Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    মহাকাল – ৬

    ছয়

    বেণীমাধবের বাড়ীর অবস্থা নিতান্ত শোচনীয়।

    ভিতরের দিকে উঁচু-দাওয়াওলা এক-কুঠুরী একখানা ঘর। চালের খড় একেবারে পাতলা ধূসর হয়ে গেছে। বাখারীগুলো স্থানে স্থানে নরকঙ্কালের মতো অনাবৃত। বোঝা যায়, খড়ের অভাবে কয়েক বৎসরই ছাওয়ানো হয়নি। সামনে সদরের দিকে একটি চালাও ঘেরা নয়। তার বাইরের রাস্তার দিকের অংশ বৈঠকখানা হিসাবে এবং ভিতরের অংশ রান্নাঘর হিসাবে ব্যবহৃত হয়। মধ্যে সংকীর্ণ একফালি উঠান। তারও আধখানায় গায়ত্রী কিছু শাক, কাঁচা লঙ্কা এবং বেগুনের গাছ লাগিয়েছে।

    যতদিন দৃষ্টিশক্তি ছিল, বেণীমাধব সংসারের কাজকর্ম নিজেই করতেন। এখন আর পারেন না, করেনও না। অধিকাংশ সময় এখন সদরের চালায় বসে তামাক খান, লোকজনের সাড়া পেলে তাদের ডেকে বসিয়ে দুটো গল্প করেন এবং গ্রামের খবরাখবরও পান। দরিদ্র সংসারের ফুটা নৌকা কি করে যে চলছে, সে খবর তিনি রাখেন না, রাখা প্রয়োজনও মনে করেন না। অসহ্য হলে গৃহিণী মাঝে মাঝে চীৎকার করে জানাতে চান, কিন্তু গায়ত্রী মুখ চেপে ধরে।

    বলে, কী হবে মা শুনিয়ে? উনি তো কোনো সাহায্যই করতে পারবেন না। শুধু মনে কষ্ট পাবেন।

    নিজের সংসার সম্বন্ধে বেণীমাধবের কোনো কৌতূহল না থাকলেও পাড়া- প্রতিবেশীদের কৌতূহলের অভাব ছিল না। কিন্তু অনেক চেষ্টাতেও তারা এই সংসার চলার রহস্য উদ্ধার করতে পারেনি।

    মাত্র দু’টি বড় ছেলে বাইরে সামান্য কি চাকরী করে। নিজেরা খেয়ে-পরে যা সামান্য কিছু তারা পাঠাতে পারে, তাতে নুন-ভাত খেয়েও এ বাজারে মাসে দশটা দিনের বেশি চলবার কথা নয়। অথচ নুন-ভাত কি শাকভাত না জানলেও এ তো সবাই দেখতে পাচ্ছে যে, দিন চলে যাচ্ছে। প্রতিবেশীর কাছে ওদের কেউ কখনো একটি পয়সা, কি এক মুঠো চাল, কি একটা বেগুন ধার করতেও যায়না।

    কি করে এমন সম্ভব হয়?

    প্রতিবেশিনীরা মাঝে মাঝেই আসে। সহানুভূতির সঙ্গে গায়ত্রীর গুণগান করে বলে, সাক্ষাৎ মা-লক্ষ্মীকে গর্ভে ধরেছিলে সতুর মা। এমন মেয়ে হয় না। ওইটুকু মেয়ে কি করে যে এই সংসার চালাচ্ছে কাকপক্ষীতে জানতে পারে না। অমন মেয়েরও কপাল পোড়ে? পোড়া বিধেতার কি চোখ নেই গা?

    বিধাতা চিরকালই শান্তিপ্রিয়। অতি বড় মিথ্যা অভিযোগেরও তিনি কখনও প্রতিবাদ করেন না! এতেও চুপ করেই থাকেন। এমন কি যার পক্ষ হয়ে প্রতিবেশিনী এই মন্তব্য করে সেও নীরব থাকে। কোনো দিকে সাড়া না পেয়ে তারা হতাশভাবে চলে যায়। রহস্যের কোনো কিনারা হয় না।

    বস্তুত ব্যাপারটায় রহস্যও কিছু নাই। সে কথা জানে একমাত্র গোলকবিহারী।

    বিধবা মেয়ের জন্য মাও রাত্রে কিছু আহার করেন না। দিনেও অর্ধেক মাসই তাঁদের দুজনকে অভুক্ত থাকতে হয়। এবাড়ীর ছেলেমেয়েরাও এমনই শান্ত যে, আহার জুটুক, না জুটুক তারা কোলাহল করে না। এই বয়সেই দুর্ভাগ্যকে আত্মমর্যাদার সঙ্গে নিঃশব্দে মেনে নেবার শিক্ষা তাদের হয়েছে।

    কিন্তু মহেন্দ্রের খাবার দিন বেণীমাধবের নির্বিকার ভাব আর রইলো না।

    —ছেলেটা খাবে এখানে। কিন্তু নিতান্তই শাক-ভাত খাওয়াবি গায়ত্রী?

    গায়ত্রী বললে, তাছাড়া আর কি খাওয়াব বাবা? আর কী খাওয়াতেই বা আমরা পারি?

    —তা ঠিক।

    বেণীমাধব অনেকদিন পরে একটা দীর্ঘশ্বাস ফেললেন নিজের দারিদ্র্যজনিত অক্ষমতার জন্যে। মহেন্দ্রকে সত্যই তিনি ভালোবাসেন। তাকে ভালো করে খাওয়াতে পারলে তিনি আনন্দ বোধ করতেন।

    গায়ত্রী বললে, তিনি তো পর নন বাবা। এতে দুঃখ করবার কি আছে?

    —তা বটে।

    বললেন বটে, কিন্তু বেণীমাধবের বুকের উপর ক্ষোভের পাথরটা তেমনি চেপে বসেই রইল!

    গোলক বললে, আপনি বাইরে গিয়ে বোসো গে না ঠাকুরমশাই। আমরা দুই ভাই- বোনে যা পারি তাই করব। কি বলো দিদিমণি?

    গোলকের স্বর শুনে বেণীমাধব খানিকটা আশ্বস্ত হলেন। বললেন, তাই যা হয় কর বাবা, আমি আর মিথ্যে ভাবতে পারি না।

    বলে ঠুক ঠুক করে বাইরের দাওয়ার গিয়ে বসলেন।

    একটু পরেই তাঁর কণ্ঠস্বর শোনা গেল : আমাকে একটু তামাক দিও গোলক।

    .

    মহেন্দ্ৰ এল তখন একটা।

    তার গায়ে সাধারণ একটা গেঞ্জি। পরনে সাদাসিধে একখানি ধুতি গেঞ্জির উপর মালকোঁচা দিয়ে বাঁধা। এই গ্রামে ছেলেবেলায় যে বেশে সে ডাংগুলি খেলতো আর আম পেড়ে বেড়াত।

    পোশাক দেখে গায়ত্রী না বলে পারলে না : এ কী! সাহেবের এ কি বেশ!

    মহেন্দ্র জবাব দিলে না। শুধু হেসে বললে, রান্নার কত দেরি বল? ক্ষিদেয় নাড়ী চুঁই ছুঁই করছে।

    হেসে গায়ত্রী বললে, দেরি নেই। জায়গা করে দিচ্ছি।

    বড় ঘরের দাওয়ায় আসন পেতে গায়ত্রী জায়গা করে দিলে। আঙট-কলাপাতা ধুয়ে পেতে দিলে। তার মধ্যে পরিপাটি করে সাজিয়ে দিলে ভাত। পাশে পাশে নানা রকমের তরকারী এবং মাছ

    আয়োজন দেখে মহেন্দ্র বললে, ভারি ভুল হয়ে গেল গায়ত্রী।

    —কি আবার ভুল হল?

    মহেন্দ্ৰ বললে, ভেবেছিলাম নিতান্তই শাক-ভাত খাওয়াবে, ধুতি আর গেঞ্জিই যথেষ্ট। এ রকম জানলে আরও ভালো পোশাক পরে আসতাম।

    মহেন্দ্র হাসতে লাগলো।

    —তার আর উপায় নেই। তুমি বসে পড় বরং।

    —সেই ভালো।—বলে মহেন্দ্র খেতে বসলো।

    গায়ত্রী বললে, কলাপাতায় খেতে বোধ হয় তোমার অসুবিধা হবে মহিনদা।

    —হলেই বা করব কি বলো? ব্রাহ্মণের বাড়ী খৃস্টানের নিমন্ত্রণ। থালায় তো আর দেওয়া যায় না।

    গায়ত্রীর মুখ বেদনায় বিবর্ণ হয়ে উঠলো।

    বললে, সেজন্যে নয় মহিনদা।

    —তবে?

    গায়ত্রী আস্তে আস্তে বললে, কাঁসার থালা আর আমাদের একখানিও নেই। একে একে সবই বাঁধা গেছে।

    মহেন্দ্ৰ চমকে উঠলো। না জেনে একটা সাধারণ পরিহাস করে ফেলে তার লজ্জার আর শেষ রইল না। কি বলবে ভেবে না পেয়ে মুখ নামিয়ে নিঃশব্দে খেতে লাগলো।

    —ভাতের মধ্যেখানটা একটু গর্ত কর মহিনদা। ডাল দোব।

    মহেন্দ্র তাড়াতাড়ি পাতে খানিকটা গর্ত করে বললে, এই যে, এইখানে দাও। অল্প একটু দিও।

    এ রকম পরিতৃপ্তির সঙ্গে আহার মহেন্দ্র অনেক দিন করেনি।

    তার উপর না জেনে গায়ত্রীকে যে লজ্জা দিয়েছে তার ক্ষতিপূরণ করতে অনেক

    কিছু তাকে চেয়ে নিয়েও খেতে হল।

    ওঠবার সময় বললে, খাওয়াটা বড় বেশি হয়ে গেল গায়ত্রী।

    —কেন খেলে? শরীর খারাপ করবে না তো?

    —শরীর আমার খারাপ করবার নয়। সে ভয় করছি না। তবে…

    —একটা মাদুর বিছিয়ে দোব? একটু গড়িয়ে নেবে?

    —তাই দাও বরং। একটু গড়াতেই হবে বোধ হচ্ছে।

    গায়ত্রী বড় ঘরের মেঝেয় পরিপাটি করে একখানা মাদুর বিছিয়ে দিলে। নিজের বাক্স থেকে একখানা ফরসা তোয়ালে বার করে বালিশের উপর পেতে দিলে।

    মহেন্দ্র বললে, তুমি খেয়ে এসো। আমি ততক্ষণ একটু গড়াই।

    বলে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো।

    .

    অনেকক্ষণ পরে গায়ত্রী এসে দোরগোড়ায় বসলো।

    বললে, কিছু যুদ্ধের গল্প বল মহিনদা।

    —যুদ্ধের গল্প তো বলা যায় না গায়ত্রী। যুদ্ধ আর দারিদ্র্য, এর সত্যিকার গল্প হয় না।

    —কেন হয় না?

    —কারণ জিনিসটা অত্যন্ত বেশি বাস্তব। ওর ঠিক রূপ দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে, তোমরা যুদ্ধকে যত ভয়াবহ মনে কর, তত নয়। তা যদি হত তাহলে লক্ষ লক্ষ লোক বছরের পর বছর পৈশাচিক আনন্দে যুদ্ধ করতে পারতো না।

    —তুমি কখনও মানুষ কেটেছ?

    —কেটেছি, কিন্তু তরোয়াল দিয়ে নয়, ছুরি দিয়ে। আমি তো মানুষ মারবার জন্যে যাইনি গায়ত্রী, মানুষ বাঁচাবার জন্যে গিয়েছিলাম। কাটা-কুটির মধ্যে আহতদের উপর অস্ত্রোপচার করতে হয়েছে।

    —ভালো লাগতো?

    —ভালো-লাগা মন্দ-লাগার প্রশ্নই সেখানে ওঠে না। যুদ্ধক্ষেত্রে মানুষ ঠিক যন্ত্র হয়ে যায়। ট্যাঙ্কের যেমন ভালো-লাগা মন্দ লাগার বালাই নেই, যোদ্ধারও তেমনি নেই। সে এক আশ্চর্য অনুভূতি। ঠিক বোঝানো যায় না। স্নেহ নেই, দয়া নেই, ক্রোধ নেই, হিংসা নেই –যে সমস্ত প্রবৃত্তি মানুষকে ক্রমাগত এঞ্জিনের মতো ঠেলে সাধারণত সক্রিয় করে রাখে, তার কোনোটাই নেই। অথচ সক্রিয়তা শতগুণে বেড়ে উঠেছে। এ এক আশ্চর্য অবস্থা নয় কি?

    একটু থেমে মহেন্দ্র বলতে লাগলো :

    —সেই যুদ্ধক্ষেত্র থেকে ছ’বছর পরে আমি ফিরে আসছি গায়ত্রী। স্নেহ ভালোবাসার ক্ষুধা আমার মনে দ্বিগুণ জ্বলছে। অথচ দেখছি, আমার আত্মীয়-স্বজনেরা, আমার বাল্যবন্ধুরা, আমার গ্রামের লোকেরা আমাকে এড়িয়ে চলেছে। কত কষ্ট হচ্ছে বলো তো? গায়ত্রী একটুক্ষণ চুপ করে কি যেন ভাবলে। তারপরে বললে, একটা বিশেষ কথা বলব বলেই তোমাকে নিমন্ত্রণ করেছি। নইলে নিমন্ত্রণ আর কি? তোমারই টাকায় তোমাকে খাওয়ানো।

    গায়ত্রী হাসলো।

    মহেন্দ্র বললে, কি বিশেষ কথা?

    গায়ত্রী বললে, আমি মেয়েমানুষ। সব কথা জানি না। বাকিটা তোমাকেই কষ্ট করে জেনে নিতে হবে।

    অসহিষ্ণুভাবে মহেন্দ্ৰ বললে, সে জেনে নোব পরে। তুমি আসল কথাটা কি তাই আগে বলো।

    একটু ইতস্তত করে গায়ত্রী বললে, তুমি এখানে আর থেকো না।

    —কেন?

    —আমি শুনেছি—

    —কি শুনেছ?

    —জ্যাঠামশাই না কি কি একটা উইল করে গেছেন।

    —জ্যাঠামশাই মানে আমার বাবা?

    —হ্যা।

    —তার পরে?

    —তাতে নাকি তিনি এই কথা লিখে গেছেন যে, তুমি যদি জীবিত ফেরো এবং স্বধর্মনিষ্ঠ থাকো তাহলেই তুমি সম্পত্তির অংশ পাবে, নইলে নয়।

    গায়ত্রী বললে, বাগান বাড়ীতে রেখে নরেনদা তোমাকে দিয়ে প্রকাশ্যে যে অনাচার করাচ্ছেন, সেটা আমার কেমন ভালো লাগছে না। হয়তো মেয়ে মানুষের পাপ-মন বলেই…

    —খুব সম্ভবত তাই গায়ত্রী। দাদা আমাকে ছলে ছুতোয় ফাঁকি দিতে পারেন, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না।

    —তাই হোক মহিনদা, এ যেন মিথ্যেই হয়। তবু তুমি একটু খোঁজ নিও।

    মহেন্দ্র তাড়াতাড়ি উঠে পড়ে বললে, না, না। সে আমি পারব না। নিজের দাদার সম্বন্ধে অন্যের কাছে খবর নোব, সম্পত্তির এত লোভ আমার নেই। আজ আমি উঠলাম গায়ত্ৰী।

    —আর একটু বোসো। আমি এখনই আসছি।

    একটু পরেই ফিরে এসে গায়ত্রী বললে, তুমি অনেক বেশি টাকা দিয়েছিলে মহিনদা। এত টাকার দরকার ছিল না। এগুলো ফিরিয়ে নিয়ে যাও।

    মহেন্দ্ৰ সেদিকে চাইলেও না।

    হেসে বললে, তোমাদের দরকার না থাকতে পারে গায়ত্রী, কিন্তু আমার আছে। যাওয়ার আগে তোমার হাতের চমৎকার রান্না আর একদিন খাওয়ার ইচ্ছে রয়েছে, এবং সেদিন কাঁসার বাটির পর বাটি সাজিয়ে খাব। বুঝলে?

    বলে চলে গেল; গায়ত্রীকে আপত্তি জানাবার অবকাশই দিলে না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Next Article বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Our Picks

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }