Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৪২

    ৪২

    দিপু প্রথম মাসের বেতন পেয়েছে দিন তিনেক হলো। সে বেতন পেয়েই আগ্রহ নিয়ে সুমিকে ফোন করেছিল। সুমি ফোন ধরে বলল, ‘কী হয়েছে?’

    দিপু বলল, ‘আমি বেতন পেয়েছি।

    ‘তো?’

    দিপু থতমত খাওয়া ভঙ্গিতে বলল, আগামী বৃহস্পতিবার পূর্ণিমা। পরের দুই দিন আমার অফিসও বন্ধ।’

    ‘তো?’

    দিপু আর কথা বলল না। সে চুপচাপ ফোন কানে চেপে ধরে বসে রইলো। সুমি বলল, ‘কী হলো?’

    দিপু বলল, ‘কিছু না।’

    ‘মন খারাপ হয়েছে?’

    দিপু কথা বলল না। সুমি বলল, ‘আমার শরীরটা হঠাৎ খুব খারাপ করেছে। শ্বাসকষ্টটা প্রচণ্ড বেড়েছে। মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে মারা যাব।’

    সুমির কথা শুনে দিপুর উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু সে মোটেই উদ্বিগ্ন হলো না। তার বরং অভিমান হচ্ছে। যেন সুমি ইচ্ছে করেই অসুস্থতার কথা বলছে। এবারের পূর্ণিমাটাও সে কৌশলে এড়িয়ে যেতে চাইছে। সুমি অস্ফুটে বলল, ‘আমি তোমার সাথে রাতে কথা বলি?’

    দিপু ম্লান গলায় বলল, ‘আচ্ছা।’ বলেই ফোনটা রেখে দিল সে। মনে মনে কত কত পরিকল্পনা করে রেখেছিল দিপু! প্রথম মাসের বেতনটা পেয়েই সে সুমিকে নিয়ে জোছনায় নীলগিরি দেখতে যাবে। সুমি তাকে কথাও দিয়েছিল, এবারের পূর্ণিমায় তারা নীলগিরি যাবে। সারারাত পাহাড়ের ওপর জোছনা দেখবে। পরদিন রাতের বাসে আবার ঢাকায় রওয়ানা করবে। ভোরবেলা এসে পৌঁছাবে ঢাকায়।

    যদিও এই যাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। একগাদা শর্ত দিয়ে অবশেষে রাজি হয়েছিল সুমি। তার বেশির ভাগই পছন্দ হয়নি দিপুর। কিন্তু তারপরও সবই মেনে নিয়েছিল সে। অথচ আজ এসে সুমি বলছে তার শরীর খারাপ। দিপুর কেন যেনো মনে হচ্ছে সুমি আসলে যেতে চাইছে না। আর এ কারণেই এখন ইচ্ছে করেই শরীর খারাপের কথা বলছে। দিপুর ধারণা অবশ্য সত্য হলো না। সেদিন না হলেও পরদিন ফোন করল সুমি। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ‘আমরা না হয় পরের পূর্ণিমায় যাই?’

    দিপু তার চেয়েও গম্ভীর গলায় বলল, ‘কোথায়?’

    ‘নীলগিরি।’

    ‘নীলগিরি কী দরকার?’

    ‘এতদিন পর এই কথা?’ সুমি মুখ টিপে হাসল। ‘তাহলে প্ল্যান বাদ?’

    ‘অবশ্যই বাদ।’

    ‘আমরা তাহলে যাচ্ছি না?’

    ‘নাহ।’

    ‘কেন?’

    ‘এমনি।’

    ‘আচ্ছা। তাহলে অবশ্য ভালোই হলো। সামনে আমার একটা লম্বা ছুটি। আমি বাবাকে বলি আমাকে এসে নিয়ে যেতে। কতদিন বাড়ি যাওয়া হয় না।’

    দিপু মৃদু স্বরে বলল, ‘আচ্ছা।’ তারপর সুমিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল সে। তারপর অন্ধকার ঘরে চুপচাপ বসে রইলো। ভয়ানক রাগ হচ্ছে তার। কিন্তু এই রাগটা সে প্রকাশও করতে পারছে না। সুমি যে এবারও এমন করবে, এটা দিপু ভাবেনি। তবে দিপুর ভাবনার বাইরের ঘটনা ঘটল খানিক বাদেই। সে তার ফেসবুক মেসেঞ্জার খুলে অবাক হয়ে গেল। সুমি তাকে মেসেজ করেছে। মেসেজে বান্দরবান যাওয়ার বাসের দুটো টিকিট। সেই টিকটের দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলো দিপু। তারপর সুমিকে ফোন করল, ‘এটা কী?’

    সুমি দুষ্টুমির ভঙ্গিতে বলল, ‘কী?’

    ‘এই যে বাসের টিকিট?’

    ‘হুম।’

    ‘টিকিট কেন?’

    ‘আমরা ভরা পূর্ণিমায় নীলগিরি দেখতে যাচ্ছি তাই।’

    ‘তুমি টিকিট পেলে কই?

    সুমি হাসল, ‘আমাদের ব্যাচের আফরোজার কাজিনের ট্রাভেল এজেন্সি আছে। তোমাকে চমকে দেব বলে তাকে দিয়ে আগেই ম্যানেজ করে রেখেছিলাম।’

    দিপুর অকস্মাৎ মন ভালো হয়ে গেল। খানিক আগের বুকভার কষ্ট, রাগ, অভিমান মুহূর্তেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে গাঢ় কণ্ঠে বলল, ‘তোমার যে শরীর খারাপ?’

    সুমি বলল, ‘আশা করি এর মধ্যে ঠিক হয়ে যাবে। তা ছাড়া আমরাতো একটা মাত্র রাত থাকব। তারপরতো চলেই আসব।

    দিপুর এখন সুমির জন্য অদ্ভুত এক ধরনের মায়া হচ্ছে। সে জানে, মেয়েটা তাকে কী অসম্ভব ভালোবাসে, কিন্তু তারপরও মাঝে মাঝে এমন সব কাণ্ডকারখানা করে যে দিপু ঠিক বুঝে উঠতে পারে না সুমিকে। আর না বুঝে তখন চোটপাট করলেও পরে ভীষণ অপরাধবোধ হয়। যেমন এই মুহূর্তে হচ্ছে। দিপুর এখন খুব ইচ্ছে হচ্ছে সুমিকে শক্ত করে জড়িয়ে ধরে কোথাও বসে থাকতে। যেখানে কোনো শব্দ নেই, কষ্ট নেই, কোলাহল নেই। কেবল পরস্পরের বুকের ভেতর পরস্পরের হৃৎপিণ্ডের শব্দ শুনতে ইচ্ছে হচ্ছে।

    .

    পরদিন সন্ধ্যায় জীবনের সবচেয়ে সুন্দরতম যাত্রা শুরু করল সুমি আর দিপু। দিপু বলল, ‘এত সুন্দর একটা দিনের জন্য এত দিন তুমি এমন কেন করলে?’

    সুমি গম্ভীর গলায় বলল, ‘তোমাকে বোঝার জন্য।

    দিপু যেন অবাক হলো, ‘আমাকে বোঝার জন্য?’

    ‘হুম।’

    ‘এখনো আমাকে বুঝতে তোমার বাকি আছে?’

    ‘আছে।’

    ‘মানে?’

    সুমি হাসল, ‘মানে হচ্ছে, মানুষকে বুঝতে হলে সময় দিতে হয়।

    ‘এতদিনেও আমাকে বুঝতে পারোনি?’

    ‘পুরোটা হয়তো পারিনি। মানুষ কেমন জানো?’

    ‘কেমন?’

    ‘গ্লাসে ঢালা কোকের মতো।’

    ‘মানে কী!’ দিপু অবাক গলায় বলল।

    সুমি শান্ত কণ্ঠে বলল, ‘দেখবে গ্লাসে ঢালার সাথে সাথে কোক গ্লাস উপচে পড়ে। পড়ে না?’

    হুম।’

    ‘কিন্তু ওই গ্লাস উপচে পড়া পুরোটাই কিন্তু সত্যিকারের কোক নয়। ওর বেশির ভাগই বুদবুদ, ফেনা। একটু সময় দাও। অপেক্ষা করো। দেখবে ওই গ্লাস উপচে পড়া ফেনাটুকু মিইয়ে গিয়ে আসল কোকটুকু গ্লাসের তলায় থেকে যাবে।’

    ‘মানুষের সাথে এর কী সম্পর্ক?’

    ‘আমাদের চারপাশের বেশির ভাগ মানুষও অমনই। প্রথমেই তাদের দেখে বোঝা যায় না তারা কেমন, কতটুকু তাদের আসল আর কতটুকু ওই বুদবুদ। তারাও তখন তাদের আরোপিত নানা আচরণ, মন ভোলানো নানা কথায় ওই গ্লাস উপচে পড়া কোকের ফেনার মতোই উপচে পড়ে। কিন্তু একটু সময় দিতেই তাদেরও ভেতরকার সত্যিকারের চেহারাটা বের হয়ে আসে। ওটুকুই শেষ পর্যন্ত আসল।’

    সুমির কথা শুনে দিপু হকচকিয়ে গেল। সে বিভ্রান্ত গলায় বলল, ‘এতদিন তুমি আমাকে পরীক্ষা করেছো?’

    ‘হুম।’

    কথাটা শুনে দিপুর খুব মন খারাপ হয়ে গেল। সে বলল, ‘কেন?’

    ‘কারণ আমি এমন কারো সাথে নীলগিরির মতো কোথাও যেতে চাইনি, যেখানে গিয়ে তাকে ভালোবাসা সত্ত্বেও আমাকে সারাক্ষণ ভেতরে ভেতরে সন্ত্রস্ত থাকতে হবে। ভয়ে থাকতে হবে। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতে চেয়েছি।’

    দিপু থমথমে গলায় বলল, ‘এখন পেরেছো?’

    সুমি দিপুর কাঁধে মাথা রাখতে রাখতে বলল, ‘না পারলে এভাবে আসতাম? তাও এই আমি? তুমি সুমিকে চেন না?’

    দিপু কোনো জবাব দিল না। সে বুক ভরে সুমির চুলের সুবাস টেনে নিতে থাকল।

    .

    মাঝরাতে সুমির ঘুম ভেঙে গেল। দিপু তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। বাইরে ধবল জোছনায় ভেসে যাচ্ছে বিস্তীর্ণ মাঠ, মাঠের ওপারে পাহাড়, পাহাড়ের বুকের ওপর ছায়াবৃক্ষের সারি। কী আশ্চর্য মায়াময় এক আলোছায়া। সেই আলোছায়ার যেন সম্মোহনী এক শক্তি আছে। সেই শক্তিতে সুমিরও ভেসে যেতে ইচ্ছে করছে। সে আলতো হাতের স্পর্শে দিপুকে ডেকে তুলল। দিপু ঘুম ঘুম চোখে বলল, ‘কী?’

    ‘বাইরে তাকাও।’

    ‘বাইরে কী?’

    ‘তাকিয়েই দেখনা?’

    দিপু অনেক কষ্টে চোখ মেলে খানিক দেখল। তারপর আবার সুমির কাঁধে মাথা রাখতে রাখতে বলল, ‘কাল রাতেতো দেখবই। এখন একটু ঘুমাই?’

    ‘উহু।’

    ‘কেন?’ দিপু ঘুমজড়ানো গলায় বলল। সুমি জলের বোতল থেকে খানিকটা জল হাতে নিয়ে দিপুর মুখে ছিটিয়ে দিল হঠাৎ। দিপু ছিটকে গিয়ে ধড়ফড় করে উঠে গেল। সুমি হাসতে হাসতে বলল, ‘কাল যদি জোছনা না থাকে?’

    দিপু বলল, ‘থাকতেই হবে।’

    ‘কেন থাকতে হবে?’

    ‘বাহ! এই যে এত দীর্ঘ অপেক্ষা, আর তারপর এই আসা। আর এতকিছু যার জন্য সেই জোছনাই থাকবে না?’

    নাওতো থাকতে পারে। জীবনে কোনোকিছুই কি সুনিশ্চিত?’

    দিপু এই প্রশ্নের উত্তর দিল না। সে এখনো ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে বাইরে। সুমি বলল, ‘সবাই বলে জীবন একটা বৃত্তের মতো। সার্কেল কিংবা চক্র। আসলে জীবন কিন্তু তা না।’

    ‘দিপু বলল, ‘জীবন তাহলে কী?’

    সুমি বলল, ‘জীবন যেখানেই থামুক, সে কখনো পরিপূর্ণ হতে পারে না। সে সবসময় অপরিপূর্ণ অবস্থায় থামে। এই জন্য জীবন কখনো বৃত্ত নয়। জীবন মূলত অর্ধবৃত্ত।’

    এই মাঝরাতে দিপু এমন ভারী ভারী কথা নিতে পারছিল না। বিষয়টা বুঝতে পারছিল সুমি। সে হাসল, ‘তুমি ঘুমাও।’

    সাথে সাথেই চট করে ঘুমিয়ে পড়ল দিপু। সুমি দিপুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলো। চলন্ত বাসের জানালার কাঁচের নকশার ফাঁক গলে যেন স্রোতের মতো বিভ্রমাত্মক এক আশ্চর্য জাদুকরি আলো এসে দিপুর মুখখানা ধুইয়ে দিচ্ছে। সেই মুখের দিকে তাকিয়ে সুমির এত মায়া হলো! সে আলতো করে ঠোঁট ছোঁয়াল দিপুর কপালে। কাল রাতে সে কিছুতেই ঘুমাতে দেবে না দিপুকে। সারারাত জাগিয়ে রাখবে। এমন অদ্ভুত মায়াময় চাঁদের আলোয় কেউ ঘুমায়? কাল রাত যে করেই হোক দিপুকে জেগে থাকতে হবে। এমন স্বপ্নাবিষ্ট চাঁদের আলোয় পাহাড়চূড়ায় বসে থাকবে তারা। আহা জীবন, আহা স্বপ্ন!

    কিন্তু সুমি কি আসলেই জানে, জীবন সত্যি সত্যিই এক অর্ধবৃত্ত? এই জীবন কখনোই পরিপূর্ণ এক বৃত্ত হয়ে উঠতে পারে না। সে সবসময়ই হয়ে থাকে অনন্ত এক আক্ষেপের নাম। সে কি জানে, নীলগিরির স্বপ্নময় পূর্ণিমার ওই জোছনায় কী ভয়াল এক কালো রাত অপেক্ষা করছে তার জন্য?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }