Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    মহাকাল – ১৩

    তেরো

    গ্র্যান্ড হোটেলের চমৎকার একটি ঘরে মহেন্দ্র বসন্তদের খুঁজে বার করলে। একটা সোফায় পাশাপাশি বসে ওরা গম্ভীর ভাবে কি একটা আলোচনা করছিল।

    মহেন্দ্রকে দেখে বসন্ত আনন্দে চীৎকার করে উঠলো :

    —মহেন্দ্ৰ! কী আশ্চর্য! এত শীগগির তুমি আসতে পারবে, এ আমিও ভাবিনি। অথচ তোমার জন্যে সমস্ত কাজ আমাদের আটকে। কেনা-কাটা সবই বাকি। দাঁড়াও, দাঁড়াও, তোমাদের পরিচয় করিয়ে দিই : মেজর মহেন্দ্র মুখার্জি। শুধু বললেও ইনি রাগ করবেন না। আমার ছেলেবেলার বন্ধু, সবচেয়ে বড় সত্যিকারের বন্ধু। আর ইনি—

    ওর মুখের কথা কেড়ে নিয়ে মহেন্দ্র বললে, মিস পেনিলোপী।

    দুজনেই বিস্মিতভাবে বললে, পেনিলোপী!

    মেয়েটির প্রসারিত কর মর্দন করে মহেন্দ্র বললে, হাঁ। মিস পেনিলোপী। এই নাম আমি ওঁকে দিয়েছি এবং এই নামেই ডাকব বলে প্রতিজ্ঞা করেছি, তা নাম ওঁর যাই হোক। তোমাদের পছন্দ হচ্ছে না? মিস পেনিলোপী, কিংবা তারও চেয়ে বড়। পেনিলোপী প্রিয়তমের জন্যে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছিলেন শুধু। ইনি তারও চেয়ে এগিয়েছেন। সাত সমুদ্র পেরিয়ে নিজেই চলে এসেছেন।

    এতক্ষণে ব্যাপারটা বুঝে ওরা দু’জনেই খুব পরিতৃপ্তির সঙ্গে হাসতে লাগলো।

    মেয়েটি উচ্ছ্বসিত কণ্ঠে মন্থর ইংরিজিতে বললে, না, না, গোড়াতেই আমাকে অত বড় করে দেখবেন না। তাহলে শেষ পর্যন্ত হতাশ হতে হবে এবং সে দায়িত্ব আমার নয়।

    মহেন্দ্ৰ বললে, বাঃ! ইংরিজিও শিখেছেন দেখছি!

    বসন্তর দিকে কৃত্রিম কোপ-কটাক্ষ নিক্ষেপ করে মেয়েটি বললে, শিখতে হয়েছে। ওই ওঁরই জন্যে। আমাকে উনি কম কষ্ট দিয়েছেন ভেবেছেন। তার শাস্তি সবই তোলা আছে।

    বসন্ত হেসে বললে, শাস্তির আরও একটু বাকি আছে। এবারে বাংলাটাও শিখে ফেলতে হবে। সে ভার দোব মহিনের উপর।

    মহেন্দ্রকে আর আটকে রাখা কঠিন হল।

    বললে, জানেন পেনিলোপী, বসন্তর চিঠি পাওয়া পর্যন্ত আপনাকে কল্পনা করতে চেষ্টা করেছি। কেমন আপনি দেখতে, কেমন আপনার কথা, এই সব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি প্রায় যথাযথ আপনাকে এঁকেছি। কেবল গালের আপেল দুটোর কথা কল্পনা করতে ভুলে গেছলাম!

    পেনিলোপী লজ্জায় রাঙা হয়ে উঠলো।

    বসন্ত হো হো করে হাসতে লাগলো। বললে, মহেন্দ্র কবি, জানো? ও সারা জীবন স্বপ্নের জাল বুনছে। অথচ ডাক্তার।

    মহেন্দ্রের আবেগ তখনও মন্দীভূত হয়নি। বললে, আমার কথা থাক বসন্ত। কিন্তু তুমি ভাগ্যবান ব্যক্তি। তোমাকে আমি কনগ্রাচুলেট করি।

    বসন্ত কাজের কথায় এলো। বললে, তা করো। কিন্তু দশ তারিখের তো আর দেরি নেই। কেনা-কাটা সমস্ত আজ সেরে ফেলতেই হবে।

    মহেন্দ্র জিজ্ঞাসা করলে, ফর্দ করেছ?

    বসন্ত বললে, করেছি একটা। দাও তো ফর্দটা। তুমিও একবার চোখ বুলিয়ে নাও। আমরা দুজনেই আনাড়ি। কেউ আগে বিয়ে করিনি। সেইটেই ভুল হয়েছে।

    ওরা তিনজনেই হাসতে লাগলো।

    বসন্ত বললে, আগে চল একটা ওয়েডিং গাউন কিনে নিয়ে আসি।

    মহেন্দ্র দ্বিধাভরে বললে, ওয়েডিং গাউন!

    মেয়েটির দিকে চেয়ে বললে, আপনার কি তাই ইচ্ছা?

    মেয়েটি বললে, আপনি কি বলেন?

    —আমি বলি কি, তার চেয়ে চমৎকার একখানা বেনারসী শাড়ী ঢের বেশি সুন্দর হবে। এদেশে বিয়ের কনে তাই পরে।

    মেয়েটি সোৎসাহে বললে, তাহলে তাই হোক। বসন্ত, I must do in Rome as the Romans do কিন্তু আর দেরি নয় মহিন, এবারে বেরিয়ে পড়া যাক।

    মহেন্দ্র হেসে বললে, আর তর সইছে না?

    মেয়েটিও হেসে বললে, না।

    ওরা তিনজনে বাজার করতে বেরুলো।

    .

    বেনারসী দেখে পেনিলোপীর ভারী আনন্দ। অনেকগুলো রকম-বে-রকমের শাড়ী কিনলে। পেনিলোপী বলেই ওকে ডাকা যাক। এখন থেকে অন্য নাম ওর গেল মুছে। এই নামই বাহাল হোল।

    শাড়ী-ব্লাউজ-সায়া ভারতবর্ষের মেয়েরা যা পোশাক পরে সবই খুঁটিয়ে কিনলে পেনিলোপী। সে বড় কম সময়ের ব্যাপার নয়।

    মহেন্দ্ৰ বললে, দেখছি একটি বিষয়ে সব মেয়েরাই এক, পেনিলোপী। রং-বেরঙের পোশাকের মধ্যে ফেলে দিলে তাদের আহার-নিদ্রা জ্ঞান থাকে না। তা সে মেয়ে ভারতবর্ষেরই হোক, আর গ্রীসেরই হোক

    তাড়াতাড়ি হাত-ঘড়িটা দেখে পেনিলোপী লজ্জিত হোল।

    —ওঃ! বারোটা বাজে! তুমি এক কাজ কর না বসন্ত, হোটেলে একটা ফোন করে দাও, আজকের লাঞ্চে আমাদের একজন অতিথি আছেন।

    মহেন্দ্র বিব্রতভাবে বললে, সে আবার কি?

    পেনিলোপী ওর হাতে চাপ দিয়ে বললে, থামুন না। আজ কি নাকালটা আপনার করি দেখুন।

    মহেন্দ্রকে ও ছাড়ল না। কাপড়ের দোকান থেকে নিয়ে গেল হোটেলে।

    লাঞ্চে বসে মহেন্দ্ৰ বললে, আমার কি মনে হচ্ছে জানো বসন্ত, মৌর্যশাসনকালের পূর্বে কিংবা পরে এমন দিন আর আসেনি। আমরা যেন সম্রাট চন্দ্রগুপ্তের যুগে ফিরে গেছি।

    —কি করে?

    —গ্রীস আর ভারত এই দুটো প্রাচীন দেশের মধ্যে মিলন সেই একদিন ঘটেছিল আর এই ঘটতে চলেছে।

    কথাটা সবাই উপভোগ করলে। একটা রোমান্সের সৃষ্টি করার অসাধারণ ক্ষমতা মহেন্দ্রের আছে।

    পেনিলোপী বললে, কিন্তু সেদিনের সঙ্গে আজকের কত তফাৎ। পৃথিবী সেদিনের চেয়ে আজ কত ছোট হয়ে গেছে। আজকে বিমানে গ্রীস ক’ঘণ্টারই বা পথ! আর ভাবুন তো আলেকজান্ডারের সময়ের কথা। সে-তুলনায় দূরের মানুষের কাছেও আমরা আজ কত বেশি পরিচিত।

    সেই গতি, Speed-এর কথা!

    পেনিলোপী বললে, আজ আমাকে আসতে দেখে অবাক হচ্ছেন, শীগগিরই হয়তো দেখবেন মঙ্গল গ্রহের মেয়ে নেমে আসছে পৃথিবীর ছেলেকে বিয়ে করবার জন্যে।

    বসন্ত বললে, আগে পৃথিবী যখন বড় ছিল, দূর যখন এত কাছে আসেনি তখন একটা সমাজব্যবস্থা চলেছে। তুমি রাঢ়ী ব্রাহ্মণ, আমি বারেন্দ্র, আমাদের মধ্যেও বিবাহের চলন নেই। তখনকার দিনে মেদিনীপুর থেকে রাজসাহীতে বিয়ে করতে যাওয়া সহজও ছিল না। মানুষ তখন ছোট ছোট গণ্ডীর মধ্যে বাস করত। আজ সে-অসুবিধা কেটে গেছে। আমাদের সমাজকেও আজ এই যুগের উপযোগী করে গড়ে তুলতে হবে। তা যদি না পারি, তাহলে আমরা ঠকব।

    মহেন্দ্র এই তো তাদের গ্রাম থেকে ফিরে আসছে।

    বললে, জাত যাবে যে হে!

    বসন্ত হাতের মুঠো শক্ত করে বললে, জাত যে যায় না, যাবার নয়, সেই কথাটাই প্রমাণ করতে হবে।

    মহেন্দ্র জিজ্ঞাসা করলে, কি ক’রে?

    —জাত যে গেল না সেইটে দেখিয়ে দিয়ে।

    —কিন্তু দেখাব কাদের? তারা যে চোখ বন্ধ করে রয়েছে!

    —চোখ বন্ধ করে কতদিন থাকবে মহেন্দ্র? চোখ একদিন তাদের মেলতেই হবে। শুধু একটা প্রচণ্ড ধাক্কার অপেক্ষা।

    পেনিলোপী হঠাৎ জিজ্ঞাসা করলে, আপনি বিবাহ করেছেন?

    —না।

    —করবেন না?

    —না। আমি স্থির করেছি, মঙ্গল গ্রহ থেকে মেয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব।

    সবাই হাসতে লাগলো।

    ওদের খাওয়া হয়ে গিয়েছিল।

    পেনিলোপী মহেন্দ্রের হাত ধরে হাসতে হাসতে বললে, আপনার পালানো চলবে না মহিন। আবার আমরা এখনই বাজার করতে বেরুবো। আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে।

    .

    মধ্যেকার চারটে দিন মহেন্দ্র ওদের সঙ্গে খুব ঘুরলো। কেনা-কাটা খুব বেশি ছিল না। অত্যন্ত সংক্ষেপে এবং অত্যন্ত সংযতভাবেই বিবাহ সম্পন্ন হলো। তিন আইনের বিবাহ। ঝামেলা বিশেষ নেই। বসন্ত নিমন্ত্রণ বিশেষ করেনি। শুধু তার দু’তিনজন অত্যন্ত অন্তরঙ্গ বন্ধুকে হোটেলে নিমন্ত্রণ করেছিল।

    সংযত আমোদ-প্রমোদের মধ্যে যখন উৎসব শেষ হোল, তখন রইল বসন্ত, পেনিলোপী আর মহেন্দ্র।

     বসন্ত বললে, এইবার আমাদের একটা বাড়ী দেখে দাও মহেন্দ্র। আমরা গৃহী হয়ে বসি।

    মহেন্দ্র বললে, সেইটেই মুশকিল। বাড়ী পাওয়াই কঠিন। কলকাতায় বাড়ী পাওয়া যাচ্ছে না।

    –কেন?

    —সে অনেক ব্যাপার। মোট কথা বাড়ী সহজে পাবে না। তবে আমি অকারণেই একটা বাড়ী নিয়ে আছি। কিন্তু পাড়াটা একেবারেই দিশী। যদি মেমসাহেব নিয়ে থাকতে আপত্তি না থাকে, আমি উপরের তলাটা তোমাদের ছেড়ে দিতে পারি।

    বসন্ত উৎসাহের সঙ্গে বললে, কি আশ্চর্য! থাকতে পারব না কেন? পেনিলোপী আমরা কি দিশী পাড়ায় থাকতে পারি না?

    পেনিলোপী সানন্দে বললে, নিশ্চয় থাকতে পারি। বিশেষ মহিনের সর্বক্ষণের সাহচর্যই তো একটা মস্ত বড় প্রলোভন। বাড়ীটা কি রকম?

    মহেন্দ্ৰ বললে, সব কথাই বলি। বাড়ীটা আমি কেনার চেষ্টায় আছি। হয়তো হয়ে যাবে। তেতালা বাড়ী, কিন্তু বড় নয়, ছোট। প্রত্যেক তলায় বড় বড় দুটো করে ঘর আছে। তাতে তোমাদের চলবে?

    একটু চিন্তা করে পেনিলোপী বললে, তা চলে যাবে। কি বল?

    বলে বসন্তর মুখের দিকে চাইলে।

    বসন্ত চোখ বন্ধ করে এক মুখ সিগারেটের ধোঁয়া ছেড়ে বললে, সে আমি কি জানি? এর পর কি হবে, কি হবে না, সে ঠিক করবার ভার তোমার না?

    পেনিলোপী হেসে বললে, এখন থেকেই?

    —এখন থেকেই।

    মহেন্দ্রের দিকে চেয়ে পেনিলোপী বললে, বেশ, তাহলে কবে তোমার বাড়ীটা দেখতে যাচ্ছি বল?

    —যে কোন মুহূর্তে। আমার গরীবখানার দ্বার তোমাদের জন্যে সমস্ত সময়ই উন্মুক্ত।

    — তাহলে আজ বিকেলে যাব। বাড়ী থেকো যেন।- পেনিলোপী বসন্তের দিকে চেয়ে বললে,—দু’খানা ঘরে একটু অসুবিধা হবেই। কিন্তু আমি ভাবছি যতদিন তোমার রোজগার না হচ্ছে, ততদিন একটু কষ্ট করেই চলব আমরা। দুটি তো প্রাণী, একটি চাকর হলেই আমাদের চলে যাবে।

    মহেন্দ্র বললে, এইবার কাজের কথায় আসা যাক! তুমি তো আর এখন বাউণ্ডুলে নও বসন্ত, দস্তুরমতো গৃহী। রোজকারের কি ব্যবস্থা করছ?

    বসন্ত বললে, কি বলো তো? চাকরী-বাকরী একটা হলেই বোধ হয় ভালো হয়। কিন্তু তার তো খুব বেশি সম্ভাবনা দেখছি না। তুমি কি ঠিক করছ?

    মহেন্দ্ৰ হেসে বললে, আমার তো চাকরীর আশা নেই। হয় প্র্যাকটিসে বসতে হবে, নয়, এবং এইটেই আমার ইচ্ছা, একটা ক্লিনিক খুলতে হবে।

    —আমাকে সঙ্গে নেবে?

    —সে তো ভালোই হবে। একটা ঘর ভালোমত দেখতে হয়।—মহেন্দ্র আগ্রহভরে বললে,- তুমি এস বসন্ত। আমার মুশকিল কি জানো, আমার নৌকো নোঙর-করা নেই। ভেসে যাওয়ার আশঙ্কাই ষোলো আনা। তুমি থাকলে হয়তো বা মন লাগিয়ে স্থায়ীভাবে কিছু করতে পারি।

    এ বিষয়ে বসন্তর উৎসাহের কোনো অভাব দেখা গেল না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Next Article বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Our Picks

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }