Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    সরোজকুমার রায়চৌধুরী এক পাতা গল্প195 Mins Read0
    ⤶ ⤷

    মহাকাল – ২৪

    চব্বিশ

    জ্যৈষ্ঠের মাঝামাঝি মহেন্দ্র ফিরে এল।

    ক্লিনিকের খবর কি বসন্ত?

    বসন্ত হেসে বললে, ক্লিনিকের জন্যে কি বড্ড মন অসুখ করে উঠেছিল? সেই জন্যেই বুঝি তাড়াতাড়ি ফিরে এলে?

    মহেন্দ্র হাসতে লাগলো।

    বসন্ত জিজ্ঞাসা করলে, হঠাৎ ফিরে এলে যে?

    —ভেবে-চিন্তে তো যাইনি বসন্ত, যে ভেবে-চিন্তে ফিরব? কিন্তু পেশোয়ার যাওয়া আর হোল না।

    —কেন?

    —ভয়ানক গরম।

    —গরমের মুখেই তো তুমি বেরিয়েছিলে মহিন।

    মহেন্দ্র একটা হাই তুলে বললে, সে গরম নয় হে, রাজনীতির গরম। লীগের ‘প্রত্যক্ষ সংগ্রামের’ হুমকি ও-দিকটা গরম করে রেখেছে। ভয় হোল আর এগুতে।

    বসন্ত হেসে বললে, ভয় যদি কোথাও থাকে তাহলে এই বাংলা দেশেই, তুমি যেদিকে ছিলে সেদিকে নয়, বাদশা খাঁর পেশোয়ারে তো নয়ই।

    —তাই নাকি?

    —আজ্ঞে হ্যাঁ।

    —তা হোক গে। এবার স্থির করেছি, আর মিথ্যে ঘোরাঘুরি নয়, ক্লিনিকটা নিয়েই থাকব।

    —শুনে খুসি হলাম। উপার্জনে তোমার মতি হোক।

    মহেন্দ্ৰ হেসে বললে, হবে হে হবে।

    তারপর পেনিলোপীর দিকে চেয়ে বললে, আমি কেন ফিরলাম তার সত্যি কারণটা যদি শুনতে চাও তো বলি, পেনিলোপীর হাতের ‘প্রন কাটলেট’ খাবার জন্যে।

    পেনিলোপী গম্ভীরভাবে বললে, So kind of you.

    উদ্বিগ্ন সন্দেহে মহেন্দ্র বসন্তকে জিজ্ঞাসা করলে, পেনিলোপী যেন চটেছে মনে হচ্ছে বসন্ত?

    বসন্ত বললে, চটা বিচিত্র নয়।

    —সর্বনাশ! ও-ও কি ‘প্রত্যক্ষ সংগ্রাম’ ঘোষণা করবে নাকি? তাহলেই গেছি!

    ওর আসার সংবাদ পেয়ে পেনিলোপী যেমন নিঃশব্দে এসেছিল, তেমনি নিঃশব্দে চলে গেল।

    ওর যাওয়ার দিকে চেয়ে থেকে মহেন্দ্ৰ সভয়ে বললে, ব্যাপারটা তো ভালো বলে মনে হচ্ছে না বসন্ত।

    বসন্ত ওকে এতটুকুও প্রশ্রয় দিলে না। বললে, নয়ই তো। তুমি একখানা চিঠি পর্যন্ত দাওনি। মনে আছে?

    —তাই নাকি? না, না। একখানাও চিঠি দোব না, এমন হতেই পারে না।

    বসন্ত বিরক্ত দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললে, একখানি মাত্র দিয়েছিলে কাশী থেকে। তারপর আর দাওনি।

    —সর্বনাশ! এ তো আমার একবারও খেয়াল হয়নি। কিন্তু তুমি যেন আমাকে ত্যাগ কোরো না বসন্ত। তাহলে আমি একেবারে ‘মগ্ন পঙ্কে সুদুস্তরে’। চলো আমার সঙ্গে পেনিলোপীর কাছে। তার রাগ ভাঙানো দরকার।

    কিন্তু ওকে আর উঠতে হোল না। পেনিলোপী তখনই ফিরে এল। পিছনে একটা বেয়ারা। তার হাতের ট্রেতে চায়ের সরঞ্জাম। একটা প্লেটে কিছু সিঙাড়া, সন্দেশ।

    ট্রে’টা তার হাত থেকে নিয়ে টেবিলে রেখে পেনিলোপী জিজ্ঞাসা করলে, তোমার কি বিকেলে স্নান করার অভ্যাস আছে?

    মহেন্দ্ৰ সবিনয়ে বললে, আগে কি অভ্যাস ছিল কিছু মনে করতে পারছি না পেনিলোপী। যদি বল স্নানের অভ্যাসটা নতুন করে আরম্ভ করা যেতে পারে।

    পেনিলোপী তথাপি হাসলে না।

    খাবারের প্লেটটা মহেন্দ্রের দিকে এগিয়ে দিয়ে সে চা তৈরি করতে করতে বেয়ারাকে বললে, সাহেবের গোসলখানায় পানি দাও।

    .

    স্নান করে মহেন্দ্র যখন তার বসবার ঘরে ফিরলো, তখন ট্রেনের ক্লান্তি কেটে শরীরটা অনেকটা সুস্থ হয়েছে। দেখে, বসন্ত নেই কিন্তু পেনিলোপী একটা বোনা হাতে করে নিঃশব্দে বসে রয়েছে, বোধ করি তারই প্রতীক্ষায়।

    সভয়ে একবার তার দিকে চেয়ে মহেন্দ্র অদূরে একটা সোফার হাতলে ঠেস দিয়ে পা ছড়িয়ে শুলো।

    পেনিলোপী কোনো কথাই বললে না। যেমন নিঃশব্দে সেলাই করছিল তেমনি নিঃশব্দে সেলাই করে যেতে লাগলো।

    মহেন্দ্র তাতে আরও ভয় পেয়ে গেল। পেনিলোপীকে তোয়াজ করবার জন্যে বললে, তোমার এই গুণটি দেখে আসছি, তুমি অলসভাবে কখনও বসে থাক না।

    পেনিলোপী তথাপি সাড়া দিলে না।

    মহেন্দ্রও আর কিছু বলতে সাহস করলে না। একবার মনে হোল, কাউকে খবরের কাগজখানা আনতে বলে। আজকের কাগজ তার পড়াই হয়নি। কিন্তু কথা বলতেই সাহস হোল না। অর্ধশায়িত অবস্থায় পা দোলাতে লাগলো।

    দু’জনেই নীরব।

    হঠাৎ সেলাইটা একপাশে সরিয়ে রেখে পেনিলোপী জিজ্ঞাসা করলে, গায়ত্রী মরে এই কি তোমার ইচ্ছে?

    সর্বনাশ! একি প্রশ্ন!

    মহেন্দ্র বললে, এরকম ইচ্ছে আমার আছে বলে তো স্মরণ হচ্ছে না পেনিলোপী।

    —কিন্তু তাই তো মনে হচ্ছে। তার অবস্থা জানো?

    —কি করে জানব?

    —কেউ কিছু লেখেনি?

    —কে লিখবে?

    সত্যই তো কেই বা লিখবে? ফিট হচ্ছে, অমন কত মেয়েরই তো হয়। কিন্তু কেউ তো জানে না কেন ফিট হচ্ছে।

    পেনিলোপী বললে, রোজ দু’তিন বার করে তার ফিট হচ্ছে।

    —আমি তার কি করতে পারি বলো। হিস্টিরিয়া তো সামান্য ব্যাপার, তার অ্যাপোপ্লেক্সি হলে অ্যাপোপ্লেক্সি সারাতেও সে আমার কাছে আসবে না, সে তো তুমি জানো?

    তিক্ত কণ্ঠে পেনিলোপী বললে, জানি। কিন্তু তার ফিট কেন হচ্ছে তাও তো অনুমান করতে পারো।

    —না। কিছুই অনুমান করতে পারি না।

    —তোমার জন্যেই হয়েছে এই আমার দৃঢ় বিশ্বাস। তোমার হঠাৎ চলে যাওয়াটা, আমার মনে হয়, সে সহ্য করতে পারলে না। তার থেকেই এই ব্যাধির সৃষ্টি।

    —তাহলে আমাকে কি করতে বলো? এর পর কোথাও যেতে-আসতে গেলে তার অনুমতি নিতে হবে?

    যথাসাধ্য সংযতকণ্ঠেই মহেন্দ্ৰ কথা ক’টি বললে। কিন্তু তাতেও তার মনের বিরক্তি এবং অসহিষ্ণুতা পেনিলোপীর নিকট গোপন রইলো না।

    প্রদীপ্ত চোখে মহেন্দ্রের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে পেনিলোপী ধীরে ধীরে বললে, তুমি যে এত অমানুষ হয়ে গেছ তা ভাবিনি মহিন! গায়ত্রীর ওপর কি তোমার কোনো কর্তব্য নেই?

    —না, কিছুমাত্র না।

    গুলি-খাওয়া বাঘের মতো মহেন্দ্র লাফিয়ে সোফার উপর উঠে বসলো। বললে, সংসারে আমিই শুধু সকলের উপর কর্তব্য করে যাব পেনিলোপী? আর আমার বুক যে পুড়ে যাচ্ছে, মাথায় আগুন জ্বলছে, কোথাও এক মিনিট সুস্থ হয়ে বসতে পারছি না,—আমার উপর কি কারও কোনো কর্তব্য নেই? সব কর্তব্য কি শুধু আমিই করে যাব, বলতে চাও?

    মহেন্দ্রের জ্বলন্ত চোখ দুটোর দিকে চেয়ে পেনিলোপী ভয়ে এবং বিস্ময়ে থমকে গেল।

    মহেন্দ্ৰ বলতে লাগলো :

    —ও যে কী নিষ্ঠুর মেয়ে মানুষ, তার কিছু ধারণা তোমারও তো আছে। আমি জানি, আমার ওপর রাগ করার ওর কারণ আছে। ওকে একদিন অসহায় ফেলে রেখে আমি যুদ্ধে পালিয়েছিলাম। না যদি পালাতাম, সাহসের সঙ্গে যদি ওকে গ্রহণ করতে পারতাম, তাহলে ঘটনার স্রোত আজ অন্য দিকে বইতো। কিন্তু তখন বাবা বৰ্তমান, আমারও বয়স কম ছিল। সেই বয়সের দুর্বলতা এমন কিছু অমার্জনীয় অপরাধ নয়। তবু স্বীকার করে নিলাম আমি অপরাধী, আমার অপরাধের সীমা নেই। কিন্তু গোলক কি অপরাধ করেছে? তাকে কেন এমন করে কষ্ট দিচ্ছে ও?

    জিজ্ঞাসু দৃষ্টিতে মহেন্দ্র পেনিলোপীর মুখের দিকে চাইলে। পেনিলোপী কোনো উত্তর দিলে না।

    মহেন্দ্রের কণ্ঠস্বর ধীরে ধীরে কোমল হয়ে আসছিল। বললে, কলকাতায় আসবার আগের দিন আমি গোলকের বাড়ী গিয়েছিলাম। সে যে কত দরিদ্র এবং কত দুঃখী তুমি ধারণা করতে পারবে না। এই দুর্দিনে ওর জন্যে ওই কাপড়খানি কিনতে তাকে কতদিন যে উপবাস করতে হয়েছে এবং কত দুঃখ স্বীকার করতে হয়েছে সে আমি নিজেও ধারণা করতে পারি না। সেই কাপড় যে ফিরিয়ে দিতে পারে, তার অসাধ্য কি কিছু আছে বলে মনে কর?

    পেনিলোপী এর কোনো জবাব দিতে পারলে না।

    মহেন্দ্র সোফার পিঠে আরাম করে ঠেস দিয়ে বললে, না পেনিলোপী, এ ব্যাপারে আমার আর কিছুমাত্র কর্তব্য নেই। আমি হাত ধুয়ে ফেলেছি। বাকি জীবনটা আমাকে নিশ্চিন্তে কাটাতে দাও।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াচরাচর – সন্মাত্রানন্দ
    Next Article বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সরোজকুমার রায়চৌধুরী

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026
    Our Picks

    কুয়াশার ফুল – সায়ক আমান

    July 29, 2026

    একলব্য – হরিশংকর জলদাস

    July 29, 2026

    বসন্ত রজনী – সরোজকুমার রায়চৌধুরী

    July 29, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }