Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    প্রীতম বসু এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    বিদ্বান বনাম বিদুষী – ১৭

    ।। সতেরো ।।

    রোববার। বিকেলে কলেজ স্ট্রীটের প্রায় সব দোকান বন্ধ। রাস্তা প্ৰায় জনশূন্য। ইউনিভার্সিটি খালি। নমিতা নিজের অফিসে ঢুকে ডেস্কটপ অন করে তাড়াতাড়ি ডিজিটাল লাইব্রেরিতে গেল। অ্যাডভান্স সার্চে পৃথুযশের নাম টাইপ করল। এক সেকেন্ডের মধ্যে কম্পিউটার ওর স্ক্রিনে হাজির করল পৃথু্যুশের পিএইচডি থিসিসের ফুল টেক্সট।

    নেম অব রিসার্চার—ভৌমিক, পৃথুযশ। নেম অব গাইড –বক্সী, প্রমথেশ। নমিতার হার্টবিট বেড়ে গেল। ডকুমেন্ট ফোল্ডারে মাউস ক্লিক করল নমিতা টাইটেল, সার্টিফিকেট, ফ্রন্টম্যাটার, কনটেন্ট, তার পর পনেরোটা চ্যাপ্টার। কনটেন্টে ক্লিক করল নমিতা। ২২১ পাতা মোট। কৌতূহলে নমিতা ফাইলটা খুলল। পৃথুযশের থিসিস—

    কাল্পনিক খনা ও বাস্তব ষষ্ঠীদাস।

    পৃথুযশ শুরুই করেছে খনার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে–

    বাঙালির বদনাম আছে আত্মবিস্মৃত জাতি হিসেবে। ‘বাংলাদেশের ইতিহাস’ গ্রন্থের ভূমিকায় শ্রী রমেশচন্দ্র মজুমদার বলেছেন ‘বাংলাদেশের প্রাচীন ইতিহাস সম্বন্ধে আমাদের অজ্ঞতা কতদূর গভীর ছিল ১৮০৮ খৃষ্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক পণ্ডিত মৃত্যুঞ্জয় শর্ম্মা রচিত ‘রাজতরঙ্গ’ অথবা ‘রাজাবলী’ গ্রন্থ তাহার প্রকৃষ্ট প্রমাণ। বাংলার প্রাচীন ইতিহাস সম্বন্ধে বাঙ্গালী জাতির স্মৃতি ও জনশ্রুতি যে কত দূর বিকৃত হইয়াছিল, এবং পাঁচ ছয় শত বৎসরের মধ্যে বাঙ্গালী জাতির ঐতিহাসিক সূত্র কিরূপে সমূলে ছিন্ন হইয়া গিয়াছিল এই গ্রন্থখানি পড়িলেই তাহা বেশ বোঝা যায়।’ মৃত্যুঞ্জয় শৰ্ম্মা না পড়েও শুধু খনার জীবনীগুলি বিভিন্ন পুস্তকে পড়ে আমরা বাঙালি জাতির বিকৃত জনশ্রুতির পরিচয় পাই যখন দেখি যে মিহিরের জন্মের পর তার পিতা বরাহ সদ্যোজাত শিশুকে এক তামার পাত্রে পুরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল এবং মিহির সাগরের অত ঢেউ অতিক্রম করে সিংহলে গিয়ে পৌঁছায়। তাহলে বাঙালির ইতিহাস আধুনিক বিজ্ঞান-সম্মত ইতিহাস নয়? খনার বচন উল্লেখ করে বাঙালি শ্লাঘা বোধ করে যে খনা একজন বাঙালি বিদুষী মহিলা ছিলেন। তবু খনার সম্বন্ধে যে প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে তা হল—খনা কি বাস্তবে ছিল, নাকি খনা এক উপকথা মাত্র?

    নমিতার মাথা দপদপ করতে লাগল। খুব ক্লান্ত লাগছে। কিন্তু এখনো কিছুটা কাজ বাকি আছে। ডাউনলোড বাটনে গিয়ে নমিতা এক এক করে সব ক’টা চ্যাপ্টার, কনটেস্ট, টাইটেল, সার্টিফিকেট সব ডাউনলোড করে উঠে আসছিল। হঠাৎ কী মনে হলো নমিতা এবার নমিতা বিদ্যাদির ফাইলটা খুলল। ফাইলের প্রথম লাইনটা পড়তে পড়তেই ওর ক্লান্ত দু’চোখ ছানাবড়ার মতো ফুলে উঠল। বিদ্যাদির প্রথম চ্যাপ্টার শুরু হয়েছে

    বাঙালির বদনাম আছে আত্মবিস্মৃত জাতি হিসেবে। ‘বাংলাদেশের ইতিহাস’ গ্রন্থের ভূমিকায় শ্রী রমেশচন্দ্র মজুমদার বলেছেন ‘বাংলাদেশের প্রাচীন ইতিহাস সম্বন্ধে আমাদের অজ্ঞতা কতদূর গভীর ছিল ১৮০৮ খৃষ্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক পণ্ডিত মৃত্যুঞ্জয় শর্ম্মা রচিত ‘রাজতরঙ্গ’ অথবা ‘রাজাবলী’ গ্রন্থ তাহার প্রকৃষ্ট প্রমাণ।

    ‘হোলি শিট!’ নমিতা উত্তেজিত হয়ে আরো কিছুটা পড়ল। লাইন বাই লাইন মিলে যাচ্ছে। নমিতা তাড়াতাড়ি অ্যাডভোকেট বসাককে কল করল—‘মিস বসাক, হুবহু এক!’

    ‘রিয়্যালি!’

    ‘হ্যাঁ, মিস বসাক। আমি মিলিয়ে দেখেছি। আমি শিওর যে ড্রিলবিট বা টার্নিটিন প্লেজারিজম ডিটেক্টর রিপোর্ট রান করালে এই প্লেজারিজম এক্সপোজড হয়ে যাবে।’

    ‘এটা এই কেসে অ্যামফার্মার ওপর একটা বড় আঘাত হানবে। ওদের এক্সপার্টই যদি প্লেজারিজমের দোষে দোষী হয়, তবে ওর ক্রেডিবিলিটিই লুজ করবে,’ মিস বসাকের কণ্ঠস্বরে উত্তেজনা।

    ‘তবে শিওর হওয়ার জন্য বিদ্যাদিকে একবার দেখাতে হবে। আমি ভাবছি আজই চলে যাই বিদ্যাদির বাড়ি।’

    ‘আজ?’

    ‘বিদ্যাদিকে সকালে তো পাওয়া যায় না, ও আহিরীটোলার স্কুলে থাকবে। এই ফাইলটা আজ দিলেই ভালো হতো। বিদ্যাদি রাতে দেখে রাখতে পারে। এখন সাড়ে চারটে বেজেছে। আমি দেখছি, বিদ্যাদি যদি খুব টায়ার্ড না থাকে তবে –’ নমিতা বলল। ‘আমি আপনাকে একটু পরে কল করে জানাচ্ছি।’

    নমিতা বিদ্যাদিকে কল করল। বিদ্যাদি বলল, ‘আমি ট্রেনে, বাড়ি ফিরছি।’

    ‘বিদ্যাদি, যা সন্দেহ করেছিলাম। তুমি রাইট। পৃথু্যুশের পিএইচডি থিসিস তোমার প্রেমচাঁদ রায়চাঁদ ডিসার্টেশনের সঙ্গে মিলে যাচ্ছে। প্রথম প্যারাটা তো হুবহু এক। তোমাকে একটু তাড়াতাড়ি দেখাতে চাইছিলাম। আমি কি তোমার বাড়িতে আসতে পারি?’

    ‘তোমার অসুবিধা না হলে চলে এস।’

    ‘আমি চটপট একটা প্রিন্ট আউট নিয়ে আসছি,’ নমিতা ফোন রেখে মিস বসাককে আবার কল করল। ‘বিদ্যাদির কাছে যাচ্ছি। আমি ফিরে এসে আপনাকে সব জানাব।’

    ফোন বন্ধ করে নমিতা পৃথু্যুশের ফাইলটা আবার খুলল আর প্রিন্ট কম্যান্ড দিল। লেসার প্রিন্টার প্রায় নিঃশব্দে দুশ একুশ পাতার পৃথু্যুশের পতনের অস্ত্র প্রিন্ট করে দিল। কাগজগুলোকে একটা খামে ভরে, গাড়ির চাবি নিয়ে সিঁড়ির দিকে দৌড়াল নমিতা।

    এক ঘন্টা পর নমিতা বিদ্যাদির বাড়ি পৌঁছাল। বিদ্যাদিই দরজা খুলল।

    ‘বিদ্যাদি, কী ডেঞ্জারাস এই পৃথুযশ! তোমার পি আর ডিসার্টেশন থেকে হুবহু টুকে দিয়েছে?’ ভিতরে ঢুকতে ঢুকতে বলল নমিতা। ‘তোমাদের দু’জনের ডকুমেন্টই ডেটেড ডকুমেন্ট। তোমার তারিখ পৃথুযশের তারিখের থেকে ছয় মাস আগেকার। এই দেখ পৃথু্যুশের থিসিসের কপি। তোমাদের দু’জনের প্রথম প্যারা একদম এক।’

    বিদ্যাদি ফাইলটা খুলল। নমিতাও হুমড়ি খেয়ে পড়ল ফাইলে। ‘একদম টুকে দিয়েছে,’ বিদ্যাদি ফাইলটা বন্ধ করে কিছু ভাবতে লাগল।

    ‘কী ভাবছ বিদ্যাদি? তুমি দেখ আমি পৃথুযশকে এক্সপোজ করে দেব।’

    ‘না আমি ভাবছি অন্য কথা।’

    ‘কী অন্য কথা?’

    ‘পৃথুযশ কেন টুকতে যাবে বলো তো? ও অসম্ভব মেধাবী ছাত্র ছিল। আমি জানো অনেক ভেবেছি, কিন্তু এ প্রশ্নের উত্তর পাইনি। কিন্তু হুবহু এক। সেই আমার লেখা ষষ্ঠীদাস, বিদ্যাদি খোলা পাতায় টোকা মারল। নমিতা পড়ল

    খনাবাক্যের সঙ্গে ষোড়শ’ শতকের একজন বাঙালি জ্যোতিষীর লেখার স্টাইলের খুব মিল পাওয়া যায়। তিনি হলেন মাঝিগ্রামের ষষ্ঠীদাস। ষষ্ঠীদাস তাঁর ষষ্ঠীনাম নামক গ্রন্থে লিখেছেন—ইতি মাঝিগ্রাম নিবাসিনঃ শ্রীষষ্ঠীদাসশমণঃ ষষ্ঠীনামগ্রন্থস্য প্রথমোধ্যায়ঃ। মাঝিগ্রাম বর্ধমান জেলার বর্তমান মাজিগ্রাম। ষষ্ঠীদাস বন্দ্যঘটীর শ্রীবৈদ্যনাথের বংশধর ছিলেন। ষষ্ঠীদাস মোটামুটি সপ্তদশ শতাব্দীর মানুষ বলে পণ্ডিতেরা অনুমান করেছেন। ষষ্ঠীদাসের ষষ্ঠীনাম পুঁথি পড়লে দেখা যায় যে তিনি সংস্কৃত ও বাংলায় বেশ দক্ষ ছিলেন। তিনি সংস্কৃত লিখতে লিখতে মাঝে মাঝে বাংলাতেও লিখে গেছেন, যেমন

    নবাংশভাগমিত্যেবং মেষাদি কথ্যতে বুধৈঃ।।
    পঁচিস আঠাইস চৈত্রিশ, দুই আটত্রিশ ছত্রিশ।।
    মেষতুলা বিপর্য্যয়, নবাংশভাগ ষষ্ঠী কয়।।
    ইথে যদি ধান্দা হয়, মেষে মীনে বৈসে ছয়।।

    এর থেকে বোধগম্য হয় ষষ্ঠীদাস জ্যোতিষশাস্ত্র চর্চা করতেন। এবং ফলিত জ্যোতিষের বিধান তাঁর পুস্তকে দিয়ে গেছেন। ষষ্ঠীদাসের লেখা থেকে বোঝা যায় ওঁর তন্ত্রের সম্বন্ধে জ্ঞান ছিল। সম্ভবত উনি তন্ত্রসাধক ছিলেন। তাই অবলীলাক্রমে তন্ত্রের মন্ত্র তিনি লিখে গেছেন—’

    মন্ত্রণৈতানি সংলিখ্য পূজয়েন্মন্ত্র পূর্ব্বকং।
    ওঁ হ্রীং হ্রীং ফট স্বাহা ইতি মন্ত্রণ ত্রিকোণমণ্ডলোপরি।।

    খনার লেখাতেও তন্ত্রের কথা পাওয়া যায়। যোগিনী ভ্রমণ সম্বন্ধে খনার বচনে লেখা—

    পূ, বা, দ, ঈ, প, অ উনি।
    চারি চারি দণ্ডে ফিরে যোগিনী।

    ঘোড়ার পৃষ্ঠে দেবী যায়, দক্ষিণে সম্মুখে ধীরে খায়।

    খনা যোগিনী সাধন জানলেন কীভাবে? এই কালিকাপুরান কবেকার? এ কি তন্ত্রসাধনের অঙ্গ? প্রসঙ্গতঃ আগেই উল্লেখ করা হয়েছে যে ষষ্ঠীদাস তন্ত্র সাধক ছিলেন।। তবে কী ষষ্ঠীদাসই খনার নাম ব্যবহার করে শ্লোকগুলো লিখেছেন?

    ষষ্ঠীদাসের ভেষজবিদ্যায় জ্ঞান ছিল। উনি লিখেছেন—ঔষধং তস্য বক্ষ্যামি গুহ্যাদ্ গুহ্যতরং প্রিয়ে। যস্য গ্রহণমাত্রন মহাবন্ধ্যা প্রসূয়তে।। ২৪।। ঋতুকালে সমুৎপন্নে ঔষধং দেয়মুচ্যতে। উনি অনেক রোগের ওষুধের প্রস্তুতপ্রণালী ব্যক্ত করেছেন। এর থেকে বুঝতে পারি যে ষষ্ঠীদাস সংস্কৃত শ্লোক লিখতে পারতেন, উনি কঠিন কঠিন বিষয়কে জলের মতো সহজ করে বাংলায় অন্ত্যমিল দিয়ে দুলাইনের পদ্যে তা প্রকাশ করতে পারতেন, উনি গ্রামের মানুষ ছিলেন, তান্ত্রিক ছিলেন বা তন্ত্রসাধনা সম্বন্ধে ওঁর যথেষ্ট জ্ঞান ছিল, উনি গুহ্য ভেষজ বিদ্যা জানতেন। আমাদের বাঙালি খনার লেখার মধ্যে ঠিক এই গুণগুলিই পাই।

    ‘তাহলে ষষ্ঠীদাসই কি খনা?’ নমিতা প্রশ্ন করল।

    ‘না। এখানেই পৃথুযশ তাড়াহুড়া করে ভুলটা করে গেছে। ষষ্ঠীদাস খনাবাক্যের অনুবাদে বাংলা পদ্য লিখেছেন এটা সম্ভব। কিন্তু ষষ্ঠীদাস নিজে খনার উল্লেখ করেছেন। ষষ্ঠীদাসের ঠিক এই উদাহরণগুলো আমার থিসিসে ছিল। কিন্তু পৃথুযশ সবটা নেয়নি, সুবিধামতো কিছু কিছু অংশ ব্যবহার করেছে। এই থিসিস কীভাবে ড. বক্সী পাস করালেন সেটা ভেবে আমি অবাক হচ্ছি। পৃথুযশ কিছুতেই এই আটপৌরে থিসিস ওর পিএইচডির জন্য লিখবে না। ওর জ্ঞানকে আমি শ্রদ্ধা করি, অসম্ভব মেধাবী ছাত্র ছিল পৃথুযশ। হোয়াটেভার। আমি এই থিসিসের ফ্যালাসিগুলো মার্ক করে রাখতে পারি—আমাকে থিসিসটা আজ রাখতে দেবে?’

    ‘অবশ্যই!’ নমিতা উচ্ছ্বসিত হয়ে বলল। ‘তোমার জন্যই তো এনেছি।’

    ‘আমি আজ রাতে ভালো করে পড়ব। চা খাবে?’

    ‘না না আমি উঠব,’ নমিতা উঠল। ‘আমি ‘বেহুলার খনায়’ মজে রয়েছি।’

    নমিতা গাড়িতে এসে বসল। গাড়িতে যেতে যেতে নমিতা প্ল্যানটা ছকে ফেলল। বিদ্যাদির থেকে একটা অ্যাপিল অফিসিয়ালি নেবে। তারপর ভাইস চ্যান্সেলারের সঙ্গে কথা বলে ওঁর একটা অ্যাপ্রুভাল নিয়ে একটা কমিটি তৈরি করে বিদ্যাদি আর পৃথুযশের ফাইলগুলোর কপি কমিটির কাছে পাঠিয়ে দেবে।

    নমিতা বাড়ি ফিরে সোফায় হাত পা ছড়িয়ে কিছুক্ষণ বসে রইল। খুব ক্লান্ত লাগছে। কিন্তু সময় নষ্ট করলে চলবে না। ‘বেহুলার খনা’টা পড়তে হবে। খিদেও পেয়েছে। গা চ্যাটচ্যাট করছে। সন্ধ্যায় স্নান না করে নমিতা খেতে বসতে পারে না। নমিতা বাথরুমে শাওয়ার খুলে শাওয়ারের নীচে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। পৃথুযশ ভৌমিক প্লেজারিজমের দোষে দোষী প্রমাণিত হলে পৃথুযশ প্রথমে ওর পিএইচডি ডিগ্রীটা হারাবে, ক্যালিফোর্নিয়ার চাকরিটাও জেনুইন খোয়াবে। কিন্তু বিদ্যাদি ঠিকই বলেছে পৃথুযশ অত মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওর কী দরকার পড়েছিল বিদ্যাদির থেকে টোকার? যাক গে, এখন আর বেশি প্রশ্ন মাথায় নেওয়া যাচ্ছে না, মাথা জ্যাম হয়ে রয়েছে। ইট ওয়াজ আ লং ডে। স্নান সেরে নমিতা ফ্রিজ খুলে মটর পনির আর ভাতের ডেকচিটা বের করল। ঠাণ্ডা ভাতগুলো একে অপরকে জড়িয়ে রয়েছে। ঠাণ্ডা ভাত একটা প্লেটে ঢেলে হাত দিয়ে ভেঙে ভেঙে আলাদা করে তার ওপর ঠাণ্ডায় জমে থাকা পনির-ঝোল ঢেলে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিল নমিতা। একটু পরে মাইক্রোওয়েভ বিপ-বিপ শব্দ করে জানান দিল ডান। বাধ্য যন্ত্রের দরজাটা খুলতেই পনিরের গরম ঘ্রাণ অলফ্যাকটরি লোবে ছড়িয়ে গিয়ে নমিতার খিদেটা জাগিয়ে দিল। প্লেটটা সোফায় এনে খাবারের গ্রাস মুখে তোলার আগে অভ্যাসবশতঃ টিভির রিমোটে চাপ দিল নমিতা। কিন্তু সঙ্গে সঙ্গে টিভিটা বন্ধ করে দিল। মিস বসাকের হাতে বেশি সময় নেই। বইটা বার কয়েক পড়তে হতে পারে। ঝোল-ভাতের গ্রাস মুখে তুলল নমিতা।

    কোনোমতে গিলে প্লেটটা সিঙ্কে নামিয়ে মুখ ধুয়ে নমিতা বিছানায় চলে গেল, হাতে ‘বেহুলার খনা’। আজ হঠাৎ চোখ গেল দেওয়ালে টাঙানো ওর পুরোনো ফটোতে। পিঠে রুকস্যাক নিয়ে শতদলের পাশে দাঁড়িয়ে। হানিমুনে দু’জনে সিকিমের গোচালা পাসে হাইকিং-এ গেছিল, তার ফটো। শতদল জাইগ্যান্টিক নাস্তিক ছিল। হেসে বলতো আমি মরলে ভগবান আমায় শিওর স্বর্গ থেকে লাথ মেরে নরকে পাঠাবে। আমি তখন দান্তের নাইন সার্কেলস অফ হেল-এ হাইক করবো। লোকটা পাহাড়ে যা হনহন করে হাঁটতো, কে জানে কত নম্বর সার্কেলে ওর সঙ্গে দেখা হবে! দীর্ঘশ্বাস ফেলে ঘুম ঘুম চোখে নমিতা বইটা খুলল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    Next Article সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    Related Articles

    প্রীতম বসু

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    April 23, 2026
    প্রীতম বসু

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026
    Our Picks

    আদিবাসী লোককথা : ২য় খণ্ড – দিব্যজ্যোতি মজুমদার

    April 27, 2026

    বৈদ্যুতিক চুল্লি – শঙ্কর চ্যাটার্জী

    April 27, 2026

    সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }