Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প427 Mins Read0
    ⤶ ⤷

    ঈগলের পালকে রক্তের দাগ – ২

    ২

    দীপাঞ্জনদের দলটা প্রবেশ তোরণের কাছে পৌঁছতেই দেখতে পেল বেশ কয়েকটা গাড়ি ঢুকেছে চত্বরটাতে। লোকজন গাড়িগুলো থেকে বড় বড় কাঠের বাক্স, ট্রলি ইত্যাদি নামাতে শুরু করেছে। সেই শুটিং পার্টি। দীপাঞ্জনরা আর একটু এগোতেই ভিড়ের মধ্যে থেকে তাদের সামনে এসে দাঁড়ালেন এক ভদ্রলোক। সোনালি চুলের লোকটার বয়স বেশি নয়। তিরিশ-পঁয়ত্রিশ হবে। লোকটা বলল ‘আপনারাই তো এখানে, মানবাধিকার আন্দোলনে যোগ দিতে এসেছিলেন তাই না? এখানকার একটা সান্ধ্য দৈনিকে গতকাল আপনাদের একটা গ্রুপ ছবি বেরিয়েছিল দেখেছি।’

    মার্টিন বললেন, হ্যাঁ। আমি ব্রাসেলস-এ থাকি। আর এঁরা এসেছেন বিভিন্ন দেশ থেকে। আপনার পরিচয়টা?’ লোকটা বলল, আমার নাম বার্ক। মার্কিন নাগরিক। বেশ কিছুদিন হলিউডে এক বিখ্যাত চলচ্চিত্রকারের কাছে কাজ শিখেছি। এখন নিজেই ছোটখাটো তথ্যচিত্র বানাই। এর আগে বসনিয়াতে দুর্ভিক্ষের ওপর একটা তথ্যচিত্র বানিয়েছি।

    মার্টিন বললেন, ‘বাঃ বেশ ভালো ব্যাপার। হিউম্যান জ্যু নিয়ে দু-একটা হলিউড মুভি হলেও তথ্যমূলক কাজ খুব একটা হয়নি। যেমন হয়েছে হিটলারের কনসেনট্রেশন ক্যাম্পগুলো নিয়ে।’

    বার্ক বললেন, ‘হ্যাঁ, ঠিক তাই। সত্যি কথা বলতে কী গতকাল খবরের কাগজে আপনাদের গ্রুপ ছবিটা দেখার পর থেকে আমি আপনাদের খুঁজছিলাম। আমার সৌভাগ্য এখানে এসে কাকতালীয়ভাবে আপনাদের সাথে দেখা হয়ে গেল।

    মার্টিন বললেন, ‘কেন খুঁজছিলেন?’

    বার্ক এরপর যা বললেন তাতে অবাক হয়ে গেল সবাই। তিনি বললেন, আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। সেখানকার সভ্যতা-সংস্কৃতির সাথে পরিচিত। আপনারা যদি আমাকে এই তথ্যচিত্র নির্মাণে সাহায্য করেন তবে কৃতজ্ঞ থাকি। দু-ধরনের সাহায্য। প্রথমত পরামর্শ দান। ধরুন আপনাদের মধ্যে যারা এশীয় আছেন তাঁরা সে মহাদেশের মানুষ সম্পর্কে আমার থেকে বেশি জানেন। পণ্ডিত-মানুষ আপনারা। আমি বই পড়ে আর কতটুকু জেনেছি। আর দ্বিতীয় সাহায্য হল তথ্যচিত্রের কিছু চরিত্রে অভিনয়। এখানে তো পৃথিবীর নানা প্রান্তের মানুষ থাকত, আপনারা ক্যামেরার সামনে দাঁড়ালে ব্যাপারটা আরও ন্যাচারাল হবে।

    মার্টিন, বার্কের কথা শুনে হেসে বললেন, ‘প্রথম ব্যাপারটা তো না হয় বুঝলাম। এখানে প্রফেসর জুয়ান, ডক্টর তুর্গিনেভের মতো মানুষরা রয়েছেন যাঁরা অনেক কিছু জানেন, অন্যরাও জানেন, হয়তো তাঁরা আপনাকে সাহায্য করলে আপনার সুবিধা হতে পারে ঠিকই কিন্তু দ্বিতীয় ব্যাপারটা? এখানে তো কেউ অভিনেতা নন? আপনি আগে থেকে অ্যাক্টর নির্বাচন করেননি?

    বার্ক বললেন, ‘করেছিলাম তো। স্থানীয় কয়েকজন শ্বেতাঙ্গ অভিনেতা-অভিনেত্রী। মেকাপ দিয়ে তাদেরই কাউকে আফ্রিকান, এশিয়ান বা রেড ইন্ডিয়ান বানাতাম। তাদের সাথে আমার কথাবার্তাও হয়েছিল আমেরিকায় বসে। কিন্তু এখানে আসার পর স্ক্রিপ্ট শুনে অভিনেতাদলের মধ্যে যিনি সিনিয়ার তিনি রাজি হলেন না। আর তার দেখাদেখি অন্য অভিনেতারাও বেঁকে বসলেন। একজন অভিনেতা তো আমার মুখের ওপরই বলে দিলেন ‘দেখুন মিস্টার, পয়সা আর খ্যাতির জন্য শ্বেতাঙ্গদের, নিজের জাতির কলঙ্ক বিক্রি করতে পারব না।’ আমি অনেক চেষ্টা করেও ব্যাপারটা তাদের বোঝাতে পারলাম না। আর হলিউড থেকে অভিনেতা আনা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এ কারণেও আমি আপনাদের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছি। অভিনয় না-জানলেও চলবে। কস্টিউমটাই আসল। প্রত্যেকের মাত্র কয়েকটা করে শট আর ডায়লগ। ওটুকু আমি আপনাদের শিখিয়ে দিতে পারব।’

    বার্কের কথা শুনে হাঙ্গেরি থেকে আগত মানবাধিকার কর্মী পাউল বললেন, ‘সবই তো বুঝলাম। কিন্তু আমরা সবাই খুব ব্যস্ত মানুষ। নিজেদের দেশে নানা কাজ ফেলে এই কনফারেন্সে যোগ দিতে এসেছিলাম। আমাদের কি এখানে এভাবে থাকা সম্ভব?’

    ‘হ্যাঁ, জানি, আপনারা প্রত্যেকেই ব্যস্ত মানুষ। কিন্তু তার পাশাপাশি এটাও জানি যে আপনাদের বিচার-বুদ্ধি, বিবেক, ভাবনা-দর্শন-দায়িত্ববোধ সাধারণ মানুষের থেকে অনেক উন্নতস্তরের। আপনাদের বিবেকের ওপর আমার কিন্তু আস্থা আছে।’ —হঠাৎ একটা অপরিচিত কণ্ঠস্বর শুনে সেদিকে তাকাল জুয়ান-দীপাঞ্জনদের পুরো দলটা। আর যাকে তারা দেখতে পেল, বেশ অবাকই হয়ে গেল তাকে দেখে। কোটপ্যান্ট পরা একটা লোক কিন্তু তার চেহারাটা বড় অদ্ভুত। মোটাসোটা লোকটার উচ্চতা খুব বেশি হলে মাত্র পৌনে চার ফুট হবে। যেন বামন অবতার আবির্ভূত হয়েছেন তাদের সামনে।

    তাঁকে দেখেই বার্ক বললেন, ইনি আমাদের প্রোডিউসার মিস্টার কোম্বাটু। এর আমন্ত্রণেই আমি ফিল্ম করতে এসেছি এখানে।’

    ‘কোম্বাটু? আপনি কি ব্রাসেলস-এর সেই বিখ্যাত হীরে ব্যবসায়ী?’ মৃদু বিস্মিতভাবে বলে উঠলেন মার্টিন।

    ভদ্রলোক বললেন, ‘আপনার মতো লোকের কানে আমার নামটা পৌঁছেছে সে জন্য আমি গর্বিত। হ্যাঁ, আমি সেই লোক।’ মার্টিন বলে উঠলেন, ‘আরে আপনার নাম তো ব্রাসেলস-এর সব লোকই জানে। তবে এই প্রথম আপনাকে চাক্ষুষ করার সৌভাগ্য আমার হল। আমি জানি ব্রাসেলস-এর আফ্রিকান বংশোদ্ভূত বেশ কয়েকটা অনাথ আশ্রম চালান আপনি। ভদ্রলোক বললেন, ‘আমি মৃদু সংযোজন করছি আপনার বক্তব্যে। শুধু আফ্রিকান নয়, আমি আরও বেশ কয়েকটা অনাথ আশ্রমের পৃষ্ঠপোষক সেখানে সব জাতের অনাথ শ্বেতাঙ্গ শিশুরাও থাকে।’

    এ কথাগুলো বলার পর একটু হেসে কোম্বাটু বললেন, ‘দেখুন আমি আফ্রিকার পিগমি জনগোষ্ঠীর মানুষ। আমাদের এই খর্বাকৃতির জন্য ইউরোপের মানুষরা এক সময় আমাদের জন্তু ভাবত। আমাদের প্রদর্শনের জন্য খাঁচায় ভরে রাখত। আমার ঠাকুর্দাকে এই হিউম্যান জ্যু তে রাখা হয়েছিল। নারী-পুরুষ মিলিয়ে জনা দশেকের একটা দলকে ধরা হয়েছিল গ্রাম থেকে। এখানে এক হীরে ব্যবসায়ী আমার ঠাকুমাসহ বেশ কয়েকজনকে কিনে নেয়। ঠাকুমা তখন সন্তানসম্ভবা। আমার বাবা সেই হীরে ব্যবসায়ীর বাড়িতেই জন্মান। নিঃসন্তান সেই হীরে ব্যবসায়ীর একবার প্রাণ বাঁচান বাবা। তাই মৃত্যুর আগে বাবাকে তিনি সব সম্পত্তি দান করেন। আর বাবার মৃত্যুর পর সে সম্পত্তি আমার হাতে আসে। যাই হোক দীর্ঘদিন ব্যবসা চালাবার পর সে সম্পত্তি বেচে আমি পিতৃভূমিতে ফিরে যাচ্ছি। সেখানে ‘আমি অনাথ আশ্রম স্কুল খুলব। চলে যাবার আগে আমি এই ফিল্মটা করতে চাইছি সেইসব হতভাগ্য মানুষকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবার জন্য। শ্বেতাঙ্গ বা কোনো জাতিকে ছোট করার কোনো অভিপ্রায় আমার নেই। হিউম্যান জ্যুতে এস্কিমো বা রেড ইন্ডিয়ান যাঁরা থাকতেন তাঁরাও কিন্তু শ্বেতাঙ্গ। সামান্য দুটো দিনের মাত্র ব্যাপার। আর সে দুদিনে আপনাদের প্রত্যেককে আমি দশহাজার ইউরো দেব। টাকার জন্য আপনারা থাকবেন না জানি। বলতে পারেন আমি আপনাদের যে সময় নষ্ট করব এটা তার ক্ষতিপূরণ। আপনারা কি চান না যে ওই হতভাগ্য মানুষদের প্রতি ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হোক?’—দীর্ঘ কথা শেষ করে উত্তরের প্রত্যাশায় দীপাঞ্জনদের দিকে চেয়ে রইলেন কোম্বাটু।

    প্রথমে মুখ খুললেন মার্টিন। তিনি বললেন, ‘আমি স্থানীয় মানুষ। আমার আপনার সঙ্গে থাকতে কোনো আপত্তি নেই।’

    তার কথা শোনার পর টোগো বললেন, ‘উদ্যোগটা ভালো। বিশেষত আমাদের আফ্রিকা মহাদেশের ব্যাপারটা যখন বিশেষভাবে জড়িয়ে আছে ব্যাপারটার সঙ্গে তখন আমার কাজটা করাই উচিত।’

    জুয়ান তাকালেন দীপাঞ্জনের দিকে। দীপাঞ্জন মৃদু হেসে বলল, ‘থেকে গেলে মন্দ হয় না। নতুন অভিজ্ঞতা হবে একটা।’ তার কথা শুনে জুয়ান বললেন, ঠিক আছে আমরা তিনজনও নয় থাকছি।’ তা শুনে আল মামুন বললেন, ‘আমার থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু কাল ভোরে যে প্লেনের টিকিট কাটা হয়ে গেছে।

    কোম্বাটু বললেন, ‘সেসব নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। কাজ শেষে দেশে ফেরার সব দায়িত্ব আমার।’

    এবার বাকি রইলেন তিন শ্বেতাঙ্গ—সাংবাদিক পাউল, ডক্টর তুর্গিনেভ আর মার্কিনি কারস্টেন। কোম্বাটু তাকালেন তাদের দিকে। পাউল বললেন, ‘আমার আপত্তি নেই, তবে একটা ছোট শর্ত আছে। আমি বিবিসি-র সঙ্গেও যুক্ত। সেখানে এই ছবি সম্পর্কে আমি তথ্য দেবার আগে অন্য কোনো সংবাদমাধ্যমকে তা দেওয়া যাবে না।’

    তা শুনে কোম্বাটু বললেন, ‘ব্রিটিশ ব্রডকাস্টিং-এর মতো চ্যানেল যদি এ খবর সম্প্রচারিত করে তবে গুরুত্ব আরও বাড়বে। আমার বিন্দুমাত্র আপত্তি নেই তাতে।’

    তুর্গিনেভ কিন্তু বললেন, ‘আমার থাকা সম্ভব নয়। দেশে ফিরে একটা বিশ্ববিদ্যালয়ে আমার বক্তৃতা আছে।’ আর কারস্টেনও বললেন, তারও জরুরি কাজ পড়ে আছে দেশে। কোম্বাটু তুর্গিনেভের উদ্দেশে বললেন, ‘আপনি মহান দেশের মানুষ। আপনাদের রেড আর্মি একদিন হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বার্লিনে প্রবেশ করে ইউরোপ আর সারা পৃথিবীকে মুক্ত করেছিল হিটলারের হাত থেকে। পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আপনারা। এখানে থাকলে শ্রোতারা আপনার বক্তৃতা থেকে বঞ্চিত হবেন ঠিকই, কিন্তু এই তথ্যচিত্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে মানবাধিকারের সপক্ষে আপনার আবেদন। প্লিজ এ ব্যাপারটা একটু ভাবুন।’

    আরও কিছুক্ষণ কথাবার্তার পর হয়তো বা অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন তুর্গিনেভ আর কারস্টেন। কোম্বাটু সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘শুটিং কাল সকাল থেকে শুরু হবে। আজ সন্ধ্যায় বার্ক আপনাদের সব বুঝিয়ে দেবেন। কাছাকাছি ভালো হোটেল না-থাকায় আপনাদের থাকার ব্যবস্থা এখানেই করছি। আপনাদের মালপত্রও হোটেল থেকে আনিয়ে নিচ্ছি।’ আরও কিছু কথাবার্তার পর দীপাঞ্জনদের জটলাটা ভেঙে গেল। নানা দিকে ছড়িয়ে পড়লেন দলের সবাই। বার্ক আর কোম্বাটু ব্যস্ত হয়ে পড়লেন নিজেদের কাজে। দীপাঞ্জন আর জুয়ান একটা বেঞ্চে বসল। জুয়ান বললেন, ‘স্যামসন নামের ওই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হবে। তিনি নিশ্চয়ই নানা তথ্য দিতে পারবেন এ জায়গা সম্বন্ধে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)
    Next Article তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Our Picks

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }