Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৪৯

    ৪৯

    আতাহার মিয়া জেলখানায় এসেছেন ফজলে নূরের সাথে দেখা করতে। ফজলে নূর এ কদিনেই যথেষ্ট ভেঙে পড়েছেন। আতাহার মিয়া বললেন, ‘আপনাকে এখনো কৌশলগত কারণে আটকে রাখা হয়েছে। আপনার বিরুদ্ধে কোনো চার্জশিট দেয়া হয়নি। তারমানে বুঝতেই পারছেন, বল এখনো আপনার কোর্টেই আছে। এখন ফলাফল নির্ভর করছে, আপনি কীভাবে খেলবেন তার ওপর।’

    ‘আমার আর খেলাখেলির কী আছে! ডিসিশনতো যা নেয়ার হয়েই গেছে।’

    ‘ডিসিশন হয়ে গেলে এতদিনেও চার্জশিট দেয়া হলো না কেন?’

    ফজলে নূর কথা বললেন না। আতাহার মিয়া বললেন, ‘রফিকুল আলমের পরিবারের এখনো দৃঢ় বিশ্বাস, এই খুনের ঘটনায় আপনি জড়িত না। জড়িত অন্য কেউ।’

    কিন্তু তাতেও কি কিছু বদলাবে? আপনারাতো আমাকে খুনি ধরেই নিছেন। আপনিই বলেন, আমি কি বোকা যে এমন একটা কাজ আমি করব?’

    আতাহার মিয়া জবাব দিলেন না। ফজলে নূর বললেন, ‘অন্য কেউটা কে বুঝতে পারছেন নিশ্চয়ই।’

    ‘পারছি আবার পারছিও না।’

    ‘মানে?’

    ‘মানে জান্নাত ইঙ্গিত করছেন আকবর আলী। কিন্তু আমরাতো আর ইঙ্গিতের ওপর কিছু করতে পারি না। আমাদেরতো স্ট্রং এভিডেন্স থাকতে হবে তাই না? আকবর আলীর ক্ষেত্রে সে ধরনের কিছুই নেই। যা থাকার আপনার বিপক্ষেই আছে।’

    ফজলে নূর ম্লান হাসলেন, ‘রফিকুল আলমের সাথে আমার সম্পর্ক খারাপ ছিল, কিন্তু তার মানেইতো এই নয় যে…। তা ছাড়া ওনার স্ত্রীওতো দাবী করছেন…।’

    ‘নতুন সমস্যাতো এখানেই।’

    ‘কী সমস্যা?’

    ‘আপনার সাথে ওনার স্ত্রীর কী সম্পর্ক?’

    ‘আমার সাথে ওনার স্ত্রীর সম্পর্ক মানে?’

    ‘আপনাদের দুজনের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ আছে। স্বামীর সরাসরি শত্রুর সাথে স্ত্রীর কী সম্পর্ক?’

    ফজলে নূর হাল ছেড়ে দেয়ার ভঙ্গিতে বললেন, ‘আমি বললে আপনি বিশ্বাস করবেন? সেটা বরং ওনাকেই জিজ্ঞেস করুন।’

    ‘বলুন আপনি।’

    ‘উনি আমার স্ত্রীর খুব কাছের বান্ধবী। যেহেতু ওনার স্বামীকে উনি কোনোভাবেই বোঝাতে পারতেন না, আর আমার সাথে তার সম্পর্কটা দিনকে দিন আরো খারাপ হচ্ছিল, সেহেতু আমার স্ত্রীর সূত্র ধরেই উনি আমাকে ফোন করতেন, যেন আমি বিষয়টা বুঝি।’

    আতাহার মিয়া হাসলেন, ‘গালগল্প হয়ে গেল না? মানে বানানো গল্পওতো এত কাঁচা হয় না, হা হা হা।’

    ফজলে নূর বললেন, ‘জানতাম আপনি বিশ্বাস করবেন না। আপনি এক কাজ করুন, স্কুলের হেড মিস্ট্রেস মুনিয়া ম্যাডামের সাথে কথা বলুন। তাহলে ভেতরের অনেক বিষয়ে আপনি আরো স্বচ্ছ ধারণা পাবেন।’

    ‘ওনার সাথেও আমার অনেকবার কথা হয়েছে। কিন্তু উনি অনেক সাবধানী মানুষ, কোনো বিষয়েই মুখ খুলতে চান না।’

    ‘কিন্তু একমাত্র উনিই আপনাকে ভেতরকার অনেক সঠিক খবর দিতে পারবেন। যেহেতু আমিও সন্দেহভাজন, আকবর আলীও একভাবে সন্দেহভাজন। সুতরাং আমাদের তথ্য নির্ভরযোগ্য না হওয়াই স্বাভাবিক। বাট উনি অনেক কিছু জানেন। তা ছাড়া রফিকুল আলমের সাথে এককালে উনার খুব ভালো সম্পর্ক ছিল।’

    ‘তাই? তাহলে পরে আর ছিল না কেন?’

    ‘স্কুলের নানা বিষয়ে বোঝেনইতো। তা ছাড়া স্কুলের অনেক সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে একমাত্র রফিকুল আলমের কারণেই উনি চট করে হেড মিস্ট্রেস হয়ে গিয়েছিলেন। এই নিয়ে পরবর্তিতে নানান কথা। বুঝতেই পারছেন, যা হয় আরকী! এগুলো নিয়ে নানান সমস্যাও তৈরি হয়েছিল। আশপাশে অনেক ফিসফিসানিও ছিল।’

    আতাহার মিয়া চিন্তিত মুখে বের হলেন। তিনি গাড়িতে উঠেই মুনিয়াকে ফোন করার কথা ভাবলেন। যত দ্রুত সম্ভব মুনিয়ার কাছ থেকে কথা বলার সময় নিতে হবে। কিন্তু ফোন করতে গিয়ে দেখেন তার ফোনে চার্জ নেই। ফোন বন্ধ হয়ে আছে। অথচ মুনিয়ার সাথে কথা বলার জন্য তার যেন আর তর সইছিল না। রফিকুল আলমের ফোনটা আতাহার মিয়ার কাছেই ছিল। কিছু গুরুত্বপূর্ণ কারিগরি কারণে ফোনটা একটিভও করা হয়েছে। কী মনে করে আতাহার মিয়া তার মানিব্যাগ থেকে মুনিয়ার ভিজিটিং কার্ড বের করলেন। তারপর সেখান থেকে মুনিয়ার ফোন নম্বরটা টুকে নিলেন রফিকুল আলমের নতুন ফোনটায়। তারপর বার কয়েক ডায়াল করলেন মুনিয়ার নম্বরে। কিন্তু মুনিয়ার নম্বরে ফোন ঢুকল না।

    .

    রাফি বসে আছে সাইকিয়াট্রিস্ট ড. আব্দুল বাতেনের সামনে। বাতেন হাসি হাসি মুখে বললেন, ‘একটা কথা বলি?’

    ‘জি স্যার।’

    অনেকদিনতো হয়ে গেল, তাই না?’

    ‘জি স্যার।’

    ‘এখনতো আমার কিছু বলা উচিত।’

    ‘জি স্যার।’

    ‘আপনি কিন্তু এতদিনে আমাকে একটুও সহযোগিতা করেন নি।’

    ‘মানে স্যার?’

    ‘মানে, আমি আপনার কাছে যা যা জানতে চেয়েছি, আপনি তার কিছুরই ঠিকঠাক উত্তর দেননি। এখন ডাক্তারের কাছে এসে যদি আপনি আপনার সমস্যা লুকান, তাহলে হবে?’

    রাফি কথা বলল না। সে মাথা নিচু করে চুপচাপ বসে রইলো। বাতেন বললেন, ‘ওয়েল। আপনাকে কিছু বলতে হবে না, আমি বলি আপনি শুনুন। যদি আমি ভুল কিছু বলে থাকি, আপনি আমাকে শুধরে দেবেন, অলরাইট?’

    রাফি মাথা নাড়ল

    ‘আপনি খুব বড় কোনো একটা ঘটনার সাথে জড়িয়ে পড়েছেন, রাইট?’

    রাফি জবাব দিল না। তবে না-বোধক কিছুও বলল না সে। বাতেন বললেন, ‘এবং ঘটনাটা ভয়ংকর। মানে ওই ধরনের কাজে আপনি অভ্যস্ত না। কিন্তু ঘটনাটা ঘটে যাবার পর আপনি নানাভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি সেটার জন্য দোষী না।’

    একটু থেমে ড. বাতেন আবার বললেন, ‘প্রথম দিকে কিছুদিন হয়তো আপনি সেটি পেরেছিলেন। কিন্তু তারপর ধীরে ধীরে বিষয়টা আপনার মাথায় ঘুরে ফিরে আসতে থাকল আর আপনি সর্বোচ্চ চেষ্টা করতে থাকলেন বিষয়টা অগ্রাহ্য করতে, যতটা সম্ভব স্বাভাবিক থাকতে, তাইতো?’

    রাফি চুপ। ড. বাতেন বললেন, ‘কিন্তু ঘটনাটা জোর করে ভুলে থাকার চেষ্টা, জোর করে স্বাভাবিক থাকার চেষ্টাটাই একটা সময় আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা তৈরি করতে লাগল। রাইট?’

    রাফি মাথা নিচু করে বসে রইলো। ড. বাতেনের কোনো প্রশ্নেরই জবাব দিল না সে। বাতেন বললেন, ‘কিছুদিন পর আপনি টানা ওই রিলেটেড দুঃস্বপ্ন দেখতে শুরু করলেন। এমনকি দুঃস্বপ্নের ভয়ে আপনি ঘুমাতেও পারলেন না। আর এই সময়ে আপনি হাই ডোজের ঘুমের ওষুধ খেতে শুরু করলেন। বা এলকোহল টাইপ কিছু। কিন্তু ধীরে ধীরে সেগুলোও প্রপারলি কাজ করা বন্ধ করে দিল। কারণ ঘটনাটা এতটাই তীব্র ছিল যে আপনি কোনোভাবেই সেটিকে মাথা থেকে তাড়াতে পারলেন না। অথচ বাইরে আপনাকে দিনের পর দিন সম্পূর্ণ স্বাভাবিক মানুষের মতো আচরণ করে যেতে হলো। তাইতো?’

    ড. বাতেন থামার পরও দীর্ঘ সময় চুপ করে রইলো রাফি। বাতেন বললেন, ‘আপনাকে কথা বলতে হবে রাফি। কথা না বললে আপনার সমস্যার সমাধান আমি কী করে করব? আমার ধারণা কি ঠিক?

    রাফি এবারও কথা বলল না। তবে ওপর নিচ মাথা নাড়ল। ড. বাতেন বললেন, ‘এখন সবচেয়ে প্রথম কাজ হচ্ছে ঘটনাটা আমাকে খুলে বলা। সেটা যত ভয়ংকরই হোক না কেন। আপনি ঘটনা খুলে না বললে আমি কিন্তু আপনার জন্য কিছুই করতে পারব না। আপনি কি ঘটনাটা আমাকে খুলে বলতে চান?

    রাফি একবার চোখ তুলে ড. বাতেনের চোখের দিকে তাকাল। তার চোখ টকটকে লাল। কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে সে আবার তার চোখ সরিয়ে নিল। তবে কোনো জবাব দিল না সে। ড. বাতেন তার চেয়ার থেকে উঠে এসে রাফির পাশে দাঁড়ালেন। তারপর তার কাঁধে হাত রেখে বললেন, যত খারাপ ঘটনাই হোক না কেন, আপনি আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। ইউ আর মাই প্যাশেন্ট। সো আই উইল নেভার ডিসক্লোজ ইওর সিক্রেট। আমি কখনো কোনো সিচ্যুয়েশনেই আমার ক্লায়েন্টের কোনো গোপনীয়তাই প্রকাশ করি না। ইট উইল অলয়েজ বি সিক্রেট। ডোন্ট ওরি।

    তিনি গিয়ে তার চেয়ারে বসলেন। তারপর স্পষ্ট গলায় বললেন, ‘এখন সিদ্ধান্ত আপনার।’

    রাফি আরো কিছুক্ষণ চুপচাপ বসে রইলো। ড. বাতেনও। দুজনের কেউই কোনো কথা বলছে না। ঘরে পিনপতন নীরবতা। তবে খানিক পর হঠাৎই যেন দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা কানে বাজতে শুরু করল। ওই শব্দটাই যেন ঘরের এই নীরবতাটাকে আরো গাঢ় করে তুলেছে। রাফি আরো খানিক বসে থেকে আচমকা উঠে দাঁড়াল। তারপর হনহন করে হেঁটে চলে গেল ঘরের বাইরে। ড. বাতেন অবশ্য বিচলিত হলেন না। তিনি খোলা দরজার দিকে তাকিয়ে রইলেন। তার এসিসট্যান্ট সেই দরজায় উঁকি মেরে বলল, ‘নেক্সট প্যাশেন্ট আসতে বলব স্যার?’

    ড. বাতেন মৃদু হেসে বললেন, ‘নাহ। এই যে ছেলেটা বেরিয়ে গেল, ও আবার আসবে। ওর আসা পর্যন্ত একটু অপেক্ষা করো।’

    রাফি অবশ্য এলোও। সে এসে কাউকে কিছু না বলে গটমট করে ড. বাতেনের রুমে ঢুকে পড়ল। তারপর তার টেবিলের সামনে সামান্য ঝুঁকে স্পষ্ট, শান্ত কণ্ঠে বলল, ‘আই কিলড সামওয়ান। আমি একজনকে খুন করেছি।’

    .

    সেদিন রাতেই আতাহার মিয়াকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট থেকে ফোন করে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানো হলো। তথ্যটি হলো রফিকুল আলম তার গোপন ফোন থেকে যে একটিমাত্র নম্বরে কথা বলতেন, সেই নম্বরটির কল লিস্টও উদ্ধার করা হয়েছে। ফোন নম্বরটি থেকে রফিকুল আলম ছাড়াও আরো একটি নম্বরে বছরখানেক আগেই বার দুয়েক ফোন করা হয়েছিল। রহস্যময় ব্যাপার হচ্ছে সেই নম্বরটি রাফির!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }