Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    মহাকাল – ৩

    তিন

    সকালে ছোট হাজরি খেয়ে মহেন্দ্র বেরুলো।

    অনেক দিন পরে গ্রামে ফিরে গ্রামখানিকে তার নতুন-নতুন লাগছিলো। ছোট-খাটো কত পরিবর্তন যে হয়েছে তার ইয়ত্তা নেই। কত খালি জায়গায় জঙ্গল গজিয়েছে, কত জঙ্গল জায়গা ফাঁকা হয়েছে। কত নতুন বাড়ী উঠেছে, কত পুরোনো বাড়ী ভেঙে গেছে।

    এই সমস্ত দেখতে দেখতে কত পুরোনো স্মৃতিই না তার মনে আসছিল। হঠাৎ এক সময় দেখলে সে তাদের সদর বাড়ীর মস্ত বড় উঠানে এসে দাঁড়িয়েছে।

    কাল বিকেলে বাড়ীর এই অংশটাকে তার বেশ জমজমাট মনে হয়েছিল। কিন্তু সত্যকার অবস্থার তুলনায় সে কিছুই নয়। এখন বুঝলে কত লোক তাদের সেরেস্তায় কাজ করে।

    পূর্ব এবং দক্ষিণ দিকের সমস্ত ঘরগুলোই কর্মচারীতে ভর্তি। ফরাস নয়, সমস্ত টেবিল-চেয়ারের ব্যবস্থা। শুধু পশ্চিম দিকের বড় ঘরখানার ফরাস আগের মতোই আছে। ওখান থেকে বৃদ্ধ রামলোচনের শীর্ণ তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসছিলে।

    জমকালো বেশি উত্তর দিকের অংশটা। দ্বারে একটা সবুজ রঙের পর্দা ঝুলছে। বাইরে টুলের উপর বসে একজন চাপরাসি।

    মহেন্দ্ৰ নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। হঠাৎ কার দৃষ্টিতে যে পড়ে যেতেই সমস্ত সদরটা মুহূর্ত মধ্যে চঞ্চল হয়ে উঠলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দিকের ঘরখানার পর্দা সরিয়ে নরেন হাসিমুখে বাইরে এসে দাঁড়ালো।

    —এসো, এসো।—নরেন হাসতে হাসতে বোধ করি সবাইকে শুনিয়ে শুনিয়েই বলতে লাগলো :

    —তুমি তো চিরকালই উঠতে দেরি কর। ভেবেছিলাম, এখনও ওঠোইনি বুঝি। ইউরোপে গিয়ে তোমার আগেকার অভ্যেস যে বদলে গেছে, সে কথা ভাবিইনি। চা খাওয়া হয়েছে?

    —আজ্ঞে হ্যাঁ।

    চলো তোমাকে সব ঘরগুলো দেখিয়ে আনি। দেখেই বুঝতে পারছ বোধ হয়, পশ্চিম দিকের ওটা হল আমাদের সেই জমিদারী সেরেস্তা, সেই রামলোচন ইত্যাদি ইত্যাদি। আর এই উত্তর দক্ষিণ পূর্ব সমস্তটা হচ্ছে সি. এইচ. মুখার্জি অ্যান্ড সন্স। প্রায় একশো জন কর্মচারী এখানে কাজ করেন। সবই এই গ্রামের, নয়তো কাছাকাছি গ্রামের ছেলে। অনেককেই তুমি চেন।

    অধিকাংশই মহেন্দ্রের চেনা মুখ। এরা সবাই তাদের গ্রামের স্কুল থেকেই পাশ করেছে। কেউ তার উপরে পড়তো, কেউ সঙ্গে, কেউ বা নিচে। তাকে দেখে সবাই সশ্রদ্ধভাবে উঠে দাঁড়িয়েছে। তার মধ্যে বিভূতির ভক্তিনম্র মুখের দিকে চেয়ে তার পক্ষে হাস্য সম্বরণ করা কঠিন হয়ে পড়লো।

    এই বিভূতি বোধ করি নরেনদের কিছু উঁচুতে পড়তো। মহেন্দ্র গিয়ে তার সঙ্গ ধরলো এবং পরের বৎসর তাকে ছাড়িয়েও চলে গেল। কিন্তু সেই এক বৎসরের মধ্যেই যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, মহেন্দ্র যুদ্ধে যাওয়ার আগে পর্যন্ত তা অব্যাহত ছিল।

    মেধা ছাড়া অন্য অনেক বিষয়ে উভয়ের মধ্যে একটা আশ্চর্য মিল ছিল। উভয়েই উচ্ছৃঙ্খল, খামখেয়ালী এবং স্নেহপরায়ণ। তা ছাড়া আর একটা বিভূতির ভগবদ্দত্ত ক্ষমতা ছিল, মুখে মুখে অনর্গল কবি-গান গাওয়া। এই সেদিনও, যুদ্ধে যাওয়ার আগে যখন সে বাড়ী এসেছিল, বিভূতির বাড়ী গিয়ে মুড়ি আর আলুর দম খেয়ে এসেছে। সেই বিভূতির এত ভক্তি!

    মহেন্দ্র উচ্ছ্বাসের সঙ্গে চীৎকার করে উঠলো, কিরে বিভূতি, কেমন আছিস?

    বিভূতি কি বলতে যাচ্ছিল। কিন্তু নরেনের শান্ত গম্ভীর কণ্ঠস্বরে সে থমকে গেল।

    নরেন গম্ভীর বিরক্ত কণ্ঠে বললে, আমার ঘরে এসো মহিন, তোমার সঙ্গে কথা আছে।

    .

    কথা আর কিছুই নয়, গুটিকয়েক মূল্যবান উপদেশ।

    নরেন্দ্র তাকে বুঝিয়ে বললে, এ গ্রামে এবং পাশাপাশি কয়েকটি গ্রামেও ম্যাট্রিক পাশ করা খুব কম ছেলেই আছে যারা সি. এইচ. মুখার্জি অ্যান্ড সন্সে চাকুরী করে না। যারা এখানে চাকরী করে তাদের সকলেই মহেন্দ্রের পরিচিত। কাউকে মহেন্দ্ৰ দাদা বলে, কেউ বা বন্ধু। কিন্তু সে-সব মহেন্দ্রকে ভুলে যেতে হবে। নইলে চাকুরীর ক্ষেত্রেও তারা এই সম্পর্কের সুযোগ নেবে। মহেন্দ্রকে সব সময় মনে রাখতে হবে, সে তাদের মনিব। নইলে তারা কাজে ফাঁকি দেবে, এবং এত বড় কারবার শেষ পর্যন্ত ফেল পড়ে যাবে। মহেন্দ্ৰ বললে, কিন্তু আমি তো এখানে থাকছি না দাদা! আমি কলকাতায় প্র্যাকটিস করতে বসছি।

    —অবশ্য। মেজর এম. এন. মুখার্জি ধান-চালের আর এটা-ওটার ব্যবসা নিয়ে জীবন কাটাতে পারে না। সে আমিও জানি।

    —নরেন সগর্বে বললে, কিন্তু যেখানেই থাক, তুমি ওদের মনিব। সেইটেই ওদের সঙ্গে তোমার সত্যকার সম্পর্ক।

    কথাটা মহেন্দ্রের ভালো লাগলো না।

    বললে, আমি আপনার সঙ্গে তর্ক করছি না দাদা। কিন্তু আমি যদি দেশে না থাকি এবং কারবারও না দেখি, তাহলে ওদের সঙ্গে পুরোনো সম্পর্ক বজায় রাখলে ক্ষতি কি?

    —ক্ষতি? ক্ষতি অনেক। ছ’ বছর ওদের আমি চরাচ্ছি, ওদের চিনি না? ওরা এক দুঃখ দশখানা করে তোমার কাছে দরবার করবে। হয়তো আমার বিরুদ্ধেও তোমার কাছে লাগাবে।

    এবারে মহেন্দ্র হেসে ফেললে।

    বললে, এক দুঃখ দশখানা করে দরবার হয়তো করতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে আমার কাছে লাগাতে সাহস করতে পারে, এ নিশ্চয় আপনি বিশ্বাস করেন না।

    —করি ভাই, করি। এর চেয়েও বেশি বিশ্বাস ওদের ‘পরে আমার আছে।

    নরেন্দ্র হাসতে লাগলো।

    তারপর বললে, যাক সে কথা। তুমি যাবার কথা যখন তুললে তখন বলি, আসছে মাসের চার তারিখের মধ্যে তোমার যাওয়া তো হতে পারে না।

    —কেন?

    —চার তারিখে আমাদের নতুন ব্যাঙ্কের উদ্বোধন।

    —ব্যাঙ্ক!

    —হ্যাঁ। তোমাকে সব কথা বলা হয়নি। সেদিন সদরে গিয়েছিলাম এই ব্যাঙ্কটি নিয়েই,—পীপ্‌স্‌ ওন ব্যাঙ্ক। আমাদের শ্রীপুরে তার শাখা খুলছি। দত্তদের বাড়ীটা কেনা ইস্তক পড়েই আছে। এই ক’দিনে সেটাকে বেশ করে মেরামত করতে হবে। ওই বাড়ীটায় ব্যাঙ্ক হবে। ম্যাজিস্ট্রেট বাহাদুর রাজি হয়েছেন উদ্বোধন করতে।

    —তাতে আমার কি কোন কাজ আছে?

    —কিচ্ছু না। কাজ যা সে আমিই করব। তুমি শুধু তোমার মেজরের পোশাক পরে ম্যাজিস্ট্রেটের ডান দিকে বসে থাকবে। তিনি তোমাকে খাতির করবেন সেইটে দেখব, আর এই হতভাগা গাঁয়ের লোকগুলোকে দেখাব।

    সমস্ত কাজ ফেলে ম্যাজিস্ট্রেট কেন যে মহেন্দ্রকে খাতির করতে লেগে যাবেন সে নরেন্দ্রই জানে। মহেন্দ্র শুধু এইটুকু বুঝলে যে তার সম্বন্ধে তার দাদা একটা অসম্ভব রকমের আকাশ-কুসুম রচনা করেছে। এখনি তাতে আঘাত দিতে মহেন্দ্রের করুণা হল।

    শুধু বললে, বেশ। তাই হবে।

    তারপর উঠতে উঠতে বললে, আমি ভিতরে চললাম দাদা। বৌদির সঙ্গে একটু…

    -ঝগড়া আছে? যাও। কিন্তু তোমার লাঞ্চ ক’টায়?

    লজ্জায় মহেন্দ্র আর সে কথার জবাব দিলে না। এক রকম দৌড়েই ভিতরে চলে গেল।

    .

    ভিতরে ঢুকতে সামনেই সুবর্ণলেখা।

    মহেন্দ্রকে দৌড়ে ঢুকতে দেখে সুবর্ণ কৃত্রিম উদ্বেগে জিজ্ঞাসা করলে, কি ব্যাপার! মেজর সাহেবকে কেউ তাড়া করলে না কি?

    —হ্যাঁ।

    —কে সে?

    —মেজর সাহেবের দাদা স্বয়ং। কিন্তু তোমরা আমাকে কি ভেবেছ বল তো? আমি সত্যিই সাহেব হয়ে গেছি?

    সুবর্ণর পরিহাস-তরল মুখের উপর হঠাৎ যেন একটা কালো ছায়া পড়লো।

    জিজ্ঞাসা করলে, কেন বল তো?

    মহেন্দ্র জিজ্ঞাসা করলে, আমি শ্রীমহেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পেটের দায়ে ডাক্তারী চাকরী নিয়ে যুদ্ধে গিয়েছিলাম। তার জন্যে দাদা আমাকে সাহেব সাজিয়ে বাগানবাড়ীতে বসিয়ে রাখতে চান কেন?

     সুবর্ণ নিরীহভাবে উত্তর দিলে, সে আমি কি করে জানব ভাই?

    —নিশ্চয়ই জানো। তুমি জানো না দাদার এমন কোনো ব্যাপারই থাকতে পারে না।

    সুবর্ণ গম্ভীরভাবে বললে, সত্যিই আমি জানি না ভাই। আমার মনে হয়…

    —কি মনে হয়?

    সুবর্ণ হেসে বললে, বোধ হয় তাঁর ধারণা ইউরোপ থেকে তুমি একটা কেও-কেটা হয়ে ফেরোনি।

    মহেন্দ্র বললে, দাদার সেই ভুলটাই তুমি ভেঙে দাও বৌদি। আমি নিতান্তই সাধারণ একটি ব্যক্তি। বাড়ী এসেছি বৌদির হাতে ঝাল-ঝোল- সুক্ত খেতে, ইব্রাহিম মিঞার হাতে ফাউল-কারি খেতে নয়। এইটে তুমি, যেমন করে হোক, দাদাকে বুঝিয়ে দাও।

    ওর আগ্রহাতিশয্য দেখে সুবর্ণ নিঃশব্দে কি যেন চিন্তা করলে। তারপর বললে, আমি চেষ্টা করব ঠাকুরপো। কিন্তু তোমার দাদাকে তো জানো কি রকম একজেদী।

    —আমি তো তাঁকে তোমার একান্ত অনুগত বলেই জানতাম। এ রকম একজেদী তো তিনি ছিলেন না।

    —সেইটেই তুমি ভুল জানতে ঠাকুরপো। উনি তোমারই মত একজেদী চিরকাল। শুধু তোমার মতো মুখে রাগারাগি করেন না।

    —তাহলে এখন উপায়?

    —জানিনে। কিন্তু উনি যখন ধরেছেন গ্রামের সকলের সামনে তোমাকে সাহেব বলে দাঁড় করাবেন, সকলের কাছে তোমার মর্যাদা ম্যাজিস্ট্রেট সাহেবের সমান বলে প্রতিপন্ন করবেন, তখন সহজে থামবেন বলে মনে হয় না। আমার মনে হয়, এই স্নেহের অত্যাচার অন্তত কিছুদিন নীরবে সহ্য করে যাওয়াই উচিত। পারবে না?

    —পারব। কিন্তু তার বদলে আমার কাছে তোমাকেও একটা কথা দিতে হবে।

    –কি বল?

    —রোজ দুপুরে চুপি চুপি তোমাকে আমার জন্যে ভাত পাঠিয়ে দিতে হবে। ইব্রাহিম লোকটি ভালো। আশা করি কখনই দাদাকে বলে দেবে না। বরং দিনের রান্নার দায় থেকে অব্যাহতি পেয়ে নিশ্চয় আমাদের আশীর্বাদই করবে।

    —কিন্তু আমার রান্না কি এখন তোমার ভালো লাগবে ঠাকুরপো?

    —খুব ভালো লাগবে বৌদি। কিন্তু সে তো তুমি চোখে দেখতে পাবে না। সত্যি বলছি তোমাকে, রাত্রের ডিনার যদি বা পারি, দিনের লাঞ্চ উপর্যুপরি কয়েকদিন খেতে হলেই একদিন পালাব।

    সুবর্ণ হেসে বললে, আচ্ছা, পালাতে আর হবে না মশাই। দিনের খাবারটা যেমন করেই হোক পাঠিয়ে দোব। তাহলেই হবে তো?

    এই মন্দের ভালো ব্যবস্থায় মহেন্দ্র খুশি হয়ে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Next Article বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Our Picks

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }