Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৬৩

    ৬৩

    সেলুসিয়ায় পরাজয় ও আত্মসমর্পণের সংবাদ নিয়ে গেল এক সংবাদবাহক। নাম পেরাক্লিস। ভগ্নদূত মাথা নত করে আছে। তার সামনে দিদাইমেইয়া ও লাউডিস। স্তব্ধ ও থমথমে অবস্থা লাউডিসের মেয়ে হারমিজও আছে। আজ সে-ও নিশ্চুপ। দুঃসংবাদে তার চঞ্চলতা হারিয়ে গেছে। সে তার দাদু ও মার দিকে তাকাচ্ছে এবং তাদের করুণ মুখচ্ছবি দেখে চোখ নামিয়ে নিচ্ছে। দু- তিন বছরে সে যতটা বড় হয়েছে, তারচেয়ে বেশি হয়েছে বুদ্ধিমতী।

    কিছুক্ষণ এভাবে কাটার পর দিদাইমেইয়া হাহাকার করে বললেন, দেবতা জিউস আর অ্যাপোলো, বৃথাই এতকাল তোমাদের আরাধনা করেছি। আমি জানতে চাই কোন পাপে আজ আমার ভাই বন্দী। যুদ্ধজয় যদি বিজেতা জাতির দেবতাদেরও গৌরব হয়, তাহলে কি তোমরা সে গৌরব চাও নি? কী অবস্থায় আছে ওরা, কও দূত? কর্নি-নিকো কেমন আছে? কোথায় আছে?

    সভয়ে দূত বর্ণনা করে, আদ্যোপান্ত, যুদ্ধের বিবরণ। উত্তর থরের যুদ্ধে জয় হয়েছিল তাদের, সে কথা বলে সে। বলে কেমন করে যুদ্ধের সাজে কর্নেলিয়া ও নিকোমেডেস বীরদর্পে ঘটনাস্থলে পৌঁছেছিল, কীভাবে রটেছিল মৌর্য সম্রাটের মৃত্যুসংবাদ, কেমন বর্ণিল ছিল সে বিজয়ের উৎসব। সে বিজয়ের রেশ যেন কাটছে না। সে স্মৃতি রোমন্থনে উজ্জ্বল হচ্ছে দূতের মুখমণ্ডল। পল্লবিত হচ্ছে উচ্ছ্বাস। তা যেন প্রতিবিম্বিত হচ্ছে, দিদাইমেইয়া ও লাউডিসের মুখমণ্ডলেও।

    হঠাৎই দূতের মুখে বিষাদের ছায়া নেমে এল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মৌর্যদের সৈন্য ছিল কম। দূর থেকে দেখা যাচ্ছিল তাদের দুর্বল গতিবিধি। প্রথমে আক্রমণের সিদ্ধান্ত না থাকলেও মৌর্যদের অবস্থা দেখে হঠাৎ আক্রমণের নির্দেশ দেন মহামতি সম্রাট সেলুকাস। আক্রমণ করে মৌর্যদের পরাভূত করে সেলুসিড সৈন্যরা। উল্লাসে মেতে ওঠার সঙ্গে সঙ্গে জানতে পারে, এরা মৌর্যদের পেতে রাখা জালে আটকে গেছে। আগে থেকে পুরো থর এলাকা ঘিরে রেখেছিল ওরা। জানতে পারে নি। হায় রে, মাছ আটকে গিয়ে জালে যেভাবে লম্ফঝম্ফ করে, ছিঁড়ে বের হতে চায়, চেয়েছিল আমাদের সৈন্যরাও, পারে নি। শেষে নিবৃত্ত করেন দূরদর্শী সম্রাট সেলুকাস। বলেন, আলোচনা করবেন প্রতিপক্ষের সাথে। তখন একটি পত্রও পান চন্দ্রগুপ্তের কাছ থেকে, সমঝোতার পত্র। আমাদের সম্রাট ভাবছিলেন, পরামর্শ করছিলেন জেনারেল আর সভাসদদের সঙ্গে। তখনই ঘটে অঘটন। জেনারেল ক্লদিয়াস ও আর্কিমেডেসের সৈন্যরা উত্তর থরে আক্রমণ করে জাল ছিন্ন করে বের হয়ে আসতে চায়। তুমুল যুদ্ধ বেধে যায়। সম্রাট সংবাদ শুনে দ্রুত ছুটে যান, তিনি যুদ্ধবিরতির প্রস্তাব না করেই অচিন্তনীয়ভাবে অকস্মাৎ আত্মসমর্পণের ঘোষণা দেন। স্তম্ভিত হয়ে যায় পুরো গ্রিক শিবির। আমরা হতাশ। তবে বিশ্বাস করি, সম্রাট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

    এখন ওরা কোথায়? কিউকেকাসের খবর কী? লাউডিসের মধ্যে উত্তেজনা!

    উত্তর থরের দুর্গে বন্দী এরা। জেনারেল কিউকেকাসও সেখানে আছেন।

    আর কর্নি ও নিকো, প্রশ্ন করলেন দিদাইমেইয়া।

    এঁরাও সম্রাটের সঙ্গে সঙ্গে আছেন।

    এরা তো যুদ্ধ করে নি, বন্দী কেন, লাউডিস জানতে চান।

    আমি বলতে পারি না, প্রিন্সেস।

    কিছুক্ষণ চুপ থেকে দিদাইমেইয়া বললেন, দূত, তুমি বাইরে গিয়ে বিশ্রাম নাও। পরে জানাচ্ছি তোমার করণীয় কী।

    পেরাক্লিস ভাবল, সে ভুল কিছু বলে নি তো, অতিরঞ্জিত কোনো কথা এসে যায় নি তো অনিয়ন্ত্রিত কোনো আবেগ বা অনুভূতি থেকে। হায়, দুর্ভাগ্য তার, দুঃসংবাদ বয়ে বেড়াতে হচ্ছে। তার চেয়ে মৃত্যুই ভালো ছিল। যদি আজ জয়ের সংবাদ নিয়ে আসত, তাহলে পুরস্কৃত হতো প্রচুরভাবে। ভাগ্য তাকে সে সুযোগ দেয় নি। ভাবতে ভাবতে কক্ষ থেকে বের হয়ে গেল সে। আসলে তার অবস্থা এমন যে গুছিয়ে কিছু বলতেও পারছে না।

    ভগ্নদূত চলে যাওয়ার পর লাউডিস বললেন, কী আছে কর্নির ভাগ্যে? হায় রে, আমি তাকে যেতে বারণ করেছিলাম, তুমি যেতে দিলে পিসি, সঙ্গে নিকোকেও পাঠালে।

    তা আজ ভাববার কথাই, লাউডিস। কিন্তু সে তো চন্দ্রগুপ্তকে ভালোবাসে।

    আমিই সে কথা বলেছি তোমাকে। ওদের পত্র যোগাযোগ ছিল। আমি পড়েছিও দুয়েকটি পত্র। আজ তো অবস্থা অন্য রকম। আমার ভয় হচ্ছে। আমি জানি না নিয়তি আমার দুঃখী বোনটিকে কোন দিকে নিয়ে যাচ্ছে।

    ভাবনার বিষয়। আমরা পরাজিত। তোর বাবা সেলুকাস মিসর আর সিরিয়ায় পরাজিতের নারীদের সঙ্গে যে আচরণ করেছিল, তা যদি ভারতীয়দেরও স্বভাবে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ারই কথা। তোর মা আপামার কথা ভাব। আমি নিজে দেখেছি বহুদিন সে উদাস হয়ে থেকেছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। প্রিন্সেস নিজেকে ভেবেছে দাসী, ভোগ্যপণ্য। অবশ্য তোর বাবা পরে তাকে ভালোবেসে বিয়ে করে সম্রাজ্ঞীর মর্যাদা দিয়েছে। তোর মার মতো মানুষ খুব কমই জন্মায়। অথচ ভাব কর্নির মায়ের কথা। প্রথম থেকেই সে ছিল একটা উৎপাত। প্রিন্সেস হলেও চলত বণিকদের কন্যার মতো। শেষে কী করল, আর বলতে চাই না। সবই পাপের ফল, লাউডিস। সবাইকে তা ভোগ করতে হচ্ছে। কর্নির ভাগ্যে সবার দীর্ঘশ্বাস দুর্গতি হয়ে অভিশাপরূপে বর্ষিত হচ্ছে। হায় জিউস! দেবরাজ, কবে তোমার শক্তি দেখাবে? আমি কি মিথ্যাই এতকাল অ্যাপোলোর আরাধনা করেছি?

    শান্ত হও, পিসি, বলল লাউডিস। কিন্তু তার চোখে অশ্রু ঝরছে।

    দিদাইমেইয়া বললেন, আমি এন্টিওকাসের কাছে যাব।

    রুষ্ট হয়ে লাউডিস বলে উঠল, কেন?

    বাবার এ দুঃসময়ে তার কী দায়িত্ব, তা বুঝিয়ে দিতে। তুইও আমার সঙ্গে যাবি। তোর আপন ভাই। বলেকয়ে সেলুকাসকে উদ্ধার করে আনতে পাঠা তাকে।

    তুমি কি মনে করো বাবা এতে খুশি হবেন? ফাঁসিতে ঝোলানো হলেও তিনি তার মুখ দেখতে রাজি হবেন না। আর তুমি এন্টিওকাসের সাহায্যই বা চাইছ কেন? এই দুর্মুখ কোন মুখে আমাদের সামনে দাঁড়াবে। ছি পিসি, ছি। আমার বুক ফেটে যাচ্ছে। আমরা বরং চলো জেনারেল মোলনের কাছে যাই। যেসব সৈন্য আত্মসমর্পণ করে নি, অবরুদ্ধ জালের বাইরে আছে, তাদের সংগঠিত করে মোলনের নিজের বাহিনীর কিছু সৈন্য নিয়ে প্রয়োজনে দাদু টলেমির কাছ থেকে ধার করে কিছু সৈন্য এনে সম্মিলিত বাহিনী গঠন করে আমরাই যাব।

    পারবি তুই?

    বীর জেনারেলের ঘরে জন্মেছি। একজন জেনারেলের স্ত্রীও। জন্মসূত্রে, বৈবাহিক বন্ধনের সুবাদে সর্বত্রই যুদ্ধ দেখেছি। কেন পারব না? কর্নির হাতে তরবারি দেখেছি, তার বোন আমি। আমি যাবই, পিসি। বাবা, স্বামী, বোন আর সেলুসিড সাম্রাজ্যের গৌরব উদ্ধারে আমারও দায়িত্ব আছে। তুমি তৈরি হও।

    মা, আমিও যাব? বলল লাউডিসের মেয়ে।

    বাবাকে মুক্ত করতে যাবে না? নিশ্চয়ই যাবে, বললেন লাউডিস। তাঁর কান্না থেমে গেছে। যুদ্ধের উন্মাদনা ও উত্তেজনায় যেন কাঁপছে তিনি।

    এন্টিওকাস পিতার পরাজয়ের সংবাদ পেয়েছেন। ভাবছেন, পিতার বৃদ্ধ বয়স, মৃত্যুর সময় সমাগত। তাঁকে উদ্ধার করে কী হবে? সাম্রাজ্যের ভারতীয় অংশের প্রতি তাঁর লোভ নেই। ওটা বরং মৌর্যদের কাছে থাকাই তাঁর জন্য শান্তির। সম্রাট সেলুকাস বাকি জীবন মৌর্যদের কারাগারেই কাটাক।

    এ সময় স্ট্রেটোনিস, অর্থাৎ তাঁর স্ত্রী এসে উপস্থিত হলেন। কী নিয়ে এত ভাবছ তুমি?

    একটি সংবাদ আছে।

    কী?

    সম্রাট সেলুকাস পরাজিত এবং মৌর্যদের হাতে বন্দী।

    ভালোই তো হলো। এখন জেনারেল মোলনকে বলো তোমার বশ্যতা স্বীকার করে নিক।

    আমরা কি সেলুসিয়ায় যাব?

    কেন?

    সেখানে পিসি দিদাইমেইয়া ও লাউডিস রয়েছে, এদের সমবেদনা জানিয়ে সমর্থন আদায়

    করতে হবে।

    তার প্রয়োজন নেই। সেলুসিয়া নয়, এই সিরিয়াই হবে সেলুসিড সাম্রাজ্যের রাজধানী, আমরা এখানেই থাকব।

    তোমার জন্মভূমি, এর প্রতি দুর্বলতা থাকতেই পারে।

    সেলুসিয়ায় তো তুমি জন্মগ্রহণ করো নি।

    হ্যাঁ, তা ঠিক। আমি জন্মেছিলাম সোকদিয়ানায়। আমার মা আপামারও জন্মভূমি।

    ওসব এখন ভুলে যাও।

    আমি ভাবছিলাম বোন কর্নেলিয়ার কথা।

    সে আমারও মেয়ে। বাদ দাও তার কথা। ওর ভাগ্যের সঙ্গে আমাদের ছেলেমেয়েদের ভাগ্য জড়াতে চাই না। তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার পর থেকে সে আমার কাছে মৃত।

    তাকে তুমি পেটে ধরেছ।

    ভাগ্যের কথা আগে জানতে পারলে তাকে আমি জন্মের সময়ই গলা টিপে মেরে ফেলতাম। এ কথা শুনে এন্টিওকাসের ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বের হয়ে এল, অতি কষ্টে তা স্ত্রীর কাছে গোপন করলেন।

    স্ট্রেটোনিস বললেন, তুমি দ্রুত মোলনকে ডেকে পাঠাও। তার বশ্যতাই এখন গুরুত্বপূর্ণ।

    আমি ভাবছি অন্য কথা।

    কী?

    আচাইয়াসের কথা।

    সে তো ব্যবসায়ী। তাকে ব্যবসা করতে দাও।

    না, সে যুদ্ধ করবে না। তাকে হাতে রাখা দরকার। কখন কী ঘটে, কে জানে? এ ছাড়া তারও তো বাবা। সে রাজনীতিতে উদাসীন। বাবার ব্যাপারে তো উদাসীন নয়। তার প্রতিক্রিয়াটাও জেনে রাখা ভালো। আরেকটা ব্যাপার আছে।

    কী?

    দাদা টলেমি।

    তিনি তো মিসরের ফারাও। তাকে টেনে আনছ কেন?

    বাবার বন্দিত্বের কথা শুনে আচাইয়াস দাদার সঙ্গে যোগাযোগ করতে পারে, তা-ও বন্ধ করতে হবে।

    এটা ঠিক বলেছ। ওকে ডাকাও। পাশাপাশি মোলনকেও। প্রথমে ওদের মনোভাব জানবে। প্রয়োজনে দুজনকেই বন্দী করবে কৌশলে।

    তুমি একজন পরিপক্ব রাজনীতিবিদ।

    তা তুমি হতে দিলে কোথায়?

    .

    লাউডিস নিজে থেকেই সব জায়গায় যোগাযোগের সঙ্গে ভাই আচাইয়াসের সঙ্গে যোগাযোগ করেন। আচাইয়াস দ্রুত ছুটে আসেন লাউডিসের কাছে। ভাইবোন কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদলেন। এ সময় উপস্থিত হলেন দিদাইমেইয়া। আচাইয়াস পিসিকে ধরেও আবেগ সংবরণ করতে পারলেন না।

    দিদাইমেইয়া বললেন, শক্ত হও। আমরা যে পরামর্শ করেছি, তা শুনেছ বোধ হয়। তিনি আবার বললেন পরিকল্পনার কথা।

    তা বাস্তবায়নে অর্থের প্রয়োজন হবে। এত অর্থ কোথায় পাওয়া যাবে? যুদ্ধে মনে হয় রা কোষ খালি।

    দিদাইমেইয়া বললেন, তুমি অর্ধেক দেবে। আমরা বাকিটার ব্যবস্থা করব।

    এত অর্থ তো নগদে নেই, জোগাড় করতে হবে। লোন নিতে হবে। চড়া সুদ, বারো পারসেন্ট।

    তা হোক। সবই পরিশোধ করে দেব।

    যুদ্ধে প্রচুর ব্যয় হয়ে গেছে।

    তোমার বাবা বন্দিত্ব থেকে মুক্তি পেলে রাজকোষ আবার স্বর্ণমুদ্রায় ভরে যাবে। সে নিয়ে ভেবো না।

    এ সময় জেনারেল মোলনও এসে উপস্থিত হলেন।

    জেনারেল মোলন, এসে ভালোই করেছ। আমরা কী নিয়ে কথা বলছি, বুঝতে পেরেছ নিশ্চয়ই!

    আপনাদের পরিকল্পনা কী?

    লাউডিস পুরো পরিকল্পনা বললেন। অর্থ সংস্থানের প্রসঙ্গে আচাইয়াসকে দেখিয়ে বললেন, প্রয়োজন হলে আমার ভাই অর্থের জোগান দেবে।

    পরিকল্পনা শুনে মোলন বললেন, সব ঠিক আছে। আমি আমার লোক পাঠিয়েছি সর্বশেষ অবস্থা জানার জন্য। আমাদের পরিকল্পনা চূড়ান্ত করা নির্ভর করছে তারা ফিরে এসে তথ্য জানানোর ওপর। আর একটি কথা, এন্টিওকাস খবর পাঠিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করতে যেতে। আচাইয়াস বললেন, আমাকেও সংবাদ পাঠিয়েছে। আমি তার বড় ভাই, তার উচিত ছিল আমার সঙ্গে সাক্ষাৎ করা।

    দিদাইমেইয়া বললেন, তোমরা কেউ যাবে না। তার উদ্দেশ্য খারাপ হতে পারে। তাকে আমরা কেউ বিশ্বাস করি না। মোলন, তোমার দূত কখন ফিরে আসবে?

    খুব শিগগির। এন্টিওকাস কী বলতে চান, শুনে আসা ভালো ছিল। হতে পারে তিনিও আমাদের সঙ্গে যোগ দেবেন, তাঁর নেতৃত্বেই আমরা অভিযানে যাব।

    অনেক কিছুই হতে পারে, বললেন লাউডিস। আমাদের পরিকল্পনা শুনে তা পণ্ড করে দিতে পারেন। আপনি যদি যান, আমাদের পরিকল্পনার কথা তাঁকে বলবেন না। তিনি কী চান, জেনে আসবেন।

    দিদাইমেইয়া আচাইয়াসকে বললেন, তুমি সাবধানে থেকো। তুমি বুঝতেও পারবে না সে কোথায় তোমার ক্ষতি করবে।

    আচাইয়াস হেসে দিয়ে বললেন, তুমি এ নিয়ে চিন্তা কোরো না। আমি রাজনীতি করি না বটে, কিন্তু ব্যবসায়ীকেও রাজনীতি জানতে হয়।

    তবে ওকে খেপিয়ে তোলো না। এখন আমরা শত্রু বাড়াতে চাই না। মোলনকেও একই কথা বলছি। হায় জিউস, সব যেন মঙ্গলজনক হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }