Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প427 Mins Read0
    ⤶ ⤷

    কূর্মদেবতার কামড় – ৭

    ৭

    ভোর হল একসময়। সুদীপ্তদের শাস্তিদানের আয়োজনও শুরু হল। বল্লমের খোঁচা দিয়ে সুদীপ্তদের নিয়ে যাওয়া হল সাঁকোটার ওপর। তাদের পিঠ থেকে রুকস্যাকগুলো প্রথমে খুলে ফেলা হল। কচ্ছপের খোল বাঁধা বেশ কয়েকজন মানুষ প্রথমে লাফ দিয়ে জলে নামল বেশ কয়েকটা মোটা দড়ি নিয়ে। তারপর ধাক্কা দিয়ে সুদীপ্তদের তিনজনকে জলে ফেলা হল। জলতল থেকে উঠে আসা যে শাল খুঁটিগুলোর ওপর সাঁকোটা দাঁড়িয়ে আছে তেমনই কয়েক হাত অন্তর তিনটে খুঁটির সঙ্গে হাত বাঁধা হল তাদের তিনজনের। বাধা দিল না সুদীপ্তরা। জল বেশি গভীর নয়, বুক পর্যন্ত জল। ডুবে মরার আপাতত সম্ভাবনা নেই। কাজ শেষ হল কচ্ছপ দেবতার উপাসকদের। তারা নিজেরাও যথেষ্ট উৎকণ্ঠিত দেবতা কিম কুঈ-এর দর্শন না পাওয়াতে। লোকগুলো খুঁটির সঙ্গে সুদীপ্তদের বেঁধে ওপরে উঠে গেল। তারপর পুরোহিতের নেতৃত্বে যাত্রা শুরু করল লেকের উদ্দেশে। দেবতার দর্শন যে তাদের পেতেই হবে। নইলে অনর্থ হবে। সুদীপ্তদের পাহারা দেবার জন্য তারা শুধু রেখে গেল মঙকে।

    সবাই চলে যাবার পর মঙ সুদীপ্তদের উদ্দেশে বলল, ‘তোমরা নিজেদের বিপদ নিজেরা ডাকলে। বড্ড বেশি জেনে ফেলেছ তোমরা। বিশেষত তোমাদের এই ডেং-ফু। তোমরা যাতে আর শহরে ফিরে পুলিশকে কিছু খবর না দিতে পারো সে ব্যবস্থা করলাম।’ এই বলে সে চলে গেল মন্দিরের ভিতর।

    সূর্য ওপরে উঠতে শুরু করেছে। সুদীপ্তদের চারপাশে ঘুরে বেড়াতে শুরু করেছে কচ্ছপের দল। তবে তারা খুব কাছে আসছে না। জল মোটামুটি স্বচ্ছ। জলের নীচেও সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। ডেং-ফু একসময় বলল, ‘মঙ যে একটা খুনে এ কথাটা বলা আমার উচিত হয়নি। আমার জন্যই বিপদে পড়লেন আপনারা।

    হেরম্যান তাকে আশ্বস্ত করে বললেন, ‘তুমি কথাটা না বললেও বাচ্চাটাকে বাঁচাতে বিপদে পড়তেই হত। কিছু করার ছিল না। ওয়াংকে বাঁচাবার চেষ্টা করতেই হত। চোখের সামনে তো ভয়ংকর অন্যায় হতে দেওয়া যায় না। মঙ অতি ধূর্ত। সে আমাদের ফাঁসানোর জন্য আগেই পরিকল্পনা করে রেখেছিল। ও হয়তো আন্দাজ করেছিল যে ওর নাম আমরা ফাঁস করে দিতে পারি।’

    সুদীপ্ত বলল, ‘কিন্তু এভাবে ওরা আমাদের কীভাবে মারবে?’

    হেরম্যান বললেন, ‘হয়তো বা জলের মধ্যে দাঁড় করিয়ে রেখে, না খেতে দিয়ে। ঘণ্টার পর ঘণ্টা জলের মধ্যে থাকলে এমনিতেই অবসন্ন হয়ে পড়ব আমরা। দেখা যাক কী হয়। হ্রদে দেবতা কিম কুঈ-এর দর্শন পেলে যদি দয়া হয় ওদের…।’

    হঠাৎ সুদীপ্তর চোখ গেল সাঁকোটার অন্য দিকের খুঁটিগুলোর জলে ডোবা অংশের দিকে। ভালো করে জিনিসটা খেয়াল করে সুদীপ্ত চমকে উঠে হেরম্যানকে বলল, ‘সাঁকোর উলটোদিকের খুঁটিগুলোর জলে ডোবা অংশগুলো দেখুন!’

    হেরম্যান আর ডেং-ফুও সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জলের নীচে খুঁটিগুলোর গায়ে দড়ি দিয়ে বাঁধা আছে কতগুলো মানব কঙ্কালের অংশ!

    হেরম্যান বললেন, ‘ওদের আকার দেখে মনে হচ্ছে ছোট ছোট মানুষদের কঙ্কাল!’ সুদীপ্ত বলল, ‘আকার দেখে আমারও তাই মনে হচ্ছে।’

    হেরম্যান বললেন, ‘তবে কি যেসব বাচ্চাদের কচ্ছপ দেবতার প্রতি উৎসর্গ করা হয় তাদের বড় করে তোলার পর এভাবেই মন্দিরের পরিখাতে চুবিয়ে মারা হয়? ওয়াং বলেছিল যে না পালালে তাকে এখানে ফেলে দিতেন পুরোহিত। আমি তখন ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। এবার অনুমান করতে পারছি। কী ভয়ংকর ধর্মীয় প্রথা।’ সুদীপ্তও ব্যাপারটা কল্পনা করে শিউরে উঠল।

    সময় এগিয়ে চলল। খুঁটির সঙ্গে দড়িবাঁধা অবস্থায় একইভাবে দাঁড়িয়ে রইল সুদীপ্তরা। কচ্ছপগুলো ঘুরপাক খাচ্ছে চারপাশে। ড্যাবড্যাবে চোখে দেখছে সুদীপ্তদের। পরিখার সব কচ্ছপগুলো যেন একে একে এসে জড়ো হচ্ছে সে জায়গাতে। মাঝে বেশ কয়েকবার মঙ মন্দিরের বাইরে বেরিয়ে দেখে গেল সুদীপ্তদের অবস্থা। শয়তানের হাসি তার ঠোঁটে।

    মঙের সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি সুদীপ্তদের হল না।

    সূর্য একদম মাথার ওপর উঠল। রোদের তাতে মাথা ফেটে যাচ্ছে, কপাল বেয়ে ঘাম নামছে, আবার সারা শরীর ডুবে আছে ঠান্ডা জলে। প্রচণ্ড অস্বস্তিকর এক অবস্থা। কিন্তু সুদীপ্তদের কিছু করার নেই। সময় এগিয়ে চলল আরও।

    বার করে সুদীপ্তদের উদ্দেশে সে বলল, ‘কী কেমন লাগছে?’ মঙের কোমরের কাছে জামাটা বেলা দুটো নাগাদ মন্দিরের বাইরে বেরিয়ে সাঁকোর ওপর এসে দাঁড়াল মঙ। দাঁত একটু ওঠানো। আর সেখান থেকে উঁকি দিচ্ছে একটা রিভলবারের বাঁট।

    তার কথার জবাব দিল না কেউ।

    মঙ বলল, ‘এ তো সবে শুরু। যত সময় যাবে তত আরাম পাবে তোমরা। আসল আরাম লাগা তো এখনও শুরু হয়নি।’

    আমি এবার একটু ঘুরে আসি। তোমরা সময় কাটাও কচ্ছপগুলোর সঙ্গে।’—এই বলে সে সাঁকো পেরিয়ে অদৃশ্য হয়ে গেল গ্রামের দিকে।

    হেরম্যান অস্পষ্টভাবে শুধু মন্তব্য করলেন, শয়তান।

    সুদীপ্তরা একইভাবে দাঁড়িয়ে রইল জলের মধ্যে। দীর্ঘক্ষণ জলের মধ্যে দাঁড়িয়ে থাকার ফলে পাগুলো কেমন যেন অবসন্ন হতে শুরু করল। ডেং-ফু একসময় বলল, ‘দেখুন কচ্ছপগুলো কেমন সার বেঁধেছে!’

    সত্যি তারা সার বেঁধে একটা বৃত্ত রচনা করেছে সুদীপ্তদের চারপাশে। পরিখার সব কচ্ছপ যেন জড়ো হয়েছে সেখানে। এ অবস্থাতেও হেরম্যান বললেন, ‘কচ্ছপের মধ্যেও কিছু সামাজিকবোধ লক্ষ করা যায়। একসঙ্গে কাজ করে ওরা।

    সুদীপ্ত বলল, ‘হ্যাঁ, শুধু শ্রেষ্ঠ সামাজিক প্রাণী মানুষের মন থেকেই সামাজিকবোধ মুছে যাচ্ছে আজকাল।’

    কচ্ছপগুলোকে দেখতে লাগল সুদীপ্তরা। সুদীপ্তদের ঘিরে তাদের ব্যূহটা যেন ক্ৰমশ ছোট হয়ে আসছে! হেরম্যান তাই দেখে পরিহাস করে বললেন, ‘কচ্ছপের ঝাঁক না হয়ে ওটা যদি পিরানহা মাছের ঝাঁক হত তবে ভাবো তো কী কাণ্ড হত?’

    এতক্ষণে আমরা জলের তলায় পড়ে থাকা কঙ্কালগুলোর মতো হয়ে যেতাম! সুদীপ্ত হেসে বলল, ‘এভাবে দাঁড়িয়ে থাকতে হলে এখন না হোক তবে কঙ্কাল হতে আমাদের বেশিদিন বাকি নেই।’

    ছোট হচ্ছে কচ্ছপদের ব্যূহ। বিশেষত সুদীপ্তদের পিছন দিকের কচ্ছপের সারি একদম কাছে চলে আসছে। একটা কচ্ছপ তো একবার সুদীপ্তর দেহ ছুঁয়ে গেল। তাদের আচরণ দেখে সুদীপ্ত প্রশ্ন করল, ‘ওরা আমাদের চারপাশে এমন ভিড় জমাচ্ছে কেন?’

    হেরম্যান বললেন, ‘কচ্ছপ খুব কৌতূহলী প্রাণী। কাছ থেকে সম্ভবত আমাদের ভালো করে দেখার চেষ্টা করছে।’

    হঠাৎই এরপর যেন একটা আলোড়ন শুরু হল জলের মধ্যে। সুদীপ্তদের মনে হল পরিখার অন্য দিক থেকে জলের মধ্যে দিয়ে কী যেন একটা এগিয়ে আসছে! কচ্ছপের ঝাঁক এবার ভেঙে যেতে লাগল। কী আসছে?

    আর এরপরই সুদীপ্তরা দেখতে পেল ডুব সাঁতারে জল কেটে এগিয়ে আসছে ওয়াং। সম্ভবত মন্দিরের পিছন দিয়ে পরিখায় নেমেছে সে। ওয়াং-এর মুখে ধরা আছে একটা ছোট ছুরি। সুদীপ্তদের কাছে পৌঁছে গেল সে। তারপর খুঁটির সঙ্গে বাঁধা সুদীপ্তদের হাতের দড়িগুলো কাটতে শুরু করল। ওয়াং যে হঠাৎ এভাবে তাদের উদ্ধারকর্তা হিসাবে উপস্থিত হবে তা ভাবতে পারেনি কেউ। কিছুক্ষণের মধ্যেই সুদীপ্তরা মুক্ত হয়ে সাঁকোতে উঠে পড়ল ওয়াংসমেত। ওয়াং চারপাশে তাকিয়ে বলল, ‘পালাতে হবে। মঙ এসে পড়ল বলে!’

    সুদীপ্তদের রুকস্যাকগুলো কাছেই ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সেগুলোকে পিঠে তুলে নিয়ে ওয়াং-এর পিছন পিছন ছুটতে শুরু করল তারা। ওয়াং নিশ্চয়ই পালাবার রাস্তা জানে। গ্রামের পিছন দিয়ে প্রথমে লেকের ধারে পৌঁছল সবাই। বিকাল হয়ে গেছে। তারপর সবাই ছুটল জঙ্গলের দিকে। জঙ্গলে ঢোকার মুখে ওয়াং শুধু একবার বলল, ‘আমি যেভাবে পা ফেলব, সেভাবে পা ফেলবে। নইলে সবাই মারা পড়বে।’

    তার একথা বলার কারণ বুঝতে অসুবিধা হল না হেরম্যান-সুদীপ্তর। মাইন পোঁতা আছে এ জঙ্গলে। যে কারণে গ্রামবাসীরাও সচরাচর জঙ্গলে ঢোকে না।

    জঙ্গলে প্রবেশ করল সুদীপ্তরা। চারপাশে বড় বড় গাছ। ঝোপঝাড়, আবার তারই মাঝে ফাঁকা জমিও আছে। ওয়াং থেমে থেমে এঁকেবেঁকে যেভাবে চলতে লাগল ঠিক তেমনভাবেই সুদীপ্তরা তাকে অনুসরণ করল। হেরম্যান, ডেং-ফুর মাধ্যমে ওয়াংকে জিগ্যেস করলেন, ‘তুমি পথ চিনছ কীভাবে?’

    বাচ্চা ছেলেটা লাফাতে লাফাতে পথ চলতে চলতে বলে উঠল, ‘এগুলো হরিণ চলার পথ।’

    বনের পশুপাখিদের অদৃশ্য ক্ষমতা থাকে বিপদ বোঝার। তাই হরিণের দল নিশ্চয়ই মাইনগুলোকে এড়িয়ে চলে। সে পথই অনুসরণ করছে ওয়াং।

    ধীরে ধীরে বনের মধ্যে বেশ অনেকটা পথ অতিক্রম করে ফেলল সুদীপ্তরা। এবার সন্ধ্যা নামবে। সামনে একটা ফাঁকা জমি। সেটা ঘুরপথে প্রায় অতিক্রম করে ফেলেছে সুদীপ্তরা। ঠিক সেই সময় তাদের পিছনে একটা প্রচণ্ড শব্দ হল। আর তার পরমুহূর্তেই যেন তীব্র শিসের মতো শব্দ তুলে একটা গরম হলকা সুদীপ্তর কাঁধ ছুয়ে ঠক করে গিয়ে বিধল সামনের গাছটাতে। বুলেট! বন্দুকের শব্দ! সুদীপ্তরা পিছনে ফিরে দেখতে পেল মঙকে। হাতে পিস্তল! কীভাবে যেন সবার অলক্ষে তাদের অনুসরণ করে সুদীপ্তদের কাছে পৌঁছে গেছে মঙ!

    তাকে দেখামাত্রাই গুলির আড়াল থেকে বাঁচার জন্য একটা ঝোপের আড়ালে আশ্রয় নিল তারা চারজন। মঙ প্রথমে চিৎকার করে বলল, ‘বেরিয়ে এসো। নইলে গুলি করে মারব সবাইকে। আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব।’

    তার কথার জবাব দিল না কেউ। মঙ জবাব না পেয়ে আবার গুলি চালাল ঝোপ লক্ষ্য করে। ঝোপ ফুঁড়ে সুদীপ্তদের গা ঘেঁষে বেরিয়ে গেল বুলেটটা। হেরম্যান এবার বললেন, ‘ঝোপের বাইরে বেরোনোই ভালো। ওর সব গুলি তো আর ফসকাবে না। বাইরে বেরিয়ে ওর অসতর্কতার সুযোগ নিয়ে ওকে কাবু করতে হবে।’

    কিন্তু সুদীপ্তরা উঠে দাঁড়াবার আগেই ওয়াং হঠাৎ ঝোপ থেকে এক লাফে বেরিয়ে লাফাতে লাফাতে সামনের ফাঁকা জমির মাঝখানে দাঁড়াল। তাকে দেখেই হিংস্র হাসি ফুটে উঠল মঙ-এর মুখে। ওয়াং কিন্তু তাতে ভয় পেল না। বরং বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগল, ভেঙচাতে লাগল মঙ-এর উদ্দেশে। আর তার সঙ্গে সঙ্গে তাকে ধরার জন্য কাছে ডাকতে লাগল মঙকে।

    মঙ তাই দেখে পিস্তল উঁচিয়ে এগোতে লাগল তার দিকে।

    মঙ সামনের ফাঁকা জমিটা দিয়ে কয়েক পা এগোতেই এরপর এক ভয়ংকর ঘটনা ঘটল। মঙ এক জায়গাতে পা ফেলতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল। আগুনের ঝলক আর প্রচণ্ড শব্দের সঙ্গে সঙ্গে মঙের দেহটা অন্তত কুড়ি হাত ওপরে উঠে গাছের ডালে বাড়ি খেয়ে অন্যদিকের একটা ঝোপের আড়ালে ছিটকে পড়ল। হয়তো এটাই ভবিতব্য ছিল খুনি মঙের জীবনে। ব্যাপারটা দুর্ভাগ্যজনক হলেও সুদীপ্তদের এখন আর কিছু করার নেই। সুদীপ্তরা আবার অনুসরণ করল ওয়াংকে।

    কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল জঙ্গলে। চাঁদ না ওঠা পর্যন্ত এক জায়গায় বসে অপেক্ষা করল তারা। তারপর আবার চলা। ঘণ্টাখানেক চলার পর জঙ্গল ফিকে হয়ে গেল। জঙ্গল থেকে বেরিয়ে এসে আবার কুরু হ্রদের তীরে উপস্থিত হল তারা। চাঁদের আলোতে টলটল করছে কুরু হ্রদের জল। উজানের দিকে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে।

    হ্রদের পাড়ে ওয়াং-সুদীপ্তদের যে জায়গাতে এনে দাঁড় করাল সেখানে একটা ক্যানো নৌকা বাঁধা আছে। অর্থাৎ ওয়াং-এর আগে থেকেই এ জায়গা চেনা ছিল। নৌকাটা দেখিয়ে ওয়াং তাদের বলল, ‘উঠে পড়ো।’

    দড়ি খুলে একে একে নৌকাতে উঠে বসল সুদীপ্তরা তিনজন। লেকের পাড়ে দাঁড়িয়ে থাকা ওয়াংকে হেরম্যান এরপর বললেন, ‘তুমি দাঁড়িয়ে আছো কেন? গ্রামের লোকরা চলে আসতে পারে।’

    ওয়াং হেসে বলল, ‘তোমরা এগোও, আমি আসছি। অনেকক্ষণ জলে নামিনি।’ এই বলে সে পাড় থেকে জলে ঝাঁপ দিল। তারপর সাঁতরে নৌকাটার পাশ কাটিয়ে লেকের মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল! সুদীপ্তরা নৌকা বাইতে শুরু করল উজানের দিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)
    Next Article তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Our Picks

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }