Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৩৭

    ৩৭

    নাদিয়ার পরীক্ষা শেষ। মুকিত সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে ছিল তার হলের সামনে। এখন তারা খেতে বেরিয়েছে। মুকিতকে বেশ হাসি-খুশি লাগছে। সে বলল, ‘আমরা তাহলে ডেটটা ফিক্স করে ফেলি?’

    আচমকা যেন বুঝতে পারেনি এমন ভঙ্গিতে নাদিয়া বলল, ‘কীসের ডেট?’

    ‘কীসের ডেট মানে? বিয়ের!’

    ‘বিয়ের?’ নাদিয়া অবাক গলায় বলল।

    ‘হুম। এখনতো সব ঠিকঠাক। তোমার পরীক্ষাও শেষ। মাও খুব তাড়া দিচ্ছে। শী লাভস ইউ আ লট। সেদিন বলছিল, আর তর সইছে না তার। বড় আপারও না।‘

    ‘এত তাড়াহুড়ারতো কিছু নেই। আমরা কেউইতো আর পালিয়ে যাচ্ছি না, তাই না?’

    ‘তা যাচ্ছি না, কিন্তু সমস্যাওতো নেই। সবকিছুতো ঠিকঠাক।’

    নাদিয়া জানে, মুকিতের সাথে তার বিয়েটা অবশ্যম্ভাবী। এখানে অনিশ্চয়তার কিছু নেই, অনির্দিষ্ট কিছু নেই। অযথা বিলম্ব করার কোনো যৌক্তিক কারণও তার নেই। তাহলে কোন অজানা কারণে, কোন অনিশ্চিত প্রত্যাশায় সে অপেক্ষা করতে চাইছে? আর করলেও সেই অপেক্ষা কীসের, সেই প্রত্যাশা কার জন্য, তার কিছুই স্পষ্ট করে জানে না সে।

    মুকিত বলল, ‘বিয়েতে অনেক প্রস্তুতির দরকার হয়। আগেভাগে সব ঠিকঠাক না করে রাখলে পরে গিয়ে নানা ঝামেলা বাঁধে।

    ‘কী কী ঝামেলা বাঁধতে পারে?’ নাদিয়া কৌতূহলী গলায় জিজ্ঞেস করল।

    ‘এটা খুব সংবেদনশীল ব্যাপারতো। হঠাৎ কতকিছুই হয়ে যেতে পারে।’

    ‘কী, কী হতে পারে?’

    ‘অনেক কিছুই। এই ধরো, আত্মীয়-স্বজনের ব্যাপার। আরো নানাকিছু।’

    ‘হলে কী করবেন আপনি?’

    মুকিত একটু থমকে যাওয়া গলায় বলল, ‘তুমি এখনো আমাকে তুমি করে বলতে পারছ না, নাদিয়া?’

    নাদিয়া এই প্রশ্নের জবাব দিল না। সে বলল, ‘আচ্ছা, মানুষ তার একটা জীবনের ভেতর আর কটা জীবন লুকিয়ে রাখে?’

    ‘মানে?’

    মানে, এমন হয় না যে আপনি এমন কিছু কষ্ট, এমন কিছু চাওয়া সারা জীবন আপনার নিজের কাছেই লুকিয়ে রাখলেন, সেই গোপন জীবনগুলোর কথা কাউকে কখনো কিছুই বললেন না?

    ‘তা কেন? এমন কিছু নেই আমার।’

    ‘আপনি তাহলে সুখী একজন মানুষ।’

    ‘তা বলতে পারো। তুমি কি দুঃখী?’

    নাদিয়া ম্লান হাসল, ‘আমাকে দেখে কী মনে হয়?’

    ‘ঠিকঠাক। তবে একটু খেয়ালি।’

    ‘খেয়ালি?’

    ‘হুম।

    নাদিয়া মৃদু হাসল, ‘শুনেছি খেয়ালি মানুষ নির্বিকারভাবে অন্যদের দুঃখ দেয়, কিন্তু সে নিজে কখনো দুঃখ পায় না। আপনার কী মনে হয়, আমার কোনো দুঃখ আছে?’

    ‘তাতো জানি না। তবে তোমার কোনো দুঃখ থাকলেও আর কিছুদিন পর থেকে সেই দুঃখগুলো আর থাকবে না।’

    ‘কেন?’

    ‘কারণ, আমি কোনোভাবেই তোমার আর কোনো দুঃখ থাকতে দিবো না। একটা কথা বলব তোমাকে?’

    ‘হুম।’

    মুকিত কথাটা বলার জন্য একটু সময় নিল। তারপর বলল, ‘তোমাকে আমি কী অসম্ভব ভালোবাসি, তুমি কখনো চিন্তাও করতে পারবে না নাদিয়া। আমি ছেলেবেলা থেকেই পড়ুয়া টাইপ ছেলে ছিলাম। দিন-রাত বইয়ের ভেতর ডুবে থাকতাম। ভালোবাসার এই তীব্র অনুভূতিটা কখনো বুঝতে পারিনি। মনে হতো বই পড়লেইতো সবকিছু বোঝা যায়, জানা যায়। কিন্তু…।’

    ‘কিন্তু কী?’

    মুকিত তার চশমার কাচটা শার্টের হাতায় মুছলো। তারপর বলল, ‘তোমার সাথে দেখা হওয়ার পর এই প্রথম আমি বুঝলাম, বই পড়ে জগতের সবকিছু হয়তো জানা যায়, কিন্তু বোঝা যায় না।’ মুকিতের কণ্ঠ ভারি। ভেজাও কী! ‘কেউ কাউকে এত তীব্রভাবে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তুমি না হলে এই অনুভূতিটা বোধকরি সারাজীবন আমার অজানাই থেকে যেত।

    সে হাত বাড়িয়ে নাদিয়ার হাত ধরল। তার সেই হাতের ভেতর নাদিয়ার হাতখানা পড়ে রইলো নিথর, নির্জীব, প্রাণহীন।

    .

    শফিক যে মেসে থাকে তা টিনশেড এক সারি ঘর। ছুটির দিন খাঁখাঁ দুপুরবেলা শফিক অলস শুয়ে ছিল। এই সময়ে পাশের ঘরের ছেলেটা তাকে ডাকল, ‘আপনের কাছে গেস্ট আসছে শফিক ভাই।

    শফিক একটু অবাকই হলো। তার কাছে সাধারণত কেউ আসে না। এই অসময়ে আবার কে এলো? সে আলসামিপূর্ণ কণ্ঠে বলল, ‘ভেতরে আসতে বলো।’

    ‘মাইয়া মানুষ ভাই। ভিত্রে আইলে বাড়িওয়ালা সবাইরে শুদ্ধা ধাওয়াইবো। আপনের মতোনতো আর আমরা সবাই হিরো না। আমরা হইলাম আমজনতা। হে হে হে।’ ইঙ্গিতপূর্ণ কণ্ঠে কথাটা বলল ছেলেটা।

    শফিক ভারি অবাক হলো। তার কাছে মেয়ে গেস্ট কে আসবে? সে শার্টটা গায়ে চড়িয়ে দরজার বাইরে এসে দাঁড়াল। এবং সাথে সাথেই থমকে গেল। নাদিয়া দাঁড়িয়ে আছে। মুহূর্তের জন্য শফিকের হৃদস্পন্দন যেন থেমে গেল। সে হড়বড় করে অনেক কিছু বলতে গিয়েও কিছুই বলতে পারল না। অসহায়ের মত দাঁড়িয়ে রইলো। নাদিয়া বলল, ‘বাড়িতে কেউ এলে তাকে অন্তত বসতে বলতে হয় শফিক ভাই।’

    শফিক একবার ঘরের ভেতর ঢুকল, একবার বের হলো, আবার ঢুকল। সে আসলে নাদিয়াকে বসানোর জায়গা খুঁজছে। কিন্তু পাচ্ছে না। ঘরে একটা ভালো চেয়ারও নেই যে সে চেয়ারটা বাইরে এনে নাদিয়াকে বসতে দেবে। নাদিয়া ডেকে

    বলল, ‘আপনাকে এত অস্থির হতে হবে না শফিক ভাই। চলেন মোড়ের চায়ের দোকানটায় বসে চা খাই।’

    শফিক ভ্যাবাচ্যাকা খাওয়া গলায় বলল, ‘চলেন।’

    ‘শুধু চলেন বললে হবে?’

    ‘তাহলে?’

    ‘বলেন, চলেন শ্রদ্ধেয় নাদিয়া আপা।’ বলেই উচ্চস্বরে হাসল নাদিয়া। তারা মোড়ের চায়ের দোকানটাতে বসল। শফিক বলল, ‘আমিতো টাকা আনি নাই। ভুলে মানিব্যাগ রেখে চলে আসছি।’

    নাদিয়া বলল, ‘দোকানদার আপনাকে চেনে না? সে বাকিতে খাওয়াবেনা আমাদের?’

    ‘কখনো খাইনিতো।’

    ‘তাহলে এখন কী হবে?’

    ‘আমি দৌড়ে গিয়ে মানিব্যাগ নিয়ে আসি?’

    উহু। আপনি এখন এখানে বসে থাকবেন।

    শফিক বসে রইলো। তার সামনে রাখা চা ঠাণ্ডা হয়ে গেল। একটা কুকুর ঘুরঘুর করতে করতে এসে তার হাতে ধরা টোস্ট বিস্কুটটা ছোঁ মেরে নিয়ে গেল। শফিক চমকে সচকিত হয়ে উঠল। কিন্তু তারপরও একবারের জন্যও সে নাদিয়ার মুখের দিকে তাকাতে পারল না। নাদিয়া হঠাৎ বলল, ‘আপনি কখনো কাউকে ভালোবেসেছেন শফিক ভাই?’

    শফিক ত্রস্ত ভঙ্গিতে ডানে বাঁয়ে মাথা নাড়লো। সে কখনো কাউকে ভালোবাসেনি। নাদিয়া হাসল, ‘এইসব বোঝেনতো আপনি?’

    শফিক জবাব দিল না। নাদিয়া বলল, ‘না বোঝাই ভালো। এগুলো সব বোগাস। ফালতু ব্যাপার-স্যাপার।’

    শফিক সমর্থনসূচক মাথা নাড়ল। নাদিয়া বলল, ‘ধরেন, যদি এমন হয় যে, আপনি কখনো ভাবতেও পারেননি, আপনার দূরতম কল্পনাতেও ছিল না, এমন কারো জন্য হঠাৎ আপনার কষ্ট হওয়া শুরু করল? তখন কী করবেন আপনি?’

    শফিক এবারও জবাব দিল না। নাদিয়া বলল, ‘এমন কখনো হয় আপনার? শফিক কিছুক্ষণ ভাবল। তারপর আবারও ডানে-বায়ে মাথা নাড়ালো। তার কারো জন্য এমন কখনো হয় না। নাদিয়া বলল, ‘কখনো না?’

    ‘উহু।’

    নাদিয়া উঠে দাঁড়াল। তারপর ব্যাগ বের করে দোকানের বিল মেটাল। তারপর বলল, ‘আজ তাহলে যাই শফিক ভাই?’

    শফিকের খুব ইচ্ছে করছিল নাদিয়া কেন এসেছে সেটা জিজ্ঞেস করতে। কিংবা নাদিয়ার পাশাপাশি হেঁটে কিছুটা দূর যেতে। কিন্তু সেসবের কিছুই করা আর হলো না তার। সে বিচলিত ভঙ্গিতে ওপর নিচ মাথা নাড়ল। নাদিয়া দীর্ঘসময় শফিকের দিকে তাকিয়ে রইলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘যাই।’

    শফিক বাঁ দিকে মাথা কাত করল। তার মনে হচ্ছে এতক্ষণ সে একটা স্বপ্ন দেখেছে। এটা বাস্তবে ঘটা কোনো ঘটনা না। নাদিয়া অনেকটা দূর হেঁটে গিয়ে আবার ফিরে এলো। তার হাতে একটা প্যাকেট। সে প্যাকেটটা শফিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ‘এটা রাখবেন?’

    ‘কী এটা?’ জিজ্ঞেস করতে গিয়েও করল না শফিক। সে প্যাকেটটা হাতে দাঁড়িয়ে রইলো। প্যাকেটের ভেতর দুটো শার্ট। কিন্তু সেই শার্ট দু খানায় আর চোখ নেই শফিকের। সে তাকিয়ে আছে নাদিয়ার দিকে। নাদিয়া হেঁটে চলে যাচ্ছে দূরে। আরো দূরে। শফিকের চোখের দৃষ্টি ক্রমশই ঝাপসা হয়ে আসছে। সেই ঝাপসা চোখে চারপাশের কিছুই দেখতে পাচ্ছে না সে। আশ্চর্য ব্যাপার হচ্ছে তার সেই ঝাপসা দৃষ্টির ভেতরও নাদিয়ার মুখখানা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগল। সেই মুখে সীমাহীন যন্ত্রণা। শফিকের আচমকা মনে হতে লাগল, নাদিয়া তারচেয়েও বেশি দুঃখী। তারচেয়েও বেশি যন্ত্রণাকাতর। সমস্যা হচ্ছে, শফিকের মতো সেও এই জগতের কারো কাছেই তার সেই কষ্টগুলো বলতে পারছে না। যন্ত্রণাগুলো প্রকাশ করতে পারছে না। কেবল পাথরচাপা ঘাসের মতো ক্রমশই হলুদ হয়ে যাচ্ছে। ক্রমশই বিবর্ণ, ধূসর হয়ে যাচ্ছে।

    .

    আরো দিন দশেক বাদে শফিককে ঘটনা জানাল নাবিলা। সে ফোন করে বলল, ‘আমাকেতো ঢাকায় যেতে হবে শফিক। ‘

    ‘হঠাৎ ঢাকায় কেন ভাবি?’

    ‘ঘটনা গোপন, এক্ষুনি কাউকে বলা যাবে না।

    শফিক অবশ্য আগ্রহও দেখাল না। তবে নাবিলা নিজ থেকেই বলল, ‘কাউকে

    বলো না কিন্তু, আমাদের নাদিয়ার বিয়ে।’

    ‘কার বিয়ে?’ শফিকের গলা কাঁপছে।

    ‘নাদিয়ার।’

    শফিক ফ্যাসফেঁসে গলায় বলল, ‘কোন নাদিয়ার?’

    নাবিলা বিরক্ত গলায় বলল, ‘তুমি কি গাধা নাকি শফিক? আমাদের নাদিয়াকে তুমি চেন না?’

    শফিক জবাব দিল না। নাবিলা বলল, ‘ছেলে ইউনিভার্সিটির টিচার। ফ্যামিলি খুবই ভালো। আমি ঢাকায় এলে ডেট ফাইনাল হবে। আমার জন্যই ছেলে পক্ষ, মা, জাহানারা খালা সবাই অপেক্ষা করছে। যদিও বাড়ির কাউকে এখনো কিছু জানানো হয় নাই। বাবাকেও না। আমি গেলে, তারপর সবাইকে জানানো হবে।

    নাবিলা এরপর আরো কতকিছু বলে গেল। কিন্তু তার কিছুই শফিকের কানে গেল না। তার মনে হলো, আবারও সেই ভয়াবহ যন্ত্রণাময় অনুভূতিটা ফিরে আসছে। এই অনুভূতিটা সে ভয় পায়। কারণ সে জানে, পৃথিবীতে এই যন্ত্রণা সহ্য করার শক্তি কারো নেই। তারও নেই। এই অসহ্য যন্ত্রণা সে আর পেতে চায় না। সে বরং নাদিয়ার কাছ থেকে দূরে সরে যেতে চায়। অনেক দূরে। যতটা দূরে গেলে এই সর্বপ্লাবি যন্ত্রণা আর তাকে স্পর্শ করতে পারবে না। এই সীমাহীন কষ্টের আগুন আর তাকে পোড়াবে না।

    .

    শফিক নিজের অজ্ঞাতেই ফোন কেটে দিল। সেদিন আর তার সাথে কথা হল না নাবিলার। তবে তার দিন কয়েক পরে শফিককে ফোন করল নাবিলা। কিন্তু শফিকের ফোন বন্ধ। মেসে তার রুমমেটকে ফোন করা হলো। সে জানাল, তিনদিন আগে হঠাৎ কাউকে কিছু না বলেই শফিক মেস ছেড়েছে। তারপর আর ফিরে আসেনি। তার ফোনও বন্ধ। সেই বন্ধ ফোন আর খোলা পাওয়া যায়নি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }