Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৩৫

    ৩৫

    রফিকুল আলম হত্যাকাণ্ডের তদন্ত হঠাৎ করেই মোড় নিয়েছে। রফিকুল আলমের স্ত্রী জান্নাত স্বামীর ব্যবসাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্রের লকার খুঁজতে গিয়ে একটা মোবাইল ফোন পেয়েছেন। সম্ভবত চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে ফোনটি বন্ধ হয়ে আছে। সমস্যা হচ্ছে ফোনটিতে পাসওয়ার্ড দেয়া থাকায় চার্জ দেয়ার পরও ফোনটি খোলা যায়নি। সেই ফোন তিনি জমা দিয়েছেন আতাহার মিয়ার কাছে। বিষয়টা এই তদন্তে হঠাৎ আলোর ঝলকানির মতো মনে হয়েছিল আতাহার মিয়ার। কিন্তু রহস্যময় ব্যাপার হচ্ছে সেই ফোন থেকেও পুলিশ তেমন কিছুই আবিষ্কার করতে পারেনি। ফোনে কোনো নম্বর সেভ পাওয়া যায়নি। এমনকি কোনো মেসেজও না। তবে এই ফোনে কখনো কোনো ফোন এসেছিল কিনা কিংবা কোনো নম্বরে ফোন গিয়েছিল কিনা সেটা খুঁজে বের করার জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তা নেয়া হয়েছিল। তাতে অবশ্য একটা ক্লু পাওয়া গেছে। যদিও সেই ব্লু পুরো বিষয়টিকে পরিষ্কার করার পরিবর্তে আরো ঘোলাটেই করে ফেলল। সর্বশেষ প্রায় বছর খানেকের মধ্যে এই নম্বর থেকে কোনো ফোন করা হয়নি। কোনো ফোন আসেওনি। তবে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে বছর খানেক আগে নিয়মিত একটি নম্বরে এই ফোন থেকে ফোন করা হতো। এমনকি সেই নম্বর থেকে ফোনও আসত এই নম্বরটিতে। পুলিশ সেই কল লিস্ট উদ্ধার করতে পেরেছে। সমস্যা হচ্ছে মোবাইল ফোন কোম্পানিগুলোর পলিসির কারণে এত আগের কল রেকর্ড খুঁজে পাওয়া সম্ভব হয়নি। কারণ, একটা নির্দিষ্ট সময় পরপর আগের ফোনকল রেকর্ড ফোন কোম্পানিগুলো মুছে ফেলে। তবে কল লিস্টে ওই একটামাত্র নম্বরই পাওয়া গেছে।

    কল রেকর্ড না পাওয়ায় আতাহার মিয়া কিছুটা হতাশ হলেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রফিকুল আলম হত্যাকাণ্ডে এই ফোনের গুরুতর ভূমিকা রয়েছে। কারণ রফিকুল আলমের ব্যবহার করা এমন গোপন একটা ফোনের কল লিস্টে একটামাত্র নম্বর থাকা যথেষ্ট সন্দেহজনক। যদিও সেই ফোন শেষবারের মতো ব্যবহার করা হয়েছে বছরখানেক আগে। তারপরও তিনি মনে করছেন, এই ঘটনায় এটি কোনো শক্ত ব্লু হয়ে উঠতে পারে। এবং সেই ব্লু থেকেই তিনি যথাযথ তদন্ত করতে সক্ষম হবেন। এই নতুন সম্ভাবনাটি তাকে একভাবে উত্তেজিতও করে তুলেছে।

    চারপাশের পরিস্থিতি দেখে আতাহার মিয়া মনে মনে বিশ্বাস করেন, এই খুনের সাথে ফজলে নূর জড়িত নয়। বরং রাজনৈতিক কারণেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আশার ব্যাপার হচ্ছে, রফিকুল আলমের স্ত্রী জান্নাত বিষয়টা নিয়ে ওপর মহলে কথা বলেছেন। তারা ফজলে নূরকে আটক রেখেই মামলার যথাযথ ও নিরপেক্ষ তদন্তের বিষয়ে সবুজসংকেত দিয়েছেন। যদিও বিষয়টা নিয়ে আকবর আলী যারপরনাই বিরক্ত। কিন্তু এই নিয়ে এখন আর খুব একটা প্রভাব বিস্তারের সুযোগ নেই তার।

    আতাহার মিয়া এসেছেন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে। সেখান থেকে একটা অদ্ভুত তথ্য দেয়া হলো। তথ্যটি হলো, প্রায় বছর পাঁচেক আগে মধু মিয়া নামক এক ব্যক্তির নামে রফিকুল আলমের ব্যবহার করা গোপন সিমটি নিবন্ধিত হয়। শুধু যে রফিকুল আলমের ব্যবহার করা সিমটিই মধু মিয়ার নামে নিবন্ধন করা, তা-ই নয়, বরং এই সিম থেকে যে নম্বরে কথা বলা হয়েছিল সেই নম্বরটিও মধু মিয়ার নামেই নেয়া। অর্থাৎ দুটি নম্বরই একই ব্যক্তির নামে নিবন্ধিত। বিষয়টি খুবই গোলমেলে এবং রহস্যময়। তাহলে কি বিষয়টা এমন যে রফিকুল আলম কারো সাথে গোপনে কথা বলার জন্য মধু মিয়াকে দিয়ে দুটো সিম কিনিয়েছিলেন? একটি তিনি নিজের কাছে রেখেছিলেন আর অন্যটি যার সাথে কথা বলতেন তাকে দিয়েছিলেন! যদিও সেই সিমটিও দীর্ঘদিন থেকেই বন্ধ।

    আতাহার মিয়া ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। মধু মিয়ার নামে আরো একটি সিম নিবন্ধন করা আছে। সেই সিমটি সে এখনো ব্যবহার করছে। কিন্তু বাকি দুটো সিমই প্রায় বছরখানেক ধরে অব্যবহৃত রয়েছে। মধু মিয়াকে খুঁজে পেতে অবশ্য খুব একটা বেগ পেতে হলো না আতাহার মিয়ার। মধু মিয়া কাজ করেন একটা কন্সট্রাকশন ফার্মে। তার বয়স বত্রিশ। হাড় জিরজিরে শরীর। গালে মাংস বলতে কিছু নেই। ফলে দুই পাশের গালের হনু উঁচু হয়ে আছে। চোখ কোঁটরে ঢুকে গেছে। তাকে দেখে মনে হচ্ছে না সে এ জগতে কোথাও আছে! হাঁটার সময় একটা নির্দিষ্ট ছন্দে এদিক-ওদিক দুলতে থাকে। প্রতি মুহূর্তে মনে হয়, এই বুঝি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যাবে। কিন্তু মধু পড়ে না। সে এভাবেই হাঁটতে থাকে। তাকে থানায় ডেকে আনা হয়েছে। সে নির্বিকার ভঙ্গিতে আতাহার মিয়ার সামনে বসে আছে। আতাহার মিয়া বললেন, ‘তোর নাম মধু?’

    মধু ফ্যাসফেঁসে গলায় বলল, ‘জে ছার।’

    করস কী?’

    ‘পিয়ং।’

    ‘পিয়ং কী?’

    ‘এই ছার, চা বিড়ি সিকারেট আইন্যা দিই। ফটোকপি করি। ঘর ঝাড়ু দিই। মাঝে মইধ্যে রান্নাবাড়িও করি।’

    ‘ঢাকায় কতদিন?’

    ‘সতরো বছর বয়সে আইছি ছার।

    ‘আর কে কে আছে?’

    ‘কেউ নাই ছার।’

    ‘বিয়া করিস নাই?’

    ‘করছিলাম ছার। দুইডা।’ আঙুল তুলে দেখাল মধু।

    ‘বউ কই?’

    ‘নাই ছার। চইল্যা গেছে।

    ‘চলে গেছে ক্যান?’

    ‘এই যে ছার গাঞ্জা ভাং খাই। এইজন্য গেছেগা।

    ‘চোখ লাল ক্যান? এখনো কি গাঁজার মধ্যে আছিস?’

    ‘জে ছার। গাঞ্জার মইধ্যে আছি, এইজন্য চোউখ লাল।’

    ‘সবসময়ই খাস নাকি?’

    ‘জে ছার। খাওনের মইধ্যে ছার এই একটা জিনিসই একটু টেস কইর‍্যা খাই। অন্য আর কোনোকিছুতে টেস পাই না। অন্যকিছু মোহে দিলেই পাইনসা লাগে। পেট ঠেইল্যা বমি হয়। ওয়াক থুঃ!’ মধু থক করে এক দলা থুথু ফেলল মেঝেতে। থকথকে সেই থুথু দেখে আতাহার মিয়ার গা গুলিয়ে উঠল। একে নিয়েতো মহা বিপদ! তিনি মধুকে পেয়ে যে সম্ভাবনার আলো দেখতে পেয়েছিলেন, তা নিভে যেতে শুরু করেছে। তার সামনে বসেই মধু ঢুলছে। কথা বলছে এলোমেলো। এর থেকে কোনো তথ্য বের করা অসম্ভব। তিনি তারপরও চেষ্টা করলেন, ‘এর আগে কখনো পুলিশ ধরেছে?’

    ‘জে ছার, ধরছে। পাঁচ ছয়বার ধরছে। মাইর মুইরও দিছে ছার। তয় গায় লাগে না। শইলেতো কিছু নাই। হাড্ডিও শক্ত। ঠনঠন শব্দ হয়। ওইডাও পিনিক ছার। শইলড়াই পিনিক।’

    আতাহার মিয়ার রীতিমতো বিরক্ত লাগছে। মধু ভারী গলায় বলল, ‘এহন ছার মারলে মারেন, কিচ্ছু করার নাই। আপনের যেমন ছার ভাত, আমার তেমন ছার গাঞ্জা। এহন ভাত খাওনের লাইগ্যা কেউ আপনেরে মারলে আপনে ভাত খাওন ছাড়তে পারবেন? পারবেন না। আমিও ছার এই জিনিস ছাড়তে পারব না। যেই জিনিসের লাইগ্যা বউ ছাইড়া দিলাম, মাইরের লাইগ্যা সেই জিনিস ছাড়লে ছার মান-ইজ্জত থাকে? গাঞ্জা খাই দেইখ্যা মান ইজ্জত থাকব না, এমনতো কোনো কথা নাই।’

    মধুর সাথে সেদিন আর কথা এগোলো না। তবে তাকে চোখে চোখে রাখলেন আতাহার মিয়া। চোখে চোখে রেখেও অবশ্য লাভ হলো না। দিন কয় চলে গেলেও সন্দেহভাজন কিছু দেখতে পেলেন না। সারাক্ষণ গাঁজা খেয়ে পড়ে থাকে সে। মাঝে মধ্যে কাজকর্ম করে। তবে তার বর্তমান কর্মক্ষেত্রে যোগাযোগ করে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল। বেশ কয়েক বছর আগে মধু মিয়া কাজ করত আলম কন্সট্রাকশন ফার্মে। এই ফার্মের মালিক ছিলেন রফিকুল আলম। তথ্যটা যেনো আবারো আশাবাদী করে তুলল আতাহার মিয়াকে। তার মানে তার সন্দেহই ঠিক। রফিকুল আলম ব্যস্ত মানুষ ছিলেন। মধু তখন তার অফিসে পিয়নের কাজ করত। ফলে তিনি হয়তো মধুকে বলেছিলেন দুটি সিম কিনে নিয়ে আসতে। আর মধু তখন নিজের নামেই সিম দুটি কিনে নিয়েছিল। ঘটনা এমন হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি মধুকে আবারো ডাকলেন, ‘রফিকুল আলমকে চিনিস?’

    মধু উদাস গলায় জবাব দিল, ‘চিনতেও পারি, নাও চিনতে পারি।’

    ‘এই দেখ ছবি, ছবি দেখে বল চিনতে পারিস কিনা!’ আতাহার মিয়া রফিকুল আলমের কয়েকটা ছবি এগিয়ে দিলেন।

    মধু দীর্ঘ সময় সেই ছবির দিকে তাকিয়ে থেকে দার্শনিক ভঙ্গিতে জবাব দিল, ‘একবার মনে লয় চিনি, আরেকবার মনে লয় চিনি না। আসলে দুইন্যাতে কি ছার চেহারা ছবি দেইখ্যা মানুষ চেনন যায়? যায় না। এই মনে লয় চিনি, আবার লগে লগেই মনে লয় চিনি না।’

    আতাহার মিয়া হাল ছেড়ে দিলেন। এভাবে হবে না। অন্য কোনো উপায় খুঁজতে হবে। এত দ্রুত তিনি হাল ছাড়তে চান না। তার কেন যেন মনে হচ্ছে, তিনি ঘটনার খুব কাছাকাছি চলে এসেছেন। কিন্তু সামান্য কোনো যোগসূত্রের অভাবে ঘটনাটা তিনি ধরতে পারছেন না। তবে তার দৃঢ় বিশ্বাস, তিনি সেটি পারবেন। খুব শিঘ্রই পারবেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    Related Articles

    সাদাত হোসাইন

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Our Picks

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }