Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৫০

    ৫০

    মুনিয়ার সামনে বসে আছেন আতাহার মিয়া। তার মুখ থমথমে। মুনিয়া বলল, ‘কোনো সমস্যা ওসি সাহেব?’

    আতাহার মিয়া হাসার চেষ্টা করলেন, ‘নাহ। কী খবর আপনার বলুন?’

    ‘এইতো। দুঃস্বপ্নের মতো সময় কাটাচ্ছি। আপনিতো জানেন সবই।’

    ‘হুম।’ বলে দীর্ঘক্ষণ চুপ করে রইলেন আতাহার মিয়া। তারপর বললেন, ‘এই সময়ে কোনোভাবেই আপনাকে বিরক্ত করা ঠিক হচ্ছে না। তারপরও বুঝতেই পারছেন। এটা আমাদের ডিউটি।’

    ‘জি। আসলে কোনোকিছুর জন্যইতো পৃথিবী থেমে থাকে না। শো মাস্ট গো অন। বলুন আপনি।’

    ‘আকবর আলীর সাথে ঠিক কি ধরনের ঝামেলা ছিল রফিকুল আলমের?’

    ‘আমিতো আপনাকে আগেই বলেছি, এসব বিষয়ে আমার খুব একটা কিছু জানা নেই। উনারা স্কুলের পরিচালনা পরিষদের সদস্য। আমি সামান্য এমপ্লয়ী। সো খুব ফর্মাল কথাবার্তা ছাড়াতো আমাদের তেমন কিছু জানার সুযোগ নেই।’

    আতাহার মিয়া খানিক চুপ করে থেকে হঠাৎ বললেন, ‘কিন্তু শোনা যায় পরিচালনা পরিষদের কারো কারো সাথে আপনার ইনফর্মাল যোগাযোগও ছিল?’

    ‘মানে!’ চমকে ওঠা গলায় বলল মুনিয়া।

    মানে রফিকুল আলমের সাথে আপনার একটা ঘনিষ্ঠতার কথা বিভিন্ন সময়ে আমরা শুনেছি। তা সেটা হতেই পারে। একজায়গায় কাজ করলে সবার সাথেতো সবার সমান যোগাযোগ বা সম্পর্ক থাকবে না। সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে, সেই বিষয়টা আপনি কেন কখনোই স্বীকার করতে চান না?

    মুনিয়া নিজেকে যতটা সম্ভব সামলে নিলো। তারপর বলল, ‘দেখুন, আপনি কী শুনেছেন আমি জানি না। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো বিষয় ছিল না যে সেটা কাউকে আলাদা করে বলতে হবে।’

    ‘সেই অনুল্লেখযোগ্য এবং অগুরুত্বপূর্ণ বিষয়টাই যদি আপনি আমাকে বলতেন?’

    মুনিয়া সামান্য কেশে গলার শ্লেষ্মা পরিষ্কার করল। তারপর বলল,

    ‘আমি এখানে আসার আগে অন্য একটি স্কুলে ছিলাম। সেখানে একটা প্রোগ্রামে উনি চিফ গেস্ট ছিলেন। তখনই ওনার সাথে আমার পরিচয়। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটা স্পিস ছিল। উনি সেই স্পিস শুনে খুবই মুগ্ধ হলেন। পরে কারও কাছ থেকে আমার ফোন নম্বরও নিলেন।’

    ‘তারপর?’

    ‘তারপর একদিন আমাকে ফোন করে বললেন উনি এই টুমরো’স গ্লোরি স্কুলের গভর্নিং বড়িতে আছেন। সেদিনের প্রোগ্রামের পরই আমার সম্পর্কে ওনার আগ্রহ তৈরি হয়। ফলে খোঁজখবরও নিয়েছিলেন তিনি। ওনার মনে হয়েছে আমি এখানে এলে এই স্কুলের জন্য সেটি ভালো হবে। ইনফ্যাক্ট এই স্কুলে তখন নতুন শিক্ষক নিয়োগ চলছিল।।

    ‘আচ্ছা।’

    ‘তো অফারটা আমার জন্য খুবই লোভনীয় ছিল। কারণ আমার আগের স্কুলের তুলনায় এই স্কুলটা বাসা থেকে অনেক কাছে। তা ছাড়া এটি অনেক রিনাউনড একটি স্কুল। সো খুব স্বাভাবিকভাবেই ওনার অফারটা গ্রহণ না করার কোনো কারণ ছিল না। আমি জয়েন করে ফেললাম।’

    ‘অন্যদের কোনো মতামত দরকার হয়নি? বা কোনো ভাইভা বা অন্যকিছু?’

    ‘সবকিছুই দরকার হয়েছে। উনি একাতো আর আমাকে এখানে রিক্রুট করার ক্ষমতা রাখেন না তাই না?’

    ‘তো তখন সবাই রাজি ছিলেন?’

    ‘রাজি না থাকারতো কোনো কারণ নেই। আমিতো প্রচলিত সিস্টেমের মধ্যে দিয়ে, পরীক্ষা দিয়েই এসেছি। এমনতো নয় যে কোনো কিছু ছাড়াই আমাকে সরাসরি এখানে এনে বসিয়ে দেয়া হয়েছে।’

    ‘তাহলে আপনার রিক্রুটমেন্টের বিষয়ে রফিকুল আলমকে জড়িয়ে এত ফিসফাস কেন?’

    ‘কী জানি! হয়তো সবার কাছে উনি আগ বাড়িয়ে আমার নাম প্রপোজ করেছেন বলে।’

    ‘আপনার কি মনে হয়, যতটা সহজে আপনি এখানে চাকরি পেয়েছেন, অন্য সবাই-ই তত সহজে পায়? এখানে চাকরি পেতে অনেক বড় বড় লবিং লাগে বলেও আমরা শুনেছি। ডোনেশনের কথাও কম-বেশি সবারই জানা। আপনি কীভাবে সেসব কিছু ছাড়াই এখানে এলেন আর জব পেয়ে গেলেন? নাকি রফিকুল আলমই আপনার লবিং ছিলেন?’

    ‘আই ডোন্ট নো। উনার সাথে এসব বিষয়ে আমার কখনো কোনো কথা হয়নি।’

    ‘হুম।’ খানিক গম্ভীর হয়ে গেলেন আতাহার মিয়া। তারপর বললেন, ‘ওয়েল, ধরে নিলাম আপনি স্বাভাবিক প্রক্রিয়াতেই চাকরিটা পেয়েছেন। কিন্তু চাকরি পাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই আপনি কী করে অনেক সিনিয়র শিক্ষককে টপকে দুম করে প্রধান শিক্ষক হয়ে গেলেন? এটাকেও কি আপনি স্বাভাবিক প্রক্রিয়ার অংশই বলবেন?’

    এই কথায় যেন খানিক থমকে গেল মুনিয়া। তারপর বলল, ‘এটার আমি কি ব্যাখ্যা দেব জানি না। কারণ আমার ব্যাখ্যা এখানে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। কিন্তু স্কুল অথোরিটির আমার ওপর এই দায়িত্বটা অর্পণ করার পেছনে নিশ্চয় লজিক্যাল কারণ ছিল।’

    ‘সেই কারণটা কী?’

    ‘সেটা স্কুল অথোরিটিই ভালো বলতে পারবেন।’

    ‘কিন্তু অনেকেই বলছেন এর পেছনে মূল ভূমিকা রেখেছেন রফিকুল আলম। তখন রাজনীতিতে ওনার প্রভাবটাও ছিল অন্যদের চেয়ে বেশি। যা পরবর্তীতে নানা কারণে কমে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কী এমন কারণ যে কারণে রফিকুল আলম বারবার আপনার জন্য বিশেষ ব্যবস্থা করেছেন?’

    মুনিয়া শান্ত গলায় বলল, ‘এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার কাছে কখনোই অস্বাভাবিক কিছু মনে হয়নি।’

    ‘কিন্তু অন্য অনেকের কাছেই বিষয়টা অস্বাভাবিক।’

    ‘আমি এটার উত্তর দিতে পারব না, সরি। আসলে আমার কাছে এর উত্তর নেই।’

    আতাহার মিয়া সাথে সাথেই আর কোনো কথা বললেন না। তবে মৃদু হাসলেন। তারপর বললেন, ‘তবে এবার আপনাকে আমি একটা প্রশ্ন করব, আমার বিশ্বাস সেই প্রশ্নের উত্তর আপনার কাছে আছে।’

    মুনিয়া চোখ তুলে তাকাল। আতাহার মিয়া ধীরে ধীরে আলাদা উচ্চারণে স্পষ্ট করে মুখস্থ একটা ফোন নম্বর বললেন। তারপর মুনিয়ার চোখের দিকে স্থির তাকিয়ে জিজ্ঞেস করলেন, ‘এই ফোন নম্বরটা আপনি চেনেন?’

    মুনিয়া খানিক ভেবে ডানে-বায়ে মাথা নাড়াল, ‘মনে পড়ছে না। সব নম্বর আমার পক্ষে মুখস্থ রাখা সম্ভব নয়।’

    আতাহার মিয়া একইভাবে বললেন, ‘আপনার মনে পড়ছে না, অথচ এমন একটা ফোন নম্বর আপনি আপনার ফোন থেকে ব্লক করে রেখেছেন। বিষয়টা অদ্ভুত না?’

    মুনিয়া এই প্রথম যেন বিচলিত হলো। তার চোখের পাতা সামান্য কাঁপল। আতাহার মিয়া বললেন, ‘রফিকুল আলমের কাছে এই গোপন ফোনটা পাওয়া গেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই নম্বর থেকে কেবল আপনার নম্বরে কোনো ফোন ঢুকছে না। আর সকল নম্বরে ফোন ঢুকছে।’

    মুনিয়া ভ্যাবাচ্যাকা খাওয়া গলায় বলল, ‘আমি ঠিক জানি না, অনেক আননোন নম্বর থেকে হয়তো অকারণে ডিস্টার্ব করা হয়। তখন সেগুলো ব্লক করে থাকতে পারি।

    ‘রফিকুল আলম কেন তার কোনো গোপন ফোন থেকে আপনাকে ডিস্টার্ব করবেন? আপনাদের মধ্যে কি এমন কোনো বিশেষ সম্পর্ক বা শত্রুতা ছিল যে রফিক সাহেব তার আননোন নম্বর থেকে আপনাকে ডিস্টার্ব করবেন?’

    মুনিয়া যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করেই বলল, ‘সরি, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আই ক্যান্ট হেল্প ইউ।’

    আতাহার মিয়া মৃদু হাসলেন, ‘অফকোর্স ইউ ক্যান হেল্প মি। শুধু রফিকুল আলমের এই গোপন নম্বরটিই নয়, তিনি সবসময় যেই নম্বরটি ব্যবহার করতেন সেই নম্বরটিও আপনার ফোন থেকে ব্লক করা। সচরাচর যে নম্বরটি ব্যবহার করতেন সেটি থেকেও এবং এই গোপন নম্বরটি থেকেও। আমি গতকালই বিষয়টা পরীক্ষা করে দেখেছি। তার দুটো নম্বরই আপনার ফোন থেকে ব্লক করা। বিষয়টা আশ্চর্যজনক না ম্যাডাম?’

    মুনিয়া আঁতিপাতি করেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আতাহার মিয়া বললেন, ‘আপনার সাথে কী এমন সম্পর্ক ছিল রফিকুল আলমের যে তিনি আপনার জন্য এতকিছু করলেন, সবার বিরুদ্ধে গিয়ে আপনাকে এই স্কুলের চাকরি দিলেন, হেডমিস্ট্রেস বানালেন, অথচ তারপর সেই আপনিই তার সব ফোন নম্বর আপনার ফোনে ব্লক করে রাখলেন?’

    মুনিয়া বিচলিত ভঙ্গিতে বলল, ‘মেয়েদের নানা পার্সোনাল ইস্যুজ থাকে। আশা করি এটা আপনি বুঝবেন।’

    ‘নিশ্চয়ই। কিন্তু আপনিও নিশ্চয়ই এটা বুঝবেন যে বিষয়গুলো এই মুহূর্তে আমার জানা খুব দরকার! হয়তো সেটা আপনার জন্যও ভালো। আপনি যে খাদের একদম কিনারায় দাঁড়িয়ে আছেন, আশা করি সেটি আপনি বুঝতে পারছেন।’

    মুনিয়া কথা বলল না। দীর্ঘসময় চুপ করে রইলো। তারপর বলল, ‘উনি আমাকে অন্যভাবে পছন্দ করতেন। স্কুলে আসার আগে সেটা আমি সেভাবে বুঝিনি। তখন ভেবেছিলাম হয়তো ভালো শিক্ষক হিসেবেই উনি আমাকে এখানে চাইতেন। কিন্তু এখানে জয়েন করার পর বিষয়টা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। প্রথম দিকে আমি তাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বুঝতে চাইতেন না। শেষের দিকে খুব উত্ত্যক্ত করতেন। তখন আমি ফোনে ওনার নম্বর ব্লক করে দিয়েছিলাম।

    ‘এটা কতদিন আগের ঘটনা?’

    ‘কোনটি?’

    ‘ফোনে নম্বর ব্লক করে দেয়ার ঘটনা?’

    ‘বছরখানেক বা তার চেয়ে কিছু বেশি।’

    ‘ওহ। এ কারণেই ওনার দুটো ফোনের কোনোটির কল লিস্ট বা কল রেকর্ডে গত বছরখানেকের মধ্যে আপনার নম্বর আমাদের চোখে পড়েনি। আচ্ছা, কিন্তু বিষয়টা আপনি স্কুল অথোরিটিকে কেন জানাননি?’

    ‘ভয় পাচ্ছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক ছিলেন।’

    ‘কিন্তু স্রেফ ফোন নম্বর ব্লক করে দিলেই কি এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ ছিল? উনি আপনাকে অন্য নম্বর থেকে ফোন করতে পারতেন। ফোনের বাইরে আপনাকে বিরক্ত করতে পারতেন। পারতেন না?’

    ‘উনি অন্য অনেক নম্বর থেকেই চেষ্টা করতেন। কিন্তু আমি অপরিচিত নম্বর থেকে আসা ফোন ধরা বন্ধ করে দিলাম। আর স্কুলে যেহেতু তখন অন্যান্য পলিটিক্যাল ইস্যুজ, ওনাদের নিজেদের মধ্যে নানা ঝামেলা শুরু হলো, তখন খুব স্বাভাবিকভাবেই উনি অন্তত স্কুলে আমার সাথে কিছু করার সাহস পেতেন না।’

    ‘হুম। কিন্তু একটা বিষয়। আপনি স্কুলে আসার কিছুদিন পরই যখন টের পেলেন যে উনি নানাভাবে এটা বোঝাতে চাইছেন যে আপনাকে উনি পছন্দ করেন, তারপরও আপনি ওনার ফেভার নিয়ে হেডমিস্ট্রেস হলেন, বিষয়টা কেমন না? নাকি ওনার সাথে আপনার একটা সম্পর্কই ছিল। কিন্তু পরবর্তীতে অন্য কোনো বিশেষ কারণে সেই সম্পর্কটা আপনি আর কন্টিন্যু করতে চাননি?’

    মুনিয়া এই প্রশ্নের জবাব দিল না। সে দু হাতে মাথা চেপে ধরে বলল, ‘আপনি কিছু মনে না করলে আমি অন্য একদিন আপনার সাথে কথা বলি? আমার শরীরটা খারাপ লাগছে।

    আতাহার মিয়া সচকিত হয়ে বললেন, ‘নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু শেষ একটা প্রশ্ন ম্যাডাম।‘

    ‘জি?’ মুনিয়া দু হাতে মাথা চেপে ধরেই চোখ তুলে তাকাল।

    ‘আপনি কি রাফি নামের কাউকে চেনেন?

    ‘কেন!’ ঝট করে সোজা হয়ে গেল মুনিয়া।

    আতাহার মিয়া শান্ত কণ্ঠে বললেন, ‘রফিকুল আলমের এই গোপন ফোন থেকে একটি মাত্র নম্বরে নিয়মিত ফোন করা হতো। মজার ব্যাপার হচ্ছে সেই অন্য নম্বরটিও রফিকুল আলমের নিজেরই কেনা। বিষয়টা অদ্ভুত না? তিনি কেন দুটো সিম কিনে একটি থেকে অন্যটিতে কথা বলবেন? তার মানে নিজে কিনলেও একটি সিম অন্য কাউকে দিয়েছিলেন তিনি, তাইনা?’

    মুনিয়া কথা বললো না। আতাহার মিয়া বললেন, ‘আরও অদ্ভুত ব্যাপার হলো, রফিকুল আলম নিজের কেনা দুটো সিম থেকে একটি সিম যাকে দিয়েছিলেন, সেই মানুষটি সেই সিম থেকে রফিকুল আলম ছাড়াও অন্য একজনের সাথে দুয়েকবার কথা বলেছিলেন। সেই অন্য একজনটা হচ্ছে রাফি। আমরা তার নম্বরের মাধ্যমে তাকেও ট্র্যাক করতে পেরেছি। এবং পুলিশের দুজন সোর্সের একজন বলছে, এই রাফিকে মাঝেমধ্যেই রাতের বেলায় আপনার বাড়ির আশেপাশে দেখা গেছে।

    মুনিয়া কী বলবে জানে না। এয়ারকন্ডিশনড রুমেও সে দরদর করে ঘামছে। আতাহার মিয়া বললেন, ‘আমার ধারণা রফিকুল আলমের সাথে আপনার দীর্ঘদিন ধরে বিশেষ কোনো সম্পর্ক ছিল। এবং ওই সময়ে আপনারা নিজেদের মধ্যে লম্বা সময় ধরে ফোনে কথা বলতেন। কিন্তু যেহেতু আপনারা দুজনই ম্যারেড, ফলে আপনাদের মূল ফোন নম্বর থেকে অত দীর্ঘসময় কথা বলাটা ছিল ঝুঁকিপূর্ণ। আর এ কারণেই গোপনীয়তা রক্ষার্থে আপনারা দুজনই আলাদা ফোন ইউজ করা শুরু করলেন। রফিক সাহেব তখন দুটো সিম কিনে একটি আপনাকে দিলেন, আর অন্যটি তিনি নিজে রাখলেন। অবশ্য সিম দুটো তিনি কিনিয়েছিলেন তার অফিসের তৎকালীন পিওন মধু মিয়াকে দিয়ে। তাই না?’

    মুনিয়া কোনো কথা বলল না। আতাহার মিয়া বললেন, ‘তবে পরবর্তীতে কোনো কারণে রফিকুল আলমের সাথে আপনার সমস্যা হয়, আর আপনি সিমটি ব্যবহার বন্ধ করে দেন। শুধু যে বন্ধ করে দেন তা-ই না, আপনি আপনার ফোন থেকে রফিকুল আলমের সব নম্বর ব্লক করে দেন। আমার অনুমান কি ঠিক?’

    মুনিয়া জবাব দিল না। তবে সেই মুহূর্তে তার মনে হলো, রফিকুল আলম তাকে যেই গোপন ফোন নম্বরটি দিয়েছিলেন তার সাথে কথা বলার জন্য, সেই নম্বরটি থেকে প্রথম দিকে হয়তো ভুলক্রমেই দুয়েকবার সে রাফিকে ফোন করেছিল! হঠাৎই মুনিয়ার শিরদাঁড়া বেয়ে ভয়ের এক তীব্র শিতল স্রোত নেমে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }