Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ১০৩

    ১০৩

    ভোরের সূর্য ওঠার আগেই চন্দ্রগুপ্ত দুর্গের বাইরে এসে বসলেন। রাতে চাণক্য বেশির ভাগ লাশ সরিয়ে ফেলার জন্য সৈন্যদের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ পালন করা হয়েছে। তবে রাত জাগার জন্য তাঁকে অনেকটা বিধ্বস্ত দেখা যাচ্ছে। চন্দ্রগুপ্ত বললেন, আচার্য, আপনাকে বিধ্বস্ত দেখাচ্ছে।

    খুবই সমস্যা গেছে গত রাতে, তাই জাগতে হয়েছে।

    কী সমস্যা? আমাকে বলেন নি কেন? আমিও তো জেগেই ছিলাম।

    আমি জানতাম না। আমি রাতের বেলায় আপনার ঘুম ভাঙাতে চাই নি।

    এখন সমস্যার কথা বলুন।

    মহামান্য সম্রাট, বড় একটা দুর্ঘটনা গেছে। পরে চাণক্য আদিবাসী রাজার হত্যাকাণ্ডের কাহিনি পূর্বাপর বয়ান করলেন এবং এমন ভান করলেন যে যেন তিনি মর্মান্তিকভাবে এ ঘটনার জন্য শোক ও দায়গ্রস্ত!

    সবাই ভেবেছিলেন সম্রাট খেপে উঠবেন। তিনি তা করলেন না। ঠান্ডা মাথায় বললেন, চলুন আমি ঘটনাস্থল দেখব

    মহামান্য সম্রাট, আদিবাসী রাজার মৃতদেহ সেখানে নেই।

    কোথায় আছে?

    সব আদিবাসী লাশের সঙ্গে।

    কেন?

    সৈন্যরা বুঝতে পারে নি, রাতের বেলায় ক্লান্ত ও বেসামাল অবস্থায় কাজ করেছে। তাদের পরামর্শ দেওয়ার কেউ ছিল না।

    যাক, রাজার মৃতদেহ নিয়ে আসা হোক। আমি দেখতে চাই।

    চাণক্য একজন আদিবাসীর মৃতদেহ আনিয়ে তাকে রাজার মৃতদেহ বলে সম্রাটের কাছে উপস্থাপন করলেন।

    সম্রাট এ নিয়ে কথা বললেন না। আদিবাসীদের কাছে সম্মানিত, এমন বিজ্ঞ একজন ব্যক্তিকে নিয়ে আসতে বললেন। চাণক্য তাঁর অনুচরদের এ নির্দেশ পালনের জন্য বলতে গেলে সম্রাট বললেন, আচার্য, আপনি ক্লান্ত, সবকিছুতে মাথা খাটাবেন না, আপনি বসুন, আমিই ব্যাপারটা দেখছি।

    সম্রাটের চেষ্টায় কাঙ্ক্ষিত একজন ব্যক্তিকে পাওয়া গেল। তিনি অত্যন্ত নির্ভীক। বললেন, মহামান্য সম্রাট, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন, আর কী করার আছে আপনাদের?

    আপনি শান্ত হোন, আমরা জানতে চাইছি এ রাজ্যে কি নিয়মিত সেনাবাহিনী নেই?

    কেন থাকবে না, সম্রাট? রাজার দুজন দেহরক্ষী আছে। আমরা সোয়া লক্ষ প্রজা এ রাজ্যের অতন্ত্র প্রহরী। সেই বৈদিক যুগ থেকে এভাবে চলছে। রাজা যান, রাজা আসেন। কোনো হাঙ্গামা নেই, বিদ্রোহ নেই, চুরি নেই, ডাকাতি নেই, সবাই সুখে আছি। অন্ধ্রের রাজবংশ আর অমরাবতীর কথা লোকজনের মুখে মুখে। কী অপরাধে রাজা আর এতগুলো লোককে মেরে ফেলা হলো। একজন প্রজার জীবনের বিনিময়ে হলেও অন্ধ্ররাজ্য তিনি (রাজা) আপনার হাতে তুলে দিতেন।

    তাঁর বংশের কেউ কি জীবিত আছেন?

    আমি জানি না, সম্রাট।

    আমরা শুনেছি তিনি প্রজানিপীড়নকারী রাজা ছিলেন। একজন বিদ্রোহী সেনাপতি আমাদের এ সংবাদ দেন।

    তাঁকে প্রজাসাধারণের অনুরোধেই রাজা নির্বাসনে পাঠান। তিনি অনৈতিক কাজে জড়িত হয়ে পড়েছিলেন। তাঁকে সংশোধন করা যাচ্ছিল না।

    তাকে এখানে আনার ব্যবস্থা করুন, আচার্য।

    সে তো উল্টো আক্রমণে প্রাণ হারিয়েছে, আপনাকে আমি তা বলেছি।

    আচ্ছা, আচ্ছা। পরে সম্রাট প্রবীণ লোকটিকে বললেন, আপনার সঙ্গে আমরা প্রয়াত রাজার মুখ দর্শন করব। আসুন দেখি।

    চাণক্য প্রধান সেনাপতির দিকে অর্থপূর্ণভাবে তাকালেন এবং বললেন, মৃতদেহের মুখ দর্শন করে আর কী হবে, সম্রাট?

    প্রবীণ লোকটি করুণ চোখে তাকালেন সম্রাটের দিকে। সম্রাট আদেশ করলেন মৃতদেহের মুখমণ্ডল উন্মুক্ত করে দেখাতে।

    প্রবীণ লোকটি নিজেই মুখমণ্ডল উন্মুক্ত করে সরে এসে বললেন, মহামান্য সম্রাট, এ লাশ আমাদের রাজার নয়।

    চাণক্য প্রায় ক্ষিপ্ত হয়ে বললেন, তুমি তোমাদের রাজাকে চেনো?

    মন্ত্রী মহোদয়, দীর্ঘকাল তাঁর খেয়েছি, পরেছি, তাঁকে চিনব না, এ কেমন কথা?

    আপনার চোখের দৃষ্টি ঠিক নেই।

    সম্রাট বললেন, মহামন্ত্রী, এবার থামুন। আমি ব্যাপারটা দেখছি, বলে তিনি প্রবীণ লোকটিকে

    সঙ্গে নিয়ে বললেন, আমার সঙ্গে চলুন, প্রয়াত রাজার মৃতদেহ খুঁজে বের করতে হবে। যেতে যেতে চন্দ্রগুপ্ত বললেন, রাজার বংশধরদেরও খুঁজে বের করতে চাই।

    আপনি কি তাদেরও হত্যা করবেন।

    না না। আর কাউকে হত্যা করা হবে না।

    লাশের দীর্ঘ স্তূপ। সম্রাট বললেন, আপনি আমাকে সাহায্য করুন, প্রকৃত রাজার মৃতদেহ আমার প্রয়োজন। আমি তাঁকে যথাযোগ্য সম্মান জানাব।

    আমি খুঁজে বের করছি, সম্রাট, কিন্তু সব মৃত নাগরিকই সম্মান পাওয়ার যোগ্য। নিজের জন্মভূমির জন্য এরা প্রাণ দিয়েছে।

    আপনি ঠিক বলেছেন। আদিবাসী লোকদের একত্র করুন, মহামন্ত্রী। এরা তাদের রাজাকে শেষ শ্রদ্ধা জানাবে।

    অনেকে গায়ে রক্ত মেখে পড়েছিল। এদেরও পুড়িয়ে ফেলার জন্য স্তূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। এরা সম্রাটের আশ্বাস পেয়ে উঠে এল। মৃত স্তূপ থেকে জীবন্ত মানুষদের উঠে আসতে দেখে সম্রাট খুবই অবাক হলেন এবং মহামন্ত্রী চাণক্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।

    চাণক্য প্রবীণ লোকটির উদ্দেশে বললেন, আপনাদের রাজার লাশ শিগগির বের করে আনুন, আমাদের অনেক কাজ।

    চন্দ্রগুপ্ত বললেন, মহামন্ত্রী, আপনি আপনার কাজ করুন, আমি এ ব্যাপারটা দেখছি।

    .

    সেলুকাসের মৃতদেহ দীর্ঘ সময় পড়েছিল। কেউ নিতে আসে নি। সংবাদ পেয়ে আরসিনোয় এসেছেন। সেলুকাসের মৃত্যু নিশ্চিত হয়ে ফিরে গেছেন, কোনো রকম দুঃখ কিংবা কষ্ট তাঁর চোখে দেখা যায় নি। বরং তাঁর নিজের মনে হয়েছে, এই দেহটির প্রয়োজন ফুরিয়ে গেছে। একে টেনে আনা সমস্যা বৃদ্ধি করা ছাড়া আর কিছু নয়, এ ছাড়া কার জন্য এ মরণোত্তর ক্লেশ স্বীকার, যে তার ও সন্তানদের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে? অদ্ভুত মানবচরিত্র!

    সেলুসিয়া থেকেও কেউ আসে নি। তাঁর মৃত্যুসংবাদ অনেকে বিশ্বাসও করে নি। তাকে হত্যা করে এমন কারও জন্ম হয়েছে, এ রকম কেউ স্বপ্নেও ভাবে না। বিশ্বাস করেছেন দিদাইমেইয়া। কতগুলো পূর্বালামত তাঁর চোখে ধরা পড়েছে। লাউডিসকে তিনি তা বলেছেনও। তিনি এখন কী করবেন, কোথায় যাবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। লাউডিসও বাবার কীর্তির কথা জেনে মুখ ফিরিয়ে নিয়েছেন। এখন এদের সবার কাজ একটাই, সেলুসিয়া থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়া। এরা একমুহূর্তের জন্যও এন্টিওকাসের শাসনাধীনে থাকতে চান না। কিন্তু কোথায় যাবেন এঁরা?

    অদ্ভুত সংবাদ হলেও সত্য যে তাঁর পূর্ব স্ত্রী স্ট্রেটোনিস এন্টিওকাসকে নিয়ে লাইসেমিয়ায় এসেছেন সেলুকাসের মৃতদেহ নিয়ে যেতে। উদ্দেশ্য দুটি, সৎকার করতে নয়, তাঁর কথামতো এন্টিওকাসকে সেলুকাসের লাশ দেখাতে এবং সেলুসিয়ার লোকজনের আস্থা অর্জন করতে যে আসলে সেলুকাস মৃত। সেলুকাসের মতো পরাক্রমশালী সম্রাটও মরণশীল জীব এবং তাঁর মৃত্যুতে উত্তরাধিকারী এন্টিওকাস ন্যায়সংগতভাবেই সেলুসিড সাম্রাজ্যের সিংহাসনে আসীন হতে পারেন। সেলুসিয়ার মানুষ তাঁকে ঘৃণা করে। সঙ্গে এন্টিওকাসকেও। কিন্তু ঘৃণার কথা জেনেও তাঁদের মহত্ত্ব প্রকাশের মতো অন্তর আছে, সেলুসিয়ার মানুষ তা জানুক। সম্রাটকে রাজকীয় মর্যাদায়ই সমাহিত করা হবে। পরিকল্পনাটা এত দূর বিস্তৃত যে এন্টিওকাসের কাছে তা প্রথমে বোধগম্য হয় নি। তাঁর মনে হয়েছিল, সেলুসিয়ার বৃদ্ধ রাজার মৃত্যু হয়েছে, এখানে তাঁকে মাটিচাপা দিয়ে গেলেই সব দায়িত্ব শেষ। মৃত রাজাকে রাজধানীতে সমাহিত করা হয় নি এমন ভূরি ভূরি প্রমাণ আছে। এ ছাড়া এটা বলা সহজ যে টলেমি কেরাউনোস মৃতদেহ নিয়ে আসতে দেয় নি, শেয়াল-কুকুরে টানাহেঁচড়া করে খাবে বলে মাটিচাপা দিতে হয়েছে, শর্ত ছিল কবরের ওপর কোনো সমাধিসৌধ নির্মিত হবে না।

    .

    সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আদিবাসী রাজা আন্ধারেইয়ের মরদেহ খুঁজে পেয়েছেন। এটা তাঁর কাছে বাবার কবর খুঁজে পাওয়ার মতোই একটা বিশাল ব্যাপার। তিনি প্রবীণ লোকটিকে বললেন, রাজকীয় মর্যাদায় রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে। আপনি সবাইকে সংবাদ দিন। সব জীবিত আদিবাসী তাদের মৃত্যুকে তুচ্ছ করে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির হলো। এরা আদিবাসী রীতি অনুযায়ী আন্তরিকতার সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করল। সম্রাট এবং তাঁর লোকজন সে আন্তরিকতাপূর্ণ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন। তাঁর প্রতি প্রজাসাধারণের শ্রদ্ধাবোধ ও কর্তব্য প্রত্যক্ষ করে নিজেও গৌরবান্বিত বোধ করলেন। প্রবীণ লোকটিকে বললেন, রাজা এত শ্রদ্ধেয়, এত জনপ্রিয় যে তাঁর প্রতি আমারও শ্রদ্ধা ও গৌরববোধ জাগছে। আমি তাঁকে সামরিক কায়দায় শ্রদ্ধা জানাব।

    চাণক্য সম্রাটের ইচ্ছায় তাঁর ইচ্ছার বাইরেও জাঁকজমকপূর্ণভাবে সামরিক কায়দায় আদিবাসী রাজাকে সম্মান জানালেন। সম্রাটের হাতে দেওয়া একটি ফুলের তোড়া রাজার কফিনে শোভা পেল। আদিবাসী লোকজন শোভাযাত্রা করে আন্ধারেইয়ের মরদেহ সমাধিস্থলে নিয়ে গেল।

    সম্রাট তাদের বিদায় করে বললেন, এবার দ্বিতীয় কাজ। মহামন্ত্রী, আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন!

    .

    সেলুসিয়ায় সেলুকাসের মরদেহ পৌঁছাতে বেশ সময় লাগছে। জীবিত মানুষের জন্য যে পথটা দুই ঘণ্টার, মৃত মানুষের জন্য কেন যেন তা পাঁচ ঘণ্টার হয়ে যায়। শোভাযাত্রার মতো করে এন্টিওকাস ও স্ট্রেটোনিস মরদেহের পেছন পেছন যাচ্ছেন। তবে হেঁটে নয়, চতুরাশ্বযানে চড়ে। স্ট্রেটোনিসের মনোভাবটা এ রকম যে বিশ্ববাসী দেখো, আমরা আমাদের অপছন্দকারী সম্রাটের জন্য কী করছি। আমাদের দেখে শেখো। বিশেষ করে লাউডিস ও দিদাইমেইয়ার কথা তাঁর মনে এল। তোমরা আমাদের এত ঘৃণা করতে যে মুখ পর্যন্ত দেখতে না, অথচ আমরা? সম্রাট- সম্রাজ্ঞীর পথে পা বাড়িয়েও নিজেদের কর্তব্যকাজে সচেতন আছি, কোনো অবহেলা করি নি।

    .

    আদিবাসীরা তাদের রাজার সৎকার শেষ করে চিতার আগুন নিভিয়ে দিল। সব ছাই জড়ো করে বিভিন্ন পাত্রে পুরে নিল। প্রায় সবার হাতে ছাইয়ের পাত্র। একদল পাহাড়ের গাত্রে উঠল। বাতাসের মুখে পাত্রটি উপুড় করে তুলে ধরল। পাত্র থেকে ছাই বের হয়ে উড়ে গেল। সমস্ত অন্ধ্রে মিশে গেল ক্রমে ক্রমে।

    আরেকটি দল কৃষ্ণা নদীতে নেমে এল। জলস্রোতে একে একে পাত্র থেকে ছাই ঢেলে দিল। চক্রাকারে ঘুরতে ঘুরতে এসব ছাই নদীর স্রোতে মিশে গেল। আদিবাসীরা তাদের মতো করে বিদায়সংগীত গাইতে গাইতে যার যার বাড়ি ফিরে গেল।

    .

    দিদাইমেইয়া সবাইকে নিয়ে বসেছেন। সবাই মানে তাঁর ছেলে নিকোমেডেস, বউ ফাওলিন, ফাওলিনের সদ্য চাকরি ছেড়ে আসা পিতা, লাউডিস, তার মেয়ে হারমিজ, স্বামী জেনারেল কিউকেকাস এবং সেলুকাসের কনিষ্ঠ পত্নী স্ট্রেটোনিস। সেলুকাসের মরদেহ পৌঁছার আগেই তাদের সেলুসিয়া ত্যাগ করে যেতে হবে। কিন্তু এরা যাবেন কোথায়? গ্রিসে, নাকি পাটালিপুত্রে? গ্রিসের দিকে যাওয়ার মত শুধু ফাওলিনের বাবার। বললেন, সেখানে আমাদের পূর্বপুরুষেরা আছেন, গেলে ফেলে দেবেন না। দিদাইমেইয়া বললেন, তা ঠিক আছে ভাই, আমাদের শেষ পর্যন্ত গ্রিসেই যেতে হবে। এত বড় সেলুসিড সাম্রাজ্যের কোথাও ঠাঁই হবে না। তার আগে একবার পাটালিপুত্রে যেতে চাই। কর্নেলিয়াকে জড়িয়ে ধরে একটু কাঁদতে চাই। আত্মজ বলে সেই শুধু বেঁচে আছে। হায় অ্যাপোলো! অবশেষে এত কিছু দেখালে তুমি?

    লাউডিস বললেন, আমার আরেক ব্যবসায়ী ভাই আছে। তার কথা আমরা সবাই ভুলে গেছি।

    দিদাইমেইয়া বললেন, ভুলি নি লাউডিস, ভুলে থাকতে চাই। সে কি কখনো তার পারিবারিক দায়িত্ব পালন করেছে? শুধু ব্যবসা আর টাকা। আমরা এখন পাটালিপুত্রেই যাব। সেখানে থেকে ঠিক করব আমাদের কোথায় যাওয়া উচিত।

    ফাওলিনের বাবা আর আপত্তি করলেন না। মনে করলেন, ভারতবর্ষ ঘুরে দেখা যাবে। তারপর গ্রিসে। অবশ্য এতগুলো লোক নিয়ে যাত্রা, ঝুঁকি আছে তাতে।

    .

    সম্রাট চন্দ্রগুপ্ত তাঁর দ্বিতীয় অ্যাজেন্ডা নিয়ে বসেছেন। তিনি জীবিত, আহত ও মৃত আদিবাসীদের একটি তালিকা তৈরি করতে চান। উদ্দেশ্য, এদের সাহায্য ও পুনর্বাসন করা। কাজটি কঠিন। সম্রাটের এসব কাজে মন্ত্রী চাণক্য সমর্থন দিচ্ছেন বটে তবে মন থেকে নয়। এ রকম সভায় তিনি ঘুমান অথবা ঘুমের ভান করেন। তাঁর কাছে এসব পাগলামি, যার কোনো অর্থ হয় না। পরাজিত শত্রুর পুনর্বাসন পৃথিবীর ইতিহাসে নেই। বরং এখন সম্রাটের উচিত ছিল সব ঠিকঠাক করে আন্ধারেইয়ের রাজসিংহাসনে বসে পরা। কথাটা তিনি বললেন সম্রাটকে।

    সম্রাট বললেন, আচার্য, আমার সিংহাসন পাটালিপুত্রে।

    .

    স্ট্রেটোনিস আর এন্টিওকাস পরিকল্পনামতো সেলুকাসের মরদেহ নিয়ে সেলুসিয়ায় পৌঁছে গেলেন। সেলুকাসকে শেষবারের মতো দেখা নিয়ে কারও আগ্রহ দেখা গেল না। লোকসমাগম হলো এন্টিওকাসকে স্বাগত জানানো কিংবা বরণ করে নেওয়ার জন্য। এন্টিওকাস এখানে সক্রিয় হলেন, স্ট্রেটোনিস পরিকল্পিতভাবে আড়ালে চলে গেলেন। সেখান থেকে লক্ষ করলেন কে কী করছে। কারা কারা তাঁদের আগমনকে মেনে নিয়েছে, কারা নেয় নি। এ প্রাসাদের অনেকেই তার পরিচিত। কেউ কেউ বয়োবৃদ্ধ, অবশ্য বয়স হয়েছে প্রায় সবারই।

    সেলুসিড সাম্রাজ্যে মূলত সেনাশাসনই কায়েম ছিল। জেনারেল সেলুকাস সেনাপ্রাধান্যে সাম্রাজ্য চালাতেন। বেসামরিক প্রশাসন বস্তুতই অকার্যকর ছিল।

    সেলুকাসের জেনারেলরা সবাই এন্টিওকাসের আনুগত্য স্বীকার করে নিলেন। জেনারেল মোলন দৃশ্যত সেনাপ্রধান। জেনারেল কিউকেকাস চাকরি ছেড়ে পরিবারের সঙ্গে ভারতবর্ষে যাচ্ছেন।

    সেলুকাসের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সম্রাটের অভিষেক হওয়া রাজকীয় সংস্কৃতির নিয়মাচার। দুই জ্যেষ্ঠ সামরিক অফিসার অনানুষ্ঠানিকভাবে সম্রাটের মুকুট পরিয়ে দিলেন এন্টিওকাসের মাথায়। তবে আনুষ্ঠানিক কুচকাওয়াজে স্যালুট করে তাঁকে তাঁরা অভিনন্দন জানালেন। বেসামরিক প্রশাসন এগিয়ে এল তারপরই। কেউ কেউ মুখোশ বদলাল, সেলুকাসের শাসনে বঞ্চিতরা নেতৃত্ব নিতে চাইল।

    একটি অনাড়ম্বর লোকদেখানো অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে সেলুকাসকে সমাহিত করা হলো। কিন্তু ইতিহাস কোন বরপুত্রকে আসন করে দেবে, তা নির্ধারণ করার দায়িত্ব এন্টিওকাস কিংবা স্ট্রেটোনিসকে দেয় নি। ইতিহাস অপরাধীদের মার্জনাও করে দেয়। অবিশ্বাস্য হলেও সত্য, পরবর্তী সময় জিউস নিকেটরের সন্তান হিসেবে সেলুকাস পূজিত হতেন এবং ধ্রুপদি বিশ্বে নানা গল্পকাহিনির নায়ক হিসেবে সেলুকাস বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন।

    .

    রাজকীয় বাহনে রাজকীয় নিরাপত্তায় পূর্বে ভারতে এসেছিলেন দিদাইমেইয়ারা। এবার বিশ্বস্ত কিছু অনুচর নিয়ে সাধারণ চতুরাশ্বযানে চেপে আসছেন। পথে নানা ভয়। এন্টিওকাসের ভয়, ডাকাতদের ভয় এবং অবিশ্বাস করা যায় এমন কর্মচারীদের ভয় নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন এঁরা। ক্ষমতার রদবদলে বিশৃঙ্খলা হয়, লুটপাট-হাঙ্গামা হয়, পূর্বশত্রুতার শিকার হয় কেউ কেউ। তাতে একধরনের শঙ্কা, অস্থিরতা তৈরি হতে থাকে। ফলে মেজাজ সুস্থির ও নিয়ন্ত্রণে থাকে না।

    দিদাইমেইয়া একজন ধীরস্থির মহিলা, এখনকার সংকটে তিনি নিজেও অস্থির। ভাবছেন চন্দ্রগুপ্ত কীভাবে নেবেন তাঁদের। দুঃসময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির উদ্ভব ঘটে। ভারতের দিকে পা বাড়িয়ে ভুল করেন নি তো! সঙ্গে নিকোমেডেসের শ্বশুর, জামাতা জেনারেল কিউকেকাস এবং স্ট্রেটোনিস রয়েছে। কিন্তু এসবকেও ছাপিয়ে উঠল বড় দুশ্চিন্তা যে সেলুসিয়ায় কী ঘটছে। কত কত বছরের স্মৃতি। তাঁর রাগ হলো আরসিনোয়ের ওপর। কী কুক্ষণে জন্ম হয়েছিল তার। সে হয়তো বেঁচে যাবে, নিজের পথ খুঁজে নেবে। কিন্তু সেলুসিয়া কি সুশাসনের পথ দেখবে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }