Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দুই বাংলার দাম্পত্য কলহের শত কাহিনী – সুনীল গঙ্গোপাধ্যায় ও ইমদাদুল হক মিলন সম্পাদিত

    ইমদাদুল হক মিলন এক পাতা গল্প1423 Mins Read0
    ⤶ ⤷

    দূরের গাড়ি – অগ্নি বসু

    দূরের গাড়ি – অগ্নি বসু

    ১.

    জ্যোছনের ঘুম আসছিল না। নক্ষত্ৰভরা আকাশের নীচে নির্বাক পৃথিবীকে চমকে দিয়ে ঝঝন্ বাজনা বাজিয়ে গাড়ীটা ছুটে চলেছে। বর্ধমান স্টেশন ছাড়িয়ে যাবার পর সামান্য যেন শীত শীত করতে লাগল। জ্যোছ খদ্দরের পাতলা চাদরখানি গায়ে দিয়ে, জানালার শার্সিতে মাথা ছুঁয়ে আধশোরা হয়ে বসেছিল। হু হু করে দূরের গাছপালা, আবছা আঁধারে-মোড়া বাড়ীঘর, আলোকিত জনহীন প্ল্যাটফর্ম ছুটে এসে দৃষ্টি ছুঁয়ে পলকে নিরুদ্দেশ হয়ে গেল। দুলতে দুলতে গাড়ীটা চলেছে। জ্যোছনের মুখোমুখি লোয়ার বার্থে বাবলি শুয়ে আছে। পাতলা সাদা চাদরে গলা পর্যন্ত ঢাকা, মাথার নীচে একটা কীটব্যাগ রাখা।

    হাতের কাছে ঘড়ি না থাকায় রাত কতো, জ্যোছ বুঝতে পারলো না। মাথার ওপর মৃদুনীল আলো সার বেঁধে জ্বলছে। পথ চলতে চলতে ঘুমিয়ে রয়েছে কত লোক। বিরাট এক মুসাফিরখানা দুলতে দুলতে দূর থেকে সুদূরে চলেছে। শেষ রাতের ক্ষয়া চাঁদের আবছা আলোয় চোখের ওপর একে একে ভেসে উঠলো মধুপুর স্টেশন, ঝঝা, কিউল জংশন। দুলতে দুলতে টেপাকলের জলে মুখ ধুয়ে নিতে ভারী অসুবিধে হচ্ছিল বাবলির। ভীষণ ঝাঁকুনি দিচ্ছে গাড়ীটা। ভোর এখনও হয়নি। আকাশে এখনও শেষরাতের ছোঁয়া লেগে আছে। রেললাইনের দুপাশে ঘুমিয়ে আছে ধু ধু রুক্ষ মাঠ, দুরের গাছপালা ছায়ার মতো দাঁড়িয়ে। এতে ভোরে কোনও দিন ঘুম ভাঙেনি বাবলির।

    গাড়ীটা একটা বড় স্টেশনে এসে দাঁড়াল।

    আলতো করে গায়ে ধাক্কা দিয়ে বাবলি জ্যোছনকে বল্লওঠো। তন্দ্রা ভেঙে বাবলির দিকে তাকিয়ে জ্যোছন শুধলো ‘এটা কোন স্টেশন?’—’পাটনা’ বাবলি উত্তর দিলো। উঠে বসল জ্যোছন। ট্রেনের জানালা দিয়ে হু হু করে ভোরের হাওয়া ভেসে আসছিল। মোগলসরাই স্টেশন পার হয়ে যাবার পর এতক্ষণে বাবলির মনে হল সে সত্যিই বাড়ী থেকে বহুদূরে, বিদেশে চলেছে। মার কথা মনে পড়ল। বাবার কথা, বাপ্পার কথা।

    .

    ২.

    ভিড় ঠেলে ঘন্টি বাজিয়ে রিকশাটা ছুটছিল। চওড়া রাস্তায় দুপাশে সাজানো গোছানো। দোকান। পথের পাশে বসে ফুল, বেলপাতা আর ফুলের মালা বিক্রী করছে কেউ কেউ। যতদূর চোখ যায় রাস্তায় মানুষ গাড়ী আর কখনো কখনো বড় সড় গরুদের জমজমাট ভীড়। অবাক হয়ে জ্যোছ চেয়ে দেখল বেশীর ভাগ দোকানের সাইনবোর্ডে হিন্দীর পাশাপাশি বাঙলা ভাষাও লেখা আছে। এতদূরে এসে বাঙলা বর্ণমালা দেখতে পেয়ে, অবাঙালী রিশওয়ালার মুখে ভাঙাচোরা বাঙলা ভাষা শুনতে পেয়ে জ্যোছনের ভারী ভালো লাগছিল। জ্যোছনের হাত আলতো করে ছুঁয়ে বাবলি ব—এখানে কতো রিক্শ দেখেছ? সামান্য থেমে বাবলি, আবার বল্ল-বেনারসে অনেক বাঙালী থাকে জানো তো। মনেই হয় না বাঙলার বাইরে এসেছি।

    নিরুত্তর জ্যোছন অপলকে অচেনা পথের দৃশ্য দেখছিল। বাবলি শুধোলো, কী ভাবছ, বল তো?

    —কিছু না।

    —তুমি জানো না, ছোড়দিরা ভীষণ ভালো লোক। ওদের বাড়ী গিয়ে উঠলে ওরা কিছু মনে করবে না, দেখো। জ্যোছন প্রশ্ন করল, ছোড়দি তোমার কেমন দিদি? বাবলি বল্ল-তোমায় তো বলেছি আগে। ভুলে গেছো? ছোড়দি আমার বড় মাসীর মেয়ে। আমার চেয়ে বয়সে বেশ বড়ো, অথচ দেখো আমরা বন্ধুর মতো।

    বাঙালীটোলার এই গলিটার ভেতরে রিকশ ঢোকে না। হেঁটে হেঁটে গলির ভেতরে ঢুকে বাড়ীটা খুঁজে খুঁজে বার করল বাবলি। দেয়ালের চুনবালি পলেস্তারা খসে পড়া সেকেলে বাড়ী। ভারী কাঠের সবুজ রঙের দরজা বন্ধ করা ছিল। অনেকক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে মেয়েলী গলায় কেউ প্রশ্ন করল—কে? কওন?

    দরজা খুলে অবাক চোখে চেয়ে রইল বীনা। দেখল, সিঁড়ির ওপর বাবলি দাঁড়িয়ে আছে। সুন্দর মুখখানিতে ক্লান্তির ছাপ, অগোছালো বাসি চুল। পরনে খুব সাধারণ একটি শাড়ী। বাবলির পেছনে বাবলির চেয়ে বয়সে সামান্য বড়, রোগা পাতলা একটি ছেলে অচেনা মানুষের মতো সিঁড়ির নীচে দাঁড়িয়ে।

    —আরে বাবলি তুই! হঠাৎ এলি যে? এসো ভাই ভেতরে এসো।

    বাবলিকে একান্তে ডেকে নিয়ে বীনা শুধালো, ও কে রে বাবলি?

    —একটু জিরিয়ে নিই ছোড়দি, সব বলছি।

    .

    ৩.

    তিন ছাদের ওপর মাদুর পেতে বসেছিল জ্যোছন আর শঙ্কর–ছোড়দির স্বামী, বাবলির জামাইবাবু। অন্যদিকে ছোড়দি আর বাবলি।

    এখনো সন্ধ্যে হয়নি। শেষ বিকেলের আবছা আলোয় এখানে বসেই নদীর এপারে দশাশ্বমেধ আর মনিকর্ণিকার ঘাট চোখে পড়ে। নদীর অন্যপারে বেশ দূরে অস্পষ্ট ছবির মতো রামনগর শহর।

    একথা সেকথার পর শঙ্করের দিকে চেয়ে জ্যোছন প্রশ্ন করল—এখানে চাকরি পাওয়া কি সহজ হবে জামাইবাবু?

    শঙ্কর তার ঠোঁট থেকে ফুরিয়ে আসা সিগারেট নামিয়ে বল্ল-সহজ নয়। তবে লাকিলি ঠিক এই সময়েই আমার অফিসে একটি পোষ্ট ভ্যাকান্ট রয়েছে। অ্যাপয়েন্টমেন্টও খুব জলদি হবে। আমি চেষ্টা করব।…

    .

    বিকেলবেলা ঘরে ফেরার পর জ্যোছনকে বাবলি জিজ্ঞেস করল—ইন্টারভিউ হয়েছিল? বিরস গলায় জ্যোছন উত্তর দিল, হয়েছিল, আমার চাকরী এখানে হলো না।

    সামান্য উঁচুগলায় বাবলি শুধালো হলো না! কেন? ম্লান হেসে জ্যোছন উত্তর দিল—চাকরী কি অত সহজে হয়? আর তাছাড়া, আমি কোথাকার ছেলে, এদেশে কি লোক নেই? আমাকে দেবে কেন বলো?

    ঘর ছেড়ে আসার সময় সঙ্গে করে সার্টিফিকেট মার্কশীটগুলো আনার কথা বুদ্ধিমতী বাবলি জ্যোছকে বলেছিল। জ্যোছনের হাত থেকে নিয়ে এখন সেগুলো গুছিয়ে তুলে রাখতে রাখতে বাবলি বল্ল-জামাইবাবু ছিলেন না ওখানে? কী বল্লেন?

    –ইন্টারভিউ শেষ হয়ে যাবার কিছুক্ষণ পর জামাইবাবু ঘরের বাইরে এসে আমাকে বল্লেন, আমার অন্য যোগ্যতা থাকলেও একটা জরুরী যোগ্যতা আমার নেই। সেটা হলো ক্যান্ডিডেটকে স্থানীয় হতে হবে। আমি গত পাঁচ বছর ধরে বেনারসে আছি। এমন মিথ্যে সার্টিফিকেট আমাকে কি কেউ দেবে?

    বাবলি নীরবে জ্যোছনের কথা শুনছিল। জ্যোছ বপ্প-জামাইবাবু আমার জন্যে কিন্তু অনেক চেষ্টা করেছেন। অন্য কেউ হলে আমায় তাড়িয়ে দিত।

    জ্যোছনের দিকে চেয়ে বাবলি স্মিত মুখে বল্ল, অমন কথা বলো না।

    .

    পথের পাশের এই ছোট ঘরখানিতে গভীর রাতে অনেক রকমের শব্দ ভেসে আসে। পথ চলা মানুষের পায়ের ধুপ ধুপ শব্দ। ঘর হারানো ছোট্ট গাধার কর্কশ শব্দ। মশারীর চারপাশে বিন বিন শব্দ করে মশা উড়ছিল। খাটের ওপর জ্যোছনের দিকে পাশ ফিরে বাবলি শুয়েছিল। তার বাঁ হাতখানি জ্যোছনের হাতে ধরা। ঘরের আবছা সবুজ আলোয় স্বপ্নের ছবির মত বাবলির মুখখানি জ্যোছনের দৃষ্টিতে লগ্ন হয়েছিল। ধীরে ধীরে বিছানায় উঠে বসে জ্যোছনের দিকে চেয়ে বাবলি বল্ল এখন কী করবে বলো? পরের বাড়ীতে আর কতোদিন এভাবে–

    অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো বাবলি।

    —আমার ঘুম আসছে না, আমার কিছু ভালো লাগছে না।

    আমরা কোথায় যাব, কী করবো বলো?

    শান্ত গলায় জ্যোছ বল্ল আমি তো চেষ্টা করছি। সারাদিন ছুটোছুটি করছি।

    দীর্ঘশ্বাস ফেলে বাবলি বকবে যে তোমার একটা চাকরী হবে। অকারণেই কেন কে জানে, বাবার মুখখানি জ্যোছনের চোখের সামনে ভেসে উঠলো, বোন। পূর্ণিরও।

    পাশ ফিরে শুয়েছিল বাবলি। নীচুগলায় জ্যোছ বল্প—আমরা কিন্তু এতো তাড়াহুড় না করলেও পারতাম। বাবলি উত্তর দিল না। চুড়ির রিনরিন শব্দ শোনা গেল। দীর্ঘশ্বাস। নিরুত্তর অভিমান। অব্যক্ত এক কষ্টের ব্যথা বাবলির গলার কাছে। ঠেলে ঠেলে উঠছিল। আলতো করে দুহাতে বাবলির মুখখানি কাছে টেনে নিয়ে জ্যোছন শুধোলো–তুমি কাঁদছ বাবলি?

    জ্যোছনের হাত দুখানি দূরে সরিয়ে দিল বাবলি, মুখ নীচু করে বল্ল তুমি আমাকে এমন দুঃখ দিলে কেন বলো? কেন আমার এমন সর্বনাশ করলে।

    তড়িৎ স্পৃষ্টের মতো ভাষাহীন চোখে বাবলির দিকে চাইল জ্যোছন। আনত মুখে বাবলি ধীরে ধীরে বল্ল—আমার আর কোথাও যাবার জায়গা নেই। কোথাও না। আমার শরীরের ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে সে ছোট মানুষটা, সে আর কিছুদিন পরে পৃথিবীতে আসবে। তাকে নিয়ে আমি কী করে বাঁচব বলো? তুমি আমার কথা একটুও ভাবো না?

    –অবুঝ হয়ো না বাবলি।

    .

    ৪.

    দু-তিনদিন বেশ ঘোরাঘুরি করার পর ছোটখাটো একটা ব্যবস্থা হয়ে গেল জ্যোছনের। চাকুরী ঠিক নয়, তবে চাকরীর মতো। গোধূলিয়ার মোড়ের ক্যালকাটা সিল্ক হাউস, বেনারসী শাড়ীর দোকান। বড় বড় হোটেলের কাছে দাঁড়িয়ে থেকে বিদেশী খদ্দের ধরে আনতে পারলে কমিশন পাওয়া যাবে। প্রথমদিন ক্লার্কস হোটেলের কাছে দাঁড়িয়ে থেকে অনেক কষ্টে দু’জন হিপির সঙ্গে আলাপ জমালো জ্যোছন। জ্যোছনের সঙ্গে তারা শাড়ীর দোকানে এলো। পাতলা পাঞ্জাবী আর পাজামা পরা সঙ্গীনির গায়ের রঙের সঙ্গে মানানসই অসংখ্য শাড়ী দেখল রাজপুতদের মতো সাজপোষাক পরা হিপি ছেলেটি। দু’জনে অকারণেই হাসতে হাসতে একে অন্যের গায়ে গড়িয়ে পড়ল। শেষে কোনও শাড়ী পছন্দ না হওয়ায় তারা চলে গেল। শুকনো মুখে জ্যোছ সেদিন বাড়ী ফিরে এল। দ্বিতীয়দিন জ্যোছন যে দু’জন খদ্দেরকে ধরেছিল তাদের একজন শাড়ী কিনল। কয়েকদিন যাবার পর জ্যোছন আবিষ্কার করলো, তার মতো আরও অনেক মানুষ এই কাজ করছে। তবে তারা জ্যোছনের চেয়ে চালাক, এছাড়াও তারা অন্য কাজও করে।

    .

    সারাদিন রোদ্দুর আর পথের ধুলো মেখে নিয়ে দিনের শেষে ঘরে ফিরে বাবলিকে ডেকে জ্যোছন বল্ল-আজ হাম কামাল কিয়া।

    —ইস্‌ ঘামে একেবারে ভিজে গেছে। জামাটা খুলে ফেল। জামাটা একটানে খুলে খাটের একপাশে রেখে আদ্দিকালের ঘড়ঘড়ে সিলিং ফ্যানের বাতাস খেতে খেতে জ্যোছন বল্ল-আজ আমি কতো রোজগার করেছি জানো? উজ্জ্বল চোখে জ্যোছনের দিকে চেয়ে বাবলি বল্ল-কতো? বল না গো কতো?

    —দু’শ’ তেত্রিশ টাকা।

    -সত্যি? একদিনে?

    অনেক সন্তর্পণে পকেট থেকে ধীরে ধীরে জ্যোছন নোটগুলো বার করল। ঘনিষ্ঠ হয়ে জ্যোছনের পাশে দাঁড়িয়ে বাবলি বল্পকাল রোববার। আমরা কাল বাজার করে আনব, কেমন? দাঁড়াও ছোড়দিকে বলি।

    .

    রোববার দুপুরে খেতে বসতে বেশ দেরী হয়ে গিয়েছিল। আনাড়ী হাতে অনেক বাজার করেছে জ্যোছন। বারান্দায় পাতা আসনে জ্যোছনের পাশে বসে জ্যোছনের মাছের ঝোলের বাটিতে নিজের বাটিখানি ছুঁয়ে ঠুং শব্দ করে শঙ্কর বলে উঠল—চিয়ার্স। জ্যোছনবাবু যুগ যুগ জিও।

    .

    ৫.

    সেদিন দুপুরবেলা জ্যোছনের বিছানার শিয়রে বাবলি বসেছিল। বীনা এসে তার হাতে একখানি ইনল্যান্ড লেটার দিয়ে বল্ল-এই নে বাবলি তোর চিঠি।

    –কার চিঠি ছোড়দি?

    –রাঙামাসীর, পড়ে দেখ।

    —মার চিঠি? মা জানে আমি এখানে?

    বীণার দু চোখে স্নেহের হাসি মাখানো। বাবলির দিকে চেয়ে বীণা বল্ল-আমি রাঙামাসীকে চিঠিতে জানিয়েছিলাম।

    —তুমি আমার সমস্ত কথা মাকে জানিয়েছ ছোড়দি? সব কথা?

    –জানিয়েছি। শুধু জ্যোছনের অসুখের কথা চিঠিতে জানানো হয়নি। চিঠির ভঁজে, আঙুল রেখে চিঠিখানি খুলে পড়তে শুরু করল বাবলি। জানালার শার্সি ছুঁয়ে ফুরিয়ে আসা দুপুর বেলার ম্লান আলো জ্যোছনের মুখে এসে পড়েছিল। বিছানায় জ্যোছন শুয়েছিল। মোটা একখানি কম্বল বুকের ওপর টানা, গলায় মাফলার জড়ানো। মাথার নীচে অয়েল ক্লথ পাতা, শিয়রে জল ভরা বালতি রাখা। প্রায়ই মাথা ধুয়ে দিতে হয়। হাতের কাছে রাখা ছোট টিপয়ে সাজানো ছোটবড় ওষুধের বোতল, কাগজের লেবেল-আঁটা মিক্সচারের শিশি। সেদিন সারনাথ থেকে ফেরার পথে হঠাৎ জ্বর এলো জ্যোছনের।

    সন্ধ্যেবেলায় ঘরে বাতি জ্বেলে দিতে এসে জ্যোছনের নিরক্ত ঠোঁট দু-খানিতে দীর্ঘ উষ্ণ স্পর্শ দিয়ে বাবলি বল্ল তুমি ভীষণ রোগা হয়ে গিয়েছ। কতোদিন দাড়ি কাটা হয়নি। কাল সকালে ঘুম থেকে উঠে শেভ করে নিও কেমন?

    .

    শেষরাতে হঠাৎ অস্পষ্ট গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল বাবলির। ভয় পেয়ে বীনাকে ঘুম থেকে ডেকে তুলল। শঙ্করকেও। জ্যোছনের হাত দুখানি বুকের কাছে রাখা। বুকের ভেতর অস্পষ্ট ঘড় ঘড় শব্দ। চোখ খোলা ছিল জ্যোছনের। তবুও এই ঘরের কোন দৃশ্যই যেন জ্যোছনের চেতনায় ধরা দিল না। কোন শব্দই তার শ্রুতিকে ছুঁতে পারলো না। তন্দ্রাতুর মানুষের মতো জ্যোছনের দৃষ্টি অপলকে বার বার কিছু যেন খুঁজছিল। সমস্ত লজ্জা ভুলে গিয়ে জ্যোছনের মুখখানি দু’হাতে ধরে নিজের মুখের কাছে এনে বাবলি বল্ল কষ্ট হচ্ছে? বলো, কোথায় কষ্ট?

    অস্পষ্ট স্বরে কী যেন বল্ল জ্যোছন। বোঝা গেল না। কান পেতে ছিল বাবলি। মৃদু আড়ষ্ট গলায় ধীরে ধীরে জ্যোছন উচ্চারণ করল—সব পাখী ঘরে আসে, সব নদী।

    দিশেহারা চোখে শঙ্করের দিকে চেয়ে বাবলি শুধালো—ও কী বলছে জামাইবাবু?

    —ভুল বকছে, বাবলি। ভালো করে ওর মাথা ধুয়ে দাও বীণা, আমি আসছি।

    .

    রাত অনেক। নির্জন রাস্তার ঘুম ভাঙিয়ে শঙ্করের বাইসাইকেলখানি ছুটছিল। দীর্ঘ পথটুকু নিমেষে পার হয়ে ডিসপেন্সরীর লাগোয়া তেওয়ারীজীর বাড়ীর দরজার কড়া নেড়ে বিহ্বল গলায় শঙ্কর ডাক দিল—ডাকদার সাহাব! ডাকদার সাহাব!

    ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা জ্যোছন অলস মায়াবী চোখে বাবলির দিকে একবার চাইল। জ্যোছনের ঠোঁট দু’খানি কিছু বলতে চেয়ে থরথর করে কেঁপে উঠল। আবার। বাবলি উৎকর্ণ ছিল। কিছু শোনা গেল না।

    .

    ৬.

    মনিকর্ণিকার ঘাটে ভিজে এলোচুলে বসেছিল বাবলি। স্নান সারার পর ছোড়দি তাকে কালোপেড়ে কোরা থানখানি পরিয়ে দিয়ে বলেছে—এ শুধু নিয়ম মানার জন্য। তুই। আবার রঙীন শাড়ি পরিস বাবলি।

    বিশ্বনাথের মন্দিরের দোরে দাঁড়িয়ে পাথরের মূর্তিকে সাক্ষী রেখে বাবলির সিঁথিতে যে সিদুর এই সেদিন জ্যোছন পরিয়ে দিয়েছিল, মনিকর্ণিকা ছুঁয়ে বয়ে খাওয়া নদীর জলে আজ তা হারিয়ে গেল। পথের ধুলোয় অনাদরে পড়ে রইল নতুন শাখার ভাঙা টুকরো।

    বাবলির হাতখানি ধরে বীণা বল্ল–আয় বাবলি।

    .

    নৌকোটা ঘাটেই বাঁধা ছিল। রাজা মানসিংহের ঘাট, চৌষট্টি ঘাট, দশাশ্বমেধ ঘাট ছুঁয়ে এই তত সামান্য আগে জ্যোছনকে নিয়ে তারা এই নৌকোয় এসেছিল। সিঁড়িতে ভিজে পায়ের ছাপ ফেলে এগিয়ে চলল বাবলি, বীনা, সবশেষে শঙ্কর। বীনার হাতে রাখা বাবলির ভিজে কাপড় থেকে জলের ফোঁটা টুপ টুপ করে ঝরে পড়ছিল। চলতে চলতে হঠাৎ থেমে গিয়ে, শঙ্করের কাছে এসে বাবলি বল্লো,জামাইবাবু?

    –কী রে বাবলি?

    –ও চলে যাবার আগে কী কথা বলছিল যেন?

    —কোন কথা?

    —ঠোঁট কেঁপে উঠল বাবলির। নতমুখে ধীরে ধীরে বল্ল-ঐ যে, সব পাখী ঘরে আসে।

    সামান্য নীরব থেকে শঙ্কর বন্ধু—ও একটা কবিতার লাইন। সব পাখী ঘরে আসেসব নদী—ফুরায় এ জীবনের সব লেনদেন।

    .

    নৌকোয় পা রাখতেই ঘুমভাঙা মানুষের মতো চমক লেগে যেন দুলে উঠল নৌকোটা। সন্ধ্যে হয়ে এল। নদীর এপারে একে একে দীপ জ্বলে উঠছিলো। ওপার আবছা হয়ে ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে গেল। বাবলির হাতটা ধরে শঙ্কর বল্প—পিছনে তাকাস না বাবলি। পিছু ফিরতে নেই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রিয় – ইমদাদুল হক মিলন
    Next Article গোপনে – ইমদাদুল হক মিলন

    Related Articles

    ইমদাদুল হক মিলন

    ইমদাদুল হক মিলনের বিবিধ রচনা

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    অন্তরে – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    এসো – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    প্রিয় হুমায়ূন আহমেদ – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    গোপনে – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    প্রিয় – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }