Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৩৮

    ৩৮

    বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। বহুদিন পর বউকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল রুবেল। ফিরে এসে দেখে তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। জিনিসপত্র যা ছিল, তাও সব দিপুর ঘরের একপাশে স্তূপ করে রাখা। জাফর কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় মায়ের কাছে গেল। মছিদা বেগম গম্ভীর, অসহায় হয়ে বসে আছেন। রুবেল উত্তেজিত ভঙ্গিতে বলল, ‘এসব কী মা?’

    মছিদা বেগম কথা বললেন না। আফজাল আহমেদও চুপচাপ বসে আছেন। যেন কারো কিছু করার নেই, বলার নেই। বাড়ির দুই বৃদ্ধ মানুষ যেন নিজেদের গুরুত্বহীনতা নতুন করে উপলব্ধি করতে পারছেন।

    রুবেল বলল, ‘এটা কী ধরনের অসভ্যতা? এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বাড়ি?’

    মছিদা বেগম বললেন, ‘চিৎকার করিস না। আগে ঠাণ্ডা হয়ে বোস। আমার কথা শোন।’

    ‘ঠাণ্ডা হয়ে বোস মানে!’ রুবেলের গলা ক্রমশই চড়তে লাগল। কী শুনব তোমার কথা? কী শুরু করেছো তোমরা?’

    ‘আগেতো শুনবি আমার কথা?

    ‘এরপরও তোমার কথা শুনব? বিয়ের দিন থেকে এইসব শুরু করেছে সেলিনা। আমি কিচ্ছু বলিনি। বলিনি মানে আমি কিছু বুঝিনি, তাতো না। কিন্তু তোমরা কী করেছো? সে যে নতুন একটা বউকে অপমান করছে, এটা বোঝোনা তোমরা?’

    মছিদা বেগম নরম গলায় বললেন, ‘বুঝবো না কেন বাবা? আমরাতো ওকে বোঝানোর চেষ্টা করছি, তাই না? তুই চিন্তা করিস না, আমরা একটা ব্যবস্থা করছি।’

    রুবেলের উত্তেজনা তাতে কমল না। সেই একই ভঙ্গিতে বলল, ‘কী ব্যবস্থা করবে তোমরা? আমারতো মনে হয় এই বাড়িতে কেউ দয়া করে আমাকে থাকতে দিয়েছে। আমি আশ্রিত।’

    ‘ছিঃ! এটা কেমন কথা? তুই অনেকদিন বাড়িতে থাকতি না। হঠাৎ বিয়ে করে বউ নিয়ে চলে এলি। এই জন্য প্রথম প্রথম একটু ঝামেলা হচ্ছে। প্ল্যান-প্রোগ্রাম করে কিছু করলেতো আগেভাগেই আমরা একটা ব্যবস্থা করতাম না?

    ‘ওহ, আমাকে কিছু করতে হলে সবকিছু আগেভাগে জানিয়ে করতে হবে। নাহলে এই বাড়িতে আমার জায়গা হবে না? আর তোমার মেয়ে যে কাউকে কিছু না বলে ডিভোর্স নিয়ে উড়ে এসে জুড়ে বসেছে, তা খুব ঠিক আছে?’

    ‘এটা কী ধরনের কথা? ও এই অবস্থায় আর যাবে কই? ওর কি যাওয়ার আর কোনো জায়গা আছে? এটাইতো ওর একমাত্র যাওয়ার জায়গা, না?’

    রুবেল শ্লেষাত্মক ভঙ্গিতে হাসল, ‘ওওওও…। তার কোনো যাওয়ার জায়গা নেই বলে সে বহাল তবিয়তে এখানে এসে বসে গেল। আর আমার কোনো রাইটস নাই? এ বাড়িতে সবার জায়গা আছে। ওপর তলার পুরোটা বড় ভাই, দোতলার পুরোটা মেজো ভাই। আর আমি? আমিতো পুরো একটা ফ্লোর চাইনি। চেয়েছি? একটা মোটে রুম, তাও তোমাদের সহ্য হলো না? নতুন বউ শ্বশুর বাড়িতে এসে যদি দেখে এমন জঘন্য উপায়ে…।’ রুবেল কথা শেষ করতে পারল না। রাগে তার গলা ধরে এলো।

    মছিদা বেগম ঠাণ্ডা স্বরে বললেন, ‘এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। আমি তোদের থাকার ব্যবস্থা করছি।’

    ‘কী ব্যবস্থা করবে তুমি, হ্যাঁ? কী ব্যবস্থা করবে? নিজের মেয়ে বলে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। এখনতো বুঝতে পারছো, কেন সে স্বামী সংসার করতে পারেনি! কে করবে তার সাথে সংসার? এমন নোংরা, জঘন্য…।’

    ‘রুবেল!’ মছিদা বেগম এবার ধমকালেন, নিজের বোনের সম্পর্কে কীভাবে কথা বলতে হয়, সেটাও ভুলে গেছিস!’

    রুবেল শ্রাগ করল, ‘হা হা হা। বোন? সে আমার বোন? বোন হলে এই কাজ সে করল কীভাবে?’

    তুই কীভাবে করলি? এই এতোদিনে কোনোদিন নিজের বোনের খবর নিয়েছিস? একবারের জন্য মনে হয়েছে যে বোনটা এই অবস্থায় কেমন আছে, কী করছে?’

    ‘ওহ! এখন এইসব হিসেব কষা শুরু করেছো না?’

    ‘হিসেব টানলেই হিসেব আসে। আমিতো বলেছি তোদের থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি।

    রুবেল ফোঁড়ন কাটার ভঙ্গিতে বলল, ‘থাকার ব্যবস্থা করে দিচ্ছি মানে কী? আমি কি ভিক্ষুক নাকি? এতই যখন হিসেব কষা শুরু করেছো, তখন এই বাড়িতে আমার হিসেব বুঝিয়ে দাও। আমি কেন ওইটুক এক রুমে থাকব? এ বাড়িতে অন্য সবার বউ বউ, আর আমার বউ বউ না? তারা সবাই বাড়িওয়ালার ছেলে হয়ে রাজার হালে থাকবে, আর আমি থাকব সাবলেট? কেন, আমি আফজাল আহমেদের ছেলে না?’

    রুবেলের কথা শুনে মছিদা বেগম হতভম্ব হয়ে গেলেন। রুবেল যে এমন ভঙ্গিতে তার সাথে কথা বলতে পারে, এটা তিনি কখনো ভাবেননি। তারপরও যতটা সম্ভব শান্ত থেকেই তিনি বললেন, ‘আস্তে কথা বল।’ মছিদা বেগম চান না এসব কথা তুলি বা মুনিয়ারা কেউ শুনুক। তুলি বসে আছে দিপুর ঘরে। নিশ্চয়ই তার কানে অল্প বিস্তর হলেও কথাগুলো যাচ্ছে। রুবেল অবশ্য থামল না। সে বরং ক্রোধোন্মত্ত গলায় বলল, ‘আস্তে আবার কী! তুমি আজকের মধ্যে বাড়ি ভাগ করার ব্যবস্থা করবে। বাবা, বাবা।’ সে আফজাল আহমেদের সামনে গিয়ে দাঁড়াল। তারপর উত্তেজিত ভঙ্গিতে বলল, ‘তুমি আজকের মধ্যে বাড়ি ভাগ করার ব্যবস্থা করবে। আমি এইভাবে আর থাকব না। তোমার অন্য ছেলে মেয়েরা সব রাজার মতো থাকব, আর আমি থাকব রাস্তার ফকিরের মতো, কেন? তুমি আমাকে জন্ম দাওনি?

    আফজাল আহমেদ উত্তর কী দেবেন! রুবেলের কথা শুনে লজ্জায়, অপমানে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তিনি ভীত-সন্ত্রস্ত অবস্থায় জড়সড় হয়ে বসে রইলেন। মছিদা বেগম অবশ্য এবার আর ছাড়লেন না। তিনি ক্ষুব্ধ ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, ‘এতই যখন অধিকার ফলাতে এসেছো, তো এতদিন কই ছিলা? বুড়া বাবা-মা কেমন আছে, বেঁচে আছে না মরে গেছে, সে খবরটা পর্যন্ত কোনোদিন নিছো? বাবা-মায়ের দেখভালে কোনো ভাগ নেই, বাড়ির খুব ভাগ আছে না?’

    রুবেল অকস্মাৎ থমকে গিয়ে মায়ের দিকে তাকিয়ে রইলো। সে ভাবেনি তার মা তাকে এমন কথা বলতে পারে। মছিদা বেগম বললেন, ‘দায়িত্ব শুধু বাপ-মায়ের না, সন্তানেরও দায়িত্ব আছে। তারও সেই দায়িত্ব পালন করতে হয়। শুধু বড় বড় কথা বললেই হয় না। দুই দিন হয় নাই বিয়ে হয়েছে, এর মধ্যেই সারাদিন বউয়ের আঁচল ধরে বসে থাকো, লজ্জা করে না? আর এতদিন ধরে যে মাসের পর মাস ফোন দিতাম, কই কোনোদিন তো নিজ থেকে একটা ফোনও দিতি না? দেখতে আসাতো দূরের কথা! আর আজ খুব বাপ-মা হয়ে গেছি না? খুব অধিকার শেখাতে আসছোস?’

    মছিদা বেগম ক্ষোভের সাথে কথাগুলো বললেও রুবেল তা গ্রাহ্য করল না। সে চিৎকার করে বলল, ‘হয় বাড়ি ভাগ করে আমারটা আমাকে বুঝিয়ে দিবা। নাহলে কালই আমি ডেভলপার নিয়ে আসবো। এই বাড়ি ভেঙে আমি অ্যাপার্টমেন্ট বানাব। এইভাবে আমি আমার বউ নিয়ে বস্তির এত থাকতে পারব না।’

    মছিদা বেগম এবার সত্যি সত্যি উত্তেজিত হয়ে উঠলেন, ‘এই বাড়ি তোর? তুই এই বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট করবি? তোর মতো বড় সাহস? তুই এখন এই মুহূর্তে ওই বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি।’

    রুবেল দমল না। বরং চাপা, ক্রুদ্ধ কণ্ঠে বলল, ‘এত সহজ না, বুঝলা? দুনিয়া এত সহজ না। দরকার হলে আমি মামলা করব। তোমরা যা ইচ্ছা তাই করবা, আর আমি চুপচাপ সব মেনে নিব? কক্ষণো না। কখনো কিছু বলি না বলে ভেবেছো সবাই যা ইচ্ছা তাই করবে? একদম না।’

    আফজাল আহমেদ ছেলের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছে না তার ছেলে রুবেল তার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। তার বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা যেন থেকে থেকে জেগে উঠছে। তিনি অসহায়, দিশেহারা, নির্বাক এক মানুষের মতো বসে রইলেন। মছিদা বেগম অবশ্য রুবেলের থাকার ব্যবস্থা করে দিলেন। নিজেদের ঘরখানা ছেড়ে তারা দুই বুড়োবুড়ি চলে গেলেন উত্তর দিকের ছোট স্টোর রুমটাতে। ভাগ্য ভালো যে ছোট হলেও একটা খাট বসানোর ব্যবস্থা সেখানে আছে। ছোট্ট একটা জানালাও আছে। তবে সেটা পুরোপুরি খোলা যায় না। দিপুর ঘরখানা দিপুর দরকার। জায়গার অভাবে সে অনেকদিন থেকেই ড্রইংরুমে ঘুমায়। ফলে তাকে আর কষ্ট দিতে চাইলেন না মছিদা বেগম। স্টোর রুমের ওই অপ্রশস্ত, বদ্ধ, নোংরা ঘরখানাতে কোনো মতে উঠে গেলেন তারা। প্রায় অর্ধশত বছরের অভ্যস্ত, প্রশস্ত, আলো-হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নেয়া চিরচেনা ঘরখানা ছেড়ে কবরের মতো অন্ধকার, নিস্তব্ধ সঙ্কীর্ণ এক ঘরে জবুথবু হয়ে বসে রইলেন দুই বৃদ্ধ ও বৃদ্ধা। সেই ঘরের ঘুপচি অন্ধকারে আফজাল আহমেদের খুব কষ্ট হতে লাগল। তিনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন না। ভোর রাতে ঘুম ভেঙে তিনি মছিদা বেগমকে ডেকে ওঠালেন। তারপর বললেন, ‘আমার খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছে মছিদা।’

    মছিদা বেগম ঘুমের ঘোরে বললেন, ‘কষ্ট হচ্ছে কেন? ইনহেলার নাওনি?’

    আফজাল আহমেদ অস্পষ্ট কণ্ঠে বললেন, ‘নিয়েছি, কিন্তু ইনহেলারে এই কষ্ট যাবে না।’

    মছিদা বেগম কথা বললেন না। তিনি বিছানা থেকে উঠে মশারিটা খুলে ফেললেন। তারপর শাড়ির আঁচলে আফজাল আহমেদকে বাতাস দিতে লাগলেন। আফজাল আহমেদ দরদর করে ঘামছেন। ফ্যানের বাতাসেও তার কিছু হচ্ছে না। মছিদা বেগম ভয়ার্ত গলায় বললেন, ‘খুব খারাপ লাগছে?’

    ‘হুম।’

    ‘কেমন খারাপ লাগছে?’

    ‘মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব।’

    ‘মেজো বৌকে ডাকব?’

    ‘উহু, এতোরাতে আর মেজো বৌকে ডেকো না।’

    ‘তাহলে?’

    আফজাল আহমেদ কথা বললেন না। তিনি পাগলের মতো বিড়বিড় করে কীসব বলতে লাগলেন। মছিদা বেগম বললেন, ‘কী হয়েছে তোমার? ডাক্তার ডাকব?’

    আফজাল আহমেদ তার কথার জবাব দিলেন না। তবে তিনি বিড়বিড় করে একনাগাড়ে বলে যেতে লাগলেন, ‘এই বাড়ি আমি ভাগ করব না। এই বাড়ি আমি কিছুতেই ভাগ করব না। প্রয়োজনে বিক্রি করে ফেলব। প্রয়োজনে বড় একটা হাতুড়ি এনে আমি নিজ হাতে এই বাড়ি ভেঙে গুঁড়াগুঁড়া করে ফেলবো। তবুও এই বাড়ি আমি ভাগ করব না। এই বাড়ির একটা ইটও আমি ভাগ করব না।’

    আফজাল আহমেদ হঠাৎ হাউমাউ করে কাঁদতে লাগলেন। মছিদা বেগম দু হাতে আফজাল আহমেদের হাত চেপে ধরে বললেন, ‘তোমার কিচ্ছু করতে হবে না। তুমি না চাইলে তোমার কিচ্ছু করতে হবে না।

    ‘কিন্তু রুবেল এইগুলা কী বলল? কী বলল সে এইগুলা? সেইদিন সেলিনাও বলল? আমি কী করব মছিদা? আমার কিছু ভালো লাগছে না। আমার খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। আমার বুকের ভেতর, আমার পাঁজরের ভেতর সবকিছু ভেঙেচুড়ে যাচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না মছিদা।’

    মছিদা বেগমের ভয় করছে। তিনি কী করবেন বুঝতে পারছেন না। আফজাল আহমেদ কাঁদছেন। যেন বুকের ভেতর জমা কষ্টের জমাট পাথর ধুয়ে দিতে চাইছেন চোখের জলে। তিনি সেই কান্না জড়িত কণ্ঠেই বললেন, ‘তুমি আমাকে একটু জড়াই ধরবা মছিদা? একটু শক্ত করে জড়াই ধরবা?’ মছিদা বেগম তার সত্তরোর্ধ্ব বয়সের স্বামীকে শক্ত করে তার শুকনো বুকের সাথে জড়িয়ে ধরলেন। কিন্তু তার সেই শুকনো বুকের ভেতর যেন সযতনে সঞ্চয় করা আছে মমতার থইথই জল। সেই জলে ভিজে যেতে থাকলেন আফজাল আহমেদ। তারা দুজন বৃদ্ধ ও বৃদ্ধা, দুজন স্বামী ও স্ত্রী, বিগত যৌবন নারী ও পুরুষ পরম মমতায় পরস্পরকে জড়িয়ে ধরে রাখলেন। তাদের এই মমতায়ও শরীরের স্পর্শ আছে। কিন্তু সেই জীর্ণ, পুরনো, ফুরিয়ে যাওয়া শরীরের স্পর্শের আড়াল থেকে প্রবল মমতার স্পর্শ ছড়িয়ে জেগে উঠল একজোড়া মন। শরীরের সাধ্য নেই সেই মনকে প্রভাবিত কিংবা উপেক্ষা করে!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }