Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ১০

    ১০

    শফিকের ধারণা ছিল নাদিয়া আর কখনো নিজ থেকে তার সাথে যোগাযোগ করবে না। নাদিয়ার সাথে যে তার আগেও কখনো খুব একটা যোগাযোগ ছিল, তাও নয়। বরং কালেভদ্রে পারিবারিক কোনো প্রোগ্রামে হয়তো মুহূর্তের জন্য তাদের দেখা হয়েছে। সেই দেখা হওয়ার আঁচটুকু কেবলই শফিকের একার। শফিক তা জানে। নাদিয়া হয়তো কখনো তাকে সেভাবে খেয়ালই করেনি। দেখলে চট করে শফিকের মুখটা যে সে চিনতে পারতো, ওটুকুতেই খুশি ছিল শফিক। কারণ সে জানে, তার চেহারা এমন আহামরি কিছু নয় যে আলাদা করে কেউ তাকে মনে রাখবে। কিংবা তার এমন কোনো গুণও নেই, যার জন্য তার সেই সাদামাটা চেহারাটা উপেক্ষা করেও তার সেই বিশেষ গুণের কারণে লোকে তাকে মনে রাখবে। তবে যতটুকু দেখাই হতো, শফিকের মনে হতো চারপাশের পৃথিবীটা হঠাৎ থমকে গেছে। সেই থমকে যাওয়া পৃথিবী থেকে তারপরের বেশ কিছুদিন সে আর বেরোতে পারত না। দিনের পর দিন, রাতের পর রাত কী এক অবর্ণীয় অনুভব বয়ে বেড়াতো সে। নাদিয়া তার কিছুই জানত না। এখনো জানেনা। আর কখনো জানবেও না।

    এবারই প্রথম নাদিয়ার সাথে দীর্ঘসময় কাটিয়েছে সে। কিন্তু তাতে তার জড়তা কিছুমাত্র কমেনি। বরং বেড়েছে। বাইরের পৃথিবীতে তাও সে যতটুকু সপ্রতিভ, কিন্তু নাদিয়ার সামনে সেই একইরকম এলোমেলো, অন্তর্মুখী, ভীত। শফিক ভেবেছিল অন্তত ঢাকায় পৌঁছে হলেও নাদিয়া তাকে একটা ফোন করবে। কিন্তু তার ধারণা ঠিক হয়নি। নাদিয়া তাকে ফোন করেনি। সেও করেনি। আচ্ছা, তার কি নাদিয়াকে ফোন করা উচিত ছিল? বহু চেষ্টা করেও এই প্রশ্নের উত্তর সে খুঁজে পায়নি। ফলে নাদিয়াকেও আর ফোন করা হয়ে ওঠেনি তার। শফিক যখন মোটামুটি ধরেই নিয়েছিল যে নাদিয়া তাকে আর কখনো ফোন করবে না। হয়তো তার কথা মনেই নেই নাদিয়ার। ঠিক এমনই এক দিনে তাকে ফোন করল নাদিয়া।

    শফিক ফ্যাসফেঁসে গলায় বলল, ‘হ্যালো।’ তার গলা কাঁপছে।

    নাদিয়া বলল, ‘আমি আপনার নাদিয়া আপা বলছি।’

    ‘জি আপা।’ বলেই শফিক বুঝতে পারল, সে বড়োসড়ো ভুল করে ফেলেছে। কিন্তু ভুল শোধরানোর জন্য কী করা উচিত, তা সে বুঝতে পারছে না। নাদিয়া বলল, ‘এইবার ঠিক আছে। আগেরবারতো আমার কথা শোনেননি, কিন্তু এবার থেকে আপনি আমাকে নিয়মিত আপা বলে ডাকবেন। ঠিক আছে?’

    শফিক কথা বলল না। নাদিয়া বলল, ‘আপনাকে একটা কাজ করতে হবে শফিক ভাই।’

    ‘জি আচ্ছা।’

    ‘কী কাজ, না জেনেই জি আচ্ছা বলে দিলেন?’

    ‘জি।’ শফিক মৃদু কণ্ঠে বলল।

    ‘আপনাকে যদি এখন বলি, মঙ্গলগ্রহ থেকে মাটি এনে দিতে হবে, পারবেন?’

    শফিক কথা বলল না। নাদিয়া বলল, ‘আপনার এসব অভ্যাস পাল্টান শফিক ভাই। খুবই বিচ্ছিরি লাগে। একটা মানুষের কোনোকিছুতেই নিজের কোনো মতামত থাকবে না? কথা বলার সাহস থাকবে না? এটা কেমন কথা?’

    শফিক চুপ। নাদিয়া বিরক্ত গলায় বলল, ‘আপনি সন্ধ্যায় একটু আমাদের বাসায় আসতে পারবেন?’

    শফিক অবশ্যই পারবে। কিন্তু এখন সে দ্বিধান্বিত হয়ে গেছে। সে যদি এখন বলে যে সে পারবে, আর তারপর যদি নাদিয়া আবার রেগে যায়? কিন্তু কী বলবে সে? এবার নিজের ওপরই নিজের বিরক্ত লাগতে লাগল শফিকের। দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন সে?

    নাদিয়া বলল, ‘আপুর জন্য মা কিছু জিনিস পাঠাবে, আপনাকে একটু নিয়ে যেতে হবে এসে।’

    ‘আচ্ছা।’

    নাদিয়া বিরক্ত গলায় বলল, ‘সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবেন।’

    শফিক তার সবচেয়ে ভালো শার্টটা ধুয়ে দিল। এই জামা কতক্ষণে শুকাবে কে জানে! শুকানোর পরে মোড়ের দোকান থেকে ইস্ত্রি করাতে হবে। একটু ভেজা থাকলেও অবশ্য সমস্যা নেই। ইস্ত্রিতেই শুকিয়ে নেয়া যাবে। কিন্তু শফিকের ধারণা আজ মোড়ের ইস্ত্রির দোকানটা কোনো কারণ ছাড়াই বন্ধ থাকবে। এ ভয়ে সে শার্টটা গ্যাসের চুলার ওপর দড়ি বেঁধে শুকাতে দিল। তারপর বাইরে বের হলো ইস্ত্রির দোকান খোলা কিনা সেটা দেখতে। দোকান খোলা। কিন্তু প্রচণ্ড ভিড়। সে দোকানের ছোট ছেলেটাকে অবশ্য বলে এলো যাতে এক ফাঁকে চট করে তার জামাটা ইস্ত্রি করে দেয়। প্রয়োজনে পাঁচ টাকা বেশিই দেবে সে। বাসায় ফেরার পথে পাড়ার দোকান থেকে একটা সস্তা দামের বডি স্প্রেও কিনে ফেলল শফিক। সাথে এক জোড়া স্যান্ডেলও। সমস্যা হচ্ছে ঘরে ঢুকতেই তীব্র গন্ধে তার নাক বন্ধ হয়ে এলো। সে দৌড়ে চুলার কাছে চলে এলো। দড়িতে ঝোলানো শার্টটার অর্ধেকটা ততক্ষণে আগুনের আঁচে গলে চুলার মধ্যে পড়েছে। বাকি অর্ধেকটা কোনোমতে ঝুলে আছে দড়িতে। যেকোনো সময়ে সেটুকুও খুলে পড়ে যাবে। শফিক অবশ্য তাড়াহুড়া করল না। সে ধীরে সুস্থে চুলাটা বন্ধ করল। তারপর চুপচাপ বসে রইলো চুলার পাশে।

    ঘরে তার আর একটাও ভালো জামা নেই। বোকার মতো বডি স্প্রে আর স্যান্ডেল না কিনে ফেললে ওই টাকা দিয়ে সে একটা নতুন শার্ট কিনে ফেলতে পারত। এখন কী করবে সে!

    শফিক কাঁটায় কাঁটায় সন্ধ্যা সাতটায় নাদিয়াদের বাড়িতে গেল। তার গায়ে পুরনো কোঁচকানো একটা শার্ট। পায়ে পুরনো স্যান্ডেল। নতুন কেনা স্যান্ডেল সে পরেনি। কোঁচকানো শার্টটাও ইস্ত্রি করেনি। তার গায়ে কোনো সুগন্ধিও নেই। সে কি কারো ওপর অভিমান করেছে? কার ওপরে? শফিক নিজেও এই প্রশ্নের উত্তর জানে না।

    হাফসা বললেন, ‘তুমি ভালো আছো বাবা?’

    ‘জি ভালো।’ শফিক স্পষ্ট গলায় উত্তর দিল।

    ‘বাড়িতে সবাই ভালো?’

    ‘গত দুদিনের খবর নেই। তার আগে ভালোই ছিল সব।’

    ‘সাজ্জাদ ফিরেছে?’

    ‘ফেরেনি, তবে ফোন করেছিল।’

    ‘কী বলল?’

    ‘তেমন কিছু না।’ শফিক ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে। সে আশপাশে কোথাও নাদিয়াকে দেখতে পাচ্ছে না। যদিও সে জানে, নাদিয়া তার সামনে এলেই তার এই স্বতঃস্ফূর্ততা আর থাকবে না।

    হাফসা বললেন, ‘নাবিলা আমার খুব আদরের মেয়ে বুঝলে বাবা? কিন্তু নিজের ভুলে নিজের জীবনটাকে নষ্ট করেছে সে। এইজন্য যত কষ্টই হোক কিছুই বলতেও পারে না আমাকে। কিন্তু আমিতো মা, আমি সবই বুঝি। কিন্তু বুঝে কী করব বলো?’

    শফিক জবাব দিল না। হাফসাও চুপ করে রইলেন। দীর্ঘ সময় পরে তিনি বললেন, ‘তার বড় ফুপু থাকে আমেরিকায়। সে তার জন্য অনেক কিছু পাঠিয়েছে। আদরের ভাইঝি ছিল সে। এ বাড়ির মেয়েদের মধ্যে সবার বড়। অথচ আজ তার…!’ হাফসার গলা ভিজে এলো যেন।

    শফিক এদিক-সেদিক তাকিয়েও নাদিয়াকে কোথাও দেখতে পেল না। তাহলে কি সে বাড়িতে নেই? হাফসা কাজের মেয়েটাকে ডেকে একটা প্যাকেট দিলেন শফিকের হাতে। তারপর বললেন, ‘তুমি যখন বাড়িতে যাবে, এটা নিয়ে যেও বাবা।’

    শফিক বলল, ‘আচ্ছা।’

    হাফসা তাকে কিছু নাশতাও খেতে দিলেন। শফিক প্রয়োজনের চেয়েও দীর্ঘ সময় লাগিয়ে সেই খাবার খেল। খাবার শেষেও বসে রইলো সে। হাফসা বললেন, ‘কিছু বলবে বাবা?’

    শফিক তটস্থ ভঙ্গিতে বলল, ‘না।’ তার বুকের ভেতর সেই পুরনো, চেনা, তীব্র চিনচিনে দম বন্ধ করা ব্যথাটা আবার টের পাচ্ছে সে। তার ভাগ্যটা সবসময়ই এমন কেন? যা চায়, তার কিছুই কেন কখনোই পায়না সে? খুব বেশি কিছুতো কখনোই চায়নি সে। তাহলে? একটু দেখাতো হতে পারত নাদিয়ার সাথে! এক অনির্দিষ্ট অভিমানের দলা পাকানো কষ্ট তার গলার কাছটাতে এসে আটকে রইলো যেন।

    বাইরে আকাশ কি মেঘলা। এখুনি কি ঝমঝম করে বৃষ্টি নামবে? কী হয় নামলে? এমন কত বৃষ্টিইতো কত অসময়ে নেমে আসে। তাহলে আজ, এখন নামলে ক্ষতি কী? কিন্তু শফিক জানে, আজ কোনো বৃষ্টি হবে না। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে না। তাকে এ বাড়ির কেউ সৌজন্যতাবশতও এই রাতটা থেকে যেতে বলবে না। নাদিয়াকে এক চোখ না দেখার তীব্র কষ্ট নিয়েই তাকে ফিরে যেতে হবে। তারপর আরো কিছু বিনিদ্র রাত্রি তার কেটে যেতে থাকবে যন্ত্রণার সুতোয় বুনে।

    শফিক রাত নটার দিকে উঠল। সিঁড়ি বেয়ে নামতে নামতেও তার বারবার মনে হচ্ছিল, এই বুঝি পেছন থেকে তাকে কেউ ডাকল! এই বুঝি নাদিয়ার সাথে তার সিঁড়িতে মুখোমুখি দেখা হয়ে গেল। কিন্তু তেমন কিছুই ঘটলো না। সে নির্বিঘ্নেই নিচে নেমে এলো। গ্যারেজের ঘরটাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েও রইলো। তারপর নিচু হয়ে গেটের ভেতর মাথা ঢোকাতে গিয়ে আচমকা বজ্রাহতের মতো চমকে গেল সে। নাদিয়া রিকশা থেকে নামছে। তার সাথে ঋদ্ধি। ঢং শব্দে গেটে মাথা ঠুকে গেল শফিকের। নাদিয়া আর ঋদ্ধি একসাথেই ফিরে তাকাল। নাদিয়া বলল, ‘আপনি এখনো আছেন!’

    শফিক এক হাতে মাথা ডলতে ডলতে বলল, ‘হুম।’

    ‘ওহ, আচ্ছা। আমিতো ভেবেছি এতক্ষণে চলেই গেছেন আপনি।’

    ‘এইতো যাচ্ছি।’

    নাদিয়া বলল, ‘আমার ধারণা এখুনি বৃষ্টি শুরু হবে। সারাদিন কী ভ্যাপসা গরম পড়েছে রিকশায় আসতে আসতে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে।’

    শফিক আকাশের দিকে তাকাল। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বিকট শব্দে মেঘ ডাকল যেন। নাদিয়া বলল, ‘আপনি চাইলে একটু অপেক্ষা করেও যেতে পারেন।

    নাদিয়ার কথা শেষ হতে না হতেই হুড়মুড় করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির বড় বড় ফোঁটা যেন উন্মাতাল নৃত্য জুড়ে দিল ধুলোয় ধুসরিত রাস্তায়। এমন বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া সচরাচর দেখা যায় না। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তীব্র হাওয়ায় তেরছা হয়ে পড়ছে বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো। সেই বৃষ্টির ফোটার দিকে তাকিয়ে শফিক বুক ভরে নিঃশ্বাস নিল। তারপর নাবিলার জন্য হাফসার দেয়া প্লাস্টিকের প্যাকেটটা দু হাতে বুকের কাছে চেপে ধরে মাথা নিচু করে গেট পেরিয়ে বেরিয়ে এলো সে। নাদিয়া বড় বড় চোখে তাকিয়ে রইলো। শফিক বৃষ্টির ভেতর নেমে সামান্য থমকে দাঁড়াল। তবে পেছন ফিরে তাকাল না। নাদিয়া বিস্মিত গলায় বলল, ‘আপনি কী করছেন শফিক ভাই?’

    শফিক জবাব দিল না। সে হাঁটতে শুরু করল। যেন এই জগতে আর কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ নেই। কোনো পিছুটান নেই। কোনো দ্বিধা নেই। সে বড় বড় পা ফেলে তুমুল বৃষ্টির সেই রাতে, বিষণ্ণ জলের সঙ্গীত কিংবা কান্নার ওপারে হারিয়ে যেতে থাকল। পেছন থেকে নাদিয়া তাকে ডাকতে থাকল। কিন্তু শফিক সেই ডাক শুনল কী না বোঝা গেল না। সে হেঁটে যেতে থাকল এক ঘোরগ্রস্ত মানুষের মতো। তার বুকের ভেতর যেন জমে আছে এক সাহারা তৃষ্ণার্ত মরুভূমি। সে যেন সেই মরুভূমিটাকে এই তীব্র বৃষ্টির জলে স্নান করিয়ে নিতে চায়। তেষ্টা মিটিয়ে দিতে চায়। নাদিয়া তখনো পেছন থেকে ডেকে চলেছে, ‘শফিক ভাই, এই শফিক ভাই…।’

    শফিক ফিরেও তাকাল না। আপাতদৃষ্টিতে সে হেঁটে যাচ্ছে উদ্দেশ্যহীন ও একা। কিন্তু আর কেউ না জানলেও সে জানে, একবুক দুঃখী, বিষণ্ণ, ভেজা, অতল অন্ধকার সঙ্গে নিয়ে যাচ্ছে সে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }