Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দুই বাংলার দাম্পত্য কলহের শত কাহিনী – সুনীল গঙ্গোপাধ্যায় ও ইমদাদুল হক মিলন সম্পাদিত

    ইমদাদুল হক মিলন এক পাতা গল্প1423 Mins Read0
    ⤶ ⤷

    বকম বকম – প্রদীপ আচার্য

    বকম বকম – প্রদীপ আচার্য

    খোপের ভেতর পায়রা দুটো এক হলেই বকম বকম। ওড়ার প্রবল নেশা। আকাশ কোথায়? উড়বে যে? ফ্ল্যাট বাড়ি। বলতে গাল ভরা। আসলে তো পায়রার খোপ। খোপের ভেতর শুধু দুটো পায়রা। সুমন আর নীতা। পায়রা হতেই সুমন গোবরডাঙার বাপ-দাদার ভিটে ছেড়ে এসেছে। সাধ করে বাইপাসের ধারে এই নিরিবিলি ফ্ল্যাটটা নিয়েছে।

    বাপের ভিটেতে ভিড়েভাট্টায় দাম্পত্য জমে না। চঞ্চতে চঞ্চতে ঠোকাঠুকি আর বকম বকম জমে না। ভাল খাওয়াদাওয়া জমে না। গনাগুষ্টির মুখে না তুলে রসনাতৃপ্তি সম্ভব নয়। বাধাবন্ধনহীন, স্বাধীন আয়েসি ঘুম জমে না। রোববারে বেলা দশটায় সূর্যির মুখ দেখার সুখ নেই। এক কথায় সুখের মুখ দেখা বনধ। সুমন বলে, ছোট পরিবার ব্যাকডেটেড। অণুও নয়। চাই ক্লিয়ার আই মিন পরমাণু পরিবার। তা সেই পরমাণু পরিবারে পায়রা হয়ে আছে সুমন আর নীতা। আর শুধু বকম বকম, বকম বকম।

    কাল রাত থেকে বকম বকম বন্ধ। শোওয়ার পরে কাল রাতেই কথাটা বলেছে সুমন। সুমনের কথাটা যেন বন্দুকের টোটার মত উড়ন্ত পায়রার ডানা বিদ্ধ করল। কেতরে মাটিতে লুটিয়ে পড়ল অসহায়, আহত পারাবত। সুমনের রূপসী বউ নীতা। প্রায় প্রতি মাসেই এই এক হ্যাপা। কথাটা পাড়তেই হয়। অথচ পরম্পরায় এই একই চিত্রনাট্য। রকমফের নেই কোনও।

    এখন গড়িমসির সকাল। অফিসের তাড়া নেই আজ। মুখে মেঘ নিয়েই চা করে দিয়েছে নীতা। সুমন খবরের কাগজের আড়াল সরিয়ে সন্তর্পণে তাকিয়েছে। কিছু বলার ঝুঁকি নেয়নি। অন্য দিন হলে কাগজ হাতে চায়ের কাপে চুমুক জমালে তপ্ত কড়ায় ফুটতে থাকে কথার উড়কি ধান। কোন জল কোনদিকে গড়াচ্ছে, কোন ধামার নীচে কোন তদন্ত কমিশন, লাল ফিতের ফাঁসে কোন রিপোর্ট, কোন প্রকল্প বিশ বাঁও জলে, কাদের স্বার্থে এবারের বাজেট—সব মিলিয়ে হাতে মিনিট পনেরো সময়। কাগজ যত না পড়া, তার চেয়ে বেশি বিশেষজ্ঞের বিশ্লেষণ। নীতা বলে, রক্ষে করো বাবা। ওসব অত বুঝি না। বুঝতে চাই না।

    সুমন হাসে। মনে মনে বলে, সেই ভাল। রূপচর্চা আর রান্নার রেসিপি। মেয়েরা এর বেশি বুঝতে শুরু করলে সুমনের মতো পুরুষ সিংহেরা ভেড়া হয়ে যাবে। সুমন জানে বাইরের টান বড় সর্বনেশে। স্বাধীনতার স্বাদ চেখে দেখার সুযোগ দিলে নীতার মতো রূপসীদের ওপর ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে উঠতে পারে। বেশি এনলাইটেন্ড না হওয়াই ভাল। তাতে ভালমন্দর বিচারবুদ্ধি প্রখর হয়। জাগ্রত হয় স্বতন্ত্র রুচিবোধ। উরিব্বাস! পুরুষের এমন ঘোর সর্বনাশ আর হয় না! বই আর বউ ভাই সামাল সামাল। বুক শেলফ-এ বন্দি থাকুক বই। আর বউ বন্দি থাকুক হেঁসেলে। বউয়ের দৌড় হোক বড়জোর হেঁসেল টু বেডরুম। এসব ভেবে মনে মনে ফন্দিবাজের মতো হাসে সুমন।

    .

    চায়ের কাপে শেষ চুমুক দেয়। ফস করে একটা সিগারেট জ্বালায়। তোয়ালে কাঁধে ফেলে টয়লেটের দিকে পা বাড়ায় সুমন। বেডরুমের দিকে একঝোঁক নজর চালে। নীতা নিঃসাড়ে শুয়ে আছে। যেন অপার অনুকম্পা হল। অসহায়তা যেন সকরুণ ছাপ ফেলল নিরুপায় সুমনের চোখেমুখে। ঠোঁটে সিগারেট চেপে টয়লেটে ঢুকে পড়ে সে।

    আজ অফিসের তাড়া নেই। অন্য দিন সুমন পায়রা দশটার অফিস ধরতে উড়াল দিলে নীতা সারাদিন ঠায় একা। ফাঁকা ফ্ল্যাটের চার দেওয়াল তখন রে-রে করে তেড়ে আসে। কেবল নেটওয়ার্কের দৌলতে সারাক্ষণ টিভি চলে। মন দিয়ে দেখে না কিছুই। বু চলে। হাবিজাবি একশো চ্যানেল। আসলে নৈঃশব্দের আর এক নাম অন্ধকার। ফাঁকা ফ্ল্যাটে সেই অন্ধকার একেবারে ঘুটঘুটি। হাঁপিয়ে ওঠে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট হাউস ওয়াইফ নীতা।

    চিলচিৎকারে পাছে বকম বকম চাপা পড়ে যায়, তাই তিন বছর ঘুরলেও সন্তান চায় না সুমন। নীতাও জোর করে না। নীতার তেল চকচকে পালকের জৌলুস পাছে। কমে যায়। পাছে রং ফিকে হয়। সেই ভয়। তা ছাড়া নীতা জেনে গেছে পুরুষের মধ্যে সন্তানের নেশা জাগাতে নেই। সন্তান মানে তো ছেলে চাই। ওই ছেলে চাইতে গিয়ে মিতুদির তিন মেয়ে। এখনও তাড়না করে অলকদা। বলে, নাকি বংশরক্ষা হবে না। কী হরিদাসের বংশ রে তোর? মেয়েরাই ছেলে তৈরির কল? বকম বকম করতে করতেই নীতা ঠারেঠোরে সুমনকে এ শুনিয়েও রেখেছে। তাই ওদের স্বপ্নের মতো সাজানো বেডরুমে স্বর্গীয় পারিপাট্য। রাবার ক্লথ বিছানার কৌলীন্য কাড়তে পারেনি।

    টিভিটা যেন দাঁড়ে পোষা ময়না। অনর্গল কথা কয়। সেই কথার তোড়ে, ফাঁকে ফাঁকে কমার্শিয়াল ব্রেক, বিজ্ঞাপনের কোলাহলে একাকিত্ব কাটে। নইলে নিজের পায়ের শব্দই যেন তাড়া করে আসে। খোপের পায়রা ওরা দুজনই। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের প্রেজেন্স পছন্দ নয়। বন্ধুবান্ধরে ঝুটঝামেলা ফ্ল্যাটে বয়ে আনে না সুমন। কৌশলে এড়িয়ে যায়। সকালে দুধ নিয়ে আসে ঢ্যাঙা পন্টু। নীতা দরজায় এক বোতল ফাঁক করে। পন্টু দুধের বোতল গলিয়ে দেয়। সঙ্গে খবরের কাগজ। ব্যস নিমেষে পগারপার। সবিতা আসে পাক্কা সাতটায়। ডোর বেল বাজে ডিংডিডং। দরজা খুলে দেয় নীতাই। সুমন তখনও বিছানায়। কাজ সেরে আটটা নাগাদ সবিতা ওর আঁচলে হাতের জল আর মুখের ঘাম মুছতে মুছতে নামে। নীচে এক ঘর সিক্কিদের ফ্ল্যাটে গিয়ে ঢোকে। দশটার মধ্যে সুমন নাকে মুখে গুঁজে ডানা মেলে দেয়। তারপর ঘড়ির কাটা বেঁকে বসে। খরগোশ কাটা যেন কচ্ছপ হয়ে যায়। চলতেই চায় না। সারাদিনের জমে থাকা কথার বরফ তাই রাত্রে উত্তাপে গলাতে থাকে নীতা। বকম। বকম। বকম বকম।

    কাল রাতেও চলছিল বকম বকম। তাল ঠুকছিল সুমন। কিন্তু আচমকা তালভঙ্গ হল। ছত্রখান হয়ে গেল নীতার তাবত আয়োজন। কথাটা তখনই বলেছে সুমন। বলতে হবেই। না বলে উপায় কী?

    টয়লেট থেকে বেরিয়ে সুমন দেখল ব্রেকফাস্ট রেডি। বাটার টোস্ট, পোচ, সঙ্গে মজা মর্তমান। খোসা ছাড়ানো। খাবার টেবিলের কাছে অপেক্ষায় দাঁড়িয়ে ছিল নীতা। সুমন বেরতেই ক্ষীণস্বরে বলল, খাবার দিয়েছি। তুমি খাবে না? জবাব পেল না সুমন। নীতা ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরদা এমন সরানো থাকলে খাবার টেবিলে বসে কর্নিয়ার ক্যামেরায় বেডরুমটা বিলক্ষণ ধরা পড়ে? ওপাশ ফিরে শুয়ে আছে নীতা। ঝঝ বোশেখ এখন। সকাল আটটা, নটার রোদেই তেতে উঠেছে ব্রহ্মাণ্ড। বেডরুমের সিলিং ফ্যানটা বড় বেয়াড়া পজিশনে ঝুলছে। বিছানা ইস্তক হাওয়ার দৌড় নেই। তাই শখের পেডেস্টাল এল। ঠায় দাঁড়িয়ে নীরবে ঝড় তুলে দেয়। দেখনদারিও বেশ। সেটারই বোতাম চেপে শুয়েছে নীতা। হাওয়ার দাপটে দেওয়ালে দোল খাচ্ছে ল্যান্ডস্কেপ।

    কাল রাতে অমনোযোগী সুমন ধরা পড়ে গেল।

    নীতা বলল, তোমার শরীর খারাপ নাকি?

    নাহ্। কই তেমন কিছু না।

    তবে? কিছু ভাবছ তুমি? বলল কী ভাবছ?

    না, ভাবছি ঝামেলা আবার আমার ঘাড়ে চেপেছে। সুমনের চোখে অসহায় কষ্টের ছাপ। নীতা উদ্বিগ্ন হল। উঠে বসল। বলল, ও বুঝেছি। কবে যাচ্ছ? কথা কেঁপে গেল নীতার। কালকে যেতে হবে। মালহোত্রা ইনটেনশনালি আমাকে..নইলে দেবেশও তো আছে। এক-আধবার নয় তাকেই…কিন্তু তুমি…কথা লাট খায় সুমনের। বোঝে মেঘলা হয়ে আসছে। সেই থেকে বকম বকম বন্ধ।

    সেলস-এ থাকলে ঘরকুনো হলে চাকরি ছাড়তে হবে। অফিস ট্যুরে কি বেড়ানোর মজা আছে? নীতা বোঝে না সেটা। হয়তো বোঝে। আসলে মাঝেমধ্যেই কদিন করে বাপের বাড়িতে গিয়ে কাটানো অসহ্য লাগে নীতার। তিন বছর ঘুরতে চলল। নীতার বাবা শচীনবাবুর ঘাড় এখনও কাত। বাবাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজের পছন্দের বিয়ে। যে বাড়িতে স্বামীর স্বীকৃতি নেই, সে বড়িতে গায়ে পড়ে গিয়ে থাকতে বাধে। নিজেকে খাটো মনে হয়। সুমন তা বোঝে। তাই অফিস ট্যুর শুনলেই মেঘ ঘনিয়ে আসে। বকম বকম বন্ধ।

    তা ছাড়া বুঝেও অবুঝ হওয়ার নামই যেন দাম্পত্য। নীতা অবুঝ হবে। সুমন। সোহাগ ঢেলে হবে। সেটুকুই নীতার দিন তিনেকের সম্বল হবে। সুমনও ভরে দিয়ে যায় সেই সম্বলের ঝুলি। সুমনের পাগলের মতো আদরের অত্যাচারে অবাক হয় নীতা। বলে, অসভ্য। অ্যাবসলিউটলি কারেক্ট। আসলে আমি একটু বুনো হতে চাই। তবে হিংস্র নয়।

    তোমার এই বুনো ভাব দেখলে কেউ বলবে আমাদের তিন বছর বিয়ে হয়েছে?

    নীতা একভাবে শুয়ে আছে। ওর মাখন রঙের ফিনফিনে নাইটিতে পেডেস্টলের হাওয়া দৌরাত্ম্য করছে। হাওয়ার চাপে ছাপ পড়েছে। পদ্মের মতো স্পষ্ট ফুটে আছে নীতার গড়ন সৌষ্ঠবে ভরা নিতম্ব। একটু বুনো হতে সাধ হয় সুমনের। কিন্তু আজ তা হয় না। নীতার মর্জি এখন সায় দেবে না। তা ছাড়া সাতসকালে অত কিসের তাড়না? নিজেকে শাসায় সুমন। শব্দ তুলে চেয়ার সরিয়ে খাবার টেবিল থেকে শান্ত পায়ে উঠে যায় সে। নীতার ছড়ানো চুলে আলতো হাত রাখে। আঙুলের কাজে এলো চুল গুছিয়ে দেয়। বলে, তোমায় দেখে কে বলবে আমাদের তিন বছর বিয়ে হয়েছে?

    জবাব দিল না নীতা। সুমন বলল, এবার আমি নিশ্চয়ই অপোজ করব। মালহোত্রা তেমন জোর করলে আমি রিজাইন করব, তুমি দেখে নিও। নীতা চকিতে সুমনের চোখে তাকায়। কষ্ট হয়। মানুষটাকে এত অসহায় লাগেনি কখনও। নিজেকে সামলে ক্ষীণস্বরে নীতা বলল আমি কি তাই বলেছি?

    সব গোছগাছ করে বিকেল পাঁচটা নাগাদ দুজনেই বেরিয়ে পড়ল। সুমন ফ্ল্যাটের দরজায় চাবি ঘোরাল। বেরুনোর মুখে নীতা ফের মুখ বার করল। সুমন নীতার কপালে চুমু এঁকে দিয়ে বলল, ফিরেই ও বাড়িতে ফোন করব। তুমি ভেবো না। নীতার ভেজা চোখে একঝলক হাসি রোদ হয়ে গড়িয়ে গেল।

    .

    বাইপাসে ট্যাক্সির আকাল। তবু বরাতজোরে পেল একটা। উঠে পড়ে নীতা। ওদের ফ্ল্যাটের সব বাসিন্দা এসে গেলে একটু জমজমাট হত। একা থাকা যেত। হয়তো। কিন্তু এখন ভাবতেই শরীর হিম হয় নীতার। ড্রাইভার মিটার ডাউন করল। ক্লাচ অ্যাক্সেলে ড্রাইভার পা নাচাতেই ছুটে গেল ট্যাক্সিটা। নীতা জানলায় ঝুঁকে পেছনে সুমনকে দেখার চেষ্টা করল। হাত নাড়ল সুমন।

    সুমনের ছোট্ট লাগেজ। একদম হালকা। চাপা খুশির দমকে লাগেজটাকে শূন্যে ছুঁড়ে দিয়ে লুফে নিল। যাক আর কোনও বাধা নেই। ফালতু ঝঞ্ঝাট পার হয়েছে। সুমন পায়রার বুকের খাঁচায় এতক্ষণ ডানা ঝাঁপটাচ্ছিল অযুত পায়রা। দারুণ উচ্ছ্বাসে খাঁচা ছাড়া হয়ে তারা এখন কঁক বেঁধে বেরিয়ে আসছে। আরও একটা ট্যাক্সি যেন উড়েই এল। ‘হেই ট্যাক্সি’ আওয়াজ তুলে ওটাকে থামাল। নিজেকে সেঁধিয়ে দিল ট্যাক্সির পেটে। সোজা গিয়ে উঠল সতীর ফ্ল্যাটে।

    সতী সবে ফিরেছে অফিস থেকে। বেশ ক্লান্ত দেখাচ্ছে ওকে। সুমনকে বসতে বলে বাথরুমের দিকে পা বাড়াল সতী। উত্তেজনা নিয়ে বসে থাকে সুমন। সতী এই ফ্ল্যাটে একা থাকে। সুন্দর সাজানো। উত্তরপ্রদেশের মেয়ে সতী। এখন বাঙালি মেয়েই বুঝবে সবাই। একটা নামী কোম্পানির কম্পিউটারের সিস্টেমে আছে। সতী ডিভোর্সি। নীতার চেয়ে অনেক বেশি সম্পদ ওর শরীরে। একটু একটু করে ভাঙিয়ে খেতে মজা। সুমন তাই করে। সতীও বোঝে সুমনটা ভীষণ লোভী।

    ঘরময় ঝলমলে আলো। মাথার ওপর বিজলি পাখার সোঁ-সোঁ চক্কর। সতী ওর লোকাট গাউনটা জড়িয়ে একবার এ-ঘরে এল। সুমনের মত নিল। চা না কফি? সুমন বলল, না, না, চা নয়, কফি নয়। আগে দু পাত্র ঢালব। উফ যা গেছে কাল থেকে।

    এবার কদিন বলে এসেছ?

    কেন? তিন দিন! তিনদিনই তোমার টানা ছুটি। ফোনে তো তাই বললে।

    সতী পাত্র সাজিয়ে হুইস্কি ঢেলে দিল। বসল সুমনের মুখোমুখি সোফায়। সুমন বলল, তুমি নিলে না? আমি এখন একটু চা করে খাব। সুমন চুমুক জমায় হুইস্কিতে। সতী উঠে কিচেনের দিকে পা বাড়ায়। মেঝেতে শ্লিপারের ঘষ্টানি। সতীর চলায় একটা অদ্ভুত ছন্দ আছে। সুমন হুলো বেড়ালের মতো সতীর পেছনটা লক্ষ করে। থাবা দিয়ে গালের কষ বেয়ে পড়া হুইস্কি মুছে নেয়।

    খানিকবাদে চা হাতে ফেরে সতী। চায়ে চুমুক দিয়ে বলে, এ সময় নিজে চা করে খেতে ইচ্ছে করে না।

    ঠিক আছে কাল বেড-টি করে খাওয়াব।

    বউকে কখনও করে খাওয়াও?

    ধুর দরকার হয় না।

    একটা সোজা সরল বউ পেয়ে বর্তে গেলে। সতীর একথায় সুমন যেন বা সামান্য আহত হয়। বুঝে চকিতে মুড পালটে নেয় সতী। হাত বাড়িয়ে সুমনকে কাছে টানে। বলে, রাগ করলে? তোমার বউ সোজা সরল না হলে তোমাকে এভাবে ছিনিয়ে এনে রাখতে পারতাম? সতীর কথা কিছু কানে যায় না সুমনের। আদুরে খোকার মতো নাক গুঁজে দেয় সতীর চুলের অরণ্যে। সতীর ছাড়া চুলে হেয়ার স্প্রের অদ্ভুত মায়াবী গন্ধ। আবেশে মেঝেয় কার্পেটের ওপর বসে পড়ে। সতীর কোলে মাথা এলিয়ে দেয়। সুমনের চুলে সতীর ম্যানিকিওর করা আঙুল ডুবে যায়। বিলি কাটে সতী। বলে, তুমি একটুও হ্যাপি নও। ডিভোর্স চাইছ না কেন?

    আঁতকে ওঠে সুমন। ডিভোর্স কেন? নীতা ওকে ভালবাসে। বিশ্বাস করে। কেতাবি ভাষা অনেক সময় ভাঙিয়ে বুঝতে হয়। কিন্তু নীতার মুখরিত দু চোখ যে ভাষা উগরে দেয়, সে ভাষা ভাদ্রের দিঘির জলের মতো স্বচ্ছ। সুমনের মতো স্মার্ট, বুদ্ধিদীপ্ত পুরুষেরা সে ভাষার বিশারদ। নীতার চোখে তাকিয়ে সুমন শুনতে পায় ওর বাত্ময় দু চোখের মৌন উচ্চারণ। সতীর শরীরটা সুমনকে পতঙ্গের মতো টানে। শাসন মানে না।

    হুইস্কির গ্লাস হাতে তুলে নিয়ে প্রসঙ্গ পালটায় সুমন। এই তিন দিন সূর্যের মুখ দেখব না সতী। তোমার কোলে শুয়ে থাকব কচি খোকার মতো। দুগ্ধপোষ্যের মতো। আর আমি ফিডিং বোতলে মদ ভরে খাওয়াব তোমাকে। তাই তো?

    এগজাক্টলি সো। স্টক রেখেছ তো?

    রেখেছি। বলেই সতী ভাবে এই তো সুযোগ। এই সুযোগেই ব্যাপারটা গুছিয়ে নিতে হবে। নীতা কেমন গুছিয়ে সংসার করছে, তা একবার অন্তত দেখতে চায় সতী। ভীষণ কৌতূহল। সুমনকে তা জানতে দেওয়া যায়? অথচ নীতার সংসারটা একবার দেখলেই নয়। তা ছাড়া একটা মেয়ের পরম সম্পদই যখন তার হাতের মুঠায়, তখন সেই মেয়ের সংসারে তিনদিন অন্তত রাজত্ব করার অধিকার তারও আছে। তাই বলল, সুমন তোমার সঙ্গে একটা পরামর্শ আছে।

    পরামর্শ! আমার সঙ্গে? বলল না।

    বলছি, অফিসের দাস বুড়ো ভামটা পেছনে পড়েছে। তিন দিন ছুটি। গন্ধ শুকতে শুকতে ফ্ল্যাটেও এসে পড়তে পারে। তারপর তোমাকে আমার ফ্ল্যাটে দেখলে বিশ্রী স্প্রেড করবে।

    তা হলে?

    চলো না আউটিং-এ যাই।

    ধুর পোষাবে না।

    তা হলেতোমার ফ্ল্যাটেই চলো। বউ তো নেই। আমিই না হয় কদিন তোমার বউ-এর রোল-প্লে করে আসি। কী বলো?’ আসল উদ্দেশ্যটাকে এত হালকা চালে উগরে দিতে পারবে নিজেও ভাবেনি সতী। পাছে ধরা পড়ে যায় তাই পালটা তৎপরতা নেয়। বলে, অবশ্য তোমার অসুবিধে হবে। প্রতিবেশীরা আছে না! থাক।

    ধুর প্রতিবেশী। গোলি মারো। কেউ কাউকে চিনি না। তা ছাড়া বেশিরভাগ ফ্ল্যাটেই বাসিন্দা আসেনি। আমার উলটোদিকে তত তালায় জং পড়ে গেছে। তাই ও নিয়ে ভাবি না। কথা শেষ করে খানিক গুম মেরে থাকে সুমন। সতী খুবই সতর্ক নজর রাখে সুমনের দিকে। বলটা সুমনের কোর্টে খুবই সন্তর্পণে ঠেলে দিয়েছে সে। সুমনকে আর ঘাঁটায় না। সুমন ভাবতে থাকে। ভাবে, সতীর মতো একটা নষ্টা মেয়েকে সে তার বেডরুমে নিয়ে তুলবে? মনটা খচখচ করে। তাই বলে, দাস এসে পড়তে পারে। এটা তোমার আশঙ্কা। নাও তো আসতে পারে।

    শোনো সুমন, এসব পুরুষদের চিনতে ভুল হয় না আমার। কোনও না কোনও ছুতোয় দাস আসবেই। এবার আমাদের অন্তত এই ফ্ল্যাটে থাকা চলবে না। চলো আউটিং-এ যাই। দীঘা যাবে? সুমন চিবুক শক্ত করে। বলে, ঠিক আছে, চলো আমার ফ্ল্যাটেই যাই।

    পরদিন খুব ভোরে সুমন ওর ফ্ল্যাটে চলে এল। তিনতলাটা একেবারে ফাঁকা। নিঝুম। সুমনের তর সইছিল না। চাবি বার করে ফ্ল্যাটের তালা খুলতে খুলতেই সতীর কোমর জড়িয়ে নিচ্ছিল। বাধা দেয় সতী। চোখ পাকিয়ে শাসনের ভঙ্গি করে। নিজেকে ছাড়িয়ে নেয়। বলে, আগে ভেতরে চলো, অসভ্য।

    ফ্ল্যটের দরজা খুলে ভেতরে পা রেখেই সুমন আর সতী পাথর হয়ে গেল। বেডরুম থেকে ভেসে আসছে বকম বকম। ঠোঁটে তর্জনী চেপে সতীকে ইশারা করে সুমন। বেডরুমের দরজায় সুতো ফাঁক। ভেতরে নজর চেলে দেয়। দেখে ওদের বিছানায় একটা লক্কা পায়রা। সেই লক্কা পায়রার লোমশ বুকে ভোলা বুকের ভার ছেড়ে দিয়ে বকম বকম করছে সুমনের সোজা সরল বউটা। রাতের ঘনিষ্ঠতা ওদের কাটেনি এখনও। সুমনকে সরিয়ে ভেতরে উঁকি দিতে যাচ্ছিল সতী। এক হ্যাচকা টানে সতীকে সরিয়ে নিয়ে নিঃশব্দে ফ্ল্যাটের বাইরে চলে আসে সুমন। দরজা খোলাই পড়ে থাকে। সতীর কাঁধে ভর দিয়ে তরত্র করে সিঁড়ি ভেঙে নামতে থাকে সুমন। আর অবাক হয়ে ভাবে, ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটাও তো নিজের কাছেই রেখেছে সে। নীতারা ভেতরে গেল কী করে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রিয় – ইমদাদুল হক মিলন
    Next Article গোপনে – ইমদাদুল হক মিলন

    Related Articles

    ইমদাদুল হক মিলন

    ইমদাদুল হক মিলনের বিবিধ রচনা

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    অন্তরে – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    এসো – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    প্রিয় হুমায়ূন আহমেদ – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    গোপনে – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    ইমদাদুল হক মিলন

    প্রিয় – ইমদাদুল হক মিলন

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }