Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মৌর্য – আবুল কাসেম

    লেখক এক পাতা গল্প894 Mins Read0
    ⤶ ⤷

    মৌর্য – ৮৭

    ৮৭

    বসন্ত উৎসব ভারতীয় ঐতিহ্যে এক আনন্দঘন উৎসব। এ উৎসব নানা দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন মাত্রা লাভ করেছে। নানা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে কালে কালে বাঁক পরিবর্তন করেছে। তীর্থঙ্কর মহাবীর চৈত্রদিনের কোনো এক পূর্ণিমারাতে জন্মগ্রহণ করেছিলেন। তা ছিল বসন্তেরই কোনো এক পূর্ণিমারাত। কল্পসূত্র সে সাক্ষ্যই দিচ্ছে। জৈনাচার্য ভদ্রবাহু সে দৃষ্টিকোণ থেকে বসন্ত উৎসবের গুরুত্বকে মূল্যায়ন করতে চান। বসন্ত উৎসবের রাজকীয় যে অনুষ্ঠান, তা জৈন ধর্মানুভূতির আবেগকে ধারণ করে, যদিও এতে ধর্ম-বর্ণনির্বিশেষে সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ রয়েছে।

    আচার্য চাণক্য পৌরাণিক চিন্তার দিক থেকে বসন্ত উৎসবের মর্মানুধাবনে বিশ্বাসী। বৈদিক সংস্কৃতি কিংবা লৌকিক জনজীবনে পৌরাণিক প্রভাব বসন্ত উৎসবেও পরিলক্ষিত হয়। চাণক্য হাসি হাসি মুখে আচার্য ভদ্রবাহুর উদ্দেশে বললেন, আচার্য, অথর্ববেদ বলছে, কাম হচ্ছে যৌন ভালোবাসার ঈশ্বর। কাম মানে কামদেব। যেমন গ্রিক পুরাণের ইরোস, রোমানদের কিউপিড। কিউপিডের কথা তো আপনিও বলেছেন কল্পসূত্রে। সেখানে কাম বাহুর তির ও ধনুক, সে ধনুক ইক্ষু নির্মিত, তার রজ্জু মৌমাছি, ফলাগুলো ফুল। এর বাহন টিয়ে। তার ব্যানারে আঁকা রয়েছে একটি মৎস্যচিত্র।

    কাম ভারতীয় বসন্ত উৎসবের কেন্দ্রীয় বিষয়। ভবিষ্যপুরাণে আছে, শিব ও কামদেবের দ্বন্দ্বযুদ্ধে কামদেবের জয় সূচিত হয়েছে। বসন্ত উৎসব তাই কামদেবের উৎসব হয়ে গেছে। বুঝলেন আচার্য, উৎসবে নারী-পুরুষ তাঁর পূজা করে পরস্পরের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য। বসন্ত উৎসবে তাই জোড়ায় জোড়ায় তাদের উপস্থিতি চোখে পড়ে।

    ভদ্রবাহু নিকোমেডেস ও ফাওলিনকে দেখিয়ে বললেন, এবারের বসন্ত উৎসব তাদের জন্য। পুণ্ড্রবর্ধন, বঙ্গ, উড়িষ্যা ও মিথিলায় বসন্ত বাতাস যেন শ্রীকৃষ্ণ আর গোপীবালাদের অনুরাগের রং ছড়ায়। আমাদের ‘কথাকোষে’র রাজপুত্র সনদকুমার পূর্ণচন্দ্র ফাল্গুন-চৈত্রের বসন্ত উৎসবে প্রমত্ত হয়। এ উৎসবে সারা দেশ থেকে আসা প্রণয়-উমত্তদের মেলা বসে। ‘আমবেলা’ রাজকুমারী ময়না সুন্দরীর সিদ্ধিচক্র।

    কিন্তু রাজা সাগরচন্দ্রের এ কন্যা তো সুখী বৈবাহিক জীবনই চেয়েছিলেন, বললেন আচার্য চাণক্য।

    বৈবাহিক সূত্রে পুত্রবধূ হতেন। কতগুলো বসন্ত এবং বসন্ত উৎসব তাঁকে এলোমেলো করে দিল। কামদেবতা তাঁকে মুক্তি দিলেন।

    তা জীবনবাদ নয়।

    আচার্য, তা জীবনবাদই, ভোগবাদ নয়, বলে হাসলেন আচার্য ভদ্রবাহু

    আপনার কথা মানতেই হয়। জানেন তো এবারের বসন্ত উৎসব আমাদের সম্রাট আর সম্রাজ্ঞীর জন্যও প্রথম বসন্ত উৎসব।

    তাঁদের উৎসব উদযাপনের পরিকল্পনা কী, জানতে পারলে ভালো হতো। তা জানাবে নিকোমেডেস।

    নিকোমেডেস বলল, কামদেব মদনের কথা শুনলাম। মানবজীবনে তার প্রভাব আছে বুঝলাম। জীবনের আরও দুটো সময় আছে, যা দুজন আচার্য পার করে এসেছেন আর যারা শিশু- কিশোর, তাদের আনন্দটা অমলিন। এ দুটো বয়সের বিভ্রান্তি নেই তো বসন্ত উৎসবে?

    বুদ্ধিদীপ্ত কথা নিকোমেডেসের, বললেন ভদ্রবাহু

    যারা বিগতযৌবন, এরা যৌবনের কথা রোমন্থন করবেন এ উৎসবে।

    আচার্য তাই করছেন, বললেন ভদ্রবাহু।

    আচার্য চাণক্য বললেন, মিসর ও গ্রীসে এ উৎসব কীভাবে পালন করা হয়?

    এ সময় দিদাইমেইয়া ও লাউডিস তাঁর মেয়ে হারমিজকে নিয়ে উপস্থিত হলেন। দিদাইমেইয়া বললেন, কোন উৎসব?

    ভদ্রবাহু বললেন, আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমরা বসন্ত উৎসব নিয়ে কথা বলছিলাম।

    গ্রিসেরটা আমি বলতে পারি।

    তাই বলুন।

    অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতাটা হয় বসন্ত উৎসবকালে। দেবরাজ জিউসের জন্য এ প্রতিযোগিতা। আর পাইথিয়ান ক্রীড়া প্রতিযোগিতাটা হয় ডেলফিতে দেবতা অ্যাপোলোর সম্মানে। আমরাই এ প্রতিযোগিতার আয়োজন করি, সেলুসিয়ায় শুধু এ প্রতিযোগিতাটাই হয়। বসন্ত উৎসবকে রাঙিয়ে তোলা হয় গ্রিক রমণীদের রঙিন সাজসজ্জায়। মাঠে কিংবা ক্রীড়া শেষে তাদের নাচ-গান বসন্ত উৎসবকে আরও হৃদয়গ্রাহী করে তোলে। দিনটা আসলে উপভোগেরই।

    একটি উৎসব হয় এথেন্সে দেবতা ডায়োনিসেসের সম্মানে। এখানে হয় নাট্য প্রতিযোগিতা। গ্রিক ভাষার সেরা নাটকগুলো এ প্রতিযোগিতায় মঞ্চস্থ হয়, বলে একটু থামলেন লাউডিস। পরে আবার বললেন, নাট্যপাগল গ্রিকরা জড়ো হয় উৎসবকেন্দ্র সিটি ডায়োনিসিয়ায়।

    কাদের নাটক প্রতিযোগিতায় আসে, ভদ্রবাহুর প্রশ্নের জবাবে দিদাইমেইয়া বললেন, ইস্কিলাস, সফোক্লিস ও ইউরিপিদেশের ট্র্যাজিডি/নাটকগুলোই বেশি মঞ্চস্থ হয়। গ্রিকরা দুঃখ বিলাসী জাতি, ট্র্যাজেডিতে নায়ক-নায়িকার বিয়োগান্তক পরিণতি দেখে কান্নাকাটি করে। তবে এরিস্টোফেনের কমেডিও প্রতিযোগিতায় আসে। নাটকের শুরুতে গীতবাদ্য হয়। অর্কেস্ট্রা বাজায় নিবেদিতপ্রাণ শিল্পীরা। গ্রিক নাটকের কেন্দ্রে থাকে কোরাস বা দলবদ্ধ সংগীত। কোরাস বিবেকের কাজ করে। গান করে এরা নাটকের নিয়তি নির্ধারণ করে দেয়।

    ভদ্রবাহু বললেন, আমরা গ্রিক নাটক দেখার অপেক্ষায় রইলাম।

    কীভাবে দেখবে তোমরা? এথেন্সে যেতে হবে, বলল হারমিজ।

    আমাদের নেবে না তুমি, বললেন চাণক্য।

    আগামী বসন্তে এসো। তবে গ্রিসে যাবে কী করে? সেলুসিয়ায় যেতে পারো।

    দিদাইমেইয়া বললেন, না না, গ্রিসে যেতে কোনো অসুবিধে নেই। আমি নিয়ে যাব।

    নিকোমেডেস আর ফাওলিন অভিনয় করে দেখাবে, বললেন ভদ্ৰবাহু।

    আমি অভিনয় পারি, বলে অভিনয় করার অনুমতি চাইল হারমিজ। সে প্রথমে ডায়োনিসেসের উদ্দেশে প্রণতি জানিয়ে কিছু সংলাপ উচ্চারণ করে মুগ্ধ করে দিল সবাইকে।

    চাণক্য বললেন, ভাবতে ভালো লাগছে, নাটকের মতো উপচার দিয়ে দেবতার আরাধনা করা হয় সেখানে।

    নিকোমেডেস বলল, মিসরীয়রাও বসন্ত উৎসবটি পালন করে গৌরবের সঙ্গে। উৎসবটিকে ওরা বলে ‘শ্যাম এল নেসিম’। ওরা উৎসবের চিত্রগুলো এঁকে রাখে পিড়ামিডগুলোর দেয়াল ও স্তম্ভে। আচর্য ভদ্রবাহু বললেন, চমৎকার তো। কিসের চিত্র আঁকে ওরা? উৎসবটার মূলে কী আছে, চিত্রাঙ্কন?

    নিকোমেডেস বলল, খুব ভোরে ওঠে ওরা পরস্পরের প্রতি পানি ছিটিয়ে স্নান সমাপন করে। এই পানি ছিটানোটা উৎসবে রূপ নেয়। এ কাজটি ওরা এখনো করে। পিরামিডগুলোর দেয়াল ও স্তম্ভচিত্রে বসন্তনৃত্য, ফসল তোলা, ছাতার নিচে দলবদ্ধ শোভাযাত্রা ও স্ফিংসের মূর্তি স্থাপনের দৃশ্য বিদ্যমান।

    এখনো উৎসবটি হয়। আমি নৃত্যানুষ্ঠান এবং নিকোসহ ছত্রশোভাযাত্রায় অংশ নিয়েছি, বলল ফাওলিন। সে সময় আরেকটি ব্যাপার ছিল, যা এখনো আছে। তারা তাদের উপাস্য দেবতাদের লবণাক্ত মাছ, লেটুসপাতা ও পেঁয়াজ উৎসর্গ করে, যোগ করল সে।

    নিকোমেডেস বলল, ‘শ্যাম এল, নেসিম’ উৎসবের প্রাচীন যে চিত্রগুলো প্রতিনিধিত্ব করে এগুলোর একটি বসন্ত ফুলভারে সজ্জিত বৃক্ষ থেকে বের হয়ে আসা বসন্ত দেবীর মূর্তি, যিনি দুজন নরনারীকে বর হিসেবে উপহারের ঢালি দিচ্ছেন।

    ভদ্রবাহু বললেন, অদ্ভুত তো, নিশ্চয় তিনি মিসরীয়দের প্রেমেরও দেবী। প্রেমের ঋতু বসন্ত সব দেশেই। আর কী কী চিত্র আছে?

    বসন্ত উৎসব শিরোনামে একটি দুর্বোধ্য চিত্র আছে। একটি সুন্দর পাখি ঘাড় বাঁকিয়ে তাকিয়ে আছে চোখসর্বস্ব একটি ইমেজের দিকে, বোঝা যাচ্ছে না শিল্পী কী বলতে রংরেখার এত চমৎকার ব্যবহার করেছেন, যা আপনাকে মুহূর্তের মধ্যে ভাবে ডুবিয়ে দেবে।

    সম্ভবত এরা গ্রিকদের নাট্য প্রতিযোগিতার মতো চিত্র প্রতিযোগিতার আয়োজন করত বসন্ত উৎসবে। বললেন চাণক্য। ভদ্রবাহু বললেন, প্রতিযোগিতা না হলেও উৎসবের অঙ্গ ছিল চিত্রাঙ্কন।

    দিদাইমেইয়া বললেন, তাই হবে। কিন্তু আমার কাছে অদ্ভুত লাগছে ভারতবর্ষের বসন্ত উৎসবে কামদেবের উপস্থিতি।

    ভদ্ৰবাহু বললেন, কেন, কেন?

    দেবতার উপাসনায় ব্যাপারটা আসছে।

    চাণক্য হেসে দিয়ে বললেন, গ্রিক বলুন আর ভারতীয় পুরাণ বলুন, এই যে দেবতাদের এত সন্তানাদি হয়েছে, তা কামভাব থেকেই হয়েছে। এটা জীবনের একটা অপরিহার্য ও গুরুত্বপূর্ণ দিক। আমাদের দেশে বাসররাতে ফুলসজ্জা হয়। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয় বাসরগৃহ—যেন বসন্ত উৎসব। বন্য প্রাণিকুল, পাখিকুল, অলিকুল—সবাই এ উৎসবে মত্ত হয়। আমাদের ঋষিজনেরা যা ভেবেছেন, প্রচলন করেছেন, বাস্তবের সঙ্গে সংগতি রেখেই করেছেন।

    এবারের উৎসবে কী কী থাকছে?

    মহাভারত ও রামায়ণের অংশ নিয়ে নাটক। মহাভারতে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, রামায়ণে রাম- সীতা এবং নারদপুরাণের রতিকামভরতের বিশেষ বিশেষ অংশ নিয়ে মঞ্চে আসবে অভিনেতা- অভিনেত্রীরা। মহোৎসবের আরেকটা ব্যাপার আছে।

    তা-ও নিশ্চয়ই প্রেম ও কামজ?

    প্ৰচ্ছন্ন।

    এদিকে হেলেন ভারতীয় উচ্চাঙ্গসংগীত শিল্পীদের নিয়ে বসেছেন। উদ্দেশ্য, তাঁর পরিকল্পনামতো তাদের প্রস্তুতি কতখানি, তা যাচাই করা। ডেকেছেন নিখিলকেও। ব্যাপারটা জানেন শুধু সম্রাট আর সুবন্ধু। সুবন্ধু উৎসবের মূল দায়িত্ব পালন করছেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনবি মুহাম্মদের ২৩ বছর – আলি দস্তি
    Next Article মানবতন্ত্র – আবুল ফজল

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }