Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    প্রীতম বসু এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    বিদ্বান বনাম বিদুষী – ১৫

    ।। পনেরো।।

    ১১ আগস্ট, ২০১৯

    মিস বসাকের দৃষ্টিতে অস্থিরতা। মুখ ফ্যাকাশে। ফুসফুসযন্ত্র যেন শ্বাস নিতে ভুলে গেছে। পেশিগুলো শক্ত। বোঝা যাচ্ছে ভদ্রমহিলা খুবই নার্ভাস।

    ‘চিন্তা করবেন না,’ নমিতা পাশে বসে ফিসফিস করে আশ্বাস দিল। ‘ঠিক হয়ে যাবে সব।’

    ‘দেওয়ালে ওই মাতিজের কিং’স স্যাডনেসের জায়গায় আমার আর শমীকের একটা ফটো টাঙানো থাকতো,’ মিস বসাক দীর্ঘশ্বাস ফেললেন।

    নমিতা বুঝতে পারছে সাতাশ বছর আগেকার শ্বশুরবাড়ির স্মৃতি হুড়মুড়িয়ে মিস বসাকের মাথায় ঢুকে একটা প্রাণঘাতী সুনামির মত ওঁর চেতনাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

    সপ্তাহে শুধু রোববার বিদ্যাদির প্ল্যাটফর্মের স্কুল বন্ধ থাকে। নমিতা আর বিদ্যাদিও এসেছে মিস বসাকের সঙ্গে আরুষির কাছে। তিনজনে আরুষিদের বৈঠকখানায় বসে অপেক্ষা করছে সুব্রত মিশ্রের জন্য।

    সুব্রত মিশ্র ভিতরে ঢুকলেন। মাধবী বসাক দাঁড়িয়ে উঠলেন ‘আরুষি কেমন আছে?’

    ‘ভাল। তবে একটু বুঝে কথা বলতে হবে,’ সুব্রত মিশ্র বললেন। ‘চলো ভিতরে।’

    ‘আমরাও আসি?’ নমিতা বলল।

    ‘হ্যাঁ, সেটাই ভাল হবে।’ বৃদ্ধ বললেন।

    .

    আরুষির ঘরে ঢোকার সময় নমিতার বুক দুরুদুরু করছিল। মাকে দেখে মেয়ের কেমন রিঅ্যাকশন হবে কে জানে! আরুষি ওর বেডরুমে বিছানায় শুয়ে ছিল। বিছানার পাশে কয়েকটা চেয়ার পাতা। মিস বসাক ঢুকতেই আরুষি দু’চোখ বন্ধ করল। মিস বসাক দেওয়ালে শমিক মিশ্রের ফটোটার দিকে তাকিয়ে রইলেন। সুব্রত মিশ্র চেয়ার দেখিয়ে দিলেন—‘বসুন। যা প্রশ্ন করার তাড়াতাড়ি করলেই ভাল হয়।’

    মিস বসাক সৌজন্য এড়িয়ে ডায়েরির পাতা খুলে সোজা পয়েন্টে চলে এলেন, ‘আমি শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে—মেহেতাকে কেন ফায়ার করেছ?’

    যার উদ্দেশ্যে এই প্রশ্নটা করা হল সে তার দৃষ্টিকে কড়িকাঠে চুম্বকের মতো আটকে রেখেছে। মায়ের দিকে তাকাচ্ছেও না। সে চোখের দৃষ্টিতে অভিমানের থেকে ঘৃণা বেশি।

    সুব্রত মিশ্র গলা খাঁকারি দিয়ে বললেন, ‘অ্যাকচুয়ালি

    ‘ওকে বলতে দিন প্লিজ, মাধবী বসাক বললেন।

    আরুষি একটা বড় শ্বাস নিল, তারপর বলল, ‘আমার সন্দেহ হয়েছে যে মেহেতাকে ওরা কিনে নিয়েছে। আদিত্য মেহেতা এই ট্রায়াল জেতার জন্য লড়ছে না।’

    ‘কেন এমন সন্দেহ হল?’

    ‘মেহেতা পেটেন্ট সার্চ ডিউ ডিলিজেন্টলি করেনি,’ আরুষির রাগ আর হতাশা মিশ্রিত দৃষ্টি। ‘বায়োপাইরেসি বন্ধ করার জন্য ইন্ডিয়া গভর্নমেন্টের ইন্ডিয়া’স ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি নামক এক ডেটাবেস আছে। এই ডেটাবেসে ঐতিহ্যবাহী ভারতীয় ওষুধের চারটি প্রধান শাখা: আয়ুর্বেদ, সিদ্ধ, ইউনানি এবং যোগ থেকে উদ্ভূত অনুশীলন এবং ফার্মাসিউটিক্যাল সূত্র-সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং ক্যাটালগ করা আছে। ভারত সরকারের ডিজিটাল লাইব্রেরিতে ৩৪ মিলিয়নেরও বেশি পৃষ্ঠা রয়েছে। মেহেতা বলেছে ডেটাবেস সার্চ করে এই হার্বসের প্রাচীন ব্যবহার সম্বন্ধে কিছু পায়নি। শেষের দিকে মেহেতার ব্যবহার আমার সন্দেহ হতে লাগল, ও যেন দায়সারা ভাবে ট্রায়াল লড়তে হবে তাই লড়ছে মনে হলো। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে এই হার্বস সম্বন্ধে ডেটাবেস সার্চ করিয়েছিলাম। ওরা বলল কিছু কিছু উল্লেখ ওখানে আছে। তাছাড়া ওরাই আমাকে ‘বেহুলার খনা’ বইটা দেখায়। মেহেতা ডিলিজেন্টলি খোঁজই করেনি। আমি মেহেতাকে দেখাতে মেহেতা এই বই নিমরাজি হয়ে কোর্টে সাবমিট করে। তারপর অ্যামফার্মা সেটাকে এক্সপার্টদের দিয়ে রিভিউ করায়। তথাগতকে জেরা করা খুব দরকার। আমি মেহেতাকে বারবার বলেছি, কিন্তু মেহেতা কিছুতেই তথাগতকে কোর্টে আনার জন্য আদালতকে অনুরোধ করছিল না।’

    ‘এরকম একজন প্রাইম উইটনেসকে আদালতে এনে জেরা না করা আনথিংকেবল। পেটেন্টটা নাকি ওর, অতএব ওকে প্রশ্নে প্রশ্নে জেরবার করে তোলা উচিত যাতে আদালতের সামনে সত্য প্রকাশ পেয়ে যায়। ডোন্ট ওরি, আমি তথাগতকে ট্রায়ালে লাইভ টেস্টিমোনির জন্য আদালতে হাজির করাবো। তুমি মেহেতাকে যা যা ডকুমেন্টস দিয়েছ সেগুলো কি আমাকে পাঠাতে পারবে?’

    ‘দাদুর কাছে পেন ড্রাইভটা আছে।’

    পেন ড্রাইভ তৈরিই ছিল। সুব্রত মিশ্র পকেট থেকে বের করে মিস বসাককে দিলেন—‘একটা আগে দিয়েছি। এটাতে সব ডকুমেন্টস আছে।’

    ‘থ্যাঙ্কস, ‘ মিস বসাক পেন ড্রাইভটা ব্রিফকেসে ঢোকালেন। ‘তথাগত কি সত্যিই এই সাপের বিষের প্রতিষেধক ওষুধের আবিষ্কারক?’

    ‘না। এটা দাদুর আবিষ্কার।’

    ‘আপনি এই বিষের ওষুধ আবিষ্কার করেছিলেন?’ মিস বসাকের দৃষ্টি এবার সুব্রত মিশ্রের দিকে।

    ‘না আমি ঠিক আবিষ্কার করিনি,’ সুব্রত মিশ্র একটু ইতস্তত করে বললেন। ‘এক সময় আমরা সারা বাংলায় গ্রামে গ্রামে আয়ুর্বেদের ওষুধ খুঁজে বেড়াতাম। সেরকম ভাবেই একটা পুঁথিতে লেখা ছিল এই ওষুধটা। সেটা আমাদের নজরে আসে। আমরা তখন সেই ফর্মুলা দিয়ে আমাদের ল্যাবরেটরিতে ওষুধ বানাই।’

    ‘তার মানে ফর্মুলাটা আপনারা আবিষ্কার করেননি, তাই তো?’

    ‘ঠিক তাই। সর্পগন্ধা আর গন্ধনাকুলী দিয়ে সাপের বিষের ওষুধের কথা গ্রামের অনেকেই শুনেছে। কিন্তু সেখানে কী কতটা পরিমাণ দিলে কাজ হয় সেটা এই পুঁথিতে লেখা ছিল,’ সুব্রত মিশ্র বললেন।

    ‘তথাগত আপনাদের থেকে ফর্মুলা ম্যানুফ্যাকচারিং প্রসেস শিখে নিয়েছিল?’

    ‘আমি দৃঢ় নিশ্চিত, আমাদের ল্যাবরেটরিতে কাজ করতে করতে ও এই ফর্মুলা এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস জেনে নিয়েছিল।’

    আরুষি ধরা গলায় বলল, ‘বাবার অমত ছিল ফ্যামিলি বিজনেসে বাইরের কাউকে ল্যাবরেটরির ফর্মুলা শেয়ার করার। কিন্তু আমি কেন ওকে ভালোবেসে ছিলাম? আমি ভাবি আমি কী বোকা! ‘

    ‘তুমি ওকে বিশ্বাস করেছিলে। ও তোমাকে ঠকিয়েছে। এতে তোমার কোনো দোষ নেই। তবে আহুজা কিন্তু ট্রায়ালে প্রচুর নোংরা কথা বলে তোমাকে এমব্যারাস করবে। তোমার ক্যারেকটার অ্যাসাসিনেশন করবে। তোমার কিন্তু ভেঙে পড়লে চলবে না। মেহেতাকে কি তোমার ছোটবেলার পার্সোনাল ট্রমার কথা বলেছ?’

    ‘হ্যাঁ।’

    ‘তবে কোনো ফারাক পড়ে না কেননা তথাগত সবটা জানে।’ এবার মিস বসাক সুব্রত মিশ্রকে জিজ্ঞাসা করলেন, ‘আপনাদের কোম্পানির মালিকানা কার কাছে?’

    ‘এটা আমাদের ফ্যামিলি বিজনেস। আগে আমি আর আমার দুই ছেলে ছিলাম কোম্পানির পার্টনার। আমার দুই ছেলে চলে গেল। আমারও এই পার্থিব জগৎ থেকে মন সরে গেল, আমি বেলুড় মঠে গিয়েই দিন কাটাই। আমি গোটা কোম্পানি আরুষির নামে লিখে দিয়েছি। এখন আরুষিই গোটা কোম্পানির মালিক, আমি কোম্পানির বোর্ডে আছি।’

    ‘কোম্পানি কি এখন চলছে না বন্ধ?’

    এবার সুব্রত মিশ্র কিছু বলতে গিয়েও নিজেকে সংযত করলেন, তারপর বললেন, ‘কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল নেই কোম্পানি রান করাবার জন্য।’

    ‘কোর্টে লড়তে লড়তে সব শেষ হয়ে গেছে। আমি কী বোকা! সব তথাগত নিয়ে গেল –’ এবার আরুষি দু’হাতে মুখ ঢাকল।

    ‘আরুষি, নিজেকে সামলাও,’ মিস বসাক বললেন। ‘যা করে ফেলেছ তা নিয়ে আফশোস না করে যা যা করেছ তুমি সেই হিস্ট্রিটা মনে করতে পারলে আমাদের উপকার হবে।’

    ‘মানে?’

    ‘তুমি এই ফর্মুলা সংক্রান্ত যা যা কাগজ বা ইনফর্মেশন তথাগতকে দিয়েছ তা কি খুঁজে পাবে?’

    ‘মেহেতা আমার আর তথাগতের মধ্যে যত করেসপন্ডেন্স হয়েছে সব স্টাডি করেছে। ওগুলো এই পেন ড্রাইভের করেসপন্ডেন্স ফোল্ডারে আছে।’

    ‘আর কিছু?’

    ‘আর কী?’

    ‘তথাগত তোমাদের ল্যাবে কী কাজ করত তার কোনো লিখিত প্ৰমাণ আছে?’

    ‘এটা মেহেতাও জিজ্ঞাসা করেছিল। কিন্তু আমি অবাক যে তথাগত কোনো রিটেন ডকুমেন্ট ক্রিয়েট করেনি। আমাদের দিক থেকে কিছু ইমেইল আছে কিন্তু ও তার উত্তর না দিয়ে মুখে মুখে আলোচনা করত।’

    ‘কোনো ফটোগ্রাফ, সিসি ফুটেজ, এনিথিং দ্যাট ক্যান হেল্প আওয়ার কেস-’

    ‘একটা ডকুমেন্ট আমি পেয়েছিলাম। আমরা ব্যাঙ্গালোরে একটা সেমিনারের জন্য জয়েন্ট পেপার পাবলিশ করেছিলাম। অন্য একটা টপিকে, কিন্তু ওখানে আমাদের দু’জনের নাম আছে এমপ্লয়ি অব সুশ্রুত ফার্মাসিউটিক্যালস হিসেবে।’

    ‘গুড,’ মিস বসাক বললেন। ‘এইরকম আর যা যা কিছু পাওয়া যায় আমার সব দরকার। আমার একটা ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট টিম আসবে তোমাদের ল্যাবে ফরেনসিক অডিট করতে। তোমাকে কাল কাগজ পাঠিয়ে দেব পারমিশনের জন্য, তুমি সাইন করে দিও।’

    ‘ঠিক আছে,’ আরুষি বলল।

    ‘আরেকটা কথা। দিস ইজ অ্যাবাউট পার্সোনাল রিলেশনশিপ। তোমার অ্যাবরশনের পেপারস কি তোমার কাছে আছে?’

    ‘হ্যাঁ,’ আরুষি এবার ভেঙে পড়ল। ‘আমি কী বোকা! আমি এমন একটা ছেলেকে ভালোবেসেছিলাম!’ আরুষি ডান হাতে দু’চোখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।

    নমিতা হতভম্ব। বুঝে উঠতে পারছে না কী করা উচিত। খুব অস্বস্তিতে ঘরের ভিতরের সকলেই। মিস বসাক উঠে দাঁড়িয়ে আরুষির কাছে এসে আরুষির মাথায় হাত রাখলেন। আর সঙ্গে সঙ্গে আরুষি গর্জন করে উঠে মিস বসাকের হাত ছিটকে সরিয়ে দিল—‘হাউ ডেয়ার ইউ! ডোন্ট টাচ মি!’

    মিস বসাক চমকে উঠলেন। আরুষি এবার চেঁচিয়ে উঠল– ‘আই ডোন্ট ওয়ান্ট ইয়োর সিমপ্যাথি। মাইন্ড দ্যাট ইউ আর মাই ল-ইয়ার ওনলি, তুমি আমার মা নও। ডোন্ট টাচ মি। ডোন্ট ফরগেট এই কেস তোমায় প্রায়শ্চিত্তের সুযোগ দিচ্ছে, তাই তুমি এসেছ। এজন্য আমার কাছে তোমার কৃতজ্ঞ থাকা উচিত। আর হ্যাঁ অফ কোর্স, আর আছে তোমার ইগো। তোমাদের সার্কিটে ছড়িয়ে যাবে যে মাধবী বসাক ওর মেয়েকে বাঁচাতে পারল না। তাই তুমি এসেছ আমার হয়ে লড়তে। ইউ আর নট ডুয়িং মি এনি ফেভার। আন্ডারস্ট্যান্ড!’

    ‘আরুষি—আয়্যাম সরি!’ মিস বসাক পিছিয়ে এলেন।

    ‘গেট আউট!’ আরুষি চিৎকার করে উঠল। আরুষি হাঁফাচ্ছে।

    সুব্রত মিশ্র এবার হাত জোড় করে উঠে দাঁড়িয়ে বললেন, ‘আরুষির শরীরে এই উত্তেজনা খুব ক্ষতিকর। আপনারা প্লিজ এখন আসুন।’

    মাধবী বসাক বোধহয় মেয়ের থেকে এতটা ঝাঁঝাল ব্যবহার আসা করেননি। ওঁর মুখে যেন কালসিটে পড়ে গেল। একটাও কথা না বলে মাথা নীচু করে ডায়েরিটা ব্রিফকেসে ঢুকিয়ে নমিতাকে ইঙ্গিত করলেন যে যেতে হবে। নমিতা আর বিদ্যাদি মাধবী বসাকের পিছন পিছন বাইরের রাস্তায় নেমে এল। নমিতা সান্ত্বনা দেবার জন্য মিস বসাককে বলল, ‘আপনি কিছু—’

    ‘আমি ঠিক আছি, ড. স্যান্যাল,’ মাধবী বসাক সানগ্লাসেস দিয়ে চোখ ঢাকলেন। ‘আমি শুধু একটা জিনিস জানি, তা হল আই মাস্ট উইন দিজ ট্রায়াল। মাধবী বসাক জিতবেই জিতবে, আই সোয়্যার।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    Next Article সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    Related Articles

    প্রীতম বসু

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    April 23, 2026
    প্রীতম বসু

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }