Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    মহাকাল – ২১

    একুশ

    বাইরে মোটর প্রস্তুত।

    মহেন্দ্র এবং পেনিলোপী মাকে প্রণাম করবার জন্যে উপরে গেল। উভয়েরই চিবুকে হাত দিয়ে বিরাজমোহিনী চুমু খেলেন। বললেন, মহিন আবার যখন আসবে মা, তখন তুমিও যেন এসো। কিন্তু এবারে আর একলা নয়, আমার ছেলেকে সুদ্ধ সঙ্গে এনো।

    মহেন্দ্ৰ হেসে বললে, এ রকম ভার তো কোনো শাশুড়ী বৌমাকে দেয়নি মা। ছেলেই বৌমাকে সঙ্গে আনে, বৌমা নয়।

    সবাই হাসতে লাগলো।

    কিন্তু বিরাজমোহিনী ঠকবার পাত্রী নন। বললেন, আমাদের কালে তাই ছিল বাবা। কিন্তু তোমাদের কালে সবই যে উলটো হয়েছে। এখন বৌমাই ছেলেকে নিয়ে আসে।

    খোঁচাটা পেনিলোপী উপভোগ করলে। বুঝলে, মহেন্দ্রের জন্যেই অকারণে এই খোঁচাটা সে খেলে।

    বললে, আসব বই কি মা। সামনের ফাল্গুনে মহিনের বিয়ে দিন। সবাই মিলে আনন্দ করা যাবে ক’দিন।

    মহেন্দ্রের বিবাহের কথায় বিরাজমোহিনীর মুখে একটা বিষণ্ণ ছায়া নামলো। বললেন, তোমরা পাঁচ জন আছ। খুঁজে পেতে ওর একটা কনে দেখে দাও। এ তো তোমাদেরই কাজ।

    পেনিলোপী হেসে বললে, কিন্তু ছেলেতো আপনার ভালো নয়। ওর কনে দেখার ফ্যাসাদ আছে।

    সায় দিয়ে বিরাজমোহিনী বললেন, মিথ্যে বলোনি মা। ফ্যাসাদ সত্যিই আছে। ওকে নিয়ে সারাজীবন আমি জ্বললাম। তবে তোমাদের কথা শুনতেও হয়তো পারে।

    পুত্রের সঙ্গে আসন্ন বিচ্ছেদ-বেদনায় মায়ের গলা ভারী হয়ে এলো।

    দোতলায় নামতেই দেখা হলো সুবর্ণের সঙ্গে।

    সুবর্ণ ওদের আসা বোধ হয় টের পায়নি। গালে একটি পান দিয়ে নেমে যাচ্ছিল। ওদের দেখে মুখের পানটা তাড়াতাড়ি ফেলে দিয়ে হাসতে হাসতে কাছে এল। পেনিলোপী বুঝতে পারলে না, কেন পান ফেলে দিলে। কিন্তু মহেন্দ্ৰ বুঝলে।

    মহেন্দ্র সুবর্ণের পা ছুঁয়ে প্রণাম করলে। পেনিলোপী নমস্কার করে ওর হাত দুটি জড়িয়ে ধরলে।

    বললে, অনেক অত্যাচার করে গেলাম দিদি। চলে গেলে যেন গালাগালি দেবেন না।

    সুবর্ণ হেসে বললে, গালাগালি দোব না? তাও কি কখনও হয়? তোমার জন্যে যখনই মনটা খারাপ হবে, তখনই গালাগালি দোব। আবার কবে আসছ বলে যাও।

    —আবার আসব শীগগির। তোমাকে মোটর চালানো শেখাব বলেছি। আসতেই হবে।

    মহেন্দ্রের দিকে চেয়ে সুবর্ণ বললে, এবারে তুমি আমাকে অনেক রাগিয়েছ ঠাকুরপো। তোমার শাস্তি তোলা রয়েছে।

    হেসে মহেন্দ্র বললে, বেশ খানিকটা উঁচুতে তুলে রেখো বৌদি। কবে আসব ঠিক তো নেই। আসতে দেরি হতে পারে। আর নাও আসতে পারি। বলা তো যায় না।

    সুবর্ণ গম্ভীরভাবে বললে, ও সব বলতে নেই।

    কথাটা সুবর্ণ এমনই গম্ভীরভাবে বললে যে, মহেন্দ্র পরিহাসছলেও আর একটা কথা বলতে পারলে না।

    ওরা চলে আসবে এমন সময় গায়ত্রী ঘর থেকে বাইরে এসে দূরে থেকেই প্রণাম করলে। পেনিলোপী ছুটে গিয়ে হাত চেপে ধরলে :

    —তুমি এতক্ষণ কোথায় ছিলে ভাই? কাল বেড়াতে গেলে না। আজও লুকিয়ে ছিলে। কী ব্যাপার তোমার?

    গায়ত্রী হাসলে, কোনো উত্তর দিলে না।

    মহেন্দ্র নির্বিকার দাঁড়িয়েছিল। হাত ঘড়িটা দেখে বললে, আর সময় নেই পেনিলোপী।

    —হ্যাঁ, চল—বলে গায়ত্রীর হাতে একটা চাপ দিয়ে পেনিলোপী মহেন্দ্রর পিছু পিছু নেমে গেল।

    .

    সত্যই বেশি সময় আর ছিল না। ওরাও স্টেশনে পৌঁছুলো, ট্রেনও এসে পড়লো। নরেন ওদের সঙ্গে স্টেশন পর্যন্ত এসেছিল। ওদের ট্রেনে উঠিয়ে দিয়ে, পেনিলোপীকে আবার আসবার জন্যে বারবার অনুরোধ জানিয়ে ট্রেন ছাড়লে পর বাড়ী ফিরলো।

    পেনিলোপী বসে রইলো জানালায়। দেখতে লাগলো চলন্ত দৃশ্য। মহেন্দ্র একদিকের বেঞ্চে বিছানাটা পেতে নিঃশব্দে শুয়ে পড়লো।

    বললে, আমি ঘুমিয়েও যেতে পারি পেনিলোপী। জংশন এলে আমাকে উঠিয়ে যেন চা দিও।

    পেনিলোপী বললে, জংশন কেন, যেখানে ইচ্ছা সেখানেই চা খেতে পারো।

    —জংশনের আগে আর কোথাও চা পাওয়া যায় না।

    —তা জানি মশাই। কিন্তু ওই সবের ভেতর কি আছে জানো?

    বলে মাথার উপরকার বাঙ্কের দিকে পেনিলোপী সহাস্যে অঙ্গুলি নির্দেশ করলে।

    —কি ওগুলো?

    —খুলে দেখিনি, শুনলাম ফ্লাস্কে চা আছে আর টিফিন ক্যারিয়ারে খাবার আছে। তোমার দাদার কাণ্ড! আশ্চর্য মানুষ!

    তারপর বললে, তোমাকে দেখে বোঝা যেত তোমাদের অবস্থা ভালোই। কিন্তু তোমরা যে এত বড়লোক, তা জানতাম না।

    মহেন্দ্র সংশোধন করে দিয়ে বললে, তোমরা মানে আমি নই, দাদা।

    পেনিলোপী সবিস্ময়ে বললে, তার মানে?

    —মানে বাবা তাঁর সম্পত্তি একা দাদাকেই দিয়ে গেছেন। কিন্তু সে কথা দাদা আমাকে জানতে দিতে চান না।

    —কেন?

    —সম্ভবত স্নেহবশে। পাছে আমি মনে দুঃখ পাই।

    —কেউ কি একথা জানে না?

    —সবাই জানে, কিন্তু দাদার মুখে কেউ কখনও শোনে নি। সুতরাং কেউই এ বিষয়ে ঠিক সুনিশ্চিত নয়।

    —তবে তুমি জানলে কি করে?

    —আমিও নিশ্চয় করে কিছু জানি না। শুনেছি মাত্র। কিন্তু দাদার কাছে যাচাই করার চেষ্টা করিনি। তবে আমার বিশ্বাস কথাটা মিথ্যে নয়।

    —সুবর্ণ জানে না?

    —বোধ হয় না।

    —তুমি বলতে চাও, তোমার দাদা নিজের স্ত্রীর কাছেও এ কথা গোপন করেছেন।

    —দাদা তা পারেন।

    একটু থেমে পেনিলোপী বললে, গুজবও তো হতে পারে।

    —তাও পারে, কিন্তু তা নয়। আমাকে দেখলেই মায়ের মুখ ম্লান হয়ে যায়। সন্দেহ হয়, একমাত্র তিনিই হয়তো ব্যাপারটা জানেন এবং জেনে খুব অশান্তি ভোগ করছেন।

    —কিন্তু তোমার বাবার এরকম করার কোনো কারণ আছে?

    —আছে। এবং অত্যন্ত সঙ্গত কারণই আছে। সত্যি কথা বলতে কি এর জন্যে বাবা, দাদা অথবা অন্য কারও ওপর আমার কোনো রাগ নেই।

    —কি তোমার অপরাধ?

    —অপরাধ অত্যন্ত গুরুতর। আমি ব্রাহ্মণ সন্তান হয়েও আচারভ্রষ্ট। আমি কালাপানি পার হয়েছি, জাত মানি না, উপবীত ত্যাগ করেছি।

    —এ আর আজকাল এমন কী গুরুতর অপরাধ!

    —কিছুই নয়। কিন্তু আমার বাবাকে আমি ভালো করেই জানি। তাঁর কাছে এর চেয়ে গুরুতর অপরাধ আর নেই। এবং সম্পত্তিটা যখন তাঁর, তখন এবিষয়ে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত নয় কি?

    মহেন্দ্র হাসতে লাগলো।

    তারপর বললে, উত্তর আফ্রিকা গেলে, কিংবা মুসলমানের হাতে মুর্গির মাংস খেলে জাতিচ্যুত করবে সমাজের এমন আঁটাআঁটি বাংলাদেশে খুব কম জায়গাতেই তুমি পাবে। কিন্তু আমাদের এইদিকটা ব্রাহ্মণপ্রধান। বহু পণ্ডিতের বাস এখানে। তার উপর আমাদের বংশের মতো একটি অত্যন্ত গোঁড়া এবং নিষ্ঠাবান বংশের হাতে জমিদারী থাকায়, এই দিকটা এখনও ঊনবিংশ শতাব্দীর আওতা ছাড়িয়ে যেতে পারেনি। এত গোঁড়ামি তুমি আর কোথাও পাবে না।

    দুজনেই নিঃশব্দে বসে রইল।

    ট্রেন স্টেশনের পর স্টেশন পার হয়ে যায়। মহেন্দ্র পাশ ফিরে শুয়ে। সম্ভবত ঘুমুচ্ছে। পেনিলোপী জানালার বাইরে চেয়ে পল্লীবাংলাকে দেখছে। তার গরু-চরা মাঠ, পদ্ম-ফোটা পুকুর, পানাবোঝাই খাল।

    হঠাৎ এক সময় ডাক শুনলে, পেনিলোপী!

    চমকে মুখ ফিরিয়ে পেনিলোপী জিজ্ঞাসা করলে, ঘুম ভাঙলো?

    —ঘুমোইনি তো।

    সবিস্ময়ে পেনিলোপী বললে, জেগে জেগেই এতক্ষণ মুখ বুজে পড়ে ছিলে? আশ্চর্য!

    মহেন্দ্র বললে, চিরজীবনই তো তাই রইলাম পেনিলোপী। ওইটুকুই তো আমার অহঙ্কার!

     —ডাকছিলে কি জন্যে?

    —দেখ তো খাবার-টাবার কি কি আছে? ক্ষিধেও পেয়েছে, বিশেষ একটু চা নইলেই নয়।

    টিফিন-ক্যারিয়ার খুলে পেনিলোপী আবাক! লুচি, চপ, কাটলেট, মাছের ফ্রাই, আলুরদম থেকে বড় বড় রসগোল্লা এবং নতুন গুড়ের সন্দেশ পর্যন্ত সবই আছে। আর তা এত বেশি পরিমাণে যে বলবার নয়।

    পেনিলোপী সভয়ে বললে, এ বোধ হয় আমাদের জন্যে নয়।

    —তার মানে?

    ঘাড় নেড়ে পেনিলোপী সজোরে বললে, আমাদের জন্যে কখনই নয়। এতে যা আছে তাতে আমাদের কলকাতার গোটা পাড়ার লোককে খাওয়ানো যায়।

    মহেন্দ্র উঠে বসে বললে, ঠিকই হয়েছে। আমার দাদার ব্যবস্থাই ওই রকম। ও রকম না হলেই সন্দেহের কারণ ঘটতো। আমার কেবল আশঙ্কা হচ্ছে, এই অবেলায় দাদাকে গিয়ে আবার স্নান করতে হবে। অথচ শরীর তাঁর ভালো নয়।

    —স্নান করতে হবে কেন?

    —কারণ ইব্রাহিমের রান্না ঐ অখাদ্যগুলো যে-মোটরে এসেছে, সেই মোটরে তিনি নিজেও এসেছিলেন।

    —এগুলো মোটরে তো আসেনি। ইব্রাহিম হাতে করে নিয়ে এসেছিল।

    স্বস্তির নিঃশ্বাস ফেলে মহেন্দ্র বললে, বাঁচা গেল। এই অবেলায় স্নান করে দাদা যদি বা বাঁচতেন, মোটরখানা বাঁচতো না।

    —মোটরটাকেও স্নান করাতেন না কি?

    —তা ছাড়া উপায় ছিল না। মুর্গির কাটলেট ও-মোটরে এলে ওকে স্নান করতেই হত। তা সে যাক গে, কি আছে ছাই-ভস্ম বের করো। যতদূর পারি ওগুলো খেয়ে নিঃশেষ করে দিই। অবশিষ্ট রেখে দাও, বসন্তকে দেওয়া যাবে।

    —সেই ভালো।—বলে পেনিলোপী দুটো প্লেটে দুজনের খাবার সাজিয়ে ফেললে।

    খেতে খেতে মহেন্দ্র জিজ্ঞাসা করলে, বসন্তের জন্যে তোমার মন-কেমন করছে না পেনিলোপী?

    —করছে বই কি! যা অগোছালো মানুষ, বাড়ীঘর হয়তো নরককুণ্ড করে রেখেছে!

    মহেন্দ্ৰ যোগ দিলে : হয়তো কোনো দিন খাওয়াই হয়নি, জামা-কাপড় ময়লা, যে মোজাগুলো সেলাই করে দিয়ে এসেছিলে, সেগুলো আবার ছিঁড়েছে, ফুলগাছগুলোয় জল দেওয়া হয়নি, টেবিলে ধুলো জমেছে আধ ইঞ্চি,—বুঝতে পারছি খুব মন-কেমন করছে। আর একটু চা দিতে পার পেনিলোপী?

    পেনিলোপী রেগে বললে, না পারি না। ওই ফ্লাস্কটায় আছে, ইচ্ছে হয় ঢেলে নাও।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Next Article বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Our Picks

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }