Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৪

    ৪

    নাবিলার শরীর খুব খারাপ করেছে। গত সপ্তাহখানেক ধরে টানা জ্বর। এরমধ্যে হঠাৎ করেই সাজ্জাদের কোনো খোঁজ নেই। সেই রাতের ঘটনার পর নাবিলা হাসপাতাল থেকে যখন বাসায় ফিরল, তখনও সাজ্জাদ ঠিকঠাক। কিন্তু তারপর হঠাৎই কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে গেল সে। কোথায় গিয়েছে, কবে আসবে তার কোনো ঠিক-ঠিকানা নেই। এই ঘটনা যে এবারই প্রথম তাও নয়। এমন ঘটনা প্রায়ই ঘটে। হুটহাট দীর্ঘ সময়ের জন্য উধাও হয়ে যায় সাজ্জাদ। শফিকের ছুটিও প্রায় শেষ। সমস্যা হচ্ছে এ অবস্থায় নাবিলাকে একা রেখে সে যাবে কী করে! প্রথমে ভেবেছিল নাবিলাকে সঙ্গে নিয়ে গিয়ে ঢাকায় তাদের বাড়িতে রেখে আসবে। কিন্তু নাবিলা তাতে রাজি নয়। সে এরকম চেহারা-শরীর নিয়ে বাড়ি যেতে চায় না। গেলেও আগে সুস্থ হয়ে, শরীরের ক্ষতগুলো শুকিয়ে তারপর যাবে। শেষ অবধি সিদ্ধান্ত হলো নাদিয়া কিছুদিনের জন্য এখানে এসে থাকবে। বোনের দেখাশোনা করবে। তাকে ঢাকায় গিয়ে নিয়ে আসতে হবে শফিকের। হাফসা অবশ্য বিষয়টা আঁচ করতে পেরেছেন। নাবিলা কিংবা নাদিয়া কেউই সাজ্জাদের বিষয়ে তাকে কিছু না বললেও তিনি অনেক কিছুই বুঝতে পারেন। নাবিলা যখন ফোন করে বলল, ‘মা, সাজ্জাদ একটা জরুরি কাজে কিছুদিনের জন্য বরিশাল যাবে। এখন আমি একা বাসায় কী করে থাকব? আমার শাশুড়ির শরীরটাও বেশি ভালো না। তুমি কি একটু নাদিয়াকে পাঠাতে পারবে?’

    হাফসা বললেন, ‘তুই সাজ্জাদকে বল ঢাকা হয়ে বরিশাল যেতে। ঢাকা থেকে বরিশাল যাওয়ার প্লেনের ভাড়া আমি দেব। সে তোকে ঢাকায় রেখে যাক।’

    ‘কী যে বলো না মা। এখান থেকে বরিশাল কতক্ষণের পথ! সে কেন অযথা কষ্ট করে আবার ঢাকা হয়ে বরিশাল যাবে!’

    হাফসা বিরক্ত গলায় বললেন, ‘বললামইতো, তোকে বাসায় রেখে যাওয়ার জন্য।

    ‘ও খুব ব্যস্ত মা। নতুন একটা ব্যবসার প্ল্যান করছে। তুমি এক কাজ করো না, নাদিয়াকে একটু পাঠানোর ব্যবস্থা করো। দিপু চাচ্চুকে দিয়ে পাঠাও। কতদিন হলো নাদিয়াতো আসে না।’

    হাফসা আর কথা বাড়ালেন না। তিনি বুঝতে পারছিলেন কোনো একটা ঝামেলা আছে। কিন্তু দিপুকে পাওয়া গেল না। ফলে শফিককেই ঢাকায় আসতে হলো নাদিয়াকে নিয়ে যাওয়ার জন্য। গাবতলী বাসস্ট্যান্ড থেকে তারা যাবে আরিচা ফেরিঘাট। ফেরিতে পদ্মা নদী পার হলেই ফরিদপুর। মোহাম্মদপুর থেকে সিএনজিতে তারা যাবে গাবতলী। তাদের সাথে খুব একটা লাগেজও নেই। ছোট একটা ব্যাগ নাদিয়ার। কিন্তু সিএনজিতে শফিক এমন জড়সড় হয়ে বসে রইল যে নাদিয়ার দেখে হাসি পেয়ে গেল। সে বলল, ‘শফিক ভাই, আপনি আরাম করে বসুন।’

    শফিক কাঁচুমাচু ভঙ্গিতে বলল, ‘আমি আরাম করেই বসেছি। আপনার কোনো সমস্যা হলে বলবেন!’

    ‘আমার আবার কী সমস্যা হবে? অবস্থা এমন যে আমি চাইলে এই সিএনজির ভেতরে ঘুমিয়েও যেতে পারব।’

    শফিক এই কথার অর্থ বুঝতে পারল না। সে বলল, ‘কী বলছেন! এখানে ঘুমাবেন কী করে!’

    নাদিয়া হাসল, ‘আপনি এমন কেন শফিক ভাই?’

    শফিক বুঝল না সে কেমন। কোনো ভুল করে ফেলেছে ভেবে সে রীতিমতো সংকুচিত হয়ে গেল। জড়ানো গলায় বলল, ‘আমি কিছু করেছি?’

    ‘হ্যাঁ, অবশ্যই করেছেন।’

    ‘কী!’ ভীত কণ্ঠে বলল শফিক।

    ‘আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, তারপরও আমাকে আপনি আপনি করে বলেছেন।’

    ‘আমি সবাইকেই আপনি করে বলি।’

    ‘কিন্তু সিএনজিওয়ালাকে যে তুমি করে বললেন!

    ‘ও তো বাচ্চা একটা ছেলে। আমার চেয়ে কত ছোট হবে! বড় হলে আপনি করেই বলতাম।’

    ‘তাহলে কী দাঁড়াল শফিক ভাই? আমিওতো আপনার চেয়ে বয়সে ছোট। ভালোই ছোট। আমাকে কেন তাহলে আপনি করে বলছেন?’

    শফিক চট করে এর কোনো উত্তর খুঁজে পেল না। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এতবড় বিপদে এর আগে কখনো পড়েনি। নাদিয়া বলল, ‘বলুন। তাড়াতাড়ি বলুন।

    শফিক জড়োসড়ো ভঙ্গিতে বলল, ‘মেয়েদের আমি আপনি করে বলি।’

    ‘সবাইকেই?’

    শফিক এই প্রশ্নেরও জবাব দিল না। নাদিয়া বলল, ‘অপরিচিত মেয়েদের না হয় আপনি করে বলেন, তাই বলে পরিচিতদেরও আপনি করে বলবেন? আমিতো আপনার পরিচিত, তাই না?’

    ‘জি।’

    ‘তাহলে? এই নিয়ে আপনার সাথে আমার চারবার দেখা হলো। আপনি সম্পর্কে আমার আত্মীয়, তাই না?’

    শফিক জানে না সে কী জবাব দিবে। সে চুপ করে বসে রইল। নাদিয়ার প্রশ্নের উত্তর যে সে জানে না, তা নয়। কিন্তু সেই উত্তর দেয়ার সাহস তার এই জীবনে কখনো হবে বলে মনে হয় না।

    নাদিয়া বলল, ‘আপনিতো আপনার ভাবিকে ঠিকই তুমি করে বলেন।

    শফিক সন্ত্রস্ত ভঙ্গিতে বলল, ‘ভাবি কে? কোন ভাবি?’

    শফিক রীতিমতো ঘামছে। তার অবস্থা দেখে আবারও হাসল নাদিয়া। তারপর বলল, ‘ভয়ে নিজের ভাবির কথা পর্যন্ত ভুলে গেলেন? আমি আমার বোনের কথা বলছি। নাবিলা। সে আপনার ভাবি হয়।’

    ‘ওহ!’ শফিকের ধড়ে যেন প্রাণ ফিরে এলো। নাদিয়া বলল, আপনি কি আমাকে ভয় পান শফিক ভাই?’

    ‘নাহ।’

    আমাকে ভয় পান না?’

    শফিক ঢোক গিলে বলল, ‘আপনাকে ভয় পাবো কেন?’

    ‘আপনি অবশ্যই আমাকে ভয় পান শফিক ভাই। আপনাকে যতবার আমি দেখেছি, ততবারই খেয়াল করেছি, খানিক আগেও আপনি ঠিকঠাক ছিলেন। কিন্তু যেই আমার সাথে দেখা হলো, আর অমনি আপনি অস্বাভাবিক আচরণ করা শুরু করলেন। কারণটা কি আমাকে বলবেন?’

    শফিক চুপ করে রইল। এই প্রশ্নের উত্তরও তার কাছে আছে। কিন্তু সেই উত্তরও সে কখনো দিতে পারবে বলে মনে হয় না।

    নাদিয়া বলল, ‘আপনি আজ থেকে একটা কাজ করবেন।’

    শফিক উদ্বিগ্ন গলায় বলল, ‘কী কাজ?’

    ‘আপনি এখন থেকে আমাকে নাদিয়া আপা বলে ডাকবেন।’

    ‘জি?’

    ‘হ্যাঁ।’

    ‘পারবেন না?’

    শফিক জবাব দিল না। নাদিয়া বলল, ‘কী হলো, বলুন?।’

    ‘কী বলব?’

    ‘বলুন নাদিয়া আপা, স্লামালিকুম। আপনি কেমন আছেন?’

    শফিক চুপ করে বসে রইল। নাদিয়া বলল, ‘হয় আমাকে তুমি করে বলবেন, না হলে নাদিয়া আপা বলবেন। মাঝামাঝি কিছু থাকবে না। ঠিক আছে?’

    শফিক মাথা নাড়াল, ঠিক আছে।

    সে অবশ্য বাসে ওঠার পর আর নাদিয়ার সাথে কথাই বলল না। তার সিটে জড়োসড়ো হয়ে বসে রইল। রাতে জার্নি করে ঢাকায় এসে আবার খুব ভোরেই সে নাদিয়াকে নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ফলে ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল। কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ যদি সে নাদিয়ার গায়ে ঢলে পড়ে, এই দুশ্চিন্তায় শক্ত হয়ে বসে রইল শফিক। তার হাতে একটা কাপড়ের ব্যাগ। সে সেই ব্যাগ রেখেছে তার ডান পাশে। যাতে কোনোভাবেই নাদিয়ার শরীরের সাথে তার ছোঁয়াছুঁয়ি না হয়।

    নাদিয়া বলল, ‘আপনি কি একটু ঘুমিয়ে নেবেন শফিক ভাই?’

    শফিক ত্রস্ত ভঙ্গিতে বলল, ‘না না। আমি ঠিক আছি।’

    ‘আপনার চোখ লাল। গতরাতেও সারারাত আপনি ঘুমাননি। আর এখনো ঘুমে

    আপনার চোখ জড়িয়ে আসছে।’

    ‘নাহ। আমার একটুও ঘুম পাচ্ছে না।’

    ‘তাহলে আপনার চোখ এমন লাল কেন? আপনিও কি আপনার বড় ভাইয়ের মতো নেশাটেশা ধরেছেন নাকি?’

    কিছু একটা বলতে গিয়েও শফিক শেষ পর্যন্ত বলল না। বরং চোখ নামিয়ে নিল। যেন তাকে কেউ এমন কোনো প্রশ্ন করতে পারে, এটা সে কখনো ভাবতেই পারেনি। এমনকি এই প্রশ্ন শুনেই সে অপরাধবোধে ভুগতে শুরু করেছে।

    শফিক অবশ্য খানিক বাদেই ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের ভেতরও যে সে সন্ত্রস্ত হয়ে আছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। অসহায় শিশুর মতো ঘুমাচ্ছে সে। কিন্তু তার সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নাদিয়ার কেন যেন খুব হাসি পেল। বহুদিন সে এমন সহজ কোনো মানুষের সাথে মেশেনি। হয়তো এ কারণেই শফিককে খোঁচাতে তার ভালো লাগছে। ভয় পাইয়ে দিতে বা বিব্রত করতেও এক ধরনের আনন্দ হচ্ছে।

    শফিকের ঘুম ভাঙল আরিচা এসে। ততক্ষণে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে। আরিচা ফেরিঘাটে বিশাল গাড়ির সারি। পদ্মায় তুমুল ঢেউ। ফলে নদী পারাপারের ফেরি, লঞ্চ, স্পিডবোট সব বন্ধ করে দেয়া হয়েছে। সে কাঁচা ঘুম ভাঙা চোখে প্রায় লাফিয়ে উঠল। তারপর বিব্রত ভঙ্গিতে বলল, ‘আমরা কোথায়?’

    নাদিয়া গম্ভীর মুখে বলল, ‘দিকশূন্যপুর।’

    এমন কোনো জায়গার নাম শফিক আগে কখনো শোনেনি। সে হতবিহ্বল কণ্ঠে বলল, ‘দিকশূন্যপুরটা কোথায়?

    ‘তাতো আমি জানি না। আমিতো এখানে আগে কখনো আসিনি।’

    শফিক অবশ্য বাইরে দোকানের সাইনবোর্ড দেখে বুঝল নাদিয়া ইচ্ছে করেই তার সাথে দুষ্টুমি করছিল। রাস্তার দু ধারে সবুজ ফসলের মাঠ। খানিক দূরেই নদী দেখা যাচ্ছে। এই নদীর কোনো কুলকিনারা আছে বলে মনে হচ্ছে না। বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। এমন জায়গায় আগে কখনো বৃষ্টি দেখেনি নাদিয়া। সে মুগ্ধ গলায় বলল, ‘আমাদের এখানে কতক্ষণ আটকে থাকতে হবে?’

    শফিক গাড়ি থেকে নেমে খবর নিয়ে এলো। বলল, ‘সঠিক কোনো টাইম নেই। ঢেউ কমলেই ফেরি ছাড়বে।’

    ‘তার মানেতো অনেক সময়।’

    ‘হুম। সামনে গাড়ির লম্বা সারি জমে গেছে।’

    ‘তাহলে এক কাজ করলে কেমন হয়?

    ‘কী কাজ?’

    ‘আমি যদি ওই মাঠের ওই পাশটায়, নদীর কাছে গিয়ে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজি, তাহলে কোনো অসুবিধা আছে?’

    শফিকের খুব বলতে ইচ্ছে করছিল, অসুবিধা আছে। খুব অসুবিধা আছে। আশপাশের এই সব মানুষ নাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এটা তার কিছুতেই ভালো লাগবে না। কিন্তু শফিক সে কথা বলতে পারল না। সে বিড়বিড় করে বলল, ‘কোনো অসুবিধা নেই।’

    নাদিয়া অবশ্য গেল না। সে চুপচাপ বাসের ঝাপসা হয়ে আসা জানালায় বৃষ্টি দেখতে থাকল। একটানা বৃষ্টি হচ্ছে। ভেসে যাচ্ছে মাঠ, ঘাট, নদী, পথ। সে সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। তার মাথা হেলে পড়েছে শফিকের কাঁধে। তার গাল ছুঁয়ে যাচ্ছে শফিকের গলা। তার এলোমেলো চুল ছড়িয়ে আছে শফিকের মুখে। সেই চুল শফিকের বুকের ভেতর ছড়িয়ে দিতে থাকল গন্ধরাজ কিংবা দোলনচাঁপার সুবাস। সেই সুবাসে শফিকের হঠাৎ কান্না পেতে থাকল। সে আচমকাই আবিষ্কার করল, তার গাল ভিজে যাচ্ছে জলে। কী আশ্চর্য, এই বাসভর্তি লোক এখন এই দৃশ্য দেখলে তাকে কী ভাববে?

    সে জানালার দিকে তাকিয়ে বাইরের বৃষ্টি দেখার চেষ্টা করতে লাগল। কিন্তু পারল না। তার চোখের সামনে দৃশ্যমান সকল কিছুই কেমন ঝাপসা হয়ে আসছে। শফিক বুঝতে পারছে না, তার দৃষ্টি হঠাৎই এমন ঝাপসা হয়ে আসছে কেন? একি তার চোখ বেয়ে নেমে আসা অবিশ্রান্ত অশ্রু ফোটার কারণে? নাকি বাসের জানালার কাচে জমা অবিশ্রান্ত বৃষ্টি ফোটার কারণে!

    বুকের ভেতর গন্ধরাজ কিংবা দোলনচাঁপার সুবাস শুষে নিতে নিতে সে এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে লাগল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }