Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026

    ৫৭ থেকে ৪৭ (স্বাধীনতা সংগ্রামের কল্পিত বিকল্প ইতিহাস)

    May 1, 2026

    প্রবাদ মালা – রেভারেণ্ড কে. কে. জি. সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    প্রীতম বসু এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    বিদ্বান বনাম বিদুষী – ১২

    ।। বারো।।

    লাঞ্চের পর অ্যাডভোকেট বসাক ঢুকলেন নমিতার অফিসে।

    ‘গুড আফটারনুন,’ সম্ভাষণ করে মিস বসাকের মুখের দিকে তাকিয়ে নমিতার মনে হলো মিস বসাক যেন একদম বিধ্বস্ত। ‘কলকাতায় গরম পড়েছে খুব। আপনার চোখ-মুখ একদম শুকিয়ে গেছে। বসুন বসুন।’ নমিতা ফ্রিজ খুলে ঠাণ্ডা জলের বোতল বের করে গ্লাসে জল ঢেলে মিস বসাকের সামনে রাখল। ‘থ্যাঙ্কস, মিস বসাক ঢকঢক করে জলটা খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন। ‘আপনার জন্য একটা গুড নিউজ আছে, মিস বসাক। বিদ্যাদির কাছে প্রেমচাঁদ রায়চাঁদ ডিসার্টেশনের ফাইলটার কপিটা আছে। ওটা বিদ্যাদি নিয়ে আসছে।’ মিস বসাকের মুখের দিকে তাকাল নমিতা—এত বড় সুখবরেও মিস বসাকের মুখে আনন্দের বহিঃপ্রকাশ নেই? নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে, নমিতা ভাবল। ‘মেয়ের শরীর ভালো তো?’

    ‘হ্যাঁ শরীর নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা অন্য জায়গায়,’ মিস বসাক পার্স থেকে একটা তোয়ালে রুমাল বের করে মুখ মুছলেন।

    নমিতা কৌতূহলী চোখে তাকাল।

    ‘আরুষি আমার সঙ্গে দেখা করল না।’

    ‘মানে?’

    ‘ওর দাদু ফোন করে জানালেন কিছুক্ষণ আগে। বললেন– আরুষি তার  মায়ের সঙ্গে দেখা করতে একদম রাজি না।’

    ‘সেকি? তাহলে আপনি কেসটা লড়বেন কীভাবে?’

    ‘ও শ্বশুরকে বলেছে আমি কোর্টে এই কেসে গো-হারা হারলেও মায়ের থেকে একরত্তি সাহায্য নেব না,’ মিস বসাক হতাশ।

    ‘একটু ধৈর্য ধরুন, ধীরে ধীরে সব ঠিক

    মিস বসাক বিষাদে মাথা নাড়লেন। ‘নাঃ! আমি জানি ও কিছুতেই আমার সাহায্য নেবে না, মিস বসাক দীর্ঘশ্বাস ফেললেন। ‘বড্ড জেদি মেয়ে। আমার চেয়েও জেদি। ও বলেছে আমি যেন এক্ষুনি রিটার্ন টিকিট কেটে দিল্লি ফিরে যাই। ও আমার মুখদর্শন করতে চায় না।’

    ‘তাহলে?’

    ‘আমি অনেক অনুনয় করে ওর দাদুকে বললাম ঠিক আছে আমার সঙ্গে অন্তত একবার ফোনে কথা বলুক। শুনে আরুষি বলেছে আমি যদি ওকে একটাও কল করি তবে ও পুলিশকে বলবে যে ও ড্রাঙ্কেন ড্রাইভিং করছিল।’

    ‘তাহলে?’

    ‘আমি কাল ফিরে যাব, দিল্লি। ভোরের ফ্লাইটের টিকিট কেটে ফেললাম, ‘ মিস বসাকের দু’চোখের দৃষ্টিতে কাতর বিষণ্ণতা।

    নমিতার মন খারাপ হয়ে গেল। এই কেসটাকে ও অ্যামফার্মা বনাম সুশ্রুত বলে ভাবেনি, ও ভেবেছে নিজের প্রায়শ্চিত্তের একটা পথ হিসেবে, ভেবেছে বিদ্যাদির ওপর পৃথুযশ যে অন্যায় করেছে এটা তার উপযুক্ত জবাব হবে। মিস বসাক চলে গেলে এত উদ্যোগ উদ্দীপনা সব এক নিমেষে ফুৎকারে উড়ে যাবে। ‘ওকে আর দুটো দিন সময় দিন, মিস বসাক। আরো চেষ্টা করতে হবে।’

    ‘আমি তো আর কোনো উপায় দেখছি না, ড. স্যান্যাল, মিস বসাক বললেন। ‘একজন আইনজীবী হয়ে আমি জানি যে আমিই ওর শেষ ভরসা। ওকে ট্রায়ালে আহুজা নাস্তানাবুদ করে ছাড়বে। অ্যামফার্মা আট কোটি টাকার ড্যামেজ ক্লেইম করেছে। আহুজা জিতে গেলে অত টাকার ড্যামেজ আরুষি কীভাবে দেবে? ও কোথায় পাবে অত টাকা?’

    ‘আপনি এই মামলা থেকে কিছুতেই সরে যাবেন না। কিছু একটা উপায় বের করতেই হবে,’ নমিতা ঘড়ি দেখল।

    ‘কোনো লাভ নেই,’ মিস বসাক বললেন। ‘ওর দাদু ওকে অনেক বুঝিয়ে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছে। আরুষি আরো বলেছে আমি আর এক পা এগোলে ও আমাকে সোস্যাল মিডিয়াতে পাবলিকলি এমন ডিফেম করবে যে আমি লোকের কাছে মুখ দেখাতে পারব না। ওর দাদু বললেন আরুষি বলেছে আমি আরুষির কাছে গেলে ও আমার মুখে থুথু ছিটাবে।’

    ‘এত রাগ?’ নমিতা উঠে দাঁড়াল। ‘কেন?’

    ‘আপনি বৌবাজার যাচ্ছেন?’

    ‘হ্যাঁ।’

    ‘চলুন ফিরে যাবার আগে আমি মিস দাসকে একটা ধন্যবাদ দিয়ে আসি।’

    ‘চলুন,’ দু’জনে নমিতার অফিস থেকে বেরিয়ে এল। নীচে পার্কিং এলাকা থেকে গাড়ি বের করে গাড়িটা রাস্তায় তুলে গিয়ার পালটে নমিতা বলল, ‘যদি কিছু মনে না করেন, মিস বসাক, আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করব?’

    ‘বলুন।’

    ‘আরুষি কেন তার মাকে এত ঘেন্না করে?’

    মিস বসাক একটা বড় শ্বাস নিলেন। এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, ‘শমীকের প্রচণ্ড উচ্চাকাঙ্খা ছিল যে ও আমেরিকার ল’ স্কুলে পড়বে। শমীক আমাকে স্ত্রী হিসেবে খুবই ভালোবাসত, স্ত্রীর মর্যাদা পুরোপুরি দিত, কিন্তু প্রফেশনালি উকিল হিসেবে আমাকে মোটেই সিরিয়াসলি নিত না। অত্যন্ত রক্ষণশীল পরিবার। ওর বাবার আর ওর নিজের মনোভাব ছিল যে মেয়েরা ঘর সামলাবে, আর হ্যাঁ বাইরে কাজে বেরোলে আপত্তি নেই, কিন্তু তাদের প্রাইমারি ফোকাস হবে সংসার সামলানো, বাচ্চা বড় করা। যখন এসবের সঙ্গে প্রফেশনের টাইম কনফ্লিক্ট হবে তখন মেয়েদের উচিত প্রফেশন ছেড়ে সংসারকে প্রায়োরিটি দেওয়া। বাড়ির বৌয়ের থেকে কেরিয়ারের উচ্চাশা করা বোকামি।’

    ‘টিপিক্যাল শিক্ষিত অথচ গোঁড়া পরিবার,’ নমিতা বলল।

    ‘আমার ইচ্ছা ছিল না আমার স্বামী তার বৌ-মেয়েকে এদেশে ছেড়ে বিদেশে গিয়ে পড়াশোনা করে। আমার আপত্তি শুনে শমীক বলতো তুমিও আমার সঙ্গে যাবে, আমি তোমায় ডিপেন্ডেন্ট ভিসায় সঙ্গে নিয়ে যাব। আমি একদিন বললাম শমীক আমিও চেষ্টা করি? শমীক হেসে বলল তুমি? তারপর অবহেলা দেখিয়ে বলল –ঠিক আছে। চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমি কাঠখড় পুড়িয়ে টয়ফেল, এলস্যাট দিলাম। কয়েকটা ল’ স্কুলে অ্যাপ্লাইও করলাম। আর আশ্চর্যের কথা এই যে কলম্বিয়া ল’ স্কুল আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করল।’

    ‘আর আপনার স্বামী?’

    ‘ও অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিল—হার্ভার্ড ল স্কুল, স্ট্যানফোর্ড, এন ওয়াই ইউ—কোত্থাও ওর অ্যাপ্লিকেশন অ্যাক্সেপ্টেড হল না।’

    ‘কলম্বিয়া?’

    ‘কলম্বিয়া ওকে রিজেক্ট করল অথচ আমাকে অ্যাকসেপ্ট করেছে এটা শমীকের ইগোকে বড় ধাক্কা দিল।’

    ‘তারপর?’

    ‘শমীক কথাটা শ্লেষের সঙ্গে আমাদের সিনিয়র, অ্যাডভোকেট বিশ্বাসকে একদিন বলল। অ্যাডভোকেট বিশ্বাস কোনো উত্তর দিলেন না। কিন্তু পরে আমাকে একান্তে বললেন, এরকম সুযোগ জীবনে বারবার আসবে না। একে অবহেলা কোরো না। আমি বললাম না না, আমি এখানেই বেশ আছি। উনি বললেন, আর ক’দিন পর তুমি হাঁফিয়ে উঠবে। তিমি মাছকে সুইমিং পুলে রেখে দিলে সে বেঁচে থাকে, কিন্তু তাকে বেঁচে থাকা বলে না। তার প্রাপ্য বিশাল সমুদ্র। কলম্বিয়া ল’ স্কুলের অ্যাকসেপ্টেন্স রেট ওনলি টেন পার্সেন্ট। সারা পৃথিবীর লোক ওখানে পড়তে চায়। তুমি বোকামি করো না। মূলত অ্যাডভোকেট বিশ্বাসই আমাকে রাজি করালেন। আমি রাতে খাবার টেবিলে ঘোষণা করলাম আমি কলম্বিয়া ল-স্কুলে জয়েন করব। শমীকের দৃষ্টিতে বিস্ময়। শমীক বলল, আরুষি ছোট, তুমি এটা ভাবতে পারলে কীভাবে? আমি বললাম, শমীক, তুমি আমার ডিপেন্ডেন্ট হয়ে আমেরিকা চল। আরুষি আমাদের সঙ্গেই থাকবে। আমি এমন একটা কথা বলতে পারি শমীক বিশ্বাসই করতে পারল না। একজন পুরুষ হবে এক নারীর ডিপেন্ডেন্ট! শমীক খুব রেগে গেল। ওর বাবাও। আমার শ্বশুর বললেন তুমি আমার ছেলেকে অপমান করছ। তোমাদের কাউকে বিদেশ যেতে হবে না। আমার জেদ চেপে গেল। আমি বললাম আরুষিকে আমার মা বাবার কাছে রেখে আমি আমেরিকা যাব পড়াশোনা করতে।’

    ‘তারপর?’

    ‘বাড়িতে তুমুল অশান্তি। তারপর একদিন শমীক শান্তভাবে বলল, ‘বেশ তুমি যাও। আরুষি আমার কাছেই থাকবে। ওকে আমিই দেখাশোনা করতে পারব। শমীক রাজি হয়েছে, আমি খুব খুশি হলাম। একা একা যাওয়ার টেনশন ছিল। কলকাতা এয়ারপোর্টে শমীক আমায় ছাড়তে এল। এয়ারপোর্টে আমাকে ডিভোর্সের নোটিশটা দিল।

    ‘নার্সিসিস্ট। মিসোজিনিস্ট লুজার!’ নমিতার মুখ থেকে শব্দগুলো বিদ্রোহ করে বেরিয়ে এল।

    ‘বিশ্বাস করুন, আমি ঠিক একই শব্দ বিড়বিড় করে বলেছিলাম। তারপর ট্রলি ঠেলে এয়ারপোর্টের গেট দিয়ে ভিতরে ঢুকে গেছিলাম। ওর বৌ ওকে ছাপিয়ে যাবে এটা ও কিছুতেই মেনে নিতে পারেনি।’

    ‘তারপর?’

    ‘আমি কাস্টডি ব্যাটেল থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমেরিকায় একা আমার পক্ষে আরুষিকে প্রতিপালন করা সম্ভবপর হতো না। আমেরিকায় পড়াশোনা শেষ করলাম। ফিরে এসে দেখলাম আরুষি ওর বাবা, জেঠু আর দাদুর সংসারে সুন্দর মিশে গেছে। মা-মরা মেয়ে যেমন বাবার সঙ্গে বন্ধুর মতো বড় হয় সেরকম। আমি আরুষির সঙ্গে দেখা করতে এসে বুঝলাম ওরা আরুষির মনে আমার সম্বন্ধে তীব্র বিদ্বেষের বীজ বুনে দিয়েছে। আজ সেই বীজ মহীরূহ হয়ে দাঁড়িয়েছে। মেয়ে আমাকে তীব্র ঘৃণা করে।’ কথা শেষ করে মিস বসাক চুপ হয়ে বসে রইলেন।

    .

    বিদ্যাদি অপেক্ষা করছিল। ওদের দেখে নীরবে হাসল। সেই হাসি, এক সময় নমিতা ভাবত বিদ্যাদি আর সুচিত্রা সেনের মধ্যে কে বেশি সুন্দরী? আর একই রকম পার্সোনালিটি যেন। আশেপাশের ক্লাসের অনেক ছেলে ক্লাস কেটে বাংলা ডিপার্টমেন্টে যে কোনো আছিলায় ঘোরাফেরা করত শুধু বিদ্যাদির সেই সুচিত্রা সেন মার্কা হাসিটা একবার দেখতে।

    মিস বসাক দ্রুত শ্বাস ফেলছেন। ভদ্রমহিলার সারা মুখে হতাশার চিহ্ন। চোখের দৃষ্টি অন্যমনস্ক। চেয়ারে বসে করুণ হেসে বললেন, ‘আপনাকে আর আপনার ভাইপোর বিরুদ্ধে লড়তে হবে না, মিস দাস। আমার মেয়ে সে পথ বন্ধ করে দিল।’

    ‘কেন?’ বিদ্যাদি কিছু বুঝতে না পেরে হাঁ করে মিস বসাকের দিকে তাকাল।

    ‘আমার মেয়ে চায় না আমি ওকে কোর্টে রিপ্রেজেন্ট করি। ও আমাকে এত ঘেন্না করে যে আমার মুখ পর্যন্ত দেখতে চায় না।’

    ‘তাহলে?’

    ‘তাহলে আর কী?’ মিস বসাক বললেন। ‘আমি কাল দিল্লি ফিরে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ দিতে এলাম। আপনাকে অনেক বিরক্ত করে গেলাম।’

    ‘কিন্তু আরুষির কেসের কী হবে তাহলে?’ বিদ্যাদি চিন্তিত।

    তখন নমিতা বলল, ‘বিদ্যাদি, আমি ভাবছি আমরা একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? যদি আরুষিকে বোঝাতে পারি।’

    বিদ্যাদি একটু ভাবল। ‘আরুষির সঙ্গে আমার আলাপ আছে। ‘কিন্তু সে প্রায় পাঁচ-ছয় বছর হয়ে গেল কোনো যোগাযোগ নেই। তবে চেষ্টা করে দেখা যেতেই পারে।’

    ‘ঠিক আছে। তাহলে তো খুব ভালো হয়,’ মাধবী বসাকের দু’চোখে আশার আলো আবার জ্বলে উঠল। ‘আমি তাহলে সুব্রত মিশ্রের সঙ্গে কথা বলে দেখি?’

    মাধবী বসাক উঠে বাইরের বড় ঘরটাতে গিয়ে ফোনে কিছুক্ষণ কথা বললেন। তারপর ফিরে এসে বললেন, ‘সুব্রত মিশ্র রাজি। উনি বললেন কাল দুপুরে আরুষিকে নার্সিংহোম থেকে ডিসচার্জ করবে। আজ সন্ধ্যাবেলা আপনাদের ওঁর বাড়িতে আসতে বললেন।’ মাধবী বসাক দেওয়ালে টাঙানো মা সারদার ফটোর দিকে তাকিয়ে জোড় হাত কপালে ঠেকিয়ে প্রণাম করলেন। ‘আমি কাল একবার কালীঘাটে যাব। আরুষির অ্যাকসিডেন্টের ওই দুঃসংবাদটা শুনে মা কালীর কাছে মানত করেছিলাম,’ মিস বসাক বলতে বলতে নমিতার দিকে তাকিয়ে থেমে গেলেন। ‘আপনি তো আবার কমিউনিস্ট। আপনার কাছে এসব অর্থহীন।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    Next Article সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    Related Articles

    প্রীতম বসু

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    April 23, 2026
    প্রীতম বসু

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ১ম খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    May 1, 2026

    ৫৭ থেকে ৪৭ (স্বাধীনতা সংগ্রামের কল্পিত বিকল্প ইতিহাস)

    May 1, 2026

    প্রবাদ মালা – রেভারেণ্ড কে. কে. জি. সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }