Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প427 Mins Read0
    ⤶ ⤷

    কূর্মদেবতার কামড় – ২

    ২

    হোয়ান কিম হ্রদ থেকে ফিরে এসে বাকি দিনটা বিশ্রাম নিয়েই কাটিয়ে দিল সুদীপ্তরা। কোনো অভিযানের আগে সুযোগ থাকলে বিশ্রাম আর ঘুমিয়ে নেওয়াটা জরুরি—এ কথা হেরম্যান বারবার বলেন। কারণ, ভবিষ্যতে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তা আগাম জানা থাকে না। হয়তো বা তখন ঘুম বা বিশ্রামের সুযোগই পাওয়া যায় না। সেই সময় নার্ভ ঠিক রাখতে এই আগাম ঘুম বা বিশ্রামটা কাজে লাগে। তাই সারা দিন-রাত লম্বা বিশ্রাম নিয়ে পরদিন সকালে বেশ চনমনে হয়ে যাত্রা শুরু করল তারা।

    শহর ছেড়ে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে প্রথমে গ্রামের পথ ধরল গাড়ি। দু-পাশে সবুজ ধানক্ষেত। দীর্ঘ ঝুলের কামিজ পরে, মাথায় বাঁশের টোকো বা টুপি দিয়ে ক্ষেতে কাজ করছে কৃষকরা। সুদীপ্তর দেখে মনে হচ্ছিল সে যেন বাংলাদেশেরই কোনো গ্রামে আছে। গ্রাম্য মানুষজনও কাজে বেরিয়েছে পথে। সদাহাস্যময় ছোটখাটো চেহারার লোকগুলো সুদীপ্তদের গাড়িটার উদ্দেশে মাঝে মাঝে হাত নাড়ছে।

    হেরম্যান সুদীপ্তর উদ্দেশে বললেন, ‘এই মানুষগুলোর মধ্যে অদম্য প্রাণশক্তি আর লড়াকু মানসিকতা লুকিয়ে আছে। আর আছে প্রবল জাতীয়তাবোধ। যে কারণে অতবড় শক্তিধর দেশ আমেরিকাও পিছু হটতে বাধ্য হয়েছিল। বোমা-গুলি-রাসায়নিক গ্যাস কোনো কিছুই এই ছোটখাটো চেহারার মানুষগুলোকে পরাস্ত করতে পারেনি। বহু ভিয়েতনামি তাদের জীবন উৎসর্গ করেছিলেন সেই স্বাধীনতা যুদ্ধে।’

    গাড়ি চালাতে চালাতে ডেং-ফু বলল, ‘ঠিক তাই। যুদ্ধের সময় এমন কোনো ভিয়েতনামি পরিবার ছিল না যাদের অন্তত একজন জীবন উৎসর্গ করেনি সেই স্বাধীনতা যুদ্ধে। এমনকী এখনও অনেক সময় অনেকের প্রাণ যায় সেই যুদ্ধের ফলশ্রুতি হিসাবে।’

    সুদীপ্ত জানতে চাইল, ‘তার মানে?’

    ডেং-ফু বলল, ‘মাইন। যুদ্ধের সময় অনেক মাইন পোঁতা হয়েছিল ভিয়েতনামের নানা অঞ্চলে। আমরাও পুঁতেছিলাম। আমেরিকানরাও পুঁতেছিল। যুদ্ধ থামার পর সে সব মাইন সব জায়গা থেকে খুঁজে বার করে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। বিশেষত আমরা যে পার্বত্য এলাকার দিকে যাচ্ছি সেসব জায়গার জঙ্গলে এখনও নানা জায়গায় মাইন পোঁতা আছে। এত বছর পরও তাদের কিছু জীবন্ত আছে। ভুলক্রমে তার ওপর পা পড়লেই বিস্ফোরণ ঘটে। এই তো কিছুদিন আগেই সংবাদপত্রে খবর বেরিয়েছিল যে দুজন কৃষক ক্ষেতে চাষ করতে গিয়ে মাইন বিস্ফোরণে মারা গেছেন। টিফিন বক্সের মতো গোলাকার দেখতে মাইনগুলো এখনও মাঝে মাঝে মানুষের মৃত্যুর কারণ হয়।’

    হেরম্যান স্বগতোক্তি করলেন, ‘হ্যাঁ, আর্থারের লেখাটাতে ব্যাপারটা পড়েছি।’ সুদীপ্ত প্রশ্ন করল, ‘আর্থার কে?’

    হেরম্যান বললেন, ‘যিনি সেই কিম-কুঈ বা সোনার কচ্ছপ দেবতাকে দেখেছেন বলে দাবি করেছেন। আর্থার একজন ব্রিটিশ। ইতিহাস গবেষক। আরও নির্দিষ্ট ভাবে বলতে হলে তিনি একজন ‘যুদ্ধ গবেষক’। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে তিনি গবেষণা করতে গত বছর ভিয়েতনামে এসেছিলেন। বেশ কিছুদিন এ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেও বেড়িয়েছেন। আমরা যেখানে যাচ্ছি সেখানেও ক-দিন ছিলেন এবং কিম কুঈকে দেখার সৌভাগ্য হয় তাঁর। এমনই তিনি লিখেছেন তাঁর বইতে। বলতে গেলে তাঁর লেখাটাই আমাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে ওই জায়গাতে।’

    এক সময় ধানক্ষেতে মোড়া সমতলের পথ শেষ হয়ে গেল। সুদীপ্তদের চোখে পড়ল তাদের সামনে সবুজ বনানী ঘেরা পাহাড়-শ্রেণি ধাপে ধাপে উঠে গেছে আকাশের দিকে। পাকদণ্ডী বেয়ে ওপরে উঠতে শুরু করল গাড়ি। দু-পাশের জঙ্গল ক্রমশ ঘন হয়ে উঠতে লাগল। তার মধ্যে দিয়ে এগিয়ে চলল সুদীপ্তরা। এক সময় সুদীপ্ত জানতে চাইল, ‘কিম কুঈয়ের কেমন বর্ণনা দিয়েছেন আর্থার?’

    হেরম্যান বললেন, ‘আর্থার লিখেছেন যে, তাঁকে কুরু হ্রদের পাড়ে যেতে দেওয়া হয়নি। দেবতাকে আহ্বান করে হ্রদের পাড়ে নাকি সারাদিন নানা ধর্মীয় পূজাপাঠ করে সেখানকার লোকেরা। তারপর এক সময় সূর্যাস্ত হয়। অন্ধকার নেমে চাঁদ উঠতে শুরু করে। চন্দ্রদেবতা যখন ঠিক মাথার ওপরে ওঠেন, চাঁদের আলো ছড়িয়ে পড়ে হ্রদের জলে ঠিক তখন আবির্ভূত হন কুর্ম দেবতা। আর্থারের বিবরণ অনুযায়ী প্রথমে একটা বিরাট কলেবর জেনে উঠেছিল হ্রদের মাঝখানে। তারপর সেটা ধীরে ধীরে এগিয়ে এল পাড়ের দিকে। পুরোহিত কয়েক পা এগিয়ে গিয়ে দাঁড়ালেন হ্রদের জলে। তাঁর কাছাকাছি এসে থামল সেই বিশাল পিঠটা। তারপর আবার সে কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে গেল জলতলে। পুরোহিত নাকি কচ্ছপ দেবতাকে খাবারের মণ্ড দেন। সেটা গ্রহণ করার পরই দেবতা আবার ফিরে যান। আর্থারের অনুমান প্রাণীটা দৈর্ঘ্যে অন্তত বারো ফুট হবে। অর্থাৎ আমরা কাচের বাক্সে — যাকে দেখলাম তার চেয়ে ওই সোনার দেবতা আকারে প্রায় দ্বিগুণ।

    সুদীপ্ত বলল, ‘প্রাণীটাকে ‘সোনার কচ্ছপ দেবতা’ বলা হয় কেন? ওর পিঠ কি সোনা মোড়া?’

    হেরম্যান বললেন, ‘আর্থারের বিবরণ অনুসারে কূর্ম দেবতার ভেসে ওঠা পিঠ থেকে একটা সোনালি আভা ছড়াচ্ছিল। তবে সেটা চাঁদের আলোর কারণেও ওরকম মনে হতে পারে এও তিনি লিখেছেন। গোল্ডেন টার্টেল নামের একধরনের ছোট টাৰ্টেল কিন্তু আছে। চায়নাতে পাওয়া যায়। তাকে ‘বক্স টার্টেলও বলা হয়। প্রাণীটার খোলটা অনেকটা বক্সের মতো দেখতে। ওই টার্টেলের মাথা বা মুখের ওপর সোনালি-হলুদ ছোপ আছে। তাই ওর নাম ‘গোল্ডেন টার্টেল’। প্রাণীটাকে যদি আমরা সত্যিই চাক্ষুষ করি তবে আসল ব্যাপারটা বুঝতে পারব।’

    সুদীপ্ত বলল, ‘আমরা ওখানে গিয়ে নিজেদের কী পরিচয় দেব?’

    হেরম্যান বললেন, ‘ট্যুরিস্ট। বলব আমরা কুরু হ্রদ দেখতে এসেছি। ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে লোকজনের জীবনযাত্রা দেখতে এসেছি। তারপর ওদের রাজি করাবার চেষ্টা করব যাতে তারা ‘কিম কুঈ’-এর আবাহন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেয় সে জন্য। নিশ্চয়ই গ্রামে মোড়ল বা পুরোহিত ধরনের কোনো লোক আছে, যে গ্রামের লোকদের মাথা। তাকেই ধরতে হবে কার্যোদ্ধার করার জন্য।’

    দুপুরবেলা একবার গাড়ি থামানো হল মধ্যাহ্নভোজের জন্য। তারপর আবার শুধু নির্জন পথে চলা আর চলা। পথের দু-পাশে কোনো লোকালয় নেই। শুধু গভীর জঙ্গল। এক সময় পথের পাশে জঙ্গলের ধারে একটা সাইনবোর্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করাল ডেং-ফু। তার গায়ে বিপদ চিহ্নের ছবি দিয়ে লেখা আছে ‘মাইন ফিল্ড’। ডেং-ফু বলল, ‘যাতে কেউ ভুল করে এই জঙ্গলে প্রবেশ না করে তাই ওই সতর্কবার্তা। আপনাদের বলেছিলাম যে এই অঞ্চলের বহু জায়গায় এখনও মাইন পোঁতা আছে।’ সুদীপ্ত তার সেলফোনের ক্যামেরায় একটা ছবি তুলল সাইনবোর্ডটার। এগিয়ে চলল গাড়ি।

    এক সময় একটা বাঁকের মুখে পৌঁছল তারা। সে জায়গার জঙ্গল একটু পাতলা। নীচে তাকিয়ে সুদীপ্তরা বুঝতে পারল তারা প্রায় পাহাড়ের মাথার ওপর পৌঁছে গেছে। আর এরপরই কিছুটা এগিয়ে শেষ হয়ে গেল রাস্তা। ডেং-ফু বলল, ‘এবার বাকি পথটা আমাদের হেঁটে উঠতে হবে।’ গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ নামানো হল। তারপর সেগুলো পিঠে নিয়ে দু-পাশে জঙ্গল ঘেরা পাকদণ্ডী বেয়ে ওপরে উঠতে শুরু করল সবাই। মিনিট পনেরোর মধ্যেই নির্দিষ্ট জায়গাতে পৌঁছে গেল তারা। ওপরে উঠে বিস্মিত হয়ে প্রথমে কিছুক্ষণ থমকে দাঁড়াল সুদীপ্তরা। বিশাল এক হ্রদ। এত বড় হ্রদ যে পাহাড়ের মাথায় থাকতে পারে তা ধারণাই ছিল না সুদীপ্তদের। সুদীপ্তরা যেদিক থেকে পাহাড়ের মাথায় উঠেছে তার উল্টোদিকে যতদূর চোখ যায় ততদূর হ্রদের বিস্তার। হেরম্যানও বললেন, ‘এ হ্রদটা যে এত বিশাল তা আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম এই কুরু হ্রদ ছোটখাটো একটা জলাশয় হবে।’

    হ্রদের অপর পারেও গভীর জঙ্গল। আর এদিকের জঙ্গল আর হ্রদের পাড়ের মাঝখানের জমির কিছুটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে একটা গ্রাম। মন্দিরের মতো একটা স্থাপত্যের চূড়াও দেখা যাচ্ছে তার মাঝে। সম্ভবত তাকে ঘিরেই কাঠের দেওয়াল আর খড়ের ছাদঅলা বাড়িগুলো দাঁড়িয়ে আছে। খড়ের ছাদগুলোর একটা বিশেষত্ব আছে। তাদের মাথাগুলো ঝুঁটির মতো করে বাঁধা। বেশ কিছু লোকজনও দূর থেকে চোখে পড়ল তাদের। গ্রামের লোকরাও দেখতে পেল তাদের। সুদীপ্তরা এগোল গ্রামের দিকে। তাদের দেখতে পেয়ে গ্রামের কিছু লোকও তাদের দিকে এগোল। সুদীপ্তরা কিছুটা এগোতেই দু-দলের সাক্ষাৎ হল। লোকগুলোর পরনে সাটিনের তৈরি লম্বা সালোয়ার আর কামিজ। কোঁচকানো মুখমণ্ডল আর নরুন চেরা চোখে পার্বত্য জনজাতির স্পষ্ট ছাপ। চুলগুলো লম্বা। কারো বেণি করা, আবার কারো চুল মাথার ওপর ঝুঁটি করে বাঁধা। চৈনিক সংস্কৃতির একটা ছাপ আছে উত্তর ভিয়েতনামের এই পার্বত্য লোকগুলোর মধ্যে। বেশ কয়েকজনের চিবুকে ছুঁচালো দাড়িও আছে। লোকগুলো এসে প্রথমে একটু বিস্মিত ভাবে ভালো করে দেখল নবাগতদের। ডেং-ফু তাদের উদ্দেশে ভিয়েতনামি ভাষায় কী যেন বলল। দু-একটা কথোপকথন হল তার সঙ্গে গ্রামবাসীদের। তারপর গ্রামবাসীরা সুদীপ্তদের নিয়ে চলল গ্রামের ভিতরে। ডেং-ফু বলল, ‘ওরা আমাদের গ্রামের মন্দিরে নিয়ে যাচ্ছে পুরোহিতের কাছে। সেই এ গ্রামের মোড়ল। সে সিদ্ধান্ত নেবে যে আমাদের এ গ্রামে আশ্রয় দেওয়ার ব্যাপারে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)
    Next Article তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Our Picks

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }