া বন্ধ করে বইখানা একপাশে ঠেলে রাখলে।

    মা বললেন, মহিন! কি খবর?

    —খবর না থাকলে কি তোমাদের বাড়ি আসতে নেই?

    মা হেসে বললেন, তাই কি আমি বলেছি? শোনো কথা পাগল ছেলের! এমন সময় তো বড় একটা আসিস না। তাই জিগ্যেস করলাম।

    —বেশ করলে। কেঁদে তো বান এনেছ। ব্যাপারটা কি? সীতার বনবাস? আমি একটু শুনে কাঁদতে পাব না?

    সুবর্ণ ঝঙ্কার দিয়ে বললে, না। নাস্তিকদের আমরা রামায়ণ শোনাই না, কাঁদতেও দিই না। তার চেয়ে তুমি বরং ওই কোণে একটা মোড়া টেনে বসে বাইবেল পড়, আর যত খুশি হাস।

    বিরাজমোহিনী বললেন, আহা, তা শোনা না গায়ত্রী। বেশ পড়িস তুই। শুনতে চাচ্ছে ছেলেটা, একটু পড়না।

    সুবর্ণ বললে, বুঝতে পারছেন না মা, ঠাকুরপো ঠাট্টা করছে?

    —না, না। ঠাট্টা করবে কেন? ঠাকুর দেবতার বই, এ কি ঠাট্টা করবার জিনিস! তুই পড়।

    গায়ত্রী সাড়া দিলে না, পড়বারও লক্ষণ দেখালে না। যেমন নিঃশব্দে বসে ছিল, তেমনি বসে রইলো।

    মহেন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, থাকগে মা। রামায়ণ শোনবার মতো সৌভাগ্য করে তো আসিনি, তুমি আর কি করবে? তার চেয়ে বৌদি, যেজন্যে এসেছি সেইটেই বলি।

    সুবর্ণ বললে, হ্যাঁ, বাজে কথা ছেড়ে দিয়ে সেইটে বল।

    মহেন্দ্ৰ বললে, সেটা আর কিছুই নয়, তোমার হাতের চিঁড়েভাজা খাওয়ার জন্যে বিকেলে মনটা ভয়ানক ব্যাকুল হয়ে উঠলো। ভাবলাম, তোমার কাছে গিয়ে পড়লে, এর একটা ব্যবস্থা নিশ্চয়ই হতে পারবে।

    —নিশ্চয়ই পারবে। কিন্তু সাহেব মানুষের মন হঠাৎ চিঁড়েভাজার জন্যে লোলুপ হয়ে উঠলো কেন?

    —সে আমিও বলতে পারব না বৌদি। ধরে নাও সংসারে অকারণে যেমন আরও পাঁচটা দুর্ঘটনা ঘটে, এও হয়তো তেমনি ক’রেই ঘটেছে।

    সুবর্ণ হাসতে হাসতে উঠে গেল।

    গায়ত্রীর দিকে চেয়ে মহেন্দ্র বললে, তুমি এখন কেমন আছ?

    —ভালোই।

    বিরাজমোহিনী বললেন, তুই তো ওকে মরা বাঁচিয়েছিস বাবা। ওর মা সেদিন এসে তোর কী যশই গাইলে, আর কী আশীর্বাদই না করলে!

    মহেন্দ্র হেসে বললে, রোগীর মায়েরা আছে বলেই এখনও ডাক্তারের ভাগ্যে ওইটুকু জোটে মা। নইলে তাও জুটতো কি না সন্দেহ।

    গায়ত্রী ফিস ফিস করে বিরাজমোহিনীকে বললে, আমি আজকে উঠি জ্যাঠাইমা। আর একদিন আসব।

    বলে কোনো দিকে না চেয়েই গায়ত্রী নিঃশব্দে ধীরে ধীরে নেমে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Next Article বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Our Picks

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }