Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অর্ধবৃত্ত – সাদাত হোসাইন

    সাদাত হোসাইন এক পাতা গল্প480 Mins Read0
    ⤶ ⤷

    অর্ধবৃত্ত – ৩৯

    ৩৯

    বাড়ির সামগ্রিক অবস্থা খুব থমথমে হয়ে উঠেছে। এরই মধ্যে সেলিনা এসে মুনিয়াকে বলল, ‘ভাবি আমি ঠিক করেছি, তোমরা কোনো ব্যবস্থা না করলেও যত দ্রুত সম্ভব আমি বিয়ে করে ফেলব।’

    মুনিয়া বলল, ‘বাবা-মাকে কিছু বলেছো?’

    ‘আমি বলতে পারব না। পারলে তুমি বলো।’

    মুনিয়া সেলিনাকে শান্ত করার চেষ্টা করল। সে বলল, ‘এই অবস্থায় এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। একটু অপেক্ষা করি?’

    সেলিনা বেপরোয়া ভঙ্গিতে বলল, ‘আমার হাতে অত সময় নেই ভাবি। তা

    ছাড়া আহসানের অবস্থাও ভালো না। তার পথে বসার জোগাড়।

    ‘সে তো তাহলে এ বাড়িতেই উঠছে?’

    সেলিনা এই প্রশ্নের জবাব দিল না। নির্বিকার ভঙ্গিতে চলে গেল। মুনিয়ার কেন যেন মনে হলো দুয়েকদিনের মধ্যেই সেলিনা ঘটনা ঘটিয়ে ফেলবে।

    .

    সেলিনা তারপর গেল তার মায়ের কাছে। গিয়ে বলল, ‘তোমার সাথে জরুরি কথা আছে মা।’

    মছিদা বেগম ভয়ে ভয়ে বললেন, ‘কী কথা?’

    সেলিনা ভনিতা না করে সরাসরিই কথাটা বলল, ‘আমি বিয়ে করব মা।’

    কথা শুনে মছিদা বেগম প্রথমে হকচকিয়ে গেলেন। এমন সোজাসাপ্টাভাবে সেলিনা তার বিয়ের কথা বলবে এটা তিনি আশা করেননি। মছিদা বেগম কিছুটা সময় নিয়ে ধাতস্ত হলেন। তারপর সেলিনার কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনে চুপ করে রইলেন। এই মেয়েকে নিয়ে তার তীব্র ভয়। একজীবনে অসংখ্য ভুল সে করেছে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেয়ার কোনো লক্ষণ তার মধ্যে নেই। অনেক ভাবনা-চিন্তা করে অবশেষে মছিদা বেগম নিজেই এলেন মুনিয়ার সাথে কথা বলতে। তিনি প্রায় ফিসফিস করে বললেন, ‘ঘটনা কী বলোতো বউ?’

    ‘কোন ঘটনা?’

    ‘শেলী এইগুলা কী বলতেছে?’

    ‘কী মা?’ যেন কিছুই জানে না, এমন ভঙ্গিতে বলল মুনিয়া।

    ‘ওই যে আহসান না যেন কী এক ছেলে, তার বিষয়ে।’

    ‘জি মা?’ মুনিয়া প্রশ্নবোধক চোখে তাকাল। মছিদা বেগম সামান্য ভেবে বললেন, তুমি একটু দেখোতো মা ঘটনাটা কী? সে এখন বলতেছে এই ছেলেরে নাকি তার পছন্দ হয়েছে। ছেলে নাকি দেখতে শুনতে ভালো। সবচেয়ে বড় কথা আনম্যারেড। এইটা নিয়ে সে খুব খুশি। কিন্তু তুমিই বলো মা, এত ভালো ছেলে হলে সে ডিভোর্সি মেয়ে কেন বিয়ে করবে? দেশে কী মেয়ের আকাল পড়ছে? ঘটনা নিশ্চয়ই কিছু আছে।’

    মুনিয়া হাসল, ‘তা হবে কেন মা? ডিভোর্সি হলে তাকে আনম্যারেড ছেলে বিয়ে করতে পারবে না, এটা কেমন কথা? যার যাকে ভালো লাগবে, সে তাকেই বিয়ে করতে পারে। যদি দুই পক্ষেরই কোনো সমস্যা না থাকে। ‘

    ‘কিন্তু মা কথায় আছে না, চুন খাইয়া মুখ পুড়লে, দই দেখলেও ভয় লাগে। আমার এখন হইছে ওই অবস্থা। মেয়ের জীবনে একবার এত বড় এক স্পট পড়ল, এখন সামনে কী হয় না হয় আল্লাহই জানে! বোঝোইতো মা, খুব ভেবে বুঝে কাজ করতে হবে।’

    মুনিয়া কোনো কথা বলল না। মছিদা বেগম হঠাৎ মুনিয়ার হাত জড়িয়ে ধরে বললেন, ‘আমি আর কয়দিন মা, এই বাড়ির ভালো বলো, মন্দ বলো, সব ওই তোমারই দেখতে হবে। সেলিনাতো তোমার আপন বোনের মতোই। তুমি যা ভালো মনে করো করো। ও যেহেতু এত করে বলতেছে। আর আমারওতো ওরে নিয়া সবসময় একটা পেরেশানি। তুমি একটু ছেলেটারে দেখো মা।’

    মছিদা বেগম ঘর থেকে বের হওয়ার আগে আবার ফিরে এলেন। তারপর মুনিয়ার হাত ধরে বললেন, ‘মাগো, তুমি আমার নিজের মেয়ের মতোই না শুধু, তুমি আমার নিজের মেয়েই। এইজন্য তোমারে ভালোও যেমন বাসি, তেমনি শাসনও করি। পেছনে অনেক ভালো-মন্দ বলছি, কত কী করছি, এইসব মনে রেখো না। শোনো, একটা কথা সবসময় মনে রাখবা, শাসন করা তারই সাজে সোহাগ করে যে! শাসনও আমি করি, ভালোওতো আমিই পাই, নাকি? এইটা সবসময় মনে রাখবা।’

    তিনি মুনিয়াকে জড়িয়ে ধরলেন। মুনিয়া কিছু বলল না। তবে তার বুকের ভেতর লুকিয়ে রাখা চাপা ক্ষতগুলো যেন আবার জেগে উঠতে চাইল। মছিদা বেগমের এই রূপ তার অচেনা নয়। মুনিয়ার ধারণা, কেবল বিপদে পড়লেই তিনি নমনীয় হয়ে ওঠেন, মন ভোলানো কথা বলেন। কিন্তু বিপদ কেটে গেলে মুহূর্তেই স্বমূর্তি ধারণ করেন। এ কারণে সে আজকাল আর এসব নিয়ে আহ্লাদিত হয় না।

    .

    সেলিনার বিষয়টা নিয়ে সে রাতে জাফরের সাথে কথা বলতে গেল। জাফর অবশ্য বিষয়টি গুরুত্ব দিল না। সে তার চিরাচরিত নির্বিকার ভঙ্গিতে বলল, ‘তুমি যা ভালো মনে করো সেটাই করো।’

    মুনিয়া একটু বিরক্তই হলো, ‘এই সংসারটা আমার না জাফর, তোমার আমার হলেও তোমার আগে।’

    ‘এত হিসেব করে কি সংসার চলে?’

    ‘তুমি হিসেব কষো না?

    ‘আমি আবার কী হিসেব কষলাম?’

    মুনিয়া হাসল, ‘মানুষ নিজের মুখটা কখনো অন্যের আয়নায় দেখতে চায় না, সে সবসময় নিজের আয়নায় অন্যের মুখটা দেখাতে চায়। এই যে আমি রাগ করে ও বাড়িতে চলে গেলাম তুমি একদিন একটা ফোন দেয়ারও প্রয়োজন মনে করোনি?’

    ‘আমিতো তোমাকে আনতে গিয়েছিলাম, যাইনি?’

    ‘কেন আনতে গিয়েছিলে, ভালোবেসে? আমাকে ছাড়া তোমার খুব খারাপ লাগছিল, এই জন্য?’ মুনিয়া ব্যাঙ্গাত্মক হাসল। তারপর বলল, ‘অথচ দেখো আমি কী বোকা, আমি কিন্তু তাই ভেবেছিলাম। আর তোমাকে দেখেই ড্যাংড্যাং করে চলে এলাম।’

    জাফর বুঝতে পারছে, পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে। সে শান্ত কণ্ঠে বলল, ‘আমিতো যেতাম। কিন্তু কাজের চাপে যেতে পারিনি। ওদিকে মা ওই দিন খুব করে বলছিল, রুবেল যেদিন কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে এল, তখন সেলিনার সাথে বাঁধল ঝামেলা। তখন তোমাকে খুব দরকার ছিল।’

    ‘আচ্ছা, একটা কথা বলোতো, প্রয়োজন ছাড়া আমার আর কোনো মূল্য আছে তোমাদের কারো কাছে? তোমরা কেউ কখনো প্রয়োজন ছাড়া একটা ভালো কথাও আমার সাথে বলো? সামান্য ভালো আচরণ করো? এই বাড়ির কেউ? কখনো করো না। তোমার মা, সেই তোমার মা, এখন বিপদে পড়েছে, এখন আমি তার মেয়ে। আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন?’ মুনিয়ার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে এলো। রাফির সেদিনের কথাগুলো সে এখনো কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে না। আসলেই, সবার কাছে সে কেবল প্রয়োজনই।

    প্রবল অভিমান আর উপেক্ষার যন্ত্রণায় বুকটা জমাট পাথরের মতো ভারী হয়ে আছে যেন। সে ভেজা গলায় বলল, ‘আমি একটা অভিশপ্ত মানুষ জাফর। আই এম কার্সড। একটা জঘন্য অপাংক্তেয় মানুষ। না হলে তোমরা সবাই আমাকে এত অপছন্দ করবে কেন? কেন!’ হঠাৎ কেঁদে ফেলল মুনিয়া। জাফর ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করল। কিন্তু মুনিয়া সেই সুযোগ দিল না। সে ঝটকা মেরে জাফরকে সরিয়ে দিল। তারপর বলল, ‘আমার বেঁচে থাকাটা মিনিংলেস, বুঝলে? শুধু শুধু বেঁচে আছি আমি! আমার জায়গায় অন্য যে কোনো মেয়ে হলে কবে সুইসাইড করত! একটা মেয়ে পেটে ধরেছি, সেই মেয়েটার কাছে পর্যন্ত আমার কোনো গুরুত্ব নেই। কোনো ভালোবাসা নেই। আমার মতো মানুষ কেন বেঁচে থাকবে বলোতো!’

    মুনিয়া কাঁদছে। কান্নার দমকে তার শরীর থরথর করে কাঁপছে। কে জানে তার এই কান্না ভেজা, উপেক্ষা আর অভিমানে নিথর হয়ে থাকা বুকের ভেতর কোথাও তখন রাফির মুখটাও ভেসে উঠছে কিনা! তবে সেই সারাটা রাত সে এক অবর্ণনীয় যন্ত্রণায় নির্জীব হয়ে রইলো মুনিয়া। শেষ রাতের দিকে জাফর তাকে ডাকল, ‘মুনিয়া।’

    মুনিয়া জবাব দিল না। জাফর তাকে হাত বাড়িয়ে কাছে টানল, ‘শোনো।’

    মুনিয়া তাও সাড়া দিল না। জাফর এবার নিজেই সরে এলো মুনিয়ার কাছে। তারপর তার কানের কাছে ঠোঁট নিয়ে বলল, ‘পৃথিবীতে সবাই কি একরকম হয় বলো?’

    মুনিয়া চুপ। জাফর বলল, ‘আমি মানুষটাই যেন কেমন, নিজেকে ঠিকঠাক বোঝাতে পারি না। কারো কাছে প্রকাশ করতে পারি না। মনে মনে কতকিছু যে করব বলে ভাবি, কিন্তু তার কিছুই ঠিকঠাক করতে পারি না। অথচ সেই না করতে অথচ মনে মনে ভাবা বিষয়গুলোও তুমি বুঝতে পারো না বলে উল্টো পারা, আমারই কষ্ট হয়।’

    জাফর একটু থামল। মুনিয়া যেমন ছিল, তেমন শুয়েই রইলো। জাফর বলল, ‘এই যে তোমার পাশে রোজ রাতে শুয়ে থাকি, খুব মনে হয়, তোমাকে একটু ডাকি। কিন্তু ডাকাটা আর হয়ে ওঠে না। মনে হয়, তুমিওতো আমাকে ডাকতে পারো। তখন মনে মনেই অভিমান হয়। এতবছরের সম্পর্কেও দূরত্বটা এভাবেই তৈরি হয়।’

    মুনিয়া নিঃসাড় পড়ে আছে। জাফর বলল, ‘এই যে এখন তোমাকে ডাকছি, তারপরও তুমি যে সাড়া দিচ্ছো না, এটা নিয়েও অভিমান হচ্ছে। কী করব আমি বলো? সবাইতো একরকম হয়না, হয়?’

    জাফরের গলার স্বরটাও ভারী, ভেজা, ‘আমি একটু কেমন জানি! আমারও খুব কষ্ট হয় মুনিয়া। কিন্তু সেই কষ্টটা আমি কখনো কাউকে বোঝাতে পারি না।’ শেষ দিকটায় এসে জাফরের গলাটা যেন বুজে এলো।

    মুনিয়া হঠাৎ তার একটা হাত বাড়িয়ে জাফরের হাতখানা ধরল। তবে পাশ ফিরল না। উল্টোদিকে মুখ করেই শুয়ে রইলো। জাফর বলল, ‘আমি না হয় তোমাকে বুঝতে পারি না, তুমিতো আমাকে বুঝতে পারো!

    মুনিয়া চুপ করেই রইলো। তবে এখন সে নিঃশব্দে কাঁদছে। তার শরীরের কম্পন টের পাচ্ছে জাফর। সে হাত বাড়িয়ে মুনিয়ার মুখটা তার দিকে ফেরাল। মুনিয়ার বন্ধ চোখের পাতা গলে নেমে আসা জল শীতল ছোঁয়া দিল জাফরের হাতে। জাফর সেই চোখের জল ছুঁয়ে প্রায় ফিসফিস করে বলল, ‘আমি না হয় বোকা, আমার না হয় বুদ্ধি কম। কিন্তু তুমিতো অনেক বুদ্ধিমতী। এখন তুমিও যদি আমার মতো হয়ে যাও, তাহলে চলে? সবাই যদি একইরকম হয়….

    সে মুনিয়াকে বুকের কাছে টেনে নিয়ে এলো। তারপর চকিতে চুমু খেলো তার ঠোঁটে। তারপর কী ভেবে সাথে সাথেই অপরাধীর মতো আবার দূরে সরে এলো। হয়তো ভাবল, এমন কান্না ক্লান্ত মুনিয়াকে এই মুহূর্তে এভাবে চুমু খাওয়াটা তার ঠিক হয়নি। নিজের বিবেচনাবোধের প্রতি আরো একবার সংশয় তৈরি হলো তার। যেন প্রয়োজনের মুহূর্তে কখনোই নিজের কর্তব্য ঠিক করতে পারে না সে। বরং অতিরিক্ত সতর্ক হতে গিয়ে সবকিছু আরো এলোমেলো করে ফেলে। মুনিয়া কাছ থেকে একটা তীব্র প্রতিক্রিয়ার আতঙ্ক নিয়েই অপেক্ষা করছিল জাফর। এই বুঝি আবারও ক্ষিপ্ত হয়ে উঠবে মুনিয়া।

    মুনিয়া অবশ্য ক্ষেপল না। বরং চমকে দিল জাফরকে। হাত বাড়িয়ে জাফরের চুলের মুঠি ধরে নিজের আরো কাছে টেনে আনল তাকে। তারপর পাগলের মতো চুমো খেতে থাকল সে। যেন তেষ্টাক্লান্ত কোনো পথিক শুষে নিচ্ছে জলের শেষ বিন্দুটুকুও। সেই সাথে শুষে নিচ্ছে জীবন। আর কে না জানে জলের অন্য নামই জীবন! ভেতরে ভেতরে ক্রমশই মরে যেতে থাকা মুনিয়া হয়তো শুষে নিচ্ছিল জীবনও। কিন্তু সেই জীবনটুকু দিতে জাফর কি প্রস্তুত? কিংবা সত্যি সত্যিই মুনিয়া তা নিতে জানে?

    আধো অন্ধকারে দুজন নারী-পুরুষ যখন আবার সুদীর্ঘ বছর পর তাদের অবচেতন অভিমান, উপেক্ষা ও অপেক্ষার দিবস-রজনী কাটিয়ে তাদের শেষ দূরত্বটুকুও ঘুচিয়ে দিল, তখনো এই প্রশ্নের উত্তর রয়ে গেল অজানাই।

    পরের দুটো দিন ভালোই গেল মুনিয়ার। কিন্তু বুকের ভেতর জমে থাকা অস্থিরতার থমথমে মেঘ হাওয়ায় মিলিয়ে গিয়ে আর আলো ঝলমলে রোদে ভেসে যাওয়া হলো না। ওই মেঘ ভিড় করে ভারী করে রাখল মনের আকাশ। সেই আকাশে আরো ঝড় হয়ে এলো পরদিন সন্ধ্যা। কাউকে কিছু না জানিয়ে আহসানকে নিয়ে বাড়িতে উপস্থিত হলো সেলিনা। তার পরনে বিয়ের শাড়ি। আহসান পরে আছে পাঞ্জাবি। তারা কাজি অফিস থেকে বিয়ে করে এসেছে। পাশাপাশি ঘরে রুবেল আর তুলির সাথেই থাকতে শুরু করল তারা। একটি শান্ত, নিস্তব্ধ বাড়িতে শুরু হলো ভয়াবহ অশান্তির ঝড়। সেই ঝড়ে কেঁপে উঠল অন্যরাও।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআলথুসার – মাসরুর আরেফিন
    Next Article সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026
    Our Picks

    কসবি – হরিশংকর জলদাস

    August 11, 2026

    শঙ্খচিল – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026

    সর্বনাশিনী – সায়ন্তনী পূততুন্ড

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }