Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ১১

    ১১

    আতাহার মিয়া মোহাম্মদপুর থানার ওসি। তার কানের কাছে জুলফির দিকে চুলে পাক ধরেছে। পঞ্চাশের এত বয়স। তবে এখনো সপ্রতিভ। ধীর, স্থিরও। সহজে রেগে যান না। তিনি বসে আছেন তার রুমে। তার সামনে বসে আছেন টুমরো’স গ্লোরি স্কুলের গভর্নিং বডির সভাপতি আকবর আলী। প্রায় মাসখানেক হয়েছে রফিকুল আলম খুন হয়েছেন। এখনো হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা হয়নি। আতাহার মিয়া বললেন, ‘আপনি নিশ্চিত, ফজলে নূরই?’

    আকবর আলী বললেন, ‘আপনি নিশ্চিত না?’

    ‘আপনি বললে নিশ্চিত না হয়ে উপায় কী?’

    ‘এভাবে বলবেন না ওসি সাহেব। আপনি এতদিন ধরে আমাকে চেনেন, আপনার কী আমাকে ওরকম মানুষ বলে মনে হয় যে আমি মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করব?’

    ‘সত্য বলব, না মিথ্যা বলব?’ আতাহার মিয়া সশব্দে হাসলেন।

    আকবর আলীও তার হাসিতে যোগ দিলেন। বললেন, ‘মিথ্যা বলবেন কেন?’

    ‘মানুষ মিথ্যে কেন বলে? নিজেকে রক্ষা করার জন্য। যখন সত্য বলার সাহস থাকে না তখন।’

    আকবর আলী হাত বাড়িয়ে টেবিলে রাখা আতাহার মিয়ার হাতখানা ছুঁয়ে দিয়ে বললেন, ‘আমার সামনে আপনার ভয় কী? আপনিতো আমার আপন মানুষ। এইজন্য হয়তো মাঝে মধ্যে ছোটখাটো কিছু বিষয়ে আপনার নানা সাহায্য সহযোগিতা নিয়েছি। কিন্তু এটাতো আর ছোটখাটো কোনো ঘটনা না। এটা একটা মার্ডার কেস।’

    ‘হুম। কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়া স্রেফ রফিকুল আলমের সাথে সম্পর্ক খারাপ ছিল বলেই ফজলে নূর তাকে খুন করেছেন- এটা ধরে নেয়াটা কি ঠিক হবে?

    ‘বিষয়টা এমন না আতাহার সাহেব। ফজলে নূরের আপন বড় ভাই কিন্তু নির্বাচিত কমিশনার। অথচ তিনি সরকারি দলের লোক না। আর তার সাথে ইলেকশন করেই রফিকুল আলম হেরেছিলেন।’

    ‘তা জানি।’ আতাহার মিয়া নির্বিকার ভঙ্গিতে বললেন। এইসব যুক্তি গত একমাসে তিনি বহুবার শুনেছেন।

    আকবর আলী বললেন, ‘মাত্র দেড় শ ভোটে হেরেছিলেন রফিকুল আলম। কিন্তু সরকারি দলের নেতা হওয়ার কারণে নির্বাচনে হেরেও এলাকার সব কাজকর্মে কমিশনারের চেয়ে তার প্রভাবই ছিল বেশি।’

    ‘শুধু এই কারণে বিরোধী দলে থেকে সরকারি দলের এমন প্রভাবশালী কাউকে খুন করার মতো এত বড় রিস্ক কি তিনি নেবেন বলে আপনার মনে হয়?’

    ‘নেবেন। তা ছাড়া ফজলে নূরের সাথেও তার ঝামেলা ছিল। তাদের দু ভাইয়েরই আক্রোশ ছিল রফিকুল আলমের ওপর।’

    ‘হুম। কিন্তু হত্যাকাণ্ডটি আমাদের কাছে পরিকল্পিত মনে হয়নি। মনে হয়েছে হঠাৎ ঘটে গেছে। শক্ত কিছু দিয়ে কানের কাছে বাড়ি দেয়ার সাথে সাথে ইন্টারনাল ব্লিডিংয়ে সে মারা গেছে।’

    ‘তাহলে ফরেনসিকে খুনির হাতের ছাপ পাওয়া গেল না কেন?’

    আতাহার মিয়া চিন্তিত ভঙ্গিতে বললেন, ‘হুম। এটাই কনফিউজিং। এবং লাশটি অন্য কোথাও থেকে এনে ওখানে রাখা হয়েছে। কিন্তু সেটাও ট্রেস করা

    যাচ্ছে না। ওই রাস্তায় হাজার হাজার লোক চলাচল করছে সারাক্ষণ। ফলে আলাদা কোনো ক্লু পাওয়াও সম্ভব হয়নি। এমনকি নো ফুট প্রিন্ট। আর ওই রাস্তাটায় কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না।’

    ‘তাহলে?’

    ‘এই জন্যইতো সবাই থমকে গেছে।’

    ‘তদন্তের যদি কোনো ব্লুই না পাওয়া যায়…।’

    ‘হুম। সেক্ষেত্রে আমরা সন্দেহের ভিত্তিতে ফজলে নূরকে গ্রেপ্তার করতে পারি। তাইতো?’

    ‘সেটা আপনাদের সিদ্ধান্ত।’

    আতাহার মিয়া হাসলেন, ‘পুলিশের নিজেদের আসলে কোনো সিদ্ধান্ত থাকে না। তারা কেবল ঊর্ধ্বতনদের হুকুম পালন করেন। এখন আপনারাই চাইছেন ফজলে নূরকে গ্রেপ্তার করা হোক। কিন্তু সমস্যা হচ্ছে স্বয়ং রফিকুল আলমের ফ্যামিলির লোকজন বলছেন, নিজের দলের মধ্যেই নাকি তার অনেক শত্রু ছিল?’

    ‘সেটাও তো সন্দেহই, তাই না? প্রমাণিত কিছুতো আর না?’

    ‘তা ঠিক। আর এ কারণেই কিন্তু আমরা সন্দেহটা দূর করতে চাই। তা ছাড়া রফিকুল আলমের পরিবারও চায় এর একটা সুষ্ঠু তদন্ত হোক। স্রেফ রাজনৈতিক প্রতিপক্ষ বলেই যেন ফজলে নূর বা অন্য কাউকে দোষী সাব্যস্ত করা না হয়।’

    আকবর আলী ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত বোধ করছেন। কিন্তু সেটি তিনি প্রকাশ করছেন না। চায়ের কাপে লম্বা চুমুক দিয়েই মুখ বিকৃত হয়ে গেল তার। এতক্ষণে বরফের মতো ঠাণ্ডা হয়ে গেছে চা। তিনি কাপটা নামিয়ে রেখে বললেন, রফিকুল আলমের ফোনেও কিচ্ছু পাওয়া যায়নি?’

    ‘ফোনের কল রেকর্ড থেকেও সন্দেহজনক কিছু আমরা পাইনি। আর রোজ অসংখ্য মানুষের সাথে উনি কথা বলতেন। গত বেশ কিছুদিনের ফোন কলেও সন্দেহ করা যায়, এমন কিছু আমরা পাইনি।’

    ‘আমার কাছে কিন্তু কিছু রেকর্ড আছে।’

    ‘আপনার কাছে?’ আতাহার মিয়া এবার চমকালেন।

    হ্যাঁ। এই কিছুদিন আগেই, রফিকুল আলম খুন হওয়ার দিন কয়েক আগে ফজলে নূরের সাথে তার সিরিয়াস ধরনের ঝামেলা হয়েছিল। আমি সভাপতি বলেই আমাকে ফোন করে রফিকুল আলম সম্পর্কে অভিযোগ জানিয়েছিলেন ফজলে নূর। তখন ইনডিরেক্টলি শাসিয়েওছিলেন তিনি রফিকুল আলমকে।’

    ‘কিন্তু সেটা আপনি রেকর্ড করে রেখেছিলেন কেন?’ কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞেস করলেন আতাহার মিয়া।

    হঠাৎ করা প্রশ্নটিতে খানিক থতমত খেয়ে গেলেন আকবর আলী। তিনি বললেন, ‘আসলে অনেকদিন থেকেই ফজলে নূরকে আমার সন্দেহ হচ্ছিল। বিপজ্জনক লোক মনে হচ্ছিল। তাই যখনই ওনার সাথে আমার কোনো কথা হতো, আমি একটা রেকর্ড রেখে দেয়ার চেষ্টা করতাম।’

    ‘ওহ।’ তখনো ভ্রু কুঁচকে আছে আতাহার মিয়ার। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, ‘রেকর্ডটা আপনার সঙ্গে আছে?’

    ‘জি আছে।’ পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে আতাহার মিয়াকে দিলেন আকবর আলী। পেনড্রাইভ থেকে ফাইলটা কপি করতে করতে আতাহার মিয়া বললেন, ‘আপনিতো দেখি একদম প্রস্তুত হয়েই এসেছেন আকবর সাহেব।

    আকবর আলী হাসলেন, ‘না না, তা না। আসলে কী এটাতো যেই-সেই মার্ডার না। রফিকুল আলম সরকারি দলের এত বড় নেতা। তার হত্যাকাণ্ডের সুষ্ঠ, সঠিক তদন্ততো আমাদের নিজেদের জন্যই দরকার। তাই না? সরকারি দলে থেকেও যদি আমাদের সেফটি না থাকে। ন্যায় বিচার না পাই, তাহলে আর রাজনীতি করে কী লাভ বলেন?’

    ‘তা ঠিক। তা ঠিক।’ আতাহার মিয়া চিন্তিত ভঙ্গিতে রেকর্ডটা শুনতে লাগলেন। আকবর আলীকে বিদায় দেয়ার পরও সারাদিনে বেশ কবার তিনি রেকর্ডটা শুনলেন। কথোপকথনে ফজলে নূর নানা ধরনের বিষোদগার করেছেন রফিকুল আলমের বিরুদ্ধে। হুমকিধামকিও দিয়েছেন। এই পরিস্থিতিতে এই কথোপকথন নিঃসন্দেহে গুরুতর এক সূত্র। যদিও ফজলে নূরকে যেকোনো উপায়ে দোষী সাব্যস্ত করার প্রতি আকবর আলী যে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন তা তাকে সন্দিগ্ধ করে তুলছে।

    পরদিন বিকেলে হুট করেই টুমরো’স গ্লোরিতে গিয়ে উপস্থিত হলেন আতাহার মিয়া। আতাহার মিয়াকে একা দেখে মুনিয়া খানিক অবাকই হলো। কারণ এর আগে যতবারই তিনি স্কুলে এসেছিলেন, প্রতিবারই তার সাথে ছিলেন স্কুল সভাপতি আকবর আলী। আতাহার মিয়াকে দেখে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়াল মুনিয়া। আতাহার মিয়া বসতে বসতে বললেন, ‘খুব ব্যস্ততা যাচ্ছে, তাই না?’

    ‘তা যাচ্ছে। সামনে বাচ্চাদের পরীক্ষা। তারপর ভর্তি। নানান কিছু।’

    ‘আমি বেশি সময় নেবো না। এমনিতেই এ কদিনে আপনার অনেক সময় নষ্ট করেছি।’

    ‘ধুর, কী যে বলেন!’ মুনিয়া হেসে পিয়নকে ডাকল। দু কাপ চায়ের কথা জানিয়ে বলল, ‘কী অবস্থা বলুনতো ওসি সাহেব?’

    ‘আমরা আসলে পাজলড হয়ে আছি। কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে ইনভেস্টিগেশনকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে নানা জায়গা থেকে।’

    মুনিয়া জানে এখন তার প্রতিটি বক্তব্যই মূলত পুলিশের কাছে একেকটা তথ্য। ফলে তাকে কথা বলতে হবে খুবই সাবধানে। কোনোভাবেই এমন কিছু বলা যাবে না, যা তাকে কোনো পক্ষের কাছেই দোষী করে ফেলে। সে সতর্ক ভঙ্গিতে বলল, ‘তাহলে তো সমস্যা।’

    ‘হুম। খুবই সমস্যা।’

    ‘আসলে সবকিছুই কেমন যেন হয়ে যাচ্ছে। একটা অস্থির সময়ে বাস করছি আমরা। মাঝে মাঝে খুব দমবন্ধ লাগে।’ বলল মুনিয়া।

    ‘আপনারা না হয় দমবন্ধ লাগে বলে নিরাপদ দূরত্বে গিয়ে বসবাস করতে পারেন। কিন্তু আমরা কী করব বলুন? আমাদেরতো এগুলো নিয়েই কাজ।’ দীর্ঘশ্বাস ছাড়লেন আতাহার মিয়া। তারপর বললেন, ‘আমাদের দেশের রাজনীতিটা সবকিছু এলোমেলো করে দিচ্ছে। আর মাঝখান থেকে বলির পাঠা হচ্ছি আমরা। যা-ই হচ্ছে, ব্লেমটা নিতে হয় আমাদের। কিন্তু ধরুন সব সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা কি আমাদের হাতে থাকে? আমরা বরং পাপেট শোর পুতুলের মতো। বেশির ভাগ ক্ষেত্রেই অর্ডার ফলো করি। যিনি অর্ডার দিচ্ছেন মানুষতো আর তাকে দেখে না, মানুষ দেখে যে অর্ডার পালন করছে তাকে। সো যত দোষ, নন্দ ঘোষ।’

    চা চলে এসেছে। মুনিয়া চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, ‘তা হঠাৎ করে কিছু না জানিয়ে এই সময়ে?’

    আতাহার মিয়া এবার সরাসরি আলোচনায় চলে গেলেন, ‘রফিকুল আলমের সাথে আকবর আলীর সম্পর্ক কেমন ছিল?’

    প্রশ্নটা শুনে খানিক চমকাল মুনিয়া। এর আগে যতবারই আতাহার মিয়া এসেছেন, ততবারই মূলত স্কুল সেক্রেটারি ফজলে নূরের বিষয়েই নানা কিছু জানতে চেয়েছেন তিনি। কিন্তু আজই প্রথম আকবর আলীর সম্পর্কে জানতে চাইলেন। ঘটনা কোনদিকে যাচ্ছে, বুঝতে পারল না মুনিয়া। সে সতর্ক গলায় বলল, ‘ভালোই তো ছিল। উনারা দুজনতো একই দল করেন।’

    ‘না না। আমি সে কথা বলছি না। জাস্ট জানতে চাইছি, অনেক সময় এমন হয়না যে নিজেদের মধ্যেও নানা ভুল বোঝাবুঝি থাকে।’

    ‘তাতো থাকেই। তবে তেমন কিছুতো আর আমাদের জানার কথা না।’

    ‘যা জানেন, তাই বলুন।’

    মুনিয়া প্রমাদ গুনলো। তারপর বলল, ‘একসাথে কাজ করতে গেলে নানা সময়ে নানান সমস্যা আমাদের সবার মধ্যেই হয়। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল।’

    কিন্তু কমিশনার নির্বাচনের সময় নিজের দলের হওয়া সত্ত্বেও আকবর আলী নাকি রফিকুল আলমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছিলেন। যাতে দলের ভেতরেই তার ভোট কমে যায়?’

    ‘এটা আমার জানা নেই। আমিতো রাজনীতির মানুষ নই। কোনো খোঁজখবরও রাখি না।’

    ‘কিন্তু আমরা রাখি। তো সেই ক্ষোভেই রফিকুল আলম নাকি গোপনে গোপনে চাইছিলেন স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্টের পদ থেকে আকবর আলীকে সরিয়ে দিতে?

    মুনিয়া বুঝতে পারছিল না ঘটনা কোনদিকে যাচ্ছে। সে খানিক চুপ করে থেকে বলল, ‘বিষয়টা আসলে তেমন নয়। সভাপতি সাহেব একবার দেশের বাইরে ছিলেন, তখন রফিকুল আলম হঠাৎই শিক্ষক আর কিছু অভিভাবকদের নিয়ে একটা মিটিং ডেকেছিলেন, সেখানে সরাসরি কিছু না বললেও একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন যে তিনি নিজে গভর্নিং বডির প্রধান হতে চান।’

    ‘আকবর সাহেব দেশে ফেরার পর এটা নিয়ে আর কিছু হয়নি?’

    ‘আমাদের সাথে এ নিয়ে আর তারা কেউ কিছু শেয়ার করেননি।’

    ‘কিন্তু রফিকুল আলমের সাথে তো আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল বলে আমরা জানি।’

    ‘আকবর সাহেবের সাথেও আমার ভালো সম্পর্ক। ফজলে নূর সাহেবের সাথেও। আসলে আমি এখানে সামান্য চাকরি করি। মাস শেষে বেতন নেই। এইতো। উনাদের ইন্টারনাল বিষয়ে আমার কখনোই আগ্রহ ছিল না। কথায় আছে না, আদার ব্যাপারির জাহাজের খবর দিয়ে কাজ কী!‘

    ‘জাহাজটা যদি আদা বহনকারী হয় তাহলে?’

    ‘মানে?’ মুনিয়া ভ্রু কুঁচকে তাকাল।

    আতাহার মিয়া হাসলেন, ‘আপনি স্কুলের প্রধান শিক্ষক। তবে অন্য প্রধান শিক্ষকদের চেয়ে আপনার কিন্তু আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সবাই আপনাকে একটু বেশিই গুরুত্ব দেয়। তাই না?

    ‘সেটা হয়তো দেয়। আর এইজন্য দায়িত্বটাও বোধহয় আমাকে একটু বেশি রেসপন্সিবিলিটি নিয়েই পালন করতে হয়। যাতে আমার প্রতি অন্যদের এই আস্থাটা ধরে রাখতে পারি। যাতে কেউ কোনো অভিযোগ করতে না পারে।’

    ‘হ্যাঁ এটাই আসল। হয়তো এই দায়িত্ববোধের কারণেই আপনি অনেক তাড়াতাড়িই প্রধান শিক্ষকের দায়িত্বটা পেয়ে গেছেন।’

    ‘হয়তো। তবে সেটা অন্যরা ভালো বলতে পারবেন, কতটা দায়িত্ব পালন করতে পারছি, আর কতটা পারছি না।’

    ‘এনি ওয়ে, আপনার বয়স কি আসলেই কম?’ খানিক তরল ভঙ্গিতে কথাটা বললেন আতাহার মিয়া, ‘মানে যতটা কম আপনাকে দেখায়? নাকি নিজেকে ওয়েল মেইনটেইন্ড রাখছেন বলে বয়সের তুলনায় ইয়াং লাগে আপনাকে?’

    প্রশ্নটা শুনে মুনিয়া হকচকিয়ে গেল। এই ধরনের প্রশ্ন সে আতাহার মিয়ার কাছ থেকে আশা করেনি। বলার ভঙ্গিটাও পছন্দ হয়নি তার। একটু বিরক্তও লাগল। তারপরও জোর করে হাসল সে। তারপর প্রসঙ্গ পাল্টাল, স্কুল ছুটির সময় হয়ে গেছে। আমরা কি আরো কিছুক্ষণ বসব?’

    আতাহার মিয়া টেবিলের ওপর থেকে তার ক্যাপটা মাথায় পরতে পরতে বললেন, ‘আপনার ব্যস্ততা থাকলে আমি আরেকদিন আসি।’

    ‘আসলে তা নয়, আমি ঠিক জানি না কীভাবে আপনাকে হেল্প করতে পারি। এ কদিনে মনে হয় না একবারও কোনোভাবে তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পেরেছি আমি।’

    ‘উহু, ঠিক না। আসলে কোন তথ্যটা পুলিশের কাজে লাগবে, সেটা শুধু পুলিশই বুঝতে পারবে। অন্য কেউ না। হয়তো এর মধ্যেই এমন অনেক কিছু আপনি বলেছেন, যা আমাদের হেল্প করবে।

    ‘হয়তো।’

    আতাহার মিয়া থানায় ফিরে বিষয়গুলো নিয়ে ভাবলেন। কিন্তু কোনো সুনির্দিষ্ট পথ ধরে তিনি এগোতে পারছেন না। তার ওপর নানাজন নানা জায়গা থেকে বিষয়টাতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। যা এই হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে বাজে দিক। বিষয়টি নিয়ে তিনি বিরক্ত। কিন্তু এর থেকে মুক্তির কোনো উপায়ও তার জানা নেই।

    পরদিন দুপুরে অবশ্য ফোনটা এলো। এসপি সাহেব ফোন করে বললেন ফজলে নূরকে গ্রেপ্তার করতে। নির্দেশে বলা হলো, রফিকুল আলম হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজনকে বাইরে রেখে তদন্ত করলে তা তদন্ত কাজকে প্রভাবিত করবে। ফলে তাকে অতিসত্বর গ্রেপ্তার করতে হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }