Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ছায়াচরাচর – সন্মাত্রানন্দ

    সন্মাত্রানন্দ এক পাতা গল্প327 Mins Read0
    ⤶ ⤷

    ছায়াচরাচর – ২৫

    পঁচিশ

    পথ দীর্ঘ; টোডরমলের ব্যবস্থাপনায় কমলনয়ন যথাকালে কাশী হইতে একটি ভুলিতে বাহিত হইয়া আগ্রায় উপনীত হইল। সঙ্গে ভুলিবাহক ব্যতীত আরও কয়েকজন রক্ষী টোডরমল নিয়োগ করিয়াছিলেন। টোডরমল স্বয়ং কিছুদিনের মধ্যেই আগ্রায় উপস্থিত হইবেন। ততদিন ফতেহপুর সিক্রির বহির্দেশে এক শিশোদিয়া রাজপুত পরিবারে কমলনয়ন অতিথি হইল। পরিবারটি কৃষিজীবী, বর্ধিষ্ণু হইলেও তাহাদের জীবনধারা অকৃত্রিম। সিক্রির সন্নিবিষ্ট এই জনপদ বস্তুত একটি গ্রাম—চারিপাশে চাষের ক্ষেত সবুজ হইয়া আছে। গ্রামের মধ্য দিয়া একটি পায়ে-চলা পথ, পথেরই একপার্শ্বে শস্যের মরাই, গোশালা, তুলসীমঞ্চ সমেত এই নয়নাভিরাম গৃহস্থলী একটি দীর্ঘ ও জটিল বাক্যের অন্তে যতিচিহ্নের ন্যায় চিত্রার্পিত, সুস্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছে। এইখানেই কমলনয়নের থাকিবার ব্যবস্থা হইল।

    গৃহস্বামী বড়ো অতিথিবৎসল ও ভক্তিপরায়ণ; তাহার গৃহে একটি ক্ষুদ্রাকার ঠাকুরঘর ছিল। সেখানে বংশীধর কৃষ্ণকিশোর নিত্য পূজিত হইতেন। কালো কষ্টিপাথরে গড়া বিগ্রহ অপরূপ—বঙ্কিম ঠাটে ত্রিভঙ্গমুরারি বাঁশি বাজাইতেছেন। চক্ষু দুটি আয়ত ও বর্ষাকালের সান্দ্র মেঘভারের ন্যায় সজল। সর্বোপরি তাঁহার জীবন্ত দৃষ্টি কমলনয়নকে এক অবাঞ্ছিত আবেশে জড়াইয়া ফেলিতে লাগিল। কমলনয়ন যতই মনকে কঠোর করিয়া তুলে, যতই সে নিজেকে তাহার বর্তমান কর্তব্যকর্মের কথা মনে করায়, ততই মন বাঁকেবিহারীর আকর্ষণে বাঁকিয়া বসে— ইহা তো বড়ো মুশকিল হইল! অখণ্ড অদ্বৈতসত্য সমরস, তাহাতেই এ জগৎ আরোপিত মিথ্যা একটা বিভ্রম। সাকার বিগ্রহ, তদর্পিত প্রেমাভক্তি—এসকল নীচের থাকের কথা এবং উহারাও এই স্বপ্নাবিষ্ট জগতের অন্তর্গত একটা মধুর স্বপ্নমাত্র— ইহা কি আর কমলনয়ন জানে না? তবু সব জানিয়াও কেন যে ভুল হইয়া যায়, বিশেষত এই কৃষকপরিবারের এক গৃহকোণে স্থাপিত হরিচন্দন-অনুলিপ্ত শ্যামশিলার মূর্তিটি কেন যে তাহাকে বারবার ডাকিয়া ফিরে, কেন যে বারংবার সমাধির উচ্চ কোটি হইতে লীলাচঞ্চল ধরিত্রীধূসরতায় মনকে টানিয়া নামাইয়া দেয়, অনেক ভাবিয়াও কমলনয়ন তাহা স্থির করিতে পারিল না।

    ইতোমধ্যে সংবাদ পাইল, টোডরমল আসিয়া পৌঁছাইয়াছেন। দিবসত্রয় পরে সময় ধার্য হইল; কমলনয়ন বাদশাহের সহিত দেখা করিতে যাইবে। আপাতত কৃষ্ণকিশোরের আকর্ষণ সরাইয়া রাখিয়া আসন্ন কার্য সম্পাদন করিবার নিমিত্ত কমলনয়ন মনকে প্রস্তুত করিতে লাগিল।

    যথাদিনে ক্রোশখানেক পথ অতিক্রম করিয়া কমলনয়ন ফতেহপুর সিক্রির বিশাল প্রবেশপথ বুলন্দ দরওয়াজার সমীপে উপস্থিত হইল। দেখিল, টোডরমল স্বয়ং তাহাকে স্বাগত-অভিবাদন জানাইবার জন্য তথায় উপস্থিত। দীর্ঘ সোপান অতিক্রম করিয়া কমলনয়ন ধীরে ধীরে দরওয়াজার নিকটে আসিল। দ্বারপথ অতিক্রম করিয়া এক অতি বিস্তৃত প্রাঙ্গণ পড়িল। বামপার্শ্বে একটি মসজিদ এবং সম্মুখে একটি শ্বেতপাথরের সমাধিগৃহ। টোডরমল বলিলেন, “ইহা সুফি স্লপ্ত হজরত সেলিম চিস্তির খানকা। ইহারই আশীর্বাদে সম্রাট আকবর তাঁহার রাজপুত বেগম মরিয়ম উজ্ জামানী বা হরখা বাই হইতে পুত্রমুখ দর্শন করেন। তাই, সম্ভের নামানুযায়ী নবজাত পুত্রের নাম দেন ‘সেলিম।”

    কমলনয়ন মস্তক অবনত করিয়া অজ্ঞাত সুফি সন্তের উদ্দেশে অভিবাদন জানাইল। ইহাতে টোডরমলের মুখমণ্ডলে বিস্ময়ের ভাব জাগিয়া উঠিল। প্রাঙ্গণের উপর দিয়া নমাজি মুসলমানগণ জামা মসজিদের দিকে সারিবদ্ধভাবে যাইতেছে। তাহাদের একপার্শ্বে রাখিয়া প্রাঙ্গণের পূর্বদিকের বৃহৎ শাহি দরওয়াজা দিয়া টোডরমল ও কমলনয়ন আর-একটি পথের উপর আসিয়া পড়িল। এই পথ উন্নত প্রাকার পরিবেষ্টিত শাবিস্তান-ই-ইকবাল বা জেনানার পাশ দিয়া গিয়াছে। টোডরমল বলিলেন, “ইহাই মরিয়ম্ উজ জামানী বা হরখাবাইয়ের প্রাসাদ। ইহারই একপার্শ্বে বাদশাহের ইসলাম ও খ্রিস্টধর্মাবলম্বী বেগমেরও আবাসস্থল।” তাহার পর আরও উত্তরে আর-এক দ্বার দিয়া প্রবেশ করিয়া বিস্তৃত প্রাঙ্গণ ও শান্তনীর এক হ্রদের তীরে আসিয়া উপস্থিত হওয়া গেল।

    “ইহাই অনুপ তালাও, ইহারই তীরে বসিয়া সংগীতসম্রাট মিয়াঁ তানসেন ভারতসম্রাট বাদশাহ আকবরকে সংগীত নিবেদন করেন, আমাদের আরও উত্তরে যাইতে হইবে… ইহাই পাঁচমহল,” টোডরমল বলিতে লাগিলেন। চারিদিক খোলা পাঁচতালা পাঁচমহলের স্থাপত্যে কমলনয়ন মুগ্ধ হইল।

    কমলনয়ন জিজ্ঞাসা করিল, “পাঁচমহলের পূর্বদিকে ও বৃহৎ আকারের প্রাসাদটি কী?”

    টোডরমল বলিলেন, “উহা দিওয়ান-ই-আম। ওইখানে আমজনতা অর্থাৎ সাধারণ প্রজাদিগের অভাব-অভিযোগ-আর্জি বাদশাহ শ্রবণ ও প্রতিবিধান করেন। আর সম্মুখে উত্তরদিক বরাবর এই প্রাসাদটি দিওয়ান-ই-খাস অর্থাৎ রাজ্যের বিশিষ্ট পদাধিকারী ব্যক্তি বা খাস ব্যক্তিদিগের সহিত বাদশাহের মন্ত্রণালয়। বাদশাহ এখন ওইখানেই আছেন। আমরাও ওইখানেই যাইব।”

    চারিপাশে লোক চলিতেছে, স্থানটি নানা রুচি ও বিচিত্র ব্যক্তিবর্গের সমাবেশে সরগরম হইয়া আছে। কমলনয়ন দেখিল, দিওয়ান-ই-খাস একটি বৃহৎ প্রাসাদ। প্রায় বর্গাকার হর্ম্যটি দ্বিতল বিশিষ্ট, ছাদের উপর চারি কোণে চারিটি প্রস্তরনির্মিত বিশালকায় রাজছত্র শোভমান। দ্বিতলে প্রাসাদটি চারিপার্শ্বে অলিন্দ দ্বারা পরিবেষ্টিত। চারিদিকের দেওয়াল ভেদিয়া চারিটি দ্বারপথ রহিয়াছে। উহারই একটি দিয়া টোডরমল কমলনয়নকে লইয়া প্রবেশ করিলেন।

    কমলনয়ন দেখিয়া অবাক হইল, দিওয়ান-ই-খাসের একতলায় কেন্দ্রে একটি অলংকৃত স্তম্ভ রহিয়াছে। উহা নানা ধর্মের প্রতীক ও বিভিন্ন দেশের সংস্কৃতির সাক্ষ্য বহন করিতেছে। স্তম্ভটি মাটি হইতে উপরে উঠিয়া গিয়াছে। “ইহারই উপর বাদশাহের তখত্ বা সিংহাসন দ্বিতলের সমান উচ্চতায় স্থাপিত রহিয়াছে,” টোডরমল বলিলেন।

    কমলনয়ন জিজ্ঞাসা করিল, “কেন্দ্রস্থ বিন্দু, যাহার উপর সম্রাট বসিয়া আছেন বলিতেছেন, তাহা হইতে কক্ষের এই চারি কোণের দিকে প্রসারিত এইগুলি কী?”

    “উহারা কেন্দ্র হইতে কক্ষের চারি কোণের সহিত সংযোগ রাখিবার পথ। চলুন, আমরা উপরে যাই, তাহা হইলেই সব বুঝিতে পারিবেন,” টোডরমল উত্তর দিলেন। টোডরমলের সহিত সোপান বাহিয়া দিওয়ান-ই খাসের দ্বিতলে আসিয়া উপস্থিত হইলে উপরিতলের দৃশ্য দেখিয়া কমলনয়নের একেবারে তাক লাগিয়া গেল।

    সত্যই কেন্দ্রস্থ স্তম্ভের উপর অলংকৃত আসনে সম্রাট বসিয়া আছেন। সেই আসন হইতে চারিদিকে চারিটি পথ বাহির হইয়া চারি কোণে প্রাসাদের গাত্রে আসিয়া লাগিয়াছে। প্রাসাদগাত্রের ভিতর দিকে চারিটি অলিন্দ কক্ষের দেওয়াল বেষ্টিয়া আছে। সেই অলিন্দের উপর রাজবেশে সুশোভিত আমির-ওমরাহ্ণ, আলখাল্লা পরিহিত শ্বেতশ্মশ্রুধারী মৌলানার দল, ধুতি-উত্তরীয়-আবৃত উপবীতধারী ব্রাহ্মণ পুরোহিতবর্গ, শস্ত্রধারী রক্ষীকুল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ স্ব-স্ব স্থানে কেহ উপবিষ্ট, কেহ দণ্ডায়মান হইয়া রহিয়াছেন।

    টোডরমল অপেক্ষাকৃত নিম্নস্বরে কহিলেন, “কক্ষের চার কোণের দিকে লক্ষ করুন। ইনি খানখানা, উনি বীরবল, ওইদিকে আবুল ফজল এবং দূরতম প্রান্তে ফৈজি দাঁড়াইয়া আছেন। ইঁহারাই সম্রাটের প্রধান চার মন্ত্রী।”

    সেইদিকে এক পলক দেখিয়া কমলনয়ন বাদশাহর পানে তাকাইল। উচ্চাসনে বাদশাহ বসিয়া আছেন। পরনে রক্তবর্ণের পায়জামা, গাত্রে পীতবর্ণের একটি ঢিলা চোগা হাঁটু হইতে আরও নিম্নে নামিয়া আসিয়াছে, কটিদেশে মেঘবর্ণের একটি অলংকৃত, রত্নখচিত কটিবন্ধনী বা পটকা। কটিবন্ধনীতে একটি সংক্ষিপ্ত ছুরিকা গ্রন্থিবদ্ধ আছে। শিরোদেশে গৈরিক বর্ণের মুঘলসুলভ পাগড়ি। গণ্ডদেশ ও চিবুক সযত্নে ক্ষৌরিত, ললিত ওষ্ঠাধরের উপর প্রবর্ধিত গুম্ফ। পাগড়ির ভিতর হইতে কর্ণের পাশ দিয়া জুলফি লম্বিত আছে। মুখমণ্ডল চতুষ্কোণ, চক্ষু চাঘতাই বংশের অনুরূপ সূক্ষ্ম, দৃষ্টি শান্তভাবপূর্ণ—স্থিতধী। মুখভাব গভীর অভিজ্ঞতাসম্পন্ন হইলেও কোথাও যেন বালকের ন্যায় প্রফুল্লতাযুক্ত। দক্ষিণহস্ত দিয়া আসনের একটি দণ্ডকে অবলম্বন করিয়া ধরিয়া আছেন, বামহস্ত ক্রোড়ের উপর সংন্যস্ত। বামপদ গোটানো, দক্ষিণপদ আসন হইতে নিম্নবর্তী পাদপীঠের উপর স্থাপিত। চরণদ্বয় মোজ্‌হ বা জাওরাব আবৃত, ফলত চরণাঙ্গুলিসমূহ দেখা যাইতেছে না। করাঙ্গুলিবল্লী দীর্ঘ ও শিল্পীসুলভ ললিত, যদিও বলদৃপ্ত স্কন্ধ এবং দুই বাহুতে প্রবল পরাক্রান্ত যোদ্ধার অমিতবিক্রম ফুটিয়া বাহির হইতেছে। ইনিই হিন্দুস্থানের মালিক-উল-মুলক মহামতি সম্রাট আকবর।

    টোডরমল সম্রাটের নিকটবর্তী হইয়া অভিবাদন জানাইলেন। সম্রাট কেবল দক্ষিণ হস্ত উত্তোলন করিলেন। তাহার পর তাঁহাদের ভিতর কী যেন কথাবার্তা হইতে লাগিল। মনে হইল, কমলনয়নকে লইয়াই কথা হইতেছে। মধ্যে বাদশাহ একবার চক্ষু তুলিয়া কমলনয়নকে দেখিলেন। তাহারই এক মুহূর্ত পরে দুই হাত তুলিয়া কমলনয়নের উদ্দেশে করজোড়ে নমস্কার করিলেন। ইহাতে বাদশাহের বিনয় ও ভিন্নধর্মী হইয়াও হিন্দুদের রীতিনীতি সম্বন্ধে তাঁহার সচেতনতা এবং সহমর্মিতার ভাব কমলনয়নকে মুগ্ধ করিল। কমলনয়নও বাদশাহের উদ্দেশে প্রতিনমস্কার জানাইল। টোডরমল তাহাকে বাদশাহের সমীপে আসিতে অনুরোধ করিলেন।

    কথাবার্তা ফারসিতে হইতেছে, টোডরমল তাহা অনুবাদ না করিয়া দিলে কমলনয়ন কিছুই বুঝিতে পারিত না। বাদশাহ বলিলেন: “আপনার অলৌকিক প্রতিভা ও প্রতিপত্তির কথা আমি পূর্বেই শুনিয়াছি। বহু বৎসর পূর্বে আমার বেগম মরিয়ম্ উজ্ জামানীর শূলবেদনা আপনারই আশীর্বাদে সারিয়া যায়। কিন্তু তখন আপনার দর্শন পাইবার সৌভাগ্য আমার হয় নাই। আজ আপনার দেখা পাইয়া আমি সাতিশয় আহ্লাদিত। আপনি আমাদের সকলের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন।”

    ইহার পরই উচ্চৈঃস্বরে ব্রাহ্মণ পণ্ডিতদিগের উদ্দেশে বাদশাহ কী যেন বলিলেন। টোডরমল তর্জমা করিয়া দিলেন। বাদশাহ বলিতেছেন : “এই হিন্দু মুসাফির মধুসুদন সরস্বতী সম্পর্কে এই তো আমার সমুচ্চ ধারণা! এক্ষণে হে ব্রাহ্মণ পণ্ডিতবর্গ! আপনাদের ইঁহার সম্পর্কে কী ধারণা?”

    পণ্ডিতদিগের ভিতর একজন প্রৌঢ় ব্যক্তি দাঁড়াইয়া সুললিত সংস্কৃত ভাষায় বলিলেন—

    “বেত্তি পারং সরস্বত্যাঃ মধুসূদনসরস্বতী।
    মধুসূদনসরস্বত্যাঃ পারং বেত্তি সরস্বতী।।

    অস্যার্থ : মধুসূদন সরস্বতীর জ্ঞানের সীমানা যে কোথায়, তাহা একমাত্র বিদ্যার দেবী সরস্বতী জানেন। আর সরস্বতীর সীমা কোথায়, তাহা মধুসুদন সরস্বতীই জানেন।”

    ইহা শুনিয়া কমলনয়ন বড়ো লজ্জা বোধ করিতে লাগিল। ইহা তো অতিশয়োক্তি; তাহা না হইলে দেবী সরস্বতীর প্রজ্ঞাপারের সংবাদ কে রাখিতে পারে? সে নিজেই বা কী এমন জ্ঞানী? যাহাই হউক; টোডরমল যে বলিয়াছিলেন, কাশীর বাহিরেও সমগ্র উত্তর ভারত ব্যাপিয়া তাহার কীর্তি প্রসারিত হইয়াছে, ইহা সত্যই বটে। কিন্তু ইহাতে তাহার নিজ কৃতিত্ব কিছুই নাই, সকলই গুরুকৃপায় সম্ভব হইয়াছে।

    সম্রাট আকবর এইবার বিনীতভাবে জিজ্ঞাসা করিলেন : “এই মহাত্মার কীরূপে আমি সেবা করিতে পারি? বর্তমানে তাঁহার এ সভায় আসিবার উদ্দেশ্য কী?”

    টোডরমল সম্রাটের কথা তর্জমা করিয়া দিলে কমলনয়ন বলিল, “আমার অত্র আগমনের উদ্দেশ্য টোডরমলের ক্ষত্রিয়ত্ব প্রমাণ করা। টোডরমল টণ্ডনক্ষত্রী পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন। ইহারা কায়স্থ ও কায়স্থরা ক্ষত্রিয়। ইহার প্রমাণ পুরাণমধ্যে আছে।”

    বাদশাহ অনুবাদে সকল কথা শুনিয়া বলিলেন: “বেশ, কী প্রমাণ, তাহা দাখিল করুন।”

    কমলনয়ন বলিল, “পুরাকালে ভগবান যখন পরশুরাম অবতার হইয়া আসিয়াছিলেন, তখন ত্রিভুবনকে ক্ষত্রিয়শূন্য করিবার মানসে তিনি কুঠার হস্তে ত্রিলোক ভ্রমণ করিয়াছিলেন। পরশুরামের আক্রমণে বিধ্বস্ত একশ্রেণীর ক্ষত্রিয় রাজা ‘অসিজীবী’ হইতে ‘মসীজীবী’ হইয়া যান। এই মসীজীবী রাজগণই পরবর্তীকলে কায়স্থ পরিচয়ে পরিচিত হন। অতএব, এই কায়স্থরা শূদ্র নহে; তাহারা ব্রাত্য ক্ষত্রিয়। ইহা আমাদিগের পুরাণে সম্যক লিখিত আছে।”

    বাদশাহ বলিলেন : “কায়স্থরা যে উচ্চবর্ণের, তাহার আর কোনো প্রমাণ আছে?”

    “আছে। প্রত্যেক ব্রাহ্মণ তর্পণ করিতে বসিয়া প্রথমেই যমরাজ ও চিত্রগুপ্তের উদ্দেশে হিন্দুদের সুপ্রাচীন গরুড় পুরাণ হইতে মন্ত্র উচ্চারণ করেন— মায় নমঃ। ধর্মরাজায় নমঃ। …চিত্রগুপ্তায় নমঃ ইত্যাদি। ইহা গরুড় পুরাণের পঞ্চদশোত্তর দ্বিশতসংখ্যক অধ্যায়ে বিন্যস্ত আছে। এই যম, চিত্রগুপ্ত প্রভৃতি কায়স্থদিগের আদিপুরুষরূপে খ্যাত এবং ব্রাহ্মণদিগেরও পূজ্য। তাহা হইলে, কায়স্থ হীনভাবাপন্ন হইল কী প্রকারে?”

    বাদশাহ চক্ষু ঈষৎ কুঞ্চিত করিয়া বলিলেন : “কিন্তু পুরাণে তো প্রচুর কল্পনাও মিশ্রিত থাকে, সেক্ষেত্রে…”

    কমলনয়ন উত্তর দিল: “এই বর্ণাশ্রমবিভাগ—ইহাও তো একপ্রকার বিশ্বাস। ইহাকেও কেহ কল্পনা বলিতে পারে। পুরাণে যে পরশুরামের আক্রমণে বিধ্বস্ত অসিজীবীদিগের মসীজীবীতে রূপান্তরিত হইবার কথা আছে, যদি উহা কল্পনাও হয়, তবুও ওইপ্রকার কল্পনার বাস্তব ভিত্তি সমাজের কোনোপ্রকার বিবর্তনকেই সূচিত করিতেছে। কোনো একটা সামাজিক পরিস্থিতিতে একদল ক্ষত্রিয় বাধ্য হইয়াই ভিন্ন পেশা গ্রহণ করিয়াছিলেন। কায়স্থরাই সেই ব্রাত্য ক্ষত্রিয়গোষ্ঠী। এতদ্ব্যতীত টোডরমল যে ক্ষত্রিয়, তাহার সমর্থনে আমি একটি শাস্ত্রীয় সন্দর্ভ প্রস্তুত করিয়াছি এবং তাহাতে কাশীর প্রধান প্রধান ব্রাহ্মণ পণ্ডিতগণ স্বাক্ষর প্রদান করিয়াছেন।”

    “উহা কি আপনার সহিত বর্তমানে আছে?” বাদশাহ প্রশ্ন করিলেন।

    কমলনয়ন বস্তাভ্যন্তর হইতে তুলট কাগজে লিখিত একটি পুথি টোডরমলের হস্তে প্রদান করিল। টোডরমল উহা বাদশাহের নিকট পেশ করিলেন। বাদশাহ সাহ্লাদে বলিলেন : “বেশ। ইহা আমি আমার সভাপণ্ডিতদিগকে দেখিতে দিব। তাঁহারা ইহার প্রতিপাদ্য যুক্তিযুক্ত কি না বিবেচনা করিবেন। এখন বলুন, আমরা আপনার কী প্রত্যুপকার করিতে পারি?”

    কমলনয়ন বলিল, “সম্প্রতি কাশীক্ষেত্রে আমরা এক বিষম বিপদের মধ্য দিয়া যাইতেছি। যখনতখন যত্রতত্র হিন্দু তীর্থযাত্রীদিগের উপর একদল মুসলমান আক্রমণকারী চড়াও হইতেছে। নির্বিচারে হত্যা, লুণ্ঠন, দস্যুতা চলিতেছে। ইহাদের অত্যাচারে গঙ্গার ঘাট বধ্যভূমিতে পরিণত ও নদীর স্রোত রক্তে লাল হইয়া উঠিতেছে। আপনি সম্রাট, আপনি ইহার প্রতিবিধান করুন—এই আমার ইচ্ছা!”

    টোডরমল কমলনয়নের বক্তব্য আরও বিস্তার করিয়া ফারসিভাষায় সম্রাটের নিকট নিবেদন করিতে লাগিলেন। শুনিতে শুনিতে বাদশাহর কঠিন মুখমণ্ডল করুণায় দ্রব হইয়া গেল। সকল শুনিয়া আকবর উচ্চৈঃস্বরে বলিলেন : “বেশ। আজ হইতে আমি কাশীতে শাহি সিপাহীদের প্রেরণ করিব। ইহারা ওই মুসলমান আক্রমণকারীদিগের এরূপ চেষ্টা করিতে দেখিলেই উহাদিগকে কোতল করিবে। বস্তুত, আমার দৃষ্টিতে হিন্দু বা মুসলমান বিবেচ্য নহে, যে অন্যায় করিবে, আমাকে তাহারই প্রতিরোধ করিতে হইবে। কারণ, ইহাই রাজধর্ম!”

    এই কথা বলামাত্রই একজন সম্ভ্রান্ত মৌলানা উঠিয়া দাঁড়াইয়া বাদশাহর উদ্দেশে কদমবুসি করিয়া বলিল: “বন্দেগী হুজৌর। বান্দার গোস্তাকি মাফ করিবেন। আপনি এইরূপ আদেশ প্রদান করিলে আপনার মুসলমান প্রজাগণ আপনার প্রতি বিশ্বাস হারাইবে। তাহারা নিজেদের বিপন্ন বোধ করিবে।”

    টোডরমল নিম্নস্বরে কমলনয়নের কানে কানে বলিলেন, “সর্বনাশ হইল! ইনি যে গোঁড়া ধর্মধ্বজী মোল্লা বদায়ুনী। ইঁহারই জ্বালায় বাদশাহর দরবারে আমরা হিন্দুরা বিশেষ জ্বলিতেছি। সম্রাটও ইহার গোঁড়ামিতে অত্যন্ত বিরক্ত।” তাহার পর টোডরমল বাদশাহ ও বদায়ূনীর ভিতর কী কথোপকথন হইতেছে, তাহা তর্জমা করিয়া কমলনয়নকে বুঝাইতে লাগিলেন।

    কমলনয়ন দেখিল, মোল্লার সহিত সম্রাটের বিশেষ বাদানুবাদ হইতেছে। মোল্লার সানুনাসিক সুর ক্রমাগত চড়িতেছে এবং বাদশাহের মন্ত্র স্বর ক্রমশ উচ্চগ্রামে আরোহণ করিতেছে। শেষে যেন বাদশাহ বিরক্ত হইয়া বদায়ুনীকে বুঝাইবার চেষ্টা ছাড়িয়া দিলেন। কিছুক্ষণ উভয়পক্ষ নীরব। তাহার পর বাদশাহ গম্ভীর কণ্ঠে বলিলেন: “ঠিক আছে। আমি শাহি সিপাহী প্রেরণ করিব না। কিন্তু আপনারা হিন্দুরা যদি আপনাদিগের সম্প্রদায়মধ্যে একদল সশস্ত্র সৈন্য গঠন করিতে পারেন এবং সেই হিন্দু সৈন্যদল যদি এইসব অরাজকতা সৃষ্টিকারী মোল্লাদিগকে শাসন করে, আমি তাহা সমৰ্থন করিব। এই সৈন্যদল গঠন করিবার জন্য প্রয়োজনীয় অর্থ আমি প্রাথমিকভাবে আমার কোষাগার হইতে প্রেরণ করিব। আশা করি, ইহাতে কাহারও কোনো আপত্তি হইবে না।”

    টোডরমলের নিকট বাদশাহর এই কথার অনুবাদ শুনিয়া কমলনয়ন বিস্মিত হইয়া গেল। হিন্দু সৈন্যদল গঠন? ইহা কি সম্ভব? কিন্তু সম্ভব করিতেই হইবে।

    বেলা পড়িয়া আসিলে সভাভঙ্গ হইল। কমলনয়ন টোডরমল ও বাদশাহের নিকট হইতে বিদায় লইল। টোডরমল কমলনয়নকে বুলন্দ দরওয়াজা পর্যন্ত আগাইয়া দিলেন। আসিতে আসিতে কমলনয়ন দেখিল, একটি ময়ূর শাবিস্তান-ই-ইকবাল বা জেনানার উন্মুক্ত ছাদের উপর ইতিউতি ঘুরিয়া বেড়াইতেছে। তাহার পায়ে বেড়ি নাই, তথাপি এই জেনানামহল হইতে সে আর কোথাও যায় না।

    কমলনয়ন পুনরায় এক ক্রোশ পথ অতিক্রম করিয়া শিশোদিয়া রাজপুতগৃহে ফিরিয়া আসিল। সন্ধ্যা হইয়াছে। গৃহস্থের ঠাকুরঘরে সন্ধ্যাপ্রদীপ জ্বলিয়াছে। হস্তমুখ প্রক্ষালন করিয়া কমলনয়ন ঠাকুরঘরে আসিয়া বসিল। প্রদীপের শিখায় কৃষ্ণকিশোরের নয়নকোণে হাসি ফুটিয়া উঠিয়াছে।

    সেইদিন রাত্রে খুব ঝড়বৃষ্টি হইল। প্রভাতবেলায় বৃষ্টি ধরিয়াছে, এমন সময়ে গৃহস্বামী কমলনয়নের নিকটে আসিয়া বলিল, “আপনাকে আমার কিছু বলিবার আছে।”

    কমলনয়ন বলিল, “বলুন। কী হইয়াছে?”

    “কল্য রাত্রিতে তিনবার উপর্যুপরি কৃষ্ণকিশোরকে স্বপ্নে দেখিলাম। কৃষ্ণ আসিয়াছে, বলিতেছে….”

    “কী বলিতেছে?”

    “বলিতেছে, সন্ন্যাসীর সঙ্গে কাশী যাইব। তুমি বাধা দিও না,” গৃহস্বামীর চক্ষু সজল হইয়া উঠিল।

    “সে কী? ইহা আপনার চিত্তবিভ্রম নয় তো?”

    “না, চিত্তবিভ্রম নহে। স্পষ্ট দেখিলাম যে! আমি বলিলাম, এতদিন তোমাকে লইয়া আছি। তোমার পূজা না করিয়া জলগ্রহণ করি না। এক্ষণে কী করিব?”

    “মুরলীধর কী বলিল?”

    “বলিল, শালগ্রামে আমার পূজা করিও। তাহাতেই হইবে। আমি সন্ন্যাসীর সহিত কাশী যাইব। তুমি বাধা দিও না…”

    কমলনয়ন কিছু না-বলিয়া গম্ভীর ভাব ধারণ করিল। সে নির্মুক্ত সন্ন্যাসী। তাহার কি এই কৃষ্ণ বুকে লইয়া ঘুরিয়া বেড়ানো সম্ভব? এক নামরূপাতীত ব্রহ্মই তাহার স্বরূপ! এসব ভাবখেয়াল করিবার অবকাশ আছে? এসব কীসের ভিতর সে জড়াইয়া পড়িতেছে!

    কমলনয়নের মুখভাব দেখিয়া গৃহস্বামী ভীত মনে আত্মসংবরণ করিল। কিছু পরে সে চলিয়া গেল।

    সেদিন রাত্রেও ঘন বরিষণ নামিল। কমলনয়ন প্রাকৃতজনের ন্যায় সুখে নিদ্রিত হইয়া পড়িয়াছিল। নিদ্রার ভিতরও যেন বৃষ্টি পড়িতেছে। শাওন মেঘ আকাশ আকুল করিয়া আসিয়াছে। সজল বাতাসে শিহরিত কদম্ববনে আলোড়ন উঠিয়াছে। পথ পিছল। বিদ্যুতের আলোয় সেই সংকীর্ণ পথ বাহিয়া সে পা টিপিয়া টিপিয়া কোথায় যেন চলিতেছে। যেখানে যেখানে পা ফেলিতেছে মাটি ফুঁড়িয়া এক-একটি নাগকেশরের ফুল ফুটিয়া উঠিতেছে… তাহার পর কী এক ময়ূরকণ্ঠী স্বপ্ন আসিয়া দেখা দিল। কে এক শ্যামল কিশোর কমলনয়নের গাত্রে তাহার কচি কচি হাত বুলাইয়া চক্ষু ঘুরাইয়া বলিতেছে, “আমাকে লইবে না? আমি যে তোমার সঙ্গে কাশী যাইব। তোমার সঙ্গে থাকিব। আমাকে ফিরাইয়া দিও না।”

    কমলনয়নের মনে হইল, এসব তাহার চিত্তবিকার নয়তো! এসব সে কী দেখিতেছে?

    কমলনয়ন বলিয়া উঠিল, “আমি মায়াবাদী কঠোর সন্ন্যাসী। আমার সঙ্গে যাইবে কেন?”

    কিশোর কহিল, “ও কমল! তোমার কঠোরভাব যে আমার বড়ো ভালো লাগে। তুমি যত বাধা দাও, আমার তত বাধা ভাঙিতে ইচ্ছা করে।”

    কমলনয়ন বলিল, “কাশী গিয়া তুমি কী করিবে?”

    “তোমাকে বাঁশি শুনাইব। সুর দিয়া তোমাকে পাগল করিব। প্রেম দিয়া তোমার মাথা খাইব। আমার গায়ে হাত দিয়া বলো, আমাকে লইয়া যাইবে তো?”

    “কিন্তু আমি তো তোমাকে চাহি নাই!”

    “চাহিয়াছিলে…সেই যে তোমার কিশোরকাল…উনসিয়া হইতে পাগলের মতো নবদ্বীপে আসিয়াছিলে…মনে নাই?”

    কমলনয়ন ধড়মড় করিয়া শয্যার উপর উঠিয়া বসিল। দেখিল প্রভাত হইয়া গিয়াছে… বাতায়নপথে নুতন দিবসের আলোক ….

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগস্ট আবছায়া – মাসরুর আরেফিন
    Next Article মহাকাল – সরোজকুমার রায়চৌধুরী

    Related Articles

    সন্মাত্রানন্দ

    তোমাকে আমি ছুঁতে পারিনি – সন্মাত্রানন্দ

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }