Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প427 Mins Read0
    ⤷

    কূর্মদেবতার কামড় – ১

    ১

    গাড়ি থেকে নেমে হেরম্যান চারপাশে তাকিয়ে বললেন, ‘কী সুন্দর শান্ত পরিবেশ। হ্যানয় শহরের গায়েই জায়গাটা। অথচ শহরের কোনো কোলাহল এ জায়গাতে পৌঁছয় না। যদিও হ্যানয় শহরটাও আমার খারাপ লাগেনি। রাস্তা-বাড়ি-ঘর সবকিছুই বেশ পরিপাটি করে সাজানো। মানুষগুলোও বেশ শান্ত নম্র বলে মনে হয়েছে।’

    সুদীপ্তদের গাড়িটা যেখানে এসে থেমেছে সত্যি সে জায়গাটা বেশ মনোরম। পথের দু-পাশে বড় বড় গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। মসৃণ পিচের রাস্তাটাকে তারা ঠান্ডা-ছায়ানিবিড় করে তুলেছে। মৃদু বাতাসে গাছের ডালগুলো কাঁপছে আর তার ফাঁক গলে সূর্যকিরণ এসে আলপনা এঁকে দিয়ে যাচ্ছে পথের ওপর। দু-পাশের জঙ্গল থেকে দু-একটা পাখির ডাক মাঝে মাঝে ভেসে আসছে তাছাড়া কোথাও আর কোনো শব্দ নেই আর এই বনপথ যেখানে গিয়ে শেষ হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট তোরণ। তার মাথাটা অনেকটা প্যাগোডার মতো প্রাচীন ভিয়েতনামি স্থাপত্যের আদলে গড়া। হেরম্যানের কথা শুনে সুদীপ্তদের গাড়ির ড্রাইভার কাম গাইড ডেং-ফু বলল, ‘হ্যাঁ, স্যার। এ জায়গাটা এমনিতেই শান্ত, তার ওপর এখন ট্যুরিস্ট সিজিন নয় বলে আরও নিরিবিলি লাগছে। চলুন এবার এগোনো যাক।’

    ডেং-ফু-কে অনুসরণ করল তারা দুজনে। ধীর পায়ে সেই তোরণটার দিকে এগোতে এগোতে সুদীপ্ত জানতে চাইল, ‘এখানে কী আছে?’

    তার প্রশ্ন শুনে হেরম্যান যেন মৃদু হাসলেন। ডেং-ফু জবাব দিল, ‘এখানে একটা প্রাচীন মন্দির আছে। প্রায় পাঁচশো বছরের প্রাচীন মন্দির। যাঁরা ভিয়েতনাম বা হ্যানয় শহরে বেড়াতে আসেন তাঁরা অনেকেই এ মন্দির দেখতে আসেন। উত্তর ভিয়েতনামের প্রাচীন জায়গাগুলোর মধ্যে এ জায়গাটা অন্যতম। এখানকার মন্দিরটা তৈরি হয়েছিল প্রাচীন ভিয়েতনামের জাতীয় নায়ক ‘তাও’ ও কুনফুশিয়াস দার্শনিক ‘তাং-হুং-দাও’-এর স্মৃতির উদ্দেশে। যে মন্দিরটা আপনারা দেখতে চলেছেন সেটাকে ‘স্মৃতি মন্দির’ বলতে পারেন।’

    ডেং-ফুর সঙ্গে কথা বলতে বলতে সেই তোরণটা অতিক্রম করেই সুদীপ্তদের চোখে পড়ল একটা বিরাট বড় জলাশয়—লেক। আর লেকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা ভিয়েতনামি স্থাপত্যে গড়া এক প্রাচীন মন্দির। কাঠের তৈরি একটা সাঁকো লেকের পাড়ের সঙ্গে সংযোগ রক্ষা করছে মন্দিরটার। লেকের উত্তর পাড়ে ওয়াচ টাওয়ারের মতো দেখতে একটা প্রাচীন টাওয়ারও দাঁড়িয়ে আছে। এ জায়গাটা দেখে বেশ অবাক হয়ে গেল সুদীপ্ত। গাছগাছালির আড়ালে যে এত বড় একটা জলাশয় লুকিয়ে আছে তা বুঝতেই পারেনি সুদীপ্ত। হেরম্যান অবশ্য এতটা বিস্মিত হলেন না। এ জায়গা সম্বন্ধে তিনি বেশ পড়াশোনা করেছেন তারপর জায়গাটা চাক্ষুষ করতে এসেছেন। সুদীপ্তর অবশ্য এ ব্যাপারটা জানা নেই

    লেকের পাড়ে দাঁড়িয়ে ডেং-ফু বলল, ‘লেকের মাঝখানে যে ছোট দ্বীপের মতো জায়গাটাতে মন্দিরটা আছে তাকে বলে ‘জেডে আইল্যান্ড’। আর মন্দিরটাকে বলে ‘টেম্পল অব জেডে মাউন্টেন’।’

    হেরম্যান বললেন, ‘আর এটাই সেই বিখ্যাত ‘হোয়ান কিম লেক’ তাই তো?’ হেরম্যানের কথা শুনে ডেং-ফু হেসে বলল, ‘হ্যাঁ, তাই। আপনি এই লেকের গল্প জানেন?’

    হেরম্যান মৃদু হেসে বললেন, ‘হয়তো একটু জানি। তবে তুমি তোমার কথা বলো—।’

    গাইড ডেং-ফু বলতে শুরু করল, ‘এই প্রাচীন হ্রদের সঙ্গে আমাদের দেশের অনেক ইতিহাস-লোককথা-রূপকথার গল্প ছড়িয়ে আছে। বিশেষত ‘হোয়ান কিম টার্টেলের’ গল্প। সেজন্যই এই লেক বিখ্যাত। সে গল্পটা আপনাদের বলি। হিন্দু, বৌদ্ধধর্মের মতো কিন্তু আমাদের ‘তাও’ ধর্মে কচ্ছপকে দেবতার অবতার মনে করা হয়। সে দেবতার নাম ‘কিম কুঈ’। তাকে নিয়েই এ গল্প। পাঁচশো বছর আগে ‘লি লোই’ বলে একজন লোক ছিলেন যিনি পরবর্তীকালে ভিয়েতনামের সম্রাট হন ও ‘লি’ রাজবংশের প্রতিষ্ঠা করেন। সোনার কচ্ছপ দেবতা ‘কিম কুঈ’ একদিন তাঁকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে ‘তোমাকে এক স্বর্গীয় তরবারির সন্ধান দিচ্ছি আমি। হ্রদের পাড়ে তা পড়ে আছে। ওই তরবারির ঐশ্বরিক ক্ষমতা আছে। ওই তরবারির বলে তুমি রাজা হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত করো।’

    লি লোই সেই স্বপ্নশ্ৰুত বার্তা শুনে সত্যিই এই হ্রদের পাড়ে এসে খুঁজে পান সেই সোনার তরবারি। আর তার সাহায্যে একদিন রাজা হয়ে দেশে শান্তি-ধর্ম প্রতিষ্ঠা করেন। তারপর একদিন সম্রাট লি লোই এই হ্রদে একা নৌকাবিহার করছিলেন তখন তাঁকে দর্শন দিলেন কচ্ছপ দেবতা কিম কুঈ। বিশাল তাঁর চেহারা। সোনার তৈরি বিশাল পিঠটা জলের বাইরে বেরিয়ে সূর্যালোকে ঝলমল করছে। দেবতার দু’পাশে তাঁর দুই সঙ্গী আরও দুটো বিরাট কচ্ছপ। জল থেকে মুখ তুলে সোনার কচ্ছপ দেবতা সম্রাটের উদ্দেশে বললেন, ‘আমি তোমাকে আশীর্বাদ করছি মৃত্যুর পর স্বর্গারোহণ করবে তুমি। তুমি দেশে সুখ-শান্তি-ধর্ম প্রতিষ্ঠা করেছ। তোমার তরবারির কাজ শেষ হয়েছে। কিন্তু দৈবশক্তিসম্পন্ন এ তরবারি তোমার মৃত্যুর পর অন্য কোনো লোকের হাতে গেলে দেশের অনিষ্ট হতে পারে। তাই ও তরবারি আমি ফেরত নিতে এসেছি।’ স্বপ্নে দেখা দেবতাকে স্বচক্ষে দেখে তাঁকে নতমস্তকে প্রণাম জানিয়ে তাঁর নির্দেশমতো সঙ্গে সঙ্গে সম্রাট লি লোই কোমরবন্ধ থেকে তলোয়ারটা খুলে দেবতার দিকে বাড়িয়ে দিলেন। কচ্ছপ দেবতা এবার তাঁকে আশীর্বাদ করে বললেন, ‘তোমার এ দেশ কেউ কোনোদিন জয় করতে পারবে না।’—এ কথা বলে দেবতা কিম কুঈ সেই সোনার তরবারি পিঠে নিয়ে অন্তর্হিত হলেন হ্রদের গভীরে। আর সম্রাট লি লোই পাড়ে উঠে এ দৈব ঘটনার স্মরণে হ্রদের নামকরণ করলেন—‘হোয়ান কিম হ্রদ’। ভিয়েতনামি ভাষায় ‘হোয়ান কিম’ শব্দের অর্থ ‘তরবারি প্রত্যর্পণ’।

    হেরম্যান এরপর সুদীপ্তকে মৃদু হেসে বললেন, ‘হোয়ান কিম টার্টেলের’ ব্যাপারটা কিন্তু ক্রিপ্টোলজিস্টদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।’

    সুদীপ্ত, হেরম্যানের কথার ইঙ্গিতটা ধরতে পেরে মৃদু বিস্মিত ভাবে বলল, ‘রূপকথার হোয়ান কিম টার্টেল নিয়ে আরও গল্প আছে নাকি? ওই সোনার কচ্ছপের সন্ধানেই আমাদের

    এই ভিয়েতনাম সফর নাকি?’

    হেরম্যান হেঁয়ালি করে বললেন, ‘হোয়ান কিম টার্টেলই যে ক্রিপ্টোজুলজিস্টদের মান রাখল।’

    সুদীপ্ত বলল, ‘মানে?’

    হেরম্যান বললেন, ‘একটু অপেক্ষা করো। মন্দিরের ভিতর প্রবেশ করে ব্যাপারটা তোমাকে বলছি।’—এ কথা বলে তিনি গাইড ডেং-ফু-কে ইঙ্গিত করলেন তাঁদের মন্দিরের ভিতর নিয়ে যাওয়ার জন্য।

    পাড় থেকে মন্দিরের সংযোগকারী কাঠের সাঁকোতে উঠল সবাই। লাল রঙের কাঠের সাঁকোটা নানা রঙের ধর্মীয় পতাকা দিয়ে সাজানো। ডেং-ফু বলল, ‘এই ব্রিজটার নাম ‘ওয়েলকাম মর্নিং সানরাইজ ব্রিজ।’ সূর্যর প্রথম আলো এই ব্রিজের ওপরই এসে পড়ে।’

    লেকের জল এখানে বেশ স্বচ্ছ। জলতলটা দেখা যাচ্ছে। ঘন জলজ উদ্ভিদে পরিপূর্ণ। লাল, রঙিন মাছের ঝাঁক খেলে বেড়াচ্ছে সেখানে। ভারি সুন্দর লাগছে সাঁকো থেকে তাদের দেখতে। মন্দিরের দিকে এগোতে এগোতে ডেং-ফু বলল, জলাশয়ের এ জায়গা অগভীর। অন্যত্র কিন্তু এমন নয়। সেখানে জলতল দেখা যায় না।

    সাঁকো পেরিয়ে মন্দিরে প্রবেশ করল সুদীপ্তরা। কাঠ আর পাথরের তৈরি তাও ধর্মাবলম্বীদের মন্দির। নিস্তব্ধ-শান্ত পরিবেশ বিরাজ করছে মন্দির চত্বরে। দু-একজন তাও সন্ন্যাসী নিঃশব্দে চলাফেরা করছেন মন্দিরের ভিতর। তাঁদের হাতে ধরা আছে জপমালা। ডেং-ফু মন্দিরের ভিতর ঢুকে সুদীপ্তদের ঘুরিয়ে দেখাতে লাগল ঘরগুলো। তাও ধর্মগুরুদের বিভিন্ন মূর্তি রাখা আছে যেখানে। তান-হুং-দাওর-এর মূর্তির সামনে গোছা গোছা ধূপ জ্বলছে। যাঁর উদ্দেশে উৎসর্গীকৃত এই মন্দির নির্মিত। একের পর এক কক্ষ অতিক্রম করে এক সময় বেশ বড় একটা ঘরে প্রবেশ করল তারা। ঘরের ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড় একটা কাচের আধার। আর তার মধ্যে রাখা আছে বিরাট বড় এক কচ্ছপ–কূর্ম দেবতার দেহ। তারা তিনজন সেই কাচের বাক্সর কাছাকাছি গিয়ে দাঁড়াল। লাল মখমলের চাদরের ওপর স্টাফ করে বা ট্যাক্সডার্মি করে রাখা দানবাকৃতি কচ্ছপটা যেন জীবন্ত, মাথা তুলে দেখছে সে চারপাশের লোকজনকে। ডেং-ফু তাকে দেখিয়ে হেরম্যানকে বলল, ‘এই আপনার সেই বিখ্যাত ‘হোয়ান কিম টার্টেল।’ দৈর্ঘ্যে ছ’ফুট সাত ইঞ্চি, ওজন দুশো কেজি। এর স্থানীয় নাম হল ‘কু-রুয়া’ অর্থাৎ গ্রেট গ্র্যান্ডফাদার টার্টেল।’

    হেরম্যান প্রথমে স্বগতোক্তি করলেন, ‘হ্যাঁ বয়সের দিক থেকে একে অবশ্যই গ্রেট গ্র্যান্ড-ফাদার বলা যায়!’ তারপর সুদীপ্তর উদ্দেশে বললেন, ‘এই হোয়ান কিম টার্টেলের কাহিনি বংশপরম্পরায় প্রচলিত ছিল তাও ধর্মাবলম্বী সহ অন্য ভিয়েতনামিদের মধ্যে। এই দানব কচ্ছপকে এই হ্রদে বহু সময় বহুজন দেখেছে বলেও দাবি করেছিল। আমরা ক্রিপ্টোজুলজিস্টরাও বিভিন্ন লোকের সাক্ষ্যের ভিত্তিতে দাবি করতাম হোয়ান কিম হ্রদের এই প্রাচীন কচ্ছপের কথা। কিন্তু জীববিজ্ঞানীরা ফুৎকারে নস্যাৎ করতেন আমাদের দাবি। কারণ তাঁদের বক্তব্য ছিল ‘রেফেক্টস লেলই’ প্রজাতির এই দানব কচ্ছপ নাকি অন্তত হাজার বছর আগেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। শেষ পর্যন্ত এই ‘কু-রুয়া’ মরে প্রমাণ করল সে মরেনি। এ দেহটা এই লেকের জলে ভেসে ওঠে কিছুদিন আগে। আর তারও আগে ধীবরদের জালে আটকে পড়ে মারা যায় একটা। সে দেহ অবশ্য সংরক্ষণ করা যায়নি।

    হেরম্যানের কথা শুনে গাইড ডেং-ফু মৃদু বিস্মিত ভাবে বলল, ‘আপনি এ ব্যাপারে বেশ জানেন দেখছি। স্থানীয় মানুষদের বিশ্বাস এই মৃত কচ্ছপ দুটো হল দেবতা কিম কুঈ-এর সেই দুই অনুচর, যাদের সঙ্গে করে তরবারি ফিরিয়ে নিতে এসেছিলেন কিম কুঈ।’

    হেরম্যান বললেন, ‘অনেক সময়ই এমন হয় যে লোককথা-উপকথার পিছনে কিছু সত্যি লুকিয়ে থাকে। হয়তো তা কিছুটা পল্লবিত হয়ে প্রচারিত হয় ঠিকই, কিন্তু তার মধ্যে সত্যি থাকে।’

    সুদীপ্ত কথাটা শুনে বলল, ‘কিম কুঈ-এর তরবারির গল্প যদি সত্যি হয়ে থাকে তবে আসল জন কই? সেই সোনার কচ্ছপ দেবতা? তার মৃত সঙ্গীদের পাওয়া গেলেও তিনি কই?’

    সুদীপ্তর প্রশ্ন শুনে এবার ধীরে ধীরে হাসি ফুটে উঠল হেরম্যানের মুখে। সুদীপ্তর কাঁধে হাত রেখে তিনি বললেন, ‘একদম মোক্ষম প্রশ্ন করলে তুমি। হ্যাঁ, সেই সোনার কচ্ছপের কী হল? তার খোঁজেই তো এখানে এসেছি আমরা। তোমাকে চমকে দেব বলে আগাম কিছু বলিনি। বলেছিলাম এ দেশটা দেখার ইচ্ছা বলে বেড়াতে এসেছি।’

    সুদীপ্ত হেসে বলল, ‘আপনি আমাকে আগাম কিছু না বললেও এমন একটা অনুমান কিন্তু আমি করেছিলাম। তা সেই কূর্ম দেবতার বাসস্থান কোথায়? আমাদের হিন্দুধর্মে কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয়—কূর্ম অবতার।’

    হেরম্যান জবাব দিলেন, ‘এখান থেকে প্রায় একশো মাইল দূরে উত্তর ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে একটা হ্রদ আছে। সম্ভবত সেখানে অধিষ্ঠান করেন সেই দেবতা। ওখানে পাহাড়ি জনজাতির লোকেরা প্রতি বছর নির্দিষ্ট দিনে একটা ধর্মীয় উৎসব করে। বছরের সেই নির্দিষ্ট দিনে নাকি একবারের জন্য দর্শন দেন দেবতা কিম কুঈ। আর তিনদিন পরই সেই উৎসব। যদিও ওখানকার বাসিন্দারা সে উৎসবে সাধারণত বাইরের কাউকে শামিল হতে দেয় না। পাছে তাদের দেবতাকে কেউ চুরি করে নিয়ে যায় সে জন্য। তবু আমি একবার চেষ্টা করে দেখব তাদের সে অনুষ্ঠানে উপস্থিত থাকা যায় কিনা। সেই সোনার কচ্ছপ দেবতাকে দর্শন করা যায় কিনা। হ্রদটার নাম হল ‘কুরু লেক’।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)
    Next Article তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Our Picks

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }