Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    প্রীতম বসু এক পাতা গল্প393 Mins Read0
    ⤶ ⤷

    বিদ্বান বনাম বিদুষী – ৫৫

    ।। পঞ্চান্ন।।

    চিফ মিনিস্টারের অফিসে নমিতা আগে কখনো যায় নি, কিন্তু আজ এতটুকু নার্ভাস বোধ করছে না। নমিতার সঙ্গে বিদ্যাদি। ভিসি জয়ন্তদা বাইরে অপেক্ষা করছিলেন। তিনজনে ভিতরে ঢুকল। বিশাল ঘর, বড় বড় জানলায় সাদা পর্দা, চিফ মিনিস্টারের চেয়ারের পিছনের দেওয়ালে রবীন্দ্রনাথ আর সুভাষচন্দ্র বোসের ফটো। চিফ মিনিস্টার কিন্তু ওঁর ডেস্কে বসে নেই। উনি সোফায় বসে, পাশের সোফায় বসে শিক্ষামন্ত্রী।

    চিফ মিনিস্টার আপ্যায়ন করে বসতে বললেন। নমিতা আর বিদ্যাদি জয়ন্তদার পাশে বসল। সিএম সোজাসুজি পয়েন্টে চলে এলেন—’

    ‘দেখুন, শাক্যদা আমাকে ব্রিফ করেছেন। আপনি শুরু করুন ড. স্যান্যাল। বলুন কী অ্যালিগেশন আছে ড. পৃথুযশ ভৌমিকের বিরুদ্ধে।’

    নমিতা বলল, ‘ইনি হলেন বিদ্যাধরী দাস। ড. পৃথুযশ ভৌমিকের ব্যাচমেট। ইনি বিএ এবং এমএ দুটো পরীক্ষাতেই ফার্স্ট হয়েছিলেন। মিস দাসের প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপের ডিসার্টেশন আর ড. পৃথুযশ ভৌমিকের পিএইচডির থিসিস আমি রিট্রিভ করে মিলিয়েছি। প্রথম দু’পাতা হুবহু এক। তারপর যা যা খনার বচনের উল্লেখ উনি করেছেন সেগুলো সব মিস দাসের থেকে নেওয়া। টেকনিক্যালি ওঁর পিএইচডি ডিগ্রীটা বাতিল করাই ইউনিভার্সিটির উচিত।’

    চিফ মিনিস্টার প্রশান্ত মুখে বললেন, ‘আপনি যে অভিযোগগুলি এনেছেন, ধরে নিলাম সে অভিযোগগুলি সত্য। কিন্তু একটা কথা আমায় বলুন তো, ড. ভৌমিক যেরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন শুনেছি তাতে ওঁর পিএইচডি ডিগ্রী পাবার জন্য কি অন্য কারোর পিএইচডি থিসিস থেকে টোকার দরকার পড়ে? আপনি তো ওনাদের কাছাকাছি সময়কার স্টুডেন্ট। আপনি বলুন দরকার পড়ে?’

    ‘না, দরকার পড়ে না। কিন্তু উনি এর ব্যাকগ্রাউন্ড আমাকে বলেছেন। তবে জানি না উনি কেন ওঁর পিএইচডি গাইডের এই জঘন্য প্রোপোজালে সম্মতি দিয়েছিলেন।

    ‘ড. স্যান্যাল, আপনি তো জানেন কিছু পিএইচডি গাইডদের ইগো এত বেশি থাকে যে ছাত্র-ছাত্রীরা ভয় পায় যে গাইডের কথা না মানলে তাদের কেরিয়ার শেষ। ড. ভৌমিকের গাইড ড. বক্সী ওঁর ওপর চাপ সৃষ্টি করেছিলেন। পিএইচডি গাইডকে ড. ভৌমিক অমান্য করতে পারেন নি। কিন্তু ড. ভৌমিক জানতেন না যে এটা মিস দাসের ডিসার্টেশন থেকে টোকা। মিস দাসের সঙ্গে যা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে। বিলিভ মি, আমি যদি পারতাম তে টাইম মেশিনে চড়ে অতীতে গিয়ে সেই অন্যায়ের সংশোধন করে আসতাম। ড. বক্সীও আজ এই দুনিয়াতে নেই যে ওনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। কিন্তু আই প্রমিস, আমরা যতটা সম্ভব ড্যামেজ কন্ট্রোল করব। ড. ভৌমিককে যেদিন ডি-লিট দেওয়া হবে সেদিন একসঙ্গে, মিস দাস, আপনার রাস্টিকেশন তুলে আপনাকে আবার পিএইচডি-তে এনরোল করার পারমিশন দেওয়া হবে। এগ্রিড?’

    ‘আর এতগুলো বছর যে উনি হারালেন তার কী হবে? আপনার বিচার একটা অন্যায়কে শাস্তি দিল না, স্যার।’ নমিতা বলল।

    ‘ড. স্যান্যাল, এ রাজ্যের জনগণ এটা জানে যে আমি সোজা-সাপ্টা কথা বলা পছন্দ করি। আমি যা প্রমিস করি আমি তা রাখি। আমার কাছে এই পরিস্থিতিতে এর চেয়ে আর ভালো কোনো সলিউশন নেই। আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আমি কেন ড. ভৌমিকের যাতে কোনো ক্ষতি না হয় তার চেষ্টা

    করছি? তার দুটো কারণ নাম্বার ওয়ান ব্যাপারটা জানাজানি হলে ক্যালিফর্নিয়া ইউনিভার্সিটি ইমিডিয়েটলি ওঁকে বের করে দেবে। প্লেজারিজমের ব্যাপারে ওদের জিরো টলারেন্স। আমাদের দেশের কেচ্ছাগুলোকে ওদের নিউজ এজেন্সিগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখায়। এরপর কোনো বাঙালির পক্ষে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে বড় আসন পাওয়া যথেষ্ট কঠিন এমন কী অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। আর দ্বিতীয় কারণটার সঙ্গে আমাদের বাংলার অর্থনৈতিক স্বার্থ জড়িত। আমেরিকান কোম্পানি অ্যামফার্মা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এখানে দুর্গাপুরে ওরা একটা বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাবে। এই গন্ধনাকুলীর ওষুধ এই বাংলাতে ওদের লাইসেন্সে বানাতে দেবে।’

    ‘সেটাও আরেকটা ফ্ৰড,’ নমিতা মন্তব্য করল।

    চিফ মিনিস্টার বললেন, ‘ওকে, অল রাইট। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। স্টেপ ওয়ান, আমরা মিস দাসকে পিএইচডিতে এনরোল করব আর অফিসিয়ালি ওঁর থেকে ইউনিভার্সিটির তরফ থেকে ক্ষমা চাইব। স্টেপ টু, আমি এই পেটেন্ট যুদ্ধে মাথা গলাতে চাই না। আমার আরো হাজারটা সমস্যা মাথায় ঝুলছে। আপনারা আপনাদের মতো করে কোর্টে লড়ুন।’ চিফ মিনিস্টার ঘড়ি দেখলেন। ‘এ’বছর বেঙ্গল ইউনিভার্সিটির ডি-লিট প্রোপজাল যাতে গভর্নর অ্যাপ্রুভ না করেন সেজন্য আমি গভর্নরের সঙ্গে কথা বলে নেব। আমি কোনো স্ক্যাম চাইব না। আর এই আপনার রেজিগনেশনের চিঠিটা, ড. স্যান্যাল। ভিসিকে আমিই বলেছি এটা অ্যাকসেপ্ট না করতে। আপনিই বেঙ্গল ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির ডিন। প্লিজ, আপনি তাড়াহুড়ো করে ড. ভৌমিকের বিরুদ্ধে কোনো এনকোয়ারি করবেন না। একটু সময় দিন ওঁকে, ড্যামেজ কন্ট্রোল করার একটা প্রোপোজাল উনি আনুন।’

    ‘ধন্যবাদ, স্যার,’ নমিতা চিঠিটা খামে ঢোকাল। ‘তবে আমি এই ডিসিশন বিদ্যাদির ওপর ছেড়ে দেব।’

    ‘ম্যাডাম,’ চিফ মিনিস্টার এবার বিদ্যাদির দিকে তাকালেন। ‘বলুন আপনার প্রতি যে এই অন্যায় হয়েছে, তার প্রতিকার হিসেবে কী হলে আপনি সন্তুষ্ট হবেন?’

    ‘প্রতিকার,’ বিদ্যাদি দীর্ঘশ্বাস ফেলল। তারপর বিদ্যাদি বলল, ‘দিল্লিতে পার্লামেন্ট হাউসের আউটার সার্কুলার করিডরের দেওয়ালে বরাহমিহিরের পেইন্টিং শোভা পাচ্ছে। আমাদের বিধানসভা ভবনের দেওয়ালে কি আমরা খনার একটা ছবি রাখতে পারি না?’

    ‘খনার ছবি!’ চিফ মিনিস্টার বিস্ময়ে চোখ গোলগোল করে তাকালেন। ‘আপনি কী ধাতু দিয়ে তৈরি ম্যাডাম? আপনার ওপর যে অন্যায় হয়েছে তাতে আপনার গোটা জীবনের সম্মান, সুখ, স্বাচ্ছন্দ্য সব শেষ করে দিয়েছে। কোথায় আপনি তার প্রতিকার চাইবেন, তা না আপনি চাইছেন খনার ছবি টাঙানো হোক বিধানসভায়?’

    ‘বাঙালি বিদুষী খনার ওপর যা অত্যাচার হয়েছে, সে তুলনায় স্যার, আমার ওপর করা অন্যায় খুবই ইনসিগনিফিকেন্ট। তাঁর ওপর অত্যাচারের জন্য অন্তত কেউ তো প্রতিবাদ করুক। বিধানসভায় ঢোকার সময় খনার পেইন্টিং সব সময় দেশনেতা বা দেশনেত্রীদের মনে করিয়ে দেবে যে যদি একজন বাঙালি নারীর উপর অত্যাচার করা হয় তবে সেই অত্যাচারকে ভবিষ্যৎ প্রজন্মের বাঙালি ভোলে না। বিদুষী নারীদের ওপর যুগে যুগে বিদ্বান পুরুষ যে অত্যাচার করে আসছে এ সেই অত্যাচারের এক সিম্বলিক ফলক। এটা কি কম?’

    ‘মোটেই কম না। আমরা সকল বাঙালিই খনার জন্য গর্বিত। মন্দ বলেননি কথাটা,’ চিফ মিনিস্টার কিছু ভাবতে ভাবতে একটু নড়ে চড়ে বসলেন। চিফ মিনিস্টারের মস্তিষ্ক কাজ করে চলেছে। ‘কিন্তু, খনাকে দেখতে কেমন ছিল তা তো আমরা জানি না—তাহলে তাঁর ছবি আঁকা হবে কীভাবে?’

    ‘বরাহমিহির কেমন দেখতে ছিল কেউ কি জানে? না। তাহলে? অদেখা বরাহমিহিরের পেইন্টিং পার্লামেন্ট হাউসে লাগিয়ে দিতে পারলে একই ভাবে খনার ছবি কেন লাগানো যেতে পারে না? ওটা তো সিম্বলিক

    ‘আমি নিশ্চয়ই ভেবে দেখব,’ চিফ মিনিস্টার বললেন। ‘বিদ্যাধরী দেবী, আপনার এই উচ্চ চিন্তা আমি অ্যাপ্রিশিয়েট করছি। আপনার এই সময়েও আপনি নিজের জন্য কিছু না চেয়ে অত্যাচারিত সমগ্র বাঙালি বিদুষীদের জন্য একটা ফলক লাগাবার কথা বলছেন। আজ আমার হাতে আর সময় নেই। পরে এ বিষয়ে নিশ্চয়ই কথা হবে।’ চিফ মিনিস্টার উঠে দাঁড়ালেন।

    চিফ মিনিস্টারের অফিস থেকে বেরিয়ে হলওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে নমিতা বলল, ‘বিদ্যাদি, জানি না আমাদের সরকার তোমার এই অনুরোধ রাখবে কিনা। কিন্তু, আমি আমার ডিন অব আর্টস ফ্যাকাল্টির অফিসে খনার একটা প্রতীকী ছবি অবশ্যই রাখব। আমার অফিসে খুব একটা কম মানুষ আসে না। তাদের অন্তত মনে করিয়ে দেবে যে গুপ্তযুগে আর্যদের যখন অত রমরমা তখন খনাই প্রথম বাঙালি বিদুষী যিনি বরাহমিহিরের মতো বিদ্বানের থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিতে সমর্থ হয়েছিলেন।’ একটানা কথাগুলো বলে নমিতা থামল। নমিতার কথাগুলো একজন ডিপার্টমেন্টের ডিনের জিভ থেকে বেরোয় নি, বেরিয়েছে এক পুরোনো ছাত্রনেত্রীর বুক থেকে। সেই ব্যর্থ ছাত্রনেত্রী যার মনের ভাব মুখের রেখায় প্রকাশ পায়। কথাগুলো বলে নমিতার খুব হালকা লাগছে। নমিতা ভাবল কেন এত হালকা লাগছে? তাহলে কি খনার ওপর অত্যাচারের কাহিনি এতগুলো বছর তারও বুকের ভিতর কোনো এক গোপন স্থানে এক ক্ষত তৈরি করে রেখেছিল? তা সে নিজেই জানত না?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত – শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    Next Article সিদ্ধিগঞ্জের মোকাম – মিহির সেনগুপ্ত

    Related Articles

    প্রীতম বসু

    বিদ্বান বনাম বিদুষী – প্রীতম বসু

    April 23, 2026
    প্রীতম বসু

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }